Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প243 Mins Read0
    ⤶ ⤷

    নীললোহিতের চোখের সামনে – ১৩

    ১৩

    বাস থেকে নেমে, সিগারেট কেনার জন্য পকেটে হাত দিয়েছি, অমনি বুকের মধ্যে ছ্যাঁৎ করে উঠল। পকেট একেবারে ফাঁকা।

    না, পকেটমার নয়। কিছুটা দোষ আমারই। বাসে ওঠার সময় খুচরো পয়সা নিতে ভুলে গিয়েছিলাম, পকেটে ছিল শুধু একখানা দশ টাকার নোট। ট্রামে-বাসে সাধারণত দশটাকার নোট ভাঙিয়ে দিতে চায়না। তাই বিনীতভাবে কন্ডাক্টারকে বলেছিলাম, খুচরো পয়সা নেই, এই দশ টাকার নোটটা যদি-। কন্ডাক্টর বিনা বাক্যব্যয়ে নোটটা নিয়ে আঙুলের ফাঁকে গুঁজে বলেছিলেন, টিকিটটা রাখুন চেঞ্জ পরে দেব।…

    তৎক্ষণাৎ আমি মনে-মনে দুবার বলেছিলাম—ভুললে চলবেনা, কন্ডাক্টারের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। ভুললে চলবে না…। আমার কীরকম সন্দেহ হয়েছিল, কন্ডাক্টর আমার চেয়েও ভুলো মন। সুতরাং মিনিট পাঁচেক বাদেই আমি বললাম, এই যে দাদা আমার টাকাটা। কন্ডাক্টর বরাভয় দিয়ে বললেন, ‘দিচ্ছি দিচ্ছি, ব্যস্ত হচ্ছেন কেন, আপনি এসপ্লানেড অবধি যাবেন তো!’ এরপর আর চাওয়া যায়না।

    তাও আমি ভুলতামনা, যদি বসার জায়গা না-পেতাম। ভিড়ের বাসে দাঁড়িয়ে যাওয়া আর জানালার পাশে বসে যাওয়ার মধ্যে অনেক তফাত। জানালার পাশে বসে আমি তুচ্ছ টাকাপয়সার কথা একেবারে ভুলে গেলাম, দেখতে লাগলাম কল্লোলিনী কলকাতাকে। নরম রোদের বেলা তিনটের দুপুর–এসময় লম্বা মিছিল, স্কুলের মেয়েদের বাস, ট্রাফিক পুলিশের হাত—সবকিছুই দেখতে ভালো লাগে। অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, নিজের স্টপ পেরিয়ে যেতেই হুডুস-ধাড়ুস করে কন্ডাক্টরের পাশ দিয়েই ঝুপ করে নেমে পড়লাম।

    টাকার কথাটা তক্ষুনি মনে পড়ত না হয়তো, কিন্তু সিগারেটের তেষ্টা পেয়েছিল বলেই দোকানের সামনে পকেটে হাত দিয়ে চৈতন্য হল। তখনও বাসটা চোখের আড়ালে যায়নি, আমি চেঁচিয়ে উঠলাম রোককে, রোককে!

    কেউ শুনতে পেলনা। বাসটা আস্তে-আস্তে চলছে, সামনের ট্রাফিকের আলোয় যদি থামে, আমি ছুটে আবার ধরে ফেলতে পারি। ছুটে বাস থেকে যখন কয়েক গজ দূরে পৌঁছেছি, সেই সময়ই সবুজ আলো জ্বলল, বাসটা হুস করে বেরিয়ে গেল। ইস্, এইটুকুর জন্য টাকাটা ফসকে যাবে! পরের স্টপে বাসটাকে ধরা যায়না! পরের স্টপ বেশি দূর নয়, ইন্ডিয়ান এয়ার লাইনসের অফিসের সামনে। অনেক সময় মেয়েরা যদি ওঠে কিংবা নামে, তাহলে এক-একটা স্টপে বাস অনেকক্ষণ দাঁড়ায়। কিন্তু আমাকে ঠকাবার জন্যই, ঐ স্টপ থেকে কেউ উঠল—নামলনা, আমি পৌঁছুবার ঢের আগে বাস ছেড়ে দিল।

    তখনও বাসটাকে দেখতে পাচ্ছি, ঐ বাসে আমার টাকা। আমার গোঁ চেপে গেল। যে-করেই হোক বাসটাকে ধরতেই হবে। প্রথমেই মনে পড়ল ট্যাক্সির কথা। দরকারের সময় খালি ট্যাক্সি পাওয়া কীরকম অসম্ভব, তা সবাই জানে। দু-তিনটে ট্যাক্সিকে হাত তুলে থামাবার চেষ্টা করলাম, তারা অগ্রাহ্য করে চলে গেল। একটি ট্যাক্সিওয়ালা মুখের কাছে হাত দিয়ে বোঝাল, সে এখন খেতে যাচ্ছে, থামবেনা।

    তারপর আমার মনে পড়ল, আমি ট্যাক্সি থামাবার চেষ্টা করছি কোন্ সাহসে? আমার কাছে তো আর টাকা নেই। বাস থেকে টাকা নিয়ে ট্যাক্সি ভাড়া মেটাব —সেটা একটা গোলমেলে ব্যাপার; যদি কিছু এদিক-ওদিক হয়ে যায়! তাহলে আর-এক কেলেঙ্কারি হবে।

    কিন্তু তখন আমি দিকবিদিক জ্ঞানশূন্য, খালি মনে হচ্ছে, একটুর জন্য বাসটা চলে যাচ্ছে, ওটাকে ধরতে পারলেই টাকাগুলো ফিরে পাব—শুধু টাকার জন্য নয়, কন্ডাক্টরটি যদি আমাকে ঠকাবার কথা ভেবে থাকেন, তাহলে তাঁর একটু শিক্ষা পাওয়া দরকার!

    পুলিশের হাতের সামনে বহু গাড়ি থেমে আছে, আমি তার মধ্যে গিয়ে এক—একজনকে অনুনয় করতে লাগলাম, ‘আপনি কি সেন্ট্রাল এভিনিউ ধরে যাবেন? আমাকে একটা লিফট দেবেন?’ সুবেশ, ভদ্র, গম্ভীর অধিকাংশ যাত্রী আমার কথায় কোন উত্তরই দিলনা, দু-একজন হাত নেড়ে কী যেন বলল। সাত-আটজনকে চেষ্টা করার পর যখন প্রায় নিরাশ হয়ে হাল ছেড়ে দেব ভাবছি তখন একটি ট্যাক্সির যাত্রী আমাকে বললেন, ‘তাড়াতাড়ি উঠে পড়ুন!

    ভদ্রলোকটি প্রৌঢ়, পোশাক দেখলে উকিল বা ব্যারিস্টার মনে হয়। প্রৌঢ় বলেই হয়তো তিনি মানুষের উপকার করা কিংবা বিপদে সাহায্য করার মতন পুরোনো ব্যাপারে এখনো বিশ্বাসী। সস্নেহে আমাকে জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে কী? বাড়িতে কোন বিপদ-টিপদ? আপনার মুখ দেখে মনে হল— ‘

    আমি বললাম, ‘না, ঐ বাসে…আমার টাকা…একটু তাড়াতাড়ি গিয়ে যদি ধরতে পারি…’

    তিনি বিস্মিত হয়ে বললেন, ‘কী?’

    আমি ব্যাপারটা আবার খুলে বললাম। তিনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। আমি সেদিকে লক্ষ না-করে ট্যাক্সি-ড্রাইভারকে বললাম, ‘থোড়া জলদি চলিয়ে ওহি বাসঠো পাকড়না—!

    পাঞ্জাবি ট্যাক্সি-ড্রাইভার ঘাড় ফিরিয়ে কর্কশভাবে ভাঙা হিন্দিতে যা বলল, তার মানে এই দাঁড়ায় : তোমার দরকার তো আমি তাড়াতাড়ি চালাব কেন? তোমার জন্য আমি অ্যাকসিডেণ্ট করব? অতই যদি গরজ, নিজে ট্যাক্সি ভাড়া করলে না কেন?

    —ট্যাক্সি খুঁজে পাইনি।

    —এই দুপুরবেলা বিশ-পঞ্চাশখানা ট্যাক্সি পাওয়া যায়।

    হঠাৎ আমার শরীরে একটা শিহরন খেলে গেল। এ আমি কী ভুল করেছি। কলকাতায় ট্রাফিকের আলোর সামনে গাড়ি থামলে কত রাজ্যের ভিখিরি, চাঁদা আদায়কারী, ঠক্ জোচ্চোররা এসে ভিড় করে, এরা কি আমাকেও তাদের একজন ভেবেছে? কত প্রতারক বানিয়ে-বানিয়ে কত গল্প বলে, আমার ঘটনাও তাই সন্দেহ করেছে? নেহাৎ ক’টা টাকার জন্য একী পাগলামি আমার! আসলে টাকার জন্যও নয়, টাকা তো মানুষের হারিয়েও যায়, কিন্তু আমার ঝোঁক চেপে গিয়েছিল বলেই…।

    প্রৌঢ় ভদ্রলোক আমার দিকে আগাগোড়া চেয়ে দেখলেন। আমার পোশাক বা চেহারায় কোন বৈশিষ্ট্য নেই। অনেক প্রতারকের চেহারা আমার চেয়ে ঢের চিত্তাকর্ষক হয়।

    প্রৌঢ় ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ‘এদিকে কোথায় এসেছিলেন?’

    — অফিসে যাচ্ছিলাম।

    —এই দুপুরবেলা অফিস?

    —হ্যাঁ, আমাদের এরকমই, শিফ্‌ট ডিউটি থাকে—

    —কোন্ অফিস?

    নাম বললাম। প্রৌঢ় ভদ্রলোক একটু কী ভেবে বললেন, ‘ও আচ্ছা আপনাদের অফিসেই তো ভবতোষ কাজ করে, চেনেন তাকে?’

    —ভবতোষ কী? কোন সেকশান?

    উনি যে-নাম বললেন, সে-নামের কারুকে আমি চিনিনা। বলে দিতে পারতাম, হ্যাঁ চিনি, কিন্তু তারপর যদি আবার জিজ্ঞেস করেন, কীরকম দেখতে বলুন তো। বুঝতেই পারলাম, উনি আমাকে উকিলি জেরা করে যাচাই করে নিতে চান। আমি যে জোচ্চোর নই, আমি যে আমিই এটা কী করে বোঝাব? একমাত্র উপায় যদি বাসটাকে তাড়াতাড়ি ধরা যায়। কিন্তু হয় ট্যাক্সিওয়ালা আস্তে চালাচ্ছে, কিংবা বাসটা জোরে ছুটছে, সেটা ক্রমশ দূরে সরে যাচ্ছে।

    আমি কাঁচুমাচু ভাবে বললাম, ‘দেখুন, আমাদের অফিসে অনেক লোক, সবাইকে চেনা তো সম্ভব নয়। বিশেষ করে নতুন লোক।’

    —ভবতোষ অনেকদিন চাকরি করছে।

    —কিন্তু আমি নতুন ঢুকেছি।

    –ও, তা তো হবেই, ইয়াং ম্যান। আচ্ছা, অমুক রায়চৌধুরীকে চেনেন উনি তো টপ অফিসার।

    এবার আমি সোৎসাহে বললাম, ‘হ্যাঁ, হ্যাঁ, চিনি। (সত্যিই চিনি।) উনি আমাকে খুব স্নেহ করতেন। উনি এই মাস ছয়েক হল রিটায়ার করেছেন।’

    —রিটায়ার করেছেন? কই, আমার সঙ্গে গত সপ্তাহে দেখা হল, কিছু বললেন না তো।

    কী মুশকিল তিনি যদি জনে-জনে ডেকে রিটায়ার করার কথা না শোনান, সেটা কি আমার দোষ। এদিকে, প্রায় বিবেকানন্দ রোড পর্যন্ত পৌঁছে গেছি, বাসটা এখনো আলেয়ার মতন খানিকটা দূরে। খুবই বোকামি হয়ে গেছে আমার, এরকমভাবে আসা। আমি বললাম, ‘থাক্, আর বেশি দূরে গিয়ে লাভ নেই। সামান্য কয়েকটা টাকা তো। অফিসেরও দেরি হয়ে যাচ্ছে, আমি বরং এখানেই নেমে পড়ি।’

    ভদ্রলোক অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, ‘না, না, এখানে নামবেন কেন? এতদূর এসেছেন যখন, চলুন! চলুন!’

    সর্বনাশ, ভদ্রলোক কী ভাবছেন, বিবেকানন্দ রোড পর্যন্ত বিনা পয়সায় ট্যাক্সিতে আসাই আমার উদ্দেশ্য ছিল, তাই ঐ গল্পটা বানিয়ে বলেছি। কী ঝামেলায় ফে পড়লাম। এত ট্রাফিক জ্যাম হয়, এখন একটা ট্র্যাফিক জ্যামে বাসটা আটকে যেতে পারেনা? ট্যাক্সিওয়ালা, তার সঙ্গী এবং এই প্রৌঢ় সহৃদয় লোকটির কাছে কী করে প্রমাণ করব, আমি একটা জোচ্চোর-বদমাস নই, আমার অন্য কোন মতলব নেই।

    কিছুক্ষণ চুপচাপ। দারুণ অস্বস্তিকর নীরবতা। কী জানি, ওঁরা হয়তো ভাবছেন, আমি যে-কোন মুহূর্তে ছুরি-টুরি বার করতে পারি। আমি আগে ভেবেছিলাম এটা খুবই সামান্য ব্যাপার। ভদ্রলোক হয়তো মুহূর্তের দুর্বলতায় আমাকে ট্যাক্সিতে তুলে এখন অনুতাপ করছেন।

    হঠাৎ তিনি বললেন, ‘কিন্তু আমি তো গ্রে স্ট্রিট দিয়ে ডানদিকে বেঁকব, ওর মধ্যে যদি আপনার বাস না-ধরা যায়—

    টাকার চিন্তা আমার তখন চুলোয় গেছে। আমি তখন অবিশ্বাসী দৃষ্টি থেকে ছাড়া পেতে পারলে বাঁচি। বিগলিতভাবে বললাম, ‘অত্যন্ত ধন্যবাদ আপনাকে, আমি গ্রে স্ট্রিটের মোড়ে নেমে পড়ব, আর যাবনা—চেষ্টা করেও যখন পাওয়া গেলনা।’

    —না, না, বাসের ডিপোতে চলে যান। সত্যিই যদি আপনার টাকা নিয়ে থাকে, তাহলে ছাড়বেন কেন।

    সত্যিই যদি? কী সর্বনাশ! এ যে পুরোপুরি অবিশ্বাস! অবিশ্বাস হবেই-বা না কেন, সবারই তো ধারণা কলকাতার পথঘাট এখন ঠগ-বদমাসে ভরা।

    ঠিক গ্রে স্ট্রিটের মোড়ে বাসটাকে ধরে ফেলল ট্যাক্সিটা। আমি ভদ্রলোককে দ্রুত ধন্যবাদ জানিয়ে পড়ি-মরি করে ছুটে চলন্ত বাসে উঠে পড়লাম। কন্ডাক্টর আমাকে দেখে অবাক, হয়তো বিশেষ দোষ নেই তাঁর তবু খুব চোটপাট করলাম ওঁর ওপরে। কন্ডাক্টর বিনা বাক্যব্যয়ে আমাকে টাকা গুণে দিলেন।

    ততক্ষণে বাস আরও দুস্টপ এগিয়ে গেছে। টাকাগুলো নিয়ে নামতেই দেখি পিছনে সেই ট্যাক্সি, প্রৌঢ় ভদ্রলোকটি ব্যগ্রভাবে তাকিয়ে। ওঁর না ডানদিকে বেঁকে যাবার কথা ছিল? আমাকে যাচাই করতে এসেছেন।

    আমার ওপর বিরাট দায়িত্ব। অনেককিছু নির্ভর করছিল আমার ওপর। ঐ ভদ্রলোকের কাছে প্রমাণ করতে হবে যে, কলকাতার রাস্তায় সবাই প্রতারক—জোচ্চোর-বদমাইস নয়। এখনও লোকে সত্যিকারের বিপদে পড়ে সাহায্য চায়। বাড়িতে ফিরে ওঁকে ‘খুব জোর বেঁচে গেছি’ ধরনের একটা রোমহর্ষক গল্প বলতে হবেনা!

    আমি সগর্বে টাকাগুলো প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়ে বললাম, ‘এই যে, পেয়েছি! পেয়েছি!’—তারপর ঐ ট্যাক্সিওয়ালাকেও শিক্ষা দেবার জন্য উল্টোদিকের আর-একটা ট্যাক্সি ডেকে উঠে বসলাম!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }