Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প243 Mins Read0
    ⤶ ⤷

    নীললোহিতের চোখের সামনে – ২৫

    ২৫

    কলেজ স্ট্রিটের রেলিং-দোকান থেকে একটা বই কিনে ফেললাম। অনেক দরাদরি করেও ষাট পয়সার কমে নামাতে পারলামনা, একটা আধুলি ও দশ পয়সার বিনিময়ে বইটি আমার হস্তগত হল।

    বইটার আসল দামই বারোআনা। কিন্তু আমি অনেকক্ষণ ধরে বইটা নাড়াচাড়া করছিলাম বলে দোকানদার আমার উৎসাহ টের পেয়ে গিয়েছে। বইটার মলাট ছেঁড়া, পাতাগুলো হলদে আর মুড়মুড়ে, ছাপা হয়েছে আঠারোশ’ একাশি সালে।

    বইটার নাম মাধব ও ললিতা, লেখকের নাম নিত্যানন্দ শাস্ত্রী। এ-বইয়ের নাম আমি আগে কখনো শুনিনি। গবেষক-টবেষক হবার মতন বিদ্যে আমার নেই, পুরোনো বইয়ের সাল-তারিখ আর ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করা আমার স্বভাব নয়। তবে মাঝে-মাঝে জীবনটা একঘেয়ে লাগলে দু-একটা বেশ পুরোনো ধরনের বই পড়ে খানিকটা মুখ বদলাতে ভালো লাগে। সে-বইয়ের সাহিত্যমূল্যের জন্যে নয়—পুরোনো কালের আবহাওয়া, মানুষের স্বভাব-চরিত্রের কথা বেশ আকর্ষণ করে।

    কিন্তু এ-বইটা আমি কিনলাম আর-একটি কারণে। বইটাতে বহুকাল আগের বিবর্ণ কালিতে নানারকম মন্তব্য লেখা আছে—সেগুলো থেকেও আর-একটা কাহিনীর আভাস ফুটে ওঠে। আগেকার দিনে গয়নার বাক্সে যেমন একটা বাক্সের মধ্যে আর-একটা বাক্স থাকত—এটাও সেরকম, উপন্যাসের মধ্যে উপন্যাস।

    বইখানা একটা গ্রাম্য প্রেমের কাহিনী। এই বইখানা যে সাহিত্যের ইতিহাসে স্থান পায়নি, তাতে আশ্চর্য হবার কিছুই নেই। ভাষা খুবই দুর্বল, বঙ্কিমবাবুর ব্যর্থ অনুকরণ। কিন্তু উননব্বই বছর আগে প্রকাশিত বই তো আর সাহিত্য—সমালোচকের মন দিয়ে পড়া যায়না। কাঁচা-কাঁচা ভাষায় সেকালের জীবনের কথা পড়তে বেশ ভালোই লাগে, ঘটনাগুলো সত্যিই মনে হয়। লেখক নিত্যানন্দ শাস্ত্রীমশাই স্বয়ং ব্রাহ্মণ হয়েও সেকালের পক্ষে রীতিমতন সাহসের পরিচয় দিয়েছেন। বামুনের ছেলে আর তাঁতির মেয়ের প্রেম।

    পরম শাস্ত্রজ্ঞ বংশের ছেলে মাধবকুমার ছেলেবেলা থেকেই খুব দুরন্ত; নদীর পারে, শ্মশানে, সে একা-একা ঘুরে বেড়ায়, তাঁতি-জেলে-কামার-কুমোরদের সঙ্গে তার বন্ধুত্ব। তাঁতির বাড়ির মেয়ে ললিতার সঙ্গে সে খেলা করে, ঝগড়া করে —দুজনের বয়েস তখন যথাক্রমে এগারো ও নয়। তারপর মাধবকুমারকে পাঠানো হল বারাণসীতে—কিন্তু সেখানে গিয়ে শাস্ত্রপাঠে তার মন বসেনা, সর্বক্ষণ মনে পড়ে ললিতার কথা ‘বারাণসীর গঙ্গার তরঙ্গেও সে শুনিতে পায় ললিতার হাস্যধ্বনি। এই গঙ্গাই তো তাহাদের গ্রামের পার্শ্ব দিয়া বাহিয়া যাইতেছে।’

    যাইহোক, মাধবকুমার তো একদিন খুব পণ্ডিত হয়ে অনেক টাকাপয়সা উপার্জন করে গ্রামে ফিরে এল—কিন্তু ততদিনে ললিতার বিয়ে হয়ে গেছে এবং বিধবা হয়েছে। মাধবকুমার তখন যেদিকে তাকায় সেদিকেই শ্মশান দেখে। কোন শাস্ত্রই তাকে সান্ত্বনা দিতে পারেনা! সমাজের এইসব বন্ধন যারা সৃষ্টি করেছে, তাদের উদ্দেশ্যে অভিশাপ দিতে ইচ্ছে হয়!

    লেখক এই পর্যন্ত খুব সাহস দেখিয়েছেন অবশ্য। কিন্তু সেসময় বিদ্যাসাগর মশাই বিধবাবিবাহ আইন পাশ করালেও মাধব আর ললিতার বিয়ে দিতে সাহস পাননি! কারণ, তখন বিধবা বিয়ে হলেও—ব্রাহ্মণী বিধবার সঙ্গেই ব্রাহ্মণের ছেলের বিয়ে হতো। লেখক শেষপর্যন্ত ললিতাকে খ্রিস্টানী করে দিলেন, সে চলে গেল আসামে—আর মাধবকুমার বিবাগী হয়ে গেল। শেষের দিকে খুব একটা দার্শনিক তত্ত্ব দেওয়া আছে।

    এই তো গেল আসল বইয়ের গল্প। বইখানা আঠারোশ’ বিরাশি সালে একজন কেউ কিনে আর-একজনকে উপহার দিয়েছিল। একজন পুরুষ যে একজন নারীকে উপহার দিয়েছে তাতে কোন সন্দেহ নেই। কেন সন্দেহ নেই, তা পরে বলছি। শুধু লেখা আছে হে-কে বি। অর্থাৎ হে-নাম্নী কারুকে উপহার দিয়েছেন বি। রবীন্দ্রনাথও হে-নাম্নী নারীকে তাঁর বই উৎসর্গ করেছিলেন। এখানে ‘হে’ হয়তো হেমাঙ্গিনী বা হেমনলিনী বা হেমপ্রভা—এর থেকে বেশি আধুনিক নাম তখনকার পক্ষে ভাবা যায়না! আর ‘বি’ নিশ্চয়ই বিনোদবিহারী বা বিশ্বনাথ বা বিশ্বেশ্বর। বিকাশকান্তি বা বিভাসকুমার যদি হয় তো খুবই আধুনিক বলতে হবে! যাইহোক, আমি নারীটির নাম মনে-মনে বেছে নিলাম হেমপ্রভা এবং পুরুষটি বিশ্বেশ্বর!

    উপহারের তলায় পুরুষ হস্তাক্ষরে লেখা, ‘এই বইটি শুধু তুমিই পড়িবে। ইহা শুধু তোমার একার।’ একথা লেখার মানে কী? বই কি কখনো একার জন্য হয়! তাছাড়া ‘মাধব ও ললিতা’ এমন কিছু একটা আহামরি বই নয়, কবিতার বইও নয় যে সেটাকে যত্ন করে লুকিয়ে রাখতে হবে।

    আমি গোয়েন্দাগিরি শুরু করলাম। প্রথমেই লক্ষ করলাম, টাইটল পেজের এক কোণে লেখা আছে, ‘পৃষ্ঠা ৯৭’। বইটি মোট দেড়শো পাতা, তাহলে ৯৭ পৃষ্ঠাটির বিশেষত্ব কী? খুললাম। ৯৭ পৃষ্ঠায় পাঁচ-ছটি লাইনের তলায় লাল কালির দাগ দেওয়া! মার্জিনে সংক্ষিপ্ত মন্তব্য, ‘লেখকরা যাদুকর!’ লাইনগুলি এই :

    ‘কোন বাক্য বিনিময় হইল না! মাধব ললিতার দিকে কয়েক পলক নির্নিমেষ চাহিয়া রহিল। ললিতা তখন অলিন্দে একটি রক্তবর্ণ ভিজা শাড়ি মেলিতেছিল, মাধবের দিকে চাহিয়াই চক্ষু নামাইয়া লইল, আবার চাহিল। সেই দু-এক পলকেই বহু কথা নিঃশব্দে উড়িয়া গেল বাতাসে—সেই কথা শুধু হৃদয় হইতে হৃদয়ে পৌঁছায়। আশ্বিন মাসের সেই সকালটি অনন্ত মুহূর্ত হইয়া দাগিয়া রহিল মাধবের বুকে।

    ও হরি, এটা আসলে একটা অভিনব প্রেমপত্র। আমাদের এই বিশ্বেশ্বরবাবু ১৮৮২ সালে হেমপ্রভাকে চিঠি লেখার বদলে বইয়ের কয়েকটা লাইনে দাগ দিয়ে পাঠিয়েছিলেন! নিশ্চয়ই কোন আশ্বিনের সকালে তিনি হেমপ্রভাকে দেখেছিলেন লাল শাড়ি শুকোতে দিতে। চোখাচোখিও হয়েছিল—এবং দৈবাৎ এই বইতে সেরকম বর্ণনা পেয়ে চিঠির বদলে বইটাই দিয়েছিলেন। নিশ্চয়ই দুজনের জাতের মিল ছিলনা। তবে অতকাল আগে হেমপ্রভা বই পড়তে জানতেন—এটা বেশ আশ্চর্যের ব্যাপার, ব্রাহ্ম মেয়ে ছিলেন বোধহয়।

    আরও আছে। হেমপ্রভা শুধু পড়তে জানতেননা লিখতেও পারতেন। মুক্তোর মতন ঝকঝকে হাতের লেখা। বইয়ের একেবারে শেষে। সাদা পাতায় স্পষ্ট মেয়েলি হাতের লেখা রয়েছে কয়েক লাইন। নিশ্চয়ই হেমপ্রভার লেখা। সম্ভবত বইটি তিনি বিশ্বেশ্বরকে ফেরত দিয়েছিলেন। চিঠি চালাচালির বদলে বই আদানপ্রদান অনেক সুবিধেজনক, অন্তত সেকালে ছিল! হেমপ্রভা লিখেছেন :

    ‘না, পুরুষ লেখকরা নারীর অন্তরের সমস্ত দুঃখ বেদনার কথা সম্যক বুঝিতে পারেনা। মাধব যেদিন উন্মাদের মতন ললিতার পিতার গৃহে ছুটিয়া আসিয়াছিল, সেদিন ললিতা তাহার দরজা খোলে নাই, ঘরের বাহির হয় নাই। মাধব তাহাকে বিশ্বাসঘাতিনী ভাবিয়া ফিরিয়া গেল। ছাই বুঝিয়াছ লেখক! তাহার কলমের মুখে চুনকালি! জানে না যে প্রাণের বিনিময়েও নারী তাহার দয়িতের সম্মান নষ্ট হইতে দেয়না। আমি শত দুঃখ সহিতে পারি—দুঃখ সহার ক্ষমতা নারীর জন্মগত—কিন্তু তোমাকে কোনো দুঃখ বা অসম্মান ভোগ করিতে দিবনা!

    বাঃ, হেমপ্রভার কলমের তো বেশ ধার ছিল! অনায়াসেই লেখিকা হতে পারতেন। বোঝাই যাচ্ছে বিশ্বেশ্বরবাবু একদিন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হেমপ্রভাদের বাড়িতে এসেছিলেন—সেদিন হেমপ্রভা তাঁর সঙ্গে দেখা করেননি। সেই কি শেষ দেখা? শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল ওদের! সেটা আর জানা গেলনা। ৫৫ পৃষ্ঠাতেও দুটি লাইনের তলায় দাগদেওয়া। সেটা ওদের দুজনের মধ্যে কে দাগ দিয়েছে ঠিক নেই। ‘একবার ভাবিল মরিব। পরক্ষণেই আবার ভাবিল, না। মরিলে তো আর ও মুখ ধ্যান করিতে পারিবনা!’

    বয়েসের হিশেব করলে বিশ্বেশ্বর আর হেমপ্রভা আমার ঠাকুর্দা আর ঠাকুমার চেয়েও বয়েসে বড়। এতদিন তাদের বেঁচে থাকার কথা নয়। তবু তাদের যৌবন কালের প্রণয়ের সৌরভ আমাকে ছুঁয়ে গেল। এরকম বইখানা ওদের কোন বংশধর সের দরে বেচে দিয়েছে! কী খেয়াল হল, বইটার শেষে আমি লিখলাম, ‘হে মাধব ও ললিতা, হে বিশ্বেশ্বর ও হেমপ্রভা, স্বর্গে কি তোমাদের দেখা হয়েছে? অমরলোকে কি মিলন হয়েছে, মিটেছে অতৃপ্ত বাসনা? ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝিটাই বড় সাংঘাতিক। আশা করি স্বর্গে ভুল বোঝাবুঝি নেই! জাতিভেদও নেই সেখানে।’

    লেখকরা লেখে ভবিষ্যৎকালের পাঠকদের জন্য, আমি লিখলাম অতীতকালের উদ্দেশ্যে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }