Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প243 Mins Read0
    ⤶ ⤷

    নীললোহিতের চোখের সামনে – ৬

    ৬

    পণ্ডিতমশাইকে গিয়ে বললাম, আপনি একটা বিধান দিন। ধর্ম তো মানুষের প্রাণ বাঁচাবার জন্যই। ধর্মের তো উদ্দেশ্য মানুষকে মেরে ফেলা নয়।

    পণ্ডিতমশাই উঠোনে হাঁটু ছড়িয়ে বসেছিলেন। হাঁটুর দুপাশে গোল করে সুতো জড়ানো, অর্থাৎ উনি পৈতের গ্রন্থি দিচ্ছেন, এখন কোন কথা বলবেন না। রিফিউজি কলোনির ছোট কাঁচা বাড়ি, মাটির উঠোন, একপাশে একটা ঝিঙে গাছে তক্তক্ করছে দুটো নতুন ঝিঙে। পণ্ডিতমশাইয়ের কাছে এসেছিলাম আমার ঠাকুমার জন্য। আমার ঠাকুমা কয়েকদিন ধরে কিছুই খাচ্ছেননা প্রায়, সামান্য কিছু দাঁতে কাটছেন। দুসপ্তাহ ধরে আমাদের এলাকায় রেশনে, আলোচাল দেওয়া হচ্ছেনা। আমার ঠাকুমা সাঁইত্রিশ বছর ধরে বিধবা, তিনি সেদ্ধচাল খাবেননা, আর প্রায় সারাজীবন পূর্ববঙ্গে থেকে এসেছেন—সুতরাং ভাতের বদলে রুটি মুখে রোচেনা, রুটি খেলে নাকি সহ্য হয়না, ফল খেতেও অরুচি; অতএব, ক’দিন ধরেই এটাওটা অজুহাত দেখিয়ে প্রায়োপবেশন করে আছেন। বহু চেষ্টা করেও আমি আতপচাল জোগাড় করতে পারিনি। ঠাকুমাকে একবার ধমকে বললাম, ‘সেদ্ধচালই খাও-না। কে দেখতে যাচ্ছে।’ ঠাকুমা একগাল হেসে বললেন, ‘খাবার সময় আমি নিজের চোখে তো দেখবই! নাকি, অন্ধকারে খাওয়াবি।’

    আমি বললাম, ‘ঠাকুমা, আমি অনেক বই পড়েছি, বিধবাদের সেদ্ধচাল খাওয়া বারণ—একথা কোথাও লেখা নেই। তুমি আমার কথা রেখে খাও!’

    তিনি বললেন, ‘ওসব যুদ্ধ-বিপ্লব তোরা করিস বাপু। আমার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে—এখন আমি পরকালটা ঝরঝরে করতে যাব? দুদিনের জন্য নিয়ম ভেঙে চিতায়ও শান্তি পাবনা। রোদ্দুরে ঘেমে এসেছিস, যা, মুখেচোখে জল দিয়ে আয়। তারপর আমার কাছে বোস, পাখার হাওয়া করি।’

    মাথার ওপর ইলেকট্রিকের পাখা ঘুরছে, তবু ‘হাওয়া করি’ বলা ঠাকুমা—দিদিমাদের অভ্যেস। শুনলেই মনে হয় হাঁটু মুড়ে বসে পড়ি, মনে হয় আঃ, কী ঠাণ্ডা!

    ক’দিন ধরেই ঠাকুমাকে দেখে খুব মন খারাপ লাগছে। শুধু খাওয়া না, একটা প্রতিষ্ঠানই যেন বন্ধ হয়ে গেছে। ৭০ বছর বয়েস হয়ে গেলেও তাঁর শরীর এখনও শক্ত আছে, নিজেই নিজের রান্না করেন। খুব ভোরে উঠে স্নানটান সেরে পুজো—আহ্নিকে ঘণ্টাদুয়েক কাটে, তারপর ঢোকেন হবিষ্যি-রান্নাঘরে। তারপর প্রায় সারাদিন ধরে টুকটাক কত কী যে রান্না চলে তার ঠিক নেই। নিমপাতা ভাজা, হিঞ্চে শাক, ডাঁটা চচ্চড়ি, আলুর খোলা ভাজা, উচ্ছে আর লাউয়ের সঙ্গে মেথি পোড়া দিয়ে কাঁচা মুগের ঠাণ্ডা ডাল, কাটোয়ার ডাঁটাচচ্চড়ি, চিচিঙ্গের ছেঁচকি—এইসব গাছপালার আবর্জনা খেয়ে শরীরের কিছুই হয়না জানি, তবু ঐ রান্নাতেই আনন্দ আর সময় কাটান। আনন্দে আছেন বলেই শরীর ভালো আছে আমি মাঝেমাঝে টুকটাক উঁকি দিয়ে ঠাকুমার রান্না এটাসেটা চেয়ে খেতাম। আরও ছেলেবেলায়, ঠাকুমা যখন সারা ঘরে বাসনপত্র ছড়িয়ে খেতে বসে গল্প করতেন, আমি তখন আমডাল-মাখা ভাতের এক গেরাস খাবার জন্য মুখ বাড়িয়ে দিতাম। ক’দিন ধরে—এসব বন্ধ। ঠাকুমা আর রান্নাঘরে ঢোকেননা—ভাতই নেই, শুধু, শাক—তরকারি কে খায়। ফলটল কেটে দেওয়া হচ্ছে ওঁর জন্য, কিন্তু ওঁর সারাদিন সময় কাটে কী করে?

    পণ্ডিতমশাই পৈতের গ্রন্থি বেঁধে, মুখ তুলে বললেন, ‘আমি আর কী করব বলো! তোমরাই বলো-না গিয়ে সেদ্ধচালই খেতে। আজকাল তো অনেকেই খাচ্ছে।’

    –সে তো আমাদের মা-মাসিমা-বৌদির বয়েসী যাঁরা অনেকদিন শহরে আছেন—তাঁরা বুঝতে পেরেছেন, তাঁদের সেদ্ধচালে আপত্তি নেই। কিন্তু দিদিমা—ঠাকুমাদের কে বোঝাবে? আপনারা ছাড়া?

    —শাস্ত্রজ্ঞ হয়ে, নিয়ম ভাঙার কথা মুখ দিয়ে কী করে উচ্চারণ করি বলো? তাছাড়া, তোমার ঠাকুমা হলেন স্বর্গত অমুকচন্দ্র অমুকের বিধবা স্ত্রী, কত বড় নিষ্ঠাবান ছিলেন তোমার ঠাকুরদাদা, তাঁর পত্নীকে শাস্ত্র না-মানার কথা আমি নিজের মুখে বলতে পারবনা।

    —পণ্ডিতমশাই, এর মধ্যে শাস্ত্রটা আবার কোথায়? শাস্ত্রে আত্মসংযমের কথা থাকতে পারে, কিন্তু না-খাইয়ে মেরে ফেলার কথা আছে?

    –তুমি ছেলেমানুষ, তোমার সঙ্গে শাস্ত্র নিয়ে তর্ক করা আমার সাজেনা। শাস্ত্রের রহস্য অনেক গূঢ়।

    একথা বলে তিনি আমার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন, যার অনুক্ত বক্তব্য হল, খুব না হয় দুপাতা ইংরিজি পড়ে প্যান্টালুন চড়িয়ে সিগারেট টানতে শিখেছ, কিন্তু আসতে তো হল আমার কাছে! দেখো-না বাছাধন, এমন ইস্ক্রু টাইট দেব। আমার ইচ্ছে হল পণ্ডিতমশাইয়ের রোগা দেহটা, দুহাত দিয়ে শূন্যে তুলে একটু শাস্ত্রচর্চা করি। কিন্তু তখনই মনে পড়ল, মাথা গরম করলে এখানে কার্যসিদ্ধি হবেনা। সুতরাং আমি প্যান্টালুনের ক্রিজ অগ্রাহ্য করে ওঁর পাশে মাটিতেই দুম করে বসে পড়লাম। এবং বিনীত গলায় জানালাম, ‘পণ্ডিতমশাই, আমি শাস্ত্র কিছুই জানিনা-কিন্তু সেটা আমার দোষ নয়, শিক্ষার দোষ। আমায় কেউ শেখায়নি, শেখবার সুযোগও দেয়নি। তবে, যে-কোন সংস্কৃত কথা শুনলেই মনে হয় শাস্ত্রের কথা। সংস্কৃতে একটা কথা আছে না, বিপদে নিয়মো নাস্তি? এখন যখন আতপ পাওয়া যাচ্ছে না—’

    —লুচি ভেজে খাওয়াও। ফল খাওয়াও।

    —কিন্তু ওঁর যে সহ্য হয়না। ভাত খাওয়া চিরকালের অভ্যেস। অম্বুবাচীর সময় ওঁকে তিনদিন উপোস করতে দেখেছি, কিন্তু এখন যে ছ-সাত দিন হয়ে গেল! আপনারা শাস্ত্র দেখে যদি বিধান দেন যে, সেদ্ধচালে কোন দোষ নেই, তাহলে বাংলাদেশে কত বিধবার যে উপকার হয়।

    –সেদ্ধচালে শরীর উত্তপ্ত হয়, তা জান!

    আমি কোনক্রমে হাসি চেপে বললাম, ‘অরুণের জ্যাঠামশাইয়ের বয়েস পঁচাত্তর, তিনি সেদ্ধচাল খেলে উত্তপ্ত শরীর নিয়ে যদি—’

    -পুরুষের কথা আলাদা! শাস্ত্র লোকাচারে বিধবার অনেককিছু ভক্ষণ করার নিষেধ আছে।

    –বিদ্যাসাগরমশাই শাস্ত্র ঘেঁটে যদি বিধবাবিবাহের নির্দেশ বার করতে পারেন, আপনারা বিধবার সেদ্ধচাল খাবার নির্দেশ বার করতে পারবেননা?

    পণ্ডিতমশাই শরীর মুচড়ে বললেন, ‘আমাকে যে একটু বেরুতে হবে, বাবা। এখন তো তর্কের সময় নয়, এবার তাহলে তুমি—’

    পণ্ডিতমশাইয়ের নির্দেশ আমি আদায় করতে পারিনি। কিন্তু বাজার থেকে তখুনি আমি ভালো-ভালো কোম্পানির লিভার এক্সট্র্যাক্ট, প্রোটিন কিনে এনে বোতলের লেবেল ছিঁড়ে ঠাকুমাকে খাওয়াচ্ছি। বিধবার পক্ষে আমিষ খাওয়া উচিত নয়, তবু আমি অন্য কথা বলে ভুলিয়ে-ভালিয়ে খাওয়াচ্ছি। কিন্তু, আমার মন পরিষ্কার, আমি জানি আমি কোন অন্যায়, কোন পাপ করছিনা।

    সরমাদি আমাদের পাশের বাড়িতে থাকেন। এখন বয়েস ৪২, দশবছর আগে বিধবা হয়েছেন। সরমাদি সংস্কৃতে বি.এ. অনার্স, একটা স্কুলে কাজ করেন, শাস্ত্র শোনার জন্য কোন পণ্ডিতমশাইয়ের কাছে যাননা। সরমাদি রঙিন শাড়ি পরেন, হাতে একগাছি করে সোনার রুলি, সেদ্ধচাল খান-কিন্তু পাড়ায় সরমাদির নামে কোন অপবাদ নেই, সকলেই তাঁকে সমীহ করে। আমি সরমাদিকে একদিন চুপিচুপি জিজ্ঞেস করলাম, ‘সরমাদি, তুমি এতসব ভেঙেছ, কিন্তু তুমি এখন আর মাছ—মাংস খাওনা কেন? তুমি তো জান বিধবাদের মাছ-মাংস খাওয়ার মধ্যে কোন অন্যায় থাকতে পারেনা। বিপত্নীকরা যদি পারে-তবে বিধবাদেরই বা কেন। তুমি সাহস করে—’

    সরমাদি বললেন, ‘দূর পাগলা!’

    আমি বললাম, ‘না সত্যিই, তোমাদের মতো কয়েকজনের উচিত আরম্ভ করা। প্রকাশ্যে স্বীকার করা। তোমাদের মতো যাদের লোকে ভক্তি-শ্রদ্ধা করে, তারা যদি শুরু করে, অন্যান্য সাধারণ ঘরের বিধবারাও ভরসা পায়। দেখো, আজকাল দুধ-ঘি কিছু খাওয়া যায়না, শুধু শাক-পাতা আর একবেলা ভাত খেয়ে বিধবার চল্লিশ পেরুতে-না-পেরুতেই পুরো বুড়ি। দাঁত পড়ে যায়, চোখ খারাপ হয়, শরীর বেঁকে যায়, ঘর থেকে বেরুতে পারেনা, জীবস্মৃত অবস্থা। বুড়ি মেমসাহেবদের দেখো তো একা-একা সারা পৃথিবী ঘুরে বেড়ায়। বার্ধক্যেরও একটা সৌন্দর্য আছে, কিন্তু বাংলাদেশের সাধারণ ঘরের বুড়ি-বিধবারা?’

    সরমাদি হেসে বললেন, ‘হ্যাঁ, একেই বাজারে মাছ-মাংসের যা অবস্থা! তার ওপর যদি আবার বিধবারা খাওয়া শুরু করে, তোদের কপালে একটুকরোও জুটবেনা।’—তারপর সরমাদি নিচু গলায় বললেন, ‘না, তোকে সত্যিকথা বলি, আগে, মানে কপাল সাদা হওয়ার আগে মাছ খেতে বিষম ভালোবাসতাম। একবেলা মাছ না থাকলে মুখে ভাত রুচতনা। কিন্তু এখন মাছ খেতে কেন পারিনা জানিস, লোকে হ্যাংলা বলবে। ভাববে, আমার লোভ কতখানি। সাদা কাপড় বেশি ময়লা হয় বলে যুক্তি দেখিয়ে আমি রঙিন শাড়ি পরতে পারি, সোনার চুড়ি যখন আছেই-তখন বাক্সে না-রেখে হাতে রাখাই নিরাপদ। কিন্তু মাছ-মাংসের বেলায় কোনই যুক্তি টিকবেনা। শুধু ভাববে, আমার হ্যাংলামি। এমনকী বিধবারা প্রেম করে আবার বিয়েও করতে পারে, কিন্তু নিজেনিজেই মাছ-মাংস খাওয়া শুরু করতে পারেনা। ব্রাহ্মণ-পণ্ডিতরা যদি এতে সম্মতি দেন, সমাজে প্রচার করেন, কাগজে-টাগজে লেখেন, বাড়ির পুরুষেরা যদি জোর করে, তবে চালু হতে পারে। দেখ, হয়তো আস্তেআস্তে এসব বদলে যাবে।’

    আমি বললাম, ‘বদল হয় হয়তো, কিন্তু এত আস্তে যে চোখে দেখা যায়না। ছেলেবেলায় দেখতাম ট্রামের জানালার পাশে বসা একধরনের টিপিক্যাল অফিসযাত্রী, ঠনঠনের কালীবাড়ির পাশে এলেই মেশিনের মতো যাদের হাত কপালে উঠে যেত। ভাবতাম, আমাদের জেনারেশনে হয়তো এসব বদলে যাবে, কিন্তু এখনও ঠিক ঐ একই চেহারার লোকদের দেখি কপাল ঠুকতে। বছর পনেরো আগে একটা অফিসে একজন লোক আমার কাছে ঘুষ চেয়েছিল। মাঝবয়েসী, গুঁপো চেহারার সেই লোকটা। সেই অফিসে কয়েকজন ছেলে-ছোকরা কর্মচারীও ছিল। ভেবেছিলাম, বুড়োরা বিদায় নিলে-এই ছেলে-ছোকরারাই যখন সব চেয়ারে বসবে-তখন সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যাবে। কয়েকদিন আগে সেই অফিসে গিয়েছিলাম, ঠিক সেইরকম মাঝবয়েসী আর-একটা গুঁপো লোক আমার কাছে ঘুষ চাইল। এরা বদলায়না, এঁরা অমর। ভেবে দ্যাখো আমাদের পাড়ার যে ভট্টচাজ্যি পণ্ডিতমশাই—শরৎচন্দ্রের উপন্যাসগুলিতে কি উনিই ছিলেন না?’

    টুকুন আমার এক বন্ধুর বোন—হঠাৎ বাসে তার সঙ্গে দেখা। কুড়ি-বাইশ বছর বয়েস, ভারি ছটফটে ঝলমলে মেয়ে, বছর তিনেক আগে ওর বিয়ে হয়ে যাবার পর আর ওর সঙ্গে দেখা হয়নি। আমার ছোট বোনের বন্ধু ছিল। হঠাৎ মনে পড়ল গতমাসে আমার বোনের বিয়েতে তো টুকুন আসেনি। আমার বোনের ও প্রাণের বন্ধু, নেমন্তন্ন নিশ্চয়ই করেছিল। আমি জিগগেস করলাম, ‘এই টুকুন, তুই আমার বোনের বিয়েতে এলিনা কেন রে? ভারি অহংকারী হয়েছিস, না?’

    টুকুন হঠাৎ মুখের আলো নিবিয়ে আস্তেআস্তে বলল, ‘পরে একদিন যাব। বিয়েবাড়িতে বিধবাদের যেতে নেই।’

    আমি আর্ত চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, টুকুনের বাবা পাশ থেকে বললেন, ‘বিয়ে হবার দুমাস পরেই টুকুনের স্বামী দুর্ঘটনায় মারা গেছে!’ আমি টুকুনের দিকে তাকালাম, কোন চিহ্ন নেই, দামি রঙিন শাড়ি পরেছে, হাতভর্তি গয়না, খোঁপায় হাতির দাঁতের ফুল, কপালে লাল টিপ পর্যন্ত। কিন্তু মনে হল একটা খড়-মাটির প্রতিমার গায়ে পোশাক চড়ানো। আমি আবার তাকালাম, হ্যাঁ, অবিকল খড়-মাটির প্রতিমা। অল্পদিনের মধ্যেই ঐ শরীরের রঙ জ্বলে যাবে, উঠে যাবে, গায়ের মাটি গলে যাবে, দু-এক বছর পরেই আমি টুকুনের দেহের খড়ের কাঠামোটা শুধু দেখতে পাব!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }