Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প243 Mins Read0
    ⤶ ⤷

    নীললোহিতের চোখের সামনে – ২৩

    ২৩

    কোরাস গান শুনতে-শুনতে একটা গলাই সাধারণত প্রধান হয়ে কানে আসে। বোঝা যায় দশ-বারো জন গাইছে, কিন্তু একটা গলা তার মধ্যে আলাদা, বেশি সুরেলা বেশি জোরালো, অন্যরা যখন পরের লাইনটা গাইবে কিংবা আগের লাইন রিপিট করবে—এই নিয়ে দ্বিধা করে, তখন সেই একটি গলা গানটাকে এগিয়ে নিয়ে যায়।

    তাকিয়ে থাকলে কিন্তু বোঝা যায়না, কোরাসের গায়ক-গায়িকাদের সেই আলাদা গলাটা কার। মানুষের চেহারা দেখে আর যাই বোঝা যাক গানের গলা কিছুতেই অনুমান করা যায়না। তবু আমি উৎসুক চোখে সেই মেয়েটিকে খোঁজার চেষ্টা করছিলাম। আমার ইচ্ছে ছিল মেয়েটিকে ধন্যবাদ জানানোর। যাত্রা সুগম হচ্ছিল ওর জন্য। কিন্তু খুঁজে পাইনি, ধন্যবাদ জানানো হয়নি।

    উত্তরবঙ্গের সরকারি বাস, ছেড়েছে মনুমেন্টের কাছ থেকে, সকালবেলা। শীত চলে গেছে, অথচ গরম পড়েনি—এমন সুন্দর সময়। বাসে চল্লিশ—পঁয়তাল্লিশজন যাত্রীর মধ্যে যদি আঠারো-কুড়িজন একবয়েসী মেয়ে থাকে, যদি তারা একই কলেজের, একই ক্লাসের ছাত্রী হয়, তবে তারাই সে আবহাওয়া অধিকার করে থাকবে, তাতে আর আশ্চর্য কী! বেথুন বা ভিক্টোরিয়া বা ব্রেবোর্ন কলেজের ছাত্রীরা এক্সকারশানে চলেছে।

    প্যাসেজের দুপাশে সীট, বাঁদিকের সীটগুলো সবই নিয়েছে ঐ মেয়েরা, ডানপাশে অন্য যাত্রীরা, আমি জায়গা পেয়েছি একেবারে শেষের দিকে, ঝাঁকুনি—এলাকায়। এ ঝাঁকুনিতে খবরের কাগজ পড়া যায়না, বেশিক্ষণ জানালা দিয়ে প্রকৃতি দেখতেও ভালো লাগেনা। ঐ মেয়েরা মিউজিক্যাল চেয়ার খেলার মতন ঘন-ঘন পরস্পর জায়গা বদল করছিল, যে-যার বেশি সখী সে বসছিল তার পাশে, চাপা রসিকতা, সম্মিলিত হাসি। হঠাৎ শুরু হল কোরাস গান।

    আগে থেকে গান গাইবে ঠিক করেনি, রিহার্সাল দিয়ে আসেনি, সুতরাং তাদের মধ্যে, নিশ্চয়ই তাদের মধ্যে একজন কেউ, প্রথম তুলেছিল গানের প্রস্তাব, সেই শুরু করেছিল এবং তার গলাই গানের গতি নিয়ন্ত্রণ করছিল। সে কে, আমি দেখিনি। যারা গাইছিল, তাদের প্রায় সবারই সুরেলা গলা—তবু একজনের গলা সবাইকে ছাড়িয়ে যায়।

    আজকাল সব মেয়েই রবীন্দ্রসংগীত গায়, সবাই মোটামুটি নির্ভুল গায়, এইজন্য অধিকাংশ সময়ই রবীন্দ্রসংগীত শুনতে ভালো লাগেনা, একঘেয়ে মনে হয় আমার। তাছাড়া, রবীন্দ্রনাথের আড়াই হাজার গানের মধ্যে পঁচিশ-তিরিশখানা গানই সবাই ঘুরিয়ে-ফিরিয়ে গায়। কিন্তু চলতি বাসে, একটু উঁচু স্কেলে উৎসাহভরা সতেজ গলায় বারো-চোদ্দজন মেয়ের গান, তার চার্ম আলাদা। মাঝে-মাঝে একটু—আধটু সুর-ছুট, লাইন ভুলে গিয়ে সবাই মিলে দমকা হাসি—এসবই সেই গানের সার্থকতার অঙ্গ।

    মন দিয়ে শুনছিলাম। পথ এগিয়ে যাচ্ছে তরতর করে, দূরত্বের বিরক্তি টের পাচ্ছিনা। মেয়েগুলির রবীন্দ্রসংগীতের স্টক কম নয়, একটা শেষ হলেই থেমে যাচ্ছেনা, কেউ জিজ্ঞেস করছেনা, তুই এটা জানিস? একজন কেউ ধরছে অন্য গানের প্রথম লাইন, আর কয়েকজন ঠিক গলা মিলিয়ে গেয়ে উঠছে।

    চা খাবার জন্য বাস থামল। মেয়েরা তখনও গানের ঝোঁকে আছে, নেমে ঘুরতে লাগল সাবলীলভাবে, প্রায় সবাই সুশ্রী ও স্বচ্ছন্দ। হুড়োহুড়ি করে চা—সিঙ্গাড়া খেয়ে বাসে উঠল, বাস চলা শুরু করতেই ওদের গান আবার শুরু হলো! লক্ষ করলাম যে-কয়েকটি মেয়ে টকাস্-টকাস্ করে ইংরেজিতে কথা বলছিল, তারাও রবীন্দ্রসংগীত জানে।

    বেলা বেড়েছে, প্রত্যেক যাত্রীই নিজেদের সীট গরম করে ফেলেছে, কেটে গেছে আড়ষ্টতা, সবাই নিজেদের হাত-পা ও ব্যক্তিত্ব ছড়াবার জন্য উসখুস করছে। সামনে ডানদিকের সীটগুলোতে বসেছে সেই জাতের কয়েকজন লোক, যারা টাকা দিয়ে পৃথিবীর যাবতীয় সুখ কিনে ফেলতে চায়। তবে নিজেদের গাড়িতে না-গিয়ে সরকারি বাসে চেপে যাচ্ছে কেন তারা, সেটা একটা সমস্যা। হয়তো নতুনত্বের জন্য। তাদের একজন গলা খাকারি দিয়ে বলল, ‘আপলোগ হিন্দী গানা জানেননা? থোড়া হিন্দী গানা করুন-না!

    হিন্দী গান সম্পর্কে আপত্তি করার কিছুই নেই। এক-একটা ব্যাপার সম্পর্কে এমন একটা স্তর এসে যায়, যখন আর আপত্তি করার কোন মানে হয়না। বাংলাদেশের ছেলেমেয়েরা সস্তা কুরুচিপূর্ণ হিন্দী গান গেয়ে উচ্ছন্নে যাচ্ছে— এরকম একটা অভিযোগ কিছুদিন আগেও অনেকের মনে ছিল। কিন্তু এখন প্ৰতি পাড়ায় হিন্দী সিনেমায় বরাবর ভিড়, রেডিওতে বিরিধভারতীর সারাদিন চিৎকার, প্রতি পূজা প্যান্ডেলে হিন্দী গানের কান ফাটানো আওয়াজের পর এখন আর আপত্তি জানানো অর্থহীন! মশা, মাছি ধুলোর মতন বাংলাদেশে হিন্দী সিনেমার গান মেনে নেওয়া হয়েছে। তাছাড়া পিকনিকে, চলতি বাসে সবরকম গানই চলতে পারে। পিকনিক-টিকনিকে গেয়ে আনন্দ করার মতন হালকা জমাট গান বাংলাতে বেশি নেই।

    কিন্তু রবীন্দ্রসংগীত থামিয়ে হিন্দী গান গাইতে বললে বাঙালির সেণ্টিমেণ্টে এখনও সুড়সুড়ি লাগে। কারুর শালিকের ডাক শুনতে ভালো লাগে বলেই দোয়েল পাখিকে শালিকের মতন গান গাইতে বলার কোন মানে হয়না। আমি ব্যাপারটা পছন্দ করলাম না। অবশ্য, আমি বসে আছি একেবারে শেষদিকে, আমার আপত্তি করার কোন প্রশ্ন ওঠেনা। মনে পড়ল আর-একটা ঘটনা, একবার ট্রেনে চেপে ওয়ালটেয়ার যাচ্ছিলাম, দুজন বাচ্চা ভিখিরি কায়দায় পাথরের টুকরো বাজিয়ে চমৎকার গান করছিল। গানের ভাষা বুঝিনি এক বর্ণ, তামিল বা তেলুগু হয়তো, কিন্তু ভারি সুন্দর দুলকিচালের সুর। বাচ্চাদুটোকে দাঁড় করিয়ে গান শুনছিলাম, পাশে বসা দুজন কাপড়-ব্যবসায়ী একসময় ‘বলে উঠেছিল, এই, হিন্দী গানা নেহি জানতে হো? বাচ্চাদুটো তখন নিজস্ব গান থামিয়ে অক্ষম বেসুরো গলায় হিন্দী সিনেমার দুখানা চলতি গান গাইবার ব্যর্থ চেষ্টা করল। হিন্দী গানের অনুরোধে আমি চটিনি, কিন্তু ভিখিরি দুজন যখন পয়সা চাইল, কাপড়ের ব্যবসায়ী দুজন তখন হাত গুটিয়ে মুখ ফিরিয়ে রইল, আমি ঈষৎ ঝাঁঝালোভাবে বললাম, ওদের গান গাইতে বললেন, আর পয়সা দিলেননা? ব্যবসায়ী দুজন বাঁকাভাবে উত্তর দিল, কাকে ভিক্ষে দেব-না-দেব, তাও কি আপনার কাছে জেনে নিতে হবে নাকি? আমি মনে-মনে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে! একটু রাত্তির হতেই কাপড়ের ব্যবসায়ী দুজন যখন ঘুমে ঢুলতে লাগল, আমি সিগারেটের আগুনে তাদের কাপড় পুড়িয়ে গোল-গোল গর্ত করে দিতে লাগলাম। এমন কিছু অন্যায় করিনি, কাপড়ের ব্যবসায়ী তো ওরা, একটা কাপড় নষ্ট হলে আর কী যাবে-আসবে!

    এখন অবশ্য ঐ ধরনের কাণ্ড কম করি। চুপচাপ বসে লক্ষ্য করে যেতে লাগলাম শুধু। মেয়েগুলো বোধহয় অনুরোধ শুনতে পায়নি, গান গেয়েই চলেছে। আবার তারা, টাকা দিয়ে যারা পৃথিবীর সব সুখ কিনতে চায়, একটু বিগলিতভাবে বলল, ‘ইয়ে, শুনিয়ে, আপ লোগ বহুৎ আচ্ছা গানা করেন, লেকিন একটো হিন্দী গান যদি শুনায়ে দেন—’

    মেয়েগুলো থামল, ভ্রুভঙ্গি করল, হেসে উঠল কলস্বরে। আবার একটা রবীন্দ্রসংগীত শুরু করল।

    টাকা দিয়ে যারা পৃথিবীর সব সুখ কিনতে চায়, তারা একটু দমে গেল। কিন্তু নিরাশ হলনা। হিন্দী গান শোনার ইচ্ছে তখন তাদের প্রবল। এবার তারা অস্ত্র বার করল।

    সুটকেস থেকে বেরুলো ট্রানজিসটার রেডিও। নব্ ঘোরাতেই ঝনঝন করে উঠল হিন্দী সিনেমার গান। তীব্র, ধাতব, শ্রিল। মেয়েগুলি একমুহূর্তের জন্য থামল, তারপরই আবার দ্বিগুণ জোরে গাইতে লাগল। সুরের জগতে এক লণ্ডভণ্ড কাণ্ড শুরু হয়ে গেল। সম্পূর্ণ দুরকম গান মারামারি করতে লাগল বাসের মধ্যে। মেয়েরা গাইছে ‘ওগো, নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু…’ আর ট্রানজিস্টার গাইছে, ‘তুম বিন যাউ কাঁহা!…’ প্রতিযোগিতায় মেয়েরাই জিতছে, তারা ঢেকে দিচ্ছে ট্রানজিস্টারের আওয়াজ, কিন্তু তারা একটু দম নিতে থামলেই ফুঁড়ে উঠছে সেই ধাতব সুর! মেয়েরা পরের গান ধরল আরও তালের, আরও দ্রুত লয়ে ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে, কে জানে!’ আর ট্রানজিস্টারও ধরল ডুয়েট, ‘শাওন কি মহিনে, পবন কিয়ে তোড়ো (আরে বাবা, তোড়ো নেহি, তো—ড়ো, তো—ড়ো)।’

    টাকা দিয়ে যারা পৃথিবীর সব সুখ কিনতে চায় তারা একটু হেরে গেলেও নিবৃত্ত হলনা। এবার তারা আরও দুটো ট্রানজিস্টার বার করল। তিনটেতেই টপ স্পীডে চালাল একই হিন্দী গান। এবার আর মেয়েরা পারবে কেন? তিনজন লতা মুঙ্গেশকারের সঙ্গে কি আর বারো-চোদ্দজন কলেজের মেয়ে পারে? তাদের গলা ছাপিয়ে ট্রানজিস্টারের সরু আওয়াজ সারা বাসে ক্যান-ক্যান করতে লাগল।

    এবার মেয়েরা একটু থামল, তারপর তারা অন্য পন্থা ধরল। দেখা গেল, তারা হিন্দী গানও ভালো জানে, জানবেই, স্বাভাবিক। রবীন্দ্রসংগীত থামিয়ে ট্রানজিস্টারকে হারাবার জন্য, ওতে যে হিন্দী গান হচ্ছিল, তারাও সেটাই গাইতে লাগল। তখন আর গানটা বড় কথা নয়, ট্রানজিস্টারকে হারানোই যেন প্রধান। একমুহূর্ত থামছেনা তারা, গানের ফাঁকে-ফাঁকে যে-বিজ্ঞাপন অন্ধকারে পথ দেখাবে অমুক ব্যাটারি কিংবা ‘সত্যিকারের কফির স্বাদ অমুক কফিতেও’ তা-ও গাইতে ছাড়বেনা।

    গান ছেড়ে চেঁচামেচিটাই প্রধান হয়ে পড়ায় একটুবাদেই তারা ক্লান্ত হয়ে পড়ল। তারা চুপ করল, ট্রানজিস্টার চেঁচাতে লাগল অবিশ্রান্তভাবে। কোরাসে যে—মেয়েটির গলা প্রধান শোনা যাচ্ছিল, তার পরাজয়ের জন্যই আমি একটু দুঃখ বোধ করছিলাম।

    খানিকক্ষণ চুপ করে থেকে একটি মেয়ে বলল, ‘ঐ ট্রানজিস্টারটা কিন্তু দেখতে বেশ সুন্দর, না রে?’

    টাকা দিয়ে যারা পৃথিবীর সুখ কিনতে চায়, তারা তা পেয়ে অত্যন্ত তৃপ্ত এখন। গদগদভাবে মেয়েটির উদ্দেশে বলল, ‘দেখবেন? নিন-না।’

    মেয়েরা তারপর থেকে খুব মনোযোগ দিয়ে ট্রানজিস্টারে হিন্দী গান শুনতে লাগল। ভাব হয়ে গেল ডানপাশের লোকদের সঙ্গে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }