Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প243 Mins Read0
    ⤶ ⤷

    নীললোহিতের চোখের সামনে – ২

    ২

    আমার মেজোকাকার ছেলের বিয়ে, নেমন্তন্নবাড়িতে সে কী কেলেঙ্কারি কাণ্ড!

    মেজোকাকা টালিগঞ্জে নতুন বাড়ি তৈরি করেছেন এবং তাঁর বড় ছেলের বিয়ে, সুতরাং বেশ ধুমধামের ব্যাপার। দিল্লি আর পাটনা আর গৌহাটি থেকে পর্যন্ত আত্মীয়স্বজন এসেছেন, গমগম্ করছে সারা বাড়ি, আমি কোমরে তোয়ালে জড়িয়ে অকারণে ব্যস্ত হয়ে খুব কাজ দেখাচ্ছি। গৌহাটির পিসেমশাই চা বাগানের ম্যানেজার—মানুষকে হুকুম করা তাঁর অভ্যাস—সুতরাং যখন-তখন ভরাট গলায় যাকে-তাকে হুকুম করে কর্তৃত্ব দেখাচ্ছেন, মেয়েরা শাড়ি-গয়নার আলোচনায় মুখের ফেনা তুলে ফেলেছে, মেজোকাকা মাংসওয়ালাকে খুব কচি নয় অথচ চর্বি থাকবেনা—এমন পাঁঠার কথা বোঝাচ্ছেন, কুটুমবাড়ির দেওয়া জিনিশপত্রের মাঝখানে মেজোকাকিমা নৈবেদ্যর ওপরে কিসমিসটির মতন বসে আছেন, এইসময় কাণ্ডটা ঘটল।

    ছাদে দই-মিষ্টি তৈরি হচ্ছে-আমি তার তদারকি করছিলাম, বিকু এসে চুপি—চুপি আমাকে বলল, ‘নীলুদা, তুমি ছাড়া আর কেউ পারবেনা, তাই তোমাকেই বলতে এলাম, তুমি যদি একটু চেষ্টা করো, মানে ইয়ে…।’ আমি হাসতে-হাসতে বললাম—’লজ্জা কী বাবাজীবন, বলেই ফেলো! কিন্তু আজ তো দেখা হবেনা, আজ কালরাত্রি!’ বিকু বলল, ‘না না, তা নয়, ওর শরীরটা ভালো নেই— ‘

    আমি সরলভাবে জিজ্ঞেস করলাম, ‘ওর মানে কার?’

    বিকু বলল, ‘ঐ-যে তোমার ইয়ের, মানে শরীরটা ভালো নেই, তাই বলছিলাম কী, মেয়েরা যদি আচার-টাচার খানিকটা কমিয়ে একটু তাড়াতাড়ি শুইয়ে দেয় ওকে’

    এরপর বিকুর সঙ্গে খানিকটা ঠাট্টা-ইয়ারকি করে আমি ওর অনুরোধ ঠেলতে না-পেরে নিচে নেমে এলাম, যদি হিংস্র কৌতূহলী মেয়েদের সরিয়ে নতুন বউয়ের একটু বিশ্রামের ব্যবস্থা করা যায়। ভাগ্যিস এসেছিলাম, তাই আমি সেই কাণ্ডটার সাক্ষী হতে পারলাম।

    উৎসববাড়ি সরগরম করে রেখেছিল আর-একজন, বড়কাকার মেয়ে কাজলদির ছেলে রিন্টু। বয়েস মাত্র চার বছর, কিন্তু সে একাই একশোজনের সমান। ফুটফুটে ফর্সা রং, কোঁকড়া চুল, দেবশিশুর মতন কান্তি, কিন্তু আসলে একটি এক নম্বরের বিচ্ছু। কখনো সে ছাদে, কখনো সে একতলায়, কখনো রান্নাঘরে—সব জায়গায় রিন্টু, জরুরি সমস্ত কথাবার্তার মধ্যে রিন্টু এসে গণ্ডগোল উৎপাত শুরু করবে। সব উৎসববাড়িতেই বোধহয় ঐরকমের এক-একটি বিচ্ছু থাকে। কিন্তু রিন্টুকে বকুনি দেবার উপায় নেই—বড়কাকার সে আদরের নাতি-ওকে শুধু ধমকালেই কাজলদির মুখ ভার।

    ছাদ থেকে নেমে এসে আমি নতুন বউ যে-ঘরে বসে আছে সেইদিকে যাচ্ছিলাম, রিন্টু আমার জামা টেনে ধরে জিজ্ঞেস করল, ‘নীলুমামা, ঐ-ঘরে ঐ—বস্তাটায় কী আছে?’ সারাদিন ধরে রিন্টুর মুখে ওটা কী, কেন, ওটা কোথায় —এতবার শুনতে হয় যে আর ধৈর্য থাকেনা—সুতরাং আমি উত্তর না-দিয়েই এগিয়ে যাচ্ছিলাম, রিন্টু তবু আমার পিছন-পিছন আসতে-আসতে বলল, ‘বলো—না, ঐ-বস্তাটায় কী আছে, বলো-না!’ সিঁড়ির পাশে ভাঁড়ার ঘরে অনেককিছু কিনে রাখা হয়েছে—রিন্টু তারই একটা বস্তা দেখিয়ে বারবার বলছে, ‘বলো-না, ওটায় কী আছে! বলো-না!’ বাধ্য হয়েই সেই বস্তাটার দিকে এক পলক তাকিয়ে আমি রাগতভাবে উত্তর দিলাম, ‘ওটায় চিনি রাখা আছে। যাও, এবার খেলতে যাও!’ রিন্টু আমার জামা ছেড়ে দিল, তারপর বেশ অভিমানী সুরে বলল, ‘ওটার ওপরে হিসি করে দিয়েছি।’

    —অ্যাঁ???

    আমিও ঘুরে দাঁড়িয়েছি, মেজোকাকাও পাশ থেকে কথাটা শুনেছেন, দুজনে সমস্বরে জিজ্ঞেস করলাম, ‘অ্যাঁ? কী বললি রিন্টু?’

    রিন্টু বেশ সহজভাবেই, সবাইকে শুনিয়ে বলল, ‘আমি ঐ চিনির বস্তার ওপর হিসি করে দিয়েছি। মাকে ডাকলাম, মা যে আসছিলনা—’

    যেন একটা বোমা পড়েছে, এক মুহূর্তের জন্য সব চুপ। নতুন বউয়ের গয়নার ডিজাইন লক্ষ করছিলেন কাজলদি, তিনি যেন ভূত দেখবার মতন দৃষ্টিতে তাকিয়ে রইলেন রিন্টুর দিকে। সন্দেহ কী রিন্টুর জাঙ্গিয়া তখনও ভিজে, আমরা কয়েকজন ভাঁড়ার ঘরে ছুটে গেলাম, চিনির বস্তাটা ভিজে জবজব করছে—অনেকক্ষণ চেপে রেখেছিল তো রিন্টু, তাই বেশ অনেকখানি

    ব্ল্যাকমার্কেট থেকে সাড়েচারটাকা দরে কেনা ৫০ কিলো চিনি। মেজোকাকার মুখখানা গুড়ের মতন চটচটে হয়ে এল, তিনি ধপ করে বসে পড়ে বললেন, ‘একী সব্বনেশে ব্যাপার, এখন পাওয়া যাবে কিনা আর, এতগুলো টাকা—ওফ!’ মেজোকাকিমাও ছুটে এসেছিলেন, তিনি বুদ্ধিমতী, তিনি তাড়াতাড়ি বললেন, ‘চেঁচিয়ে বাড়িশুদ্ধ লোককে শোনাচ্ছ কেন? চুপ্ করো-না, কী হয়েছে কী?’

    পঞ্চাশ কিলো চিনির দাম দুশো পঁচিশ টাকা। সমস্যা, এক্ষুনি অতটা চিনি আবার জোগাড় করা যাবে কিনা। তাছাড়া অতগুলো টাকা বাজে খরচ। মেজোকাকা অসহায়ের মতন আমার হাত চেপে ধরে বললেন, ‘এখন কী করি বলো তো নীলু—ওফ্—’

    মেজোকাকিমা বললেন, ‘চুপ করো, সারা বাড়ি চেঁচিয়ে শোনাচ্ছ কেন?’

    আমি মেজোকাকিমার মনের ভাব বুঝতে পেরে বললাম, ‘হ্যাঁ মানে, ছোটছেলের ইয়ে তো খুব পাতলা হয় একটু বাদে উপে যাবে—কেউ টের পাবেনা।’

    পিছন থেকে কে যেন বলল, ‘হ্যাঁ, রিন্টু বলছে বলেই তো আমরা জানতে পারলাম, যদি না-বলত, কেউ হয়তো টেরও পেতামনা।’

    মেজোকাকা বলে উঠলেন, ‘না, না, না এখন লোকজন জানবেই—শেষে এত আয়োজনের পর ঐ সামান্য ব্যাপারের জন্য বদনাম হবে—’

    দুম-দুম করে পা ফেলে কাজলদি ঘরে ঢুকে বললেন, ‘কোথায় গেল সে—হতভাগা ছেলে? আমি আগেই বলেছিলাম, ও-ছেলে নিয়ে আমি সন্ধেবেলা এসে শুধু নেমন্তন্ন খেয়ে গেলেই হত, তা না—’

    মেজোকাকা বললেন, ‘না, না কাজল, তুই ওকে কিছু বলিসনা, ও অবোধ শিশু— ‘

    কাজলদি বললেন, ‘শোনো কাকা, চিনির দামটা আমি দিয়ে দেব, তুমি আবার আনিয়ে নাও।’

    –সে কী কথা, তুই দাম দিবি কী? ছিঃ! সামান্য টাকা—

    —মোটেই সামান্য নয়। ঐ-টাকার জন্যে আমি কারুর কথা শুনতে পারবনা। আমার ছেলে পাজি,–আমার ছেলে খারাপ, আমি শিক্ষা দিতে জানিনা—

    কাজলদি অবস্থাটা আরও ঘোরালো করে ফেললেন। হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলেন। তারপর রাগারাগি কান্নাকাটি আরও বাড়তে লাগল, আমি সেখান থেকে কেটে পড়লাম। ছাদে উঠে দেখি—ঠাকুররাও এ-খবর জেনে গেছে, তারা উনুনের সামনে বসে মুখ টিপে হাসাহাসি করছে। এত তাড়াতাড়ি কী করে খবর ছড়ায় কে জানে! আর ছাদের কোণে তিন-চারটে বাচ্চার সঙ্গে প্রবল বিক্রমে খেলায় মেতে আছে রিন্টু। তার কোন গ্লানি নেই। হঠাৎ আমার হাসি পেল।

    জর্জ ওয়াশিংটনের গল্প শুনেছিলাম বাগানের ফুলগাছ কেটে ফেলে বাবার কাছে সেই কথা স্বীকার করেছিলেন, ছেলেবেলায় তার বাবা ফুলগাছের দুঃখ থেকেও ছেলের সাহস ও সত্যবাদিতায় বেশি খুশি হয়েছিলেন। আর সত্যবাদিতার জন্যই বোধহয় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। দিব্যদৃষ্টিতে আমি রিন্টুকে দ্বিতীয় জর্জ ওয়াশিংটন হিশাবে দেখতে পেলাম। কী সরল মুখ করে রিন্টু তখন বলেছিল, আমি চিনির বস্তায় হিসি করেছি! আমাদের পরিবারের একজন পরে প্রেসিডেন্ট হবে এই সম্ভাবনার কথা জানতে পারায়—আজ রিন্টুকে নিয়ে আমাদের উৎসব করা উচিত। এর তুলনায় ৫০ কিলো চিনি কিংবা ২২৫টা টাকা তো কিছুইনা।

    কিন্তু তার জের চলল অনেকক্ষণ। মেজোকাকা আবার টাকা খরচ করে চিনি কিনতে প্রস্তুত, বদনামের ভয়ে। কাজলদির গোঁ—তিনিই ঐ-টাকাটা দেবেন—নইলে শ্বশুরবাড়িতে তার নিন্দে হবে। এর সঙ্গে যোগ দিলেন ছোটমামা। ছোটমামার কেমিস্ট্রিতে বিলিতি ডিগ্রি আছে। তিনি দাবি তুললেন আবার চিনি কিছুতেই কেনা চলবেনা। ব্যবসায়ীরা গোরুর হাড় পর্যন্ত ভেজাল দিচ্ছে, আর এ তো সামান্য বাচ্চা ছেলের হিসি। চিনি জ্বাল দিয়ে রসগোল্লার রস হবে—অতক্ষণ আগুনের জ্বালের পর কোন দোষই থাকবেনা! এতখানি চিনি নষ্ট হবে? দেশের এইজন্যই উন্নতি হচ্ছেনা—যতসব কুসংস্কার! আত্মীয়স্বজনের মধ্যে বাকি অনেকেরই দেখা গেল সাত পুরুষে কবে যেন কার ডায়াবিটিস ছিল—তারা তো মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছিল—সুতরাং এতে তাদের কিছু যায়-আসেনা! কাজলদির স্বামী একটু বাদে এসে সব শুনে প্রথমেই রিন্টুকে ডেকে ঠাস্ ঠাস্ করে দুটি চড় কষালেন, প্রেসিডেন্টের বাবা হবার সম্ভাবনা তিনি মনে স্থান দিলেননা।

    অবস্থা যখন চরমে উঠল, তখন এলেন মেজোকাকিমার গুরুদেব। দেওঘর থেকে তিনি দয়া করে এসেছেন বিয়ে উপলক্ষে। ভুঁড়িওলা বিশাল চেহারা, দেখলে ভয়-ভক্তি হয়। ঐসব গুরুদেবদের উপকারিতা আমি সেদিন বুঝতে পারলাম। অবস্থা বুঝে ব্যবস্থা করার বেশ দ্রুত উপস্থিত বুদ্ধি ওঁরা ব্যবহার করতে পারেন। তিনি প্রথমে সব ব্যাপারটা শুনলেন, এমনকী ছোটমামার তীব্র বক্তৃতা পর্যন্ত। তারপর স্মিতহাস্যে বললেন, ‘ঐ চিনি যদি আমি খাই, তাহলে তোরা খাবি তো? শিশু হচ্ছে নারায়ণ, শোন্ তাহলে একটা গপ্পো, বৃন্দাবনে একদিন শ্রীকৃষ্ণ…। গল্পটা মহাভারত কিংবা কোন পুরাণে যে নেই—সে-সম্পর্কে আমি নিঃসন্দেহ। গল্পের মূলকথা শ্রীকৃষ্ণও নাকি একদিন যশোদার ননীমাখনে হিসি করে দিয়েছিলেন, তাই দেখে সুদাম ঘেন্না প্রকাশ করায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, এখন থেকে শিশুর ইয়েকে যদি কেউ ঘেন্না করে—তাহলে সে আমার দয়া পাবেনা। গুরুদেব ঐ চিনির বস্তায় গঙ্গাজল ছিটিয়ে দিয়ে বললেন, ‘ওঁ শুদ্ধি, ওঁ শুদ্ধি।

    চমৎকারভাবে সব মিটে গেল। শুধু ছোটকাকা আমাকে এক পাশে ডেকে ফিসফিস করে বললেন, ‘তুই রান্নার ঠাকুরদের বলিস্ চিনি আবার নতুন করে কেনা হয়েছে। দরকার কী! যদি জিজ্ঞেস করে তাহলেই বলবি, না জিজ্ঞেস করলে কিছু দরকার নেই—’

    সেবার আমাদের বাড়ির রান্নার মধ্যে রসগোল্লাই হয়েছিল সবচেয়ে ভালো। রসগোল্লার নতুন ধরনের স্বাদে প্রশংসা করে গেলেন নিমন্ত্রিতরা সবাই। আর আমি? অতক্ষণ পরিবেশন করে অন্য বাড়ির মেয়েদের সঙ্গে ফস্টি করার পর -আমার আর খাবার সময় কোথায়? আমি দুটো রসগোল্লা রিন্টুর মুখে গুঁজে দিয়েছিলাম!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }