Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাগীরথী অমনিবাস – নীহাররঞ্জন গুপ্ত (অসম্পূর্ণ)

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প284 Mins Read0
    ⤶ ⤷

    মধুমতী থেকে ভাগীরথী – ১২

    ॥ বারো ॥

    আনন্দচন্দ্র ভোলার মুখের দিকে তাকিয়ে থাকে।

    ভোলার কথাবার্তাগুলোই ওইরকম। দিলখোলা আমুদে মানুষ। হাতের হুঁকায় একটা দীর্ঘ টান দিয়ে ভোলা বললে আবার, যাবি আজ রাতে! খেমটা নাচ আছে— বুঝলি মাগীটাকে দেখলে একেবারে ট্যারা হয়ে যাবি। প্রাণকেষ্ট আমার বন্ধু জানিস তো— আসরের একেবারে সামনের দিকে আমরা বসেছিলাম।

    কাল সারারাত আসোনি আর তোমার মা সারাটা রাত তোমার অপেক্ষায় ভাতের থালা কোলে করে বসেছিলেন—

    কি দরকার ছিল আমার জন্য অপেক্ষা করার, রাত্রে তো আমি প্রাণকেষ্টদের ওখানেই খেয়ে নিয়েছি। ভোলা বললে।

    তা সে কথা যাবার আগে তোমার মাকে বলে গেলেই তো পারতে—মিথ্যে তিনি অমন করে সারাটা রাত তোমার আশায় আশায় ভাতের থালা নিয়ে বসে থাকতেন না।

    যেতে দে তো! মার যেমন আদিখ্যেতা—প্রাণকেষ্ট কি বলছিল জানিস আনন্দ?

    কি?

    একটা কবিগানের দল খুলবে—বেশ মজা হবে, তাই না রে! বললে ভোলা।

    কবিগানের দল খুলবে—তা একজন দলে কবি না থাকলে তো দল খোলা যায় না। মুখে মুখে বিপক্ষ দলের কবিয়ালের জবাবে কবিতা বানিয়ে বানিয়ে জবাব দিতে হবে।

    খিক্ খিক্ করে হেসে ওঠে ভোলা।

    আনন্দচন্দ্র বললে, তা হাসছো কেন?

    তা হাসবো না তো কি? দলের কবিয়াল তো আমিই হবো।

    তুমি কবিয়াল হবে!

    হ্যাঁ, আমি।

    তুমি কবিতা বানাতে পারো নাকি?

    তবে! পারি না তো কি? মুখে মুখে কত কবিতা আমি বানাই—

    বলে কি ভোলাদা, বিস্ময়ে আনন্দচন্দ্র ভোলার মুখের দিকে তাকিয়ে থাকে। যার পেটে বোমা মারলে একটা অক্ষর বেরুবে না—যে একদিনের জন্য পাঠাশালায় পর্যন্ত যায়নি—সে বানাবে কবিতা!

    শোনাবো বুঝলি, একদিন মুখে মুখে তোকে কবিতা বানিয়ে শোনাবো। এই তো কাল রাত্রেই আসরে বসে বসে খেমটাওয়ালী মাগীটাকে নিয়ে একটা কবিতা বানিয়ে ফেললাম-

    ওগো, চাঁদবদনী
    রূপ তোমার কেমনে বাখানি—
    আহা তবু না যদি হতো গো
    হ্যাঁ রে, মাগীটার একটা চোখ ট্যারা।
    তোমার একটি চক্ষু ট্যারা—

    ট্যারা!

    কিন্তু ওই যে বললে ভোলাদা, ওই কবিতা তোমার!

    তবে? কার—এই শর্মার! বুঝলি এই ভোলানাথের! কহেন কবি ভোলানাথ – ট্যারা—রা–রা–রা–বল্ কেমন শুনলি কবিতা?

    ভাল। তা ভোলাদা, তুমি লেখাপড়া করলে না কেন?

    ধুস্, কি হবে ওইসব তোদের মত লেখাপড়া করে!—তার চাইতে একজন কবিয়ালের কত সম্মান—আসরে আসরে কত বাহবা—কত ফুলের মালা গলায় দেবো―, দেবে শিরোপা!

    ভোলানাথ স্বপ্নে বিভোর হয়ে যায়—কিন্তু আনন্দচন্দ্র আর দাঁড়ায় না—কলেজে যেতে হবে—বেলা অনেক হল।

    .

    ভোলা সারাটা রাত জেগে খেমটা নাচ দেখেছে দত্তবাড়িতে। প্রাণকৃষ্ণ দত্ত বেনিয়ান হরেকৃষ্ণ দত্ত মশাইয়ের ছেলে। ছেলে প্রাণকৃষ্ণ ভোলার বন্ধু, আনন্দচন্দ্র জানে। এবং এও জানে দত্তবাড়িতে ওর যাতায়াত আছে।

    বেনিয়ান হরেকৃষ্ণ দত্তমশাই। বিরাট ধনী ব্যক্তি। অর্থের যেমন সাচ্ছল্য তেমনি সমাজেও প্রতিপত্তি। কুলীন কায়স্থ। হরেকৃষ্ণ দত্ত মহাশয়ের পিতা ছিলেন অতি সামান্য লোক কিন্তু মানুষটা ছিলেন যেমন কর্মঠ তেমনি ছিল তাঁর উচ্চাশা। পুত্র হরেকৃষ্ণকে সেইভাবেই মানুষ করে তুলেছিলেন। তস্য পুত্র প্রাণকৃষ্ণ অর্থের সাচ্ছল্য থাকায় তাঁর পিতার দৌলতে ব্যবসায় হাত দিয়েছিলেন।

    বড়বাজারের দয়েহাট অঞ্চল হরেকৃষ্ণর পিতার আমল থেকেই ছিল ব্যবসায়ীদের অমরাবতীর সিংহদ্বার। মারোয়াড়ী বণিকদের গদিতে গদিতে তখনো কলকাতা শহরের প্রধান বাণিজ্যকেন্দ্র ছেয়ে যায়নি। বড়বাজার ও সুতানটির আদি প্রতিষ্ঠাতা বাঙালী ব্যবসায়ী শেঠ, বসাক, মল্লিক, শীল, বড়াল প্রভৃতি পরিবারদের আধিপত্য তখনো অক্ষুণ্ণ ছিল ওই অঞ্চলটায়। রম্বম্ করতো।

    নবকৃষ্ণ বুদ্ধিমান ব্যক্তি, তিনি ব্যবসার গতিবিধিটা সম্যক্ উপলব্ধি করতে পেরেই ওই অঞ্চলেই বাড়ি তৈরি করে বসবাস শুরু করেছিলেন।

    তারপর ধীরে ধীরে লক্ষ্মীর উপাসনায় মনোনিবেশ করেছিলেন। কিন্তু বেশী দিন বাঁচেন নি—তাঁর আরব্ধ কর্ম হাতে তুলে নিয়েছিলেন হরেকৃষ্ণ দত্ত মশাই।

    আনন্দচন্দ্র জন্মাবার অনেক আগে থাকতেই এ দেশে ওই কলকাতা শহরেই নতুন ঊষার স্বর্ণদ্বার খুলে গিয়েছে এবং নবজাগরণ শুরু হয়ে গিয়েছে, যার ফলে সমাজে নতুন এক শ্রেণীর মানুষের উদ্ভব হয়েছে—বুদ্ধিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়।

    রামমোহন রায় যে জ্ঞানের প্রদীপটি জ্বেলে দিয়েছিলেন—যে চেতনায় এ দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন—সে চেতনার স্রোত অনেক দূর পর্যন্ত বহে গিয়েছে ইতিমধ্যে।

    মধুমতীর জল অনেক গড়িয়েছে—ভাগীরথীর কূলে কূলে নবজাগরণের বুনিয়াদ শক্ত, আরো শক্ত হয়েছে একটু একটু করে।

    ভাগীরথীর পশ্চিমের সরস্বতী নদীর তীরে মধ্যযুগের সূর্যাস্তের পর ভাগীরথীর পূবে নতুন যুগের সূর্যের আলোয় তখন ক্রমশ ঝলমল করে উঠেছে কলকাতা শহর।

    নবযুগের স্রোতের কনকপদ্ম শহর কলকাতা।

    মধুমতীর তীরে বাস-গ্রামের মানুষ ভারতচন্দ্রের সেটা বুঝতে দেরি হয়নি বলেই পুত্র আনন্দচন্দ্রকে নয় বৎসর বয়েসেই কলকাতা শহরে প্রেরণ করেছিলেন এবং মল্লিক মশাইয়ের আশ্রয়ে থেকে তার পড়াশুনার ব্যবস্থা করেছিলেন।

    প্রকৃতপক্ষে যৌবনের প্রারম্ভে ও যৌবনের সময় কবিরাজী শিক্ষা অর্জনের জন্য কলকাতার কাছেই ভাটপাড়ায় কাটাতে হয়েছিল কবিরত্ন যোগেশচন্দ্র বিদ্যালঙ্কারের আশ্রয়ে।

    একই সঙ্গে তাঁকে সংস্কৃত পাঠ ও কবিরাজী বিদ্যা আয়ত্তের সাধনায় নিমগ্ন থাকতে হয়েছিল আর সেই সময়ই তাঁর নবযুগের কলকাতার সঙ্গে প্রথম পরিচয়।

    সংবাদ তিনি সব কিছুরই রাখতেন, কলকাতা শহর থেকে দূর গ্রামে বসে থাকলেও। অর্থাভাবে তাঁর জীবন সফল হয়ে ওঠেনি, উঠতে পারেনি—পুত্র আনন্দচন্দ্রের বেলাতেও নিদারুণ সেই অর্থাভাব থাকলেও একমাত্র ছেলেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে সাধ্য বা যত্নের ত্রুটি করেননি।

    আনন্দচন্দ্র অবিশ্যি তার পুরোপুরি ফলটা পাননি—তবে ভারতচন্দ্রের সেই স্বপ্ন তাঁর পৌত্রদের মধ্যে দিয়ে একদা সফল হয়ে উঠেছিল।

    আনন্দচন্দ্রের রামমোহনকে দেখবার সৌভাগ্য হয়নি বটে তবে নবযুগের সূর্যোদয়কে যে দুজন প্রধান অভিনন্দন জানিয়েছিলেন—অর্থাৎ রামমোহন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর—তাঁদের মধ্যে ওই শেষোক্ত ব্যক্তিটির সংস্পর্শে আসতে পেরেছিলেন। এবং আসতে পেরে আনন্দচন্দ্র ধন্য হয়েছিলেন।

    রামমোহন ও ঈশ্বরচন্দ্র উভয়ের মধ্যে ব্যবধান দুই পুরুষের হলেও—দুজনের জন্মস্থানের ব্যবধান খুব বেশী নয়।

    হুগলী জেলার আরামবাগ অঞ্চলেই দুজনার জন্ম। মেদিনীপুরের ঘাটাল মহকুমা ও হুগলীর আরামবাগ মহকুমা একই পরগণার মধ্যে অবস্থিত ছিল।

    রামমোহনের জন্ম দক্ষিণ আরামবাগ, খানাকুল—কৃষ্ণনগরের অনতিদূরে। আর বিদ্যাসাগরের জন্ম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় বীরসিংহ গ্রামে। রাধানগর আর বীরসিংহ গ্রামের মধ্যে চার ঘণ্টার হাঁটা-পথ, মাত্র বারো-চোদ্দ মাইল ব্যবধান!

    কিন্তু ওই ব্যবধানটুকু বোধ করি নামে মাত্রই। তাই বোধ করি একজনের আরব্ধ কর্মের পরিণতির প্রতিজ্ঞা অন্যজনের মধ্যে আপনা থেকেই বর্তেছিল। রামমোহনের পরবর্তীকালে বাইরের সমাজ জীবনে যে বহুমুখী খরস্রোত বইছিল সেই খরস্রোতের মধ্যেই শুরু হয়েছিল ঈশ্বরচন্দ্রের কর্মজীবন। এবং তাঁর কর্মজীবনের প্রেরণা তো বটেই—তাঁর প্রত্যেকটি নীতি, পন্থা ও পরিকল্পনাও বুঝি তাঁর সমসাময়িক সমাজ জীবন থেকেই আহরণ করেছিলেন এবং সেই সঙ্গে ছিল তাঁর চরিত্রগত নির্মম বাস্তবতাবোধ, গভীর সমাজচেতনা, সত্যনিষ্ঠা ও নির্মল যুক্তিবাদিতা—যেগুলো সহজে বাইরে থেকে বোঝা যেত না কারণ সেগুলো অন্তঃসলিলার মতই তাঁর হৃদয়মধ্যে প্রবাহিত ছিল।

    আনন্দচন্দ্র যখন প্রথম কলকাতা শহরে বিদ্যার্জনের জন্য আসে, অর্থাৎ পিতা ভারতচন্দ্র এসে পুত্রকে মল্লিক মশাইয়ের গৃহে রেখে গেলেন তখন কলকাতা শহরে দুই শ্রেণীর লোকের বাস মোটামুটি ভাবে দেখতে গেলে বা বিচার করে দেখতে গেলে। এক, নতুন ধনী বণিক অভিজাত সম্প্রদায়ের মানুষ আর দুই, অজ্ঞাতকুলশীল শহরের অধিকাংশ মানুষ, যাদের পরস্পরের সঙ্গে বুঝি বলতে গেলে কোনরকম যোগাযোগই ছিল না।

    কলকাতা শহরে আসবার মাসখানেক পরের কথা, সেই একটা বিশেষ দিন যেদিনটার স্মৃতি নয় বৎসরের বালক আনন্দচন্দ্র কোনদিনই বুঝি ভুলতে পারেনি।

    ১৮৪৩ খ্রীস্টাব্দের ৯ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার

    সারা শহরে সেদিনটায় কি না হৈ-চৈ।

    মিশন রো-তে ওল্ড মিশন চার্চে মধুসূদন দত্ত নামে তাদেরই জেলার এক ধনী ব্যক্তির একমাত্র পুত্র–হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্র খ্রীস্টধর্মে দীক্ষাগ্রহণ করছেন।

    সমস্ত হিন্দুসমাজে সে কি প্রচণ্ড আলোড়ন!

    মধুসূদনের বয়স তখন উনিশ কি কুড়ি।

    আর আনন্দচন্দ্র নয় বৎসরের বালক।

    আনন্দ পরে শুনেছিল, সেদিন সেই ধর্মান্তর উৎসবে মধুসূদন নাকি তাঁর নিজের রচিত ইংরাজী গান গেয়েছিলেন।

    Long sunk in superstition’s night
    By sin and Satan driven
    I saw not, cared not for this light,
    That leads the Blind to Heaven.

    আশ্চর্য লেগেছিল আনন্দচন্দ্রের পরবর্তী জীবনে, ওই খ্রীস্টধর্মে দীক্ষিত ছেলেটি— কবি মাইকেল মধুসূদন দত্তর লেখা মেঘনাদ বধ কাব্যখানি যখন তার হাতে এসেছিল!

    কি অত্যাশ্চর্য লেখা!

    সম্মুখ সমরে পড়ি বীর-চূড়ামণি
    বীরবাহু চলি যবে গেলা যমপুরে
    অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণী,
    কোন বীরবরে বরি সেনাপতি-পদে।

    বড় ভাল লাগত আনন্দচন্দ্রের ওই কাব্যখানি। বারংবার পড়ে পড়ে আনন্দচন্দ্র একেবারে মুখস্থ করে ফেলেছিল বললেও হয়।

    কিন্তু সে তো অনেক—অনেক পরের কথা। আবার ফিরে আসা যাক মল্লিক বাড়ির বহির্মহলের সেই ঘরটিতে। ভোলা তামুক সেবনে পরিতৃপ্ত হয়ে পাতা মলিন শয্যাটার উপরে শুয়ে পড়ে এক হাঁটুর উপরে অন্য পাটি তুলে দিয়ে গুন গুন করে গান গাইছে। বোধ হয় গত রাত্রে শোনা খেমটাওয়ালীরই কোন গান।

    ভারতচন্দ্র তাঁর একগুঁয়ে একরোখা ছেলেকে খুব ভাল ভাবেই চিনতেন। তবু নয় বৎসরের বালককে মল্লিক মশায়ের আশ্রয়ে রেখে যাবার সময় যে কথাটি বিশেষ করে তাকে বলেছিলেন, ছুটিছাটায় দেশে গিয়ে ফিরে আসার সময়ও সেই কথাটিই বলতেন, বুঝিছো, ভাল করে মন দিয়ে পড়াশুনা করবা। তোমারে মানুষ হতি হবে। শহরে নানা রকমের অসৎ প্রলোভন আছে—অসৎ সংসর্গ সর্বদা এড়ায়ে চলবা। কথাডা আমার মনে থাকবে তো? এতদিন তুমি আমার চোখের সামনে ছিলে, আমার কোন চিন্তা ছিল না। কিন্তু এখন সর্বক্ষণ তোমার জন্যি আমার চিন্তা থাকবে।

    পিতা ভারতচন্দ্রের কথাটা তখন নয় বৎসরের এক বালকের পক্ষে সম্যক্ উপলব্ধির কথা নয়। তাছাড়া এতটা কাল অতিরিক্ত প্রশ্রয়ে ও আদরে কেটেছে—বাড়িতে তো ওই একটি মাত্রই ছেলে—

    মনটা তাই তার কিছুদিন পর্যন্ত রীতিমত বিষণ্ণ হয়েই থাকত।

    কোন কিছু ভাল লাগত না আনন্দচন্দ্রের।

    দেশের মত অবাধ মুক্তি কোথায় এখানে! এখানে সর্বত্র যেন কেমন একটা কৃত্রিমতা। কিন্তু ক্রমশ মনের সেই বিষণ্ণতাটা আনন্দচন্দ্রের কেটে গিয়েছিল। পড়াশুনা শুরু করবার পর সেখানকার জীবন যেন তার সামনে এক নতুন জগতের দ্বার খুলে দিয়েছিল।

    তারপর সঙ্গী জুটেছিল ওই ভোলাদা।

    ভোলাদাদাকে আনন্দচন্দ্রর খুব যে ভাল লাগতো তা নয়। তার আচার-আচরণ একটুও আনন্দচন্দ্রের পছন্দ হত না কিন্তু তবু ভোলাদার বিশেষ একটা আকর্ষণ ছিল যেন। ধনী ব্যক্তিদের কেন্দ্র করে কলকাতা সমাজের বুকে যে বহুবিধ বিলাস ও কুকর্মের স্রোত বইতো, ভোলানাথ নানা ভাবে তার সঙ্গে জড়িত ছিল, বিশেষ করে ধনীপুত্র বয়াটে প্রাণকৃষ্ণর সংসর্গে মিশে।

    সে-ই এনে দিত আনন্দচন্দ্রকে মধ্যে মধ্যে অন্য এক জগতের সংবাদ। যে সংবাদের মধ্যে কৌতূহল আছে ও একটা আকর্ষণও আছে।

    মল্লিক বাড়িতে দুটি সংবাদপত্র নিয়মিত আসতো। কে পড়তো কে জানে, তবে আনন্দচন্দ্র পড়তো।

    একটি ‘সম্বাদভাস্কর’, অন্যটি ‘তত্ত্ববোধিনী পত্রিকা’।

    নানা ধরনের বিচিত্র সংবাদ ‘সম্বাদভাস্করে’ প্রকাশিত হত। সমাজের ধনিক সম্প্রদায় বা বড়লোকদের কুৎসিত বিলাস বৈচিত্র্যের নানা ধরনের সংবাদ।

    গঙ্গাবক্ষে ভাসমান বজরাতে বাবুদের নর্তকীদের সঙ্গে উদ্দাম নৃত্য—খেমটা নৃত্য গঙ্গাতীরে গেলেই দেখা যেত এবং সেটা একদিন ভোলাদাই তাকে সন্ধ্যায় গঙ্গাতীরে নিয়ে গিয়ে দেখিয়েছিল।

    এ ধরনের জীবনযাত্রার সঙ্গে গাঁয়ের ছেলে আনন্দচন্দ্রের কোন পরিচয় ছিল না। বাবুরা বজরায় বজরায় নর্তকীদের নিয়ে নাচানাচি ঢলাঢলি করছে—আনন্দচন্দ্র দেখে তো অবাক। আনন্দচন্দ্রর বয়স তখন চোদ্দ হবে—কলকাতায় আসার বছর পাঁচেক পরে।

    কৈশোরের শেষপ্রান্তে তখন সে পৌঁছেছে।

    তার মনে হয়েছিল এ তো লাম্পট্য।

    সুখের কথা আনন্দচন্দ্রের মনকে ওইদিকে তেমন আকর্ষণ করতে পারেনি, ভোলানাথের সাহচর্য থাকা সত্ত্বেও।

    বরং মনটা আনন্দচন্দ্রের অন্য দিকেই ঝুঁকেছিল।

    কলকাতা শহরে অনেক বিদ্যালয় স্থাপিত হওয়ায় যে নতুন একটা বিদ্বৎ-সমাজ গড়ে উঠেছিল সেই সমাজই তার মনকে বেশী আকর্ষণ করেছিল।

    কিন্তু আনন্দচন্দ্ৰ জানত না, ওই নবজাত বিদ্বৎ-সমাজ কলকাতার জনসমাজে তখন পর্যন্ত তেমন করে তার প্রভাব বিস্তার করতে পারেনি।

    যুবক ঈশ্বরচন্দ্র তখন লালদীঘির কলেজে সিভিলিয়ান ছাত্রদের পড়াতে পড়াতে মনে মনে স্বপ্ন দেখছেন, কলকাতা শহরের লম্পট বিদ্যাশিক্ষার পাঠশালাগুলো ভেঙে ফেলে অথবা আমূল সংস্কার করে এ দেশে নতুন পাঠশালা গড়ে তুলবার।

    কিন্তু আনন্দচন্দ্র তখনো যুগমানব ঈশ্বরচন্দ্রের দর্শন পায়নি বা তাঁর সংস্পর্শে আসার সৌভাগ্য তার হয়নি।

    ভারতচন্দ্রের আশা নিষ্ফল হয়নি। আনন্দচন্দ্রের মনটা পড়াশুনার মধ্যেই আবদ্ধ ছিল।

    ভোলানাথ যে তা জানত না তা নয়।

    তা সত্ত্বেও সে আনন্দচন্দ্রকে তার দলে টানবার চেষ্টা করতো।

    সকাল প্রায় সোয়া আটটা হবে—বেশ কিছুটা পথ হেঁটে যেতে হয়—তাই আনন্দচন্দ্র একটু সকাল সকালই স্নান ও আহার সম্পন্ন করে কলেজের উদ্দেশে বের হয়ে পড়ে।

    দীঘিতে স্নান করে জামাকাপড় ছেড়ে আনন্দচন্দ্র সোজা রন্ধনশালার দিকে চলে গেল—রন্ধনশালার বাইরের দাওয়ায় উঠে ডাকল, মঙ্গলা দিদি!

    কে, আনন্দ? সাড়া এল ভিতর থেকে।

    হ্যাঁ দিদি, ভাত হয়েছে?

    ভাত হয়ে গিয়েছে, ডালটায় সম্বরা দিয়ে ভাত দিচ্ছি। মঙ্গলা ভিতর থেকে বললে, তুই পিঁড়ি পেতে বোস।

    গরম গরম ভাত ডাল আর বেগুনপোড়া। এর বেশী এত সকালে কিছু একটা কোন দিনই জোটে না আনন্দচন্দ্রের বরাতে। তাও প্রত্যহ জোটে না—কেবল ডাল আর ভাতই খেয়ে যেতে হয়।

    হ্যাঁ রে আনন্দ, তোর ভোলাদাকে দেখলি?

    মঙ্গলার প্রশ্নে খেতে খেতে আনন্দচন্দ্ৰ মুখ তুললো। তারপর ধীরকণ্ঠে বললে, হ্যাঁ, ভোলাদা তো ঘরে শুয়ে আছেন-

    কাল সারাটা রাত কোথায় ছিল রে?

    দত্তদের বাড়িতে। সেখানে—

    তা রাত্রে তো বোধহয় কিছুই খায়নি!

    খেয়েছেন তো বলছিলেন—

    কি খেল? কোথায় খেল?

    দত্তদের বাড়িতে।

    কায়েতের বাড়িতে বামুনের ছেলে পাত পেতে এল! কি যে হয়েছে ছেলেটা— কিছুটা মানে না জাতধর্মের।

    আনন্দচন্দ্ৰ কোন জবাব দেয় না।

    খাওয়া সেরে উঠে পড়ল। দীঘিতে গিয়ে হাতমুখ ধুয়ে ঘরে এসে কামিজটা গায়ে চাপাচ্ছে হঠাৎ ভোলানাথের গলা শোনা গেল।

    তোর বৌ কেমন হল রে আনন্দ?

    ফিরে তাকাল আনন্দচন্দ্র ভোলানাথের দিকে।

    বলি বৌ কেমন হল তোর? দেখতে কেমন?

    আনন্দচন্দ্র কোন জবাব দেয় না।

    তাই বলে ভোলানাথ কিন্তু থেমে থাকে না। আবার প্রশ্ন করে, কি রে, দেখতে কেমন? আমাদের সুহাসিনীর মত সুন্দর?

    এবারও আনন্দচন্দ্ৰ চুপ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম
    Next Article অশান্ত ঘূর্ণি (অখণ্ড) – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }