Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাগীরথী অমনিবাস – নীহাররঞ্জন গুপ্ত (অসম্পূর্ণ)

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প284 Mins Read0
    ⤶ ⤷

    মধুমতী থেকে ভাগীরথী – ২০

    ॥ কুড়ি ।।

    চিঠিপত্র যখন পূর্বাহ্নে দেয়নি আনন্দচন্দ্র, সে জানত কেউ তাকে এগিয়ে নিতে ঘাটে আসবে না।

    কতকটা ইচ্ছা করেই পূর্বাহ্নে কোন পত্রাদি দেয়নি বাড়িতে আনন্দচন্দ্ৰ। ইচ্ছা অন্নদাসুন্দরীকে একটু চমকে দেবে।

    কিন্তু একবারে যে সন্ধ্যারাত্রি হয়ে যাবে গাঁয়ের ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তাও ভাবেনি আনন্দচন্দ্র। ভেবেছিল বেলাবেলিই ঘাটে পৌঁছে যাবে।

    বেশ অন্ধকার চারিদিকে ঘনিয়ে এসেছে। চারিদিকের ঝোপেঝাড়ে অন্ধকারে জোনাকিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে আলোর টিপ জ্বেলে। একটানা ঝিঁঝির ডাক ঝিঁ-ঝি, ভেজা মাটির একটা সোঁদা সোঁদা গন্ধ—তার সঙ্গে মিশে গেছে ঘেঁটু ফুলের কটু গন্ধ একটা।

    বর্ষাকালে এই একটা সুবিধা—একেবারে ঘাটে এসে নামা যায়, বিল পার হয়ে, কিন্তু গ্রীষ্মকালে সেই নদীর ধার থেকে চার ক্রোশ মাঠ ভাঙা ছাড়া আর গত্যন্তর থাকে না। অবিশ্যি সকলকেই গ্রীষ্মকালে এই দীর্ঘ চার ক্রোশ পথ মাঠের মধ্যে দিয়ে ভাঙতে হয়। সবটাই আবার মাঠ নয়—চষা জমির ভিতর দিয়ে উঁচুনীচু আলপথেও আসতে হয় কোথাও কোথাও।

    ঘাটের সামনেটায় কলমী আর কচুরিপানায় ভরে আছে। রহমৎ মাঝি লগি দিয়ে নাওটাকে ঠেলে যথাসম্ভব পাড়ের কাছাকাছি নিয়ে এল। আনন্দচন্দ্র লাফিয়ে ডাঙায় নামল।

    মাঝি! কন কর্তা?

    আমার বিছানাটা আর বাক্সটা নিয়ে এস।

    আপনে যায়েন কর্তা, আমি নাওডারে বাঁধি আইতেছি। তা অন্ধকারে যাতি পারবেন তো?

    হ্যাঁ হ্যাঁ, তুমি এস—

    বিলের একেবারে কোণ থেকে একটা অপ্রশস্ত পায়ে-চলা পথ—দু’পাশের নালা থেকে বেশ কিছুটা উঁচু। নালা একেবারে জলে টেটম্বুর। বেনো ঘাস আর রাংচিতার গাছে জঙ্গল হয়ে আছে। কিছুটা এগোলেই বিরাট বিরাট দুটো বট গাছ। ডাইনে একটু এগিয়ে কালীতলা।

    ছোটবেলা এই কালীতলার পাশ দিয়ে রাতের অন্ধকারে যাতায়াত করতে বুকের মধ্যে ছমছম করত। কেমন একটা ভয়াবহ নির্জন শূন্যতা যেন অন্ধকারে মুখব্যাদান করে থাকে।

    পৌষের অমাবস্যায় ওই কালীতলায় মহাসমারোহে গভীর রাত্রে কালীপূজা হয়—সে কালীমূর্তির চেহারা দেখলেই ভয় করে।

    পূজার রাত্রে সারাটা রাত থেকে থেকে শিয়াল ডাকে। ওই প্রাচীন বটগাছ দুটো যেন কালীতলায় প্রহরীর মত দিবারাত্র প্রহরা দেয়। নানা ভৌতিক কাহিনী ওইপ্রাচীন বিশাল বটগাছ দুটির সঙ্গে জড়িয়ে।

    আনন্দচন্দ্রের ভয়ডর একটু কম চিরদিনই, তবু রাত্রে বটগাছের তলায় ঠাণ্ডা অন্ধকারের ভিতর দিয়ে যেতে যেতে কেমন যেন গা’টা শিরশির করে ওঠে। এদিক ওদিক না তাকিয়ে বেশ একটু দ্রুতপায়েই যেন আনন্দচন্দ্ৰ জায়গাটা পার হয়ে গেল।

    দু’পাশে ঘন গাছপালা—সরু পথ, কাঁচা মাটির পথটা এত সরু যে ওই পথ ধরে চলতে গেলে দু’ পাশের ঘন রাংচিতা, আকন্দ ও বাসক গাছের পাতাগুলো গায়ে লেগে যায়।

    ওই সরু পথটা পেরিয়ে গেলেই চারিদিকে নালার জলে ঘেরা একটা উঁচু ডাঙা মত জায়গা, স্থানীয় লোকেরা বলে চাঁদামণির আড়া।

    পাশ দিয়ে সামান্য চওড়া যে রাস্তাটা, তারও এক পাশে নালা, অন্য পাশে বেত গাছের ঘন জঙ্গল। দিনের বেলায় দেখা যায় সেই বেতবনে লতিয়ে লতিয়ে উঠেছে তেলাকুচা লতা—সবুজ লাল হলুদ অজস্র তেলাকুচা ফল

    সারাটা দিন টুনটুনি ও বুলবুলি পাখি বেতবনে উড়ে উড়ে পাকা তেলাকুচা ফল খায় আর কিচিরমিচির করে। ওই রাস্তায় পড়লেই বাড়ির আলো দেখা যায় অন্ধকারে। সোজা একেবারে চোখে পড়ে দক্ষিণের পোতার টিনের চাল ছাওয়া ঘর, আর রাত্রে ঘরে আলো জ্বললে তারই খোলা জানালাপথে আলোর আভাস পাওয়া যায়। ওই ঘরটারই একাংশে ভারতচন্দ্রের কবিরাজী সব ঔষধ—বড় বড় চীনামাটির বয়াম ও ছোট-বড় শিশিতে থরে থরে সাজানো—দ্রাক্ষারিষ্ট, মহাবলচূর্ণ বটিকা, সারিবাদি সালসা, চ্যবনপ্রাশ শঙ্খচূর্ণ, লৌহচূর্ণ, পারদভস্ম—সব নাম আনন্দচন্দ্র জানে না। বোঝেও না সব

    কবিরত্ন ভারতচন্দ্রের সহকারী দ্বিজপদ ওই অংশে একটা কাঁঠাল গাছের সরু রেঞ্চের ওপরে রাত্রে শয়ন করে। একটা দেওয়ালগিরি জ্বলে প্রায় মধ্যরাত্রি পর্যন্ত ওই ঘরটার মধ্যে।

    আরো কিছুটা এগোতেই আনন্দচন্দ্রের চোখে পড়ল ঘরের বাইরে সরু বেঞ্চটার উপরে জনকয়েক লোক বসে আছে। এই সময়টা ভারতচন্দ্র রোগী দেখেন, তাদেরই কেউ কেউ হয়ত অপেক্ষা করছে।

    আনন্দচন্দ্র একটু এবার দ্রুতপায়েই বাড়ির দিকে এগিয়ে গেল। বাঁ দিকে খড়ের ছাউনি দেওয়া বিস্তৃত নাটমণ্ডপ, একেবারে পূজামণ্ডপের মুখোমুখি এগোতেই চোখে পড়ল সুকান্ত পাল প্রতিমায় রং চড়াচ্ছে। পাশে একটা কেরোসিনের ছোট ল্যাম্প বাঁ হাতে ধরে একটা টুলের উপর দাঁড়িয়ে প্রতিমার মুখে রং চড়াচ্ছে। ল্যাম্পের আলোয় প্রতিমার মুখখানি চোখে পড়ে। এখনো চক্ষু আঁকা হয়নি।

    থমকে দাঁড়ায় নিজের অজ্ঞাতেই যেন আনন্দচন্দ্র। সন্ধ্যার মন্থর বাতাসে শিউলি ও স্থলপদ্মের গন্ধ নাকে ভেসে আসে। মনে পড়ে যায় আনন্দচন্দ্রের, পূজার মাত্র তিন দিন বাকি।

    ভারী গলায় প্রশ্ন ভেসে এল, কেডা–ওহানে দাঁড়ায়ে কেডা? ভারতচন্দ্রের গলা।

    দক্ষিণের পোতার ঘরের বারান্দা থেকে ভারতচন্দ্রের গলা শোনা গেল। আনন্দচন্দ্ৰ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পিতার চরণের ধুলো নিল।

    আনন্দ!

    হ্যাঁ, বাবা। আনন্দচন্দ্ৰ মৃদু গলায় বললে, নদীতে উজান ঠেলে আসতে হয়েছে তাই একটু দেরি হয়ে গেল পৌঁছাতে।

    তা একটা পত্র দাও নাই কেন যে তুমি আসতিছ?

    ভেবেছিলাম পূজায় এবার আসব না—

    আসবা না? ক্যান?

    মানে পরীক্ষা তো কাছেই—

    তাই বলে বৎসরান্তে মায়ের পূজায় আসবা না! তারপরই একটু থেমে ভারতচন্দ্র বললেন, আমার পত্ৰ তুমি পাও নাই?

    আজ্ঞে না, কোন পত্ৰ তো পাইনি।

    পাও নাই! অ—

    কোন জরুরী ব্যাপার ছিল কি পত্রের মধ্যে? আনন্দচন্দ্র প্রশ্ন করে।

    তোমার মেজ পিসীমা—

    মেজ পিসীমার দেহটা কি ভাল নেই?

    না, মানে—মেজদিদি গত হয়েছেন।

    মেজ পিসীমা নেই!

    না।

    কি হয়েছিল তাঁর?

    এখন ভিতরে যাও, হাতমুখে জল দাও, শোনবা পরে।

    আনন্দচন্দ্রের মনটা হঠাৎ যেন কেমন খারাপ হয়ে যায়। পিসীমাদের মধ্যে একমাত্র ছোট পিসীমাকেই আনন্দচন্দ্র বেশী ভালবাসত। কারণ ছোট পিসীমা বিন্দুবাসিনী দেবী অন্যান্য পিসীমাদের মধ্যে অনেক বেশী সহজ ও কিছুটা বোধ করি স্বাভাবিকও ছিল। কিন্তু অন্য তিন পিসীমাদের মধ্যে দুইজন—বড় পিসীমা ও সেজ পিসীমা চন্দ্ৰকলা দেবী ও সরোজিনী দেবী দুজনের কাছে বড় একটা ঘেঁষতে আনন্দচন্দ্র সাহসই পেত না, রীতিমত ভয়ই করত ওঁদের দুজনকে।

    আর মেজ পিসীমা নিভাননী দেবী, সংসারের সঙ্গে তাঁর বড় একটা সম্পর্কই ছিল না, সে নিজের মনে তার আচারনিষ্ঠা, ছোঁয়াছুঁয়ি ও পূজাআহ্নিক নিয়ে পশ্চিমের পোতার ছোট ঘরটিতে যেন নিজেকে নির্বাসিত করে রেখেছিল বেশ কিছুদিন ধরে।

    নিজের হাতেই সামান্য কিছু রন্ধন করে নিত নিজের জন্য, হবিষ্যি-ঘরেও যেত না। তাও প্রতিদিন যে রান্না করত তাও নয়, সপ্তাহে তিন-চার দিন উপবাসেই কাটত। নিজের নির্জন ঘরটি ছেড়ে বড় একটা বের হত না বলে নিভাননীকে দেখাও যেত না বড় একটা।

    সেদিন ফুলশয্যার রাত্রে প্রায় বৎসরাধিকাল পরে আনন্দচন্দ্র মেজ পিসীমাকে দেখেছিল। তাহলেও কলকাতায় যাবার আগে ও কলকাতা থেকে ফিরে একবার মেজ পিসীমার ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে একটিবার দাঁড়াত। ধীরে ধীরে ডাক দিত, মেজ পিসীমা!

    দু’তিন ডাকের পর সাড়া আসত বন্ধ ঘরের ভিতর থেকে, কেডা?

    পিসীমা আমি—আনন্দ-

    কিছু বলবা মণি?

    গলার স্বরটা ভাঙা-ভাঙা কর্কশ নিরাসক্ত, তবু যেন মনে হত গলার স্বরটা যথাসাধ্য কোমল করবার চেষ্টা করছেন নিভাননী।

    কাল আমি সকালেই চলে যাচ্ছি!

    নিভাননী দরজা খুলে বাইরে এসে দাঁড়াত। সেই রুক্ষ মূর্তি, কোটরগত চক্ষু, দু’চোখের দৃষ্টি হতে যেন ঝরে পড়ছে একটা তীব্র অনীহা সব কিছুর উপর। মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, কদম ছাঁট, পরনে একটা গরদের মলিন থান।

    বলত ভাইপোর দিকে তাকিয়ে, কোথায় যাবা মণি!

    কলকাতায়। ছুটি ফুরিয়ে গেল।

    ভাল করে পড়াশুনা করবা, বুঝিছো? তোমায় মানুষ হতে হবে।

    দূর থেকেই দাওয়ায় মাথা ঠেকিয়ে প্রণাম করত আনন্দ ওই শুদ্ধচারিণীকে।

    বাঁইচে থাকো। আবার কবে আসবা?

    কলেজ বন্ধ হলে—

    গঙ্গার জল আনিতে ভুলো না, বুঝিছো!

    আনব।

    নিভাননী আর দাঁড়াত না, ঘরের মধ্যে ঢুকে যেত—দরজা বন্ধ হয়ে যেত, আর শিবস্তোত্র শোনা যেত গুন গুন করে

    হে নীলকণ্ঠ বৃষভধ্বজ পঞ্চবক্ত্রো
    লোকেশ শেষবলয় প্রমথেশ সর্ব
    হে ধূর্জটে পশুপতে গিরিজাপতে মাং
    সংসারদুঃখদহনাৎ জগদীশ রক্ষ—

    কলকাতা থেকে এসেও একবার যেত গঙ্গাজলের একটা কমণ্ডলু নিয়ে আনন্দ নিভাননীর ঘরের সামনে। আশ্চর্য! এবারে কেমন করে যেন কমণ্ডলু ভরে মেজ পিসীমার জন্য গঙ্গাজল প্রতিবারের মত আনতে ভুলে গিয়েছে। কথাটা তার মনে পড়েছিল ট্রেনে উঠবার পর।

    মনটা আনন্দচন্দ্রের খারাপ হয়ে গিয়েছিল। এমন ভুলটা হল কেন? এমন ভুল তো কোনদিনই তার আজ পর্যন্ত হয়নি।

    গঙ্গাজলের কমণ্ডলুটা দেখে আনন্দচন্দ্রের মনে হত পিসীমার শুকনো মুখেও ক্ষণেকের জন্য যেন একটা হাসির ঝিলিক দেখা দিত।

    মেজ পিসীর সংবাদটা আকস্মিক যেন একটা আঘাত হানে আনন্দচন্দ্রের মনে। মেজ পিসীমা নেই—আর কোনদিনই তাকে আনন্দচন্দ্র দেখতে পাবে না। পশ্চিমের পোতার সেই ছোট ঘরটির সামনে গিয়ে দাঁড়িয়ে আজ আর পিসীমা বলে ডাকলে কেউ সাড়া দেবে না— কেডা?

    তারপর বের হয়ে এসে কেউ বলবে না ঘর থেকে, কবে আয়লে মণি! কিংবা যাবার সময় দাওয়ায় মাথা ঠেকিয়ে প্রণাম করবার পর কেউ বলবে না, বাঁইচে থাকো। আবার করে আসবা!

    কিংবা সেই কথাটা, গঙ্গার জল আনতি ভুলো না, বুঝিছো?

    আনন্দচন্দ্ৰ আবছা-আবছা অন্ধকারেই অন্দরের দিকে পা বাড়াল।

    একটা প্রদীপ হাতে বিন্দুবাসিনী পূজামণ্ডপের দিকে আসছিল, আনন্দচন্দ্ৰকে দেখে থমকে দাঁড়াল, কেডা রে—আনন্দ?

    হ্যাঁ, ছোট পিসীমণি। আনন্দচন্দ্র নীচু হয়ে বিন্দাবাসিনীর পায়ের ধুলো নিল।

    আনন্দচন্দ্রের যেন মনে হয় বিন্দুবাসিনী কিছু একটা বলতে গিয়েও বলল না শেষ পর্যন্ত, নিজেকে সংবরণ করে নিল। একমাত্র বিন্দুবাসিনী ছাড়া আর তিন বোনই ভারতচন্দ্র থেকে বয়েসে বড়।

    কথা বললে সামান্য একটু ইতস্তত করে আনন্দচন্দ্রই। বললে, বাবার সঙ্গে দেখা হল—মেজ পিসীমা—

    মেজদির পুণ্যের শরীর। স্বর্গে চলে গেছেন।

    কি হয়েছিল মেজ পিসীমার? তোমরা তো আমাকে কিছুই জানাওনি পিসীমণি, কবে গেলেন?

    দিন-কুড়ি আগে—

    কি হয়েছিল?

    কি যে হয়েছিল কিছুই বোঝা গেল না। জ্বর না, জ্বালা না, কিছু না –

    তবে?

    সে এক আশ্চর্য ব্যাপার!

    পরে সেই রাত্রেই মেজ পিসীমার মৃত্যুকাহিনী আনন্দচন্দ্র শুনেছিল বিন্দুবাসিনীর কাছে আহারের পর।

    সেদিনটা ছিল ভাদ্রের অমাবস্যা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপরে আকাশে মেঘ করে টিপটিপ বৃষ্টি পড়ছিল। বোধ করি রাত্রি তখন বারোটা সাড়ে বারোটা। বিন্দুবাসিনীর ঘুম আসছিল না চোখে। একাকী শয্যায় শুয়েছিল চোখ বুজে। হঠাৎ একটা দীর্ণ চিৎকার তার কানে আসে—নারীকণ্ঠের চিৎকার।

    ধড়ফড় করে উঠে বসে বিন্দুবাসিনী শয্যার উপরে। কে চিৎকার করল অমন করে!

    কিছুক্ষণ কান পেতে শুনে মনের মধ্যে কিরকম একটা সন্দেহ জাগায় বিন্দুবাসিনী শয্যা থেকে উঠে পড়ে, বড়দিদি চন্দ্রকলা ও মেজদি সরোজিনী তখন ঘুমাচ্ছে একপাশে অঘোরে। বিন্দুবাসিনী উত্তরে পোতার বড় ঘর থেকে বের হয়ে দক্ষিণের বারান্দায় এসে দাঁড়াল। বারান্দায়ই ভারতচন্দ্রের সঙ্গে দেখা হয়ে গেল।

    কেডা ওহানে? ভারতচন্দ্র শুধাল। দাদা আমি—বিন্দু।

    বিন্দী? কে যেন মনে হল চেঁচায়ে উঠলো একটু আগে?

    আমিও শুনেছি দাদা-

    শুনিছো!

    হ্যাঁ, মনে হল যেন—

    কি?

    ওই পশ্চিমের পোতার ঘর থেকেই—

    হুঁ। আমারও তাই মনে হইছিল। মেজদির গলার মতই। চল্ তো দেখে আসি। চলেন—

    ভাই-বোনে এগিয়ে যায় পশ্চিমের পোতার ছোট ঘরটার দিকে। ঘরের দরজাটা ঈষৎ ভেজানো, দুই কবাটের মধ্যবর্তী ফাঁক দিয়ে আলোর আভাস চোখে পড়ে। ভারতচন্দ্র ডাকেন মৃদু কণ্ঠে, মেজদিদি!

    কোন সাড়া এল না।

    এবারে একটু অনুচ্চ কণ্ঠেই ডাকলেন—মেজদিদি!

    তবু কোন সাড়া নেই।

    বিন্দুবাসিনীও ডাকে। কিন্তু সাড়া এল না।

    ভারতচন্দ্র অতঃপর যেন একটু ইতস্তত করেই আলগা ভাবে দরজার কবাট দুটো ফাঁক করে ভিতরে দৃষ্টিপাত করেই থমকে দাঁড়ালেন।

    মেজদি!

    ঘরের মেঝেতে নিভাননী পড়ে আছেন। দুটি বাহু প্রসারিত। সামনে মাটির গড়া শিবলিঙ্গ, কোষাকুষি টাট ফুল বিল্বপত্র—

    ভারতচন্দ্র আর কালবিলম্ব না করে ঝুঁকে পড়ে ডাকলেন, মেজদিদি?

    একটা ক্ষীণ গোঁ গোঁ অস্পষ্ট আওয়াজ শোনা গেল।

    ভারতচন্দ্র তাড়াতাড়ি মাটিতে বসে পড়ে নিভাননীর মাথাটা কোলে তুলে নিলেন। বিন্দুবাসিনী মেজদিদির চোখে মুখে জলের ঝাপটা দেয়।

    ভারতচন্দ্র নাড়ি পরীক্ষা করে দেখলেন, নাড়ির গতি অতীব ক্ষীণ।

    মেজদিদি, মেজদিদি! ডাকলেন ভারতচন্দ্র।

    অতি কষ্টে যেন চোখের পাতা খুলে তাকাল নিভাননী। চোখের দৃষ্টি অস্বচ্ছ।

    মেজদিদি, কি কষ্ট হতিছে তোমার?

    ঠাকুর—আমার দেবতা—আমার—যাই—আমি যাই—তারপর ক্ষীণ একটা স্তোত্রের অংশ জড়িত কণ্ঠে উচ্চারিত হল—

    হে ধূর্জটে পশুপতে গিরিজাপতে মাং
    সংসারদুঃখদহনাৎ—জগদীশ রক্ষ জগদীশ রক্ষ
    জগদীশ রক্ষ …

    স্বর রুদ্ধ হয়ে গেল নিভাননীর—চোখের পাতা বুজে এল।

    নাড়ি ধরে বসেছিলেন ভারতচন্দ্র। বুঝলেন সব শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে প্রাণের স্পন্দন নাড়ির গতিতে ক্রমশ ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে এক সময় একেবারেই থেমে গেল।

    বিন্দুবাসিনী বলেছিলেন সে রাত্রে আনন্দচন্দ্রকে, শিবপূজা তো এ বাড়িতে সবাই করে, আমিও করি, কিন্তু অমন নিষ্ঠা ও ভক্তিতে শিবপূজা বোধ হয় মেজদির মত আমরা কেউ করিনি আনন্দ, তাই আমার কি মনে হয় জানিস?

    কি পিসীমণি!

    মেজদিদি সেরাত্রে শিবের সাক্ষাৎ পেয়েছিলেন, ভক্তের ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেননি। আর সেই সাক্ষাৎই হয়েছিল তাঁর মৃত্যুর কারণ।

    আচ্ছা পিসীমণি—

    কি রে?

    সত্যি ভগবান বলে কিছু আছে!

    নিশ্চয়ই, ভগবান না থাকলে এই সৃষ্টি-স্থিতি কেমন করে সম্ভব?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম
    Next Article অশান্ত ঘূর্ণি (অখণ্ড) – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }