Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাগীরথী অমনিবাস – নীহাররঞ্জন গুপ্ত (অসম্পূর্ণ)

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প284 Mins Read0
    ⤶ ⤷

    মধুমতী থেকে ভাগীরথী – ১৬

    ॥ ষোল ॥

    আনন্দচন্দ্র ও অন্নদাসুন্দরীর যুগটা সেই যুগ, যে যুগে ইংরেজী শিক্ষার আলোকে দেশ জুড়ে একটা রীতিমত সামাজিক বিপ্লব চলেছে ভিতরে ভিতরে এবং যেটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই—বলতে গেলে, সেই ইংরেজ যখন ভাগীরথীর তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে এক নতুন যুগের বীজ রোপণ করতে শুরু করেছিল এ দেশের মাটিতে, পাকাপোক্ত করে নিজেদের প্রতিষ্ঠিত করবার সঙ্গে সঙ্গে।

    অবিশ্যি সেই নয়া যুগের যারা ধারক ও বাহক সেই সামান্য কয়েকজন চিহ্নিত ব্যক্তি, যারা ইংরেজের স্নেহচ্ছায়ায় নিজেদের আখের গুছিয়ে সমাজে বিত্তশালী হয়ে উঠেছিল, তাদের বাদ দিলে যারা, তাদের মধ্যে তখনো কেউই বড় একটা ওই যুগের সামাজিক বিপ্লবে তেমন সক্রিয় অংশ গ্রহণ করেনি, গতানুগতিকের মধ্যেই গা ভাসিয়ে দিয়ে চলে।

    সংস্কৃত ভাষায় তেমন দখল না থাকায় হিন্দু ধর্মের আসল তত্ত্বটা তাদের নাগালের বাইরেই থেকে গিয়েছিল। বেদের যে আসল কর্মকাণ্ড, উপনিষদের যে ব্রহ্মজ্ঞান, তার কোন সন্ধান পায়নি বলে ধর্মের ভিতরে সত্যটাকে বাদ দিয়ে শুধুমাত্র বাইরের খোলসটাকে নিয়ে তার উপরে আরো এক পৌঁচ নিজেদের ইচ্ছা ও সুবিধা মত রঙ চড়িয়ে তারা ধর্মের নামে মাতামাতি করত। তারা তখনো ধর্মাচরণ বলতে বুঝত গুরুভজনা, দোল-দুর্গোৎসব, বলিদান, নন্দোৎসব, কীর্তন, গঙ্গাস্নান, অনশন, ব্রাহ্মণ- বৈষ্ণকে দান, তীর্থভ্রমণ, পুষ্করিণী খনন, মন্দির প্রতিষ্ঠা ইত্যাদি।

    তাদের ধারণা ছিল, ওই সব কিছুর দ্বারাই সমস্ত প্রকার পাপ হতে বুঝি মুক্তি ও নিষ্কৃতি পাওয়া যায়। তারপর বিপ্লব যখন আরো প্রকট হয়ে উঠল, তাদের বিশ্বাসের মূলে কুঠারাঘাত পড়ল এবং যিনি সেদিন কুঠারাঘাত করেছিলেন তিনি রাজা রামমোহন রায়— পারসী, আরবী, সংস্কৃত ও ইংরেজী শিক্ষায় শিক্ষিত রাজা তাঁর কর্মজীবনের শুরুতেই ধর্ম-সংস্কারের প্রয়োজন বোধ করেছিলেন এ দেশে, বিপ্লবের আগুন তিনি ক্রমশ ভাল করেই জ্বেলে দিলেন। রাধারমণ মল্লিক মশাইয়ের স্বর্গীয় পিতার সেই যুগটা। যুগের প্রভাব অনিবার্যভাবে তাঁর উপরেও কিছুটা পড়েছিল। কিন্তু তথাপি তিনি রাজার একেশ্বরবাদ বা ব্রহ্মজ্ঞানকে মেনে নেননি, বেদান্ত-দর্শনের অনুবাদও তাঁকে প্রভাবিত করতে পারেনি তেমন। তিনি দোল-দুর্গোৎসব পূজা-পার্বণ তখনো হিন্দুর অবশ্যকরণীয় বলে মানতেন, অর্থাৎ সেদিনকার সেই বিপ্লব পুরোপুরি তাঁর উপরে আধিপত্য বিস্তার করতে পারেনি।

    তিনি ইংরেজদের সঙ্গে মিশতেন, তাদের সঙ্গে খানাপিনা করতেন, কিন্তু সেইসঙ্গে আবার নিত্য প্রাতে গঙ্গাস্নান করতেন; পূজা-পার্বণও চালিয়ে গিয়েছেন।

    ছেলে রাধারমণ মল্লিকের সময় যুগটা আরো এগিয়ে গিয়েছে তখন, বিশেষ করে ইংরেজী শিক্ষার প্রভাবে। এদেশে ইংরেজী শিক্ষা যেন এক নতুন চেতনার দ্বার তখন খুলে দিয়েছে, যদিও সেই শিক্ষার উগ্রতা বা ঝাঁজটা আজকাল বেসামাল করে দিচ্ছে। সে এক বিশ্রী টালমাটালের যুগ। প্রখর বুদ্ধিমান ব্যক্তি ছিলেন রাধারমণ মল্লিক মশাই। তাই বোধ করি তিনি সেদিন সেই বিপ্লবের আসল রূপটি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং সেটা সম্ভব হয়েছিল বোধ করি বিশেষ একটি ব্যক্তির জন্যই—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

    রাজা রামমোহনের কর্মযজ্ঞের রশিটা তখন তিনি তাঁর শক্ত হাতের মুঠোয় ধরেছেন এবং ক্রমশ তার প্রভাব একটু একটু করে জনগণের মনের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। পাশাপাশি তখনো চলেছে আর এক সমাজ গড়ার প্রচেষ্টা সে যুগের তরুণ দলের মধ্যে, হিন্দু কলেজকে কেন্দ্র করে।

    আনন্দচন্দ্র সেই তরুণ দলেরই একজন হলেও তখনো তার মনের মধ্যে থেকে পূর্বপুরুষদের সংস্কার অনেকখানিই রয়েছে।

    অবিশ্যি এটা ঠিক, ছেলেবেলায় গ্রামে থাকাকালীন যাই সে দেখুক বা শুনুক না কেন এবং যাই মনে মনে সত্যি বলে মেনে নিক না কেন, বিধবা পিসীদের দুঃখে যেমন তার মন কেঁদেছে নিরুপায় বেদনায়, তেমনি কেঁদেছে সুহাসিনীর বৈধব্যদুঃখে।

    মনে হয়েছে এও যে, এ অন্যায়, এ অত্যাচার। কিন্তু ওই পর্যন্তই, তার বেশী কিছু নয়! মনে হয়েছে সুহাসিনীকে দেখে; মনে প্রশ্ন জেগেছে, সুহাসিনী যে বিধবা সেটা কি তার দোষ? যে দোষে সে নিজে দোষী নয় তার ফলভোগটা আজ তাকে করতে হচ্ছে বলেই না তার আত্মা আজ ভিতরে ভিতরে অমন করে বিদ্রোহিনী হয়ে উঠতে চায়! গূঢ় ধর্মের মর্ম বুঝুক, না-বুঝুক—ধর্মের অনুশাসনগুলো তাকে মেনে চলতেই হবে?

    কিন্তু কেন?

    আনন্দচন্দ্র সে রাত্রে দীঘির পাড় থেকে ফিরে সেই কথাগুলোই ভাবছিল। সারাটা জীবন বলতে গেলে এখনো সুহাসিনীর সামনে পড়ে আছে, পড়ে আছে জীবনের দীর্ঘ পথ। আজ তার বাপ রাধারমণ মল্লিক মশাই বেঁচে আছেন। রাধারমণ মল্লিক মশাইয়ের বিরাট সম্পত্তি, যে সম্পত্তির জন্য দূর ও নিকট আত্মীয়ের দল ওঁৎ পেতে বসে আছে কবে মৃত্যু হবে ওই মানুষটার, আর তারা সকলে মিলে ছেঁড়াছিড়ি কামড়াকামড়ি করবে!

    তখন সুহাসিনীর কি হবে? কে সুহাসিনীকে রক্ষা করবে?

    দূর ছাই, সুহাসিনীর কথা এত সে ভাবছেই বা কেন? উঠে পড়ল আনন্দচন্দ্ৰ, আজ আর পড়াশুনা হবে না, রন্ধনশালায় গিয়ে খেয়ে এসে শুয়ে পড়া যাক।

    অন্দরবাড়িতে রন্ধনশালার দিকে অগ্রসর হল আনন্দচন্দ্র। রান্নাঘরের আশেপাশে কেউ নেই। কাউকেই দেখতে পেল না আনন্দচন্দ্র। উন্মুক্ত কবাটপথে রন্ধনশালার মধ্যে উঁকি দিল।

    উনুনে একটা বিরাট কড়াইয়ে কি যেন ফুটছে, মঙ্গলা দিদি সেই দিকে তাকিয়ে বসে আছে।

    একটু যেন ইতস্তত করল, তারপর আনন্দচন্দ্র ডাকল মৃদুকণ্ঠে, মঙ্গলা দিদি!

    কে? কড়াইয়ে হাতটা নাড়তে নাড়তেই সাড়া দিল মঙ্গলা।

    আমি আনন্দ।

    আনন্দ! কিছু বলছিস বাবা?

    মঙ্গলা দিদি, তোমার রান্না হয়েছে?

    ডাল ভাত তরকারি হয়ে গিয়েছে, মাছটা এখনো বাকী। একটু ঘুরে আয় না বাবা-

    যা হয়েছে তাই দাও মঙ্গলা দিদি, বড় ক্ষিদে পেয়েছে।

    তবে পিঁড়িটা নিয়ে বসে পড়।

    আনন্দ আর দেরি করে না, একটা পিঁড়ি পেতে এক গ্লাস জল কলসী থেকে গড়িয়ে নিয়ে বসে পড়ল।

    মঙ্গলা আনন্দকে ভাত বেড়ে দিল থালায়—হ্যাঁ রে আনন্দ!

    কি, মঙ্গলা দিদি?

    দীঘির ঘাটে তুই গিন্নীকে কি বলেছিস?

    কই, কিছু তো বলিনি!

    ভোলার কথা কি বলেছিস?

    আমি তো কিছু বলিনি। গিন্নীমাই বলেছিলেন-

    কি বলেছিলেন?

    ওই সুহাসের কথা—

    কাদু ঠাকরুণ কি করে যেন শুনেছে কথাটা, একটু আগে সে এখানে এসে আমাকে যা নয়-তাই শুনিয়ে গেল। আর শোনাবেই বা না কেন? ওই ছেলের জন্য দেখছি আমাকে একদিন গলায় দড়ি দিতে হবে। কাঁদতে লাগল মঙ্গলা।

    ভোলাদাকে তুমি একটু সমঝে দিলেই তো পার মঙ্গলা দিদি।

    ও কি ভাল কথা শোনার ছেলে রে, অলপ্পেয়ে হতচ্ছাড়া বোঝে না, কর্তাবাবুর কানে গেলে কথাটা ওর এই আশ্রয় আর মুখের অন্ন ঘুচবে, সেই সঙ্গে আমারও। তারপর একটু থেমে মঙ্গলা ডাকল, আনন্দ!

    কি, মঙ্গলা দিদি?

    তোকে তো ও খুব ভালবাসে, এক ঘরে তোরা থাকিস, ওকে একটু বুঝিয়ে বলবি

    বাবা আনন্দ!

    আমার কথা কি শুনরে ভোলাদা?

    তবু একবার বলিস বাবা বুঝিয়ে

    বলছ যখন বলব।

    আনন্দের আহার শেষ হয়ে গিয়েছিল, সে এঁটো থালা নিয়ে উঠে পড়ল। মঙ্গলা দিদিকে তো সে কথা দিয়ে এল, কিন্তু ভোলাদার সঙ্গে এক ঘরে থাকলেও দেখাই বা তার সঙ্গে কখন হয়! ভোলা যে কখন কোথায় থাকে তাই জানে না সে। রোজ রাত্রে ঘরে শুতেও আসে না। তবু বলতে হবে ভোলাদাকে কথাটা তার একবারটি।

    কিন্তু সেরাত্রে রাধারমণ সিন্দুক থেকে টাকার তোড়া নিয়ে কোথায় গেলেন? এত রাত্রে হঠাৎ তাঁর কেন টাকার দরকার পড়ল?

    বরাবরই নিষ্কলঙ্ক চরিত্রের মানুষ ছিলেন রাধারমণ মল্লিক। তখনকার দিনে সমাজের ধনী ব্যক্তিদের যে সব খেয়াল বা শখ বা নেশা ছিল—বুলবুলির লড়াই দেখা, ঘুড়ি ওড়ানো, অধিক রাত্রি পর্যন্ত বারাঙ্গনাদের ঘরে গিয়ে নৃত্যগীত শোনা বা তাদের সঙ্গে করে নৌকাভ্রমণ—সে সবের কিছুই ছিল না। অর্থাৎ তাঁর কোন বদ নেশাই ছিল না। সাহেবসুবোদের ঘরে যেতেন, গানবাজনা মধ্যে মধ্যে শুনতেন, মধ্যে মধ্যে তাঁদের সঙ্গে খানাপিনাও করতেন, এবং যা কিছু করতেন সব তাঁর ব্যবসার জন্য। বন্ধু বলতে তাঁর বড় একটা কেউ ছিল না, একমাত্র জানকী দত্ত ছাড়া।

    জানকী দত্তও এককালে খুব নামকরা ব্যবসায়ী ছিলেন, কিন্তু আজ তাঁর পড়তি অবস্থা। জানকী দত্তর একটি রক্ষিতা ছিল—জলদবালা।

    জানকী দত্তর চাইতে বয়েসে অনেক ছোট। বলতে গেলে তাঁর বড় কন্যা কমলিনীর বয়েসী। শহরে জলদবালাকে একটা বাড়ি করে দিয়েছিলেন জানকী দত্ত এবং দিবারাত্র বেশির ভাগ সময় তারই গৃহে পড়ে থাকতেন। সরকার, কর্মচারীরা তাঁর ব্যবসা দেখাশোনা করতেন এবং কর্মচারীদের হাতে ব্যবসার ভার ও দায়িত্ব থাকলে যা হবার তাই হয়েছিল। তবু জানকী দত্তর খেয়াল ছিল না।

    মধ্যে মধ্যে জানকী দত্ত রাধারমণ মল্লিকের কাছ থেকে ধার নিতেন। রাধারমণ জানতেন যে টাকা কোনদিনই আর জানকীর কাছ থেকে ফিরে পাবেন না। তবু ধার দিতেন বন্ধুকে।

    সেদিন দ্বিপ্রহরে জানকীর একজন কর্মচারী এক জরুরী পত্র নিয়ে এসেছিল, জানকীর কিছু টাকার দরকার। টাকাটা যেন রাধারমণ কর্মচারীর হাতেই দেন। কিন্তু টাকার পরিমাণটা একটু বেশী হওয়ায় রাধারমণ জানকীর কর্মচারীর হাতে টাকাটা দেননি। অতগুলো টাকা দিয়ে তাকে বিশ্বাস করতে পারেননি। তাই তাকে বলেছিলেন, সন্ধ্যার পর তিনি নিজে গিয়ে জানকীকে টাকা দিয়ে আসবেন।

    কিন্তু সারাদিনে কাজের ভিড়ে কথাটা একেবারে ভুলে গিয়েছিলেন রাধারমণ। গদিতে বসে হিসাব দেখতে দেখতে হঠাৎ কথাটা মনে হওয়ায় গৃহে চলে আসেন সিন্দুক থেকে টাকাটা নেবার জন্য।

    টাকা নিয়ে রাধারমণ সোজা গেলেন জানকী দত্তর গৃহে, কিন্তু তাঁকে পেলেন না গৃহে। জানকীর এক ছোট ভাই ছিল শিবনাথ, সে বললে, দাদা কি এ সময় বাড়িতে থাকেন!

    তবে কোথায় থাকে?

    তাঁর রক্ষিতা জলদবালার গৃহে।

    কথাটা এই প্রথম শুনলেন রাধারমণ। বললেন, জানকীর একটি রক্ষিতা আছে নাকি?

    সে তো অনেক দিন। আপনি জানেন না সেকথা?

    না তো। কখনো ত সে বলেনি। তা সে রক্ষিতা কোথায় থাকে?

    শিবনাথ ঠিকানাটা বলে দিল।

    চিন্তিত রাধারমণ বের হয়ে গেলেন জানকীর গৃহ থেকে।

    জানকীর চরিত্র সম্পর্কে কানাঘুষায় ইতিপূর্বে অনেক কথাই রাধারমণের কানে এসেছে, কিন্তু রাধারমণ সে-সব কথায় কখনো কান দেননি। অত্যন্ত ধার্মিক প্রকৃতির লোক বরাবর জানকী দত্ত। নিত্য গঙ্গাস্নান, পূজাআর্চা করেন, কখনো কারো সঙ্গে এক পয়সারও তঞ্চকতা করেননি। খানিকটা ভীরু প্রকৃতিরও মানুষটা, বরাবর দেখে এসেছেন জানকীকে। সেই লোকের এতটা অধঃপতন হতে পারে রাধারমণ বিশ্বাস করেননি। কিন্তু আজ তার নিজের সহোদর ভাই শিবনাথের মুখে কথাটা শুনে রাধারমণ যেন সত্যি- সত্যিই স্তম্ভিত হয়ে গেলেন। যা শুনেছেন লোকপরম্পরায় তা হলে মিথ্যা নয়!

    জানকী দত্তর গৃহ হতে নির্গত হয়ে একবার ভাবলেন নিজের গৃহেই ফিরে যাবেন টাকাগুলো নিয়ে, কারণ ওই চরিত্রের লোককে টাকা ধার দেওয়ার কোন মানেই হয় না। আবার পরক্ষণেই মনে হল তাঁর, হয়ত সত্যিই বিপদে পড়েছে জানকী, তাই চিঠি দিয়ে টাকার জন্য সকালে তার গদিতে লোক পাঠিয়েছিল। বন্ধুর বিপদের সময় বন্ধু যদি একটু উপকারই না করতে পারল তো কিসের বন্ধুত্ব!

    শিবনাথের ঠিকানানুযায়ী হাঁটতে লাগলেন রাধারমণ। বেশী দূর নয় — কাছেই।

    বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজায় ধাক্কা দিতেই অন্দর থেকে নারীকণ্ঠে সাড়া এল, কে গা?

    দরজাটা খুলুন।

    দরজা খুলে গেল, হাতে একটি ছোট সেজবাতি—একত্রিশ বত্রিশ বৎসর বয়স্কা এক যুবতী সামনে দাঁড়িয়ে। যুবতীর দিকে তাকিয়ে যেন রাধারমণের চোখের পলক আর পড়ে না।

    তাঁর নিজের স্ত্রী অন্নপূর্ণা সত্যিই সুন্দরী এবং সুন্দরী স্ত্রীলোক যে ইতিপূর্বেই দেখেননি রাধারমণ তাও নয়। বহু সুন্দরী স্ত্রীলোক জীবনে তিনি দেখেছেন, কিন্তু ঐ মুহূর্তে সেজবাতিটি হাতে যে যুবতী স্ত্রীলোকটি তার সামনে দাঁড়িয়ে, তার রূপের বুঝি তুলনা নেই।

    পাতলা দেহের গড়ন। কাজল-টানা দুটি ডাগর চক্ষু, দুই ভ্রূর মধ্যস্থলে একটি কাঁচপোকার টিপ, বাতির আলো পড়ে টিপটি চিকচিক করছে। পাতা কেটে চুল বাঁধা, পরনে একখানি শান্তিপুরী চওড়া লালপাড় জলডুরে তাঁতের শাড়ি। দুই হাতের হাঙ্গরমুখী কঙ্কন ও কয়েকগাছি করে সোনার চুড়ি। ওষ্ঠ দুটি পানের পিকের রসে লাল টুকটুক করছে।

    কাকে চাই গো?

    জানকী আছে?

    দত্ত মশাই? হ্যাঁ, আছেন।

    কোথায়?

    উপরে। আপনি কে? কোথা থেকে আসছেন?

    গিয়ে বল রাধারমণ মল্লিক এসেছেন।

    আসুন আসুন। আগ্রহের সঙ্গে ‘আসুন’ ‘আসুন’ বলেও যেন হঠাৎ কেমন থমকে দাঁড়ায় যুবতী।

    তা তুমি কে?

    ফিক করে হেসে ফেললে যুবতী। তারপর স্মিত কণ্ঠে বললে, আমি?

    হ্যাঁ!

    আমি জলদবালা।

    ওঃ, তাহলে এই জানকীর রক্ষিতা জলদবালা! নিজের অজ্ঞাতেই যেন রাধারমণের ভ্রূ দুটো কুঞ্চিত হয়ে উঠল। একবার মনে হল ফিরে যাবেন, কিন্তু পরক্ষণেই আবার জলদবালার আহ্বান শুনে তাকালেন তার মুখের দিকে।

    আসুন মল্লিক মশাই। দত্ত মশাই উপরে আছেন—

    হ্যাঁ, চল।

    বাড়িটি ছোট। নীচে বোধ করি খানচারেক ঘর। একটি আঙ্গিনা—আঙ্গিনাটা অন্ধকার, সরু সিঁড়ি—অন্ধকার।

    জলদবালা বললে, আমি আলো ধরছি, আপনি এগিয়ে চলুন মল্লিক মশাই।

    রাধারমণ জলদবালার কথার কোন জবাব দিলেন না। জলদবালার প্রদর্শিত আলোয় সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন।

    দোতলায় একখানি বারান্দা। বারান্দার দেওয়ালে একটি ছোট দেওয়ালবাতি জ্বলছে, কিন্তু সে আলো পর্যাপ্ত নয়, একটা আলো-আঁধারির সৃষ্টি করেছে। সাধনের একটা ঘরের উন্মুক্ত কবাটপথে আলো দেখা যাচ্ছিল।

    যান, ওই ঘরে আছেন দত্ত মশাই।

    রাধারমণ কক্ষমধ্যে গিয়ে প্রবেশ করলেন। একটা পালঙ্কের উপর শায়িত ছিলেন জানকী দত্ত। গায়ে একটা বালাপোশ। চক্ষু দুটি মুদ্রিত। রাধারমণ ইতস্তত করেন, ডাকবেন কি ডাকবেন না বন্ধুকে।

    জানকী শুয়ে আছে—ঘুমুচ্ছে নাকি? জলদের দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে প্রশ্ন করলেন রাধারমণ।

    আজ দু’দিন থেকে দত্ত মশাইয়ের জ্বর। মৃদু গলায় জলদবালা বললে।

    জ্বর?

    হ্যাঁ।

    কে? জানকী দত্ত সাড়া দিলেন ওই সময়

    জানকী, আমি!

    কে?

    আমি রাধারমণ।

    জানকী তাড়াতাড়ি উঠে বসবার চেষ্টা করেন। তুমি-তুমি রাধারমণ!

    থাক থাক, উঠো না।

    কিন্তু কথা শুনলেন না, ততক্ষণে শয্যার উপর উঠে বসেছেন, তুমি—তুমি এখানে আসতে গেলে কেন রাধারমণ? আমার এখানকার খবর তোমাকে কে দিলে?

    জানকীর কথার জবাব দিলেন না রাধারমণ। অন্য কথা বললেন, দ্বিজপদকে সকালে তুমি পাঠিয়েছিলে আমার কাছে চিঠি দিয়ে?

    হ্যাঁ, কিছু টাকার জন্য।

    কিন্তু সে তো কই বললে না যে তুমি এত অসুস্থ, জানকী!

    জলদবালা সেজবাতিটা হাতে অল্পদূরে দাঁড়িয়েছিল। সে বাতিটা এক পাশে নামিয়ে রেখে একটা ছোট জলচৌকি এনে সামনে রেখে বললে রাধারমণকে, বসুন।

    রাধারমণ আর একবার জলদবালার মুখের দিকে না তাকিয়ে যেন পারলেন না। এ কি অপরূপ সৌন্দর্য! এমনটি তো আর তিনি কখনো দেখেননি!

    জলদবালাও রাধারমণের চোখের দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই সে তার চোখের দৃষ্টি নামিয়ে নিল।

    জানকী! ডাকলেন রাধারমণ।

    বল ভাই?

    তোমার টাকাটা এনেছি।

    ওটার আর প্রয়োজন হবে না ভাই।

    প্রয়োজন হবে না কেন?

    না, আমার সর্বস্ব আজ নারায়ণ চৌধুরীর কাছে বিক্রি করে দিয়েছি।

    সে কি!

    হ্যাঁ, ভাই। দেনায় আকণ্ঠ ডুবে গিয়েছিলাম। ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে কিছুদিন চৌধুরী মশাইকে ঠেকিয়ে রাখব। তারপর মনে হল সে তো দু’দিন, তারপর কি হবে? তবু যদি বসতবাটিটা থাকে—তাই তার প্রস্তাবে একমাত্র ওই বসতবাটিটুকু ছাড়া সব তার হাতে তুলে দিলাম। বিক্রয়-কোবালাও আজ দুপুরে সই হয়ে গিয়েছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম
    Next Article অশান্ত ঘূর্ণি (অখণ্ড) – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }