Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাগীরথী অমনিবাস – নীহাররঞ্জন গুপ্ত (অসম্পূর্ণ)

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প284 Mins Read0
    ⤶ ⤷

    মধুমতী থেকে ভাগীরথী – ৭

    ।। সাত ।।

    অন্নদাসুন্দরী কি করবে বুঝতে পারে না।

    সেজ ঠাকরুনই এসে অন্নদাসুন্দরীর হাত ধরে পালঙ্ক থেকে নামান।

    অন্নদাসুন্দরীকে নিয়ে ঘর থেকে বের হয়ে যেতে যেতে সেজ ঠাকরুন ভ্রাতুষ্পুত্রকে সম্বোধন করে বললেন—দাদা বারান্দায় বসে আছেন, তোকে ডাকছেন নন্দ।

    আনন্দচন্দ্র ঘর থেকে বের হয়ে কোঁচার খুঁটটা গায়ে টেনে উত্তরের পোতার বারান্দায় এসে দাঁড়াল।

    তখনো ভাল করে ভোরের আলো ফুটে ওঠেনি—ঝাপসা ঝাপসা অন্ধকার চারিদিকে। সেই ঝাপসা ঝাপসা অন্ধকারে একটা বালাপোশ গায়ে জড়িয়ে ছোট একটা চৌকির উপর বসে ভারতচন্দ্র হুঁকায় তামুক খাচ্ছিলেন?

    অতি প্রত্যুষে প্রায় রাত থাকতেই শয্যাত্যাগ করা ভারতচন্দ্রের চিরদিনের অভ্যাস। ভারতচন্দ্র—পিতামহের ওই গুণটি বা অভ্যাসটি তার একমাত্র ছেলে ও তার নাতিরা প্রত্যেকেই পেয়েছিল পরবর্তীকালে।

    —আমাকে ডাকছিলেন বাবা? আনন্দচন্দ্র পিতার সামনে এসে দাঁড়ালেন।

    —হ্যাঁ, আজই আহারাদির পর দ্বিপ্রহরে তোমাকে রওনা হতি হবে-

    আজই—কথাটা যেন আনন্দচন্দ্রের মুখ দিয়ে বের হয়ে গেল নিজের অজ্ঞাতেই। সারা মন জুড়ে তখনো তার গতরাত্রের বালিকা বধূর স্পর্শের পুলকানুভূতি, এক অনাস্বাদিত শিহরণ, প্রথম যৌবনের সে এক বিচিত্ৰ অনুভূতি।

    ভারতচন্দ্র হুঁকো থেকে মুখটা সরিয়ে বললেন—কেন? যাওয়ার কোন অসুবিধা আছে কি?

    —না, অসুবিধা আর কি। তবে সান্ন্যালমশাই তো বলছিলেন পরশুর পরের দিন যাত্রা করবেন।

    —না। তিনি তাঁর মত পরিবর্তন করেছেন। কাল পরশু ও তার পরের দিনটা তেমন প্রশস্ত নয় বিদেশযাত্রার পক্ষে। মানে তেমন. শুভ নয়। তা ছাড়া অমাবস্যা। তাই গতরাত্রে তিনি এসে আমাকে বলে গেছেন, আজই দ্বিপ্রহরে বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে অমৃতযোগ আছে। সেই সময় যাত্রা করবেন। তুমি সব গোছগাছ করে প্রস্তুত হয়ে থেকো।

    আনন্দচন্দ্র কোন জবাব দেয় না পিতার কথার। বিরক্তিতে মনটা তখন তার ভারী হয়ে উঠেছে। কিন্তু পিতার সম্মুখে দাঁড়িয়ে সেটা তাকে মনের মধ্যেই চেপে রাখতে হয়।

    পিতা তার সরল, সাদাসিধে হলে কি হবে এবং সর্ব ব্যাপারে শিথিল হলেও, একমাত্র পুত্রের ব্যাপারে তিনি সর্বদাই অত্যন্ত সজাগ, যেন সর্বক্ষণ দশটা চোখ মেলে আছেন।

    তাঁর বরাবরের আশা, স্বপ্ন—তাঁর একমাত্র পুত্র আনন্দচন্দ্র বড় হবে, মানুষ হবে, অনেক অনেক অর্থ উপার্জন করবে। এই প্রাত্যহিক নিষ্ঠুর দারিদ্র্যের অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ যেন ভারতচন্দ্র সত্যিই ক্লান্ত। অকালে বুড়িয়ে যেতে চলেছেন। গল্প, হাসিঠাট্টা করে ব্যাপারটাকে তিনি উড়িয়ে দিতে চাইলেও, ভাবব না বললেও সুস্থির হতে পারেন কই, উড়িয়ে দিয়ে নির্বিকার হতেই বা পারছেন কই!

    ভারতচন্দ্রের হঠাৎ খেয়াল হল, পুত্র আনন্দচন্দ্র সামনে দাঁড়িয়ে। কলকেটা বোধ হয় নিঃশেষ হয়ে গিয়েছিল। হুঁকোতে একটা দীর্ঘ টান দিয়ে হঠাৎ যেন সচেতন হয়ে উঠলেন। বললেন—কি হল? দাঁড়ায়ে রইলে?

    —না, এই একটা কথা ভাবছিলাম—

    —ভাবছিলে একটা কথা! তা কথাটা কি?

    —মানে, ওকে, ভেবেছিলাম কলকাতা যাবার পথে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে যাব।

    —কি বলতিছো মাথামুণ্ডু! কার কথা যে বলতিছো, কিছুই তো বুঝতে পারতিছি না! কারে যাওয়ার পথে নামায়ে দিয়ে যাবা? ভারতচন্দ্র প্রশ্নটা করে ছেলের মুখের দিকে তাকলেন।

    —বলছিলাম ওর কথা। বড্ড কান্নাকাটি করছে-

    —বলি কেডা—কার কথা বলতিছো? কেডা আবার কান্নাকাটি করতিছে?

    —মানে আপনার পুত্রবধূর কথা। কথাটা যেন কোনমতে উগড়ে দিয়ে আনন্দচন্দ্ৰ পিতার মুখের দিকে তাকাল। বুকটার মধ্যে আনন্দচন্দ্রের তখন ধড়াস ধড়াস করছে অজ্ঞাত এক ভয়ে।

    —অঃ, বৌমারে তার বাপের বাড়িতে নামায়ে দিয়ে যাবা! তারপরই চিৎকার করে উঠলেন—এই কৈলেস—কৈলেস—এক ছিলেম তামুক দিয়ে যা। এই হতভাগা—গেলি কোথায়?

    ভারতচন্দ্র যেন হঠাৎ রেগে উঠেছেন। অত্যন্ত রেগে গিয়েছেন।

    —কৈলেস—এই হতভাগা কৈলেস! মরেছিস, না বাঁইচে আছিস?

    হন্তদন্ত হয়ে ছুটে আসে ভৃত্য কৈলাস-ডাকতিছেন কত্তা!

    —হ্যাঁ, নবাবপুত্তুর। কলকেটা বদলে দেবা, না না—

    কৈলাস হুঁকোর মাথা থেকে পোড়া কলকেটা নিয়ে চলে গেল।

    বৌমার জন্যি তোমার চিন্তা করতি হবে না। বুঝিছ! তার ব্যবস্থা আমিই করতি পারব। বিয়ের পর দুটো দিনও কাটেনি, এখনি বাপের সামনে আসি বৌয়ের কথাডা বলতি একটু হায়া হল না! হতভাগা শহরে পড়তি গিয়া একেবারে গোল্লায় গেছ! এই লেখাপড়া শিখতিছ তুমি?

    আনন্দচন্দ্র যেন পাথর। চলচ্ছক্তিহীন। ঘর থেকে যে বের হয়ে যাবে, তারও ক্ষমতাটুকু পর্যন্ত যেন তখন আর অবশিষ্ট নেই।

    —যা হতভাগা বেহায়া, যা আমার সম্মুখ থেকে, যা! কুলাঙ্গার! গেলি? এখনো খাড়ায়ে আছিস?

    আনন্দচন্দ্র যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায় পিতা ভারতচন্দ্রের সামনে থেকে। ছুটতে ছুটতে একেবারে বাড়ির পশ্চিম দিকে আমবাগানের মধ্যে গিয়ে উপস্থিত হয়। তারপর ধুস্ করে বিরাট আমগাছটার গুঁড়ির উপর বসে পড়ে?

    বুকের মধ্যে তখনো তার ধড়াস ধড়াস করছে। এমনিতে নির্বিরোধী শান্তশিষ্ট মানুষটি ভারতচন্দ্র, কিন্তু হঠাৎ ক্ষেপে উঠলে আর রক্ষে থাকে না। তা ছাড়া একমাত্র বড় আদরের পুত্র হিসাবে আনন্দচন্দ্র পিতা ভারতচন্দ্রের কাছ থেকে বরাবর স্নেহ-মমতার সঙ্গে বেশীমাত্রায় একটু প্রশ্রয়ই পেয়ে এসেছে।

    রাগারাগি বা বকাঝকা তো দূরের কথা, কখনো উঁচু গলায় একটা কথা পর্যন্ত বলেননি ছেলেকে ইতিপূর্বে। আনন্দচন্দ্রের চোখ ফেটে যেন জল আসতে চায়।

    কি এমন কথা বলেছিল আনন্দচন্দ্র যে, এতগুলো কড়া কড়া কথা শুনিয়ে দিলেন বাবা!

    উৎসবের বাড়ি অনেক আগেই জেগে উঠেছে। শোরগোলও শুরু হয়েছে কর্মব্যস্ততার মধ্যে।

    একমাত্র পুত্রের বিবাহে ভারতচন্দ্র তাঁর আত্মীয়স্বজনদের দূর ও নিকট সকলকেই আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর সাধ্যের অতীত জেনেও এসেছিল অনেকে। আজ ক’দিন থেকেই বাড়িটা গমগম করছে। টাকার অভাব হয়নি—তা সেজদিই মিটিয়ে দিয়েছেন। আর কোন দুর্ভাবনা নেই তাঁর।

    আমবাগানের মধ্যে কেবল আম গাছই নয়, যদিও সবাই বলত ওটাকে আমবাগান, কাঁঠাল গাছ, গোটা দুই ফলসা গাছ, গাব গাছ—আর কিছু কলা গাছ, নারকেল গাছ, ও কিছু সুপারী গাছ ছিল।

    দিনের বেলাতেও ঘন গাছপালার জন্য বাগানের মধ্যে বিশেষ একটা রৌদ্র প্রবেশ করতে পারে না। বাগানের মধ্যে দিয়ে সরু একটা পায়ে-চলা-পথ সোজা পশ্চিম দিকে চলে গিয়েছে, যেখানে বাড়ির লোকদের ব্যবহারের জন্য গোটা-দুই দরমার বেড়া ঘেরা পাশাপাশি পায়খানা, তার ওদিকে একটা ছোট ডোবার মত।

    চারপাশে ঘন বেত বন। গোটাকয়েক যজ্ঞিডুমুরের গাছ ও বেত গাছের গায়ে গায়ে লতিয়ে উঠেছে তেলাকুচা ফলের লতানো গাছ। সবুজ যেগুলো কাঁচা এবং লাল যেগুলো পাকা। তেলাকুচা ফল অজস্র ফলে থাকে সর্বদা। পাখিগুলো এসে পাকা ফলগুলো ঠুকরে ঠুকরে খায়। বর্ষার সময় ডোবাটা জলে উপচে ওঠে, তারপর ক্রমশ শুকোতে থাকে। শীতের শেষে ও গ্রীষ্মে ডোবাটায় সামান্যই জল থাকে। ওরই মধ্যে বিরাট একটা গোসাপ সাঁতরে বেড়ায়—ডুব দেয় ল্যাঠা, কই, মাগুর মাছের সন্ধানে।

    পাখির দল এসে পাকা তেলাকুচা ফলের আশায় গাছের ডালে ডালে ভিড় করে। আনন্দচন্দ্র একটা বিরাট আমগাছের গুঁড়ির উপর বসেছিল। একসার লাল পিঁপড়ে সার বেঁধে গাছের গুঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে—সেই দিকে তাকিয়ে ছিল। হঠাৎ ছোট বোন সুন্দরীর ডাকে যেন তার চমক ভাঙল।

    দাদা!

    কে? ও সুন্দর!

    এখানে বসে কি করতিছেন দাদা? ওদিকে পিসীমা যে আপনাকে খুঁজতিছেন তখন থেকে সারাটা বাড়ি।

    কেন? কি হয়েছে?

    তা তো জানি না। আমাকে আর মেনীকে বললেন—দেখ্‌ তো, বড় খোকা কোথায়?

    সুন্দরী কেবল নামেই নয়—সত্যিই অপূর্ব সুন্দরী। রোগা পাতলা চেহারা। সবে এই এগারোয় পা দিয়েছে। আনন্দচন্দ্রের থেকে প্রায় পাঁচ বছরের ছোট। বিয়ের কথাবার্তা চলছিল, এই সময় হঠাৎ আনন্দচন্দ্রের বিয়ের ব্যাপারটা এসে যাওয়ায় সুন্দরীর বিয়ের কথাটা চাপা পড়ে গিয়েছে।

    ভাল ঘর থেকে দুটি সম্বন্ধও এসেছিল—কিন্তু সুন্দরী রোগা বলে তারা শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছে।

    সুন্দরী! আনন্দচন্দ্র ডাকল।

    আজ্ঞে?

    বাবা কোথায় রে?

    বাবা তো একটু আগে লোহাগাড়ার থেকে কে একজন ডাকতি এয়েছিল— সেখানে রোগী দেখতে চলে গেলেন।

    আমার বোধ হয় জ্বর আসবে রে সুন্দরী।

    ওমা সে কি! জ্বর সত্যিই আসতিছে নাকি?

    হ্যাঁ রে। কেমন যেন শীত-শীত করছে তখন থেকে।

    কখন থেকে আপনার শীত-শীত করতিছে, আর আপনি এখানে বাগানের মধ্যি বসে! চলেন—সেই সকাল থেকেই—তা বাবাকে বললেন না কেন কথাড়া—

    দূর, বাবাকে বলে কি হবে? বাবা খানিকটা পাঁচন গিলিয়ে দিতেন শুনলে হয়ত—

    তা জ্বর হলি পাঁচন তো খাতিই হয়।

    বিশ্রী তেতো। আনন্দচন্দ্র মুখটা বিকৃত করে।

    সুন্দরী মিটি মিটি হাসে। তারপর আবার বললে—চলুন দাদা, পিসীমা ডাকতিছেন আপনারে।

    তুই যা—আমি আসছি।

    সুন্দরী চলে গেল।

    ভাল লাগছে না। কিছুই ভাল লাগছিল না যেন আনন্দচন্দ্রের। পিসীমা ডাকছেন কেন, তাও বুঝতে যে পারছিল না আনন্দচন্দ্র তাও নয়। নিশ্চয়ই বাবা লোহাগাড়ায় রোগী দেখতে যাবার আগে ঠাকরুনদের বলে গিয়েছেন আনন্দচন্দ্র আজই দ্বিপ্রহরে যাত্রা করবেন। সেই ব্যাপারেই হয়ত ঠাকরুনরা ডাকছেন।

    হঠাৎ একটা কথা মনে হয় আনন্দচন্দ্রের। বাবা পিসীদের কথা শোনেন—বিশেষ করে ছোট ঠাকরুন বিন্দুবাসিনীকে অত্যন্ত স্নেহ করেন বলে তাঁর কথা কখনও ফেলেন না।

    বিন্দুবাসিনীও ভাইপো আনন্দচন্দ্রকেও অত্যন্ত ভালবাসেন। ভালবাসার একটা কারণও ছিল।

    আনন্দচন্দ্রকে জন্ম দেবার পরই বামাসুন্দরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। কাজেই বামাসুন্দরী তাঁর নবজাত পুত্রের দেখাশোনা তেমন করতে পারতেন না। বিন্দুবাসিনী ই তখন স্বেচ্ছায় আনন্দচন্দ্রের দেখাশোনার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

    আনন্দচন্দ্র যেবারে জন্মান, তার মাস ছয়েক আগে বিন্দুবাসিনী বিধবা হয়ে ভাইয়ের সংসারে ফিরে আসেন।

    স্বামীর সঙ্গে বিন্দুবাসিনীর বয়সের অনেক তফাত ছিল। এক-আধ বৎসরের নয়, প্রায় পঞ্চাশ বৎসরের। ভারতচন্দ্রের আদৌ ইচ্ছা ছিল না, সর্বকনিষ্ঠা বোনটির তৃতীয় পক্ষে ওই ঘরে বিবাহ দেন। কিন্তু বেঁকে বসল বিন্দুবাসিনী।

    সে বললে–আপনি ওইখানেই আমার বিয়ের ব্যবস্থা করুন দাদা।

    ভাইয়ের অবস্থাও অজানা ছিল না বিন্দুবাসিনীর। অত বড় একটা সংসার যে কিভাবে তিনি কোনমতে টেনে নিয়ে চলেছেন, তাও তাঁর অজানা ছিল না। ভারতচন্দ্রের পিতা রামকান্ত তখন যেন সংসারে থেকেও নেই।

    পর পর তিন কন্যার বৈধব্যে কেমন যেন তিনি হয়ে গিয়েছিলেন জবুথবু। ভারতচন্দ্রই তখন প্রকৃতপক্ষে সংসারের দেখাশোনা করছেন। জ্যোতিষী বা কবিরাজী কোনটাই আর করেন না তখন রামকান্ত। তিন মেয়ের বিবাহ দিতে গিয়ে কিছু ধার-কর্জ ও হয়ে গিয়েছিল। ভারতচন্দ্র যেন সংসার নিয়ে হিমশিম খাচ্ছিলেন।

    সেনহাটি থেকে যিনি সম্বন্ধটা এনেছিলেন, ইতনা গ্রামেরই বাঁড়ুজ্যেপাড়ার লক্ষ্মীকান্ত বাঁড়ুজ্যেমশাই, তিনি রামকান্তকে বলেছিলেন—আগে কোষ্ঠীবিচার করে— দেখেশুনে তো তিন মেয়ের বিবাহ দিয়েছিলেন রামকান্ত ভায়া, কিন্তু কি হল? বুঝলে ভায়া, ওসব কিছু না। ভাগ্যং ফলতি সর্বত্র—ভাগ্যে থাকলে লোহার বাসরেও সর্পদংশনে মৃত্যু ঘটে।

    আমি কিছু জানি না লক্ষ্মীকান্তদা, তুমি ভারতকে জিজ্ঞাসা কর।

    ভারতচন্দ্র ওই সময় পিতার পাশেই বসে একজন রোগীর ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। বললেন—না জ্যাঠামশাই, ওখানে বিয়ে দেব না-

    ক্যান্ দেবা না, ক্যান্?

    প্রায় পঞ্চাশ বছরের বড়-

    তাতে হলোডা কি! পুরুষমানুষের আবার বয়স কি? কিশোরী উমা বৃদ্ধ শিবের গলায় মালা দেননি? শোন ভারত, অমত করো না। হ্যাঁ, সেন মশাইয়ের বয়েস হয়েছে ঠিকই, কিন্তু চেহারা দেখলি বুঝবার উপায় নেই তিনি ষাট উত্তীর্ণ হয়েছেন। এখনো চেহারা জোয়ান—গাঁট্টা-গোট্টা—

    তা হোক, বয়সটা তো তাতে কারো কমে যাবে না কিছু জ্যাঠা—

    যাবে না ঠিকই, তবে ওর কপালে থাকলি শতায়ু হবেন সেনমশাই। দীর্ঘজীবীর বংশ ওরা, ধনে-জনে পরিপূর্ণ সংসার। তেজারতী কারবার করে বহু অর্থ সোনাদানা সঞ্চয় করেছেন। তাছাড়া বলেছেন—বিবাহ হলি তার স্ত্রীকে সমস্ত কিছুর এক ভাগ তো দেবেনই, অলংকারে মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়ে দেবেন। একটু থেমে বলতে লাগলেন—আরও একটা কথা ভেবে দেখ, তোমার অন্যান্য বোনেদের মত বিন্দুর চেহারাটা বা রঙটা তেমন ফরসা নয়। কালোই বলতি পার।

    ভারতচন্দ্র তথাপি সম্মত হন না। বলেন—না। বিন্দুর বিবাহ ওখানে হতি পারে না।

    লক্ষ্মীকান্ত বাঁড়ুজ্যে তখন বললেন—সেনমশাই আরো একটা কথা বলেছেন, রামকান্ত ভায়ার যা ধার দেনা আছে, সব তিনি শোধ করে দেবেন।

    ভারতচন্দ্র মাথা নাড়েন। অর্থাৎ তবু তিনি সম্মত নন। ভারতচন্দ্র জানতেন না, ওঁদের সমস্ত কথাবার্তা আড়াল থেকে বিন্দুবাসিনী শুনছিল।

    বিন্দুবাসিনী যে তার বাপ ও ভাইকে দায়মুক্ত করবার জন্যই অগ্রজকে ওইখানেই বিবাহে সম্মতি দিতে বলেছিল, সেটা কি আর ভারতচন্দ্র বুঝতে পারেননি।

    পেরেছিলেন, কিন্তু তবু সম্মত হতে পারেননি। কিন্তু বিন্দুবাসিনী যেন নাছোড়বান্দা।

    ওইখানেই তার বিবাহ দেওয়া হোক জানিয়ে অগ্রজকে ঘন ঘন তাগিদ দিতে লাগলেন।

    না, তা হয় না বিন্দু—

    কেন হয় না?

    ওই বুড়ো—ঘাটের মড়া—তেজপক্ষ—

    কপালে আমার যদি সুখ থাকে, স্বামীর ঘর করা থাকে, ওইখানেই সব হবে।

    কিন্তু জেনেশুনে—

    দিদিদেরও বাবা অনেক দেখেশুনে; অনেক বিচার করে বিবাহ দিয়েছিলেন, কিন্তু কি হল! তাদের দুর্ভাগ্যকে কি ঠেকাতে পেরেছেন আপনারা? কপালে যদি আমার অকাল-বৈধব্য থাকেই—কেউ তা রোধ করতি পারবা না।

    অবশেষে ভারতচন্দ্রকে সম্মত হতে হয়েছিল।

    ষাট বছরের এক বৃদ্ধের সঙ্গে মাত্র বারো বৎসরের আদরিণী বোন বিন্দুবাসিনীর বিবাহ হয়ে গেল।

    সত্যি, সেনমশাইকে অত বয়স হলেও বুড়ো দেখাতো না।

    লম্বা-চওড়া গাঁট্টা-গোট্টা শরীর। চুলে তখনো পাকই ধরেনি বলতে গেলে। টকটকে গৌরবর্ণ।

    বিবাহের সময় সকলে বলতে লাগল সব ভুলে গিয়ে—হর-গৌরীর মিলন হল। কিন্তু দুটি বৎসর মাত্র স্বামীর ঘর করে বিন্দুবাসিনী সিঁথির সিন্দুর মুছে হাতের নোয়া খুলে পিতৃগৃহে ফিরে এলেন, সেদিন আদরের বোনটিকে বুকে জড়িয়ে ধরে ভারতচন্দ্রের সে কি কান্না হাউমাউ করে!

    আর রামকান্ত বাইরের ঘরে গুম মেরে বসে রইলেন।

    বিন্দুবাসিনীও যেন কেমন হয়ে গিয়েছিল। কারো সঙ্গে কথা বলত না, ঘর থেকে বেরুত না। এবং ওইভাবেই চলছিল। ভারতচন্দ্র সর্বক্ষণ ছোট বোনটির কথা ভাবতেন। কিন্তু সান্ত্বনার কোন ভাষা যেন খুঁজে পেতেন না।

    আনন্দচন্দ্রের জন্মের পর বামাসুন্দরী যখন অসুস্থ হয়ে পড়লেন, পাশে শুয়ে ছেলেটা চেঁচিয়ে কাঁদে। বামাসুন্দরী হাত বাড়িয়েও ছেলেটাকে নিতে পারেন না কাছে টেনে। তখন হঠাৎ একদিন কান্না যখন আর আনন্দচন্দ্রের থামে না, বিন্দুবাসিনী এসে ঘরে ঢুকল!

    হাত বাড়িয়ে আনন্দচন্দ্রকে বুকে তুলে নিল।

    আশ্চর্য! ছেলেটাও সঙ্গে সঙ্গে চুপ করে গেল। বিন্দুবাসিনী আনন্দচন্দ্রের সব ভার নিল।

    সেই থেকে আনন্দচন্দ্র তার কাছেই মানুষ।

    আনন্দচন্দ্রেরও যত আবদার ওই পিসিমণির কাছেই।

    অন্দরে যেতে যেতে ওই ছোট পিসির সঙ্গেই দেখা হয়ে গেল আনন্দচন্দ্রের। ডাকলো—পিসিমণি?

    —কি রে, মুখটা অমন শুকনো কেন রে? সকালে কিছু খাসনি?

    —না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম
    Next Article অশান্ত ঘূর্ণি (অখণ্ড) – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }