Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সোনালী দুঃখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প158 Mins Read0
    ⤶ ⤷

    সোনালী দুঃখ – ৫

    ৫

    সমুদ্র পাড়ে রাজা মার্ক এসেছেন রানীকে অভ্যর্থনা জানাতে। পাশে নগরসুদ্ধু লোক। ত্রিস্তান রাজকন্যার হাত ধরে জাহাজ থেকে নামলো। তারপর সেই হাত সঁপে দিল রাজার হাতে। রাজা মার্ক বললেন, ধন্য সেই দোয়েল পাখি, যে আমাকে তোমার সোনালি চুল এনে দিয়েছিল। সেই চুল দেখে আমি তোমার সৌন্দর্য কল্পনা করেছিলুম। কিন্তু আমার কল্পনাকেও ছাড়িয়ে গেছো তুমি। আর ত্রিস্তান, তুমিও ধন্য। ধন্য তোমার সাহস আর বীরত্ব।

    নগরবাসীরা জয়ধ্বনি দিয়ে উঠলো। মহাসমারোহে রাজকুমারীকে নিয়ে আসা হলো টিন্টাজেল দুর্গে।

    আঠারো দিনের দিন রাজা সোনালিকে বিয়ে করলেন! সে কি আনন্দ, সে কি উৎসব, সে কি প্রাচুর্য! শুধু তিনজনের মনে আনন্দ নেই। ত্রিস্তান আর সোনালি ছাড়াও আনন্দ নেই বিরজার মনে। ভয়ে তার বুক দুরুদুরু করছে। আজ ফুলশয্যার সময় রাজা যখন দেখবেন, তাঁর নতুন রানী কুমারী নয়, তাঁর কুমারীত্ব নষ্ট হয়ে গেছে, তখন কে বাঁচাবে রাজার ক্রোধ থেকে? রাজা তো সবাইকে মেরে ফেলবেন সেই মুহূর্তে! বিরজা সোনালির সঙ্গে এক পরামর্শ করলো। ফুলশয্যার রাত্রে সব উৎসবের শেষে যখন রাজার ঘরে আলো নিবে যাবে, তখন সোনালি একবার বেরিয়ে আসবেন ঘর থেকে- কোনো এক ছুতোয়, তারপর বিরজা নিজেই ঢুকবেন সোনালির পোশাক পরে। অন্ধকারে বিরজার সঙ্গে সোনালির তফাত বোঝা যাবে না।

    ঠিকই সেই রকমই হলো। হুজুর, আপনারা ভেবে দেখুন, বিরজার আত্মত্যাগের মহত্ত্ব। নিজের সখীর সম্মান রাখার জন্য, বিরজা সেদিন নিজের কুমারীত্ব বিসর্জন দিল রাজার কাছে।

    তারপর থেকে রাজকুমারী সোনালি হলেন রানী সোনালি। রাজ্যের সবাই তাঁকে ভালোবাসে। রাজা মার্ক তাঁকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। রাজা কত মণিমুক্তা, কত অলংকার দিলেন তাঁকে। নানান দেশ থেকে এলো দুষ্প্রাপ্য আভরণ। কিন্তু রানীর মনে শুধু এক চিন্তা কখন ত্রিস্তান কাছে আসবে। অলংকার, বস্ত্র, সুগন্ধি কিছুর প্রতিই তাঁর ভালোবাসা নেই, সব ভালোবাসা শুধু ত্রিস্তানের জন্য। দেখা হয় দুজনে গোপনে। ত্রিস্তান আগের মতোই শোয় রাজার পাশের ঘরে। মাঝরাত্রে ঘুমন্ত রাজার পাশ থেকে সোনালি আসে ত্রিস্তানের কাছে। দুজনে তখন বিশ্বসংসার ভুলে যায়। ভুলে যায় পাপ-পুণ্য, ভুলে যায় জীবন-মৃত্যুর কথা। দোষ কিংবা গুণ-আপনারা যাই বলুন, ভালোবাসা এই রকমই, সে আর সব কিছুকে আড়াল করে দেয়।

    কিন্তু সব সময়েই দুজনের ভয়-কে কখন দেখে ফেলে। ভয় অথচ দুজনে না মিলিত হয়েও পারে না। ওদের মৃত্যুভয় নেই, ওদের শুধু আর দেখা-না হবার ভয়! মরবে জেনেও চুম্বকের পাহাড়ের গায়ে জাহাজ যেমন ধাক্কা মারে, ওরা সেই রকম ছুটে আসে দুজনে। আর সখী বিরজা সব সময় ওদের পাহারা দেয়। একমাত্র সে জানে ওদের গোপন মিলনের খবর।

    কিন্তু ভালোবাসা কি গোপন থাকে? এই উন্মাদ, দুর্দান্ত ভালোবাসা যে মারী গুটিকার মতো সারা শরীরে ফুটে বেরোয়। ভালোবাসা যেন এক বিশাল বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে ওদের ওপর। ওদের দেহ এই ভালোবাসার আক্রমণে ছিন্নভিন্ন। ভালোবাসা আলোর মতো শরীর ফুঁড়ে বেরোয়। ওদের শরীরে সেই ভালোবাসার দীপ। গোপন প্রেম, সে তো প্রেমিক-প্রেমিকার প্রতি কথাবার্তা, হাঁটা- বলা থেকেই ফুটে বেরোয়। তীব্র সুরার মতো ভালোবাসা মিশেছে ওদের শোণিতে, ওদের নেশাগ্রস্তের মতো দেখাবে না? কেউ ওদের আলিঙ্গনাবদ্ধ অবস্থায় দেখে ফেলেনি, তবু লোকে ওদের সন্দেহ করতে লাগলো। যেন ওদের দুজনেরই শরীরে গোপন প্রেমের গন্ধ।

    অন্তত সেই চারজন হিংসুটে নাইট। তারা তীব্র ঈর্ষা আর ক্রোধে জ্বলতে লাগলো। একদিন রাজাকে বলেই ফেললো, মহারাজ আপনি ত্রিস্তানকে বড় বেশি বিশ্বাস করেছেন। ও আপনার সর্বনাশ করবে। এখনো ওকে সরান! ও কী রানীকে জয় করে আনলো শুধু শুধু? লোকে যে এই নিয়ে নানা কথা বলছে। মহারাজ, ওকে বিশ্বাস করবেন না। আমরা জানি, ও রানীর প্রতি কুদৃষ্টি দিয়েছে।

    শুনে রাজা ক্রোধে চিৎকার করে উঠলেন-ভীরু, কাপুরুষের দল! ত্রিস্তানকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? যেদিন দানব মোরহল্ট এসে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল-সেদিন তোমাদের ম্যুখ কোথায় ছিল! সেদিন কে বাঁচিয়েছিল এ দেশের সম্মান? তোমরা তাকে হিংসা করো? কি শুনেছো, কি দেখছো তোমরা ত্রিস্তানের অবিশ্বাসের কাজ?

    —কিছুই না। আপনি চোখ খুললে, কান খুললে তা দেখতে পাবেন, শুনতে পাবেন। সময় থাকতে সাবধান হোন মহারাজ!

    রাজা তাদের দূর থেকে তাড়িয়ে দিলেন। কিন্তু কথাটা রয়ে গেল তাঁর মনের মধ্যে। সব সময় খচখচ্ করতে লাগলো। বিষের ক্রিয়া শুরু হয়ে গেল রাজার মধ্যে। ঈর্ষা জিনিসটা এমন-তা যে কি অবলম্বন করে কখন বেড়ে ওঠে কেউ জানে না। ত্রিস্তানকে সন্দেহ করতে রাজার নিজেরই মন ছি ছি করে ওঠে। আর ঐ ফুলের মতো পবিত্র রানী, তাকে কখনও সন্দেহ করা যায়? তবু রাজার মন ঘুরে-ফিরে ও- কথাই ভাবে। তাঁর মনের মধ্যে কাঁটা গেঁথে গেল। রাজা গোপনে নজর রাখতে লাগলেন ওদের দুজনের ওপর। বিরজা কিন্তু রাজার মনের অবস্থা টের পেয়ে ওদের সাবধান করে দিল

    রাজা একদিন ত্রিস্তানকে ডাকলেন। মুখ নিচু করে গম্ভীরভাবে বললেন, ত্রিস্তান, তুমি রাজবাড়ি ছেড়ে চলে যাও। আমি কোনো কারণ দেখাতে পারবো না। তোমাকে বিদায় দিতে বুক ফেটে যায়। কিন্তু নিন্দুকরা তোমার সম্বন্ধে খারাপ কথা বলছে। সে এমন কথা, যা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আমি জানি সে কথা মিথ্যে। তবু, আমার মনে সে কথা গেঁথে যাচ্ছে। তুমি যাও। আমার মন শান্ত হলে আবার তোমাকে ডাকবো। তুমি যাও! ত্রিস্তান, আমায় ক্ষমা করো। তুমি এখনো আমার প্রাণের মতো প্ৰিয়।

    ত্রিস্তান একটি কথাও না বলে বেরিয়ে এলো। কিন্তু কতদূর যাবে? চুম্বকের পাহাড়ের সঙ্গে যে সে বাঁধা! শহর ছেড়ে একটু বাইরে সে গুরু গরভেনালের সঙ্গে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে রইলো। কয়েকদিন পরই পড়লো অসুখে। গুরু গরভেনাল অনেক সেবা করলেন। কিন্তু এ অসুখ সারবে কিসে! শায়িত ত্রিস্তানের আত্মা বারবার উড়ে গিয়ে আঘাত করতে লাগলো দুর্গের দরজায়।

    ওদিকে রানীর অসুখ। কিন্তু এ অসুখ আরও মারাত্মক। রানীকে বাইরে অসুখী থাকলে চলে না, মুখে হাসি ফোটাতে হয়। প্রতিদিন শুতে হয় রাজার সঙ্গে এক শয্যায়। তিনি স্বপ্ন দেখেন, তিনি ডানা মেলে উড়ে যাচ্ছেন ত্রিস্তানের কাছে। প্রহরীরা তার ডানা কেটে দির। সমস্ত রাজপুরীতে রানীর রক্ত। সে রক্ত চোখে দেখা যায় না।

    প্রেমিক-প্রেমিকা দুজন হয়তো মরেই যেতো। কিন্তু সখী বিরজা উপায় বার করলো। সে খুঁজতে খুঁজতে এলো ত্রিস্তানের বাড়িতে। এবং গোপন মিলনের পথ বলে দিল।

    দুর্গের পিছন দিকে বাগানের শেষ প্রান্তে নানা রঙের ফুলগাছ আর আঙুর লতার ঝোপ। একটা লম্বা পাইন গাছ সেখানে দাঁড়িয়ে। তার নিচ দিয়ে ঝরনা চলে এসেছে। সেই ঝরনাটা বয়ে এসেছে একেবারে রাজপুরীর মধ্যে, রানীর স্নানের ঘরে। ত্রিস্তান রাত্রিবেলা লুকিয়ে সেই ফুলগাছের ঝোপে দাঁড়িয়ে ঝরনার জলে একটা গোপাল ফুল ফেলে দেবে। ফুলটা ভাসতে ভাসতে রানীর স্নানের ঘরে গেলে, রানী বুঝতে পারবেন ত্রিস্তানের সঙ্কেত। তখন তিনিও চুপিচুপি বেরিয়ে আসবেন বাগানে পাইন গাছের নিচে।

    প্রত্যেক সন্ধেবেলা ত্রিস্তান গিয়ে সেই ঝোপে লুকিয়ে ঝরনার জলে গোলাপ ফুল ফেলে দেয়। রাজা তখন রাজকার্যে ব্যস্ত। রানী সোনালি গোপনে এসে মিলিত হন। রানীর আসার সময় প্রতি মুহূর্তে ভয়, প্রতি মুহূর্তে সতর্কতা। তারপর একবার ত্রিস্তানের আলিঙ্গনের মধ্যে এলে আর কোনো ভয় থাকে না। সেই আলিঙ্গনের মধ্যেই যে সমস্ত বিশ্ব।

    একদিন রাত্রে সোনালি বললেন, ত্রিস্তান, আমরা কোথায় বসে আছি? আমি গল্প শুনেছি এই দুর্গটা পরীরা তৈরি করেছে। বছরে দু’বার এই দুর্গটা অদৃশ্য হয়ে যায। আজ সেই অদৃশ্য হবার দিন। আজ দুর্গ নেই, প্রহরী নেই, রাজা নেই, নেই কোনো সতর্ক চোখ। আমরা বসে আছি এক মায়া কাননে, এই গাছ এই ফুলের গন্ধ, এই জ্যোৎস্না-সবাই আমাদের বন্ধু। আজ আমরা এখানে সারারাত থাকবো।

    ঠিক তখনই দুর্গের ফটকে ন’টার ঘণ্টা বাজলো।

    ত্রিস্তান বললো, না সোনালি, এ সেই মায়া কানন নয়, এ দুর্গ অদৃশ্য হয়ে যায়নি। তবে, একদিন আমরা এক অপরূপ দেশে যাবো, যেখান থেকে কেউ ফেরে না। সেখানে আছে এক সাদা পাথরের দুর্গ, তার এক হাজারটা জানলার প্রত্যেকটিতে আলো জ্বলে, প্রত্যেক ঘরে সুর ভেসে বেড়ায়, সেখানে সূর্য ওঠে না কিন্তু আলোর অভাবে কেউ অনুতাপ করে না। সেই চিরসুখের দেশে একদিন আমরা দুজনে চলে যাবো, চিরকাল থাকবো এক সঙ্গে। এখন এক নিষ্ঠুর, বাস্তব দুর্গে তুমি ফিরে যাও।

    সোনালি ফিরে পেয়েছেন তাঁর আনন্দ। রাজা মার্কের মন থেকে মুছে গেছে সন্দেহের কুয়াশা। কিন্তু সেই হিংসুকরা নিবৃত্ত হয়নি। রানীকে দেখে তখনও তাদের সন্দেহ হয়। এখনও কেন রানীর সর্ব অঙ্গে সুখের শিহরণ? অথচ কিছুই ধরতে পারছে না!

    তখন তারা একজন গণৎকারের কাছে গেল। এই গণৎকারটি মাটিতে খড়ির দাগ কেটে অনেক কিছু বলতে পারে। লোকটি দেখতে যেমন কুৎসিত, তেমনি লোভী। সব শুনে সেই লোকটা আনন্দে নেচে উঠলো। সে কুৎসিত বলেই কোনো সুন্দর জিনিস সহ্য করতে পারে না। ত্রিস্তান আর সোনালির প্রেমের কথা শুনে সে খলখল করে হেসে উঠলো। ওর নিজেরই গরজ হলো ওদের নিষ্ঠুরভাবে শাস্তি দেবার। সে খড়ির দাগ কেটে বললো, আপনারা আজই তো ওদের ধরতে পারবেন!

    সকলে মিলে এলো রাজার কাছে। বললো, মহারাজ, এবার হাতে হাতে প্রমাণ দিয়ে দিচ্ছি, ত্রিস্তান কতখানি অবিশ্বাসী! আপনি আজই ঘোষণা করে দিন, সাতদিনের জন্য আপনি শিকারে যাচ্ছেন। সেই মতো সৈন্যসামন্ত, শিকারের সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ুন। তারপর একা গোপনে ফিরে এসে, আপনি লুকিয়ে উঠে বসে থাকুন বাগানের উঁচু পাইন গাছে। দেখবেন, সেখানে ওদের কাণ্ডকারখানা!

    শুনে রাজার ঘৃণা হলো ওদের কথায়। কিন্তু উড়িয়ে দিতেও পারলেন না। প্রেমের ঈর্ষা এমনই আশ্চর্য বস্তু, যে তা পরম মহৎ লোকেরও হৃদয় কুরে খেতে পারে! রাজা মুখে বললেন, তোমরা দূর হয়ে যাও, কুকুরের দল! কিন্তু সেদিন সন্ধ্যাবেলা, গোপনে রাজা উঠে বসে রইলেন পাইন গাছে।

    সেই রাতে জ্যোৎস্নায় চারিদিক সাদা হয়ে গেছে। দিনের আলোর মতো ফট্‌ফট্ করছে জ্যোৎস্না। ত্রিস্তান পাঁচিল ডিঙিয়ে লাফ দিয়ে এলো ঝোপের মধ্যে। তারপর নিচু হয়ে ঝরনার জলে গোলাপ ফুল ফেলে দিলো। কিন্তু ফুলটা ফেলার সঙ্গে সঙ্গে ঝরনার জলে দেখলো মানুষের ছায়া, ছায়ার মাথায় রাজমুকুট। ত্রিস্তানভয়ে কেঁপে উঠলো। বুঝতে পারলো, গাছের ওপর বসা কার ছায়া পড়েছে জলে। কিন্তু ততক্ষণে ফুল ভেসে গেছে। সোনালিকে যে আর ফেবারার উপায় নেই! ঈশ্বর ওদের রক্ষা করুন!

    আর ত্রিস্তানের পালাবারও উপায় নেই! কারণ রানী তো আসবেনই। দূর থেকে দেখা গেল রানী আসছেন। ত্রিস্তান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলো। একটুও সাড়া-শব্দ করলো না, হাত তুলে ইশারা করলো না। রানী ভাবলেন, আজ কি হলো ত্রিস্তানের, সে তো আমার দিকে ছুটে আসছে না। তবে কি ওর শরীর অসুস্থ? অথবা কোনো শত্রুকে দেখতে পেয়েছে? রানী একটু দূরে থমকে দাঁড়ালেন। তাকিয়ে রইলেন ত্রিস্তানের দিকে। তবু ত্রিস্তানের শরীর নিস্পন্দ। এবার রানী জিগ্যোস করলেন, কে ওখানে? কোনা সাড়া এলো না! এবার স্পষ্ট সন্দেহ করে, রানী সোনালি অনুচ্চ স্বরে বললেন, তুমি যদি ত্রিস্তান হও, তবে তুমি কোন সাহসে এতো রাত্তিতে আমাকে ডেকোছো? তুমি অনেকবার আমাকে ডেকোছো, আমি আসিনি। কিন্তু, তুমিই আমাকে জয় করে এনে এ রাজ্যের রানী করে সুখী করেছো। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা আছে। বলো, তুমি কি বলতে চাও আজ?

    রানীর কথা শুনে ত্রিস্তান মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। একটু আগেই সে শুনেছে গাছের ওপর খুব মৃদু একটা শব্দ। অর্থাৎ রাজা ধনুকে বাণ পরিয়েছেন। যে কোনো মুহূর্তে বাণ এসে বুকে বিঁধতে পারে। কিন্তু ভয় পেল না সে। করুণ গলায় ত্রিস্তান বললো, রানী, আপনি একবার আমার হয়ে রাজাকে অনুরোধ করুন। আপনাকে এই জন্যই বারবার খবর পাঠিয়েছি, আপনি আসেননি। কিন্তু, আপনি আমাকে দয়া করুন। রাজা আমাকে তাড়িয়ে দিয়েছেন আমি জানি না কেন! কিন্তু রাজাকে ছেড়ে থাকতে আমার মন কাঁদে। রানী, আপনার দয়ার প্রাণ, আপনি আমার হয়ে রাজাকে একটু বুঝিয়ে বলুন। আমার কি দোষ?

    কান্নায় তখন সোনালির শরীর কাঁপছে। তবু তিনি সখেদ গলার বললেন, ত্রিস্তান, এ কি দুর্বুদ্ধি তোমার! এই কি প্রার্থনা জানাবার সময়! আমি জানি তুমি নির্দোষ! কিন্তু রাজা তোমাকে সন্দহ করেন- সে যে কি সন্দেহ আমি মুখ ফুটে বলতে পারব না! রাজা হয়তো আমাকেও সন্দেহ করেন। ঈশ্বর সাক্ষী আছেন, কুমারী অবস্থায় যার বাহুতে আমি প্রথম ধরা দিয়েছি, তাকে ছাড়া আর কারুকে আমি ভালোবাসি না! তোমার জন্যে রাজার কাছে দয়া ভিক্ষা করলে যে রাজা আমাকে আরও সন্দেহ করবেন! বিশেষত, এত রাত্রে আমি তোমার কাছে এসেছি, তিনি জানতে পারলে, আমাকে পুড়িয়ে তিনি আমার ছাই বাতাসে উড়িয়ে দেবেন।

    ত্রিস্তান যেন আরও ভেঙে পড়ে বললো, রাজা, তুমি কেন আমায় সন্দেহ করলে? আমার অপরাধের কি প্রামণ পেয়েছো তুমি?

    রানী বললেন, না ত্রিস্তান, রাজা মার্ক উদার, তিনি নিজে থেকে এমন নিচ সন্দেহ করতেই পারেন না। দুষ্ট লোকেরা রাজার মন বিষিয়ে দিয়েছে। রাজা তো এমন ছিলেন না! কিন্তু আমি আর থাকতে পারছি না, আমি যাই। ত্রিস্তান তোমার দুর্ভাগ্য, মিথ্যে সন্দেহে রাজা তোমার মতো বন্ধুকে ত্যাগ করলেন। রাজারও দুর্ভাগ্য!

    —তবে তাই হোক, আমি এ রাজ্য ছেড়ে চলে যাবো। রানী, আপনি শুধু রাজাকে বলুন, যেন আমি সসম্মানে চলে যেতে পারি। যাবার আগে রাজা যেন আমাকে তাঁর আশীর্বাদ দিয়ে বিদায় করেন। নইলে দেশ-বিদেশে যে আমার নামে কলঙ্ক রটে যাবে।

    —না ত্রিস্তান, আমি কোনো অনুরোধই করতে পারবো না তোমার হয়ে। যদি রাজার কাছে তোমার নাম উচ্চারণ করলেই তিনি রেগে ওঠেন? এ দেশে আমি একা, রাজা ছাড়া আর কারুকে আমি নির্ভর করতে পারি না। তিনি নির্দয় হলেও আমাকে তা সহ্য করতে হবে। তুমি যাও ত্রিস্তান, একাই চলে যাও এ রাজ্য ছেড়ে গোপনে রাজা তোমাকে ক্ষমা না করলেও ঈশ্বর তোমাকে সাহায্য করবেন।

    এই কথা বলে রানী ফিরে গেলেন! ত্রিস্তান আরও কিছুক্ষণ অপেক্ষা করলো, তাকিয়ে দেখলো, দূরে রানীর ঘরের জানলায় আলো জ্বলে উঠেছে। তখন ত্রিস্তান সরবে দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনেই বললো, আমি তোমার জন্যে বারবার জীবন বিপন্ন করেছি, আর তুমি তার এই প্রতিদিন দিলে? আচ্ছা, আমি এ দেশ ছেড়ে চলে যাচ্ছি!

    ত্রিস্তান চলে যেতে, রাজা গাছ থেকে নেমে এলেন। মৃদু হাস্য করে বললেন, কি সৌভাগ্য যে আজ এখানে এসেছিলাম। সব ভুল ভেঙে গেল। না ত্রিস্তান, তোমার অন্য দেশে যাওয়া হবে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখুনের রঙ – সম্পাদনা: সমরেশ মজুমদার, অনীশ দেব
    Next Article কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    চলো দিকশূন্যপুর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 4, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রথম আলো ২ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 4, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুখ অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }