Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সোনালী দুঃখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প158 Mins Read0
    ⤶ ⤷

    সোনালী দুঃখ – ৮

    ৮

    এবার আরম্ভ হলো ওদের নির্বাসিত অরণ্য-জীবন। গভীর জঙ্গলের মধ্যে সারা দিন ওরা সতর্ক হয়ে লুকিয়ে থাকে। রাত্রিবেলা লতাপাতা বিছিয়ে ঘুমোয়, পরদিন আবার সে জায়গা ছেড়ে চলে যায়। এক জায়গায় কখনো বেশিক্ষণ থাকে না। কিন্তু ওদের কোনো কষ্ট নেই দুঃখ নেই। যারা ভালোবাসাকে জেনেছে তাদের কাছে দুগ্ধফেননিভ বিছানা আর তৃণশয্যায় কোনো তফাত নেই! তাদের কাছে বনের কন্টকও মনে হয় কুসুম। প্রখর রোদ্দুরও মনে হয় চন্দনের মতো ঠাণ্ডা। রাত্রে যখন ত্রিস্তানের বিশাল বুকের মধ্যে মুখ গুঁজে শুয়ে থাকেন সোনালি, তখন মনে হয় ওরা স্বর্গের দুটি গন্ধর্ব, ছদ্মবেশে পৃথিবীতে রয়েছে।

    একদিন বনের মধ্যে দুজন শিকারী এসেছিল, ত্রিস্তান আর গরভেনাল গাছের ওপর থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন তাদের ওপর। ওদের তীর-ধনুক কেড়ে ত্রিস্তান বললো, তোমাদের প্রাণে মারলুম না। কিন্তু দেশে ফিরে গিয়ে সকলকে বলো, কেউ যদি এ অরণ্যে ঢোকে, তাহলে আর প্রাণ নিয়ে ফিরতে হবে না। আমি ত্রিস্তান, এ অরণ্য আমার।

    ত্রিস্তানের তীর-ধনুক দরকার ছিল। জঙ্গলে তলোয়ার বেশি কাজে লাগে না। শিকারের জন্য তীর-ধনুক লাগে। হরিণ মেরে সেই মাংস পুড়িয়ে খায়। মাঝে মাঝে ত্রিস্তান ছোটখাটো ডাকাতি করতে লাগলো। জঙ্গলে কখনো দু’একজন শিকারী ঢুকে পড়লেই ত্রিস্তান সঙ্গে সঙ্গে খুব করে অস্ত্রশস্ত্র কেড়ে নিত। সব সময় খুন করার দরকার না হলেও খুন করতো। যাতে তার নামে একটা সন্ত্রাস ছড়িয়ে পড়ে। যাতে আর কেউ এসে তাদের শান্তি বিঘ্ন করতে সাহস না পায়। সত্যিই আশপাশের সব ক’টা রাজ্যে ত্রিস্তানের নামে একটা বিভীষিকা রটে গেল। সে তখন বেপরোয়া নিষ্ঠুর। তার সামনে পরলে আর কারোর নিস্তার নেই।

    তবু ওরা এক জায়গায় বেশিদিন থাকে না। জঙ্গলের একদিক থেকে অন্যদিকে চলে যায়। ওদের পোশাক ছিঁড়ে ঝুলি ঝুলি হয়ে গেল, শরীর ক্ষতবিক্ষত, ধূলিমলিন। তবু ওদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই। সোনালিকে আলিঙ্গন করে ত্রিস্তান যখন চুম্বন করে, তখনই ওর মনে হয় এই চুম্বন যেন মৃত্যু পর্যন্ত স্থায়ী হয়, এই ভাবে আলিঙ্গনে আবদ্ধ অবস্থাতেই যেন ওরা মরতে পারে।

    মাঝে মাঝে সোনালি যখন ঝরনার জলে স্নান করে, ত্রিস্তান তীরে বসে পাহারা দেয়, গরভেনাল তখন যান শিকারের সন্ধানে। ঝরনার স্বচ্ছ জলে সোনালির সম্পূর্ণ শরীর দেখতে দেখতে ত্রিস্তানের চোখ ঝাপসা হয়ে আসে। মনে হয়, সোনালি যেন অলৌকিক মায়া। এত রূপ কি কোন মানুষের হয়? এত রূপ বুঝি এই পৃথিবীতে মানায় না। পৃথিবীতে রূপের সঙ্গে অনেকখানি দুর্ভাগ্য জড়ানো। এ যেন স্বর্গ থেকে কোনো দেবী এসে জলকেলি করছে। এখুনি আবার অদৃশ্য হয়ে যাবে। পাছে অদৃশ্য হয়ে যায়, এই ভয়ে ত্রিস্তান নিজেও জলে ঝাঁপিয়ে পড়ে সোনালিকে জড়িয়ে ধরে।

    একদিন ঘুরতে ঘুরতে ওরা দেখলো বনের মধ্যে একটা পাতার কুঠির। ওটা ঋষি অগরুর আশ্রম। খর্বকায়, বৃদ্ধ ঋষি ওদের দেখে বললেন, বুঝেছি, তোমরাই ত্রিস্তান আর সোনালি। এসো এসো।

    ঋষি ওদের ফলমূল খেতে দিলেন। তারপর বললেন, আমি কয়েকদিন আগে নগরে গিয়েছিলাম। তোমাদের কথা শুনে এলাম। শোনো ত্রিস্তান, রাজা ঘোষণা করেছেন, যে তোমাকে ধরতে পারবে, তাকে তিন দশ সহস্র স্বর্ণমুদ্রা পুরষ্কার দেবেন। কর্নওয়ালের প্রতিটি নাইট শপথ করেছে, তোমাকে জীবিত অথবা মৃত অবস্থায় বন্দী করবেই।

    এ কথায় ত্রিস্তান সামান্য হাসলো।

    ঋষি আবার মৃদুস্বরে বললেন, শোনো ত্রিস্তান, পাপী যদি তার পাপের জন্য অনুতাপ করে, ঈশ্বর তাকে ক্ষমা করেন। ত্রিস্তান, এখনও সময় আছে, তুমি অনুতাপ কর।

    ত্রিস্তান অবাক হয়ে বললো, অনুতাপ করবো? কেন? আমি তো কোনো পাপ করিনি। ভালোবাসা কি পাপ? আমি সোনালিকে ভালোবাসি, এ কথা আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলবো। আমি সারাজীবন বনে জঙ্গলে ফলমূল কাঁচা মাংস খেয়ে থাকবো, যদি সোনালি সঙ্গে থাকে। সোনালিকে হারিয়ে আমি পুরো পৃথিবীর সম্রাটও হতে চাই না।

    —তুমি চঞ্চল, ত্রিস্তান। তোমার ভালোবাসায় তুমি এ জীবনের সুখও হারালে পরপারের জীবনেও সুখ পাবে না। যে লোক তাঁর প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার শাস্তি দুই ঘোড়ার মাঝখানে তাকে বেঁধে চিরে ফেলা। মরার পর যেখানে তার ছাই ফেলা হয়, সেখান আর ঘাস গজায় না। আশেপাশের গাছপালা মরে যায়। ত্রিস্তান, এখনো তুমি রানীকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও তার স্বামীর কাছে, ধর্মমতে অগ্নিসাক্ষী করে যার সঙ্গে বিবাহ হয়েছে, তাঁর কাছে ফিরিয়ে দাও।

    —রানীর কোনো স্বামী নেই। রাজা ওঁকে কুষ্ঠরোগীদের কাছে বিলিয়ে দিয়েছেন, আমি তাদের কাছ থেকে ওঁকে কেড়ে এনেছি। ওঁর ওপর রাজার আর কোনো অধিকার নেই। এখন ও আমার। কেউ ওঁকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

    রানী তখন ঋষির পায়ের কাছে বসে কাঁদতে লাগলেন। অস্ফুট স্বরে বলতে লাগলেন, আমি হতভাগিনী, কিন্তু আমরাও কোনো পাপ করিনি। কোনো পাপ করিনি। আমরা যে দুজনের কাছে দুজনে বাঁধা।

    ঋষি বললেন, আবার বলছি, ত্রিস্তান, এখনো অনুতাপ করো।

    —না, আমি অনুতপ্ত হবো না। যদি ঈশ্বর আমাকে ক্ষমা না করেন, আমিও ঈশ্বরকে ক্ষমা করবো না। আমি এই জঙ্গলের রাজা হয়ে থাকবো। কারুর সাধ্যি নেই, আমাকে বাধা দেয়। ঈশ্বরেরও না। এসো সোনালি

    ওরা দুজনে হাত ধরাধরি করে শুকনো পাতা মাড়িয়ে চলে গেল বনের মধ্যে। কিছুক্ষণ ওদের পদশব্দ শোনা গেল।

    এবার গভীর জঙ্গলের মধ্যে ওরা একটা ছোট্ট পাতার কুঁড়েঘর তৈরি করলো। রাত্তির বেলা গরভেনাল আর ত্রিস্তান পালা করে জেগে পাহারা দেয়। অনেকদিন আর কেউ এলো না ওদের ব্যাঘাত করতে।

    একদিন গরভেনাল বনের মধ্যে ঘুরছেন, দূরে দেখলেন একজন অশ্বারোহী নাইট। এ সেই বদমাইশ চারজন নাইটের মধ্যে সবচেয়ে বদমাইশটি। রাজার পুরস্কারের ঘোষণা শুনে এবং নিজের বীরত্ব দেখাবার অতি উৎসাহে একা এসেছে বনে। চুপি চুপি চোরের মতো এগোচ্ছে। যদি গোপনে দূর থেতে ত্রিস্তানকে খুন করতে পারে, এই ইচ্ছে। গরভেনাল ওকে দেখে একটা বড় গাছের ওপর উঠে বসে রইলেন। ধনুক বাগিয়ে এক পা এক পা করে আসছে নাইট। ঝুপ করে তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়লেন গরভেনাল। কিন্তু বয়েস হয়েছে, গরভেনাল শক্তিতে পারলেন না সেই তরুণ নাইটের সঙ্গে। নাইট হঠাৎ গরভেনালকে নিচে ফেলে তলোয়ার বসিয়ে দিলো। গরভেনাল মৃত্যু চিৎকার দিয়ে উঠলেন।

    আওয়াজ শুনে ছুটে এলো ত্রিস্তান। গরভেনাল শুধু মরার আগে শেষ কথা বললেন, ত্রিস্তান, প্রতিশোধ! ত্রিস্তান রক্তচক্ষে তাকালেন নাইটের দিকে। তাকে যুদ্ধ করতেও হলো না। নিজের তরবারি দিয় প্রচণ্ড আঘাত করতেই নাইটের হাত থেকে তলোয়ার খসে গেল। ত্রিস্তান পাগলের মতো নাইটকে তলোয়ারে বারবার আঘাত করতে লাগলো। নাইটের মৃত্যুর বহু পরেও থামলো না। তারপর নাইটের মুণ্ডুটা কেট নিয়ে, শুধু ধড়টা বেঁধে দিল ঘোড়ার সঙ্গে। ঘোড়ার পিঠে চাবুক মারতেই ঘোড় ছুটে গেল শহরের দিকে। ত্রিস্তান তার দুঃখ-দুর্দিনের বন্ধু, গুরু গরভেনালের মৃতদেহের ওপর আছড়ে পড়ে কাঁদলে লাগলো শিশুর মতো।

    কান্না শুনে সোনালি ছুটে এলেন। দেখলেন, গুরু গরভেনালের রক্তমাখা বুকের ওপর শুয়ে ত্রিস্তান ছটফট করছে। সোনালি অনেক রকম ওষুধ জানতেন। কিন্তু, গরভেনালকে পরীক্ষা করে দেখলেন, তিনি সব চিকিৎসার বাইরে চলে গেছেন। তাঁর মুখ প্ৰশান্ত।

    ত্রিস্তানের অবাল্য সঙ্গী গরভেনাল। তিনি বিবাহ করেননি, তাঁর সন্তান নেই বলেই বোধহয় ত্রিস্তানকে তিনি নিজের সন্তানের মতো দেখেছিলেন। ত্রিস্তান যখন নিজের রাজ্য ছেড়ে আসে, তিনিও এসেছেন ওর সঙ্গে। ত্রিস্তানের প্রতিটি কাজে ছিল তাঁর সমর্থন। ত্রিস্তান- সোনালির ভালোবাসার কথা জেনে, তিনি সব সময় ওদের সাহায্য করছেন। তাঁর জীবনের একমাত্র লক্ষ্য ছিল, যাতে ওরা সুখী হয়।

    ত্রিস্তান- সোনালির অরণ্য-জীবনে এই প্রথম অমঙ্গল। নির্বাসিত হয়ে ওরা সুখে ছিল, জীবনে এমন সুখ ওরা আর কখনো পায়নি। খাদ্য নেই, বাসস্থান নেই, পোশাক ছিঁড়ে গেছে, তবু ওরা পেয়েছিল পরম সুখ। এই পথম দেখা দিল অশুভ সঙ্কেত।

    ত্রিস্তানকে টেনে তুললো সোনালি। তারপর বনের মাটি খুঁড়ে গরভেনালকে কবর দিয়ে অনেকক্ষণ স্থিরশব্দে বসে কাঁদলো দুজনে।

    কিছুদিন পর আবার সরল সুখে দিন কাটছিল ওদের। গ্রীষ্ম কেটে গিয়ে শীত এলো। সমস্ত অরণ্য ঢেকে গেল বরফে। ঝুরঝুর করে সারাদিন বরফ পড়ে। ওদের গরম পোশাক নেই, সাধারণ পোশাকও ছিঁড়ে গেছে। তবু ওদের কোনো কষ্ট নেই, শীত নেই। দুজন দুজনকে আলিঙ্গন করলেই মনে হয়, সমগ্র পৃথিবী উষ্ণ হয়ে গেছে।

    শীতের পর আবার বসন্ত এলো। নরম রোদ্দুরে ঝক্‌ঝক্ করতে লাগলো অরণ্যের রাশি রাশি ফুল। ত্রিস্তান, ছেলেবেলা থেকেই একটা বিদ্যে জানতো। পাখিদের অনুকরণ করে ও ঠিক পাখির মতো ডাকতে পারতো। কুটিরের দরজায় বসে বসে ও যখন বনের পাখিদের সঙ্গ গলা মিলিয়ে শিস দিয়ে ওদের মতো গান গাইতো, সোনালি হেসে লুটিয়ে পড়তেন। ত্রিস্তানের ডাক শুনে হাজার হাজার পাখি এসে বসতো ওদের কুটিরের সামনে। রানী মাঝে মাঝে অভিমান করে বলতেন, ত্রিস্তান, তোমার ডাক শুনে শুধু মেয়ে পাখিরাই আসে। ত্রিস্তান, তুমি বুঝি অন্য মেয়ে চাও?

    ত্রিস্তান হেসে বলতো, না সোনালি, তোমাকে ছাড়া সারা জীবন আমি অন্য কোনো নারীকে স্পর্শ করিনি। করবোও না।

    এবার শুনুন প্রভু, এক অদ্ভুত ঘটনা। একদিন ত্রিস্তান সারাদিন শিকারের জন্য ছোটাছুটি করছিল। হঠাৎ এক সময় ত্রিস্তানের পা মচকে গেল। তখন সে শিকার ছেড়ে ফিরে এলো কুঠিরে।

    ত্রিস্তান ফিরে আসতেই সোনালি বললেন, একি ত্রিস্তান, তোমাকে এমন ক্লান্ত দেখাচ্ছে? ত্রিস্তান বললো, সখী, আমার শরীরটা বড় খারাপ লাগছে। আমি একটু শুয়ে থাকি। পোশাক খোলারও তর সইলো না, সেই বারান্দাতেই শুয়ে রইলো ত্রিস্তান। তলোয়ারটা পাশে খুলে রাখলো। যখন সব সময় রাখে, যদি হঠাৎ কোনো বিপদ এসে যায়! রানীও ত্রিস্তানের পাশে শুয়ে ওঁর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এমন সময় ওঁরা দুজনেই ঘুমিয়ে পড়লেন। রানী আর ত্রিস্তান পাশাপাশি

    এদিকে হয়েছে কি, একজন কাঠুরে তার আগের দিন দূর থেকে ত্রিস্তানের কুটির দেখতে পেয়েছিল। ত্রিস্তানকে চিনতে পেরেই সে ভয়ে পালিয়েছে। কিন্তু কথাটা গোপন রাখতেও সে ছটফট করেছে। শেষকালে, সন্ধেবেলা রাজা মার্কের কাছে গিয়ে বললো, মহারাজ, আপনার সঙ্গে একটা গোপন কথা আছে। রাজা আড়ালে গিয়ে যখন কাঠুরের কথা শুনলেন, তখন বললেন, তুমি সেই জায়গা আমাকে চিনিয়ে দিতে পারবে? যদি না পারো, তোমার তাহলে মৃত্যু!

    পরদিন, রাজা কারুকে কিছু না বলে অস্ত্রে সজ্জিত হয়ে একা বেরিয়ে পড়লেন কাঠুরের সঙ্গে। কাঠুরে দূর থেকে দেখিয়ে দিয়েই পালালো। রাজা খোলা তলোয়ার হাতে নিয়ে এগিয়ে এলেন, তাঁর অভিমান-ভরা হৃদয়ে তিনি শপথ করলেন, আজ তিনি বা ত্রিস্তান দুজনের একজন মরব।

    সেই সময়ই ত্রিস্তান আর সোনালি পাশাপাশি ঘুমিয়ে আছে। মাঝখানে খোলা তলোয়ার। রাজার মুখ কঠিন হয়ে এলো।

    রাজা তলোয়ার তুলে ত্রিস্তানকে খুন করতে গিয়েও হঠাৎ এক মুহূর্ত থেমে গেলেন। হঠাৎ তিনি ভাবলেন, ওরা শুয়ে আছে পাশাপাশি, অথচ মাঝখানে খোলা তলোয়ার কেন? প্রেমিক-প্রেমিকা কি এভাবে শুয়ে থাকে?

    ওদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ রাজার বুক দুলে উঠলো। কতদিন পর তিনি দেখছেন ত্রিস্তান আর সোনালিকে যারা এক সময়ে ছিল তাঁর দু’চোখের দুই মণি। ঘুমন্ত মানুষের মুখ বড় সরল দেখায়। ঘুমন্ত মানুষের ওপর অতি পাষণ্ডও রাগ করতে পারে না। রাজা ভাবলেন, তাহলে ওরা কি নিরপরাধ? আমি আগাগোড়াই ভুল ভেবেছি? এ কথা তো সারা পৃথিবী জানে যে, নারী ও পুরুষের মাঝখানে খোলা তলোয়ার রেখে দেওয়া মানে তাদের সম্পর্ক পবিত্র। ওরা যদি উন্মাদের মতো পরস্পরকে ভালোবেসে থাকে, তাহলে কি শুয়ে থাকবে এ রকম নিষ্পাপ ভঙ্গিতে, পাশাপাশি অথচ দুজন দুজনকে না ছুঁয়ে?

    যাই হোক, আমি এখন ওদের খুন করতে পারি না। ঘুমন্ত মানুষকে খুন করলে, জীবনে আমার সে অপবাদ দূর হবে না! আর যদি ত্রিস্তানকে জাগিয়ে দন্দ্বযুদ্ধের জন্য ডাকি…তাহলে…তা হলে, ত্রিস্তান যদি আমার প্রতি শ্রদ্ধাটা দেখিয়ে তলোয়ার না ছোঁয়, তবে, তখন আমি ওকে মারতেও পারব না-

    আহা কি চেহারা হয়েছে ওদের! ঐ ত্রিস্তান, যে ছিল আমার রাজ্যের সেরা সুপুরুষ, তার আজ কি হতভাগ্যের মতো দশা! আর এই আয়ার্ল্যান্ডের রাজুমারী, ত্রিস্তান ওকে জয় করে এনেছিল আমারই জন্য! ওর মতো রূপসী এ রাজ্যে কেউ কখনো দেখেনি, সে কিনা শুয়ে আছে শুকনো মাটিতে, ছেঁড়া পোশাকে! ঈশ্বর কাকে কোথায় নিয়ে যান কে জানে! যাক্ তোমাদের যেমন ইচ্ছা থাকো, আমি আর বাধা দেবো না। হয়তো তোমরাই সুখী, আমি স্বার্থপর হয়ে তোমাদের বিঘ্ন ঘটাচ্ছি। থাক, তোমরাই সুখে থাকো। আমি চলে যাই!

    রাজা হাঁটু মুড়ে বসে আলতোভাবে সোনালির একটা হাত তুলে নিলেন। কত রোগা হয়ে গেছে! বিয়ের দিন রাজা যে আংটি দিয়েছিলেন, সেটা আঙুলে ঢঢল্ করছে। রাজা আস্তে আস্তে আংটিটা খুলে নিলেন। তারপর, বিয়ের দিন যে আংটিটা সোনালি তাঁকে দিয়েছিলেন, নিজের হাত থেকে সেই আংটিটা খুলে রানীর হাতে ধীরে ধীরে পরিয়ে দিলেন। আংটি বদল হবার পর সোনালির হাতে একবার আলতোভাবে চুমু খেয়ে নামিয়ে রাখলেন হাত। ওদের মাঝখান থেকে তলোয়ারটা তুলে নিলেন এবার। এই সেই ডগা-ভাঙা তলোয়ার, যা দিয়ে ত্রিস্তান মোরহল্টকে হত্যা করেছিল, রাজা চিনতে পারলেন। এই তলোয়ার তাঁর রাজ্যের গর্ব। রাজা ত্রিস্তানের তলোয়ারটা নিজের খাপে ঢুকিয়ে, নিজের মণিমুক্তাখচিত তলোয়ার রেখে দিলেন সে জায়গায়।

    রাজা নিঃশব্দে উঠে দাঁড়ালেন। অস্ফুট কণ্ঠে বললেন, বিদায়! তোমরা যদি সুখে থাকতে পারো, থাকো। আমি আর তোমাদের বাধা দেবো না। তারপর রাজা বেরিয়ে গেলেন।

    ঘুমের মধ্যে সোনালি স্বপ্ন দেখলেন, দুটো সিংহ যেন তাঁকে পাবার জন্য লড়াই করছে প্রচণ্ডভাবে। ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন, জড়িয়ে ধরলেন ত্রিস্তানকে। সোনালির চিৎকার শুনে ধড়মড় করে উঠে বসে তলোয়ার চেপে ধরলো ত্রিস্তান। সঙ্গে সঙ্গে বলে উঠলো, একি! ত্রিস্তান তৎক্ষণাৎ চিনতে পারলো রাজার তলোয়ার। সোনালিও নিজের হাতের আংটির দিকে চেয়ে কেঁদে উঠলেন, ত্রিস্তান, আর রক্ষা নেই। রাজা আমাদের খুঁজে পেয়েছেন।

    —রাজা আমার তলোয়ার নিয়ে গেছেন! বোধহয় একা এসেছিলেন, ভয় পেয়ে পালিয়েছেন। আবার ফিরে আসবেন সৈন্যসামন্ত নিয়ে। আমাকে ধরে আবার পুড়িয়ে মারতে চান। চলো সোনালি, আর দেরি নয়, আমাদের পালাতে হবে!

    সঙ্গে সঙ্গে উঠে পড়ে ওরা ছুটে পালাতে লাগলো। ছুটতে ছুটতে চলে গেল একেবারে সেই অরণ্যের অন্য প্রান্তে, ওয়েলস্ দেশের সীমানার কাছে।

    হায়, ভালোবাসা ওদের আর কত দুঃখ দেবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখুনের রঙ – সম্পাদনা: সমরেশ মজুমদার, অনীশ দেব
    Next Article কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    চলো দিকশূন্যপুর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 4, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রথম আলো ২ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 4, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুখ অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }