Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প243 Mins Read0
    ⤷

    নীললোহিতের চোখের সামনে – ১

    ১

    পাঁচটি সুস্থ সবল শহুরে যুবক চিড়িয়াখানায় গেছে কেন? চিড়িয়াখানায় ওরা কী দেখবে? পাঁচটি ছেলে হঠাৎ এক বিকেলবেলা ঠিক করে ফেলল, ‘চল্ চিড়িয়াখানায় জন্তুজানোয়ার দেখে আসি’—এটা আমার কীরকম অবিশ্বাস্য মনে হয়। যুবকরা বিকেলবেলা যাবে খেলার মাঠে কিংবা সিনেমায় লাইন দেবে কিংবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গুলতানি করবে—মেয়েদের দেখলে এক চোখ বন্ধ করবে বা শিস্ দেবে কিংবা রাজনৈতিক মিছিলে যোগ দিয়ে তেজী শ্লোগান দেবে কিংবা অন্য পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি-পটকাবাজি করবে—এগুলোই স্বাভাবিক।

    জন্তুজানোয়ার সম্পর্কে যদি শখ থাকেই তাহলে সকালবেলা কুকুরের গলায় চেন বেঁধে বেড়াতে বেরুবে অথবা বন্দুক নিয়ে জঙ্গলে যাবে শিকার করতে। কিন্তু চিড়িয়াখানায় জানোয়ার দেখতে যাবে কেন? অবশ্য চিড়িয়াখানায় কতরকম জানোয়ার আছে আমি জানিনা।

    চিড়িয়াখানায় সাধারণত যায় কারা? অধিকাংশই কলকাতার বাইরের লোক। কলকাতার দ্রষ্টব্য জায়গাগুলোতে কলকাতার লোক সাধারণত যায়না। গ্রাম থেকে, অন্য প্রদেশ থেকে লোকেরা কলকাতায় বেড়াতে এলে চিড়িয়াখানায় যাবেই। কলকাতার লোকও যায়, রবিবার বা ছুটির দিন সপরিবারে, তিন-চারটে বাচ্চা থাকবেই— এবং সবই ঐ-বাচ্চাদের জন্যই। শিশুদের বিস্ময় বড়রা উপভোগ করে। আরও কেউ-কেউ যায়, বিশেষত অ্যাংলো-ইন্ডিয়ানরা, খাবারদাবার ও পানীয় সঙ্গে নিয়ে চিড়িয়াখানার সুন্দর মাঠে পিকনিক করে

    যুবক-যুবতীরাও যায়, কিন্তু তারা একা নয়, এবং একসঙ্গে দুজনের বেশি নয়। পাখি কিংবা পশু দেখার দিকে তাদের বেশি ঝোঁক নেই, সাদা বাঘ দেখার জন্য তারা লাইনে দাঁড়ায়না, তারা অলস পায়ে ঘুরে-ঘুরে খোঁজে একটি নিরিবিলি বসার জায়গা। সেরকম জায়গা পাওয়াও যায়, মাঠে অপূর্ব ফুলের শোভা, জলের ধারে গাছের ছায়া, ছিমছাম বেঞ্চ। কখনো ভেসে আসে সিংহগর্জন, হস্তির বৃংহিত। একসঙ্গে হাজার পাখির ডাক—আর ওরা দুজন সম্পূর্ণ আলাদা ভাষায় ফিসফিস করে কথা বলে।

    এদের সবাইকেই চিড়িয়াখানায় মানায়, কিন্তু ঐ পাঁচজন যুবক কেন? ওরা কি ছেলেবেলায় চিড়িয়াখানা দেখেনি? যৌবনে এই পশুপ্রীতি কেন? অবশ্য চিড়িয়াখানায় কত জাতের পশু আছে আমি জানিনা। একবার চিড়িয়াখানায় পুকুরের ধার দিয়ে হাঁটতে-হাঁটতে লজ্জা পেয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম। ঝোপের আড়ালে দুজন বসে আছে, তাদের ব্যাঘাত ঘটাতে চাইনি। হঠাৎ কানে এসেছিল সেই ঝোপ থেকে মেয়েলি কণ্ঠস্বর, ‘আঃ হচ্ছে কী, ছাড়ো ছাড়ো, ইস, না আর কোনোদিন আসবনা, জানোয়ার কোথাকার!’ মেয়েটি চিড়িয়াখানায় বসে কোন্ জানোয়ারের কথা বলেছিল, আমার দেখা হয়নি।

    সেই যুবক পাঁচজনও বিশেষ কোন খাঁচার সামনে ব্যগ্র হয়ে দাঁড়াচ্ছেনা। তারাও ঘুরছে হাল্কা পায়ে। পাঁচজনই পরেছে সরু প্যান্ট, চক্রাবক্রা জামা, অতি—কায়দায় আঁচড়ানো চুল। সন্ধানী চোখে ঝোপে-ঝাড়ে নিরালা বেঞ্চে উঁকি মারছে। দৈবাৎ কোন ছেলেমেয়ে পাশাপাশি দেখলেই জমে যাচ্ছে তারা। বোঝা গেল, তারা পশুপাখি দেখতে আসেনি, এমনকি মেয়ে দেখতেও আসেনি, এসেছে এত দূরে পয়সা খরচ করে অন্যদের জ্বালাতন করতে। ওদের নিজেদের কোন মেয়ে—সঙ্গী নেই, সুতরাং অন্যদের ওরা শান্তিতে থাকতে দেবেনা।

    ওদের ভাষা খুব চেনা। ঘনিষ্ঠ হয়ে বসে-থাকা ছেলেমেয়েদুটির একেবারে কাছে গিয়ে ঘিরে দাঁড়িয়ে বলবে, ‘এই যে, অ্যাঁ, কলেজ পালিয়ে এইসব! মাকে বলে দেব!’…পিরীতি কাঁটালের আটা, লাগলে পরে…’, ‘মাইরি, মেয়েটার মুখে কিরকম লপচু-লপচু ভাব দেখছিস্!’ ‘আরে শালা, আবার পদ্যের বই এনেছে, পদ্য শোনানো হচ্ছিল!’ ইত্যাদি।

    ছেলেটি-মেয়েটি কিছুক্ষণ আড়ষ্ট হয়ে বসে থাকে, তারপর সুড়-সুড় করে উঠে যায়, একটু দূরে গিয়েই দ্রুত পা চালায়। পাঁচটা চোঙা প্যান্ট-পরা ছেলের ব্যবহারের প্রতিবাদ করবে, এমন সাহস ওদের নেই। ওরা পৃথিবী উল্টে দিতে পারে। ছেলেমেয়েদুটি উঠে পালিয়ে গেলে ওরা সাফল্যে অট্টহাসি হাসে।

    তবে, ওরকম নিভৃতে বসে থাকা ছেলেমেয়ে ওরা বেশি পাচ্ছিলনা। তিন—চার জায়গায় হানা দিয়েই স্টক শেষ। কিন্তু ওরা আট আনার টিকিট কেটে ঢুকেছে, ওদের পয়সা উসুল হচ্ছিলনা। ঘুরতে-ঘুরতে ওরা একটা বড় দলের সামনে এসে পড়ল।

    পাখির ঘরের সামনে শতরঞ্চি বিছিয়ে বসেছে একটি দল, প্রায় পঁচিশ-তিরিশ জন, অর্ধেক-অর্ধেক ছেলেমেয়ে। সম্ভবত কোন ক্লাব, তারা সঙ্গে খাবার এনেছে, হার্মোনিয়ম তবলা ও গানের খাতা এনেছে। স্বাস্থ্য ও প্রাণসম্পদে ভরা ছেলেমেয়ে, অনাবিল হাসি ও আনন্দ করতে জানে। তারা কেউ কারুকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছেনা, কেউ গদগদ নয়, রসিকতার জন্য খারাপ ভাষা ব্যবহার করার দরকার হচ্ছেনা।

    সেই পাঁচজন যুবক একটু দূরে পা ফাঁক করে দাঁড়াল। ঐ-দলের মেয়েগুলোর মুখের ওপর তীব্র দৃষ্টি বুলিয়ে ওরা অবস্থাটা যাচাই করার চেষ্টা করতে লাগল। ওরা যেন সুনীতিরক্ষক পুলিশ। কোথাও ছেলে আর মেয়েরা একসঙ্গে বসেছে, এটা ওরা সহ্য করবে না। এখানেও ওরা আওয়াজ দেওয়া শুরু করবে কিনা, সেটা ঠিক করতে একটু সময় নিল। ঐ-দলে প্রায় পনেরো-ষোলোজন ছেলে আছে, যদিও কালচার-মার্কা ক্যাবলাকান্ত ছেলে সব, ধুতি-ফুতি পরা ল্যাজে—গোবরে, এদের শালা রুখে ওঠার ধক্ নেই, তবু যদি ওঠে, পনেরোজন তো, দেখা যাক্।

    ওদের দলের অনুষ্ঠান এবার আরম্ভ হবে। শীত শেষ হয়ে এসেছে, মেঘ নেই, তকতকে নীল আকাশ, রঙিন ফুলে চিড়িয়াখানার মাঠটা রঙের সমুদ্র, দুর্লভ সব পাখির ঘরের সামনে ওরা আনন্দ করতে এসেছে। গোল হয়ে বসেছে, কয়েকটা ফ্লাস্ক থেকে বেরুল কফি, কাগজের গেলাসে ঢালা হতে লাগল, একজন বলল, ‘আগেই খাওয়া-দাওয়া? আগে গান শুরু হোক্!’ আরেকজন বলল, ‘কফি খেতে-খেতে গান!’ আরেকজন বলল, ‘এই মন্দিরা সেই যে ফুলগুলো এনে—ছিলে?’ মন্দিরা বলল, ‘ও হ্যাঁ, সেগুলো তো দেওয়া হয়নি!’

    এরা পাঁচজন একটু দূরে পা ফাঁক করে দাঁড়িয়ে সিগারেট টানছে। এতগুলো মেয়ে দেখেও ওরা এখনও আওয়াজ দিতে পারছেনা, এইজন্যে বেশ অস্বস্তি। একজন ফিসফিস করে বলল, ‘ফিস্টির নামে ফষ্টিনষ্টি করতে এসেছে শালারা।’ আর একজন বলল, ‘এসব পাবলিকের জায়গায় ওসব বেলেল্লাপনা, মামদোবাজি নাকি?’ আরেকজন, ‘দেব শালাদের ধুনে?’

    সেই দলটায় গান শুরু হবার আগে একটি মেয়ে উঠে সবাইকে একটা-একটা করে গোলাপ ফুল দিল। লাল গোলাপ, তাজা। মেয়েটির হাতে অনেক গোলাপ ছিল, সবাইকে দিয়েও ফুরোলনা, হাতে অনেক রয়ে গেল। মেয়েটি খুব ছটফটে হাসিখুশি খোলামেলা ধরনের। ফুলগুলো নিয়ে সে এদিক-ওদিক তাকাল। বেশ কয়েকটা বাচ্চা ছেলেমেয়েও ওদের দেখার জন্য ভিড় জমিয়েছে, মেয়েটি তাদেরও একটি করে ফুল দিল। দিতে-দিতে সে সেই পাঁচজন যুবকের সামনে এল, দ্বিধা করলনা, বলল, ‘আপনারা ফুল নেবেন? নিন-না!’

    সেই পাঁচজন জবরদস্ত মস্তান একটু অপ্রস্তুত। লজ্জায় তারা শরীর বেঁকাতে লাগল। মেয়েটি টপাটপ তাদের হাতে একটা করে গোলাপ দিয়ে ফিরে গেল নিজের দলে। সেই পাঁচজন ফুল নিয়ে দাঁড়িয়ে রইল বোকার মতন, পরস্পর মুখ—তাকাতাকি করতে লাগল।

    গান শুরু হয়ে কিছুক্ষণ চলার পর ওরা তখনও দাঁড়িয়ে। যে-মেয়েটি ফুল দিয়েছিল, ওরা পাঁচজন তাকেই একদৃষ্টে দেখছে। সেই দল থেকে আরেকটি ছেলে উঠে এসে ঐ পাঁচজনকে বলল, ‘আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসুন—না আমাদের সঙ্গে বসবেন।’

    এরা অতিশয় ভদ্র হয়ে বলল, ‘না, না— ‘

    সেই ছেলেটি বলল, ‘কেন আসুন-না, অনেক জায়গা আছে।’

    পায়-পায় এগিয়ে এসে এরা বসল ধারের দিকে। চোঙা প্যান্ট, পা মুড়ে বসতে অসুবিধে হয়, বসেছে এঁকেবেঁকে, আনস্মার্টভাবে, হাতে ফুল। ওরা কোরাস গাইছে আকাশ-বাতাস কাঁপিয়ে। তারপর একজন এদের জিজ্ঞাসা করল, ‘আপনারা গান জানেননা? একটা গান শোনান-না!’

    এরা সমস্বরে বলল, ‘না-না আমরা গান জানিনা!

    –সে কি, কোন গান জানেননা?

    -না।

    আসলে ওরা পাঁচজনেই অনেক সিনেমার গান দু-তিন লাইন করে জানে। কিন্তু এরকম জায়গায় বসে কখনো গান করেনি, তাই সাহস পেলনা।

    —ঠিক আছে আমাদের সঙ্গে কোরাসে গলা মেলান!

    —কী গান?

    —আলোকের এই ঝর্না ধারায় ধুইয়ে দাও!

    ওরা এ-গান জানেনা। তাদের সবাই যখন প্রাণখুলে একসঙ্গে গাইতে লাগল, এরা পাঁচজন শুধু বসে রইল চুপ করে। পরস্পরের মুখের দিকে দেখছে মাঝে—মাঝে। অবিলম্বেই ওদের কথা আর-সবাই ভুলে গেল। আপনমনে গান গাইছে তারা। এরা পাঁচজন একটু বাদেই উঠে পড়ল, কারুর কাছ থেকে বিদায় না—নিয়েই চুপচাপ চলে গেল।

    বেশ-কিছুটা দূরে গিয়ে ওরা একসঙ্গে হাসিতে ফেটে পড়ল। একজন বলল, ‘যাঃ শালা কী ন্যাকামি মাইরি!’

    আরেকজন বলল, ‘মেয়েটা বেশ দেখতে ছিল, ওকে পেলে কলজেটা বাঁধা দিতাম।’

    আরেকজন হাতের গোলাপ ফুলটা মাটিতে ছুঁড়ে বলল, ‘ধ্যুৎ যত মেয়েলিপনা।’

    আরেকজন ফুলের পাপড়িগুলো ছিঁড়তে লাগল নিঃশব্দে।

    আরেকজন ফুলটা গোপনে পকেটে রেখে বিমর্ষভাবে বলল, ‘আজ আর কিছু ভালো লাগছেনা, চল বাড়ি যাই।’

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }