Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026

    ৫৭ থেকে ৪৭ (স্বাধীনতা সংগ্রামের কল্পিত বিকল্প ইতিহাস)

    May 1, 2026

    প্রবাদ মালা – রেভারেণ্ড কে. কে. জি. সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সব ভুতুড়ে – লীলা মজুমদার

    লীলা মজুমদার এক পাতা গল্প293 Mins Read0
    ⤶ ⤷

    ফ্যান্টাস্টিক

    আমার ছোটমামা প্রায় আমার সমবয়সী। বেজায় বাস্তববাদী, কল্পনা-টল্পনার বালাই নেই, অলৌকিকে বিশ্বাস নেই। ভীষণ খেতেটেতে ভালোবাসে, বিশ্বব্রহ্মাণ্ডের সক্কলের সঙ্গে গলাগলি ভাব। এমনকী সম্পূর্ণ অচেনা লোকেরাও যে কেন ওকে এত পছন্দ করে, কেউ ভেবে পায় না। মোটা, বেঁটে, মাথায় দু-পাশে টাক, মধ্যিখানের চুল আধ-পাকা, অসমান দাঁতগুলো পান খেয়ে খেয়ে লালচে, ছোট ছোট চোখ সব সময় আনন্দে মিট মিট করছে। কীসের এত আনন্দ তাও বোঝা যায় না ছাই। বৌ বেজায় খিটখিটে, একটা ছেলে দিল্লীতে চাকরি করে, পুজোর সময় একটা করে চিঠি লেখে। একটা মেয়ে, বেজায় ফ্যাশানেবল, ছোট খামার বাড়িতে খাবার টেবিলে লাল লিনো পাতা দেখে নাক সিঁটকায় আর বলে “পুজোর সময় যেন আবার আমার জন্য তুমি কাপড় পছন্দ করতে যেও না বাবা, শেষটা কাকে দান করব ভেবে পাব না।” তার ওপর মামার কুকুর পোষার শখ, সে মামি কিছুতেই দেবে না। কুকুরের লোম খেলে নাকি ক্যান্সার হয় আর কুকুর চাটলে কিডনিতে পোকা হয়। ছোট মামা তাই অন্য লোকের বাড়ির কুকুরের গায়ে হাত বোলায় আর নেড়িকুত্তারা যখন ওর পা চাটে, আহ্লাদে ওর দু-চোখ বুজে যায়।

    একটা নাতি একটা নাতনি। কিন্তু দিল্লী থেকে বৌমা কখনো চিঠি লিখে যেতে বলে না। ওদের নাকি দুটো অ্যালসেশিয়ান কুকুর আছে। নাতিনাতনির জন্য একবার ছেলের হাতে কটকের কাঠের খেলনা পাঠিয়েছিল ছোটমামা, মামি যদিও বারণ করেছিল। পরের বার আপিসের কাজে আবার যখন ছেলে এল, খেলনা ফিরিয়ে আনল। বৌমা বলেছে ওসব রঙে নাকি বিষ থাকে, কক্ষনও কিনবে না। এইবার গরমের সময়ে দক্ষিণাবাবুদের সঙ্গে দারজিলিং গেল ছোটমামা, খেলনাগুলো সঙ্গে নিয়ে। সেখানে একবার দেখে গেছিল সুতোর কাটিম নিয়ে রাস্তার নেপালী ছেলেরা খেলা করছে। তারা নালার জল খায়, রঙিন খেলনায় তাদের নিশ্চয় কোনো ক্ষতি হবে না। তাছাড়া খেলনাগুলোকে আমি আচ্ছা করে ঘষে সাবান দিয়ে ধুয়ে দিয়েছিলাম, এতটুকুও রঙ ওঠেনি। বৌটা যেন কী!

    দক্ষিণাবাবু ছোট মামার আপিসে কাজ করতেন; এখন কেবলি নানা ছিঁকে রোগে ভোগেন। ছোট মামার পেয়ারের বন্ধু; এক সময় প্রত্যেক শনি-রবিবার তাস খেলতেন; এখন হয়ে ওঠে না। পেনশন নেবার পর ছোট্ট বাড়িতে উঠে গেছেন, সেখানে তাসখেলার জায়গা নেই। আর ছোট মামার বাড়িতে তো হতেই পারে না, কারণ দক্ষিণাবাবুর স্ত্রী পুঁটিবৌদি এই আজকের দিনেও পাতা কেটে চুল আঁচড়ান, হাতা-ওয়ালা আঁটো বডি গায়ে দেন, এক বর্ণ ইংরিজি জানেন না বলে মামি তাঁর উপর হাড়ে চটা! দক্ষিণাবাবুকেও দেখলেই রেগে যায়।

    যদিও ছোটমামাকে আর দক্ষিণাবাবুকে আফিসের কাজে মাসে মাসে দারজিলিং যেতে হয়, পুঁটিবৌদির শিলিগুড়ি ছেড়ে নড়বার উপায় ছিল না। বুড়ো রুগ্‌ণ শ্বশুর, দজ্জাল শাশুড়ি, এক পাল বেয়াড়া দেওর ননদ ইত্যাদি, তার ওপর খিটখিটে এক গৃহদেবতা। অন্তত শাশুড়ি বলতেন যে পান থেকে চুন খসলে তিনি নাকি অনর্থ করবেন। মোট কথা পঁচিশ বছর শিলিগুড়িতে কাটিয়েও তাঁর দারজিলিং দেখা হল না। খালি পরিষ্কার দিন থাকলে, বিকেলে পুজোর ফুল আনার নাম করে বড় রাস্তার ওপর পালদের বাড়ি গিয়ে, মাঝে মাঝে অনেক দূরে ছায়া-ছায়া মস্ত মস্ত হাতির মতো কী যেন দেখতে পেতেন আর ভাবতেন, “আহা, ঐ হল দারজিলিং, ওখান থেকে হিমালয় দেখা যায়।” অমনি দুহাত তুলে হিমালয়ের উদ্দেশে নমস্কার করতেন। হিমালয় হলেন দেবতা। তেমন করে কিছু চাইতে পারলে তাঁর দয়া হয়। মনে মনে বলতেন, “ঠাকুর, তোমার যদি অসুবিধা না হয় তো একবার দারজিলিং দেখিও।”

    এখন বুড়ো হয়েছেন, শ্বশুর-শাশুড়ি স্বর্গে গেছেন, বেয়াড়া দেওর-ননদগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, শিলিগুড়ির বাড়ি কবে বিক্রি হয়ে গেছে। এমন সময় পুঁটিবৌদির পিসতুতো ভাই দারজিলিং থেকে চিঠি লিখলেন, “কার্ট রোডের নীচে আমার ‘সুরিয়া’ হোটেল খুবই ভালো চলছে। দুঃখের বিষয় গিন্নিকে নিয়ে দুমাসের জন্য আমাকে দক্ষিণ-ভারতে তীর্থ করতে যেতে হচ্ছে। দক্ষিণাবাবুর তো রেলের রেস্তোরাঁর অভ্যাস আছে, এ দিকের হালচাল-ও জানা আছে। তোরা যদি দয়া করে ঐ দুটো মাস হোটেলটার ভার নিস্‌ তাহলে বেঁচে যাই। খরচপত্র পাঁচশো টাকা পাঠালাম।”

    দক্ষিণাবাবু ডাক্তারের কাছে গেছিলেন, কেমন একটা ঘুসঘুসে জ্বর হচ্ছিল রোজ। পুঁটিবৌদি তাঁকে কিছু জিজ্ঞাসা না করেই উত্তর দিয়ে দিলেন যে অতি অবশ্যই তাঁরা ঐ তারিখে দারজিলিং-এ পৌঁছবেন। তাঁর অনেক দিনের শখ ঠাকুর পূর্ণ করলেন ইত্যাদি। তারপর পাশের বাড়ির বটকেষ্ট ঠাকুরপোকে দিয়ে ঠিকানা লিখিয়ে দক্ষিণাবাবু ফিরবার আগেই একেবারে পোস্টাপিসে পাঠিয়ে ডাকে দিলেন যাতে অন্যথা না হয়। বটকেষ্ট ঠাকুরপো হল আমার ছোট মামা।

    দক্ষিণাবাবু এসেই ক্যাম্বিসের ডেক-চেয়ারে বসে গোঁজ হয়ে রইলেন। জুতো পর্যন্ত ছাড়লেন না। পুঁটিবৌদি চটি এনে জুতোর ফিতে খুলতে খুলতে বললেন, “কী হল?”

    দক্ষিণাবাবু কাষ্ঠ হেসে বললেন, “দারজিলিং, কার্সিয়াং যেতে বলছে।”

    পুঁটিবৌদি বললেন, “সূরিয়া মানে কী?”

    দক্ষিণাবাব বিরক্ত হলেন, “সরিয়া মানে সর্য। তাই দিয়ে কী হবে?”

    “ঐ তো ঠিকানা। সূরিয়া, ওয়াডেল্‌ রোড, দারজিলিং।” দক্ষিণাবাবু আকাশ থেকে পড়লেন। তারপর অনেক ধৈর্য অবলম্বন করে বৌদির কাছ থেকে চিঠি আদায় করে, সেটা পড়ে বললেন, “নিঃসন্দেহে ভগবানের দয়া। কিন্তু এই শরীর নিয়ে হোটেলের ঝক্কি বইতে পারব কেন?”

    “বটকেষ্ট ঠাকুরপো বইবে। তোমার মতো তার বাক্সেও গরম জামা আছে। কুমুদিনী-দিদি মেয়ে-জামাইয়ের সঙ্গে কাশ্মীর গেছেন। বটকেষ্ট ঠাকুরপো যাবেন বলেছেন।”

    ব্যস্‌, দুদিনের মধ্যে সব ঠিক হয়ে গেল। কলকাতার বাড়িতে আমার আরেক মামাতো ভাই আর বুড়ো বামুনঠাকুর রইল। ছোট মামা ওদের সঙ্গে রওনা হল। পুঁটিবৌদি পাঁজি দেখে দিন ঠিক করলেন। মুড়ি পরটা সন্দেশ সঙ্গে নিলেন। রওনাও হলেন, সেখানে নিরাপদে পৌঁছোলেন-ও, কিন্তু তার পরেই এক গেরো। ‘সূরিয়া’ হোটেলে খবর পাওয়া গেল মালিক আর তাঁর স্ত্রী গতকাল তীর্থে গেছেন। এক পাঞ্জাবী ছোকরা ছপরি পরে মালিকের কোয়ার্টার দখল করে আছে, তাকে নাকি মালিক দুমাস থাকতে বলে গেছেন। হোটেল দেখাশুনা অবিশ্যি দক্ষিণাবাবু করবেন।

    বলা বাহুল্য ছোকরার সঙ্গে ঝগড়া করা বুদ্ধির কাজ হত না। দক্ষিণাবাবু এতই কাতর হলেন যে সূরিয়া হোটেলের আপিস ঘরে নিয়ে গিয়ে তাঁকে ফার্স্ট এড দিতে হল। হোটেলেই হয়তো চেষ্টা করে থাকার ব্যবস্থা করা যেত কিন্তু পুঁটিবৌদি কিছুতেই রাজী হলেন না। তিনি রান্নাঘরের ছাদে মোরগ বসে থাকতে দেখেছিলেন।

    এতক্ষণ পরে ছোটমামার হঠাৎ ডা, ভাগতের বাড়ির কথা মনে পড়ল। সেকালে বাইরে থেকে দেখা চমৎকার বাড়ি, চারদিকে বাঁধানো চাতাল, পাহাড়ের গায়ে চেরি-গাছ, ব্ল্যাক-বেরি গাছ। কিন্তু বাড়িতে কেউ থাকত না। ডা. ভাগত কোন কালে স্বর্গে গেছেন। আহা! গরিব-দুঃখীদের, জন্তু-জানোয়ারদের মিনি-মাগনা চিকিৎসা করতেন। তাঁর বাড়ি থেকে সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফিরত না। কত অনাথ ছেলে, অনাথ কুকুর ও-বাড়িতে থাকত। অথচ লোকের এমনি কুসংস্কার যে বলবে ও বাড়িতে কিছু আছে কেউ ওদিক মাড়াবে না। ছোটমামা একবার একটা আইরিশ সেটারের বাচ্চা দিয়েছিলেন ডা. ভাগতকে, গিন্নি তো আর পুষতে দিত না। বেশ খাড়াই রাস্তার ওপর বাড়ি, সেই রাস্তা দিয়ে সহজে কেউ যাবে না! এ-সব কথা ছোটমামা অনেক কাল আগেই শুনেছিলেন। দক্ষিণাবাবুও হয়তো শুনেছিলেন, তাঁর হয়তো মনে নেই। কুকুরটা অনেক দিন ছিল ও-বাড়িতে সে-ও আজ ত্রিশ-পঁয়ত্রিশ বছর হবে। ডা. ভাগত নেই, আর কুকুর ১৪|১৫ বছর বাঁচল তো ঢের।

    অফিস ঘরের কৌচে দক্ষিণাবাবুকে শুতে বলে, পুঁটিবৌদিকে বসিয়ে ছোটমামা ওই খাড়া রাস্তা দিয়ে পাহাড়ে চড়তে লাগল। অভ্যাস চলে গেছিল, বেজায় হাঁপ ধরছিল, একটু দূর যায় আর একবার করে পাথরের দেয়ালে বসে হাঁপায়। এমন সময় একটা চমৎকার আইরিশ-সেটার পাহাড়ের গা বেয়ে নেমে এসে ওর সঙ্গ নিল। ছোটমামা গলে গেল, তার মাথায় হাত বোলাতে গিয়ে দেখল গলায় কলার বাঁধা। তাতে পেতলের হরফে লেখা ‘রেড’! বাঃ, বেশ নাম। ছোটমামা অনেক সময় ভেবেছিল মামি কুকুর রাখতে দিলে এইরকম কুকুর রাখবে, তার নাম দেবে ‘রেড’। আর সত্যি সত্যি ‘রেড’ এসে হাজির! ‘রেড, রেড’ বলে ডাকতেই কুকুরটা ছোটমামার হাত-মুখ চেটে একাকার করে দিল। মামি দেখলে ফিট হত নিশ্চয়।

    দম ফিরে এলে ছোটমামা উঠে আবার পথ ধরল। ‘রেড’ সঙ্গে সঙ্গে চলল।

    ছোটমামা যায় আর চেনা পথের সঙ্গে নতুন করে চেনা হয়। ওই সেই চেরি গাছ, পথ থেকে হাত বাড়িয়ে ওর ফল পাড়া যায়। ঐ বাঁকের কাছে হঠাৎ দুটো সিঁড়ির ধাপ, অন্যমনস্ক হলে হোঁচট খাবার ভয়। তার পরেই ডা. ভাগতের লাল লোহার ফটক। ফটকের বাইরে দাঁড়িয়ে ‘রেড’ ল্যাজ নাড়তে লাগল। ছোটমামা মুচকি হাসলে। বলে জন্তু-জানোয়ারের একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, যার সাহায্যে মানুষ কিছু বুঝবার আগেই তারা অলৌকিক ব্যাপার টের পায়। ‘রেড’ কিন্তু ছোটমামার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ঢুকল। লাল জিবটা একটু খুলে রইল, মনে হল মিটিমিটি হাসছে।

    চমৎকার যত্নে রাখা বাড়ি। এই নাকি হানাবাড়ির চেহারা! সামনে সবুজ দরজা বন্ধ। পেতলের হাতল, চিঠি ফেলবার চাকতি, ঝকঝক করছে। দুপাশে জেরেনিয়ম ফুলের সারি, সযত্নে সাজানো ফুলের টব। রেড বাড়ির পাশ ঘুরে পিছন দিকে চলল। ছোটমামাকে ইতস্তত করতে দেখে মাথা ঘুরিয়ে ল্যাজ নেড়ে আশ্বাস দিতে লাগল।

    রান্নাবাড়িটা একটু আলাদা। বড় বাড়ির পিছনের কাচের দরজা থেকে টালির ছাদ দেওয়া লম্বা একটা পথ দিয়ে যেতে হয়। সেখান থেকে সাদা কাপড়পরা ফিটফাট এক বুড়ো বেয়ারা বেরিয়ে এসে, সেলাম করল। তার কাছে সমস্যার কথা তুলতেই সে হেসে বলল, “কোনো অসুবিধা নেই, বাবুসাহেব, মাজির রান্নার জন্য সাহেবের বামুনঠাকুর আছে!” ঝপ করে মনে পড়ল সবাই বলত ডা. ভাগত নিরামিষ খান, সাত্ত্বিক জীবনযাপন করেন। এর সায়েব বোধ হয় তাঁর ভাইপোটাইপো হবে। তিনি তো ব্যাচেলার ছিলেন।

    বামুনঠাকুরও বেরিয়ে এল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ব্যবস্থা হল। বার বাড়ি খুলে কাজ নেই। রান্নাঘরের পাশে ছোট একটি অতিথিশালা, ডাক্তারের দুই একজন রুগী থাকত। দুটি ঘর, দুটি স্নানের ঘর, সারাদিন রোদে ভরে থাকে, যেদিকে তাকানো যায় হিমালয় পাহাড়। বাইরে প্যানজি ফুল।

    সেই বাড়িতে ছোটমামা দক্ষিণাবাবুদের তুলল এবং পরম আরামে ওরা সাত সপ্তাহ কাটাল।

    দক্ষিণাবাবু আর বৌদি সারাদিন রোদ পোয়াতেন, বাগানে বেড়াতেন, হিমালয় দেখতেন। ছোটমামা সূরিয়া হোটেলের কাজ দেখত। ঐ পাঞ্জাবি ছোকরা ওখানকার ম্যানেজার, তার নিজের কোয়ার্টার ছিল। মালিকের বাড়িতে বোধ হয় কোনো বন্ধু-বান্ধবকে তুলেছিল। ছোটমামা কোথায় উঠল, সে বিষয়ে কেউ কৌতূহল দেখাল না। ভালই হল। ও বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছাও ছোটমামার ছিল না। দুপুরে সে হোটেলে খেত; এক সময় হাটবাজার করে রাখত। রাতে বাড়ি যাওয়ার সময় সওদা নিয়ে যেত। রেড ওই সল্ট হিল রোডের তলায় ওর জন্য রোজ অপেক্ষা করত। বাড়ি পৌঁছে ছোটমামা দেখত আগের দিন কেনা মাছ তরকারি বামুনঠাকুর বেঁধে রেখেছে, আর সে কী রান্না!

    হু হু করে সাত সপ্তাহ কেটে গেল, হোটেলে পুঁটিবৌদির নামে চিঠি এল, ওর পিসতুতো দাদা-বৌদি এক সপ্তাহ আগেই ফিরে আসছেন। সে খবর পাবামাত্র পাঞ্জাবি ছোকরা মালিকের বাড়ি খালি করে দিয়ে আমতা আমতা করে এদের বাড়ি দখল করতে বলল। ততদিনে দক্ষিণাবাবুর শরীরে তাগদ হয়েছে। শেষের দু সপ্তাহ তিনিই কাজের ভার নিয়েছিলেন। এতে তাঁর খুব সুবিধা হল।

    ছোটমামা তাঁদের গুছিয়ে বসিয়ে নিজের স্যুটকেসটি স্টেশনে জমা করে দিয়ে, শেষ একবারের মতো সল্ট হিল রোড বেয়ে ওপরে উঠে ডা. ভাগতের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে হাঁ করে চেয়ে রইল। কোথায় ডা. ভাগতের বাড়ি? বড় বাড়ির ভিতরে কিছু চিহ্ন ছিল বটে, তার ওপর গোছা গোছা হলদে প্রিমরোজ ফুটে ছিল। রান্নাবাড়ির আর ছোট বাড়ির জায়গাটা কবেকার কোন ধ্বসের সঙ্গে নীচে নেমে গিয়েছিল। সেখানে শুধু একটা সাদা গোলাপ লতা বাতাসে দুলছিল।

    ছোটমামার চোখ ঝাপসা হয়ে এল। সে তাড়াতাড়ি ফিরে বড় বড় পা ফেলে নামতে শুরু করল। অমনই চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল। তারই মধ্যে ছোটমামা টের পেল হাতের নীচে রেশমের মতো নরম একটা মাথা। মনটা অমনই শান্ত হয়ে গেল। জীবনের ব্যর্থতাগুলোকে মনে হল কিছু না। সল্ট হিল রোডের নীচে পৌঁছে, রেড ওর হাত চেটে দিয়ে চলে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভয়ঙ্কর ভূতের গল্প – লীলা মজুমদার সম্পাদিত
    Next Article হ্যান্স অ্যান্ডারসন রচনাবলী-১ – অনুবাদ: লীলা মজুমদার

    Related Articles

    লীলা মজুমদার

    বদ্যিনাথের বড়ি – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    হলদে পাখির পালক – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    বাঘের চোখ – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    গুপির গুপ্তখাতা – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    পদিপিসীর বর্মিবাক্স – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    টং লিং – লীলা মজুমদার

    November 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026
    Our Picks

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026

    ৫৭ থেকে ৪৭ (স্বাধীনতা সংগ্রামের কল্পিত বিকল্প ইতিহাস)

    May 1, 2026

    প্রবাদ মালা – রেভারেণ্ড কে. কে. জি. সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }