Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    April 25, 2026

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সব ভুতুড়ে – লীলা মজুমদার

    লীলা মজুমদার এক পাতা গল্প293 Mins Read0
    ⤶ ⤷

    সোহম

    কিশোরীবাবু ইচ্ছা করেই এই সময়টা নিজের পুরোনো ঘরে একা কাটাচ্ছিলেন। সোমবার থেকে আর এ ঘরে বসবেন না; যে ঘরে বসবেন, সে ঘর আজ প্রায় কুড়ি বছর ধরে তাঁর হৃদয়ের পীঠস্থান হয়ে বিরাজ করছিল। সোমবার থেকে সেই ঘর তাঁর হবে। তাঁর হুকুমমতো সে ঘরের সব ব্যবস্থা চলবে। ভাবা যায় না। কুড়ি বছর আগে, ঐ ঘরের দরজার বাইরে এখন খদ্দরের উর্দিপরা যে চাপরাশীটা বসে, সে না হলেও সেরেস্তা সম্পর্কে তার কোনো পূর্বপুরুষ, কিশোরী হাজরা বলে আনাড়ি পাড়াগেঁয়ে ছেলেটাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্যদেবীর এমনি কারসাজি যে ঠিক সেই সময়, সেই প্রায় সাড়ে ছ’ফুট লম্বা অতিমানবটি ওইখানে এসে উপস্থিত এবং চাপরাশীর মন্তব্যটি শুনে একেবারে অগ্নিশর্মা!

    সেদিন থেকে কিশোরীলালকে আর ফিরে তাকাতে হয়নি। ফিরে তাকাতে হয়নি, তার একটা কারণ এক মুহূর্তের জন্যও যদি চোখ ফিরিয়েছেন তো সামনের পথ থেকে পা হড়কে যাবার সম্ভাবনা। চারদিকে হিংসুটে প্রতিদ্বন্দ্বী গিজগিজ করছে। সম্মুখ পথে এক এক ইঞ্চি করে কামড়ে কামড়ে রাস্তা করে নিতে হয়েছিল। সে কামড় কচ্ছপের কামড়; একবার ধরলে আর ছাড়ে না। রাজনীতির মহাসড়কের দু হাতের গলিঘুঁজি কিশোরীর নখদর্পণে চলে এসেছিল। দিনে বিশ্রাম ছিল না, রাতে ঘুম ছিল না, প্রাণে শান্তি ছিল না।

    তা না থাকতে পারে, তবু এক পা দু পা করে এগিয়ে এসে লক্ষ্মীদেবীও যে গুটিগুটি তাঁর বাড়িতে ঢুকে আসন পেতে বসেছেন, তারও যথেষ্ট প্রমাণ আছে।

    কিশোরীবাবু একটা ছোট নিশ্বাস ফেলে ঘরটার চারদিকে তাকিয়ে দেখলেন। কোথাও একটুকরো কাগজ পড়ে নেই। থাকলে হেমের চাকরি থাকত না। পরবর্তীরা যাতে নিজেদের সুবিধা করে নিতে পারে এমন একটা সুতো কি একটা আলপিন হেম ফেলে রাখেনি। সব টানাগুলো বের করা, আলমারির দরজা হাট করে খোলা। সেরেস্তার বিশ্বস্ত কাগজপত্র নিজের চোখে শেষ একবার দেখে নিয়ে, কিশোরীবাবু নিজে চাবিবন্ধ করবেন। দেখা হয়ে গেছে, চাবি ঘোরানোটুকু বাকি।

    ঘরের আলো-পাখা নতুন; অনেক খ্যাচাখেচি করে আগে যা আদায় করতে হত, এখন অযাচিতভাবে অবাধ স্রোতে সে সমস্তই এসে পৌঁছয়। আরো অনেক জিনিস পৌঁছল, যা সে সময় চিন্তা করবার সাহস ছিল না। প্রথম যখন নিজের টেবিল-চেয়ার হয়েছিল, বাড়ি গিয়ে সরলাকে বলতেই সে আহ্লাদে আটখানা হয়েছিল। এখন সরলা আপিসের কথা জিজ্ঞাসাও করে না। এই পদোন্নতি যদ্দিন হয়নি, কেবলি খুঁতখুঁত, মুখভার। হল যখন, ভাবখানা যেন এর মধ্যে তারি কৃতিত্ব বেশি! নতুন পাথর বসানো গয়না গড়াল সরলা, সোনা আজকাল সে পরে না। আগে একজোড়া লাল শাঁখা, একজোড়া সাদা শাঁখা, তিনখানা লোহা, আর মা’র হাতের সরু ফাঁপা বালাজোড়া পরেই সে খুশি ছিল।

    মার হাতের ফাঁপা বালাজোড়ার কথা মনে হতেই, নখভাঙা শিলে ছ্যাঁচা পোড় খাওয়া মা’র হাতজোড়াও মনে পড়ল। আজকাল মাঝে মাঝে কিশোরীবাবুর বুকের বাঁদিকে টিপ টিপ করে ব্যথা করে। হেম, নাদু, এরা ছাড়বে কেন, টেনে শহরের সব চাইতে নামকরা হৃদ্‌রোগ বিশারদের কাছে নিয়ে গেল। তা নেবে না? কিশোরী হাজরা যতই উঠবেন সঙ্গে সঙ্গে ঝাড়-জঙ্গলও তো টেনে তুলবেন। ডাক্তার বললেন, “ও কিছু নয়, অতিরিক্ত স্ট্রেন, একটু বিশ্রাম নিলেই সেরে যাবে। একটা লং সি ভয়েজ ইন্ডিকেটেড স্যার।— না, না, ওকী, আপনাকে দেখতে পারাই আমার সৌভাগ্য, আপনাদের মতো দেশসেবকদের কাছ থেকে নিলে পাপ হয়।’

    পুপুকে সময়মতো ইলেকট্রিক ট্রিটমেন্ট দেওয়া হয়নি। ট্যাঁক তখন গড়ের মাঠ, দেবেন কোত্থেকে। পুপু চলে যাবার পর বহুদিন কিশোরীলালের সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে ইচ্ছা করত না; তাতে তাঁর কাজেরও অনেক উন্নতি হয়ে গেছিল। আর পুপুর পর দিনু, দ্বিজু, সোনা, রুপো, অমরেশ সব ফাঁকটুকু ভরে দিয়েছিল। যাক মেয়েদের ভালো বিয়ে দিয়েছেন; ছেলেদের যার যেখানে বসিয়ে দিয়েছেন। অবিশ্যি অমরেশকে খুশি করা শক্ত; এ চাই ও চাই, এ নইলে চলে না, ও নইলে চলে না; বৌয়ের নিত্য খাঁই, উঃফ!’ এই বলে টেবিলের ওপর একটা সজোরে কীল মারলেন কিশোরীবাবু। বেশ লাগল।

    তারপর উঠে টানাগুলো ঠেলে দিলেন, আলমারির দরজায় চাবি দিলেন। চারদিক নিস্তব্ধ; এত রাত পর্যন্ত এ বাড়িতে প্রায় কেউ কাজ করে না। আজকের কথা অবিশ্যি আলাদা। এরা কিশোরীবাবুকে আজ অভিনন্দন দিয়েছে, রুপোর চোঙায় সংবর্ধনাপত্র দিয়েছে, সবাই মিলে খাদ্য নিয়ন্ত্রণের আইন শিরোধার্য করে মুর্গির কাবাব, চিংড়ির কাটলেট, রাধাবল্লভী, আর আইসক্রিম খেয়ে বাড়ি গেছে। আছে কোথাও নিশ্চয় মুরারি; কিশোরীবাবুকে না বলে বাড়ি যাবে, তার ঘাড়ে ক’টা মাথা। আরে, ক্যালেন্ডারের পুরোনো পাতাটা ছেঁড়া হয়নি যে; না দেখলে এদের কাজ খারাপ হয়ে যায়।

    পাতাটা ছিঁড়ে ময়লা কাগজের টুকরিতে ফেলে ঘুরে দাঁড়াতেই, কিশোরীবাবু ছেলেটিকে দেখতে পেলেন। কখন দরজা দিয়ে ঢুকে, দুহাত দিয়ে টেবিলে ভর করে দাঁড়িয়েছে। প্রথমটা একটু ঘাবড়ে গেছিলেন কিশোরীবাবু। আজকাল খবরের কাগজ খুললেই একে ছোরা মারা, ওকে গুলি করার খবর পাওয়া যায়। আক্রান্তরা কেউ হেঁজিপেঁজি নয়; হেঁজিপেঁজি মেরে কার কী লাভ? কিন্তু একটু নজর করে দেখেই কিশোরীবাবুর মনে ভয় ঘুচে বিরক্তি স্থান পেল। আজকাল এ-বাড়িতেও কেউ কিছু দেখে না নাকি? এসব আজেবাজে লোক ঢোকে কী করে?

    কর্কশ কণ্ঠে কিশোরীবাবু বললেন, ‘কী চাও?’ তার গলা দিয়ে স্বর বেরোয় না, নিচের ঠোঁটটা থরথর করে কাঁপছে। দুদিন খেউরি হয়নি, খদ্দরের জামাকাপড় খুব পরিষ্কারও নয়, সদ্য বাড়িতে কাচা মনে হয়, জঘন্য একজোড়া চটি দোরগোড়ায় খুলে রেখে, খালি পায়ে ছেলেটা দাঁড়িয়ে আছে। পাঞ্জাবিটা সম্ভবত কারো কাছ থেকে চেয়ে আনা, হাতে ঝুলে বড়ই খাটো। তবু কেমন যেন চেনা চেনা মনে হল।

    চেয়ারে বসে পড়ে ক্লান্তভাবে কিশোরীবাবু বললেন, ‘কপালে প্রার্থীর টিকিট লাগিয়ে এসেছ। বড় অভাব, না? বড্ড গরিব? এক্ষুনি কী বলবে আমার জানা আছে। বাবা নেই; আর কিছু না করুন গুটি চারেক অনাথ শিশু আর মুখ বউ রেখে অকালে স্বর্গে গেছেন, না? মা আধপেটা খেয়ে খেয়ে শয্যা নিয়েছেন, অর্থাভাবে বেশি দূর লেখাপড়া শেখা হয়নি, স্বাস্থ্য ভেঙে পড়েছে; হয় তোমাকে এক্ষুনি টাকা দিতে হবে, নয়তো চাকরি দিতে হবে, দুটো একসঙ্গে হলেই ভালো। ঠিক বলেছি কি না? কী, চুপ করে রইলে যে?”

    ছেলেটার গলা শুকিয়ে স্বর বেরুচ্ছে না বোঝা গেল; কাঁপা কাঁপা, হাড় জিরজিরে, কেঠো কেঠো হাত দিয়ে পকেট হাতড়াতে লাগল। এত চেনা মনে হচ্ছে কেন? কোথাও দেখেছেন কিশোরীবাবু এই মুখটাকে, কানের পাতার ওপরের আঁচিলটা ওঁর চেনা, চোখের কোণে ছোট্ট উঁচু জায়গাটাকেও আগে নিশ্চয় কোথাও দেখেছেন। কিন্তু জিজ্ঞাসা করলেই পেয়ে বসবে, তখন ঝেড়ে ফেলা মুস্কিল হবে। আঃ, হেম, নাদুও তো বেশ লোক; ‘একা থাকতে চাই’ বলেছেন বলে বেমালুম হাওয়া! একটা বিপদআপদও তো হতে পারে, সে খেয়াল নেই। দেশের কর্মীদের রক্ষা করবে না তো কাকে করবে?

    ছেলেটা পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে এগিয়ে ধরতেই, রুষ্টস্বরে কিশোরীবাবু বললেন, ‘কী ওটা? নিজের ফিরিস্তি নাকি? একেবারে ভিখিরি বনে গেছ দেখছি, ভদ্রলোকের ছেলে হয়ে!’— আরও কিছু কড়া কথা শুনিয়ে দেবার ইচ্ছা ছিল, ছেলেটা হঠাৎ নরম গলায় বলল, ‘আজ্ঞে না, একটু লিখেছিলাম।’‘লিখেছিলে? কী লিখেছিলে?’ ‘বাংলা দেশের পাড়াগাঁর উন্নতি সম্পর্কে একটা প্রবন্ধ।’

    কিশোরীবাবু কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে ছাদফাটানো হাসি হাসলেন। ‘বাঃ, খুব ভালো, আমরা এক আপিস এক্সপার্ট দিয়ে উন্নয়ন করতে পারছি না, আর তুমি আমাদের শিক্ষা দেবে, মুখ ছোকরা! বেরোও এখান থেকে এক্ষুনি!’ ছেলেটার মুখ সাদা হয়ে গেল, অনেক কষ্টে বলল, ‘সত্যিই বড্ড গরিব আমরা, মাকে দেখলে কষ্ট হয়, না খেয়ে খেয়ে— যদি একটু লেখাটেখার কাজ দিতেন, কত নোটিশ, রিপোর্ট, বিজ্ঞাপন তো দরকার হয়—’

    ‘ওঃ, সেসব তুমি লিখবে, না? বলি বি-এ পাস করেছ?’ ছেলেটা মাথা নাড়ল, ‘হায়ার সেকেন্ডারির পর আর পড়া হল না।’—‘থাক, আর বলতে হবে না, ওসব জানা আছে। এখন মানে মানে কেটে পড় দিকি! আজ একটা বিশেষ দিন, তাই রাগমাগ করতে চাই না। যাও।’

    ছেলেটা নিচু হয়ে মাটি থেকে কাগজটা কুড়িয়ে নিয়ে, এক পা দু পা করে পেছু হটতে লাগল। খোলা কাগজটাতে লেখা প্রথম লাইনটা কিশোরীবাবুর চোখে পড়ল, ‘নিরবধি বাংলার খেত খাল নদী—’ রোগা হাতটার ওপর চোখ পড়ল; কড়ে আঙুলে একটা রুপোর আংটি, তাতে একটা সিংহের মুখ তার চোখ দুটি দুটো লাল পলা, কপালে একটা নীল ফিরোজা।

    বুকের মধ্যে ধ্বক করে উঠল। ও লেখা কোথায় যেন পড়েছেন; টুকে আনেনি তো ব্যাটা? কিন্তু হাতের লেখাটাও বড় চেনা। আংটিটাও বড় চেনা। কিশোরীবাবুর মাথাটা কেমন করে উঠল, চোখে ঝাপসা দেখতে লাগলেন। বড় চেনা হাতের লেখা, ‘নিরবধি বাংলার খেত খাল নদী—’ তারপরে আছে ‘শ্যামল বনের সম্ভার কেহ যদি—’ আর মনে পড়ছে না। গায়ে কাঁটা দিচ্ছে, কপাল থেকে ঘাম ঝরছে। ও কার আংটি? বালিখালের মাসিমার ঐ রকম আংটি ছিল না? সেদিন কলকাতায় আসার সময় কিশোরীকে দিয়েছিলেন, নাকি বড় পয়মন্ত আংটি। দু’হাতে কিশোরীবাবু মুখ ঢেকে মাথা ঘোরা বন্ধ করবার চেষ্টা করতে লাগলেন। কিশোরীর কপাল সত্যি ফিরে গেছিল, কিন্তু বড় কষ্টে বড় কষ্টে। ওই লেখাটাও কত কষ্টে লেখা, চেয়ে আনা কাগজে, কেরোসিনের ডিবের আলোতে। অমনি ফেলে দিলেন।

    চমকে উঠে দাঁড়ালেন কিশোরীবাবু। কে ফেলে দিল? যেন সম্বিৎ ফিরে এল তাঁর। উঠিপড়ি করে দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলেন—‘ও কিশোরী, দাঁড়াও; মা তাহলে এখনো আছেন?’ কিন্তু সে ছেলেটা কখন চলে গেছে, কিশোরীবাবু বাইরের বারান্দা দিয়ে অনেকখানি দৌড়ে গিয়েও তাকে দেখতে পেলেন না। সিঁড়ি নিস্তব্ধ, লিফ্‌ট বন্ধ। অনভ্যস্ত গোলমাল শুনে কোথা থেকে মুরারি ছুটে এল, কিশোরীবাবুর উদ্‌ভ্রান্ত’ চেহারা দেখে হাঁকডাক লাগাল। হেম এল, নাদু এল, বিশুবাবু, হীরেন, সবাই এল। কেউ তা হলে বাড়ি যায়নি।

    ‘একটা খদ্দর পরা রোগা ছেলেকে এই দিক দিয়ে যেতে দেখেছ কেউ? দ্যাখ, দ্যাখ, তাকে আমার বড় দরকার।’ মুহূর্তের মধ্যে চাপরাশি, পাহারাওয়ালা, সার্জেন্ট পুলিস, অত বড় বাড়ির আনাচেকানাচে তল্লাস শুরু করে দিল। অবিশ্যি কিশোরীবাবু জানতেন তাকে পাওয়া যাবে না। ওরা ফিরে এসে বার বার জিজ্ঞাসা করতে লাগল, ‘আপনি চেনেন তাকে? কোনো ক্ষতি করতে আসেনি তো?’ কিশোরীবাবু মাথা নেড়ে বললেন, ‘না না, ভালোর জন্যই এসেছিল, আমিই শুনলাম না, তাড়িয়ে দিলাম। ‘চেনা লোক?— ওকী, এখানে বসুন, ও হেম, মাথায় একটু জলের ছিটে দাও। বাড়িতেও একটা খবর দিলে ভালো হয় না?’

    কিশোরীবাবু কৌচে এলিয়ে পড়ে চোখ বুজলেন। চেনা নয়তো কী? বাবার ঐ পুরোনো জামা, ওই ঘরে কাচা কাপড়, ঐ কানে তিল, ঐ চোখের কোণে উঁচু ঢিপলি, আয়নায় কত দেখেছেন; এখনও তিলটা রয়েছে, ঢিপলিটার অপারেশনের দাগ রয়েছে। উনি চিনবেন না তো কে চিনবে? এরা কিশোরীবাবুর বাড়িতে টেলিফোন করে এখন কাকেও পাবে না। কিন্তু এ বিষয়ে কোনোই সন্দেহ নেই যে বালিখালের সরু গলির টালির ছাদের একতলা বাড়িতে, ঐ ছেলেটা যেই ঢুকবে, রান্নাঘর থেকে মা ডেকে বলবেন, ‘কিশোরী, এলি? এই ভাতটা ফুটল বলে।’ তারপর ময়লা শাড়ির আঁচলে মুখ মুছিয়ে, তাঁর নখভাঙা, শিলে ছ্যাঁচা, পোড়-খাওয়া হাতটা ওর গায়ে মাথায় বুলোবেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভয়ঙ্কর ভূতের গল্প – লীলা মজুমদার সম্পাদিত
    Next Article হ্যান্স অ্যান্ডারসন রচনাবলী-১ – অনুবাদ: লীলা মজুমদার

    Related Articles

    লীলা মজুমদার

    বদ্যিনাথের বড়ি – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    হলদে পাখির পালক – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    বাঘের চোখ – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    গুপির গুপ্তখাতা – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    পদিপিসীর বর্মিবাক্স – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    টং লিং – লীলা মজুমদার

    November 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026
    Our Picks

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    April 25, 2026

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }