Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026

    ৫৭ থেকে ৪৭ (স্বাধীনতা সংগ্রামের কল্পিত বিকল্প ইতিহাস)

    May 1, 2026

    প্রবাদ মালা – রেভারেণ্ড কে. কে. জি. সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সব ভুতুড়ে – লীলা মজুমদার

    লীলা মজুমদার এক পাতা গল্প293 Mins Read0
    ⤶ ⤷

    লাল টিনের ছাদের বাড়ি

    দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকের ঘটনা; অকুস্থল ভারত-বর্মা সীমান্তের একেবারে উত্তরপূর্ব কোনা; জায়গাটার নামধাম নাই করলাম। আমার পলটুকাকা কনভয় নিয়ে সেখানে যখন পৌঁছলেন, নির্ধারিত সময়ের পর তখন পাঁচ ঘণ্টা কেটে গেছে, চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে।

    সাধারণ চোখ দিয়ে বিচার করতে গেলে জায়গাটার প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে একটা অচেনা চেহারার পাথুরে ব্রহ্মপুত্র, সবেমাত্র পাহাড় থেকে ছাড়া পেয়ে আছড়ে আছড়ে চলেছে; অন্যদিকে সাদা জমাট হিমালয়। তার উপর চাঁদের আলোর বান ডেকেছে, চোখ ঝলসে যায়, কান ঝালাপালা হয়। কিন্তু কে না জানে যুদ্ধের সময় প্রাকৃতিক সৌন্দর্যের আদর নেই। ক্লান্ত শরীরটাকে কোনোমতে ট্রাক থেকে টেনে নামিয়ে রতন সিং বললেন, আঃ, কী বুদ্ধি তোমার পি. এস! একেবারে খোলা নদীর পাড়ে কনভয় থামালে!

    পল্টুকাকা হেসে বললেন, কোনো নৌকোর কি সাঁতারুর কি কুমীরের এ নদী পার হওয়ার সাধ্যি নেই। রতন সিং বললেন, কিন্তু ফুটফুটে চাঁদের আলোয় বোমারুর অব্যর্থ টার্গেট! ওদের দুশো গজ এগিয়ে ওই তেঁতুল বনের আড়ালে থাকতে বল, ও-ও নদীরই ধারে বলতে গেলে। কিন্তু আলো জ্বালবে না, ঠাণ্ডা রসদ খাবে।

    কনভয় এগিয়ে গেলে পল্টুকাকা একটু অপ্রস্তুতভাবে বললেন, এই জায়গাই তো, চিফ?

    রতন সিং বিরক্ত হয়ে উঠলেন, বারবার ম্যাপ মিলিয়েছি, এই জায়গা না হয়ে যায় না। ওই দ্যাখ, নদীর ধারে লাল টিনের চাল দেওয়া দোতলা বাড়িও রয়েছে; অত কাঁচা কাজ আমি করি না।

    কিন্তু তাহলে সেই যে, যার আমাদের মিট করবার কথা ছিল—অবশ্য পাঁচ ঘণ্টা দেরি করে আসা হয়েছে, এতক্ষণ ধরে তার অপেক্ষা করতে বয়ে গেছে; রাতে এখানে একা অপেক্ষা করাটা কি তার পক্ষে খুব নিরাপদ মনে করো নাকি?

    পল্টুকাকা গলা নামিয়ে বললে, যে কাজ সে বেছে নিয়েছে, তাও কি খুব নিরাপদ কাজ?

    চারদিকটা অস্বাভাবিক চুপচাপ, ব্রহ্মপুত্রের কলধ্বনিটাকে পর্যন্ত নীরবতার ভাষা বলে মনে হয়। পল্টুকাকা চারদিকে চেয়ে বললেন, গা ছমছম করে, যাই বলুন। তার ওপর ওই পেট্রল ডিপোতে যা বললে সে ভাবলেও গা শিউরে ওঠে। সুর্য ডোবার পর এ জায়গার দশ মাইলের মধ্যে নাকি পারতপক্ষে কেউ আসে না, ঐ বাড়িটা ভুতের বাড়ি—

    রতন সিং বাধা দিয়ে বললেন, ‘ঠিক সেই জন্যই তো এই জায়গা বেছে নেওয়া। এখানে নিরাপদে কনভয় নিয়ে দিন কাটানো যাবে। ওই মেয়ের নাম কুসুমকুমারী, সে এই দিককারই মেয়ে; তার পথ ভুল করবার কোনো সম্ভাবনাই নেই; তোমার ওসব ভয়ভাবনার উপরে থাকে সে; রাঁধেও নাকি খাসা। সাতদিন সাত রাতের পর, গরম রান্না খাবার খেয়ে, ছাদের নিচে, খাটের ওপর পাতা বিছানায় শুয়ে— ঘুমোনোর সঙ্গে সঙ্গে সুখের কি কোনো তফাৎ আছে মনে কর? চল।’ এখান থেকে কনভয়ের কোনো সাড়া শব্দই পাওয়া যায় না। রতন সিং পল্টুকাকার আগে আগে ইচ্ছা করেই যেন জোরে জোরে পা ফেলে, লাল টিনের ছাদের বাড়িটার দিকে এগোলেন। স্বাভাবিক স্পষ্ট গলায় বললেন, ‘বুঝলে হে, কুসুমকুমারীর সঙ্গে দেখা হওয়াটা নিতান্তই দরকার। সে তো শুধু আমাদের রাঁধাবাড়া দেখাশুনো করবে না, তার জন্য আবার একটা বাইরের লোকের কোনো দরকার ছিল না, আসলে সে-ই হল এস ঘাঁটি। পল্টুকাকা হঠাৎ চমকে উঠলেন। রতন সিং কাষ্ঠ হেসে বলে চললেন, ‘এইখানে আমাদের গোপন ঘাঁটি করা চলবে কি না, শত্রুদের কতদূরে কোথায় অবস্থান, এ সব খবরই ওর নখাগ্রে। অথচ দেখলে মনে হবে যেন স্রেফ একটি সীমান্তের পাড়াগাঁর মেয়ে। ওর সঙ্গে কথা বলার সময় ভুলেও কিন্তু ওকে বুঝতে দিও না যে, ওর পরিচয়টা আমাদের জানা আছে। সি-ওর এই রকমই হুকুম। দুচ্ছেদ্য আবরণে এস ঘাঁটির পরিচয় মোড়া থাকবে, নেহাৎ আমি ক্লান্ত বলে, বলে ফেললাম।’

    পল্টকাকা শুনে কাঠ। এস ঘাঁটির কীর্তিকলাপ তাঁর অজানা ছিল না, সে যে একজন মেয়ে হতে পারে, একথা তিনি স্বপ্নেও ভাবেননি। পল্টুকাকার মতে মেয়েদের শ্রেষ্ঠ স্থান হল রান্নাঘরে। বলতে বলতে ওঁরা লাল টিনের ছাদের বাড়িটার দোর গোড়ায় এসে পৌঁছেছেন। একেবারে নদীর ধার ঘেঁষে বাড়ি; অমন দুরন্ত নদীর পাড়ে কেউ যে বাড়ি করে একথা ভাবলেও আশ্চর্য লাগে। তবে মজবুত গাঁথুনি, আগাগোড়া পাথরের, নদীর পাড়ও উত্তরে দক্ষিণে অনেকদূর অবধি পাথর দিয়ে বাঁধানো, উঁচু পাড়িতে অনেক বিদেশি গাছের বাহার; চাঁদের আলোতেও বোঝা যাচ্ছে এখন তারা অযত্নে মলিন।

    রতন সিং মুখে যাই বলুন ভেতরে ভেতরে নিশ্চয় একটু ভয় ঢুকেছিল, তাই প্রায় ফিসফিস করে বললেন, “জায়গাটাতে এলে যে মন খারাপ হয়ে যায় সে বিষয়ে সন্দেহ নেই, তাই বোধহয় ঐ সব গাঁজাখুরি ভূতের গল্পের সৃষ্টি হয়েছে। কুসুমকুমারী সম্ভবত এইখানেই আমাদের থাকার জায়গা ঠিক করেছে। ভূতের বাড়ির মতো নিরাপদ আস্তানা আর কোথায় পাবে?” রতন সিং জোর করে হাসতে চেষ্টা করলেন— দরজায় একটু ধাক্কা দিয়ে দেখা যাক, কী বল?’ ঠিক সেইসময় দরজাটা আপনা থেকেই খুলে গেল। পল্টুকাকার গায়ের রক্ত হিম হয়ে এল। ভাগ্যিস, দরজা খুলে কুসুমকুমারী এক গাল হেসে বেরিয়ে এল, নইলে হয়তো সত্যি সত্যি এলিয়েই পড়তেন, আর তা হলে রতন সিং ওঁকে পোস্টেজ বিভাগে চালান না করে ছাড়তেন না।

    মন্দ ব্যবস্থা হল না মোটের ওপর; যদিও কুসুমকুমারীর ভাঙা ভাঙা হিন্দি থেকে বোঝা গেল সে ওঁদের আসার বিষয় সঠিক খবরই পায়নি। তবু ওঁদের সঙ্গে কিছু শুকনো সামগ্রী ছিল, আলু ছিল, চাল ছিল, মাখন ছিল, বাড়িতে এককালে মুর্গি ছিল, এখনো তাদের বুনো বংশধররা ডিম পাড়ে, লঙ্কা গাছে লঙ্কা ঝুলছিল। চাঁদের আলোয় সে সব সংগ্রহ করে, রাত ন’টার মধ্যে কুসুমকুমারী সুন্দর নকশা করা পুরোনো চিনেমাটির বাসনে তাঁদের যা খাওয়াল সে আর ভুলবার নয়।

    বাস্তবিক যারা ওসব কুসংস্কারে বিশ্বাস করে তাদের পক্ষে এ-বাড়িটাকে ভূতের বাড়ি বলাটা কিছুই আশ্চর্য নয়। ঠিক মনে হয়, সময় এখানে কুড়ি বছর আগের একটা বিশেষ মুহূর্তে পৌঁছে চুপ করে থেমে রয়েছে। মেঝেতে ম্যাটিং পাতা, কাঠের সিঁড়িতেও ম্যাটিং। ওপরে পাশাপাশি তিনটি শোবার ঘর। লোহার খাট, তার পুরোনো নারকেল ছোবড়ার গদীর ওপর কুসুমকুমারী আলমারি থেকে কম্বল আর চাদর বের করে বিছানা পেতে দিল। বালিশে পরিষ্কার ওয়াড় পরিয়ে দিল।

    সবই হল, শুধু আসল ব্যাপারটি ছাড়া। কুসুমকুমারী মুখ ফুটে কথা বলে না।

    তা বলবেই বা কেন, রতন সিং আর পল্টুকাকাই যে ঠিক লোক, কুসুম তা জানবে কী করে? শেষ পর্যন্ত রতন সিং তাকে খোলাখুলি জিজ্ঞাসা করলেন শত্রুরা কোথায়, এখানে মাসখানেক নিরাপদে থাকা যায় কি না।

    কুসুমকুমারীর মুখের হাসি মিলিয়ে গেল, সে শিউরে উঠল, তার মুখ খুলে গেল।— না, না, না, কাল ভোরেই চলে যাও, এ জায়গা ভালো নয়। কাল রাতেই তারা আসবে। কাউকে বাদ দেবে না। আর এক মুহূর্ত সে দাঁড়াল না, নিচে কিছু জিনিসপত্র নাড়াচাড়ার, দরজা জানলা বন্ধ হওয়ার শব্দ, তার পর সব চুপচাপ; শুধু কানের কাছে ব্রহ্মপুত্রের উত্তাল গর্জন।

    পূর্বদিক ফর্সা হবার আগেই ওঁদের ঘুম ভেঙে গেল, পাঁচ মিনিটে সামান্য জিনিসপত্র বাঁধা সারা, ওঁরা তৈরি। বিছানার চাদর, কম্বল, বালিশের ওয়াড় সব যথাস্থানে তুলে রাখা হল, জানলা দরজা বন্ধ করা হল। তাকে আরেকবার দেখতে ইচ্ছা করছিল, কিন্তু এসব কাজে যারা জড়িয়ে পড়ে, কোনো রকম ব্যক্তিগত সম্পর্কের তারা ধার ধারে না, একথা দুজনারই জানা ছিল। তবু একতলার পরিচ্ছন্ন খাবার ঘর, রান্নাঘর দেখে যখন মনে হল না যে গতকাল রাতে এখানে একজন মেয়ের সেবার হাত পড়েছিল, দুজনারই মন ভারী হয়ে উঠেছিল।

    বলা বাহুল্য, সূর্য ওঠার আগেই কনভয় রওনা হয়ে গিয়েছিল। তারপর মার্গারিটাতে রিপোর্ট করতে হল: পরদিন সত্যি সত্যি নদীর ধারের ঐ সব অঞ্চলে শত্রুদের বোমা পড়েছিল, লাল টিনের ছাদের বাড়িটার নাকি আর কোনো চিহ্ন থাকেনি। প্রায় মাস ছয় বাদে কলকাতায় একটা ক্লাবে সি-ওর সঙ্গে পল্টুকাকার দেখা। সি-ওর মহা আক্ষেপ, মিছিমিছি কনভয় নিয়ে ওঁদের অতদূরে পাঠানো হয়েছিল বলে, তার দশদিন আগেই যে এস ঘাঁটি এয়ার-রেডে নিখোঁজ, সেটা তাঁর জানা ছিল না। ওঁদের বোধ করি বড়ই কষ্ট হয়েছিল।

    সেখানে সি-ওর বন্ধু কর্নেল লাহিড়ীও ছিলেন, ‘এটা আবার একটা কথা হল? দিল্লীতে আমার রতন সিং-এর সঙ্গে দেখা, সে কিন্তু বলল এস্ ঘাঁটি নিখোঁজ হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু কুসুমকুমারী বলে যে গ্রামের মেয়েটিকে আমরা এস্‌ ঘাঁটি বলে জানতাম, সে বেঁচেই আছে এবং তার কর্তব্যও ভোলেনি। সে-ই ওঁদের সঙ্গে দেখা করে সাবধান করে দিয়েছিল, তাই ওঁদের কনভয়টাও বেঁচে গেছিল। তা নিখোঁজই বল আর যাই বল। কী বলেন ক্যাপটেন, সেদিন কি খুব কষ্ট হয়েছিল?’

    পল্টকাকা মাথা নাড়লেন, ‘না, না, কোনো কষ্টই হয়নি, বড় যত্ন পেয়েছিলাম। ও বাড়িতে কারো অযত্ন হয় না। ওখান থেকে একশো মাইল দূরে বটগাছের নিচে যে ছোট্ট পেট্রল ডিপো আছে, সেখানকার লোকদের জিজ্ঞাসা করলে, তারা বলে যে গত পঞ্চাশ বছরের মধ্যে ও বাড়ি থেকে কেউ অযত্ন পেয়ে ফেরেনি। এমনকী এই কুড়ি বছর ধরে যে বাড়িতে কোনো জনমানুষের বাস নেই, এখনো নয়। সেই ভয়েতেই কেউ ওদিক মাড়ায় না। যাক লাল টিনের ছাদের বাড়িটা এতদিন বাদে ব্রহ্মপুত্রের নিচে ডুবে গেল? ভয়ের মধ্যে অভয় দেবার আর কেউ রইল না তা হলে!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভয়ঙ্কর ভূতের গল্প – লীলা মজুমদার সম্পাদিত
    Next Article হ্যান্স অ্যান্ডারসন রচনাবলী-১ – অনুবাদ: লীলা মজুমদার

    Related Articles

    লীলা মজুমদার

    বদ্যিনাথের বড়ি – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    হলদে পাখির পালক – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    বাঘের চোখ – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    গুপির গুপ্তখাতা – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    পদিপিসীর বর্মিবাক্স – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    টং লিং – লীলা মজুমদার

    November 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026
    Our Picks

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026

    ৫৭ থেকে ৪৭ (স্বাধীনতা সংগ্রামের কল্পিত বিকল্প ইতিহাস)

    May 1, 2026

    প্রবাদ মালা – রেভারেণ্ড কে. কে. জি. সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }