Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালপুরুষ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প892 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. অনুর মা এখন ফুলের বিছানায়

    চার

    অনুর মা এখন ফুলের বিছানায় শুয়ে আছে। শ্যামবাজারের মোড় থেকে অর্ক ফুল কিনে এনেছিল কিন্তু একটু আগে নুকু ঘোষ বিরাট একটা মালা পাঠিয়ে দিয়েছে। খাটিয়ার চারপায়ে ধুপ জ্বলছে। সারাদিন রোদে পুড়ে যদিও অনুর মায়ের মুখ কালো তবু এত সাদা ফুলে তাকে অন্যরকম দেখাচ্ছে। অর্ক আর বিলু গিয়েছিল ফুল আনতে, আসার আগে পাঞ্জাবীর দোকান থেকে রুটি আর কষা মাংস খেয়ে এসেছে। দারুণ খেতে। অর্ক এই প্রথমবার খেল। ব্যাপারটা ওরা চেপে গেছে অন্যদের কাছে। অর্ক দেখল, ক্যাশিয়ার হবার বেশ মজা আছে, চট করে কেউ হিসেব জিজ্ঞাসা করে না। ওরা যখন অনুর মাকে সাজাচ্ছিল তখন মাধবীলতা গলি থেকে বেরিয়ে এল। চারটের সময় টিউশনিতে যায় সে পাইকপাড়ার ইন্দ্র বিশ্বাস রোডে।

    সারাদিন ছেলে ঘরে ফেরেনি। দুপুরের রান্না করা ভাত হাঁড়িতেই পড়ে আছে। অপেক্ষা করে করে অনেক বেলায় খেয়েছে মাধবীলতা। অনিমেষ বলেছিল, ‘মৃতদেহ ম্যানেজ করা খুব ঝামেলার ব্যাপার, আজকের দিনটা আর কিছু বলো না ওকে।’

    মাধবীলতা অনিমেষের দিকে তাকিয়েছিল, ‘তোমার ছেলে তুমি বুঝবে, আমার কি!’

    অনিমেষ এই রকম কথাবার্তা সহ্য করতে পারে না। এক ধরনের নিরাসক্তির আড়ালে তীব্র খোঁচা থাকে যা হজম করা মুশকিল। সে বলল, ‘ছেলে কিন্তু তোমার, তুমি অনিচ্ছা করলে ও আসতো না।’

    মাধবীলতা চমকে মুখ ফেরাল। তারপর কিছুক্ষণ অনিমেষের দিকে তাকিয়ে রইল। অনিমেষের অস্বস্তি হল এবার। আঘাতটা দিতে যত আনন্দ হচ্ছিল দিয়ে দেবার পর ততই বিস্বাদ লাগল। হঠাৎ ওর মনে হল তার দিকে তাকিয়ে আছে বটে কিন্তু মাধবীলতা তাকে দেখছে না। ওর দৃষ্টি হঠাৎ শূন্য হয়ে গিয়েছে। অবশ্য খুব দ্রুত নিজেকে সামলে নিল মাধবীলতা। কিন্তু এ প্রসঙ্গে আর একটিও কথা বলল না।

    অর্ক দুপুরে বাড়িতে খেতে যায়নি এ রকমটা এর আগে হয়নি। দুপুর থেকেই অর্ক এ নিয়ে অস্বস্তিতে ছিল। কিন্তু সঙ্গীরা কেউ যখন খেতে যাচ্ছে না তখন সে যায় কি করে! স্বাস্থ্যের কারণেই হোক কিংবা ক্লাস নাইনে পড়ছে বলেই ওরা ওকে দলে নিয়ে নিয়েছে। কিন্তু ওদের প্রত্যেকের বয়স ওর চেয়ে পাঁচ থেকে দশ বছর বেশী। খিদে পেয়েছে বলে বাড়িতে যাওয়া তাই প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। শ্যামবাজার থেকে বিলুর সঙ্গে খেয়ে এসে শরীরটা ঠাণ্ডা হলেও মন হয়নি। এই নিয়ে মায়ের মুখোমুখি হতেই হবে অর্ক জানে। এইসময় সে শিবমন্দিরের পাশের রকে বসে মাধবীলতাকে বেরিয়ে আসতে দেখল। ফুল দিয়ে সাজাবার পর আবার ভিড়টা জমেছে। মাধবীলতা সেদিকে না তাকিয়ে ট্রাম রাস্তার দিকে চলে গেল।

    মড়ার পাশে হরিপদ বসেছিল। অনুপমাও আর কাঁদছিল না। জ্ঞান ফেরার পর হরিপদ কারো সঙ্গে কথা বলছিল না। কিলা চেঁচিয়ে বলল, ‘চল বে, আর দেরি করে লাভ নেই।’

    সঙ্গে সঙ্গে সাজসাজ পড়ে গেল। অর্ক ঠিক করেছিল এবার সে কাঁধ দেবে না। সকালবেলায় যথেষ্ট শিক্ষা হয়ে গিয়েছে। চারজনের কাঁধে অনুর মা ওপরে উঠতেই খুরকি শিরা ফুলিয়ে চিৎকার করল, ‘বল্‌ হরি আবে হরি বল্।’ সঙ্গে সঙ্গে সাড়া দিল অন্যান্যরা, ‘বল্ বল্ হরি বল্।’

    কিলা এবার লাফিয়ে পড়ল সামনে। শরীরটাকে বেঁকিয়ে চুরিয়ে হাঁটু ভেঙ্গে চিৎকার করল, ‘হ্যারি হ্যারি বোল্‌ বল্‌, চল বে চল্ চল্।’ এই চিৎকার বল্লমের মত উড়ে যাচ্ছিল চারপাশে। ঈশ্বরপুকুর লেন দিয়ে ওরা যখন এই রকম ভঙ্গী নিয়ে শব্দ করতে করতে বের হচ্ছে তখন আশে পাশের বাড়ির সামনে ভিড় জমে গেছে। অর্ক পাশে পাশে হাঁটছিল। কিলা তাকে বলল, ‘লে বে, তুই স্লোগান দে।’ অর্ক একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, ‘কি স্লোগান দেব?’

    ‘আরে ওই একটা ছাড়া তো অন্যকথা বলা যাবে না।’

    দ্রুত হাঁটতে হচ্ছে বলে অর্ক প্রথমটায় কাঁপা গলায় বলল, ‘হরি বোল।’ কিন্তু বলেই বুঝল ঠিক হল না। ওই মড়া নিয়ে যাওয়ার স্পীডের সঙ্গে এইরকম করে বললে চলবে না। ওরা এখন ঠিক ট্রাম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। ফলে পেছনের গাড়িগুলো হাঁটিহাঁটি করে আসছে। আর জি কর ব্রিজ থেকে নামবার সময় অর্ক খুঁজে পেল। দলের সামনে ছুটতে ছুটতে সে চেঁচাল, ‘বল্‌ হরি হরি বল্।’ একটা সুর এবং তালে শব্দচারটি উচ্চারিত হওয়ায় কিলা সেই ছন্দে কোমর এবং বুক দোলাতে লাগল। ক্রমশ সেটা সংক্রামিত হয়ে গেল পুরো দলটায়। এমন কি যে চারটে ছেলে কাঁধ দিয়েছিল তাদের একজন চেঁচিয়ে উঠল, ‘আবে গাণ্ডুরা, আমি নাচব না?’ খুরকি ন্যাড়াকে বলল, ‘যা বে,তুই নিজের মাকে কাঁদ দে, কোয়াকে ছেড়ে দে।’

    ন্যাড়া খিঁচিয়ে উঠল, ‘আমি ছোট না? চারটে কাঁধ সমান হবে?’ ন্যাড়া কথা বলতে বলতে শরীর দোলাচ্ছিল অর্কের স্লোগানের ছন্দে। ততক্ষণে দলটা এসে গেছে শ্যামবাজারের মোড়ের কাছে। সুভাষ বোসের মূর্তির সামনে হঠাৎ কোয়ারা খাটিয়া নিচে নামিয়ে রেখে টুইস্ট শুরু করে দিল। সেই ভর বিকেলে পাঁচ রাস্তা ধেয়ে ছুটে আসা অজস্র গাড়ি বাধ্য হল দাঁড়িয়ে পড়তে। ফুটপাথে ভিড় জমে গেল। ট্রাফিক পুলিসগুলো দাঁত বের করে হাসতে লাগল ব্যাপারটা দেখে। পনের জন ছেলে উত্তাল নেচে যাচ্ছে মড়ার খাটিয়া নামিয়ে। তাদের ঠিক পেছনে একটি প্রৌঢ় খোঁচা দাড়ি নিয়ে সাদা চোখে তাকিয়ে। যেন সামনে কি হচ্ছে সে দেখতেই পাচ্ছে না। তার গা ঘেঁষে একটি যুবতী মেয়ে গায়ে শাড়ির আঁচল জড়িয়ে ডানদিকের হোর্ডিং-এর পোস্টার দেখছে। সেখানে মিঠুন এইরকম নাচের ভঙ্গীতে দাঁড়িয়ে। এর মধ্যে স্লোগানটা একটু পাল্টেছে। অর্কর মুখ থেকে বিলুর মুখে পৌঁছে গিয়ে সেটা তীব্র স্বরে উচ্চারিত হচ্ছে, ‘হ্যারি বোল্‌ ডিস্কো বোল্ হ্যারি কিস্‌কো। পনেরটা শরীর এখন নেতাজীর সামনে উত্তাল, সেগুলো অবিশ্বাস্য দক্ষতায় ভাঙ্গছে, বুক এবং শুকনো নিতম্ব চরকির মত ঘুরছে।

    এই সময় একটা মোটর বাইক শব্দ করে এসে থামল সামনে। বৃহৎ চেহারার এক সার্জেন্ট চেঁচিয়ে উঠল, ‘এই শালা শুয়ারের বাচ্চারা, মড়া তোল।’ চকিতেই অনুর মা আবার কাঁধে উঠে গেল। যদিও নৃত্য এবং স্লোগান থামল না তবু সেই গতিতেই দলটা মোড় পেরিয়ে ভূপেন বোস অ্যাভিন্যুতে ঢুকে গেল। অবিরত গাড়ির হর্ন বাজছে পেছনে, সার্জেন্ট ট্রাফিকের জট ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লেন। পাতাল রেলের খোঁড়াখুঁড়িতে ভূপেন বোস অ্যাভিন্যুকানা হয়েছিল, এদের মিছিল সেখানে ঢুকে পড়ায় ট্রাফিক পুরোপুরি বন্ধ হয়ে গেল। একটা অ্যাম্বুলেন্স নড়তে পারছিল না এক চুল। মুখ বের করে ড্রাইভার চেঁচিয়ে উঠল, ‘ও দাদারা একটু ছেড়ে দিন, স্ট্রোক কেস নিয়ে যাচ্ছি।’

    কিলা বলল, ‘নিয়ে যেতে হবে না, খাটিয়ায় শুইয়ে দে।’

    নিমতলায় যখন ওরা পৌছাল তখন সন্ধ্যে পেরিয়ে গেছে। দুটো পা ভারী হয়ে উঠেছিল অর্কর, গলা প্রায় ভেঙ্গে গেছে। মড়া নামিয়ে রাখতেই কটু গন্ধ নাকে এল। নিমতলায় এই প্রথম আসা ওর। বিলু বলল, ‘আবে অক্ক, চল দেখে আসি আমরা ক’লম্বর!’

    ‘নম্বর?’

    তুই শালা বিয়ে করতে এসেছিস নাকি যে এলি আর ঢুকিয়ে দেবে? চল বে!’

    শ্মশানের ভেতরে ঢুকল ওরা। দাউ দাউ করে চিতা জ্বলছে দুটো। তাদের ঘিরে শ্মশানযাত্রীরা বিহুল চোখে তাকিয়ে। অর্ক দুটো পা দেখতে পেল, চিতা থেকে বেরিয়ে আছে, তখনও পোড়েনি। ওর শরীরটা গুলিয়ে উঠল। কটু গন্ধটা যে মড়া পোড়ার তা বুঝতে অসুবিধে হল না আর। ইলেকট্রিক চুল্লির ওখানে বেশ ভিড়। মড়া যেমনভাবে এসেছে তেমনভাবে সুযোগ পাবে পুড়তে। বিলু বলল, ‘তাড়াতাড়ি আমাদের নাম লেখা নইলে মড়া পচবে।’

    ভিড়ের মধ্যে অর্ক এগোচ্ছিল। এই সময় কানে এল, ‘তাড়াতাড়ি পোড়াবেন?’ সে মুখ ফিরিয়ে দেখল একটা শুড্যা চোরের মত তাকে দেখছে। এ শালা নির্ঘাৎ দালাল। সে হাত নাড়ল, ‘ফোট্‌।’

    ঠিক তক্ষুনি একজন ভদ্রলোক লোকটাকে ডাকল, ‘এই যে ভাই, হবে?’

    ‘আপনাকে বলেচি তো একস্ট্রা তিরিশ ছাড়তে হবে। এসব লাইনে অনেক খরচ, ভাগ বাঁটোয়ারা আছে।’ লোকটা রোয়াবের সঙ্গে বলল।

    ‘ওটা কুড়ি কর।’

    ‘দূর মাইরি, আপনি ভদ্রলোকের ছেলে?’

    ‘মানে?’

    ‘নিজের বাপকে পোড়াবেন তবু দর কষাকষি করছেন। কুড়ি আর তিরিশে পার্থক্যটা কি? আপনার চান্স আসতে আরো চার ঘণ্টা লেগে যাবে। আর এর মধ্যে যদি কোন এম এল এ-র রেফারেন্স এসে যায় তো হয়ে গেল! রাজি হলে আধঘণ্টার মধ্যে তুলে দেব।’ দালালটা বলল।

    ‘গোলমাল হবে না তো?’

    ‘সে রিস্ক আমার।’ তারপর গলা নামিয়ে বলল, ‘দুটো জেনুইনের পর একটা ফলস ঢোকানো আছে আপনাদের জন্যে।’

    ‘ঠিক আছে।’

    ‘মালটা ছাড়ুন তাহলে।’

    ‘আগে দিতে হবে?’

    ‘হ্যাঁ, তাই নিয়ম।’

    অর্ক আর দাঁড়াল না। ভিড় ঠেলে টেবিলের সামনে পৌঁছাতে অসুবিধে হচ্ছিল। সে কনুই দিয়ে ধাক্কা মেরে চিৎকার করল, ‘সোরে যান মোশাই।’ এর মধ্যেই সে জেনেছে যে এইভাবে কথা বললে, দারুণ কাজ হয়। কিলা কিংবা খুরকির মত তার উচ্চারণ সঠিক হয় না বটে তবু কাজ দেয়। এখানেও তাই হল। খুব হেক্কড় নিয়ে সে জিজ্ঞাসা করল, ‘অনেকক্ষণ বসে আছি, কত দেরি হবে?’

    এখানকার লোকগুলো বোধহয় ঘাটা-পড়া, এইসব কথায় অভ্যস্ত। মুখ তুলে দেখল না পর্যন্ত, বলল, ‘নাম লিখিয়েছেন?’

    ‘কিসের নাম?’

    ‘আট ঘণ্টার আগে হবে না। ফাস্ট কাম ফাস্ট সার্ভ।’

    হঠাৎ অর্কর মনে পড়ল ব্রজমাধব পালের কথা। সে বলল, ‘খাতা খুলে দেখুন ব্রজবাবু নাম লিখিয়ে গিয়েছে।’

    ‘কে ব্রজবাবু? ওসব নাম বললে কোন কাজ হবে না। পাবলিক এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে আছে। আর এখানে ব্রজবাবু।’ বলতে বলতেই যেন কিছু মনে পড়ে গেছে এমন ভঙ্গীতে চোখ তুলল লোকটা, ‘কি বললেন নামটা!’

    ‘ব্রজমাধব পাল!’

    দ্রুত খাতাটা টেনে নিয়ে লোকটা নামগুলোয় চোখ বুলিয়ে বলল, ‘ডেডবডির নাম কি?’

    ‘অন্নপূর্ণা।’

    এবার লোকটা খিঁচিয়ে উঠল, ‘এতক্ষণ কোথায় ছিলেন? ডেকে ডেকে গলা ভেঙ্গে গেল কেউ সাড়া দিল না। আপনার পরে এসে বডি উঠে গেছে আর—। যাক, এর পরে আপনারা, বড়ি নিয়ে আসুন আর সার্টিফিকেটটা দিন।’

    হাসপাতালের কাগজটা হাতে তুলে দিয়ে অর্ক বলল, ‘টাকা পয়সা তো সব দিয়ে দেওয়া হয়েছে, না?’

    ‘হ্যাঁ। সে জ্ঞান দেখছি টনটনে।’

    অর্ক বেরিয়ে আসছিল এমন সময় আর একটা লোক চেঁচিয়ে উঠল, ‘কি ব্যাপার মশাই, আমরা কি আঙ্গুল চুষতে এসেছি?’

    খাতা-সামনে লোকটা বলল, ‘মানে?’

    ‘এইমাত্র শালা ওদের বডি নামাতে দেখলাম আর আপনি আগে তুলে দিচ্ছেন?’

    ‘আপনি কখন বডি নামাতে দেখেছেন জানি না কিন্তু আমার খাতায় তিন ঘণ্টা আগে নাম উঠে গেছে। আমি সেটাই দেখব।’

    ‘তাহলে তো পেসেন্ট হাসপাতালে গেলেই এখানে নাম লেখাতে হবে।’

    ‘তাই করবেন।’

    ‘ঠিক আছে, দেখি ওই মড়া কি করে পোড়ে! এ্যাই পঞ্চু!’ লোকটা চেঁচিয়ে ডাকতেই একটা মাস্তান-দেখতে ছেলে এগিয়ে এল, ‘কি দাদা!’ লোকটা তাকে ফিসফিসিয়ে কিছু বলতেই মাস্তানটা এগিয়ে এল অর্কর সামনে, ‘আবে, আগে এদের বডি পুড়বে তারপর অন্য কথা। আমার নাম পঞ্চু।’

    ‘কে পঞ্চ!’ অর্কর মাথায় আগুন জ্বলে উঠল।

    ‘তোর বাপ।’

    সঙ্গে সঙ্গে হাত চালালো অর্ক। ডান হাতের পাঞ্জার পাশ দিয়ে তীব্র আঘাত করল পঞ্চুর চোয়ালে। কিছুটা হড়কে গিয়ে ঝট করে ছুরি বের করল পঞ্চু। অর্ক সেটা দেখতে পেয়েই দৌড়াতে শুরু করল সামনে। বিকট আওয়াজ করে পঞ্চু পেছনে আসছে। মুহূর্তেই ওর দলের ছেলেরা হ্যা হ্যা করে যোগ দিল ওর সঙ্গে।

    অনুর মায়ের শরীরটার কাছে পৌঁছেই অর্ক চেঁচিয়ে উঠল, ‘কিলা, শালারা আসছে!’

    ওরা বসেছিল। ডাকটা শুনেই ড়াক করে উঠে দাঁড়াল। দলটাকে দেখে থমকে দাঁড়াল পঞ্চুরা। শুধু পঞ্চু চেঁচাল, ‘আবে, এগিয়ে আয়, কোন বাপ তোকে বাঁচায় দেখি!’

    খুরকির হাতে খুর এসে গিয়েছে এর মধ্যে। সে এক পা এগিয়ে জিজ্ঞাসা করল, ‘পঞ্চু না?’

    ‘আবে খুরকি!’ পঞ্চুর গলা পাল্টে গেল।

    ‘র‍্যালা নিচ্ছিস কেন বে?’ খুরকি খুরটা নাচাচ্ছিল।

    ‘আরে ওস্তাদ, তোমার পার্টি নাকি ও?’

    ‘হ্যাঁ।’

    ‘শালা আমার গায়ে হাত চালিয়েছে।’

    খুরকি টান টান হয়ে দাঁড়িয়ে। কিলা বলল, ‘বেশ করেছে।’ পঞ্চু বলল, ‘না ওস্তাদ, এর বদলা আমি নেব। নিমতলায় এসে আমার গায়ে হাত তুলে ফিরে যাবে এমন মাল আজও পয়দা হয়নি।’

    দুটো হাত দুপাশে ছড়িয়ে বুক চিতিয়ে খুরকি বলল, ‘লে শালা বদলা নে। দেখি কোন খানকির ছেলে এদিকে আসে।’

    পঞ্চু একমুহূর্ত ভাবল। তারপর বলল, ‘কিন্তু বিচারটা ঠিক হল? তুমি মাইরি লাইনের ওস্তাদ তুমি ঠিক বিচার করলে?’

    ওদের মধ্যে হাত দশেকের ব্যবধান। অন্যান্য শ্মশানযাত্রীরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে। খুরকি পঞ্চুকেই জিজ্ঞাসা করল, ‘কেন হাত তুলেছিল?’

    পঞ্চু জবাব দিল, ‘ওই বডি তোমাদের তা জানতাম না। আমাদের বডি আগে এসেছে আর ও শালা ম্যানেজ করে প্রথমে পোড়াতে যাচ্ছে দেখে বলতেই হাত তুলল।’

    অর্ক উত্তেজিত ছিল। পঞ্চু তাড়া করার সময় সে সত্যি ভয় পেয়েছিল। এখন খুরকির প্রতাপ দেখে সে অনেকটা সাহস ফেরত পেয়েছিল। চিৎকার করে বলল, ‘মিথ্যে কথা। আমি ওর নাম জিজ্ঞাসা করতে বলেছিল ও নাকি আমার বাপ।’

    ‘বলেছিলি?’ খুরকি জিজ্ঞাসা করল।

    ‘এতো আমরা বলেই থাকি! তাই বলে হাত তুলবে?’

    ‘ঠিক করেছে, শোধবোধ হয়ে গিয়েছে। তুই মিটমাট করবি কিনা সেটাই বল?’ খুরকির মুখ বিকৃত হল।

    পঞ্চু সেদিকে তাকিয়ে যেন হাল ছাড়ল, ‘ঠিক আছে ওস্তাদ। তোমার কথায় আমি ছেড়ে দিলাম। কিন্তু আর কোনদিন যদি পাই তো দেখিয়ে দেব এ তোমায় বলে রাখছি।’

    ওরা চলে গেলে খুরকি বলল, ‘হারামি!’

    কিলা বলল, ‘ঝাড়লি না কেন?’

    খুরকি মাথা নাড়ল, ‘শালার সঙ্গে জেলে ছিলাম না?’

    এইবার অর্ক বলল, ‘চল, বডি নিয়ে চল।’

    সঙ্গে সঙ্গে পাল্টে গেল সবাই। হই হই করে অনুর মাকে ইলেকট্রিক চুল্লির কাছে নিয়ে যাওয়া হল। কিলা জিজ্ঞাসা করল, ‘ব্রজটা টাকা দিয়েছে এখানে?’

    অর্ক মাথা নাড়ল, হ্যাঁ।

    ‘তোর কাছে মাল আছে?’

    ‘গুণে দেখিনি।’

    ‘দ্যাখ বে।’

    অর্ক পকেট থেকে টাকা বের করে বলল একশ বিশ। কিলা হাত নাড়ল, ‘যা বাব্বা, তিরিশ টাকা হাপিস!’

    বিলু বলল, ‘এ শালা কি বে! ফুল কিনতে হল, ফুলের দাম জানিস? কোনদিন কিনেছিস?’

    কিলা বিহ্বল চোখে অনুর মায়ের দিকে তাকিয়ে বলল, ‘ফুল শালা এত দামী!’

    চুল্লিতে ঢোকাবার সময় অনুপমা ছাড়া আর কেউ কাঁদল না। হরিপদ মাথায় হাত দিয়ে বসে আছে। অর্ক দেখল কোয়া অনুর কাঁধে হাত রেখে খুব সান্ত্বনা দিচ্ছে। কোয়ার দাঁড়ানোর ভঙ্গীটা খুব খারাপ। সে চেঁচিয়ে ডাকল, ‘অ্যাই কোয়া?’

    সেইভাবেই দাঁড়িয়ে কোয়া বলল, ‘কি বে?’

    ‘ওর লাভার আছে।’

    কথাটা কানে যাওয়া মাত্র অনুপমা কোয়ার শরীরের কাছ থেকে ছিটকে সরে গিয়ে মায়ের জন্যে কাঁদতে লাগল। কোয়া এগিয়ে এল অর্কর কাছে, ‘তুই মাইরি কথাটা বলার আর সময় পেলি না। বেশ লাইন হচ্ছিল।’

    এই সময় বিলু বলল, ‘আর তো কিছু করার নেই। অ্যাই ন্যাড়া, তুই তোর বাপদের নিয়ে ফিরে যাস। অক্ক, তুই ওকে দশটা টাকা দে।’

    ‘কেন?’

    ‘ডোমরা চাইতে পারে।’

    অর্ক পকেট থেকে দশটা টাকা বের করে এক মুহূর্ত কি ভেবে ন্যাড়াকে এড়িয়ে হরিপদর সামনে গিয়ে দাঁড়াল। হরিপদ পাথরের মূর্তির মত বসে আছে। তার উপস্থিতিতেও কোন সাড় নেই। অর্ক বুঝল হরিপদকে টাকা দিলে কাজ হবে না। ন্যাড়া পেছন থেকে বলল, ‘আমাকে টাকা দিতে বলল, আমাকেই দাও।’

    অর্ক হাত নাড়ল, ‘ফোট!’ তারপর একা দাঁড়ানো অনুর সামনে গেল, ‘এই টাকাটা নাও।’

    অনুর মুখ ফোলা, চোখ লাল। অর্ককে দেখতে পেয়ে যেন স্বস্তি পেল। বলল, ‘কেন?’

    ‘আমরা যাচ্ছি। যদি কোন দরকার লাগে তুমি খরচ করবে, ন্যাড়াকে দিও না।’ টাকাটা অনুর হাতে দিয়ে ঘুরে দাঁড়াতেই অর্কর চোখে পড়ল দূরে একটা লোক কাউকে খুঁজতে খুঁজতে এদিকে আসতেই ওদের দেখতে পেয়ে থমকে দাঁড়াল। এখন এমন ভান করে দাঁড়িয়ে আছে যেন এদিকে কোন মনোযোগ নেই ওর। লোকটাকে চিনতে পারল সে। অনুর লাভার! ঈশ্বরপুকুরে থাকে না তবে কাগজ দেয়। সে বলল, ‘আর তোমার চিন্তা নেই, পেছন দিকে তাকিয়ে দ্যাখো!’

    অনু একটু অবাক হয়ে পেছন ফিরে দেখল। তারপর লোকটাকে চিনতে পেতেই আবার সজোরে কেঁদে উঠল। অর্ক জিজ্ঞাসা করল, ‘আরে, আবার কি হল?’

    ‘ওকে চলে যেতে বল, ও যেন না আসে।’ অনু কাঁদছিল।

    ‘কেন?’ কিছুই বুঝতে পারছিল না অর্ক।

    ‘মা মরার আগে ওকে চায়নি, ওর জন্যেই মা মরেছে!’ অনুর কান্না থামছিল না।

    অর্কর মেজাজ গরম হয়ে গেল। সে বলল, ‘ফোট তো! মরা মানুষের কথার কোন দাম আছে নাকি! আজব চিজ মাইরি।’ বলে হন হন করে এগিয়ে গেল লোকটার দিকে। অনুকে কাঁদতে শুনে মুখ ফিরিয়েছিল লোকটা এবার অর্ককে দেখে চোখ নামাল। অর্ক বলল, ‘আমরা কাটছি, আপনি কেসটা টেক আপ করুন।’

    বিলু বোধহয় পুরো ব্যাপারটা দেখেছিল। অর্ক কাছে আসতে আফসোসের গলায় বলল, ‘যাঃ শালা! আগে জানলে দশ টাকা ছাড়তাম না!’

    ‘কেন?’ অর্ক হতভম্ব।

    ‘ন্যাড়ার জামাইবাবু খরচা করবে, আমরা কে বে? নারে কোয়া?’

    কোয়া জিজ্ঞাসা করল, ‘শালাকে ঝাড়ব?’

    অর্ক চেঁচিয়ে উঠল, ‘না!’

    কোয়া চমকে গেল, ‘কি বে, চেঁচাচ্ছিস কেন?’

    অর্ক কিছু বলল না। সে নিজেই বুঝতে পারছিল না কেন এমন করে চেঁচিয়ে উঠল। এই সময় কিলা ডাকতেই ওরা ওইদিকে এগিয়ে গেল। এর মধ্যে দলটা ছোট হয়েছে। বোধহয় খুরকি আর কিলা কিছু ফালতু মালকে ফুটিয়ে দিয়েছে। তারা ফিরে গিয়েছে ঈশ্বরপুকুরে। অর্ক দেখল শ্মশান ছেড়ে ওরা নদীর ধার দিয়ে বাগবাজারের দিকে এগোচ্ছে। ওর দুটো পায়ে বেশ ব্যথা করছিল এবং খিদেও পেয়ে গেছে এতটা পরিশ্রমের ফলে। সে বলল, ‘বাসে ওঠ্‌, আর হাঁটতে পারছি না।’

    ‘বাস কি বে, ট্যাক্সি বল!’ কোয়া উত্তর দিল। সঙ্গে সঙ্গে অর্কর মনে পড়ল ওর পকেটে এখনও প্রচুর টাকা অতএব ট্যাক্সিতে চড়া যেতে পারে।

    কথাটা শুনে খুরকি কিলাকে বলল, ‘এ শালারা কি ধুর মাইরি! নিমতলায় এসেও পেসাদ না নিয়ে ফিরে যাবে!’ সে কিলার কাঁধে হাত রেখে হাঁটছিল। কিলা বলল, ‘আমাদের অক্কবাবু বড় ভাল ছেলে। ওর মা তো মাস্টারনি, তাই!’

    অর্ক পেছন থেকে কথাটা শুনে চোখ কুঁচকে তাকাল। মাকে নিয়ে কোন রসিকতা করছে নাকি? কিন্তু খুরকি কথাটার জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে বলল, ‘আবে অক্ক, তুই ভদ্রলোক?’

    অর্ক বলল, ‘তুই কি?’

    ‘আমি ফালতু আদমি, খুর চালাই। তবে এক নম্বর, ভদ্রলোকেরা দু’ নম্বর হয়। তুই?’

    ‘জানি না।’

    ‘জানতে হবে। নইলে না ঘাটকা না ঘরকা থেকে যাবি। যেই পঞ্চু তাড়া করবে অমনি লেজ গুটিয়ে পালাবি!’

    পঞ্চুর নামটা শুনতে পাওয়া মাত্র ভেতরে ভেতরে গুটিয়ে গেল অর্ক। পঞ্চুর গালে সে হাত চালিয়েছিল ঠিক কিন্তু ও মাল বের করতেই তার মনে হয়েছিল পালানো ছাড়া বাঁচবার পথ নেই। কেন? কেন সে রুখে দাঁড়াল না। পঞ্চু তো খুরকির মত রোগা, গায়ের জোরে তার সঙ্গে পারতো না। তবে? তবু অপমানটা হজম করতে কষ্ট হচ্ছিল ওর, ‘তোরা পালাস না? সেবার হেমির পার্টি পাড়ায় চার্জ করেছিল যখন তখন তোরা হাওয়া হয়েছিলি না?’

    খুরকি বলল, ‘সে ওদের কাছে যন্তর ছিল, দলে ভারী ছিল তাই।’

    অর্ক হাসল, ‘সে কথাই বলছি। সব সময় রুখে দাঁড়ালে বিপদে পড়তে হয়, মোকা দেখে লড়, তাই না বিলু?’

    বিলু বলল, ‘এসে গেছি।’

    এদিকের রাস্তায় আলো জ্বলে না বোধহয়। কিছু হোগলার ছাউনি আছে নদীর গা ঘেঁষে। খুরকি একটা লোককে ডাকতেই সে অন্ধকার ফুঁড়ে উঠে এল। তার সঙ্গে নিচু গলায় কথা বলে ওরা রাস্তা পেরিয়ে একটা গলির মুখে চলে এল। এখন রেডিওতে নাটক হচ্ছে। আশে-পাশের বাড়িগুলোয় আলো জ্বলছে না। বোধহয় লোডশেডিং। অর্ক দেখল চাঁদ উঠেছে। এ এমন চাঁদ যার কোন জ্যোৎস্না নেই। মোক্ষবুড়ির বুকের মত। কেউ দুবার তাকায় না।

    ভাঁড়ে ভাঁড়ে মাংস আর শাল পাতায় রুটি এসে গেল। সেই লোকটাই নিয়ে আসছিল। খুরকি বলল, ‘অক্ক, ওকে চব্বিশ টাকা দিয়ে দে।’

    কিলা বলল, ‘চব্বিশ কেন রে?’

    ‘আটজনের রুটি-মাংস, ওই টাকায় তোর নাং দেবে?’ লোকটা দাঁড়িয়েছিল। আবছা আলোয় অর্ক দেখল লিকলিকে লোকটা মড়ার মত চোখে তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিতেই লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। অর্ক বলল, ‘তোদের মাইরি যা টেস্ট, যা টাকা ছিল তাতে ভাল রেস্টুরেন্টে খেতে পারতাম।’

    ওরা রকে বসে খাচ্ছিল। কথাটা শুনে কিলা খিক-খিক করে একটু হাসল। মাংসটা বেঁধেছে ভাল তবে বড্ড ছিবড়ে। খাওয়া শেষ হতেই খুরকি সিটি মারল। তারপর বলল, ‘অক্ক, দশটা টাকা দে।’

    ‘আবার কি?’

    ‘মধু খাব বে, নইলে এখানে আসে কেউ। মাল!’

    টাকাটা হাত বদল হল। তারপরেই একটা স্ত্রীলোক চারটে গ্লাস আর বোতল নিয়ে এল। অর্ক দেখছিল। খাওয়ার পর হাত ধোওয়া হয়নি। এই জিনিস ওদের খেতে দেখেছে সে অনেকবার। তিন নম্বরের সামনে শিবমন্দিরের পেছনে বসে এটা নিত্য খাওয়া হয়। সে সঙ্গে থেকেছে কিন্তু কোনদিন খায়নি। কেন খায়নি সেটা ভাবা বৃথা। টপাটপ মেরে দিচ্ছিল ওরা। চারজন খেয়ে গ্লাসগুলো অন্য চারজনের হাতে তুলে দিচ্ছিল।

    বিলু বলল, ‘তুই তো কখনও খাসনি, আজ টেস্ট কর।’

    অর্ক হাসল, ‘মাতাল হয়ে যাব না তো?’

    ‘না বে। আমরা আছি কি করতে?’

    অন্ধকারে ঢোক গিলল অর্ক। তারপর উৎকট গন্ধযুক্ত তরল পদার্থ গলায় ঢেলে দিল। বুক জ্বলছে, গা গোলাচ্ছে। পিচ করে এক দলা থুতু ফেলল সে। বিলু হাসল, ‘দ্যাখ মাইরি খুরকি, অক্কর মুখটা দ্যাখ!’

    দাঁতে দাঁত চেপে অর্ক বলল, ‘আর এক গ্লাস দে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকালবেলা – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ৫ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }