Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালপুরুষ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প892 Mins Read0
    ⤶ ⤷

    ৫৪. সকালে একবার চোখ মেলেছিল অর্ক

     চুয়ান্ন

    সকালে একবার চোখ মেলেছিল অর্ক। ছায়া ছায়া অন্ধকার সামনে। একটা আলোর ফুলকি যেন দ্রুত এগিয়ে এসে মিলিয়ে গেল আচমকা। তারপর আর খেয়াল নেই। মাঝরাতে কখন যে তার জ্বর এসেছে জানে না।

    কিন্তু সারা রাত ধরে সে মাধবীলতাকে দেখে গেছে। মাধবীলতা তার সেবা করছে। মাথা ধুইয়ে দিচ্ছে, হাত বোলাচ্ছে কপালে। মাকে সব সময় কাছাকাছি পেয়ে একধরনের আরাম ওকে পেয়ে বসেছিল। ভোরে চেতনাটা স্বচ্ছ হতে হতে আবার যখন হারিয়ে গেল তখন চমৎকার এক জগতে চলে এল সে। সেখানে কোন ছায়াজড়ানো অন্ধকার নেই, কোনও আলোর ফুলকি নেই। নিরুপদ্রব একটা ঢিলে শান্তি।

    দরজায় ধাক্কা বাড়তে লাগল। সেই সঙ্গে চিৎকার, নাম ধরে ডাকা। অর্ক চোখ খুলল। যেন লেপ সরিয়েই সূর্যর মুখ দেখা। মাথার ভেতরে ঢং করে কিছু একটা বাজল। কনুই-এ ভর দিয়ে সে উঠে বসতেই প্রথম টের পেল, তার জ্বর হয়েছে। এবং রাত্রে যে জ্বরটা বেশ ছিল সেটাও বোঝা যাচ্ছে। হাতের তেলো, আঙ্গুল কেমন অসাড়, মাথার ভেতরটা ভীষণ ভারী। শূন্য ঘরে একটা চাপা আলো ছেটানো। আর কেউ নেই। এবং তখনই তার খেয়াল হল মা হাসপাতালে এবং সেখানে তার সকালেই যাওয়ার কথা ছিল। বাইরে তখনও শব্দ হচ্ছে, তার নাম ধরে ডাকছে অনেকে। অর্ক চোখ বন্ধ করে জিজ্ঞাসা করল, ‘কে?’

    ‘কি হয়েছে তোমার? দরজা খুলছ না কেন?’

    অর্ক পরমহংসকাকুর গলা চিনতে পারল। পরমহংসকাকু এখানে কেন? মুহূর্তেই মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। সে লাফিয়ে উঠতে গিয়ে দেখল শরীর টলে যাচ্ছে, কোন রকমে খাটটা ধরে নিজেকে সামলালো। পরমহংস এখন আবার ডাকছে, ‘কি হয়েছে অর্ক, অর্ক?’

    অনেক কষ্টে নিজেকে সামলালো সে। তারপর কোন রকমে দরজার কাছে পৌঁছে খিল নামিয়ে দিতেই মনে হল চোখ পুড়ে যাবে, বাইরে কড়া রোদ।

    অন্তত আট নয়জন বাইরে দাঁড়িয়ে। পরমহংস ঘরে ঢুকে ওর দিকে তাকাল, ‘কি হয়েছে তোমার? জ্বর?’ কপালে হাত দিয়ে পরমহংস গম্ভীর হয়ে গেল, ‘হুঁ, বেশ জ্বর আছে দেখছি। এসো, শুয়ে পড়ো, দাঁড়িয়ে থেকো না।’

    অর্ক মাথা নাড়ল, ‘আমার তেমন কিছু হয়নি।’

    ‘সে তো দেখতেই পাচ্ছি। শোবে এসো।’

    নিতান্ত অনিচ্ছায় অর্ক খাটে ফিরে এল। ওর ইচ্ছে করছিল স্বাভাবিক ভঙ্গীতে দাঁড়িয়ে কথা বলতে। কিন্তু সেটা যে সম্ভব হচ্ছিল না। পরমহংস জিজ্ঞাসা করল, ‘কি করে জ্বরটা বাধালে?’

    অর্ক ফ্যাকাশে হাসল। তারপর জিজ্ঞাসা করল, ‘হাসপাতালে গিয়েছিলেন?’

    পরমহংস মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপরেই ঘুরে দাঁড়িয়ে, ‘আপনাদের একজন কেউ ডাক্তার ডেকে আনতে পারবেন?’

    অর্ক তাকিয়ে দেখল ন্যাড়া দরজায়। এখন চোখ সয়ে নিয়েছে অনেকটা। মাথাটাও সামান্য হালকা লাগছে। সে বলল, ডাক্তার ডাকার দরকার নেই। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।’

    ‘কিন্তু তোমার এটা হল কি করে? একটু আগে শুনলাম কারা নাকি তোমাকে ছুরি মেরেছে?’

    হ্যাঁ

    ‘মায়ের যখন এই অবস্থা তখন তুমি ঝামেলার মধ্যে যাও কেন?’ পরমহংস বিরক্ত হল, ‘ওই উণ্ডের জন্যে জ্বর আসেনি তো?’

    অর্ক কাঁধে হাত দিল। না, তেমন ব্যথা লাগছে না। গতকাল হাসপাতালেও বলেছিল ছুরিটা বেশী দূর ঢোকেনি। এখন একটা চিনচিনে অনুভূতি ছাড়া কিছু নেই।

    অর্ক বলল, ‘না, তার জন্যে কিছু হয়নি।’

    পরমহংস বলল, ‘ঠিক আছে, তোমার কি কি অসুবিধে হচ্ছে বল আমি ডাক্তারের কাছে গিয়ে বলছি। তোমার তাড়াতাড়ি সেরে ওঠা দরকার এখন।’

    ‘কেন?’ অর্কর খেয়াল হল পরমহংস তার প্রশ্ন তখন এড়িয়ে গিয়েছে। মা কেমন আছে বলেনি।

    ‘বাঃ, তোমার মা অসুস্থ আর তুমি পড়ে থাকলে চলবে?’

    ‘মা কেমন আছে?’ পরমহংসর চোখের দিকে তাকাল অর্ক।

    ‘এ সময় কেমন থাকে নিশ্চয়ই আন্দাজ করতে পারো। কি কি অসুবিধে বোধ করছ বল, আমি ডাক্তারখানায় যাচ্ছি।’

    ‘আমার জন্যে ব্যস্ত হবেন না। আমি ঠিক আছি।’

    ‘অদ্ভুত ব্যাপার! কাল রাত্রে কিছু খেয়েছিলে?’

    ‘না।’

    ‘চমৎকার। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। আজকে তোমাকে হাসপাতালে যেতে হবে না। তেমন দরকার হলে আমি খবর দেব। আমি তোমার ওষুধ আর খাবার এনে দিচ্ছি। দয়া করে সেগুলো খেয়ো।’

    ‘পরমহংসকাকু, মা কেমন আছে সত্যি করে বলুন!’

    ‘বললাম তো, এখনও কিছু বলতে পারল না। এই সব সেন্টিমেন্টাল আদর্শবতী মেয়েরা চিরকাল পৃথিবীতে সাফার করে যাবে। ঠিক আছে, ওদিকটা আমি দেখছি। তুমি এখন শুয়ে পড়।’

    খানিক বাদে পরমহংস কয়েকটা জ্বরের ট্যাবলেট আর খানিকটা খাবার কিনে দিয়ে বলে গেল বিকেলে আবার আসবে। অর্ক যেন একটুও না ভাবে এ সব ব্যাপার নিয়ে।

    দরজা থেকে ভিড়টা সরে গেলেও ন্যাড়া ছিল পাশে। খাটে শুয়ে ন্যাড়ার দিকে তাকাল অর্ক। ছেলেটা খুব দ্রুত পাল্টে যাচ্ছিল। কয়েক মাসের মধ্যেই নিজেকে মাস্তান করে নেবার জন্যে প্রাণপণে চেষ্টা চালাচ্ছিল। কিন্তু এখন ওকে একটু অন্যরকম দেখাচ্ছে। একটু নিষ্প্রভ, ভেঙ্গে পড়া ভাব।

    অর্ক জিজ্ঞাসা করল, ‘কি খবর?’

    ‘পাড়াটা মাইরি পাল্টি খেয়ে গেছে।’

    ‘মানে?’

    ‘কেউ আর রোয়াব নিচ্ছে না।’

    ‘তোর অসুবিধে হচ্ছে?’

    ‘দূর, নিজেকে কেমন ধূর মনে হচ্ছে। অক্কদা, তুমি আমার একটা উপকার করে দেবে?’

    ‘কি উপকার?’

    ‘আমাকে শান্তি কমিটির ভলেন্টার করে দাও।’

    ‘কেন?’

    ‘তাহলে কাজ করতে পারি।’

    ‘ওদের গিয়ে বল।’

    ‘ওরা আমাকে নেবে না। বলছে বাচ্চাদের দরকার নেই। শালা, আমি কি বাচ্চা? তুমিই বল?’

    অর্ক চোখ বন্ধ করল, ‘আমি ভাল হই তারপরে দেখব।’

    ন্যাড়া একটু ইতস্তত করে বলল, ‘বিড়ি খাবে?’

    অর্ক ঘাড় নাড়ল।

    ন্যাড়া আবার বলল, ‘কোয়াদা হাওয়া হয়ে গিয়ে আমাকে ডুবিয়ে দিল।’

    ‘কেন?’

    ‘কোয়াদাই তো পয়সা দিত আমাকে।’

    অর্ক আর কিছু বলল না। ন্যাড়া কিছুক্ষণ চুপ করে থেকে আবার জিজ্ঞাসা করল, ‘তোমার শরীর খারাপ লাগছে?’

    ‘কেন?’

    ‘খাবারগুলো খাবে?’

    ‘দেখি।’

    ‘না খেলে আমাকে ডেকো।’ বলে ন্যাড়া বেরিয়ে গেল।

    অর্ক চুপচাপ পড়ে রইল। ওর হঠাৎ মনে হল, ভারতবর্ষে তিন শ্রেণীর মানুষ ভালভাবে বেঁচে থাকে। এক, যাদের প্রচুর টাকা আছে, যা ইচ্ছে প্রয়োজনে কিনে নিতে পারে। দুই, যারা শিক্ষিত এবং শিক্ষাটাকে বুদ্ধিমানের মত ব্যবহার করে সমাজে ঠাঁই করে নিতে পেরেছে। তিন, কয়লার মত মাস্তানরা, যারা যে-কোন জায়গায় যেতে পারে, যাদের অনেকের প্রয়োজন হয়।

    আজকের ন্যাড়ারা যাদের বিদ্যা নেই, অর্থ নেই তারা এই তৃতীয় পথটাকে বেছে নিতে চাইছে বেঁচে থাকার রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য। তাই একজন কয়লা চলে গেলে দশজন কয়লা তার জায়গা নেবে। মহাভারত না রামায়ণ কোথায় যেন গল্প আছে, একটা রাক্ষসের মাথা কাটামাত্র দশটা মাথা গজিয়ে উঠত। সেই রকম সমাজবিরোধীদের দূর করা সম্ভব নয়। এরা থেকেই যাবে। হঠাৎ তার মনে হল, যদি প্রথম দলটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যেত তাহলে বোধ হয় তৃতীয় দলটা আর জন্মাত না। কারণ, প্রথম দলের টাকার ওপর তৃতীয় দল এত রোয়াবি দেখিয়ে বেড়ায়।

    ঘুম ভাঙ্গতেই অর্কর মনে পড়ল তার জ্বর হয়েছিল। এখন ভরদুপুর। সকালে ন্যাড়া চলে যাওয়ার পর কখন যে ঘুমিয়ে পড়েছিল সে জানে না। এখন প্রচণ্ড খিদে এবং অবসাদ, শরীরের উত্তাপ সাধারণ। এই সময় দরজায় শব্দ হতেই ও চোখ খুলল। পাল্লা একটু একটু করে উন্মুক্ত হয়েই বন্ধ হল। দরজায় দাঁড়িয়ে ঝুমকি। ঝুমকির মুখ চোখ এবং দাঁড়াবার ভঙ্গীতে এমন একটা চোর চোর ভাব যে অর্ক বিছানায় উঠে বসল।

    ‘তোমার জ্বর হয়েছে?’ ঝুমকির গলা কাঁপছে।

    ‘ও কিছু না। কি ব্যাপার?’

    ‘তোমাকে দেখতে এলাম।’

    ‘কেন?’

    ‘বাঃ, কারো অসুখ করলে দেখতে আসব না?’ ঝুমকি আবার বন্ধ দরজার দিকে তাকাল। তারপর ধীরে ধীরে এগিয়ে এল টেবিলটার দিকে, ‘এ কী, এই সব খাবার পড়ে আছে কেন? খাওনি?’

    অর্ক মুখ ফিরিয়ে খাবারগুলো দেখতেই ওর খিদেটা প্রবলতর হল। কিন্তু তার আগে মুখ ধোওয়া দরকার। কাল দুপুরে বালতিতে জল আনা হয়েছিল। সেটার জন্যে অর্ক বিছানা থেকে নামতে যেতেই ঝুমকি হাঁ হাঁ করে ছুটে এল, ‘ওমা, জ্বর গায়ে নামছ কেন?’

    ‘জ্বর নেই এখন, মুখ ধোব।’

    ‘দেখি কপালটা। হুম্‌, জ্বর নেই কিন্তু ছ্যাঁক ছ্যাঁক করছে। তোমাকে নামতে হবে না আমি জল এনে দিচ্ছি। ওই বালতিতে জল আছে, না?’

    অর্ক হাত নাড়ল, ‘আমি নিজেই নিতে পারব।’

    কয়েক পা হাঁটতে গিয়ে মাথার ভেতরটা যেন টলমলে হয়ে গেল। বালতি থেকে এক মগ জল নিয়ে দরজা খুলে বাইরে গিয়ে মুখ ধুচ্ছিল অর্ক। ওপাশ থেকে অনুপমা জিজ্ঞাসা করল, ‘কেমন আছ?’

    অর্ক ঘাড় নেড়ে ভাল বলল। তারপর ঘরে ফিরে আসতেই ঝুমকি ইশারা করতে লাগল দরজাটা বন্ধ করে দিতে। অর্ক অবাক হয়ে নীরবেই প্রশ্ন করল, ‘কেন?’ কিন্তু ঝুমকি বারংবার বলায় তার হাত পাল্লা দুটো টেনে দিল।

    এবার হাসি ফুটল ঝুমকির মুখে, ‘আমি তো খারাপ মেয়ে, আমি যদি তোমার ঘরে আসি তাহলে লোকে বদনাম করবে তোমার।’

    অর্কর মনে পড়ল সেদিন এই রকম কথা বলেছিল সে ঝুমকিকে, আজ ও এটা ফিরিয়ে দিল। তবে কথাটা এরকম হয়েও ঠিক এ রকম ছিল না।

    ‘তাহলে এলে কেন?’

    ‘না এসে পারলাম না।’

    ‘কেন?’

    ‘তোমার অসুখ হয়েছে শুনলাম, তাই।’

    ‘এসেছ যখন তখন এত চোরের মত এলে কেন?’

    ‘লোকে আমাকে নিয়ে খারাপ ভাবতে ভালবাসে। তুমি তো এখন হিরো, কয়লার লোক ছুরি মেরেছে, সমাজবিরোধী তাড়াচ্ছো, আমি এলে তোমার বদনাম হবে।’

    ‘তুমি খারাপ মেয়ে হলে তোমাকেও তো তাড়াতে হয়।’

    ‘তার মানে?’

    ‘সমাজবিরোধী মানে শুধু গুণ্ডা বদমাস মাস্তান নয় সমাজের যারা ক্ষতি করে তারা সবাই। তুমি যদি খারাপ মেয়ে হও তাহলে তুমি নিশ্চয়ই সমাজের ক্ষতি করছ।’

    ঝুমকি কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, ‘যারা খারাপ মেয়েদের সঙ্গে খারাপ কাজ করতে যায়, তারা?’

    অর্ক মাথা নাড়ল, ‘তারাও।’

    ‘যারা ঘুষ নেয়?’

    ঘুষ? সঙ্গে সঙ্গে অর্কর চোখের সামনে সেদিনের সেই পুলিসটার চেহারা ভেসে উঠল। লোকটা তো প্রকাশ্যেই হাত বাড়িয়ে ঘুষ নেয়। যারা ঘুষ নেয় তারা যদি সমাজবিরোধী হয় তাহলে সেই পুলিসও সমাজবিরোধী। যে পুলিস অফিসার কয়লাকে আড়াল করতে চেয়েছিল সে-ও সমাজবিরোধী। এ পাড়ার মিত্তিরবাবু সরকারি অফিসে কেরানির কাজ করে নাকি বেশ ঘুষ নেন। তিনিও সমাজবিরোধীদের লিস্টে উঠে যাবেন। অর্কর মাথাটা অপরিষ্কার হয়ে যাচ্ছিল। কিন্তু সে মুখে বলল, হ্যাঁ।

    ‘কিন্তু আমি তো আর ক্যাবারে নাচতে যাই না। এক মাসের ওপর তৃষ্ণাদির ফ্ল্যাটে যাই নি। তবু আমি খারাপ মেয়ে হব?’

    ‘এ সব বন্ধ করলে কেন?’

    ‘অনেক পরে বুঝলাম আমার দ্বারা ক্যাবারে হবে না।’

    ‘কেন?’

    ‘সে তোমাকে বোঝাতে পারব না।’

    ‘বাড়িতেই থাক?’

    ‘না।’

    ‘তাহলে?’

    ‘ম্যাসেজ করি।’

    ‘ম্যাসেজ?’

    ‘হ্যাঁ। বড়লোকের বউদের। মাসে চারদিন গেলে একশ টাকা পাওয়া যায়। এইটে অবশ্য তৃষ্ণাদি শিখিয়ে দিয়েছে। আর এই লাইনে কাজ খুব।’

    অর্ক খাবারের প্যাকেটটা হাতে নিল, ‘তুমি খাবে?’

    ‘না।’

    ‘আমার খিদে পেয়েছে, খাচ্ছি।’

    ‘নিশ্চয়ই।’ ঝুমকি দরজার দিকে তাকাল, ‘এবার আমি যাই।’

    অর্ক হাসল, ‘এলেই বা কেন আর যাচ্ছই বা কেন?’

    ‘থাকতে তো বলছ না।’ ঝুমকি মাথা নাড়ল, ‘আমাকে এখন গড়িয়ায় যেতে হবে।’

    ‘গড়িয়া? সে তো অনেক দূর।’

    ‘হুঁ। সেখানে একটা বউকে ম্যাসেজ করতে হবে।’

    ‘এসব কাজ কি ভালো?’

    ‘ভালো? কারও শরীর টিপতে কি ভাল লাগে? কিন্তু বাড়িতে অভাব হাঁ করে বসে আছে। এখন আমি না যেতে চাইলে মা জোর করে পাঠায়। আচ্ছা, আমার শরীরটা কি খুব খারাপ?’

    ‘মানে?’ অর্ক হতভম্ব হয়ে ঝুমকিকে দেখল। বেশ স্বাস্থ্যবতী মেয়ে।

    ‘এই শরীর দেখেও তো কেউ বলতে পারত, এসো মন্ত্র পড়ে বিয়ে করি তোমাকে। ফুর্তি লোটা ছাড়া আমাকে দেখে কেউ কিছু ভাবতে পারে না কেন?’

    ‘তোমার বিয়ে করার খুব ইচ্ছে, না?’

    ‘আমার মত মেয়ের বাঁচার তো কোন আশা নেই, ওই ইচ্ছেটুকু সম্বল।’

    কথাগুলো বলতে বলতে যেন সচেতন হল ঝুমকি। অর্কর মুখের দিকে ভাল করে তাকিয়ে বলল, ‘তোমার কথাবার্তা আজকাল অন্যরকম হয়ে গেছে।’

    ‘কি রকম?’

    ‘কেমন বয়স্ক ভদ্রলোকের মতন। বস্তির রকের ছোঁড়াদের মত কথা আর বলো না। এত জলদি কিভাবে পাল্টালে গো?’

    গো শব্দটা শুনে অর্কর কেমন অস্বস্তি হল। ঝুমকির শব্দটায় যেন কিলবিলে কিছু মেশানো ছিল। সে বলল, ‘তুমি এবার যাও, আমি ঘুমুবো।’

    ‘ঘুম পাড়িয়ে দেব?’ চোখের কোণে হাসল ঝুমকি।

    ‘এসব ইয়ার্কি আর ভাল লাগে না।’

    ‘কি কি ইয়ার্কি ভাল লাগে?

    ‘কি আজে বাজে বকছ। আমাকে এখন একটু একা থাকতে দাও।’

    ঝুমকি মাথা নাড়ল। তারপর দরজার দিকে যেতে যেতে ঘুরে দাঁড়াল, ‘তুমি তো ভদ্রলোকের ছেলে, ভগবানের অভিশাপে এই বস্তিতে আছ। তোমার সঙ্গে আমার কোন মিল নেই। কিন্তু তুমি আমার উপকার করেছ, তাই দেখতে আসি।’

    অর্ক কোন উত্তর দিল না। ঝুমকির গলা যেন বদলে গেছে আচমকা। ঝুমকি এবার খুব নিচু স্বরে বলল, ‘তুমি আমার একটা কথা রাখবে?’

    ‘কি কথা?’

    ‘বল রাখবে!’

    ‘আশ্চর্য। কথাটা না শুনলে রাখব কিনা বলতে পারি?’

    ‘কোন কোন সময় অত না ভাবলেও তো চলে।’

    ‘বেশ বল, কি কথা।’

    ‘আমি তোমাকে আর কখনও বিরক্ত করব না। আমি জানি এভাবে এলে তোমার খুব অস্বস্তি হয়। বেশ, কথা দিচ্ছি, আমি আর আসব না।’

    অর্ক বলল, ‘কিন্তু আমাকে কি কথা রাখতে হবে?’

    ঝুমকি হঠাৎ চোখ বন্ধ করল। অর্কর মনে হল ওর শরীরটা কেঁপে উঠল যেন। তারপর সেই অবস্থায় মাথা নেড়ে বলল, ‘না, কোন কথা রাখতে হবে না।’

    ঝুমকির নীরবে চলে যাওয়া অর্ককে খুব একটা নাড়ালো না। শুধু মনে হল, মেয়েটা অদ্ভুত। ওর খেয়াল হল, ঝুমকি ঘরে এসে একবারও মায়ের খবর নেয়নি। মাধবীলতা কেমন আছে এই প্রশ্নটা যেখানে খুব সামান্য চেনা মানুষ দেখা হলে করছে সেখানে ঝুমকি এ ব্যাপারে কোন কথাই জিজ্ঞাসা করল না। ও যেন সব সময় নিজেকে নিয়েই থাকে। ঝুমকির মুখ চোখ মনে করে অর্কর মনে কেমন একটা অনুভব জন্ম নিল এই মুহূর্তে। আজকে মেয়েটা হাবেভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছে সে ওকে ভালবাসে। বিলু যাকে বলে মহব্বত।

    যাচ্চলে! মেয়েটা আর জায়গা পেল না। ও বোধহয় জানে না তার ঠিকঠাক বয়স কত। ঝুমকি নিঃসন্দেহে তার চেয়ে বয়সে বড়। আর এটা ভাবতেই ওর মনে ঊর্মিমালার মুখ ভেসে উঠল। ঊর্মিমালা যদি ঝুমকির মত ব্যবহার করত! অসম্ভব। ঊর্মিমালারা চিরকাল অন্য ছেলের সঙ্গে মাথা উঁচু করে হেঁটে যাবে।

    উর্মিমালাকে সে চাইতে পারে না। কি আছে তার! বিদ্যে নেই, অর্থ নেই এবং জন্মটাই তো প্রহেলিকায় জড়ানো। অর্ক, তোমার বাবার নাম কি? কে তোমার বাবা? কার কাছে তুমি ঋণবদ্ধ? কার উত্তরাধিকারিত্ব নিয়ে তুমি পৃথিবীতে এসেছ? এই জন্মে তুমি তোমার পূর্বপুরুষের কাছে কি পেয়েছ? কি নিয়ে এগোবে?

    কেউ তোমাকে কিছু দেয়নি। এই পৃথিবীতে তুমি না এলে কারো কোন ক্ষতি হতো না। বিন্দুমাত্র না। ঊর্মিমালারা তাই তোমাদের কাছ থেকে ক্রমশ দূরে সরে সরে যাবে। আর ওরা যত দূরে যাবে তত মিস ডি হতে চাওয়া বয়স্কা মেয়েরা এগিয়ে আসবে।

    অর্ক চিৎকার করে উঠল, ‘দূর শালা। কাউকে কেয়ার করি না আমি। কারো কাছে কিছু চাই না।’ যেন সামনে অনেক সুখহীন মানুষ দাঁড়িয়ে।

    তারপর পড়ন্ত দুপুরে বেরিয়ে পড়ল সে রাস্তায়। ওর শরীরের তাপ তখন কমে এলেও কেমন একটা জ্বলুনিতে ছটফট করছিল সে।

    একটা ঘোরের মধ্যে ঈশ্বরপুকুর লেন দিয়ে বেরিয়ে এল অর্ক। ঠিক মোড়ের মাথায় আসতেই ও চমকে উঠল। একটা লোক ক্রাচ বগলে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বাবা! বুকের মধ্যে ধক করে উঠতেই ও হেসে ফেলল। কে বাবা? কার বাবা? আমার কোন বাবা নেই।

    লোকটা অবাক হয়ে ওর দিকে তাকিয়েই খেপে গেল, ‘এই যে ভাই, হাসছ কেন? খোঁড়া বলে খুব হাসা হচ্ছে?’

    অর্ক মাথা নাড়ল, তারপর জিজ্ঞাসা করল, ‘আপনার ছেলের নাম কি?’

    ‘ছেলে?’ লোকটা হতভম্ব, ‘আমি বিয়েই করিনি তো ছেলে আসবে কোত্থেকে!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকালবেলা – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ৫ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }