Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালপুরুষ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প892 Mins Read0
    ⤶ ⤷

    ০৬. কল-পায়খানা নিয়ে অর্ক

    ছয়

    কল-পায়খানা নিয়ে অর্ককে ঝামেলায় পড়তে হয় না। লাইন দিয়ে অপেক্ষা করার ধাত তার নেই। ইদানীং লাইনভাঙ্গা নিয়ে কেউ মুখে কিছু বলে না, তিন নম্বরের কয়েকজনের ক্ষেত্রে এটাই স্বাভাবিক বলে সবাই মেনে নেয়। এর ওপর আজ ওর মাথা এবং কনুইতে প্লাস্টার বাঁধা থাকায় স্বাভাবিকভাবে সে অগ্রাধিকার পেল। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর ঘরে ফেরার সময় অর্ক অনুকে দেখতে পেল। অনুদের ঘরের দরজা এখন খোলা। অনুর বাবা ঘরের মেঝেতে চিৎ হয়ে শুয়ে আছে, দুটো ভাইকে নিয়ে অনু দরজায় ঠেস দিয়ে বসে। ন্যাড়া নেই। অনুর মুখ পাথরের মত, কি ভাবছে বোঝা মুশকিল।

    যেতে গিয়েও অর্ক দাঁড়াল, ‘কাল কখন ফিরেছ?’

    অনু মুখ তুলল, ‘এগারটা।’ তারপরই সে দেখতে পেল, ‘কি হয়েছে কপালে?’

    ‘অ্যাকসিডেণ্ট।’

    অনু বলল, ‘তোর মা কাল অনেকবার খুঁজতে এসেছিল।’

    ‘ও। তুমি কি বললে?’

    ‘তোরা তো অনেক আগেই শ্মশান থেকে চলে এসেছিলি।’

    ‘হুম।’ অর্ক বুঝল মায়ের কাছে আর মিথ্যে বলা যাবে না। অনুপমার ওপর তার খুব রাগ হয়ে গেল। সে বেশ শক্ত কথা বলতে যাচ্ছিল এমন সময় অনুর ভাই বলে উঠল, ‘দিদি, খিদে পেয়েছে।’

    অনু ঝাঁঝিয়ে উঠল, ‘কতবার বলব আমার কাছে পয়সা নেই।’

    বাচ্চাটার মুখ দেখে জিভ সামলে নিল অর্ক, ‘কিছু খাওনি?’

    মাথা নাড়ল অনু, ‘বাবার কাছেও পয়সা নেই।’

    পকেটে হাত ঢুকিয়ে টাকাগুলো বের করল অর্ক। কাল মাল খাওয়ার পরও প্রচুর টাকা ওর কাছে রয়েছে। একবার মনে হল পুরোটাই অনুর হাতে তুলে দেওয়া উচিত। এ টাকা ন্যায্যত ওদেরই। কিন্তু পরক্ষণেই আর একটা মন রাশ টেনে ধরল। সে দুটো দশ টাকার নোট অনুর দিকে বাড়িয়ে ধরল, ‘এটা রাখ।’

    বিস্মিত অনুপমা ওর মুখের দিকে তাকাতে অর্কর অস্বস্তি হল, ‘ধরো ধরো, ড্যাবডেবিয়ে তাকিয়ে কি হবে।’ নোট দুটো অনুপমার কোলে একরকম ফেলে দিয়েই সে ঘরে ঢুকল।

    অনিমেষ তেমনি বসে আছে খাটের মাঝখানে। গামছা দড়িতে ঝুলিয়ে দেওয়ালে লটকানো আয়নায় চুল আঁচড়াতে গিয়ে আড় চোখে বাবাকে দেখল অর্ক। এই মুখ সে কখনও দ্যাখেনি। ঠোঁট টেপা, চোখ বন্ধ। ওই মুখের দিকে তাকিয়ে অর্কর মনে হল তখন ওইভাবে কথাটা বলা ঠিক হয়নি। আসলে বাবা তখন এমন টিকটিক করছিল যে—! অর্ক একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, ‘চা খেয়েছ?’

    অনিমেষ জবাব দিল না। অর্ক ঘরের কোনায় তাকিয়ে বুঝল স্টোভ জ্বালানো হয়নি, মা আলু ডিম বের করে দিয়ে যায়নি আজ। সে আবার জিজ্ঞাসা করল, ‘তোমার জন্যে চা আনবো?’

    ‘না।’

    ‘কেন? চা খাওনি তো।’

    অনিমেষ ছেলের দিকে মুখ ফেরালো, ‘তোর সঙ্গে কথা বলতে আমার প্রবৃত্তি হচ্ছে না। আমাকে একটু একা থাকতে দে।’

    ‘সারাদিনই তো একা আছ।’

    এবার অনিমেষ উত্তেজিত হয়ে উঠল, তার গলার শিরা ফুলে উঠছিল, ‘কি করতে চাস তুই? আমাকে মেরে ফেলবি? ফ্যাল, আমি আর সহ্য করতে পারছি না।’

    বাবার এইরকম মূর্তি দেখে অর্ক একটু ঘাবড়ে গেল, ‘যাব্বাবা, এরকম করছ কেন? আমি তোমাকে কি বলেছি?’

    ‘কি বলেছিস? আশ্চর্য, তুই কি বলেছিস তা জিজ্ঞাসা করছিস?’

    ‘হ্যাঁ, আমি তো অন্যায় কিছু বলিনি?’

    অনিমেষ এবার হতভম্ব চোখে ছেলের দিকে তাকাল। অর্ক চোখে চোখ রাখল না, ‘আমাদের সংসারে রোজগার করে মা, সে কথাই বলেছিলাম। এটা কি মিথ্যে কথা?’

    আফসোসে বিছানায় চাপড় মারল অনিমেষ, তারপর যেন নিজেকেই বলল, ‘না, সত্যি কথা।’

    ‘তাহলে এত রেগে যাচ্ছ কেন?’

    কি বলবে অনিমেষ? কানাকে কানা কিংবা অন্ধকে যে অন্ধ বলতে নেই সেই কৃপা চাইবে? নিজের ছেলেকে বোঝাবে এগুলো সৌজন্যে বাধা উচিত! না, করুণা নয়। তাহলে সে এত দুঃখিত হল কেন কথাটা শুনে, কেন রাগে অন্ধ হল? বাবা হিসেবে ছেলের কাছে সে কি চেয়েছিল? পুরোনো মূল্যবোধ? অর্ক তার দিকে তাকিয়ে আছে। সে কথা খোঁজার চেষ্টা করল, ‘আমি রোজগার করতে পারি না কেন?’

    ‘তোমার পায়ের জন্যে।’

    ‘তবে?’

    ‘কি তবে?’

    ‘তাহলে আমি তোদের খাওয়াবো কি করে?’

    ‘ওটা কোন কথা হল না। তুমি তো তবু দাঁড়াতে পারো, হাঁটতে পারো ক্রাচ নিয়ে, দু’ পা নেই এমন লোকও রোজগার করে আজকাল।’

    অর্ক নির্বিকার মুখে বলল। ঈশ্বরপুকুর লেনের মুখে ট্রাম রাস্তার গায়ে একটা লোকের সিগারেটের দোকান আছে যার দুটো পা নেই, লোকটার কথা বলার সময় ভেবে নিল সে।

    অনিমেষ বলল, ‘ঠিক আছে। তুই যখন বলছিস তখন নিশ্চয়ই চেষ্টা করব কিছু রোজগার করতে। আসলে তোর মা কখনো চায়নি যে আমি এই শরীর নিয়ে কিছু করি। ভালই হল, তুই মুখের ওপর সত্যি কথাটা বললি।’

    অর্ক বলল, ‘এত যদি বুঝতে পারছ তাহলে রাগ করলে কেন?’

    ‘সে তুই বুঝবি না।’

    ‘কেন?’

    ‘বুঝলে একথা বলতিস না।’

    অর্ক কাঁধ নাচাল। তারপর কেটলিটা তুলে বেরিয়ে গেল ঘর থেকে। অনিমেষ লক্ষ্য করল আজ চা নিয়ে আসতে যাওয়ার সময় অর্ক তার কাছে পয়সা চাইল না। ও পয়সা পেল কোত্থেকে তা সে ভেবে পাচ্ছিল না।

    অর্কর কপাল এবং কনুই-এর প্লাস্টার অনিমেষ দেখেছে। ও দুটো কেন কিংবা কি করে হল তা জিজ্ঞাসা করেনি। প্রচণ্ড অপমানে সাময়িক অন্ধ হয়ে গিয়েছিল সে। এখন মনে হল কথাটা। মড়া পোড়াতে গিয়ে কারো কপালে আঘাত লাগে না। কাল মাঝরাতে মাধবীলতা খবর পেয়েছিল ওরা দল বেঁধে শ্মশান ছেড়ে চলে গিয়েছে। একথাও শুনেছে ওখানকার এক মাস্তানের সঙ্গে অর্কর ঝামেলা বেধেছিল। খবরটা নিয়ে এসে মাধবীলতা মাটিতে ধপ করে বসে বলেছিল, ‘একি আমাদের ছেলে?’

    এমন একটা বিষাদ জ্বালা এবং অপমান ছিল স্বরে যা একমাত্র মায়েদের গলাতেই আসে বলে মনে হয়েছিল অনিমেষের। সে নিজে খবরটা শুনে উত্তেজিত হয়েছিল, ‘সেকি! ওর কিছু হয়নি তো?’

    মাধবীলতা মুখ ফিরিয়েছিল, ‘মানে?’

    অনিমেষ বলেছিল, ‘খোকা তো কখনও মারামারি করেনি, ওই ছেলেদের বিশ্বাস নেই।’

    মাধবীলতা বলেছিল, ‘আজকাল আর কেউ একা একা মারামারি করে না, দল বেঁধে করে। তোমার ছেলে যাদের সঙ্গে রয়েছে তারা অনেকেই জেলের ভাত খেয়েছে। ওর কিছু হবে না।’

    অনিমেষ জিজ্ঞাসা করল, ‘কারা আছে সঙ্গে? বিলু?’

    ‘একা বিলু কেন হবে? খুরকি, কোয়া, কিলা। নামগুলো দেখে বুঝতে পারছ না চরিত্র কি? কোন ভদ্রছেলের এরকম নাম হয়? তোমার ছেলের প্রাণের বন্ধু এরাই।’ মাধবীলতা নিঃশ্বাস ফেলল।

    অনিমেষ মাথা নাড়ল, ‘আমি বুঝতে পারি না ও কি করে ওদের সঙ্গে মেশে। রুচি পর্যন্ত হারিয়ে গেল এখানে থেকে? অথচ ওকে আমরা ছেলেবেলায় যা শিখেছি তাই শিখিয়েছিলাম।’

    মাধবীলতা উঠল, ‘যা হবার তাই হয়েছে। আজ রাত্রে ও ফিরলে আমি ঢুকতে দেব না।’

    সেই সময় অনিমেষের মনে পড়েছিল আজ সকালে অর্ক ঘুমের ঘোরে তাকে কি বলেছিল। কথাটা মাধবীলতাকে বলতে গিয়েও পারল না সে। নিজের কষ্টের বোঝা ওর কাঁধে চাপিয়ে কুঁজো করে কি লাভ। কিন্তু কাল সারারাত ওরা ঘুমুতে পারেনি। অনিমেষ প্রতি মুহুর্তে আশা করেছিল দরজায় শব্দ হবে। তার পর একসময় ভোর হল, মাধবীলতা উঠল। নির্লিপ্তের মত কাপড় পাল্টে স্কুলে চলে গেল। বেচারা আজ এত অন্যমনস্ক ছিল যে চায়ের কথাও খেয়াল ছিল না। অথচ আজ সকালে ছেলে যখন ফিরল তখন তার কোন অন্যায় বোধ নেই। ওই বয়সে জলপাইগুড়ির বাড়িতে সারারাত না ফেরার কথা সে চিন্তাও করতে পারত না। অনিমেষ অনেক চেষ্টায় নিজেকে সংযত স্থির করছিল। না, মাথা গরম করে কোন ফল হবে না।

    চা নিয়ে অর্ক ঘরে ঢুকল। নিমুর দোকানে আজ তাকে সবাই খাতির করেছে। কপাল এবং হাতের প্লাস্টার দেখে অনেকেই অনেক রকম কল্পনা করছিল কিন্তু সে সত্যি কথাটা বলেনি। মারপিট যে হয়েছিল এ বিষয়ে সবাই নিঃসন্দেহ কারণ কিলা আর খুরকি এখনও পাড়ায় ফেরেনি। দু-একজন তাকে জিজ্ঞাসা করলেও সে এড়িয়ে গেছে।

    কাপে চা ঢেলে বাবার দিকে এগিয়ে দিতেই সে প্রশ্নটা আবার শুনল, ‘কি হয়েছে তোর কপালে?’

    ‘কিছু না।’

    ‘কিছু না মানে? সত্যিকথা বলতে তোর অসুবিধে হয় কেন?’

    ‘অসুবিধে হচ্ছে কে বলল?’

    ‘মুখে মুখে তর্ক করছিস। কেউ শখ করে ওসব শরীরে লাগায় না।’

    চায়ে চুমুক দিয়ে অর্ক বলল, ‘অ্যাকসিডেণ্ট হয়েছিল।’

    ‘অ্যাকসিডেণ্ট? কি করে?’ চমকে উঠল অনিমেষ।

    ‘শ্মশান থেকে ফেরার সময়।’ অর্ক মুখ তুলে বাবাকে দেখল। তার পকেটে এখনও লাইসেন্স এবং হার রয়েছে। বাবাকে বলবে নাকি সব কথা? ধুস, বললেই নানান ফ্যাচাং তুলবে। কিন্তু একজন চাই যার সঙ্গে এ বিষয়ে আলোচনা করা দরকার। এসবের প্রয়োজন হতো না যদি হসপিটালে নিজের ঠিকানাটা সে না দিত। সে আবার বাবার দিকে তাকাল।

    ‘তুই মিথ্যে কথা বলছিস।’

    ‘মিথ্যে কথা?’

    ‘হ্যাঁ, নিশ্চয়ই কারো সঙ্গে মারামারি করেছিস। তোর মা ঠিকই বলেছে, গুণ্ডাদের সঙ্গে মিশে মিশে।’

    ‘কি আঙ সাঙ বলছ। আমি বলছি অ্যাকসিডেণ্ট হয়েছে আর তুমি সেটা বিশ্বাস করছ না।’ খেপে গেল অর্ক।

    ‘না। কোন প্রমাণ আছে?’

    ‘আর জি কর হসপিটালে যাও তাহলে জানতে পারবে।’ তারপর দ্রুত পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স আর হারটা বের করে বলল, ‘আমি মিথ্যে বলছি, না?’

    ‘এগুলো কি?’ অনিমেষ বিস্ময়ে জিনিসগুলো দেখল।

    ‘ওই ভদ্রলোকের জিনিস।’

    ‘কোন ভদ্রলোক?’

    অর্ক বাবার দিকে তাকাল। যাচ্চলে। রেগে গিয়ে যা বলেছে এখন আর তা থেকে ফেরার পথ নেই। ঠিক আছে, বলেছে যখন তখন পুরোটাই বলবে। হঠাৎ তার মাথায় আর একটা চিন্তা খেলে গেল। গতরাত্রে অ্যাকসিডেণ্ট হয়েছিল বলে সে বাড়িতে ফিরতে পারেনি এটা যদি বাবাকে ভাল করে বোঝানো যায় তাহলে মায়ের মেজাজ ঠাণ্ডা করা যাবে। সে এই সুযোগ ছাড়ল না।

    ‘যার গাড়িতে আমি আসছিলাম। গাড়িটা আর জি কর-এর কাছে এসে প্রচণ্ড অ্যাকসিডেণ্ট করেছে। আমার তেমন কিছু হয়নি কিন্তু ওঁর অবস্থা খুব খারাপ।’ অর্ক খুব বাঁচিয়ে বলার চেষ্টা করছিল।

    অনিমেষকে খুব নার্ভাস দেখাচ্ছিল এখন। ছেলের হাত এবং মুখের দিকে ভাল করে লক্ষ্য করে সে নিঃসন্দেহ হল আঘাত তেমন নয়। মারামারি করলে কনুইতে লাগাবে কেন। কিন্তু অর্ক কি করে সেই ভদ্রলোকের গাড়িতে উঠল।

    ‘ভদ্রলোকের নাম কি?’

    ‘বিলাস, লেক টাউনে থাকে।’

    ‘তুই চিনলি কি করে?’

    ‘চিনি না তো।’

    ‘চিনিস না তাহলে গাড়িতে উঠলি কি করে?’

    অর্ক চটপট নিজের মাতাল হওয়ার প্রসঙ্গটা বাদ দিল। বলল, ‘নিমতলা থেকে ফেরার সময় আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। সামনে একটা গোলমাল বাধায় ওরা যে যার সরে পড়েছিল। হাঁটতে হাঁটতে বিডন স্ট্রীটে এসে দেখি এক ভদ্রলোক-এর গাড়ি খারাপ হয়ে গেছে। আমাকে ঠেলতে বললেন। গাড়ি স্টার্ট হলে জিজ্ঞাসা করলেন আমি কোথায় যাব? বেলগাছিয়া শুনে গাড়িতে উঠতে বললেন। তারপর গল্প করতে করতে আসছিলাম আমরা। হঠাৎ একটা গাড়ি সামনে এসে পড়ায় অ্যাকসিডেণ্ট হয়ে গেল। রাস্তার লোকজন আমাদের আর জি করে নিয়ে গিয়েছিল। ওখানেই সারা রাত ছিলাম।’

    কথাগুলো বলতে বলতে অর্ক লক্ষ্য করছিল বাবার মুখের চেহারা বেশ নরম হয়ে আসছে। তারপর একটু ভেবে বলল, ‘কাউকে দিয়ে যে তোমাদের খবর পাঠাব তারও কোন উপায় ছিল না।’

    অনিমেষ বলল, ‘অজানা অচেনা লোকের গাড়িতে ওঠা ঠিক নয়। কিছু হলে তো আমরা খবরও পেতাম না। এখন কেমন লাগছে?’

    ‘মাথাটা একটু ভার ভার লাগছে।’ অর্ক সত্যি কথাটাই বলল।

    অনিমেষ বলল, ‘খোকা, এদিকে আয়।’

    গলার স্বর হঠাৎ পাল্টে গেল বলে অর্ক অবাক হল। ওরা যে মাল খেয়েছিল সে খবর বাবা জানে নাকি। তাহলে তো পুরোটাই ভেস্তে যাবে। সে চোখ কুঁচকে জিজ্ঞাসা করল, ‘কেন?’

    ‘কাছে আয় বলছি।’

    ভয় এবং সন্দেহ নিয়ে অর্ক বিছানার কাছে এল। অনিমেষ খাটের একটা কোণ দেখিয়ে বলল, ‘ওখানে বস।’

    ‘কি বলবে বল না।’ অর্ক বসল কিন্তু গলার স্বর পাল্টাল না।

    ‘তোকে আমি আমার দাদুর কথা বলেছি, আমার বাবার কথা, তোর মায়ের কথা এমন কি যে জন্যে আমি নিজের কেরিয়ারের কথা না ভেবে আন্দোলনে নেমেছিলাম, সেই সব। তোর মনে কি একটুও রেখাপাত করেনি?’

    ‘কেন?’

    ‘তুই আমাদের ছেলে, তোর পেছনে এই সব ঘটনা আছে, এগুলো ভাবলেই মানুষ নিজেকে স্থির করে, কিন্তু…’

    ‘কি বলবে বলতো?’

    অনিমেষ ছেলের দিকে তাকাল, ‘ওই কিলা খুরকিদের সঙ্গ তোকে ছাড়তে হবে খোকা।’

    ‘কেন?’

    ‘তুই আবার প্রশ্ন করছিস? সত্যি কি তুই কিছু বুঝতে পারিস না। তোর সঙ্গে ওদের যে কোন মিল নেই তাও অনুভব করিস না?’

    অর্ক মাথা নাড়ল, ‘তোমরা ওদের পছন্দ কর না বলে এসব বলছ।’

    ‘কেন পছন্দ করি না?’

    ‘ওরা বেশী পড়াশুনা করেনি, আড্ডা মারে তাই।’

    ‘মোটেই না। ওদের মধ্যে কোন সুস্থ বোধ নেই তাই।’

    ‘সেটা কি ওদের দোষ?’

    ‘কার দোষ তা বিচার করে তোর কি হবে? তুই পড়াশুনার সুযোগ পাচ্ছিস, মন দিয়ে তাই কর।’

    অর্কর ঠোঁটের কোণ ভাঙ্গল, ‘তারপর?’

    অনিমেষ এই প্রশ্নটা আশা করেনি। সে ছেলের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, ‘তারপর শিক্ষিত হয়ে যেটা ভাল লাগবে তাই করবি। তখন আমরা তোকে কিছু বলতে যাব না। এই বয়সে কতগুলো হুলিগানের সঙ্গে আড্ডা মেরে মারামারি করে নিজেকে নষ্ট করবি কেন? ওদের দেখতে পাসনা? মদ খায় আর সিনেমার টিকিট ব্ল্যাক করে। আর একটু বয়স হলে কি হবে।’

    ‘মদ তো শিক্ষিত লোকরাও খায়।’

    ‘খায় কিন্তু সবাই খায় না। যারা খায় তারা সেটাকে মানাতে পারে। তোর মতন বয়সে আমি এসব ভাবতে পারতাম না।’

    ‘তুমি বস্তিতে থাকতে না। তাছাড়া, তুমি শিক্ষিত হয়ে শেষ পর্যন্ত কি করছ? কত বি এ এম এ বেকার বসে আছে। ওই তো প্রণবদা, এম এ পাশ, চাকরি পায়নি বলে রকে আড্ডা দেয়।’

    ‘ঠিকই। আমরা চেষ্টা করেছিলাম এই ব্যবস্থাটাকে ভাঙ্গতে। হাজার হাজার ছেলে আন্দোলনে নেমেছিল। পুলিসের গুলিকে তোয়াক্কা করেনি। আমাদের আফসোস যে আমরা পারলাম না। কিন্তু একটা সান্ত্বনা যে আমরা তো চেষ্টা করেছিলাম। তুই আমাদের সঙ্গে তোদর তুলনা করছিস?’ হঠাৎ উত্তেজিত হয়ে উঠল অনিমেষ।

    অর্ক মাথা নাড়ল, ‘দূর। শেষ পর্যন্ত তোমার সঙ্গে একটা বেকার লোকের কোন পার্থক্য নেই। যে থার্ডের মধ্যে আসতে পারেনি তার সঙ্গে লাস্টের কি তফাত? তোমরা, মা, দিনরাত বল বলে আমি পড়ি নাহলে আমার পড়তে একটুও ভাল লাগে না।’

    ‘ভাল লাগে না?’

    ‘না। অশোক কি করেছিল, রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতাটা মুখস্থ করে আমার কি হবে?’

    ‘তোর কি ভাল লাগে?’

    ‘জানি না।’

    ‘না। জানি না বললে চলবে না। খোকা, তুই অন্তত বারো ক্লাসটা পাশ কর তারপর যা ইচ্ছে করবি।’ অনিমেষ অনুনয় করল।

    অর্ক প্রতিবাদ করতে গিয়ে শেষ পর্যন্ত মাথা নাড়ল। সেটা হ্যাঁ কি না তা বোঝা গেল না। তারপর বলল, ‘আসলে তোমরা এই বস্তির ছেলেদের ঘেন্না কর।’

    ‘ঘেন্না করি?’

    ‘হ্যাঁ। নইলে মা ওদের সঙ্গে মেশে না, কথাও বলে না। তুমি শুধু উনুন সারাই-এর দোকান ছাড়া কোথাও যাও না, কেন?’

    ‘এদের সঙ্গে আমাদের মনের সঙ্গে মেলে না তাই, ঘেন্না নয়।’

    ‘কেন মেলে না? আমার বন্ধুদের বাবা মা তো খিস্তি করে না।’

    ‘তুই এখন বুঝবি না।’

    তোমার ওই এক কথা, তুই বুঝবি না। বোঝার জিনিস কেন আমি বুঝব না? সেদিন কোয়া বলছিল ওরা নাকি উদ্বাস্তু। ওদের পাকিস্তানে অনেক কিছু ছিল। বাবা মা এখানে পালিয়ে আসার পর কোয়া হয়, তাই ও কিছু দ্যাখেনি। ওর বাবা মা নাকি এখনও আফসোস করে কিন্তু কোয়া করে না। কেন করে না সেটা আমি বুঝতে পারি না?’ অর্ক উঠল। তারপর হঠাৎ মনে পড়ে যাওয়াতে জিজ্ঞাসা করল, ‘আচ্ছা, ফাক্‌ দি টাইম কথাটার মানে কি?’

    অনিমেষের চোখ ছানাবড়া হয়ে গেল। এই বস্তির ছেলেদের মুখ থেকে ছিটকে আসা অশ্রাব্য গালাগালি বাধ্য হয়ে দিনরাত তাকে শুনতে হয় কিন্তু এই ইংরেজি খিস্তিটি তো অর্কর জানার কথা নয়। সে নিজেকে সংযত করল অনেক কষ্টে। তারপর সূত্র খোঁজার জন্যে জিজ্ঞাসা করল, ‘কেন?’

    ‘কাল রাত্রে সেই ভদ্রলোক গাড়ি চালাতে চালাতে কথাটা বলেছিল। আমি মানে বুঝতে পারিনি।’

    ‘ও। কথাটা গালাগালি। কিন্তু সেই লোকটা বলল কেন?’

    ‘জানি না। নিজের মনেই বলছিল। কি গালাগালি?’

    ‘খুব নোংরা।’

    ‘খিস্তি?’

    ‘হ্যাঁ।’

    ‘যাঃ।’

    ‘এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তুই আজ স্কুলে যেতে পারবি? শরীর কেমন লাগছে?’

    ‘ঘুম পাচ্ছে খুব।’

    ‘বেশ, তাহলে আজ স্কুলে যেতে হবে না। স্নানটান করে ঘুমিয়ে নে।’

    অনিমেষের কথাটা বেশ মনঃপূত হল অর্কর। সত্যি ওর শরীরে এখন অবসাদ, মাথা ঝিমঝিম করছে। কিন্তু একটা কথা সে বাবাকে জিজ্ঞাসা করতে গিয়েও করল না, ফাক্ দি টাইম কি ধরনের খিস্তি। কিলারা যা বলে সেই রকম কি? তাই যদি হয় তাহলে শিক্ষিত মানুষের সঙ্গে কিলার প্রভেদ নেই। কিন্তু ততক্ষণে অনিমেষ খাট থেকে ক্র্যাচ নিয়ে নেমে পড়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের কোণে গিয়ে তরকারির ঝুড়িটা তাক থেকে নামিয়ে জিজ্ঞাসা করল, ‘তুই বরং স্নান করে খেয়ে নিয়ে শুয়ে পড়। আমি স্টোভ ধরিয়ে দিচ্ছি।’

    অর্ক বলল, ‘এখন কেউ ভাত খায় নাকি? মা আসার আগে রান্না করো।’ কথাটা বলেই ওর খেয়াল হল মাধবীলতার কথা। মাকে বাবা যদি ম্যানেজ করে তাহলে ভাল হয়। কিন্তু সরাসরি কথাটা বলতে আটকালো ওর। তবে এতক্ষণে এটুকু বোঝা যাচ্ছে বাবা নিশ্চয়ই মাকে তার হয়ে বলবে। অ্যাকসিডেণ্ট হয়েছিল শুনলে মা কিছু না-ও বলতে পারে।

    শোওয়ার তোড়জোড় করছিল অর্ক। ক্র্যাচ বগলে নিয়ে দরজা ভেজিয়ে বেরিয়ে গেল অনিমেষ। মাদুর পেতে চিৎ হয়ে শুতেই খুব আরাম বোধ হল। আঃ, কতদিন যেন শোয়নি সে। প্যাণ্টটা ছাড়তেও ইচ্ছে করছে না। গত সকাল থেকে এটা পরে আছে সে। শালা, কাল অল্পের জন্যে জান যায়নি। আর একটু বেকায়দায় পড়লে চোট হয়ে যেত। মাতাল হয়ে লোকটা ইংরেজিতে খিস্তি করছিল কেন? বিলাস সোম। নামটা দারুণ। কিন্তু এতক্ষণে হাওয়া হয়ে যায়নি তো? মরে গেলে খবর পাবে কি বাড়ির লোকজন? লেক টাউন বিরাট জায়গা, পুলিস বের করতে পারবে খুঁজে? হসপিটাল থেকে বলেছিল খবর দিতে। দামী হার আর লাইসেন্সটার কথা মনে পড়ল ওর। তড়াক করে উঠে বসে সে খাটের ওপর থেকে সেগুলোকে নিজের কাছে নিয়ে আনল। হারটা বেশ ভারী। লকেটটা কিসের বুঝতে পারল না তবে বেশ দামী বলে বোধ হল। চেপে গেলে কেমন হয়! সে তো আর এই মালটা চুরি করেনি। লোকটার পকেট থেকে আপনিই তার হাতে চলে এসেছিল। তাছাড়া লোকটা যদি টেঁসে যায় তাহলে কেউ জানতেও পারবে না। শুধু তখন উত্তেজনার মাথায় বাবাকে এটা দেখিয়ে ফেলেছে সে। অবশ্য বাবাকে বলে দেওয়া যাবে যে হার সে ফেরত দিয়ে এসেছে। অর্ক ঠিক করল, দুপুরবেলায় একবার হসপিটালে গিয়ে খোঁজ নেবে লোকটা বেঁচে আছে কিনা, সেই বুঝে কাজ করা যাবে।

    দরজায় কড়া নড়ে উঠতেই চমকে গেল অর্ক। দ্রুত হারখানা পকেটে ঢুকিয়ে রাখল সে। কে এল? হসপিটাল থেকে তাকে খুঁজতে আসেনি তো! সে দ্রুত চোখ বোলালো চারধারে, হারখানা কোথায় লুকিয়ে রাখা যায়? আর তখনই ডাক শুনতে পেল, ‘অক্ক।’

    গলাটা চেনা কিন্তু ধরতে পারল না অর্ক। দ্বিতীয়বার ডাকটা কানে আসতেই সে সাড়া দিল, ‘কে?’

    বাইরে থেকে ঠেলতেই দরজা খুলে গেল। অর্ক দেখল বিলু এসে দাঁড়াল দরজায়। উঠে বসল অর্ক, ‘কি বে?’

    বিলুর দুই হাত কোমরে। ওর দিকে তাকিয়ে বলল, ‘এর মধ্যেই ডানা গজিয়ে গেল তোর অক্ক। আমাকে ল্যাং মারতে চাস?’

    ‘মানে?’

    ‘মানে টানে বুঝি না, টাকা দে।’ হাত পাতল বিলু ঘরে ঢুকে।

    ‘কিসের টাকা?’

    ‘শালা আমি তোমার কাছে মারাতে এসেছি? ন্যাড়ার মায়ের টাকা তোর কাছে কত আছে তার হিসেব আমি জানি। টাকাটা দে টিকিট তুলতে হবে নটার সময়।’ অধৈর্য হচ্ছিল বিলু।

    অর্ক উঠে দাঁড়াতেই বিলু প্লাস্টার দেখতে পেল, ‘কি হয়েছে বে তোর। ঝাড়পিট করেছিস?’

    ‘না। অ্যাকসিডেণ্ট। খুব জোর বেঁচে গেছি।’

    ‘খুরকি কিলা কোথায়?’

    ‘পুলিস তুলে নিয়ে গিয়েছে। টাকাটার জন্যে ওরা মারপিট শুরু করেছিল। বিশ্বাস কর বিলু, আমি তখন এমন আউট হয়ে গিয়েছিলাম যে ওরা যখন আমাকে টেনে নিয়ে গিয়েছিল আমি টের পাইনি।’

    ‘কি করে অ্যাকসিডেণ্ট হল?’

    ‘গাড়িতে। এক ভদ্রলোককে ধরে বাড়িতে ফিরছিলাম। সেই লোকটা হাসপাতালে শুয়ে আছে। এই দ্যাখ লোকটার ড্রাইভিং লাইসেন্স।’

    ‘মরে গেছে?’

    ‘জানি না।’

    ‘বাড়িতে খবর দিয়েছিস?’

    ‘না। খবর দিতে বলেছিল, দিইনি। লেক টাউনে বাড়ি।’

    ‘দুর বে। তুই শালা বুদ্ধু। কত টাকা আছে তোর কাছে?’

    ‘যা ছিল তার থেকে কুড়িটা টাকা ন্যাড়ার দিদিকে দিয়েছি।’ পকেট থেকে টাকাটা বের করে গুনল অর্ক। তারপর অঙ্কটা বলে জিজ্ঞাসা করল, ‘কিন্তু তোকে আমি এই টাকা দেব কেন?’

    টাকাটা দেখার পর বিলুর চেহারাটা বদলে গেল। সে বলল, ‘বাইরে চল, তোর সঙ্গে কথা আছে।’

    ‘না, আমি বাইরে যাব না, আমি ঘুমাবো।’

    ‘ফোট, ঘুমাবার সময় অনেক পাবি।’

    ‘ঘরে কেই নেই।’

    ‘তোর বাপ শালা উনুনের কারখানায় বসে আছে।’

    ‘কি করবি বল না?’

    ‘শোন, খুরকি কিলা ওই টাকা চাইবেই। আমরাও কিছু কমতি না। ওরা আসার আগেই টাকাটা খাটিয়ে দুজনে রোজগার করে নিই চল। ফিফটি ফিফটি।’

    ‘কিভাবে?’

    ‘বললাম না, টিকিট তুলব। আজ অ্যাডভান্স দেবে সিনেমার। সুপার হিট ছবি। খুরকির সঙ্গে লাইন আছে হলের। খুরকি যদি না আসতে পারে আমরা ওর মালটা নিয়ে নেব।’

    ‘খুরকি কিছু বলবে না?’

    ‘ওতো আজ না এলে কিছুই পেত না তবু আমরা দশ বিশ দিয়ে দেব। দু টাকা পঁয়তাল্লিশ আট টাকায় যাচ্ছে। চল, আর দেরি করিস না।’

    ‘দূর। আমি ব্ল্যাক ট্‌ল্যাক করতে পারব না।’

    ‘তাহলে মালটা ছাড়।’

    ‘তোকে দেব কেন?’

    ‘ওসব নক্‌শা ছাড় গুরু। হয় দাও নয় চল।’

    ‘ঠিক আছে, কিন্তু আমি সামনে যাব না।’

    ‘আচ্ছা।’

    জামা গলিয়ে ও যখন বের হচ্ছে তখন বিলু বলল, ‘আ বে, ওই লাইসেন্সটা সঙ্গে নে।’

    ‘কেন?’

    ‘লেক টাউনে যাব। লোকটার বাড়িতে খবর দিয়ে আসি চল।’

    অর্ক বিলুর দিকে তাকাল তারপর ওটা নিয়ে নিল পকেটে। দরজা ভেজিয়ে উনুনের কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় অর্ক অনিমেষকে দেখতে পেল। ঘুমন্ত ছেলেকে উঠে আসতে দেখে অনিমেষের চোয়াল শক্ত হয়ে উঠেছিল। যেতে যেতেই অর্ক বলল, ‘লোকটা মরে যেতে পারে তাই ওর বাড়িতে খবর দিতে যাচ্ছি।’

    বাবার প্রতিক্রিয়া দেখার জন্যে ও মুখ ফেরাল না। ঈশ্বরপুকুর লেনে পা দিয়ে সে গম্ভীর গলায় বলল, ‘ফাক্ দি টাইম।’

    বিলু অবাক গলায় জিজ্ঞাসা করল, ‘কি বলছিস বে?’

    অর্ক হাসল, ‘তুই বুঝবি না। এটা ইংরেজি খিস্তি।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকালবেলা – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ৫ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }