Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    April 25, 2026

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    অমরেন্দ্র চক্রবর্তী এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    বুকজলে – অমরেন্দ্র চক্রবর্তী

    মাঝ রাতে ঘরে খলবল করে জল ঢোকার শব্দে সুধীন ঘুমের মধ্যেই ঝাঁকুনি খেয়ে উঠে বসল । ভয়ে তার চোখ বড় হয়ে গেছে । অন্ধকার ফুঁড়ে ঘরের মেঝে তন্ন-তন্ন করে দেখল । কোথায় জল? এতক্ষণ সে দম বন্ধ করে ছিল, এই প্রথম নিশ্বাস নিল ।

    আচমকা ঘুম ভাঙলেই চ্চাং করে সুধীনের মাথা ধরে যায় । এখন তার সিগারেট না খেয়ে উপায় নেই । মশারি তুলতে গিয়ে অন্ধকারে প্রীতির বেণীর ওপর হাত পড়তেই সে দারুণ চমকে উঠল, সাপ! পরের মুহূর্তে ভুল বুঝতে পেরে ভয়ের বদলে তার রাগ চড়ে যায় । রোজ রোজ বেণী বেঁধে শোওয়া— ভালগার, বীভৎস অভ্যেস!

    টেবিল ল্যাম্প জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছে, হঠাৎ কবরের দিকের বন্ধ জানলাটা খুট-খুট করে দুবার নড়ে উঠল । হাওয়ার জোর আবার বাড়ছে । সিগারেট না-ধরিয়ে সে প্রায় তিন মিনিট কান খাড়া করে রাখল । ফ্যানের শব্দে বোঝা যায় না, উঠে গিয়ে পাখা বন্ধ করে জানলার কাছে এগিয়ে গিয়ে ভালো করে শুনল, না বৃষ্টি আর হচ্ছে না । তিনদিন ধরে টানা বৃষ্টি আজই প্রথম থামতে দেখে সুধীন শুতে গিয়েছিল, এর মধ্যেই আবার শুরু হলে আর কথা ছিল না! কলকাতা প্লাবনের কিনারে । ঢেউয়ের সঙ্গে লড়ছে । গোটা পশ্চিমবাংলাই প্রায় জলের তলায় । বৃষ্টিতে সকলের মতোই সুধীন একদম মুষড়ে পড়েছে । সবচেয়ে ভয় তার নিজের বাড়ি নিয়ে । সবে দেওয়াল উঠছিল, এই বৃষ্টিতে গাঁথনি কি আর না-ধুয়ে গেছে! বালিগঞ্জ প্লেসে ওই একচিলতে জমির জন্য সে কী না করেছে! অফিসে সততা বলতে তার আর কিছুই রইল না । মনে পড়ে এই নিঃশব্দ রাতেও তার মাথার পিছন দিকে নতুন আরেকটা ব্যথা দপ-দপ করতে লাগল । বলতে গেলে, পুরোপুরি চরিত্র খুইয়ে সে নিজের বাড়ি তুলছে । যারা তাকে সাহস করে কোনওদিন ঘুষ দিতে পারেনি, বাড়ির জন্য তাদের কাছেও সুধীন নিজেই হাত পেতেছে । তার যৌবন প্রায় শেষ হয়ে যাচ্ছে, চিরকাল একটা কবরখানার পাশে ভাড়া বাড়িতে জীবন কাটবে নাকি! অধঃপতনের আরও জোরালো যুক্তি সে তৈরি করে নিয়েছিল, মাইনের টাকায় একটু ভালো এলাকায় বাড়ি বদলের কথা আজকাল ভাবাও যায় না । রাতে বৃষ্টি না থামলে সুধীন আজ ঘুমোতে পারত কিনা সন্দেহ ।

    রাস্তার দিকের জানলা খুলে সুধীন জল দেখল । জলের ওপর ভাঙা-ভাঙা আলো । এলোমেলো দুলছে । নিজের পাড়া একদম অচেনা লাগে । দেওয়ালের গায়ে পুরনো ভোট দিন লেখাটার মাথার দিকটা একটুখানি জেগেছে । তার মানে, এখনও অন্তত কোমরজল । সকালে আরেকটু কমবে নিশ্চয়ই । রোদের আশা আছে কিনা এখনই বোঝবার উপায় নেই । এই ধরনের অনিশ্চয়তায় বিরক্ত হয়ে ওঠা সুধীনের স্বভাব । সিগারেটের টুকরো রাস্তার জলে ছুড়ে দিয়ে ফ্যান চালিয়ে দিল । তারপর বাথরুমে । ঘাড়ে-মাথায় জল দেওয়া দরকার । পাম্প জলের তলায়, দুদিন ট্যাঙ্কে জল উঠছে না, পলিথিনের বালতিতে অল্প একটু জল ধরা আছে । হাত ভিজিয়ে মুখে-ঘাড়ে বুলিয়ে নিয়ে বাথরুমের আয়নায় অভ্যেসবশত মুখ দেখতে দেখতে সুধীন নিজের মনে ভাবল, আশ্চর্য, দুঃস্বপ্ন ঠেকাবার কোনও উপায় মানুষের হাতে নেই!

    ঘরে এসে আলো নেভাবার আগে সে বিছানার কাছে ঝুঁকে প্রীতির বেণীটা তার বুকের ওপর তুলে দিল । ‘আঃ সঞ্জয়!’ বলে প্রীতি বিড়বিড় করে ছেলেকে একবার ধমক দিল । ঘুমের মধ্যেও তার ভুরু অবিকল কুঁচকে গেল ।

    বিছানায় শুয়ে, অন্ধকারে সুধীনকে ছেলের ভাবনা পেয়ে বসে । নরেন্দ্রপুরের জল নেমে যাচ্ছে, রেডিও শুনেছে, পরশুর কাগজেও পড়েছে । তাছাড়া স্কুল হোস্টেল উঁচু জমিতে । সঞ্জয়ের ঘর দোতলায় । টেলিফোন অচল না হলে সরাসরি কথাও বলা যেত । সব যুক্তি সাজিয়েও সুধীনের বুকটা খালি-খালি লাগে । ঠিক আছে, সে আজকাল ঘুষ-টুস নিচ্ছে, কিন্তু ছেলের ভবিষ্যতের ভাবনা তার হয়ে আর কে ভেবে দিচ্ছে? এই পৃথিবীতে ছেলেকে এক টুকরো জমি, একটা নিজস্ব মাথা গোঁজার জায়গা দিয়ে যাওয়া বাবার কর্তব্য নয়? ধর্ম নয়? বালিগঞ্জ প্লেসের বাড়িতে সুধীন কিন্তু চিরকাল থাকবে না, ও-বাড়ি ভোগ করবে সঞ্জয় । ছেলেকে সুধীনের স্নেহোপহার ।

    বালিশে কান চেপে শুয়েছিল, বৃষ্টির শব্দে এক ঝটকায় মাথা সোজা করল— না, ফ্যানের শব্দ! বার কয়েক বালিশে কান চেপে তারপর মাথা সোজা করে সুধীন স্পষ্ট বুঝতে পারল, কান চেপে শুলেই বৃষ্টির শব্দের মতো আওয়াজ হয় । ঠিক মনে হয়, শোঁ-শোঁ হাওয়া, সঙ্গে ঝমঝম বৃষ্টি ।

    প্রীতি পাশ ফিরল । আবার কী-একটা বলল বিড়বিড় করে । সুধীন শোনবার চেষ্টা করল না । চিৎ হয়ে শুয়ে তার বাড়ির বিষয়ে ভাবতে ভাবতে সবে একটু তন্দ্রা মতো এসেছে, হঠাৎ খুব স্পষ্ট বৃষ্টির শব্দ শুনে তার চোখ টান হয়ে খুলে গেল । সে উৎকর্ণ হয়ে খানিকক্ষণ শুনল । ঠিক মুষলধারে বৃষ্টি পড়ার শব্দ । শিয়রের দিকে ঘাড় উল্টিয়ে খোলা জানলায় চোখ রেখে সে অবাক । অনেকক্ষণ ওইভাবে তাকিয়ে থেকে তার ঘাড়ের ব্যথা বেড়ে গেল । আশ্চর্য, আকাশ থেকে এক ফোঁটা জলও পড়ছে না । অথচ শব্দটা ঠিকই শুনতে পাচ্ছে । খুব ঝমঝম বৃষ্টির টানা শব্দ ।

    বিছানা থেকে নেমে সে কবরের দিকের জানলা খুলে বাইরে তাকাল । ঝাপসা অন্ধকারে নারকেল গাছের পাতা অল্প-অল্প নড়ছে । একটা কুকুর বা শেয়াল জলের মধ্যে ছল-ছল শব্দ করে হেঁটে যাচ্ছে । বৃষ্টি তো নেই!

    ড্রয়ার খুলে বাইনোকুলার বের করে সুধীন চোখে লাগাল । দূরের গাছপালার পাতা কাঁপছে । বাঁদিকে একটা গাছের ডালে অন্ধকারের সঙ্গে মিশে গিয়ে ঝুপসি মেরে বসে আছে সারি-সারি কতগুলো শকুন । সুধীন নিজের প্রায় অজান্তে গুনে ফেলল, সতেরোটা । কিন্তু কোথাও সামান্য ঝিরিঝিরি বৃষ্টিও তার চোখে পড়ল না । শব্দটা তখনও সে স্পষ্ট শুনতে পাচ্ছে । একটানা, ঝমঝম ।

    শব্দ করে জানলা বন্ধ করে সে বিছানায় ফিরে এল । প্রীতিকে প্রায় ধাক্কা দিয়ে জাগিয়ে বলল, শোনো তো, কোনও শব্দ শুনতে পাচ্ছ?

    হঠাৎ ঘুম ভেঙে প্রীতি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে । আধ মিনিট ফ্যাল-ফ্যাল করে চেয়ে থেকে সে প্রশ্নটা বুঝতে পেরে শোনবার চেষ্টা করে হালকা গলায় বলল, বৃষ্টি দেখছি থেমেছে ।

    প্রীতি যখন শুতে যায়, তখনও তিনদিনের বৃষ্টি থামেনি । সে উঠে বসে লম্বা হাই তুলল— কিসের শব্দ বলছিলে?

    — তুমি কিছু শুনতে পাচ্ছ না?

    — কই, না । তুমি স্বপ্ন দেখেছ ।

    প্রীতি বিছানা থেকে নেমে দরজার দিকে যাচ্ছে, সুধীন বলল, মাথা ধরার ট্যাবলেট আছে?

    ট্যাবলেট আর আধ গেলাস জল দিয়ে প্রীতি বলল, কাল ছেলেটাকে বাড়ি নিয়ে আসা যায় না?

    তারপর জানলা দিয়ে রাস্তার জল দেখে আবার বলল, এর মধ্যেও দুটো লোক গামছা দিয়ে মাছ ধরছে! বাব্বা, যা জল! বাড়িটার যে কী অবস্থা হয়েছে কে জানে । আবার নতুন করে না গাঁথতে হয়!

    সুধীনের হাত থেকে গেলাস নামিয়ে রেখে সে দরজার দিকে এগিয়ে গেল— বাথরুমে যাচ্ছি, আলো নিভিয়ে দিই?

    সুধীন হাত দিয়ে চোখ ঢেকে ছিল, চোখ না খুলেই বলল, দাও ।

    খানিক পরে প্রীতি ফিরে এসে দরজা বন্ধ করতে করতে বলল, বাথরুমে যা গন্ধ হয়েছে, টেকা যায় না ।

    ততক্ষণে সুধীনের নাক ডাকছে ।

    পরদিন সকালে দশ টাকায় একটা রিকশাওলাকে রাজি করিয়ে আধ মাইল নদী ভেঙে সুধীন কোনওরকমে বালিগঞ্জ প্লেসে পৌঁছে দেখল, তার সাধের দেওয়াল বুক জলে মড়ার মতো ভেসে আছে । পাশেই ছোট একটা ঘর আগেভাগে ঢালাই করিয়েছিল, তার মধ্যে সিমেন্ট-টিমেন্ট রেখেছে, সেখানে ছ-সাত জন মেয়ে-পুরুষ বাচ্চা-কাচ্চা নিয়ে সংসার পেতে আছে । সুধীন উঁকি মেরে দেখল সিমেন্টের বস্তাগুলোর ওপর ভিজে কাঁথা-কাপড় স্তূপাকার । বড়-বড় কাঠের বারকোশ জলে ভাসিয়ে তার ওপর খিচুড়ির বালতি চাপিয়ে কয়েকজন যুবক সুধীনের বাড়ির কাছে আসতেই সুধীন রাগ চাপবার চেষ্টা করে বলল, সিমেন্টের বস্তাগুলো বাঁচানো যায় না? ওই কাঁথা-টাথাগুলো সরিয়ে—

    কাছাকাছি আরও চার-পাঁচটা সদ্য ছাদ-ঢালাই বাড়িতে দলে দলে নিচু বস্তি এলাকার মানুষ মাথা গুঁজেছে । যুবকদল ব্যস্ত হয়ে জলের মধ্যে খিচুড়ির বালতি নিয়ে এবাড়ি-ওবাড়ি পরিবেশন করছে । সুধীনের দিকে ফিরে তাকাবার তাদের সময় নেই ।

    দরজা বসানো হয়নি, সেই খাঁজে উঠে দাঁড়ালে জল কম । সুধীন সেখানে দাঁড়িয়ে তার ক্ষতির পরিমাণ হিসেব করে । তার পায়ের কাছে অনেকক্ষণ থেকে একটা কুকুর খাঁজটায় ওঠবার চেষ্টা করে বার-বার পিছলে পড়ে গিয়ে কুঁই-কুঁই করছে । সুধীন খানিকক্ষণ হিসেব ভুলে কুকুরটার অধ্যবসায় লক্ষ করে । জল এখানে কম সেটা কুকুরেও বোঝে । কুকুরটার ঘোলাটে চোখে চোখ পড়ে সুধীনের বুকের মধ্যেটা অস্বস্তিতে শিরশির করে ওঠে ।

    বেলার দিকে পাতলা একটু রোদ উঠেছিল, কিছুক্ষণ থেকে আবার মেঘলা । হঠাৎ ঝেঁপে বৃষ্টি এল ।

    ঠান্ডা জলে দাঁড়িয়ে সুধীনের শীত-শীত করছিল, বৃষ্টিতে তার প্রচণ্ড কাঁপুনি ধরে গেল । সামান্য কুঁজো হয়ে কাঁপুনি সামলাতে সামলাতে সে ভাবল, এই ঘাতক পৃথিবীতে ছেলের নিরাপত্তার ব্যবস্থা করার ক্ষমতা কার আছে? দাঁতে দাঁত ঠুকে যাচ্ছে, হাড়ের মধ্যে শীত ঢুকে পড়ে সুধীনের সারা শরীর তন্ন-তন্ন করে ঝাঁকাচ্ছে, ওই অবস্থায় যুবকদলের একটি ছেলেকে সে প্রাণপণে ডাকতে চেষ্টা করল । তার এখন একটাই ইচ্ছে, খুব প্রবলভাবে তার ইচ্ছে করছে, ছেলেদের কাউকে ডেকে বলে— সিমেন্টের বস্তাগুলো জলের মধ্যে পর-পর ফেলেও যদি একটু উঁচু জায়গা করা যায় অন্তত একজন বিপন্ন প্রাণে বাঁচবে ।

    বৃষ্টির ঝমঝম তার মাথার মধ্যে ঢুকে পড়েছে । জলের মধ্যে কুঁজো হয়ে পুরোপুরি বসে পড়ে সুধীন বিড়বিড় করল, কী করে মানুষ বাঁচবে, উঃ, কী ভয়ানক! ভগবান!

    এক টুকরো ত্রিপল মাথায় দিয়ে একটা ছেলে তার খুব কাছে এসে জিজ্ঞেস করল, যাবেন কোথায়?

    সুধীন কাঁপুনিতে কথা বলতে পারছে না! কোনওরকমে বলল, একটা রিকশা ।

    ছেলেটি জল ভেঙে বেশ তাড়াতাড়ি রিকশা নিয়ে এল । কুড়ি টাকায় পৌঁছে দেবে ।

    রিকশায় উঠে সুধীন জল থেকে কুকুরটাকে তুলে নিল । পায়ের কাছে এলিয়ে পড়ে কুকুর থেকে থেকে হিক্কা তুলছে ।

    জলের তলায় রাস্তার খোয়া উঠে খানা-খন্দ গিজগিজ করছে । রিকশা টলমল করে । সুধীন ঝাঁকুনি খেতে খেতে বাড়ির কাছাকাছি এসে দেখে, কুকুরটার আয়ু ফুরিয়ে এসেছে । জলে আটকা-পড়া একটা গাড়ির মাথায় সে কুকুরটাকে নামিয়ে দিল ।

    বাড়ির সামনে রিকশা থেকে নেমেই সোজা ঘরের মধ্যে । কুকুর ধরেছিল, কাঁপতে কাঁপতে হাতে সাবান দিল । তারপর ভিজে জবজবে প্যান্ট-শার্ট ছেড়ে ডেটল-জলে তোয়ালে ভিজিয়ে গা-মাথা মুছতে মুছতে প্রীতিকে বলল, রিকশাওলাকে দশটা টাকা দিয়ে দাও তো ।

    প্রীতি গরম দুধ নিয়ে এসেছিল, দুধের গেলাস নামিয়ে রেখে টাকা নিয়ে বেরিয়ে গেল ।

    জামা-কাপড় বদলে, বিছানার চাদরে গা-মাথা মুড়ি দিয়ে গরম দুধে চুমুক দিতে দিতে সুধীন রাস্তায় রিকশাওলার চেঁচামেচি শুনল । দুধ শেষ করে সিগারেট ধরিয়ে জানালার কাছে গিয়ে চেঁচিয়ে বলল, এক টাকা ভাড়া, জলের মধ্যে দশ টাকা দিয়েছি, যা ভাগ! আঃ, দরজাটা বন্ধ করে দাও না ।

    স্ত্রীর কাছে বাড়ির অবস্থা বর্ণনা করতে করতে সুধীন একটা নতুন সিগারেট ধরিয়ে ভাবল, ভাগ্যিস, ছেলেদের সিমেন্টের বস্তাগুলো দান করে আসিনি!

    শীতে চাদরের সুখই আলাদা, সুধীন খুব আয়েস করে ধোঁয়া ছাড়ল । আজ না-হোক কাল তো রোদ উঠবেই । চিরকাল কিন্তু মেঘলা আর বৃষ্টি আর বন্যা থাকবে না!

    প্রথম প্রকাশ: যুগান্তর, ৫ নভেম্বর ১৯৭৮

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026
    Our Picks

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    April 25, 2026

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }