Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    April 25, 2026

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    অমরেন্দ্র চক্রবর্তী এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    শোধ তোলা – অমরেন্দ্র চক্রবর্তী

    একে তো খেয়ে উঠে একটা সিগারেট নেই, তার ওপর কাল বাসে অপমান হয়ে প্রদীপের মেজাজ খিঁচড়ে আছে । কাল সে নীলুবাবুর সঙ্গে বাসে উঠেছিল, লোকটা তিন-চারটে স্টপ পরেই শুধু নিজের টিকিট করে নেমে গেল । মাসের শেষ দু-একটা দিন, আর পরের মাসের পয়লা, প্রদীপ বরাবরই একটু আগে-আগে বাসস্টপে চলে আসে । ওই সময় তার হাতে একটা পয়সা থাকে না । সে পর-পর বাস ছেড়ে দেয় আর কব্জি ঘুরিয়ে ঘড়ি দ্যাখে । চেনা কাউকে পেলে তবেই সে বাসে ওঠে । প্রাইভেট বাসের কন্ডাক্টরগুলো তো একেকটা চিল, কিংবা জ্যোতিষী । ওই কটা দিন সিগারেট খাওয়াও পুরোপুরি অদৃষ্টের হাতে । কেউ হয়তো একটা দিল । কখনও সে নিজেই চেয়ে নেয় । বিরক্ত হয়ে দিচ্ছে বুঝেও সে খুব মনোযোগ দিয়ে সিগারেট ধরায় ।

    অফিসের দেরি হয়ে যাচ্ছে । হিসেবমতো অনেক আগেই তার বেরিয়ে পড়ার কথা । এখনও গেলে হয়তো বাস স্টপে কাউকে পাওয়া যায় । কালকের অপমানে খুব ক্ষেপে আছে, বিরক্তিতে মুখ বেঁকা, সে জুতোর দিকেই গেল না । পাশের ঘরে বাবা ফপ-ফপ করে তমসো মা জ্যোতির্গময়ঃ করছে, প্রদীপ পা টিপে-টিপে বাবার বালিশের পাশ থেকে দুটো বিড়ি তুলে নিল । মাথাটা আজ একটু বেশি কাঁপছে । চোখ বুজে স্তোত্রের তালে-তালে দুলছে, টের পায়নি ।

    উনুন থেকে কাগজ জ্বালিয়ে বিড়ি ধরাতে গিয়ে আরেকটু হলেই প্রদীপের গোঁফ পুড়ে যাচ্ছিল । সহদেব কয়লার গামলা নিয়ে রান্নাঘরে ঢুকতেই প্রদীপ গম-গম করে ওঠে, দেশলাই একটা জায়গামতো রাখতে পার না?

    সহদেবের আজকাল হাত কাঁপে । চোখেও ভালো দ্যাখে না, ডান চোখে ছানি । একটা ছেলে । হার্টে ছ্যাঁদা । হাসপাতালে পড়ে থাকে । শ্লেষ্মাজড়ানো গলায় বলল, বাবুকে সকালে বিড়ি ধরিয়ে দিয়েছিলুম । ওখানেই রয়ে গেছে ।

    অফিসে যাবে না ঠিক করে বিছানায় উঠতে যাচ্ছে, দেখল মেঝেয় একটা দু-টাকার নোট । সে তড়াক করে লাফিয়ে উঠল । এমনিতে তার জীবনে দুর্ভাগ্যে ভরা । কদাচিৎ কখনও সামান্য ভালো কিছু ঘটলে সে খুশি হয় । মাসের ঠিক শেষ দিনটায় একদম ছপ্পর ফুঁড়ে দু-টাকা! নোটটা হাতে নিয়ে এই প্রথম সে দু-টাকার রং ভালো করে দেখল । টেরাকোটা । জানলা দিয়ে উড়ে এল নাকি! একটু দেরি হয়েছে, তা হোক, প্রদীপ তক্ষুনি পায়ে চটি গলিয়ে বাসস্টপে ।

    মনে মনে সে দু-টাকার ছোট্ট একটা বাজেট করে ফেলল । যাওয়া-আসা ষাট পয়সা । কাল মাইনে । কাল শুধু যাওয়ার খরচ । তিরিশ পয়সা । হাতে রইল একটাকা দশ । তার মানে আজ এক প্যাকেট সিগারেট… কিংবা টিফিনে ডিম-রুটি, সঙ্গে একটা কলাও হয়ে যাবে ।

    টিকিট করার সময় কন্ডাক্টরকে নোটটা দিয়ে বলল, দু-টাকার নোট । দেখে নাও ।

    কালকের কন্ডাক্টরকে পেলে ভালো হতো । ঠিক যে, সে মিথ্যে বলেছিল টিকিট হয়ে গেছে, কিন্তু সামান্য তিরিশ পয়সার জন্য— এদিকে যাই রোজ ঝুলে-ঝুলে, কই সেজন্য তো কেউ তার কাছে কোনওদিন ক্ষমা চায়নি!

    অফিসে ঢোকবার মুখে সে দশ পয়সা দিয়ে একটা সিগারেট কিনে নিল । অল্প ঘেমেছিল, ড্রয়ারে সিগারেটটা রেখে রুমাল দিয়ে মুখটুখ মুছে বাঁ পাশের টেবিলের সমীরকে বলল, আজ মাইরি একটা একশো টাকার নোট কুড়িয়ে পেলাম । কী করা যায় বলতো?

    সমীর কাগজে ছক কেটে একটা অঙ্কের ধাঁধা কষছিল, ঠিক মতো মেলাতে পারলে টিভি সেট পাওয়া যাবে, মুখ না তুলে বলল, একশো টাকায় আজকাল কিছুই করা যায় না ।

    সামনের টেবিল থেকে সঞ্জয় বলে উঠল, কুড়িয়ে পেয়েছেন? আমাকে ধার দেবেন? খুব দরকার । কাল রাতে বাবার স্ট্রোক হয়েছে ।

    প্রদীপ একটা চিঠি খুলে ফাইল করছিল, সঞ্জয়কে দেখে নিয়ে বলল, যাঃ!

    সঞ্জয় টেবিল ছেড়ে উঠে এল, বিশ্বাস করুন । পিজিতে ভর্তি করেছি । আজ শুধু টাকার জন্যই অফিসে এসেছি ।

    সঞ্জয়ের বয়েস খুবই কম । মাস-চারেক আগে ঢুকেছে । তার গলার স্বর শুনেই বোঝা যায় সে মিথ্যে বলছে না । প্রদীপকে মুখ নামিয়ে চিঠি পড়তে দেখে সে আবার বলল, টাকাটা পেলে খুব উপকার হয় । কাল মাইনে পেয়ে অর্ধেকটা ফেরত দিতে চেষ্টা করব । না হলে মাসে-মাসে কুড়ি টাকা করে— প্রদীপ লিখতে লিখতে বলল, আমি টাকা ধার দিই না ।

    সঞ্জয়ের রোগা ফরসা মুখ কালো হয়ে গেল ।

    দাসদা দূর থেকে এই দিকে চেয়েছিলেন, বললেন, এটা কিন্তু এ-জি-এম-এর মতো হল ভায়া! নাও, একটা সিগারেট খাও ।

    প্রদীপ বলল, আমার আছে ।

    একটু পরে সিগারেট ধরিয়ে সুখটান দিতে দিতে প্রদীপ টের পেল ঘরের অনেকেই তাকে একটু অন্য চোখে দেখছে । ওরকম করে বলাটা ঠিক হয়নি । টাকা নিয়ে ইয়ার্কি করতে যাওয়াই তার ভুল হয়েছে । আসলে দু-টাকার নোটটা পেয়ে তার খুব আরাম লেগেছিল । খুব তৃপ্তি করে পেট ভরে খেলে যেমন হয় । ঢেকুর তোলার মতো একশো টাকার কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে ।

    টিফিনের সময় বাইরে যাচ্ছে, ডেসপ্যাচের রত্না ঘোষের সঙ্গে দেখা । কারও হয়ত আসবার কথা, গেটে অপেক্ষা করছে । মুচকি হেসে বলল, খাওয়াচ্ছেন তো? আপনার স্টার খুব ভালো যাচ্ছে । এবার একটা প্রেম-ট্রেম করুন । রাজকন্যে লেগে যেতে পারে ।

    প্রদীপ হঠাৎ রেগে গেল, দু-পকেটে দু-হাত ঢুকিয়ে বলল, আমি আপনাকে একটা সিগারেট খাওয়াতে পারি!

    রত্নার মুখের ভাব বদলে যায় । একটু হাসবার চেষ্টা করে মুখ ফিরিয়ে নেয় ।

    কলা এক জোড়া পঞ্চাশ পয়সা, সেদ্ধডিম একটা পঞ্চাশ । কী খাবে ভাবতে ভাবতে একটু দূরে ফুটপাতের লটারির দোকান চোখে পড়ল । এক টাকা দিয়ে সে একটা হরিয়ানার টিকিট কিনে পকেটে রাখল । মাসের শেষ দিকে কবে আর সে টিফিন করে? তাছাড়া কুড়িয়ে পাওয়া টাকা, হয়ত এটাই তার সৌভাগ্যের সূচনা, দেখা যাক না কী হয় । প্রথম পুরস্কার তিন লাখ টাকা!

    বাবার বিড়িটা একেবারে শেষ করে প্রদীপ অফিসে ফেরে । তীর্থঙ্কর আর নুরুল ক্যান্টিনের দরজায় দাঁড়িয়ে চা খাচ্ছিল, তীর্থঙ্কর হই-হই করে ওঠে, আজ শালা তোমায় ছাড়ছি না । উঃ, কতদিন মাল খাইনি মাইরি!

    প্রদীপ কাছে এসে হাত বাড়ায়, সিগারেট দে—

    তীর্থঙ্করের সিগারেট থেকে ধরিয়ে নিয়ে তার মাথার ওপর ধোঁয়া ছাড়ে, তোকে মাল খাওয়াবার লোক অনেক আছে । আমায় নিয়ে আবার টানাটানি কেন বাবা?

    — তুই কুড়িটা টাকা বার কর, তোকে টানাটানি করে আর সুখ কী!

    প্রদীপ বলতে যাচ্ছিল, একশো টাকার কথাটা বানানো, তার আগেই নুরুল বলল, ওভাবে অন্যের টাকা মেরে দেওয়া আপনার উচিত হয়নি ।

    — মেরে দেওয়া? মেরে দিয়েছি মানে?

    — যার টাকা তাকে খুঁজে টাকাটা ফেরত দেওয়া উচিত ছিল ।

    তীর্থঙ্কর নুরুলের কাঁধে চাপড় দিয়ে বলল, কার টাকা রে? টাকা কি কেউ পেট থেকে পয়দা করে?

    প্রদীপ সিগারেট পায়ে মাড়ায়, আপনার মতো কাকা-ফাকা মন্ত্রী থাকলে সবাই ওরকম ভালো-ভালো কথা বলতে পারে ।

    প্রবাল একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে ছিল । বুকের ওপর দু-হাত ভাঁজ করা । দু-মাস আগে তার বউ আর একমাত্র ছেলে স্কুল থেকে ফেরার পথে লরির তলায় রিকশাসুদ্ধু পিষে যায়, তারপর থেকে সে একরকম বোবা । প্রদীপ তার পাশ দিয়ে যাবার সময় একবার দাঁড়াল । প্রবালের চোখ একদম ফাঁকা । এরকম বোবা চোখের দিকে তাকালে বুক শিরশির করে । প্রদীপ একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, রাস্তায় দু-টাকা কুড়িয়ে পেলে আপনি ঠিক কী করতেন?

    প্রবাল তার থেকে সাত-আট বছরের বড়, এখন দাড়ি রেখে, লম্বা চুলে, আরও বয়স্ক দেখায়, প্রদীপের কথায় খুব মৃদু এক ধরনের হাসে, আমার তো কিছু করার নেই ভাই ।

    নিজের টেবিলে পৌঁছে চেয়ার টেনে বসতে-বসতে প্রদীপ একবার সামনের টেবিলটা দেখে নিল, সঞ্জয় চলে গেছে ।

    তাকে দেখে দাসদা উঠে এলেন । তার সামনের চেয়ারে বসে বললেন, কই ভায়া, একটা সিগারেট খাওয়াও তো ।

    — নেই ।

    — সেকি! এর মধ্যেই ফিক্সড ডিপোজিট করে দিলে নাকি?

    ব্যানার্জিবাবু দুটো ফাইল নিয়ে ঘোষসাহেবের ঘরে যাচ্ছিলেন, বললেন, ভালো করেছ প্রদীপ । একশো টাকা পঁচিশ বছরে প্রায় তেরোশোয় গিয়ে দাঁড়াবে ।

    প্রদীপ হঠাৎ চেয়ারে হেলান দিয়ে পকেট থেকে চিরুনি বের করে আস্তে আস্তে চুল আঁচড়াতে-আঁচড়াতে বলল, ভাবছি ফিক্সড ডিপোজিটেই টাকাটা রেখে দেব । সুদে বাড়বে ।

    ব্যানার্জিবাবু লাহিড়ীর টেবিলের পায়ায় হোঁচট খেয়ে থেমেছিলেন, ঘাড় ঘুরিয়ে বললেন, আমাকে দু-খিলি ভালো পান খাইয়ো কিন্তু ।

    — দাসদা, আপনি টাকাটা পেলে কী করতেন?

    — অনেক দিন ফুর্তি-টুর্তি করিনি, যা একখানা বাজার পড়েছে!

    দাসদা ঝুঁকে আসেন, সত্যি বলব? আমি হলে ওই টাকায় একদিনে যতটুকু যা হয়— বয়েসও তো হয়েছে, আর কদিনই বা ওসব—

    নিরঞ্জনবাবু কোনের টেবিল থেকে ডাকলেন, প্রদীপ মিত্র, টেলিফোন ।

    প্রদীপ চেয়ার ঠেলে উঠতে যাচ্ছে, সমীর বলল, এ ঘরে আঠেরোজন তো? আঠেরোটা চিকেন চাওমিন আনিয়ে সবাইকে খাইয়ে দে । একশো টাকায় এর বেশি হয় না ।

    সমীর টিফিনের সময় ধাঁধা নিয়ে ডুবে ছিল, একটু আগে কৌটো খুলে মাখন রুটি বের করেছে ।

    ফোনের কাছে পৌঁছতেই নিরঞ্জনবাবু বললেন, সামান্য একটা ব্যাপার নিয়ে সেকশনসুদ্ধু লোক যা কাণ্ড করছে!

    বিমল দত্ত পাশ থেকে বলে উঠলেন, শুধু সেকশন কী বলছেন, সারা অফিসে চাউর হয়ে গেছে । লটারি-টটারি হলে তবু কথা ছিল!

    নুরুল মুখ ফিরিয়ে ফ্যানের হাওয়া বাঁচিয়ে সিগারেট ধরায় ।

    প্রদীপ কিছু না বলে রিসিভার হাতে নিয়েছে, নিরঞ্জনবাবু বললেন, নোটটা দেখে নিয়েছ তো? আজকাল শুনি জাল নোট-টোট অনেকে রাস্তায় ফেলে দেয় ।

    প্রদীপ বলল, হ্যালো?

    ওদিক থেকে নারীর গলায় হ্যালো হয়েই লাইন কেটে গেল ।

    শ্রাবণী, না ছোট পিসীমা? প্রদীপ ব্যস্ত হয়ে বলল, হ্যালো? হ্যালো?

    শুধু ডায়াল টোন শোনা যায় । প্রদীপ চেঁচিয়ে বলল, হ্যালো? কে, শ্রাবণী? হ্যাঁ, প্রদীপ বলছি । কিচ্ছু শুনতে পাচ্ছি না, জোরে বলো । অ্যাঁ? কবে? না, আজ পারব না । কাল সকালের ট্রেনে ভেলোরে যাচ্ছি । হ্যাঁ । ডাক্তার বলছে মাথায় একটা অপারেশন করলে বাবা একদম ভালো হয়ে যাবে । তা তো লাগবেই । হাজার দশেকে হয়ে যাবে । দুর! ধার করা আমি ঘেন্না করি । নিশ্চয়ই । আমি ট্রাংক কল করব ।

    প্রদীপ জানে আঠেরো জোড়া চোখ তার মুখে সেঁটে আছে খুব চেঁচিয়ে বলল, ও, শোনো! আজ সকালে আমি পঞ্চাশ হাজার টাকা পেয়েছি । রাস্তায় কুড়িয়ে পেলাম । বাঃ, লোকেরা লটারি পায় না! অ্যাঁ? বাঃ, পড়ে ছিল, একটু ঝুঁকে, নিচু হয়ে, হাত দিয়ে তুলে নিলাম । অ্যাঁ? নিশ্চয়ই । একটা টিভি দেখে এসেছি, একটা গাড়ি কিনছি, একদম নতুনের মতো, প্রাইমার পদ্মিণী! নিজেই চালাব । ড্রাইভিং আটচল্লিশ ঘণ্টায় শেখা যায় । অ্যাঁ? নিশ্চয়ই । আগে প্লেনে কাশ্মীর । তারপর সতেরো দিনে গোটা ইউরোপ । পঁচিশ হাজার পঁচিশ বছরের ফিক্সড ডিপোজিট রাখছি । তিন লাখ দশ হাজার পাব । অ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই । তাই নাকি? ও হো হো হো হো হা হা হা হা হো হো! প্রদীপ দুহাতে রিসিভার চেপে ধরে হাসতে থাকে । হাসতে-হাসতে পেটে খিল ধরার যোগাড় । প্রাণপণে হাসি থামিয়ে বলল, শোনো, তোমার সঙ্গে ইয়ার্কি করছিলাম । হ্যাঁ, হ্যাঁ, টাকা কেন পাব না! বললাম তো, পঞ্চাশ হাজার । ওই গাড়ি-টাড়ি, ইউরোপ যাওয়া, ফিক্সড ডিপোজিট— ওসব কিছুই করছি না । তোমাকে একটু নাচালুম । অ্যাঁ? মাথা আমার খারাপ হবে কেন? ফেরত দিয়ে দিয়েছি । কাকে আবার? যার টাকা তাকে, রাস্তাকে । আবোল-তাবোল মানে? পাঁচশোটা একশো টাকার নোট নিজের হাতে কুচি কুচি করে ছিঁড়ে রাস্তার কাদায় ফেলে দিয়েছি ।

    ঘটাং করে রিসিভার নামিয়ে রেখে প্রদীপ ঘাম মুছতে মুছতে নিজের সিটে এসে বসল ।

    দাসদা বললেন, কী ব্যাপার হে?

    নাড়ুবাবু অন্যের ব্যাপারে কখনও মাথা ঘামান না, আলপিন দিয়ে দাঁত খোঁচাচ্ছিলেন, বললেন, সুযোগ এভাবেই আসে । জীবনটা এবার বদলে নাও প্রদীপ ।

    সমীর বলল, আজকাল গাঁজা-টাজা খাচ্ছিস নাকি? দেখি, নাড়ি দেখি! কী সব বকে গেলি—

    শিবু হালদার একটু নার্ভাস ধরনের লোক, সব সময়েই ভয়ে মরেন, দুহাত মুঠো করে টেবিলের ওপর ঝুঁকে বললেন, ডাকাতির টাকা নয় তো? কাল পরশু— দুদিনে দুটো ব্যাঙ্ক ডাকাতি হয়ে গেল । পালাবার সময় ওদেরই একটা বাণ্ডিল পড়ে যায়নি তো?

    প্রদীপ কারও কথার উত্তর দিল না । কে একজন গলা তুলে বলল, গুল দিতে হলে এরকমই দিতে হয় । গাটস আছে ।

    প্রদীপ তাকাল না, চোখ নামিয়ে রেখে সে পকেট থেকে চিরুনি বের করে অনেকক্ষণ ধরে মাথা আঁচড়াল । তারপর টেবিল থেকে একটা কাগজ তুলে নিয়ে খুঁতখুঁতে মুখ করে চিরুনিটা ভালো করে মুছে বলল, দাসদা, একটা সিগারেট খাওয়ান ।

    বাড়ি ফিরে চায়ে চুমুক দিল, চিনি দেয়নি ।

    — সহদেব । চায়ে চিনি দিয়ে যাও ।

    সহদেব খালি হাতে ঘরে ঢুকে দাঁড়িয়ে রইল ।

    — চিনি, চিনি, দু চামচে চিনি নিয়ে এসো!

    সহদেবের গলায় সারা বছর শ্লেষ্মা, ঘর-ঘর করে বলল, চিনি নেই । পরশু র্যাশন উঠবে ।

    সহদেব হঠাৎ ফুঁপিয়ে উঠল । প্রদীপ অবাক, তার ঘোলাটে ছানি-পড়া চোখ লাল, দু চোখের তলা ফুলে গেছে । বোঝাই যায়, সারাদিন কেঁদেছে । কী ব্যাপার? বাবার কিছু হয়নি তো? বলল, কাঁদছ কেন?

    জুবুথুবু সহদেব গা ঝাঁকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল, আমার টাকা হারিয়ে গেছে দাদাবাবু! আজ হাসপাতালে যাবার কথা, বদু আঙুর খেতে চেয়েছিল । একটা দু-টাকার নোট । ঘোষেদের বাড়ির চাঁদুর কাছ থেকে ধার নিয়েছিলাম ।

    প্রদীপ ঝাঁকুনি খেয়ে উঠে দাঁড়িয়ে হঠাৎ সহদেবের কাঁধে হাত রাখে । তার মন ছি-ছি করে ওঠে । কাল মাইনে পেয়ে টাকাটা ফিরিয়ে দিতে হবে । যদি লটারি ওঠে সবটাই সহদেবের ।

    শোক একধরনের সাহস দেয়, সহদেব কাঁদতে কাঁদতেই বলল, এই ঘরেই পড়ে গেছিল, আমি জল দিতে এসেছিলাম । লালচে, নতুন নোট, আপনি দেখেননি?

    প্রদীপের মাথার মধ্যে ঝনঝন করে ওঠে । একবার বাসে দশ টাকার নোট দিয়ে প্রদীপ ভাঙানি না নিয়েই ভুল করে নেমে পড়ে, একবার দ্বিগুণ দামে সে দিদির বাচ্চার জন্য বেবিফুড কেনে, তার প্রথম মাসের পুরো মাইনে পকেট মার হয়ে যায়, সেসব তাকে ফেরত দিয়েছে?

    প্রদীপ চেয়ারে বসে পড়ে খুব শান্ত গলায় বলল, আমি দেখলে তো কার টাকা তোকেই জিজ্ঞেস করতুম ।

    বলে সে খুব আস্তে আস্তে তেতো চায়ে চুমুক দিতে লাগল ।

    প্রথম প্রকাশ : অমৃত, আগস্ট ১৯৭৮

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026
    Our Picks

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    April 25, 2026

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }