Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শ্রেষ্ঠ উর্দু গল্প – সম্পাদনা : শহিদুল আলম

    লেখক এক পাতা গল্প766 Mins Read0
    ⤶ ⤷

    ৫.০৪ বোবা চোখ – মির্জা আদিব

    বোবা চোখ – মির্জা আদিব

    সেদিন সারা শহর শেখ খয়রুদ্দিন মরহুমের জন্মবার্ষিকী পালন করছিল।

    এই দিনটি উদ্যাপনের জন্য গত ক’সপ্তাহ ধরে খুব তোড়জোড় প্রস্তুতি চলছে। যেমন : বিভিন্ন খবরের কাগজের বিশেষ সংখ্যা ছাপা হচ্ছে। পত্র-পত্রিকায় মরহুমের চিত্রাবলি মুদ্রিত হচ্ছে। এবং রবিবার সন্ধ্যায় পৌরসভার মেয়রের সভাপতিত্বে টাউন-হলে এক বিরাট সাধারণ সভাও অনুষ্ঠিত হচ্ছে। ওই সভায় শহরের ক’জন প্রখ্যাত অনন্য পুরুষ মরহুমের বরেণ্য জীবনের ঘটনাবলির ওপর আলোকপাত করছেন। এই সূত্রে আমাকেও অন্যতম বক্তা নির্বাচিত করা হয়েছে। মরহুমের সঙ্গে আমার ব্যক্তিগত জানাশুনো ছিল। তাছাড়া, সংবাদপত্র, পত্র-পত্রিকায় প্রকাশিত নিবন্ধাদি অধ্যয়ন করার পর আমার হাতে এত বেশি উপকরণ জমা হয়ে গিয়েছে যে, ওঁর সম্পর্কে একটা কেন, কম-সে-কম দশটা লম্বা-চওড়া বক্তৃতা তৈরি করা সম্ভব। কিন্তু আমি চাইছিলাম, যাই লিখি-না কেন, মরহুমের জীবনের একটি বিশেষ দিককে নিয়েই শুধু লিখব। আর, তার জন্য আমি যে বিষয় নির্বাচন করেছি, তা হচ্ছে : শেখ খয়রুদ্দিন মরহুমের কাছে জনগণের ঋণ। আমার চোখের সামনে উপকরণ ছড়িয়ে পড়ে ছিল– আমার কলম দ্রুতগতিতে সেগুলোকে গুছিয়ে তুলে নেওয়ার চেষ্টা করছে–

    এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, শেখ সাহেব মরহুম শহরের বিখ্যাত ধনবানদের একজন ছিলেন। পৈতৃক ওয়ারিশান সূত্রে তিনি প্রচুর সম্পত্তি লাভ করেছিলেন। তাছাড়া নিজের ব্যক্তিগত চেষ্টায়ও তিনি তাঁর দৌলতের অনেক বৃদ্ধি ঘটিয়েছিলেন। কিন্তু যে বিষয়টি আমাদের দেখা দরকার, সেটি হচ্ছে এই যে, তাঁর মরহুম ধন-দৌলত কোথায় কীভাবে খরচ করেছেন এবং মরহুমের হাতে তাঁর পুঁজির আর কত অবশিষ্ট ছিল। শেখ সাহেব ছিলেন নিরাশ্রয়ের আশ্রয় আর পিতৃহীন-মাতৃহীনের ভরসা। সারাজীবন তিনি আল্লার সৃষ্ট জীবের সেবা করে গেছেন। তিনি তাঁর আয়ের একটা বিশেষ অংশ জনকল্যাণের জন্য আলাদা করে রাখতেন। কবিবর জওক্ বলেছেন :

    বরণীয় নাম : তিনি কল্যাণের হইলেন হেতু।
    কূপ হইল, মসজিদ হইল, হইল পুষ্করিণী, সেতু।।

    ‘মরহুম এই কবিতার জীবন্ত প্রতীক। আজ কে না জানে ‘খয়রুদ্দিন হাসপাতালে’র নাম। এই হাসপাতালে প্রতিদিন বহু রোগীর চিকিৎসা হচ্ছে, আর বেশির ভাগ রোগীকেই ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে। মরহুম শুধু হাসপাতাল করেই ক্ষান্ত হননি, একেবারে আপন পকেট থেকে মোটা অঙ্ক ব্যয় করে একটি এতিমখানাও বানিয়ে দিয়েছেন। আজও সেই এতিমখানায় সমাজের কত নিরাশ্রয়, নিঃসম্বল শিশু প্রতিপালিত হচ্ছে। সহায়-সম্বলহীন মানুষের সহায় হওয়াই ছিল তাঁর কাজ।’

    ‘বাবুজী, একটা চিঠি লিখে দেবেন গো?’

    আমার কলম হঠাৎ থেমে গেল। মাথা তুলে সামনে তাকালাম। মেহেরুন গোয়ালিনী ময়লা হাতে একটি খালি খাম নিয়ে চৌকাঠে দাঁড়িয়ে।

    ‘দেবেন চিঠি লিখে? ফুরসত আছে?’

    আমি জানি, যদি আমার যাবতীয় ভাবনাগুলোকে আমি এখন গুছিয়ে না-নিই, তাহলে পরে আমার বক্তৃতার গাঁথুনি আর ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে; এবং লেখার যে সহজ কায়দাটিকে আমি এখন আয়ত্ত করেছি, তা আর থাকবে না। কিন্তু কী করি, রাজি না হতেও মন চাইছে না। মেহেরুন গত দশ বছর ধরে পানি না-মিশিয়ে আমাদের দুধের রোজ দিয়ে আসছে। এরজন্য তার কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। রাজি। না-হলে এই কৃতজ্ঞতার বরখেলাপ হয়। সুতরাং মাথা নেড়ে ইশারায় তাকে ভেতরে আসতে বলি। মেহেরুন ভেতরে এসে মেঝের উপর হাত-পা ছড়িয়ে বসে পড়ল।

    ‘বাবুজিকে বড্ড কষ্ট দিলাম গো! লিখতে হবে আমার বোনকে, বুঝলে গো? সে থাকে পিণ্ডিতে। গ্রাম–’

    ‘কী লিখতে হবে আগে বাপু তাই বল। ঠিকানা পরে লিখতে হয়। একটু দাঁড়াও। কাগজ নিই আগে। হ্যাঁ, এবার বল।

    লিখে দেন, বিষুদ্বার সাঁঝের বেলা পাহাতুন-মা মারা গেছে– ব্যস্, এই কথা।’

    বলতে বলতে তার গলার আওয়াজ কেমন ম্লান হয়ে গেল।

    ‘ফাতেমাকে পাহাতুন-মা বড় ভালোবাসত। সেই যে সেবার– ফাতেমা তখন আইবুড়ো– ওর পা একটু পুড়ে গিয়েছিল, পাহাতুন সারাদিন ঘুরে ঘুরে, আল্লা জানে কোথা থেকে না-কোথা থেকে মলম নিয়ে এল। এদিকে আবার সারা শহরে সেদিন জব্বর

    হরতাল।’

    আমি জিগ্যেস করলাম, ‘পাহাতুন-মা– মানে সেই ধোপানি তো?’

    ‘হ্যাঁ হ্যাঁ– ওই যে গলির শেষে থাকত। আপনার কাপড়ও হয়তো ধুতো। গোটা মহল্লার কাপড় ওই তো ধুতো।’

    ‘ও, তাই বল। এইজন্য পরশু ওর ঘরের সামনে লোকজন বসেছিল? তাহলে পাহাতুন মারা গেছে?

    মেহেরুন প্রশংসার গলায় বলল, ‘আহা, কী যে বুকের পাটা ছিল গো ওই মেয়ের। কাজ করে কেলান্তি নাই। কে বলে মেয়েলোক? সে ছিল মেশিন গো মেশিন।

    ‘আর জাঁহাবাজ ঝগুড়ে মেয়ে বলেও তার খুব নামডাক ছিল, তাই না? সব সময় ঝগড়া-কাজিয়া করত। পাড়ার লোক তার থেকে দশ হাত দূরে থাকত।’

    আমি পাহাতুনের যে বৈশিষ্ট্যের বর্ণনা দিলাম, তা সর্বজনবিদিত। ওটা একটা নিত্যনৈমিত্তিক আলোচনার বিষয় ছিল।

    ‘ঝগড়া তো সে করতই গো নিচ্চয়, আর চেঁচাচেল্লিও করত। তা, সে ঝগড়া করত আপন সোয়ামির সঙ্গে। আল্লা জানে, তার জন্যে লোকে কেন অত বদনাম করত। আমি হক্ কথাটা বলব গো তোমাকে, সে কেমন মেয়েলোক ছিল? বড্ড ভালো। হায় মা, দেখ, তোমার সময় নষ্ট হচ্ছে!’

    আমি বক্তৃতার কাগজটার উপর নজর ফেললাম : ‘অসহায় সম্বলহীন লোকদের আশ্রয় দেওয়া মরহুমের কাজ ছিল।’ পরের বাক্যটা ঠিক করার জন্য বাঁ হাতের চেটোর উপর কপাল রেখে চোখ বন্ধ করে আমি ভাবতে লাগলাম।–

    ‘পৃথিবীতে এমন লোক খুব কমই আছেন, যাঁরা ভাঙা হৃদয় জোড়া দেন, নিপীড়িতকে ঠাঁই দেন এবং অনাথকে আশ্রয় দেন। শেখ সাহেবের খ্যাতির সবচেয়ে বড় কারণ হচ্ছে তিনি অনাথ-পতিতের সত্যিকার বন্ধু ছিলেন।’ আমার মাথায় গোটা গোটা বাক্য যথাযথ শব্দ-পরম্পরায় এগিয়ে আসছে। কলমের খোঁজে আমি এদিক-ওদিক তাকাই। মেহেরুন মিটিমিটি চোখে আমার দিকে চেয়ে থাকে, কী যেন ভাবে। কী সে বলতে চায়? তার নীরব চোখ দুটিতে কেমন এক আবেদনের ভাষা। তাতে এক বিশেষ ইচ্ছার ঝলক। মন চাইল, তার গুটিকয় কথা শুনেই নিই। দু-দশ মিনিট যাবে তাতে। না-হয় তারপরই শেখ সাহেবের জীবনের আরো দু’চারটি ঘটনার কথা লিখে আমার ভাষণ শেষ করব। বললাম, ‘তাহলে ঝগড়াটে ছিল না তোমার পাহাতুন-মা?’

    ‘হ্যাঁ ছিল, নিশ্চয় ছিল– আমি বলছি, ছিল। আল্লা ভালো করুক। হ্যাঁ, আমার পুরুষের কথাই ধর-না। বিয়ের পর আমি যখন তার সংসারে এলাম, সে বলল, ‘দেখ মেহেরুন-বউ, ওই পাহাতুন থেকে কিন্তু একদম দূরে দূরে থেক। তোমাকে নিয়ে যদি কোনোদিন পড়ে, তো তোমার মাথার একটি চুলও আর বাকি রাখবে না, হ্যাঁ।’

    ‘আমি বললাম, ‘আমিও কিছু কম নই কারো থেকে, হুঁ। আমার সঙ্গে যদি লড়তে আসে, আমিও খোঁতা মুখ ভোঁতা করে দেব।

    ‘ওই কথা তো আমি বললাম বড়-মুখ করে, কিন্তু সত্যি বলতে কী, পাহাতুনের কাছে যেতে আমার খুব ডর লাগত। আমাকে বাপু ক-বার ডেকেও ছিল, কিন্তু আমি যে দূরে দূরে, সেই দূরে দূরেই রইলাম। তারপর এই ধরেন গো সেদিনের কথা– আমার পুরুষের মরা তখন একমাসও হয়নি, পাহাতুনের তার সোয়ামি মওলা বখ্শের সঙ্গে এমন কাজিয়া হল– সে আর তোমাকে কী বলব গো বাবুজি! পাহাতুন তো আসমানটাকে একেবারে মাথায় করল। সেদিন আমি একদম পাকাপাকি ঠিক করে ফেললাম, ওরা মুখোমুখি আর হওয়া নয়। জানো বাবুজী, কী নিয়ে সেই কাজিয়া? শোনো তাইলে। পাহাতুন কোথায় শুনেছে, মওলা বখ্শের কোন খেমটাউলির সঙ্গে পিরিত হয়েছে। তার ঘরে যাওয়া-আসা আছে। তাই শুনে তো পাহাতুনের সারা শরীলে-গতরে আগুন ধরে গেল। খেমটাউলিকে সে তো ভালো-মন্দ যা শোনাল, তোবা তোবা, সে আর মুখে আনার লয় গো। কিন্তু অর্ধেক রাত পর্যন্ত সে আর মহল্লার কাউকে ঘুমোতে দেয়নি।– হেই মা, দেখ দেখ, আমি তোমার সময় নষ্ট করে দিলাম কত। দেখ আমার আক্কেল, আমি পাহাতুনের কিস্সা কেমন শুরু করলাম বসে বসে।’ বলতে বলতে মেহেরুন একেবারে অস্থির হয়ে উঠল। আমি তাকে ভরসা দিয়ে বললাম, ‘না না, তুমি বল পাহাতুনের কাজিয়ার কথা।’

    ‘দু’দিন পর আবার কাজিয়া। মওলা বখ্শ বলল, সে খেমটাউলির ঘরে যাবেই যাবে। ব্যস্, পাহাতুন তো একেবারে যেন কতকাল না-খেয়ে থাকা একটা বাঘিনী হয়ে গেল। সেদিন তার চাচাও এসে রাগের মাথায় মওলা বখশের একটা হাত দিল ভেঙে। তারপর, বুঝি দু’তিন দিন পরের কথা, আমি আমার এক খদ্দেরকে দুধ দিচ্ছি, দেখি পাহাতুন ছোট একটা গেলাস হাতে কখন এসে কাছে দাঁড়িয়ে রয়েছে।’

    ‘পাহাতুন বলল, ‘বউ, আমাকে একটু দুধ দাও’।

    ‘আমি ওকে দুধ দিলাম। ভেবেছিলাম, দুধ নিয়ে চলে যাবে; কিন্তু একেবারে ধরনা দিয়ে বসে গেল, তারপর কথা শোনাতে লেগে গেল। পেখম তো বলতে লাগল, মওলা বশের খুব অসুখ, খুব কষ্ট। বেচারা সারারাত তড়পেছে। আর পাহাতুনও দু’রাত দুই চোখের পাতা এক করেনি। তারপর সে নিজের সংসারের হাল শোনাতে লাগল। বাবুজি, ওইদিন আমি বুঝতে পারলাম, পাহাতুনের মন আসলে ভালো। বাবুজি, তুমি তাকে কেমন করে মন্দ বলবে গো। তার সোয়ামি একটা খেমটাউলির সঙ্গে পিরিত চালাচ্ছে। কিন্তু তবু শরীলে জখম নিয়ে সে যখন বাড়ি ফেরে, সে সারারাত জেগে জেগে তার খেজমত করেছে। আর নুলো শাশুড়িটার তো সে সেইদিন থেকে খেজমত করছে, যেদিন তার বিয়ে হয়েছে। তাই দেখে কিন্তু আমার যা সন্দ ছিল, তা চলে গেল। আমি তার বাড়ি যাওয়া-আসা করতে লাগলাম। অসুখে পড়ে মওলা বখ্শ বলেছিল, সে আর খেমটাউলির ঘরে যাবে না। কিন্তু যেই সেরে উঠল, অমনি পাহাতুনের সোনার ক’গাছা চুড়ি চুরি করে পালাল। আর সেই চুড়ি দিল গিয়ে খেমটাউলিকে।

    ‘পাহাতুনের আপন লোকরা বলেছিল মওলা বখ্শকে ছেড়ে দিতে। কিন্তু তাতে সে রাজি হয়নি। বাপের বাড়ি চলে গেল। তারপর একমাস পর আবার এল। আল্লা জানে, এমন একটা বদ্ সোয়ামির ওপর তার কিসের অত টান। যদি আমি হতাম, তাইলে, জানো বাবুজি, কী করতাম? ওই লোকের ছায়া মাড়াতাম না– এই একদম সত্যি কথা কয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর একদিনের কথা। আমি আমার ঘরে বসে রুটি খাচ্ছি। কোথা থেকে একটা মেয়েলোক এসে দাঁড়াল। কয়লার মতো পায়ের রং। জবাফুলের মতো লাল চোখ। আবার গলায় মতির মালা। আমি বললাম, হায় আল্লা, এ আবার কে কোত্থেকে এল! সেই মেয়েলোক মাজা দোলাতে দোলাতে এল। তারপর আমার কাছে মোড়া টেনে নিয়ে বসে পড়ল।

    ‘আমি বললাম, ‘বহিন, তুমি কোথাকার লোক। তোমার কী চাই?’

    ‘তাতে সে বলল, ‘আমার নাম দরিয়া। আমি মিসবি শাহ্-তে থাকি। মওলা বখ্শকে একটু ডেকে দাও না।

    ‘আমি বললাম, ‘হায় মা, তুই তাইলে সেই খেমটাউলি, হ্যাঁ গা? না বাবা, আমি এর মধ্যে নাই। পাহাতুন যদি শোনে তুই এখানে রয়েছিস, তাইলে, আল্লা জানে কী হাল করে সে ছাড়বে তোর, হুঁ। বড় কঠিন মেয়েছেলে সে। গোটা মহল্লা তাকে ডরায়।’

    ‘তাই শুনে সে বলল, ‘বহিন, আমি এখন কোথায় যাই, কও। আমার ঘরের লোকে আমাকে তাড়িয়ে দিয়েছে। বলে, আমি কলঙ্কিনী হয়েছি। মওলা বখ্শকে একটু ডাক, তারে শুধাই, সেই পাজি আমারে কলঙ্কিনী বানিয়ে কার কাছে ফেলে পালিয়ে এসেছে?’

    ‘আমি বললাম, ‘আমি কী করে জানব বাছা তুমি কোথায় যাবে। কিন্তু আমি এসবের মধ্যে নাই। পাহাতুনকে তো তুমি দেখনি। যদি তোমাকে সে এখানে দেখে ফেলেছে, তো তোমার হাড্ডি সে একদম গুঁড়ো করে দেবে। এই বলে দিলাম, হ্যাঁ। আল্লার কসম, সে বড় কঠিন মেয়েলোক। চুপচাপ পালাও এখান থেকে। তাতে তোমারই ভালো।’

    ‘সে বলল, ‘তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। কদিন থেকে সে আর ওদিকে পা রাখছে না। আল্লা তাকে কেন আমার কাছে পাঠিয়েছিল। কেন সে আমার ঘরে উঠেছিল! বেশ বহিন, তুমি যদি মওলা বখ্শকে ডেকে না-দাও তো আমিই যাচ্ছি তার বাড়ি।’

    ‘বাবুজি, সে তো পাহাতুনের বাড়ি যাবেই, শুনবে না। কিন্তু আমি যখন তাকে খুব করে ডর দেখালাম, তখন সে বলতে লাগল, ‘আচ্ছা, বেশ, তাইলে আর কী করি– বেশ, পিণ্ডিতে আমার মামু আছে, তার কাছেই যাই।’

    ‘সে চলে গেল। গলিটা তখন অন্ধকার হয়েছিল। কোন দিকে গেল, দেখতে পেলাম না। ভাবলাম, এমন ডর ডরিয়েছে, আর পেছন ফিরেও চাইবে না।’

    ‘কিন্তু ও-মা, সক্কাল বেলা পাহাতুনের বাড়ি গিয়ে যা দেখলাম, তাতে তো নিজের চোখকেই পেত্যয় হয় না। পাহাতুন কাপড় ইস্তিরি করছে, আর সে– আর কে– সেই খেমটাউলি, পাহাতুনের সতীন, মোড়ায় বসে দই দিয়ে বাসি রুটি খাচ্ছে। দেখে তো আমি থ। পাহাতুন বলল, ‘মেহেরুন, জানো, এ কে?’

    ‘আমি বললাম, ‘না।’ কী করি, মিছে কথাইটা বললাম।

    ‘সে বলল, ‘সেই নষ্ট ছুঁড়ি– দরিয়া নাচনেউলি।’

    ‘আমি অবাক হয়ে বললাম, ‘এখানে?’

    ‘সে বলল, ‘হ্যাঁ বউ, ছুঁড়ি কয়, ঘরের লোকে তাড়িয়ে দিয়েছে। কয়, আমার আর কেউ নাই– আমি কলঙ্কিনী হয়েছি। আমি কইলাম, আচ্ছা, ঘরের লোকে তোকে তাড়িয়ে দিয়েছে–তা আয়, থাক আমাদের সঙ্গে– শুকনো রুটি আমাদের যা জুটবে, তুইও চাট্টি খাস।’

    ‘দরিয়া পাহাতুনদের কাছে থাকতে লাগল। পাহাতুনের আত্মীয়-কুটমরা যখন জানতে পারল দরিয়া খেমটাউলি তার বাড়ি এসে থাকছে, তখন যা কাণ্ড হল, তাতে মনে হল, একদল নেকড়েবাঘ বুঝি কেউ ছেড়ে দিয়েছে। সবাই একমুখে বলল, ‘ওকে এক্ষুনি দূর কর!’ কিন্তু পাহাতুন বলল, ‘আমি ওকে ঠাঁই দিয়েছি, আর ওকে তাড়াতে পারি না। বেচারি এখন পথে পথে কোথায় ঘুরে মরবে?’

    ‘বাবুজি, কী বলব! পাহাতুনের আত্মীয়-কুটুমরা খুব রাগ করল, খুব মেজাজ চড়াল। তার চাচা তো এদ্দূর বলল, ‘এই বেবুশ্যে মাগি যদি এখানে থাকে, আমি কক্ষণো আর তোমার বাড়িমুখো হব না।’ পাহাতুন সব শুনল, কিন্তু আল্লার বান্দা ওই মেয়ে, দরিয়াকে বাড়ি থেকে যেতে বলল না।

    ‘পাহাতুন আগের মতোই সংসারের সব কাজ করত। দরিয়া কিছু করতে পারে না বললেই হয়। তার পেশা ছিল গান-বাজনা করা। সে কি আর ভাটির কাজ করতে পারে, না ইস্তিরি করতে পারে!

    ‘যাই হোক, দিন যেমন যায়, তেমনি যেতে লাগল। পাহাতুনের চেনা-জানা সবাই তাকে একঘরে করল। তার বাপ-চাচাও আসা-যাওয়া বন্ধ করল। তাই দেখে দরিয়া বলতে লাগল, ‘বহিন, অনেক হয়েছে, আর না– আমি যাই।’ সে যাওয়ার জন্যে পা বাড়াল। পাহাতুন তার চুলের গোছা ধরে তাকে টেনে-হিঁচড়ে ভিতরে নিয়ে এল। তারপর আর দরিয়া কখনো যাওয়ার কথা মুখে আনেনি।

    ‘পাঁচ-ছ মাস পর দরিয়ার একটি মেয়ে হল। কমজোর এতটুকু মেয়ে একটা। আমি তো তাকে দেখেই বুঝেছিলাম, বাঁচবে না। কিন্তু কথায় বলে না, রাখে আল্লা মারে কে। মেয়েটা সামলে উঠল, কিন্তু মায়ের হাল গেল খারাপ হয়ে। পাহাতুন তার জন্যে অনেক খরচা করল, লেডি-ডাক্তার আনল, কিন্তু সে বাঁচল না। তখন আয়েশার বয়েস দু-আড়াই মাস।

    ‘মা গেল মরে, এখন মেয়েকে মানুষ করে কে? দরিয়া মরার সময় মেয়েটিকে পাহাতুনের হাতে সঁপে দিয়ে গিয়েছিল। ব্যস্, আর কোনো কথা নাই। পাহাতুন তাকে বুকে তুলে নিল, তারপর মানুষ করতে লাগল। আল্লা জানে, মেয়েটাকে পাহাতুন কেন অত ভালোবেসে ফেলেছিল। তাকে সে একদণ্ড কোল থেকে নামাত না।’

    মেহেরুনের আবার খেয়াল হল, সে আমার অনেক সময় নষ্ট করে দিয়েছে। সুতরাং, উবু হয়ে বসে খালি খামটাকে দেখতে লাগল। খাম সে সঙ্গে এনেছিল এবং সেটা আমার চারপাইয়ের উপর কাগজের স্তূপের সঙ্গে এখন পড়ে ছিল।

    আমি জিগ্যেস করলাম, ‘মেয়েটা বেঁচে ছিল?’

    মেহেরুন আবার পা ছড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বলতে শুরু করল, ‘হ্যাঁ, বেঁচে বইকি। কিন্তু পাহাতুনের জন্যে সে এক আপদ হয়ে দাঁড়াল। তুমি বলবে, কেমন করে? তবে শোনো বাবুজি। খেমটাউলি যদ্দিন বেঁচে ছিল, লোকে পাহাতুনকে বলত, ‘ও ভ্রষ্ট মেয়ে, ওকে শিগগির তাড়িয়ে দাও।’ সে যখন মরে গেল তো তারা বলতে লাগল, ‘কে বলতে পারে, এ মেয়ে মওলা বখ্শের কিনা। ওকে ওর নানীর কাছে পাঠিয়ে দাও।’শুনছ বাবুজি? মোটকথা ওই মেয়েটাকে নিয়ে সবার সন্দেহ ছিল, তাই একদিন আত্মীয়-কুটুম-পড়শি যত লোক পাহাতুনের বাড়ি জমা হয়ে বলতে লাগল, ‘দেখ পাহাতুন আমরা সবাই আজ পর্যন্ত তোমার মুখ দেখেছি। এখন ভালো যদি চাও, মেয়েটাকে তার নানির কাছে পাঠিয়ে দাও। না-হলে কিন্তু আমরা আর তোমার খাতির করব না।’ সেইকথার ওপর পাহাতুন কী বলল জান বাবুজি? সে ছাতি ফুলিয়ে শুনিয়ে দিল, ‘এইটুকু অবলা মেয়েটা আমি কিছুতেই ছাড়তে পারব না।’

    ‘তারা বলল, ‘যদি-না ছাড় তো আমরা তোমাকে একঘরে করব।’

    ‘পাহাতুন তেমনি মুখের ওপর জবাব করল, ‘যা খুশি কর। আমি যখন ওকে বুকে তুলে নিয়েছি, তখন আমার মরণই শুধু ওকে আলাদা করতে পারে।’

    মেহেরুনের গলায় তখন উত্তেজনা। এমনভাবে সে বর্ণনা দিচ্ছিল, যেন মনে হচ্ছিল, মঞ্চে সে পাহাতুনের চরিত্রে অভিনয় করছে।

    ‘তাহলে পাড়া-পড়শি তাকে একঘরে করল?’

    ‘হ্যাঁ, বাবুজি। আর শেষ পর্যন্ত মওলা বখ্শও তার বিবির খেলাপ হয়ে গেল। পাহাতুনের দুই ছেলে তো আগেই খেমটাউলিকে দেখতে না-পেরে মামা-বাড়ি চলে গিয়েছিল। তারা সেখানেই কাজ-কাম করছিল। আমি যখন দেখলাম পাহাতুন তার জেদের জন্যে বড় লোকান করছে নিজের, তখন একদিন তাকে বললাম, ‘পাহাতুন, তুমি মেয়েটাকে পাঠিয়েই দাও। ওটাকে কাছে রেখে কী ফায়দা বল। সব লোক তোমার শত্রুর হয়ে গেল।’

    ‘তাই শুনে সে বলল, ‘না রে বউ, তা হয় না। আমি ওর মাকে কড়ার করেছি ওকে বুকে করে রাখব। তাইলে বল্, তাকে কী করে পাঠাই? লোকে শত্তুর হচ্ছে তো হোক– হাজার বার হোক। কাউকে যখন ঠাঁই দিয়েছি, তখন আর লোকের কথায় ডরানো চলে?’

    আমি বললাম, ‘তোমার নিজের ছেলেরাও তো তোমার শত্তুর হয়েছে।

    ‘পাহাতুনের চোখে পানি ভরে এল। সে বলল, ‘লোকে বলে, ছেলে মা-বাপের ডান হাত। কিন্তু আমার ছেলেরা! যাকগে, আল্লা তাদের ভালো করবেন। তারা যা-খুশি তাই করুক। তাদের আমি ডরাই না। আল্লা, যদি বুকে বল দেয় আমার কোনো কাম আটকাবে না।’

    ‘আর পাহাতুন তার নিজের কাজ-কাম করে যেতে লাগল। আয়েশা বাড়তে লাগল। পাহাতুন দিন-রাত খেটে তার বিয়ের যৌতুক জমা করতে লাগল– তাতে সে তার সব পুঁজি ঢেলে দিল। আয়েশার বিয়ে হয়ে গেলে পাহাতুন স্বস্তির নিশ্বাস ফেলল। তার ফরজ সে পুরা করেছে। কিন্তু বাবুজি, আসলে আল্লার ইচ্ছা অন্যরকম। আয়েশার বিয়ে হয়েছিল গুজরাতে। আয়েশার শ্বশুরকে গিয়ে সেখানে কেউ বলে বলে দেয়, আয়েশা খেমটাউলির বেটি। ব্যস্, আর যায় কোথা! শ্বশুরবাড়ির লোকে তাকে মেরেধরে পাহাতুনের বাড়ি পাঠিয়ে দিল। তারপর তালাকের কাগজও পাঠিয়ে দিল। আয়েশা এদিকে তালাক নিয়ে বাড়ি ঢুকল, আর ওদিকে মওলা বখ্শ রক্ত তুলতে লাগল। পাহাতুনের বিপদের ওপর বিপদ। আর কেউ হলে, তো পাগলই হয়ে যেত। কিন্তু পাহাতুন দমবার লোক নয়। একা নুলো শাশুড়ির খেমত করতে লাগল, সোয়ামির অসুখের খরচ চালাতে লাগল, আবার মানুষের কাপড়ও সমান ধুয়ে চলল।

    ‘পাহাতুনের এক সম্পর্কের ভাইপো ছিল– নাম তার তাজু। মস্ত একটা বাউণ্ডুলে। পাহাতুন তাকে নিজের কাছে এনে রাখল। সেই ছেলে তাকে কাজে-কামে সাহায্য করত। তারপর যখন পাহাতুন দেখল, তাজু ভালো হয়ে গেছে, তার সঙ্গে আয়েশার নিকাহ পড়িয়ে দিল। আল্লা আল্লা করে তার ঘাড় থেকে ওই বোঝা নামল। বাবুজি, তারপর হল কী, মওলা বখ্শ দুই বছর রোগে ভুগে মারা গেল। ক’দিন পর পাহাতুনের নুলো শাশুড়িও চলে গেল। বুড়ি পাহাতুনের বিয়ের পর পুরো এক কুড়ি দশ আর দু’বছর বেঁচে ছিল। এক কুড়ি দশ আর দুই, এই এত বছর পাহাতুন তার খেজ্‌জ্মত করেছে।

    ‘একদিন রাত্রে পাহাতুন কাপড় ইস্তিরি করছিল। আল্লা জানে, কী করে ইস্তিরি থেকে আগুন বেরিয়ে তার কাপড়ে পড়ে। তাতে বেচারির হাঁটু পুড়ে যায়। সকাল পর্যন্ত সে অজ্ঞান হয়ে পড়ে ছিল। সকালবেলা আয়েশা তাকে ওই অবস্থায় দেখে নিজের মাথায় বাড়ি মারতে লাগল। আমরা ছুটে গিয়ে সবাই তাকে চারপাইয়ে তুলে শুইয়ে দিলাম ডাক্তার ডাকলাম। তার জ্ঞান ফিরে এল। কিন্তু আগের সেই পাহাতুন আর রইল না। বেচারি চারপাই থেকে নামতেই পারত না। মঙ্গলবারের রাতের কথা। পাহাতুন নিচে শুয়ে, আর ছাদের উপরে আয়েশা, তাজু, আর তাদের ছেলে। মাঝরাতে ছেলেটা কাঁদতে লাগল। আল্লা জানে, কেন সে অত কাঁদছিল। আয়েশার হল গিয়ে জোয়ান মানুষের ঘুম। সে বেঘোরে ঘুমোচ্ছিল। পাহাতুন আর থাকতে পারল না। পেখম ডাকাডাকি করল। তাতেও ছেলের কাঁদা থামল না দেখে সে উপরে গেল। আল্লা জানে, কী করে সে উপরে উঠল আর কী করেই-বা ছেলেকে কোলে নিল। আর আয়েশার ঘুম ভাঙাল। আয়েশা খুব রাগ করল। বলল, ‘মা, তোর মরার সাধ হয়েছে!’

    ‘সেই কথা তার সত্য হল। পাহাতুনের ঠাণ্ডা লেগে গেল। তারপর বৃহস্পতিবারের সন্ধেবেলা সে মরে গেল। সারাজীবন মানুষের খেমত করে আর উপকার করে শেষে মরেই গেল।’

    মেহেরুনের গলা বুজে আসে। তার চোখে দুঃখের ছায়া। ওড়নার খুঁটে নাক মুছতে মুছতে সে অন্যদিকে মুখ ফেরাল।

    আমি ভাবতে থাকি : পাহাতুন– মা মরে গেছে। এ হল সেই পাতাতুন-মা, যে বত্রিশ বছর নুলো শাশুড়ির সেবা করেছে। নিজের সতিনকে এমন সময় ঠাঁই দিয়েছে, যখন তার নিজের লোকে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তাকে পাথারে ভাসিয়েছে। সেই সতিনের মেয়ে যখন মায়ের বুকের দুধ থেকে চিরতরে বঞ্চিত হয়েছে, তখন তাকে নিজের বুকে তুলে নিয়েছে। দুবছর ধরে অসুস্থ স্বামীর চিকিৎসার ব্যয় বহন করেছে। এ হল সেই পাহাতুন-মা, সে পঞ্চাশ বছর এই পাড়ায় ছিল, কিন্তু তার সম্পর্কে আমি শুধু এইটুকুই জানতাম যে, সে একজন ধোপানি আর খুব ঝগড়াটে মেয়েলোক।

    মেহেরুন ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, ‘বাবুজি, তাইলে লিখে দাও চিঠি।’ আমি কাগজ নিয়ে লেখার জন্য প্রস্তুত হলাম। মেহেরুন চোখ বন্ধ করে ডান হাতের আঙুল দিয়ে চোখ দুটো টিপে ধরল। তার চোখের নিচের উঁচু গালের হাড় সিক্ত হয়ে উঠল। মেহেরুন তর্জনী ঘষে ভেজা গাল শুকিয়ে নিল। তারপর গভীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘চিঠি লেখা হল বাবুজি?’

    ‘হ্যাঁ, হল।’

    চিঠি শেষ করে আমি ওর হাতে দিয়ে দিলাম। সে উঠে দাঁড়িয়ে চলতে শুরু করল। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আবার জিগ্যেস করল, ‘শহরে আজ এত ঝাণ্ডা কেন ঝোলানো হয়েছে, বাবুজি?’

    ‘ও, তুমি জান না? শেখ খয়রুদ্দিন মরহুমের আজ জন্মদিন যে।’

    ‘সত্যি? শেখ খয়রুদ্দিন? আমি তেনাকে দেখেছি। তিনি খুব জবর লোক ছিলেন। পাহাতুন তেনার কাপড় ধুত।’

    মেহেরুন চলে গেল। আমি বক্তৃতা শেষ করার জন্য আবার কাগজের উপর ঝুঁকে পড়লাম। কিন্তু আমি তখন চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখের সামনে পাহাতুনের বুড়ো মুখটা ভাসতে লাগল। মনে হল যেন তার ওই মুখের উপর শত শতাব্দীর স্বার্থহীন সেবার ধুলো জমা হয়ে আছে। সেই ধুলোর আস্তরণের ভেতর থেকে তার বোবা চোখ আমাকে কী-যেন প্রশ্ন করছে। আর, আমার মগজের ভেতর মেহেরুনের কথাগুলো ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে : ‘খায়রুদ্দিন খুব জবর লোক ছিলেন! পাহাতুন তেনার কাপড় ধুতো।

    অনুবাদ : নেয়ামাল বাসির

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমার বোকা শৈশব – আবদুল্লাহ আবু সায়ীদ
    Next Article এসো বিজ্ঞানের রাজ্যে – আবদুল্লাহ আল-মুতী

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }