Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026

    প্রফেসর সোম আবার! – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    কৌশিক সামন্ত এক পাতা গল্প135 Mins Read0
    ⤶ ⤷

    মায়াবী মায়ং – কৌশিক সামন্ত

    “মায়ং! ইন্ডিয়ার ব্ল্যাক ম্যাজিক ক্যাপিটাল? এইটা? ধুস!”

    “আরে ভাই, বছরের পর বছর টুরিস্ট এসে এসে এরকম ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে জায়গাটা, নয়তো আমার কাকুর কাছে এই গ্রামের যা পুরোনো ছবি দেখেছিলাম, তোর পিলে-টিলে স্রেফ চমকে যেত।”

    “রাবিশ, আটার রাবিশ, এসব ব্ল্যাক ম্যাজিক ভুডুইজম, স্পিরিচুয়ালিটি, কিস্যুতে কিস্যু হয় না, সব দুর্বল মনের ভুল।”

    “নাহ্ তোকে আনাটাই আমার বড্ড ভুল হয়ে গেছে মাইরি, তুইও ফ্যামিলির সাথে সাইট সিনেই যেতে পারতিস।”

    “আহ্, রাগ করিস কেন, আমি জাস্ট তোকে এনলাইটেন করছি।”

    “ভাই ইয়ার্কি না, এই পুরো গ্রামের পেশা-নেশা এটাই, সো বি সিরিয়াস, আমার কাজটা সেরে বেরিয়ে যাব।”

    “ওকে ব্রাদার, এই কুলুপ আঁটলুম মুখে।” মুখে আঙুল দিয়ে খ্যাঁক খ্যাঁক করে হাসতে থাকে অরিত্র।

    উফ কী কুক্ষণে যে একে নিয়ে এসেছিলাম! এত বয়স হয়ে গেছে, ব্যাংকের একটা গোটা ব্রাঞ্চ সামলায়, অথচ ছেলেমানুষি গেল না, ভাবতে থাকে শোভন। এদিকে এই জায়গাটায় একা আসতে তার সাহসেও কুলোয়নি, আর অন্য কাউকে বললে সে হেসেই উড়িয়ে দিত। এইদিক থেকে অরিত্র একদম সেফ, সেই স্কুল জীবনের বন্ধু তারা, ডিডি গেঞ্জির মতোই একদম চোখ বন্ধ করে ভরসা-টরসা করাই যায়। দুই বন্ধুর ফ্যামিলি মিলে আসামে বেড়াতে এসেছে তারা। অবশ্য শোভন যে শুধু বেড়াতে এসেছে এ-কথা বলা ভুল, একটা কাজ নিয়েও এসেছে, আর সেটার জন্যই আসামের এত ভালো ভালো স্পট ছেড়ে এই অদ্ভুতুড়ে গ্রামে আসা।

    “তুই শিওর?” অরিত্র প্রশ্ন করে গাড়ি থেকে নামার মুখে।

    “কী ব্যাপার বলত?”

    “তোর এই গুনিন বাবা তোকে হেল্প করতে পারবে?”

    “চেষ্টা করতে ক্ষতি কী?”

    “নাহ্ আমি তোকে ডিসহার্টেন্ডও করতে চাইছি না আর অসম্মানও না, বাট ডু ইউ রিয়েলি থিঙ্ক সভ্যতার এই পর্যায়ে এসে মেডিকেল সায়েন্সও যখন তোকে হেল্প করতে পারছে না, এইসব হাতুড়ে ওঝা গুনিন তোকে হেল্প করবে?”

    “দেখ তুই আমার সবটাই জানিস, সেই শুরু থেকে, আর এই ব্যাপারটা নিয়ে আমি আর সুষমা, আমরা কী পরিমাণ জ্বলেছি বা এখনও জ্বলছি তোর অজানা নয়। ডাক্তার-হাসপাতাল, মন্দির-মসজিদ-ভগবান সবই যখন কমপ্লিট, তখন শয়তানই বা বাদ যাবে কেন বল?”

    “দেখ আমি তোকে আঘাত করার জন্য কথাটা বলিনি কিন্তু।”

    “আমি জানি ভাই, তুই মুখে খিল্লি করলেও মনে আমার ভালোই চাস আর তাই আজ সকালে দুই ফ্যামিলিকে কী সুন্দরভাবে ম্যানেজ করে সাইটসিনে পাঠিয়ে দিলি আমাদের এই মায়াং অভিযানের গোপনীয়তা রক্ষা করতে, স্রেফ আমার মুখ চেয়ে।”

    “ব্যস ব্যস আর সেন্টি দিস না, তা এই এত বড়ো গ্রামে সে লোককে খুঁজে পাবি তো?”

    “কাকার ডায়েরিটা হ্যায় না, ওতে সব স্পষ্ট বলা আছে, শুধু সমস্যা একটাই দীর্ঘ ৩০ বছর আগেকার লেখা তো, এখন গ্রামের অনেকটাই বদলে গেছে দেখছি, দেখি খুঁজে পেতে।”

    অরিত্র আর শোভন রুক্ষ পাহাড়ি পথ ধরে এগোতে থাকে সেই মায়ং গ্রামের দিকে।

    .

    ।। দুই।।

    গ্রামের প্রায় প্রতিটা ঘরেই জলপোড়া, হাত দেখা, পিঠে থালা বেঁধে ব্যথা সারানো, বশীকরণ, ভাগ্য উদ্ধার ইত্যাদির মেলা লেগেছে যেন। দূর দূরান্ত থেকে লোক এসেছে, পোশাক-আশাক মালুম দিচ্ছে বেশিরভাগই ‘ট্যুরিস্ট, আবার কিছু বিদেশিও আছে তার মধ্যে।

    “এদিক-ওদিক সব দিকই তো কভার করে ফেললাম ব্রাদার, কিন্তু তোর ‘আজার’ বাবার তো নো পাত্তা, কেউ তো কিচ্ছু বলতে পারছে না।” বলে ওঠে অরিত্র।

    “হুম তাইতো দেখছি রে, কাকা যে গাছ আর কুটিরের কথা ডায়রিতে লিখে গেছেন সেই লোকেশানে তো বড়ো একখানা মন্দির দেখছি, তাহলে ভদ্রলোক কি আর বেঁচে নেই? নাকি আমরা ভুল জায়গায় খুঁজছি? নাহ্ স্রেফ ডায়েরির ওপর ভরসা করে এতদূর আসাটা ঠিক হয়নি বোধহয়।” বিড়বিড় করে ওঠে শোভন।

    “আপলোগ কিসিকো ঢুন্ড রহে হো ক্যায়া?”

    পাশ থেকে একটা প্রশ্ন ধেয়ে আসে তাদের দিকে। এক স্থানীয় ভদ্রলোক।

    “বাঙালি নাকি?”

    “হ্যাঁ দাদা, একজনকে খুঁজছিলাম।” শোভন উত্তর দেয়। “কী নাম?”

    “আজারি বাবা।”

    “এখানে তো ঘরে ঘরে অনেক বাবা আছেন, কিন্তু এই নামে তো কাউকে চিনি না মশাই।”

    “হাঁ, এই উত্তরই তো সবার কাছ থেকে পাচ্ছি, হয়তো আগে ছিলেন কী জানি।” শোভন মাথা নাড়ে।

    “আচ্ছা তুই কাকার ডায়েরিটা একবার মন দিয়ে আবার পড়তো যদি কিছু রেফারেন্স পাস।” অরিত্র বলে ওঠে।

    “হুম, আচ্ছা শেরবাবা বলে কেউ আছেন?” শোভন প্রশ্ন করে।

    “কী নাম বললেন?” স্থানীয় ভদ্রলোকটি বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করতে থাকে অরিত্রকে।

    “শেরবাবা।”

    “হ্যাঁ আছেন বটে, কিন্তু আপনি এই নাম জানলেন কীভাবে?”

    “আমার কাকা ওনার কাছে এসেছিলেন বহু আগে, আমাদের প্লিজ ওনার কাছে নিয়ে যাবেন, যা টাকা লাগে আমি দিতে প্রস্তুত।”

    “নাহ্, শুধু আমি কেন কেউই নিয়ে যাবে না আপনাদের তাঁর কাছে, সে আপনি যতই পয়সার লোভ দেখান। উনি অত্যন্ত জাগ্রত পুরুষ, এই গ্রামের সব থেকে প্রাচীন ওঝা, উনি না চাইলে বাইরের কোনো লোক উনার সাথে দেখা করতে পারে না।”

    “আপনি দয়া করে আমার কাকার নামটা ওনাকে গিয়ে জানাতে পারবেন, যদি কিছু হয়!”

    “বেশ আমি যাচ্ছি জানাতে, আপনারা এখানেই দাঁড়ান, উলটো-পালটা কিচ্ছু করার চেষ্টা করবেন না, তাহলে ফল কিন্তু ভালো হবে না, জানেন তো হাজারটা ট্যুরিস্টের মোবাইল ক্যামেরার ফ্ল্যাশলাইটে গ্রামটা আজ আলোকোজ্বল দেখালেও, পাহাড়ের খাঁজগুলো এখনও ততটাই অন্ধকার।” লোকটা চলে যায়, অরিত্রর মুখের দিকে তাকায় শোভন, নাহ্, সদা ফিচকেময় অরিত্রর মুখেও বেশ একটা চিন্তার ছাপ, তারা অপেক্ষা করতে থাকে…

    .

    ।। তিন।।

    “ঘর না বলে এটাকে গুহাই বলা ভালো, কী বলিস শোভন? আমার কিন্তু বেশ ত্রিপী লাগছে ব্যাপারটা।” ফিশফিশ করে বলে ওঠে অরিত্র।

    “হুম।” মাথা নাড়ে, শোভন, চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নেয় সে।

    দেয়াল জুড়ে অদ্ভুত অদ্ভুত মুখোশের মেলা, তাক ভর্তি প্রাচীন পুথিপত্র, বিছানার একপাশে রাখা রং-বেরঙের কাচের বয়াম আর মেঝেতে পা ফেলার উপায় নেই, সেখানে হাজারটা ছোটো ছোটো টব, তাতে নাম না-জানা কত গাছ, সবমিলিয়ে বেশ একটা অগুরু পরিবেশ বইকি।

    “উফ লোকটা যে হারে জংলি পথ, পাথুরে জমি, চোরা ঝর্না পার করে আমাদের নিয়ে এল তোর শের বাবার কাছে, আমি তো ভাবলাম এরাই না আমাদের ব্ল্যাক ম্যাজিকের উপাদান বানিয়ে দেয়, একদম ঘচাং ফু!”

    “আহ্ ইয়ার্কি মারিস না ভাই, চুপ কর।”

    একটা আওয়াজ হয়, ভেতর থেকে একটা দরজা খুলে যায়, দেখা যায় সেই স্থানীয় লোকটা ধরে ধরে নিয়ে আসছে এক অতি বৃদ্ধ ব্যক্তিকে, তাকে বিছানার ওপর বসিয়ে দেয়।

    “এই তোর চমৎকারী বাবা? এর নিজের চমৎকার-ই তো অস্তগামী।” ফিশফিশিয়ে বলে ওঠে অরিত্র।

    শোভন কোনো জবাব না দিয়ে অরিত্রর দিকে কটমট করে তাকিয়ে থাকে।

    “জরা তো ভগবানকেও রেহাই দেয় না বাবা।” আমি তো মানুষ।

    ওই বুড়ো মানুষের গলায় আর কানে যে এত জোর থাকতে পারে, সে-কথা তারা ভাবতেও পারেনি, চমকে ওঠে দুজনেই।

    “তোমাদের মধ্যে শৈলেন্দ্রনাথের ভাইপো কে আছো?”

    “আজ্ঞে আমি, শোভন এগিয়ে যায়।”

    “তুমি থাকো আর বাকিরা বাইরে যাও।”

    শোভনের দিকে ম্লান মুখে তাকায় অরিত্র, সেই স্থানীয় লোকটি ইতিমধ্যে তাকে বাইরের রাস্তা দেখাতে শুরু করেছে।

    “আর শোনো হে ছোকরা, ব্ল্যাক ম্যাজিক জীবের ওপর খাটে, প্রকৃতির ওপর নয়। তাই আমরা চাইলেও আমাদের হাজারো তুকতাক দিয়ে প্রতিবছর ধেয়ে আসা এই আসামের বন্যাটাকে আটকাতে পারি না।”

    “নাহ্ মানে আপনি কীভাবে…” থতোমতো খেয়ে যায় অরিত্র।

    “আই নো সার্টেন থিংস, আই ডু সার্টেন থিংস, যাকগে তুমি আশা করি তোমার উত্তর পেয়েছ, এবারে তুমি বাইরে যাও।”

    অরিত্রের মুখের দিকে তাকায় শোভন, বেচারি বড্ড শক পেয়েছে, মুখ একদম কাঁচুমাচু করে বেরিয়ে যায় ঘরের বাইরে, দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে যায়।

    “অবাক হলে নাকি?” গমগমে গলায় বৃদ্ধ প্রশ্ন করে। “নাহ্, মানে আপনি কীভাবে ওর এই কথা জানতে পারলেন, এটা তো ও আমাকে আজ সকালে হোটেলে বলেছে।” শোভন আমতা আমতা করে প্রশ্ন করে।

    “নাথিং জাস্ট থট রিডিং, এসব টুকটাক ক্ষমতা চর্চা করলেই জন্মায়, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই।”

    “তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন, আমি কী জন্য এসেছি আপনার কাছে?”

    “দেখি তোমার হাতটা।” অদ্ভুত শীতল বুড়োর হাতটা, শোভনের হাতটা ধরে সে কিছুক্ষণ চোখ বুজে বিড়বিড় করে।

    “জীবনের তোমার কোনো কিছুরই অভাব নেই, আছে শুধু একটা জিনিসেরই, সন্তানের, তাই তো? হাজারো ডাক্তার, বদ্যি, মন্দির-মসজিদ ঘোরা হয়ে গেছে, কিন্তু লাভ হয়নি, তাইতো?”

    “হ্যাঁ বাবা।”

    “তা আমার কাছে কেন এসেছ?”

    “আমার কাকা শৈলেন্দ্রনাথ নামকরা শিকারি ছিলেন, উনি বাজে কথা বলার লোক ছিলেন না, ওনার এক ডায়েরিতে আপনার কথা জানতে পেরেছি, আপনার ঐশ্বরিক ক্ষমতার কথা।”

    “প্রথমত ইশ্বরের সাথে তুলনা করে তুমি শুরুতেই বোকামো করে ফেললে, আর দ্বিতীয়ত আই এম টু ওল্ড, টু টায়ার্ড, আর এখন এসব করি না, পারি না।”

    “তাহলে আমার স্বপ্নটা বৃথা হবে বাবা?” একটা নিঃশব্দতা গ্রাস করে ঘরটাকে।

    “প্রকৃতি বড্ড অদ্ভুত নিয়মে চলে বাবা, এখানে সবটাই মাপাজোখা, তাকে যদি জোর করতে হয় তবে বলিদান প্রয়োজন, ওদিকে কমলে এদিকে বাড়বে, ওপারে কেউ গেলে তবেই এপারে কেউ আসবে, স্যাক্রিফাইস করতে পারবে, স্যাক্রিফাইস?”

    “আমি যে-কোনো স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত বাবা।”

    “মূর্খ, মূর্খ, হাহা-হাহা।” যেন নেশাগ্রস্ত পিশাচের মতো হেসে ওঠে সে বৃদ্ধ। ওরকম একটা হাড়-জিরজিরে বুড়ো যে এরকম অট্টহাসি হাসতে পারে, এ তার কল্পনাতীত, তার গায়ে কাঁটা দেয়।

    “শোন তাহলে ওই বাম তাকে একটা লাল বাক্স আছে, ওটা নিয়ে যা, ওর মধ্যে বলা আছে যা করতে হবে, এক্ষুনি গিয়ে সব করে ফেলবি, আর হ্যাঁ, আজ মধ্যরাতে যখন পূর্ণচাঁদ উঠবে তখন তোকে আবার এখানে আসতে হবে।”

    শোভন বুঝে উঠতে পারে না, সে কী করবে, বৃদ্ধ মাতালের মতো কেঁপে চলেছে।

    “ভয় পাস না, ডমরু গাড়ি করে তোকে নিয়ে আসবে ঠিক রাত্রিবেলা, স্যাক্রিফাইস ইজ অল ইউ নিড, এখন যা দেখি, যা এখান থেকে পালা।”

    .

    ।। চার ।।

    উফ্ কী ভয়ংকর একটা দিন গেল বটে, ওই স্যাঁতসেঁতে ঘর, মোমের ঘোলাটে আলো, আর ওই অট্টহাস্যকারী বুড়োটা, সবটাই যেন এখনও স্বপ্ন বলে মনে হচ্ছে।

    হোটেলের বাথরুমে, বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে- মুখে জল দিচ্ছিল শোভন। একটাই বাঁচোয়া ফ্যামিলি এখনও ফেরেনি রুমে, আর অরিত্রও কেমন একটা গুম মেরে গেছে সেই ঘটনার পর থেকে। কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে লাল বাক্সটা বের করে আনে শোভন, আরও একবার চারপাশটা দেখে নেয় সে, জানে কেউই নেই, তবুও তার মনে হচ্ছে কে যেন কনস্ট্যান্ট তাকে দেখে যাচ্ছে।

    একটা দুমড়ানো-মোচড়ানো পুথির পাতা, দুটো শুকনো গাছের ডাল, দুটো নখ তার দিয়ে জড়ানো, দেখে বাঘের নখ বলেই মনে হচ্ছে আর একটা তেলের শিশি, একটা শুকনো অচেনা ফুল, ব্যস আর কিচ্ছু নেই। ভাগ্যবশত সে সংস্কৃতটা পড়তে পারে, তাই বাঁচোয়া। জরাজীর্ণ পাতাটা শোভন আলোর দিকে তুলে ধরে, পড়ার চেষ্টা করতে থাকে।

    “কিন্তু আপনি আমাকে এতটা হেল্প কেন করছেন বাবা?”

    “তোর কাকার আমার ওপর অনেক বড়ো দান ছিলরে।”

    “দান?”

    “আমার এই নামটা কেন জানিস, আমি বাঘের চোখের দিকে চোখ রেখে বাঘ বশ করতে পারতাম, কাউকে ডরতাম না, একদিন এরকমই ক্ষমতার দম্ভে গভীর জঙ্গলে এক বাঘকে নিয়ে ছেলে-খেলা করছিলাম, ভুলে গেছিলাম আরও একজোড়া চোখ আড়াল থেকে আমাকেও লক্ষ করছে। সেই বাঘেরই জোড়া, বাঘিনি।

    জোয়ান বয়স, তন্ত্রের নতুন ক্ষমতায় নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিলাম আমি মাশুল দিতে হয়েছিল হাতেনাতে, ঝোপের আড়াল থেকে বিশাল ডোরাকাটা একটা চেহারা আচমকা এসে দাঁড়িয়েছিল আমার সামনে, আমি কিংকর্তব্যবিমূঢ়, সব দম্ভ, সব বিদ্যা সব তন্ত্র, ভুলে গেছি মৃত্যুকে সামনে দেখে। হঠাৎ একটা তীব্র গুলির আওয়াজ, থরথর করে কেঁপে উঠল সেই ডোরাকাটা বিভীষিকা, দূর থেকে দেখলাম এক শিকারির পোশাক পরা মানুষ আমার দিকে এগিয়ে আসছে…”

    .

    “এই ওঠো ওঠো, আর কতক্ষণ ঘুমাবে, আর ও কী পাগলের মতো বিড়বিড় করে চলেছ বলো তো?” সুষমার ডাকে ঘুম ভাঙে শোভনের।

    জানলা দিয়ে তীব্র সূর্যের আলো, সে তাকাতে পারছে না, সারা গা হাত-পায়ে অসম্ভব ব্যথা, মাথার শিরাগুলো ফুলে রয়েছে, কেউ যেন হাতুড়ি মারছে মাথায়।

    “আর কাল রাতে ওটা কী অসভ্যতা হল?”

    “কীসের?”

    “ও তোমার কিছু মনেই নেই তাহলে? কী খেয়েছিলে শুনি? দেখো বাইরে এসেছ বলে একবার অ্যালাউ করলাম।”

    “আরে কী অ্যালাউ করলে? আমার কিচ্ছু মনে নেই।” মাথাটা দু-হাতে চেপে ধরে শোভন।

    “সেই যে অরিত্রর সাথে পার্টি করতে যাওয়ার নাম করে রাতে বেরিয়ে গেলে, আর তারপর ফিরে এসে কী কাণ্ডটাই যে না করলে, কী খেয়ে এসেছিলে শুনি?

    “আমার কিচ্ছু মনে নেই।”

    “মনে নেই বললেই হবে, কাল কি পাগল হয়ে গেছিলে?”

    “কেন বলো তো? আমার তো কিছুই মনে পড়ছে না।” অসহায়ের মতো মাথা নাড়ে শোভন!

    “উম, ন্যাকা! লাস্টবার মিসক্যারেজের পর থেকে যে শোভন আমার কাছেই আসতে চাইত না, সে কাল শেষরাতে আমাকে ঘুম থেকে তুলে কী না করল, সারা গায়ে আঁচড়ে-কামড়ে দাগ করে দিয়েছ, এই দেখো, দেখো, যেন মনে হচ্ছিল কোনো হিংস্র বাঘের সাথে এক খাঁচায় রাত কাটাচ্ছি।” এই অবধি বলেই খিলখিলিয়ে হাসতে হাসতে চলে গেল সুষমা।

    “বাঘ?” উফ শব্দটা শুনতেই যেন মাথার শিরাগুলো দপদপ করে উঠল। নিজের হাতের নখগুলোয় লেগে থাকা রক্তের শুকনো দাগগুলো দেখছিল শোভন।

    “গুড মর্নিং স্যার, ভেতরে আসব?”

    “আসো।”

    “স্যার এই যে আপানাদের বেড টি।”

    “টেবিলে রেখে দাও।”

    “স্যার আপনারা কাল যে গ্রামে ঘুরতে গেছিলেন না, মায়ং!”

    “হুম, তো?”

    “অনেকদিন পর কাল রাতে সেখানে বাঘ পড়েছিল, আর শেরবাবা বলে একটা বুড়োকে নাকি জঙ্গলে টেনেও নিয়ে গেছে বাঘটা।” রুম বয়ের আর কোনো কথা শোভনের কানে যায়নি, সে একছুটে বাথরুমে চলে এসেছিল, তার প্রচণ্ড বমি আসছে, আর কানে একটাই অট্টহাসি ভাসছে, ‘ওদিকে কমলে এদিকে বাড়বে, ওপারে কেউ গেলে তবেই এপারে কেউ আসবে, স্যাক্রিফাইস করতে পারবে? স্যাক্রিফাইস ইজ অল ইউ নিড…!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রফেসর সোম আবার! – কৌশিক সামন্ত
    Next Article প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    Related Articles

    কৌশিক সামন্ত

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    কৌশিক সামন্ত

    প্রফেসর সোম আবার! – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Our Picks

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026

    প্রফেসর সোম আবার! – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }