Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তোমাকে আমি ছুঁতে পারিনি – সন্মাত্রানন্দ

    সন্মাত্রানন্দ এক পাতা গল্প173 Mins Read0
    ⤶ ⤷

    ১৬. মহামারগর্জন

    ১৬. মহামারগর্জন

    “বন্ধুকে যে বন্ধু বলিয়া চিনিতে পারে না, তাহাকে আমি ঘৃণা করি, সিদ্ধার্থ! আমি মার, তোমার জন্মজন্মান্তরের বন্ধু। তোমাকে সর্বদা আমি সুখকর পথে চলিতে পরামর্শ দিয়াছি। কিন্তু তুমি নির্বোধ, আমার কথায় তুমি কান দাও নাই। সর্বদা নিজের জেদে চলিয়াছ। আজ আমি আমার ধৈর্যের শেষ বিন্দুতে পৌঁছিয়াছি। আর নহে। এইবার শেষ বোঝাপড়া হইবে।

    বারংবার বলিয়াছি, রাজা হও। রাজ্যসুখ ভোগ করো। উহাই তোমার উপযুক্ত। কথা শুনিলে না। অরণ্যে প্রান্তরে শ্মশানে বনে ঘুরিয়া বেড়াইলে। রাজা বিম্বিসার তোমার সহিত একত্রে রাজ্যশাসনভার ভাগ করিয়া লইতে চাহিয়াছিলেন। আমি তোমাকে তাঁহার পরামর্শ শুনিতে বলিয়াছিলাম। তুমি শুনিলে না।

    অরাঢ় কালাম, উদরক রামপুত্র তোমাকে শিক্ষান্তে তাঁহাদের সহিত অধ্যাপনা করিতে বলিয়াছিলেন। ইহাও অতি উত্তম প্রস্তাব ছিল। সে-কথা আমি তোমাকে বলিয়াছিলাম। উহাও তুমি প্রত্যাখ্যান করিলে। নিজেকে তুমি কী ভাবো?

    এই অরণ্যে কঠোর তপশ্চর্যার ভাব ধারণ করিয়াছিলে। তোমার তপোবিভূতিতে আকৃষ্ট হইয়া পাঁচজন ভিক্ষু এখানেই বসবাস আরম্ভ করে। পাঁচ কেন, পাঁচ সহস্ৰ গুণমুগ্ধ ব্যক্তি আমি আনিয়া দিতাম। তোমার যশোরাশি ভুবনময় পরিব্যাপ্ত হইত। তুমি তাহাও করিলে না। কৃচ্ছ্রসাধনা ছাড়িয়া মধ্যপন্থায় ব্রতী হইলে। পাঁচ ভিক্ষু অন্যত্র চলিয়া গেল।

    আমার সকল আশা তুমি অঙ্কুরে বিনষ্ট করিয়াছ। এখন বসিয়াছ দুঃখমুক্তির সর্বজনগম্য পন্থা আবিষ্কার করিতে। উহা তো আমি হইতে দিতে পারি না। আমি মার। জীবকুলকে দুঃখের অন্ধকারে চিরতরে ডুবাইয়া রাখাই আমার ব্যবসায়। তুমি সেই ব্যবসায়ের মূলধনে টান মারিতেছ? ভালো কথা বলিতেছি, এখনও তপস্যা রাখো। এই নদীর পরপারে গ্রাম। যাও, কাষায় কমণ্ডুল ছাড়িয়া ওই গ্রামের মধ্যে মিশিয়া যাও। সাধারণ মানুষের ন্যায় সংসার করিয়া সুখে থাকো। তাহাতেই শান্তি পাইবে।

    সাধারণ মানুষের জীবনে কত শান্তি! তাহার স্ত্রী-পুত্র আছে। সংসার আছে, জমিজমা আছে। এই লইয়া সে সুখেই কালাতিপাত করে। তাহার জীবনে কোনো অভিনব সত্তাসংকট নাই। কোনো দার্শনিক সমস্যা তাহাকে পীড়িত করে না। তাহার জীবনে রাজনৈতিক অভিসন্ধি নাই, রাষ্ট্রনৈতিক অশান্তি নাই, বড়ো কোনো আদর্শের অত্যাচার নাই, বহিরাক্রমণকারীর ভয় নাই। তুমি রাজা হইতে চাও নাই। ভালো কথা। তুমি কৃষক হও। ওই নদীপারের গ্রামের কোনো অনুঢ়া কন্যাকে বিবাহ করিয়া সুখী নিরাপদ সংসারীর জীবনযাপন করো। কী? হাসিতেছ কেন?

    এই হাসির অর্থ কি আমি বুঝি না? তুমি ভাবিতেছ, তুমি—একমাত্র তুমিই এ সংসার প্রহেলিকার বাহিরে যাইবার পথ খুঁজিয়া বাহির করিবে। তাহা সকল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করিয়া যাইবে. তুমি বুদ্ধ হইবে? বৃথাই তোমার এই বুদ্ধ হইবার আকাঙ্ক্ষা। আমি মার, আমি মহাভয়, আমাকে অতিক্রম করিয়া কেহ কখনও বুদ্ধ হইতে পারে নাই। এই যে তুমি ধ্যানের ভিতর দেখিলে কালান্তরে দীপংকর বুদ্ধ আবির্ভূত হইয়াছিলেন, উহা সত্য নহে। উহা তোমার ভাবের খেয়াল মাত্র। ওই ভাব পরিত্যাগ করো। আমি সর্ববিজয়ী। আমার নিকট সকলেই পরাস্ত হয়। তুমিও আমার সম্মুখে নতজানু হও। আমি তোমাকে ভুবনবিজয়ী বীর করিয়া দিতেছি। আমার কৃপায় তুমি সসাগরা পৃথিবীর একছত্রাধিপতি অধীশ্বর হইবে একবার, শুধু একবার আমার সম্মুখে প্ৰণত হও।

    দ্যাখো, দেবতারাও আমার অধীন। তাঁহারাও আমাকে অতিক্রম করিতে পারেন নাই। তুমি ছার মনুষ্য, তুমি কী করিবে? কী বলিলে? মনুষ্য দেবতা অপেক্ষাও মহত্তর? ইহা তুমি কোথা হইতে পাইলে? আমি বলিতেছি, মানুষ অত্যন্ত দুর্বল। তাহার কী শক্তি আছে? মনুষ্য মদধীন, মনুষ্য আমার চরণের ভৃত্য। সে আমাকে অতিক্রম করিয়া বুদ্ধ হইতে পারে না।

    আবার দ্যাখো। তুমি তো সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করিবে বলিয়া ধ্যানে বসিয়াছিলে। বুদ্ধ হইবার আকাঙ্ক্ষাও এক প্রকার আকাঙ্ক্ষা। উহা ত্যাগ করিতেছ না কেন? কী বলিতেছ? হেলঞ্চ শাক যেমন শাকের মধ্যে নহে, জ্ঞানের আকাঙ্ক্ষাও সেইরূপ আকাঙ্ক্ষার মধ্যে পরিগণিত হয় না? এইসব কথা কোথা হইতে পাইতেছ? উঠ। চলিয়া যাও। তুমি কিছুতেই বুদ্ধ হইতে পারিবে না। আমি তাহা হইতে দিব না।

    আমরণ চেষ্টা করিয়া যাইবে? করো। তাহা তো অতি উত্তম। জন্মিয়াছ যখন, মরিতেই হইবে। এই অরণ্যমধ্যে ওই প্রাণান্ত প্রয়াস করিয়া, তপস্যা করিয়া মরিয়া যাও। তাহাও তো অতি মহৎ কার্য হইবে। আমি তোমার মৃত্যুসংবাদ সকলের নিকট পৌঁছাইয়া দিব। সকলে জানিবে, শাক্য রাজকুমার শুদ্ধোদনপুত্র সিদ্ধার্থ এত ধার্মিক যে, ধর্মাচরণ করিতে গিয়া তাহার মরণ হইয়াছে। তুমি ভুবনবিদিত হইবে। খারাপ কী? দ্যাখো, উহাই করিবে কিনা, ভাবিয়া দ্যাখো।

    মোট কথা, তোমাকে সার বলিতেছি, যে উদ্দেশ্য লইয়া গৃহত্যাগ করিয়াছিলে, উহা অসার ছিল। তুমি খুঁজিতেছ, দুঃখের শেষ আছে কিনা। আমি বলিতেছি, দুঃখের শেষই নাই। ওই যে চারিটি সত্য বাহির করিয়াছ, উহার প্রথম দুইটি কেবল সত্য। দুঃখ আছে, ইহা সত্য। আমি ইহা মানিয়া লইতেছি। দুঃখের কারণ আছে, অর্থাৎ দুঃখের কারণ বাসনা, ইহাও না হয় কোনোমতে মানিয়া লইলাম। কিন্তু দুঃখের নিরোধ আছে, কিংবা দুঃখনিরোধের উপায় আছে, এই দুই কথা আমি মানিয়া লইতে পারিলাম না। এই দুই কথা তোমার কল্পনা মাত্র। যাও, যাও, উঠিয়া যাও।

    কিংবা অরণ্যবাসী সেইসব পরিব্রাজকদের কথা মনে করো। পূরণ কাশ্যপ বলিয়াছিলেন, শুভ বা অশুভ কোনোরূপ কর্মের কোনো ফল নাই। নিশ্চেষ্ট হইয়া পড়িয়া থাকাই উপায়। মক্‌খলি গোশাল বলিয়াছিলেন, অদৃষ্টই শেষ কথা। মানুষ স্বচেষ্টায় কিছুই করিতে পারে না। নিগস্থ নাথপুত্ত বলিলেন, দেহ ও মনের সকল ক্রিয়া হইতে নিজেকে প্রত্যাহার করিয়া লওয়াই চরম, তাহাতে দুঃখ-সুখ কিছুই রহিবে না। সঞ্জয় বেলঠিপুত্ত বলেন, সুখ বা দুঃখের বাহিরে যদি কিছু থাকেও, তবে তাহা আমাদের অজ্ঞাত ও অজ্ঞেয়। অজিত কেশকম্বলী উপদেশ দিতেছেন, মৃত্যুর পর আর কিছুই থাকিবে না। অতএব, এই জীবনটা যেভাবে পারো, উপভোগ করিয়া লও। পকুধ কচ্চায়ন নির্দেশ দিলেন, জড়পদার্থ, সুখ, দুঃখ ও আত্মা এইগুলি শাশ্বত পদার্থ। ইহারা পরস্পরের মধ্যে ক্রিয়াবিক্রিয়াও করে না। অনন্তকাল ইহারা একইরকম রহিয়াছে।

    ইহাদের মতবাদের ভিতর কোনো ঐক্য নাই, যে যাহা খুশি বলিতেছে। তুমি ইহাদের মধ্যে কাহারও একটা মত স্বীকার করিয়া লও। সমস্যা মিটিয়া গেল। ইহাদের মতামতে কোনো ঐক্য নাই, ইহা হইতে কী প্রমাণিত হইতেছে? প্ৰমাণিত হইতেছে, সত্য বলিয়া আসলে কিছুই নাই। উহা মানুষের মনগড়া একটা খেয়াল মাত্র।

    তুমি আমার কোনো কথা শুনিতেছ না। বলিতেছ, তুমি কী যেন খুঁজিয়া পাইয়াছ? আমার দিকে তাকাইয়া, সিদ্ধার্থ, তুমি কী বলিতেছ? আমি কান পাতিয়া শুনিলাম, তুমি বলিতেছ—

    ‘অনেকজাতিসংসারং সন্ধাবিস্সং অনিসিং।
    গহকারকং গবেসন্তো দুক্‌খা জাতি পুনপ্পুনং।।
    গহকারক দিঠোসি পুন গেহং ন কাহসি।
    সব্বা তে ফাসুকা ভগ্‌গা গহকূটং বিসঙ্গিতং।
    বিসঙ্খারগতং চিত্তং তণ্‌হানং খয়মজ্ঝাগা।।

    সংসারে বহু জন্ম বিশ্রাম না করিয়া নিরন্তর এই গৃহকারকের সন্ধান করিয়াছি এবং বারংবার দুঃখ ভোগ করিয়া চলিয়াছি। অবশেষে এখন গৃহকারককে চিনিয়া ফেলিয়া বলিতেছি, হে গৃহকারক! তোমাকে দেখিয়া ফেলিয়াছি, আর তুমি আমার চতুর্দিকে গৃহনির্মাণ করিতে পারিবে না। তোমার সব খুঁটি ভাঙিয়া গিয়াছে, ঘরের চূড়া নষ্ট হইয়া গিয়াছে এবং আমার নির্বাণকামী চিত্তের তৃষ্ণা মিটিয়া গিয়াছে।’

    এত সাহস? আমাকে লইয়া বসিয়া বসিয়া ছড়া কাটিতেছ! তোমাকে তো দৃশ্য দেখাইতে হইবে। তুমি জানো, তোমার এই সাধুজীবন কীসের মূল্যে? এই দ্যাখো, এতদিন তোমার সম্মুখে আমি ইহাদের ঢাকিয়া রাখিয়াছিলাম। আর নয়, এইবার দ্যাখো। তুমি অন্যদের কত কষ্ট দিয়া অরণ্যে এই লক্ষ্যশূন্য জীবন কাটাইতেছ। দ্যাখো—

    এই বৃদ্ধা তোমার পালিকা মাতা প্রজাপতি গৌতমী। বৃদ্ধা হইয়াছেন, তোমার শোকে উন্মাদপ্ৰায় হইয়া মৃতবৎ জীবনধারণমাত্র করিতেছেন। তাঁহার রূপ চলিয়া গিয়াছে, চর্ম লোল হইয়াছে, কেশ পলিত হইয়াছে। তিনি কাতর কণ্ঠে বলিতেছেন—

    ‘বাছা! ফিরিয়া আইস। তোমা বিহনে আমি প্রাণশূন্যা হইয়াছি। আর্দ্র বস্ত্র নিংড়াইয়া যেরূপ শেষ বিন্দু জল নিষ্কাসিত করিয়া লওয়া হয়, তোমার জন্য আমার হৃদয় সেইরূপ কাঁদিতেছে। তোমা বিনা কপিলাবস্তু অন্ধকার হইয়া গিয়াছে। শাক্যকুলপ্রদীপ! কোন অরণ্যে জীবনধারণ করিতেছ? আমরা কি তোমার কেহ নই? আমাদের কেমন করিয়া ভুলিয়া আছ? ফিরিয়া আইস, ফিরিয়া আইস!’

    আবার এই দ্যাখো। এই নারীকে চিনিতে পারো? ইহাকে তুমি একদিন ভালোবাসিয়াছিলে, বিবাহ করিয়াছিলে। সে তোমাকে সন্তান উপহার দিয়াছিল। এই নারী গোপা যশোধরা। তোমার স্ত্রী। ইহার সেই ভুবনমোহিনী রূপ চলিয়া গিয়াছে, কেশ শুষ্ক ও স্বল্প হইয়াছে। অতি শীর্ণা, সর্বদা রোরুদ্যমানা এই নারী তোমার বিরহতাপে গতায়ুপ্ৰায়া হইয়াছে। যেদিন তুমি গৃহত্যাগ করিয়াছ, সেইদিন হইতে ইহার আহারনিদ্রার কোনো স্থিরতা নাই, ভূতলে শয়ন, পাণিপাত্রে দিবসায়ে একবার মাত্র ভোজন, কী দারুণ মনস্তাপে তাহার জীবন জ্বলিয়া গিয়াছে। বিহ্বল আর্তস্বরে তোমার উদ্দেশে গোপা বলিতেছে—

    ‘স্বামিন! কোন অপরাধে আমাকে পরিত্যাগ করিয়াছেন? আমি কী করিয়াছিলাম? নিদ্রার আবেশ আমার সংজ্ঞা হরণ করিল, আপনি অমনই আমাকে ফেলিয়া চলিয়া গেলেন! এ বনভূমিমধ্যে এই কঠোর তপশ্চর্যা—ইহা তো আপনার উপযুক্ত নহে। আপনার শ্রীতনুতে কত আঘাত লাগিতেছে, কী বেদনা আপনার মনকে জর্জর করিয়া রাখিয়াছে, ইহা যে আমি আর সহিতে পারি না! আপনার আহারবিহারের কোনো নিয়ম নাই, আপনার কত কষ্ট হইতেছে। কেন আপনি আমার সেবা করিবার অধিকার কাড়িয়া লইলেন? নিখিল জীবের দুঃখের সমাধান খুঁজিতে বসিয়াছেন, গোপা যশোধরার দুঃখকে কি অনুভব করেন নাই? হা হা নাথ! আপনি আমার বক্ষের হার, মস্তকের চূড়ামণি! আমাকে আর ফেলিয়া থাকিবেন না। ফিরিয়া আসুন, আমার হৃদয়সিংহাসন আপনার জন্যই সাজাইয়া রাখিয়াছি!’

    আর এই দ্যাখো শিশুপুত্র রাহুল! তোমার ধর্মোন্মাদনায় এই বালক অনাথ অভিভাবকশূন্য হইয়াছে। তাহাকে দেখিবার কেহ নাই। ‘পিতা’ কী বস্তু, বালক তাহা কখনোই জানিল না। তাহার চোখের জল চোখেই শুকাইয়া গেল, কেহ তাহা মুছাইয়া দিল না। এই বালকটিকে পিতৃস্নেহ হইতে বঞ্চিত করিবার কোন অধিকার তোমার ছিল, সিদ্ধার্থ?

    আর এই বৃদ্ধ পিতা শুদ্ধোদন! লোলচর্ম, বলিরেখাঙ্কিত, করুণ, অথর্ব। ইনি পুত্রবিরহে চিরকাতর। একদিকে সিংহাসন অরক্ষিত, অন্যদিকে মৃত্যু প্রতিদিন অমোঘ ইঙ্গিত দিতেছে। এই বৃদ্ধের পিতৃহৃদয়ের যন্ত্রণা তুমি দূর করিতে পারিলে না, সিদ্ধার্থ? তোমার তো সে ক্ষমতা ছিল। তথাপি, দায়িত্বপালনে পরাজুখ হইলে। ছি, ছি, ছি! পলাতক কাপুরুষ!

    তুমি বলিলে, ‘হে মার! তুমি বৃথাই আমাকে এইসব দৃশ্য দেখাইতেছ। বহু পূর্বে আমি ইহাদের কথা নিরন্তর ভাবিয়াছি। জীবনের বৃহত্তর আহ্বান আসিলে ক্ষুদ্রতর কর্তব্যের আহ্বান ভাসিয়া যায়—ইহাই নিয়ম। আমার জীবনে সেই বৃহত্তর আহ্বান আসিয়াছিল। তাই ইহাদের প্রতি দায়িত্ব পালন করিতে পারি নাই। আজ যদি আমি দুঃখমুক্তির সর্বজনগম্য পন্থা আবিষ্কার করি, তবে তাহা তো আমার একার অবদান হইবে না, ইহাদের সকলের অবদান হইবে। আর আমার কথা ভাবিতে ভাবিতে আমার পরিবারস্থ সকলেরই মন নির্বাণোন্মুখ হইয়াছে আমি গৃহে থাকিলে তাহা তো হইত না। আমি গৃহত্যাগ করিয়াছি বলিয়াই ইহারা নিয়ত আমার সাধুজীবনকে ধ্যান করিয়াছে, ফলত ইহাদের চিত্ত অতি নির্মল ও সংশুদ্ধ হইয়াছে।’

    উঃ, কী পাষাণ তোমার চিত্ত! তোমাকে শিশু রাহুল, রাহুলমাতা যশোধরা, জননী গৌতমী, রাজা শুদ্ধোদন—সকলের করুণ পরিণতি দেখাইলাম, তৎসত্ত্বেও তোমার চিত্ত একটু টলিল না! শুধু চক্ষু হইতে একবিন্দু বারিকণা নিঃস্ৰাবিত হইয়া কপোলের উপর মুক্তাবিন্দুর ন্যায় স্থির হইয়া রহিল।

    তুমি বলিলে, ‘হে মার! তুমি এখন আর কোনোমতেই আমাকে টলাইতে পারিবে না। আমি সুখ-দুঃখ, হাসি-কান্নায় সমদর্শী হইয়াছি। ইহা আমার ধ্যানার্জিত ফল! আমি সমত্ববুদ্ধিতে প্রতিষ্ঠিত হইয়া হৃদয়ে মহাশান্তির অধিকারী হইয়াছি। তুমি আমার কী করিবে?’

    বেশ, তাই যদি হয়, তবে দ্যাখো, তোমাকে একটি নূতন পরামর্শ দিতেছি। তুমি যে ধ্যানের ফলে শম-সুখ অর্জন করিয়াছ, এই শান্তি লইয়াই তুমি এস্থলে অবস্থান করো। শান্ত, সাধুজীবন হইবে। আর অগ্রসর হইও না। ভিতরে যে বাসনা লুক্কায়িত আছে, তাহার সহিত আর যুদ্ধ করিয়ো না। যাহা চাহিয়াছিলে, পাইয়াছ তো। শান্তিময় সন্ন্যাসীর জীবন উপভোগ করো।

    ‘না, ইহা আমি চাহি নাই। আমি দুঃখমুক্তির উপায় খুঁজিতেছি। ইহা তো শান্তির ঘোরে নেশা করিয়া থাকিবার মতো। নেশার ঘোর যখনই কাটিবে, আবার দুঃখরাশি ফিরিয়া আসিবে। আমি শান্ত হইতে চাহি না। না, না, আমি সাধুও হইতে চাহি না। আমি বাসনাবিজয়ী হইতে চাই। তাহা করিতে গিয়া যত অশান্তি আসে, আসুক। আমি অশান্তির আগুনে দগ্ধ হইয়া খাঁটি সোনা হইয়া উঠিতে চাই। হে মার! তোমার যাহা ইচ্ছা, তুমি তাহাই করিতে পারো। এ আসন হইতে আমি বোধিলাভ করিবার পূর্বে উত্থিত হইব না!’

    এই কথা বলিবামাত্র আকাশ গুরু গুরু শব্দে ডাকিয়া উঠিল। আমিও আমার পূর্বের আকার পরিত্যাগ করিয়া এক ভয়ংকর রূপ পরিগ্রহ করিলাম। গগনস্পৰ্শী আমার শিরোদেশ, তাহার বদ্ধ জটা আমি খুলিয়া দিলাম। আলুলায়িত কেশপাশে সমস্ত নভোদেশ আবৃত হইয়া গেল। আমার চক্ষু ক্রোধে অগ্নিকটাহের ন্যায় জ্বলিতে লাগিল। নখাঘাতে আকাশটার এক প্রান্ত ধরিয়া আমি টান মারিলাম। ছিন্ন বস্ত্রের ন্যায় উহা ধরিত্রীর উপর লুটাইয়া পড়িল। সেই মহা অন্ধকারের ভিতর প্রবল রক্তবৃষ্টি আরম্ভ হইল।

    নরকরোটির মালা পরিয়া আমি এক ভয়ংকর নৃত্য আরম্ভ করিলাম। আমার পদাঘাতে ভূলোক দ্যুলোক কাঁপিয়া উঠিল। পদতলে মেদিনী থরথর করিয়া কাঁপিতেছে। উরুবিল্ব বন যেন অগ্নিস্রোতের ভিতর চাকার মতো ঘুরিতেছে। তাহার ভিতর সেই বনস্পতিতলে সিদ্ধার্থ যেন চুর্ণবিচূর্ণ হইয়া যাইতেছে। মহাপ্রলয় আরম্ভ হইয়াছে।

    প্রচণ্ড ঝড় উঠিল। বনের বৃহৎ বনস্পতিগুলিকে উৎপাটিত করিয়া নভোপথে ছুঁড়িয়া মারিতে লাগিলাম। দ্যাখো, সিদ্ধার্থ, দ্যাখো আমার কত শক্তি! সৌরমণ্ডলের ভিতর পৃথিবীকে আমি কীটের মতো মুছিয়া দিতেছি।

    সমস্ত আগ্নেয়গিরির মুখ খুলিয়া দিয়াছি। আতঙ্কজনক অগ্নুৎপাত হইতেছে। লাভাস্রোত ভয়াবহ বেগে নামিয়া আসিতেছে। মানুষের অগণ্য করোটি, অস্থি, মজ্জা আকাশ হইতে শিলাবৃষ্টির ন্যায় নামিয়া আসিতেছে। কাহারও নিস্তার নাই।

    সমুদ্র, নদী উত্তাল হইয়া উঠিয়াছে। নৈরঞ্জনা তাহার কূল ছাপাইয়া সহস্ৰতল প্রাসাদের উচ্চতায় মহাতরঙ্গ তুলিয়া ধাইয়া আসিতেছে। সাগর হইতে বীভৎস আকৃতির দন্তুর জলজন্তু উঠিয়া আসিতেছে। তাহাদের ব্যাদিত মুখগহ্বরে সমস্ত গ্রস্ত হইয়া যাইতেছে। অশ্বত্থবৃক্ষ সহ সিদ্ধার্থকে যেন তাহারা গ্রাস করিয়া লইতেছে।

    বিদ্যুতের লেলিহান শিখা অন্ধকার শূন্যের ভিতর এক দিক হইতে অন্য দিকে ঝলসিয়া উঠিল। গ্রহহীন, তারকাহীন, অদৃষ্টপূর্ব অন্ধকার শূন্যে ঘুরিতেছে। আমি ভয়ংকর অট্টহাস্য করিতেছি। চরাচর থরথর করিয়া কাঁপিতেছে। মুখগহ্বর ব্যাদিত করিয়া মনুষ্যশিশু প্রসব করিতেছি। তাহার পর পুনরায় তাহাদের অস্ত্রতন্ত্র ছিঁড়িয়া নখাঘাতে শির উপড়াইয়া রক্তপান করিতে করিতে প্রবলবেগে চর্বন করিতেছি।

    এইরূপে প্রহরের পর প্রহর ধরিয়া প্রলয়রোল চলিতে লাগিল। সকল দৃশ্য, শ্রাব্য মুছিয়া গেল। শুধু সেই নিমেষশূন্য অন্ধকারের ভিতর, আমি মার, প্রচণ্ড তাণ্ডবনৃত্য করিতে লাগিলাম।

    দীর্ঘকাল পর উন্মত্ত আমার দৃষ্টি সিদ্ধার্থের উপর গিয়া পড়িল। কী আশ্চর্য! তুমি স্থির হইয়া বসিয়া আছো? এত ঝঞ্ঝা, বিদ্যুৎ, অগ্ন্যুৎপাত, ভূকম্প, বন্যা, রক্তবৃষ্টি, প্রলয়কলরোল তোমাকে এতটুকুও স্পর্শ করে নাই! এমন ভয়াবহতার চিত্র তোমার মুখের একটি রেখাকেও কম্পিত করে নাই! তুমি শান্ত হইয়া বসিয়া আছ! অভয়, অসঙ্গ, আনন্দ!!

    আমি নিতান্ত ক্ষিপ্ত হইয়া তোমার সম্মুখে আসিয়া ভূতলে সজোরে পদাঘাত করিয়া জিজ্ঞাসা করিলাম, ‘ওহে সিদ্ধার্থ! এমন প্রলয়ের ভিতর স্থির হইয়া বসিয়া আছ তুমি কার শক্তিতে?’

    তুমি শান্ত কণ্ঠে বলিলে, ‘হে মার! জন্মের পর জন্ম ধরিয়া আমি অন্যের উপকার করিবার জন্য প্রাণ দিয়াছিলাম। সেইসব জীব, যাহারা আমার দ্বারা উপকৃত হইয়াছিল, তাহাদের সম্মিলিত শুভেচ্ছার শক্তিতে আমি এই প্রলয়ের মধ্যেও এই আসনে স্থির হইয়া বসিয়া আছি।’

    আমি হো-হো করিয়া হাসিয়া বলিলাম, ‘তোমার সেইসব জন্মই বা কোথায়? আর সেইসব জীব, যাহারা তোমার দ্বারা উপকৃত হইয়াছিল, তাহারাই বা কোথায়? আমি মার, সর্ববৈনাশিক! আমি তোমার পূর্ব পূর্ব জন্মের শরীর, সেইসব উপকৃত জীবের শরীর—সেসব আমি খাইয়া ফেলিয়াছি। তোমার সেসব শুভকর্মেরই বা কে সাক্ষী রহিয়াছে? কেহ নাই!’

    তুমি সহসা তোমার দক্ষিণ হস্ত ঊর্ধ্বে তুলিলে। তাহার পর ধীরে ধীরে সেই হস্তের তর্জনী তোমার সম্মুখের ভূমির উপর নামাইয়া দৃঢ় বজ্রকঠিন স্বরে উচ্চারণ করিলে, হাঁ, সাক্ষী আছে। সাক্ষী এই পৃথিবী — কর্মভূমি!’

    আহ্! কী ভয়ংকর যন্ত্রণা আমার হইতেছে। আমি আর নিজেকে ধরিয়া রাখিতে পারিতেছি না। এই শব্দগুলিই আমার মৃত্যুবাণ! আমি জ্বলিয়া যাইতেছি। পুড়িয়া ছাই হইয়া গেলাম। নিরালম্ব বায়ুভূত হইতেছি। আহ্! এ তুমি কী বলিলে? আমার মরণান্তিক আর্তনাদে আকাশ, পৃথিবী ভরিয়া উঠিতেছে…

    তুমি শান্ত আনন্দিত কণ্ঠে বলিলে, আমি বুদ্ধ হইয়াছি। আমি অখিল জীবের জন্য দুঃখমুক্তির মার্গ আবিষ্কার করিয়াছি। আমি ধন্য। আমি কৃতকৃত্য। আমি, সকলকে আশীর্বাদ করিতেছি। অভয় ঘোষণা করিতেছি। আর ভয় নাই। নির্ব্বাণং পরমং সুখম্!

    তোমার সেই অভয়-বিঘোষণাই আমার ভয়ের কারণ হইল। আমি পলাইয়া যাইতেছি। আমি হারিয়া গিয়াছি। তুমি ধরিত্রীর উপর উঠিয়া দাঁড়াইলে, আমি ধরিত্রীর নিম্নে শততল পাতালের তলদেশে—মানবমনের অতল অবচেতনায় ডুবিয়া গেলাম। এক্ষণে আমাকে লুকাইয়া থাকিতে হইবে।

    পৃথিবীতে ঝড় ঝঞ্ঝা প্রলয়রোল সহসা থামিয়া গিয়াছে। মেঘ কাটিয়া চন্দ্ৰ বাহির হইয়া আসিয়া সমস্ত আকাশ আলো করিয়া হাসিতেছে। সেই জ্যোৎস্নালোকে বনভূমি দুঃখনিশার অন্তে মায়াময় দেখাইতেছে। তুমি বোধিবৃক্ষতলে প্ৰসন্ন, নিৰ্ভয় বদনে দাঁড়াইয়া আছ। তোমার চরণ ধুইয়া দিতেছে নৈরঞ্জনা।

    অহো! আজ আমি পরাস্ত। আমার আত্মাভিমান চূর্ণীকৃত। আমি তোমাকে জন্ম জন্ম ভ্রান্তপথে চালিত করিবার প্রয়াস করিয়াছিলাম। ব্যর্থ হইয়া অনঙ্গ অন্ধকারে আজ মুখ লুকাইয়া আছি। লজ্জা! লজ্জা আমাকে গ্রাস করিয়াছে। আমি তোমার নিকট হারিয়া গিয়াছি। তোমার কেশাগ্রও আমি স্পর্শ করিতে পারি নাই। তোমাকে আমি ছুঁতে পারিনি।

    আমাকে জয় করিয়া আনন্দে তুমি বোধিদ্রুমতলে পদচারণা করিতেছ। তোমার সর্বাঙ্গ হইতে ঝরিয়া পড়িতেছে জ্ঞান, আনন্দ ও প্রেমের বৈভব!

    আমি পরাস্ত হইয়াছি। তবু হে সিদ্ধার্থ! একবার কান পাতিয়া শোনো। তোমাকে আমি ছুঁতে পারিনি ঠিকই, কিন্তু তোমার মহৎ উদ্দেশ্যকে আমি ব্যর্থ করিয়া দিয়াছি। তুমি বোধিলাভ করিলে, তুমি নির্বাণলাভ করিলে —সত্য। কিন্তু যাহাদের জন্য তোমার এই অমানুষিক তপস্যা, তাহারা কয়জন তোমার এই জ্ঞান চায়? কয়জন জন্মমৃত্যুর বন্ধন কাটাইয়া নির্বাণলাভ করিতে চায়? প্রায় কেহই নয়। সে-কথা তুমি ভাবিয়াছ কি?

    প্রায় সকলেই সুখপূর্ণ জীবন চায়। সেই সুখ পাইবার জন্য বিপুল দুঃখও তাহারা সহ্য করিয়া লইতে চায়। দুঃখসুখপরিপূর্ণ একটা জীবন তাহাদের কাঙ্ক্ষিত। তাহারা বারংবার ইহারই জন্য ফিরিয়া আসিতে চায়। নির্বাণ কেহই প্ৰায় চাহে না। কেন তবে তুমি এই অসাধ্য প্রয়াস করিলে? কাহাদের জন্য?

    তোমার এই আদর্শ কেহ মনে রাখিবে না। মূর্তি গড়িয়া তোমার পূজা করিবে। দীপ ধূপ দেখাইবে। তোমাকে লইয়া শিল্পবস্তু নির্মিত হইবে। তুমি ধীরে ধীরে গৃহসজ্জার উপকরণে মাত্র পর্যবসিত হইবে। কেহ তোমার আদর্শের অনুসরণ করিবে না। তোমার প্রেমের বার্তা ব্যর্থ হইয়া যাইবে। আমিই তাহা ব্যর্থ করিয়া দিব।

    আমি চিরকাল তোমার মানবভ্রাতাভগিনীদিগকে হিংসা, অন্ধ বিশ্বাস ও ধর্মান্ধতার বিষবাষ্পে আচ্ছন্ন করিয়া রাখিব। বীভৎস হত্যাকাণ্ড ঘটাইয়া নরশোণিতে পৃথিবীর পথ পিচ্ছিল করিয়া তুলিব। আমি প্রতি মানবের অন্তঃকরণে বসিয়া দিনে রাত্রে এই ছায়া ও আলোকের ভিতর সন্নিপতিত চরাচরকে গ্রাস করিবার উত্তেজনা প্রেরণ করিব। গ্রামে গ্রামে, রাজ্যে রাজ্যে, দেশে দেশে সংকীর্ণ স্বার্থের গরলে মানবমস্তিষ্ককে ঘুলাইয়া তুলিব। পররাজ্যলোলুপ রাজাগণ প্রত্যেকেই নিজ নিজ অস্ত্র শানাইবে। কেহ কাহারও ভাষা বুঝিবে না। অস্ত্রাঘাতের ভিতর দিয়াই চূড়ান্ত নিষ্পত্তি খুঁজিবে। হত্যা, অপহরণ, গণধর্ষণে আক্রান্ত আর্ত মানবাত্মা চিরকাল গগনভেদী ক্রন্দনে আকাশ বাতাস আকুল করিয়া তুলিবে।

    সমগ্র বিশ্বব্যাপী পরের পর যুদ্ধ অনুষ্ঠিত হইবে। মন্বন্তর শেষ হইলে নব মন্বন্তর শুরু হইবে। যুদ্ধ শেষ হইলে নূতন যুদ্ধের নান্দীরোল উঠিবে। মানুষ দিনরাত গবেষণা করিয়া মারণাস্ত্র আবিষ্কার করিবে। কোটি কোটি অসহায় নরনারীর মস্তকের উপর ভ্রূক্ষেপ মাত্র না করিয়া তাহারা সেই মারণাস্ত্র প্রয়োগ করিবে। তাহার প্রভাবে যুগের পর যুগ ধরিয়া বিকলাঙ্গ শিশুর জন্ম হইবে। মারণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করিয়া সংকেতে বার্তা পাঠাইবে, ‘বুদ্ধ হাসিতেছেন’। তুমি কি আর এমতাবস্থায় হাসিতে পারো?

    তোমার বিশাল বিশাল মূর্তি চূর্ণবিচূর্ণ করা হইবে। তোমার প্রতিকৃতির মুণ্ড ধুলার উপর গড়াগড়ি খাইবে। তোমার অনুসারী বলিয়া পরিচিতি-প্রদানকারী কাষায় পরিহিত বৌদ্ধ শ্রমণের দল অস্ত্র বহন করিবে। তাহারা শিশুহত্যা, নারীহত্যায় পারঙ্গম হইয়া উঠিবে। নিজ দেশ হইতে ভিন্ন ধর্মাবলম্বিদিগের অনুপ্রবেশকারী বলিয়া বাহির করিয়া দিবে।

    কী, সিদ্ধার্থ? কেমন শুনিতেছ? শিহরিয়া উঠিলে কেন? ইহাই ভবিষ্যৎ। ইহাই ঘটিবে। তুমি জ্ঞান ও প্রেমের মন্ত্রে আমাকে পরাস্ত করিতে পারো, কিন্তু তোমার ও প্রেমের বাণী শুনিবে কে? তোমাকে আমি স্পর্শ করিতে পারি নাই বটে, কিন্তু তোমার আদর্শকে আমি ধুলায় মিশাইয়া দিয়াছি।

    তুমি বলিলে, ‘না। ইহার পরেও মানুষ সান্ত্বনা ও শক্তির জন্য আমাকেই স্মরণ করিবে। ইহার পরেও কেহ না কেহ আমার পথ অনুসরণ করিয়া বোধিলাভ করিবে। আমি তাহাদের নিকট চির-অনুপ্রেরণার স্থল হইয়া থাকিব। মনন, ধ্যান, তপস্যার সুমহান আদর্শ দ্বারা আমি ভাবীকালের জীবকুলকে নিত্য অনুপ্ৰাণিত করিয়া চলিব। হে মার! মানুষ তোমার দ্বারা ক্ষণতরে প্রভাবিত হইতে পারে। কিন্তু কখনোই কেহ তোমাকে আর চরম বলিয়া গ্রহণ করিবে না। অন্তিমে মানুষকে আমার আদর্শের নিকট আসিতেই হইবে। ইহা বিশ্বজগতের আলোকবর্তিকাস্বরূপ বিরাজ করিয়া দিশূন্যহীন অন্ধকার জীবনসমুদ্রে পথভ্রান্ত নাবিকদিগকে দিশা দেখাইবে, বিস্মৃতমার্গ অভিযাত্রীকে অমোঘ আলোকসংকেতে শান্তির তটরেখায় ফিরাইয়া আনিবে।’

    ইহার পরেও তোমার এত আশা, সিদ্ধার্থ? এত প্রত্যয়? এত কথার পরেও এই বলিলে? হায়! এ লজ্জা আমি রাখিব কোথায়? কেমন করিয়া ভুলিব যে, সহস্রবিধ আক্রমণ করিয়াও তোমার শুভ প্রচেষ্টাকে… তোমাকে… আমি ছুঁতে পারিনি? হায়! তোমাকে আমি ছুঁতে পারিনি!”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপিঙ্গল আকাশ – শওকত আলী
    Next Article গাত্রহরিদ্রা – সমীরণ গুহ

    Related Articles

    সন্মাত্রানন্দ

    ছায়াচরাচর – সন্মাত্রানন্দ

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }