Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প178 Mins Read0
    ⤶ ⤷

    নিরুদ্দেশের দেশে – ১১

    ১১

    কী করে এখানে সব ব্যবস্থা হয়ে যায় জানি না। দুপুরবেলা আমাকে বন্দনাদির বাড়িতে বসিয়ে রেখে ওরা সবাই চলে গেল আমার জন্য বাড়ি সাজাতে। জঙ্গলের ধারে একটা খালি বাড়ি আমি আগেই দেখেছি।

    শুয়ে রইলুম একলা একলা। মনটা খুব হালকা লাগছে। এ পর্যন্ত জীবনে কোনো ব্যাপারেই গুরুতর কোনো সিদ্ধান্ত নিইনি। জীবনটা যেমন চলছে চলুক, এইভাবেই দিন কাটিয়ে এসেছি। কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো কিছুই নিজের করে পেতে চাইনি। তবে আমার কখনো কোনো কিছুর অভাবও হয় না। না পাওয়ার দুঃখ কাকে বলে এ জীবনে সেটাই বুঝলাম না।

    এবারে আমার একটা নিজস্ব বাড়ি হবে। কী সুন্দর ব্যাপার, এখন থেকে আমি নিজের খাদ্য নিজেই উৎপন্ন করব। এখানে কোনো অতীত নেই। শুধু ভবিষ্যৎ। গোটা মানবসভ্যতা, যার মাথার ওপর ঝুলছে অ্যাটম বম, তার দিকে কাঁচকলা দেখিয়ে বলব, যাও, যাও, তোমাকে গ্রাহ্য করি না।

    কাল রাতে ভালো ঘুম আসেনি, ভাবলুম এই সময়টা খানিকটা ঘুমিয়ে নেব, কিন্তু ঘুম আসে না। শরীরে বিদ্যুৎ তরঙ্গের মতন একটা উত্তেজনা রয়ে গেছে টের পাচ্ছি।

    বিছানা মানেই বই। এমন কক্ষনো হয়নি যে আমি একা জেগে আছি অথচ কোনো বই পড়ছি না। এখানেও আমার ঝোলাতে দুটি বই আছে, কিন্তু উঠে গিয়ে আনতে ইচ্ছে করছে না। বই ছাড়া শুয়ে থাকা, এ এক অভিনব ব্যাপার, একটা দারুণ মুক্তি।

    বেগুন খেতে দুটি বুলবুলি পাখি এসে বসেছে। ডাকছে তেজি গলায়। দরজার কাছে মুখ বাড়িয়ে পাখি দুটোকে দেখতে লাগলুম। ছেলেবেলায়, তখন আমার দশ–এগারো বছর বয়েস, গ্রামে বেড়াতে গিয়ে একটা বুলবুলি পাখির বাসা আবিষ্কার করেছিলুম, দুটি নীলচে ডিম চুরি করতে গিয়ে পড়ে গিয়েছিল হাত থেকে। সে ঘটনাটা তখন মনে বিশেষ দাগ না কাটলেও ঘটনাটা ভুলিনি। কোথাও বুলবুলির ডাক শুনলেই মনে পড়ে যায়। কী নিদারুণ অপচয়। এই পৃথিবীর বাতাস দুটি বুলবুলি পাখির ডাক থেকে বঞ্চিত হলো। কোনো উপায়ে কি এটা শোধ দেওয়া যায়?

    বুলবুলি দুটো আমার দিকে পেছন ফিরে ল্যাজ দোলাচ্ছে। ওরা কি আমার পরিচয় জানে?

    বাইরে পায়ের শব্দ হচ্ছে। পাখির ডাক থেমে গেল। বন্দনাদিরা ফিরে এলো এত তাড়াতাড়ি?

    একটি অচেনা মেয়ে বারান্দা দিয়ে উঠে এসে দরজার কাছে থমকে দাঁড়াল। বোধহয় সে ঘরেই ঢুকে আসত, আমাকে দেখে বেশ অবাক হয়েছে।

    মেয়েটির বয়েস তেইশ–চব্বিশের বেশি নয়, গায়ের রং পদ্মপাতার মতন, মাথার চুল খোলা, ছড়িয়ে আছে পিঠের ওপর, কপালে একটা হলুদ টিপ, সে পরেও আছে একটা হলুদ রঙের শাড়ি। দুহাত দিয়ে সে একটা খরগোশ ধরে আছে বুকের কাছে। খরগোশটার চোখদুটো লাল বোতামের মতন আর কানদুটো বাঁকুড়ার ঘোড়ার মতন লম্বা।

    আমি তাড়াতাড়ি উঠে বসে বললুম, বন্দনাদি একটু বাইরে গেছে। খানিকটা বাদে ফিরবেন। আমার নাম নীললোহিত।

    মেয়েটির চোখদুটি মনে হয় কাজলটানা। নাকটা চাপা। মনে হলো যেন সে আমার সঙ্গে কথা বলতে দ্বিধা করছে। এদিক ওদিক তাকাল, কান পেতে যেন শোনার চেষ্টা করল, বাড়িতে আর কোনো শব্দ শোনা যাচ্ছে কিনা

    তারপর সে বলল, এই খরগোশটা নিয়ে কী করি?

    আশ্চর্য প্রশ্ন! একজন অপরিচিত মানুষের কাছে এরকম একটা বাক্য প্রথমে বলার কথা আমি কল্পনাও করতে পারি না।

    আমি জিজ্ঞেস করলুম, বন্দনাদি এই খরগোশটা চেয়েছিল বুঝি?

    মেয়েটি দুদিকে মাথা নাড়ল। তারপর বলল, কাল রাত্তিরে বাগানে এসেছিল। ভালো করে দৌড়াতে পারে না।

    মেয়েটি বোধহয় ঈষৎ তোতলা। থেমে থেমে কথা বলে। আমি পুরুষদের মধ্যে তোতলা আগে অনেক দেখেছি, কিন্তু মেয়ে–তোতলা তো কখনো দেখিনি। ছেলেদের চেয়ে মেয়েরা বেশি দ্রুত কথা বলে। শুনেছি, জন্মের পর ছেলেদের চেয়ে মেয়েরা আগে কথা বলতে শেখে।

    —এটা বুনো খরগোশ? তুমি ধরেছ?

    —হ্যাঁ, আমি ধরেছি। আমার নাম, পিউ।

    আমার হঠাৎ হাসি পেয়ে গেল। একটু আগেই আমি বুলবুলি পাখির কথা ভাবছিলুম, তার পরেই পাখির নামে একটি তরুণী এসে উপস্থিত হলো। পিউ কাঁহা পাখি হলদে রঙের হয় না? এই মেয়েটাও হলুদ শাড়ি পরে এসেছে।

    – তুমি এই খরগোশটা পুষবে?

    —না। আমি কিছু পুষি না।

    –তাহলে ওকে ছেড়ে দাও।

    –ও যে দৌড়তে পারে না! কোথায় যাবে?

    খরগোশটা মেয়েটির বুকে ছটফট করতেই সে সেটাকে আর ধরে রাখতে পারল না। খরগোশটা মাটিতে পড়ে লাফাতে লাফাতে চলে গেল ঘরের এক কোণে।

    মেয়েটি তার একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে করুণভাবে বলল, ও আমাকে একবার আঙুলে কামড়ে দিয়েছে। কিছু হবে?

    খরগোশে কামড়ালে মানুষের কোনো ক্ষতি হয় এরকম আমি শুনিনি। মানুষকে খরগোশে কামড়েছে এরকম কোনো ঘটনাই আমার কানে আসেনি।

    মেয়েটির বাড়ানো হাতটি আলতো করে ধরে আঙুলটা দেখে ডাক্তারি কায়দায় বললুম, গাঁদাফুল গাছ আছে এখানে? ঐ গাছের পাতা নিঙড়ে রস লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে।

    –আমি তো গাছ চিনি না!

    আমি একটু চিন্তা করলুম। এখানে গাঁদাফুল গাছ দেখেছি বলে মনে পড়ে না। বন্দনাদির ঘরের জানলা দিয়ে একটা গাছের ডাল উঁকি মারে। খুব সম্ভবত আতা গাছ। উঠে জানলার কাছে গিয়ে সেই গাছের কয়েকটা পাতা ছিঁড়ে চিপড়ে বললুম, এটা লাগিয়ে দাও, এতেই কাজ হবে।

    খরগোশটা ঘরের কোণে বসে জুলজুল করে দেখছে। ঘর থেকে পালাবার কোনো লক্ষণ নেই। আমি আর কয়েকটা পাতা ছিঁড়ে ওর দিকে ছুঁড়ে দিয়ে বললুম, খা।

    পিউ বলল, তুমি কে?

    –ঐ যে বললুম, আমার নাম নীললোহিত। আমি নতুন এসেছি। গতকাল।

    —তুমি এখানে থাকবে? বন্দনাদির সঙ্গে।

    —না। আমি অন্য বাড়িতে থাকব। জঙ্গলের ধারে। তুমি একা থাক?

    —হ্যাঁ। একা। আমার কেউ নেই।

    –তুমি এখানে কবে এসেছ, পিউ!

    সরাসরি এরকম প্রশ্ন করা উচিত নয়। কিন্তু মেয়েটির সঙ্গে কথাবার্তা বলতে গেলে কিছু প্রশ্ন তো করতেই হবে।

    পিউ জানলার দিকে তাকিয়ে বলল, অনেকদিন। মনে নেই।

    –তোমার এখানে থাকতে ভালো লাগে?

    —হ্যাঁ। বোধহয়।

    নাঃ, এ মেয়ের সঙ্গে আলাপ জমানো সত্যিই খুব মুশকিলের ব্যাপার। ভালো লাগে কিনা, সেটাও বোধহয়।

    পিউ এ ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেল। দরজার কাছটা এখন খালি। তবু খরগোশটা যাচ্ছে না। থাকতে চায় তো থেকে যাক।

    পিউ একটু বাদে ঘুরে এসে বলল, এই, তুমি চা বানাতে পার?

    –হ্যাঁ, পারি।

    —আমাকে চা খাওয়াবে?

    তাও একটা কাজ পাওয়া গেল। রান্নাঘরে গিয়ে বসলুম, দুপুরের রান্নার পর আঁচ এখনো নিভে যায়নি, আর একটা কাঠ গুঁজে দিয়ে ফুঁ দিয়ে ধরিয়ে ফেললুম। তারপর সসপ্যানে জল বসিয়ে দিয়ে ভাবলুম, কাল থেকে তো সব নিজেকেই করতে হবে, ট্রেনিং হয়ে যাক।

    পিউ রান্নাঘরে আসেনি। ও ঘরেই রয়ে গেছে। দু’কাপ চা বানিয়ে নিয়ে এসে দেখি সে মেঝেতে বসে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বাচ্চা মেয়ের মতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।

    —কী হলো?

    পিউ কান্না থামিয়ে আঁচলে চোখ মুছল। তারপর বলল, কিছু না।

    আমি তাকে চা–টা দিয়ে বললুম, এটা কিন্তু অন্যায়। আমি তোমাকে চা খাওয়াচ্ছি, আর তুমি আমার সঙ্গে কোনো কথাই বলবে না? তুমি কেন কাঁদছ সেটা বলো!

    এবারে সে একটুখানি হাসল। তারপর বলল, সত্যি, কোনো কারণ নেই। বোধহয়, আমার বুকে, অনেকখানি কান্না, জমা হয়ে গেছে। তাই, মাঝে মাঝে, একটু একটু খরচ করতে হয়।

    আমি বললুম, লোকে যেমন টাকাপয়সায় বড়লোক হয়, তুমি তেমনি কান্নায় বড়লোক। অনেক জমা আছে বুঝি?

    –এই, তোমার, কান্না, জমা নেই?

    – নাঃ, আমি গরিব, সব ব্যাপারেই গরিব! বারবার এই এই করছ কেন? আমার একটা নাম আছে বললুম যে?

    —তিন–চারদিন, দেখা হলে, তারপর তো লোকে, নাম ধরে, ডাকে।

    —আশা করি তোমার সঙ্গে আমার তিন চার দিনের বেশি দেখা হবে। চায়ের কাপটা দেখিয়ে পিউ বলল, ভালো। এটা ভালো হয়েছে। আমি, একদিন, শোধ দেব!

    আমি হেসে বললুম, শোধ দিতে হবে না। বন্দনাদির চা, আমি তোমাকে খাওয়াচ্ছি।

    চা–টা শেষ করার পর পিউ উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই?

    আমি ঘাড় নেড়ে বললুম, আচ্ছা।

    পিউ খরগোশটার দিকে তাকাল, আমার দিকে তাকাল, তারপর বলল, তুমি ওকে দেখো।

    বারান্দা থেকে নেমে, বেগুন খেত পেরিয়ে বাইরের রাস্তায় গিয়ে সে একবার ফিরে তাকাল। তারপর এক ঝলক হাসল। একটু পরেই সে মিলিয়ে গেল টিলার ঢালু দিকটায়।

    আমার কেমন যেন একটা অলৌকিক অনুভূতি হলো। হলুদ রঙের দুপুরবেলায় হলুদ শাড়ি পরা একটি মেয়ে এলো, তার বুকে একটা বুনো খরগোশ সে একটুখানি কাঁদল, এক কাপ চা খেল, তারপর আবার অদৃশ্য হয়ে গেল। মাঝখানের ঘটনাটা কি সত্যি না আমি কল্পনা করলুম!

    কিন্তু খরগোশটা রয়েছে, ও তো বাস্তব খরগোশ। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে মেয়েটির ঐ হাসি ঠিক যেন একটা দুর্লভ পুরস্কারের মতন।

    আমার ইচ্ছে করছিল; ও আর কিছুক্ষণ থাকুক। কিন্তু ও যখন চলে যেতে চাইল তখন ওকে কী বলে আটকাব তা মনে পড়ল না। খরগোশটাকে তুলে এনে আমি ছেড়ে দিলুম বারান্দায়। ওর স্বাধীনতা থাকা উচিত ঘরে কিংবা বাইরে থাকার ওর একটা পায়ে চোট আছে ঠিকই।

    এতক্ষণ বেশ ছিলুম, ঐ মেয়েটি এসে চলে যাবার পর এখন একা একা লাগছে। আমার বাড়ি সাজাবার সময় আমার সেখানে থাকা উচিত নয় বলে বন্দনাদিরা আমাকে এখানে রেখে গেছে। ওদের কতক্ষণ লাগবে কে জানে? বাড়ি সাজাবার কী আছে? ঝড়–বৃষ্টি থেকে মাথা বাঁচাবার জন্য একটা ছাদ থাকলেই তো হলো।

    এক কাপ চা খেয়ে মেয়েটা বলে কিনা শোধ দেব! অদ্ভুত ভাষা! হয়তো মেয়েটি তোতলা নয়, ওর কথা বলার ধরনটাই একেবারে আলাদা।

    বিকেল পর্যন্ত বারান্দাতেই ঠায় বসে বসে কাটিয়ে দিলুম। তারপর এক সময় এলো জয়দীপ। রাস্তা থেকেই হাতের ইশারা করে বলল, চলে এসো।

    আমি আমার ঝোলাটা তুলে নিয়ে চটিটা পায়ে গলিয়ে বেরিয়ে পড়লুম। বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। নিজের বাড়ি বলে কথা! লোকে যখন বিয়ে করতে যায়, তখনো কি এরকম লাগে?

    জয়দীপ আমার আপাদমস্তক একবার দেখল, কোনো মন্তব্য করল না। এর মধ্যেই জয়দীপের চরিত্রটা বোঝা হয়ে গেছে। ওর যখন ইচ্ছে হবে তখন কথা বলবে, ভদ্রতা–সৌজন্যের কোনো ধার ধারবে না। মন্দ নয় ব্যাপারটা।

    টিলা থেকে নামার পর জয়দীপ যেন দয়া করে বলল, তোমার বাড়িটা সুন্দর হয়েছে, বেশ নিরিবিলি।

    আমি চুপ করে রইলুম। জয়দীপকে দেখাতে হবে যে আমারও মুড আছে।

    একটু দূর থেকেই দেখতে পেলুম আমার বাড়ির সামনে বেশ একটা ছোটখাটো ভিড়। কী ব্যাপার, এরা কত লোককে খবর দিয়েছে? ভাবতে ভাবতেই হাসি পেয়ে গেল ‘আমার’ বাড়ি?

    বাড়িটায় বেশ কিছুদিন কেউ বসবাস করেনি। সামনে আগাছা জন্মে গিয়েছিল। সেসব পরিষ্কার করা হয়েছে। দরজার চারপাশে ফুলের মালা, সামনে একটুখানি জায়গাতে আঁকা হয়েছে আলপনা। বন্দনাদি ঘুরে ঘুরে তদারকি করছে।

    আমাকে দেখে প্রথমেই এক ধমক দিল, নীলু, তুই এখনো ঐ ছেঁড়া চটি দুটোর মায়া ছাড়তে পারিসনি? এখানে কেউ জুতো পরে না, দেখিসনি?

    আমি লজ্জা পেয়ে চটি জোড়া খুলে ছুঁড়ে ফেলে দিলুম পাশের একটা ঝোপে তারপর জিজ্ঞেস করলুম, এবারে কী করতে হবে?

    বন্দনাদি বলল, এবারে এখানে ছোটোখাটো একটা নাটক হবে। তাতে তোরই মেইন পার্ট, কিন্তু তোকে কোনো ডায়লগ আগে থেকে শিখিয়ে দেওয়া হবে না।

    –সে কি?

    -এতে আশ্চর্য হবার কী আছে? তোকে যা জিজ্ঞেস করা হবে, তুই তার উত্তর দিবি। যা মনে আসে, তাই–ই বলবি।

    – প্রত্যেকের বেলাতেই এরকম হয় বুঝি?

    —নতুন যারা আসে, তাদের প্রথমে চার্চে জায়গা দেওয়া হয়। অনেকেই খুব ক্লান্ত থাকে বা বিষণ্ণ থাকে। সেইজন্য সবার বেলা এই অনুষ্ঠান হয় না। তোর বেলায় স্পেশাল কেস! তোকে যে অনেকেই এখানে আগে থেকে চেনে।

    রোহিলা বলল, নীললোহিতেকে একটু সাজিয়ে দিলে হয় না!

    আমি বললুম, ভ্যাট, সাজাবে আবার কী?

    রোহিলা বলল, জানো, আমার বেলায় কিছু হয়নি। দু’জন লোক আমাকে একটা বাড়ি দেখিয়ে দিল, আর বিড়বিড় করে কী সব উপদেশ দিল আর কিছু খাবার দিয়ে গেল। অবশ্য সেদিন আমার খুব মন খারাপ ছিল।

    বন্দনাদি বলল, অনেকেই প্রথম দিন এখানে এসে খুব কাঁদে। যা নীলু, তুই এবারে ঐ আলপনার ওপরে গিয়ে দাঁড়া। তারপর সামনে যে দরজাটা বন্ধ দেখছিস, তাতে তিনবার টোকা মার। সেখান থেকেই নাটকের শুরু।

    আমি চারপাশটা একবার দেখে নিলুম। যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে প্রভাসদা, বসন্ত রাও আর ইসমাইল সাহেব ছাড়া আর কেউ চেনা নয়। বিজন আসেনি। বিজনকে কাল রাতের মিটিং–এ বা আজ সকালে নদীর ধারেও দেখিনি। পিউ নামের মেয়েটিকে তো আমি নিজেই নেমন্তন্ন করতে পারতুম!

    আলপনার ওপর দাঁড়িয়ে দরজায় টোকা দিলুম তিনবার। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল ভিতর থেকে। একজন দীর্ঘকায় বৃদ্ধ, মুখে ধপধপে সাদা দাড়ি, খুব সম্ভবত নকল দাড়ি, মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে বলল, কে?

    আমি বললুম, আমি একজন পথিক। এখানে আশ্রয় নিতে এসেছি।

    যদিও সন্ধে হয়নি, তবু বৃদ্ধের হাতে একটি জ্বলন্ত মোমবাতি। সেটা বাড়িয়ে আমার মুখ দেখে জিজ্ঞেস করল, মশায়ের কোথা থেকে আসা হচ্ছে?

    –অনেক দেশ ঘুরতে ঘুরতে আসছি। সেসব জায়গার নাম মনে নেই। বন্দনাদিরা চটাপট শব্দে হাততালি দিল। বুঝলাম যে ডায়লগ ঠিক আছে। বৃদ্ধ জিজ্ঞেস করল, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে যেন। আগে কোথাও দেখেছি কি?

    —চেনা তো মনে হতেই পারে। সব পথিকেরই চেহারা একরকম।

    –এই মুখখানা যেন খুব চেনা। এই চোখদুটো…

    – আপনার কেউ কোনোদিন হারিয়ে গিয়েছিল কি? তাহলে সে–ই আবার ফিরে এসেছে।

    —ঠিক ঠিক। এসো, ভেতরে এসো!

    ভেতরে পা বাড়াতে যাচ্ছি, বৃদ্ধ এক হাত তুলে বাধা দিয়ে বলল, কিন্তু একটা কথা! তুমি অতিথি, তুমি আসাতে ধন্য হয়েছে। কিন্তু তোমায় আপ্যায়ন করব কী করে? আমি বুড়ো মানুষ, আমি তো রান্না করতে পারি না।

    –আমি নিজেই রান্না করে নিতে পারব।

    —সামান্য চাল–ডাল ছাড়া আর কিছু নেই।

    —খিদে পেলে তা দিয়েই অমৃত বানানো যায়।

    বৃদ্ধ হঠাৎ হেসে ফেললেন। তারপর মুখ তুলে বললেন, ও বন্দনা, এ যে ভালো ভালো ডায়লগ দিচ্ছে। আমি এর সঙ্গে পারছি না।

    বন্দনাদি বলল, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে।

    বৃদ্ধ এবারে দরজার আড়াল থেকে প্রায় এক হাত লম্বা একটা লোহার চাবি তুলে নিল। তারপর নিজে বাইরে বেরিয়ে এসে সেই চাবিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওগো অতিথি, এখন থেকে এই পুরো বাড়িটাই তোমার। এই নাও চাবি!

    আমাকে এখন ডায়ালগের নেশায় পেয়ে বসেছে। আমি চাবিটা হাতে নিয়ে বললুম, বাঃ, এ তো খুব চমৎকার। বাড়ির দরজায় কোনো তালা নেই কিন্তু মস্ত বড় চাবি আছে!

    বৃদ্ধ বললেন, শরীরের অনেকগুলো দরজা আছে, তার চাবি হলো মন। শরীরটা ছোট কিন্তু মন প্রকাণ্ড, তাই না?

    কয়েকজন হাত তালি দিয়ে বলল, দারুণ, দারুণ!

    একজন চেঁচিয়ে বলল, ও ভুলাভাই, তোমার কোনো অতিথি এসেছে নাকি?

    বৃদ্ধ বলল, হ্যাঁ, এসো, আলাপ করিয়ে দিই।

    একজন লোক এগিয়ে এলো, বৃদ্ধ আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, এর নাম সুন্দররাজন, প্রতিবেশী হিসেবে অতি সজ্জন।

    আমি বললুম, নমস্কার, আমার নাম নীললোহিত।

    সে আমার দিকে একটি কাচের শিশি বাড়িয়ে দিয়ে বলল, স্বাগতম্! এটা নিন, যখন যা প্রয়োজন হবে, আমাদের বলবেন।

    সেই শিশিতে রয়েছে চিনি। তারপর একজন দিল চারটে মুরগির ডিম। কেউ খানিকটা চাল, কেউ খানিকটা ডাল।

    আমার মনটা উদ্বেল হয়ে উঠল। পৃথিবীতে কি কোনোকালে এরকম প্রথা ছিল? কবে থেকে লোপ পেয়ে গেল? যার বেশি আছে, সে তো এখন আর অন্যকে তার ভাগ দেয় না? হায় সভ্যতা!

    সকলের সঙ্গে আলাপ পরিচয় হবার পর বৃদ্ধ টান মেরে তার দাড়ি খুলে ফেলে বলল, আমার নাম ভুলাভাই নয়, অরবিন্দ। নাটক এখানেই শেষ। তবে, এই জিনিসগুলো কেউ ফেরত নিয়ে যাবে না। নীললোহিত, এগুলো তোমার!

    আমি বললুম, কিন্তু আমি কী করে এর প্রতিদান দেব?

    অরবিন্দ বলল, সে যখন সময় আসবে, তুমি ঠিকই অন্যকে কিছু দেবে। ও নিয়ে চিন্তা করো না। এখানে এসে তুমি সব রকম চিন্তামুক্ত হও! আমাদের এখানে দু’চারটে নিয়মকানুন আছে, তা আমরা নিজেরাই ঠিক করেছি। সেসব বন্দনা তোমায় আস্তে আস্তে জানিয়ে দেবে, ব্যস্ততার কিছু নেই। আমরা এবার যাই?

    আমাদের নিজস্ব দলটা ছাড়া আর সবাই চলে গেল। শুধু বন্দনাদির পাশে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। হাফ প্যান্ট পরা, খালি গা। সে আমার সঙ্গে পরিচয় করতেও আসেনি।

    বন্দনাদি বলল, নীলু, এর নাম সূর্যকান্ত। আমরা শুধু সূরয বলি। ও সপ্তাহে একদিন কোনো কথা বলে না! আজ সেই–ই দিন। সেই জন্য তোর সঙ্গে আলাপ হলো না। কাল কথা হবে।

    আমি লোকটিকে নমস্কার করতে করতে ভাবলুম, এ তো বড় তাজ্জব ব্যাপার। এখানে কেউ ঘড়ি ব্যবহার করে না। নিশ্চয়ই ক্যালেণ্ডারও নেই। এরা এখানে সপ্তাহ, মাসের হিসেব রাখে কী করে? এই লোকটি কী করে ঠিক করে যে কোনদিন তাকে মৌন থাকতে হবে? দেয়ালে দাগ কেটে রাখে নাকি?

    লোকটির চোখে হাসির ঝিলিক দিচ্ছে। বোধহয় আমার মনের কথাটা বুঝতে পেরেছে। কিন্তু উত্তর দেবার তো উপায় নেই!

    বন্দনাদি বলল, চল, নীলু তোকে এবারে ভেতরটা দেখিয়ে দিই।

    বাড়ির মধ্যে নিশ্চয়ই অনেক ধুলো–ময়লা জমে ছিল, এখন একেবারে ধুয়ে মুছে সাফ করা। আসবাবপত্র কিছুই নেই, শুধু একটি ঘরের দেয়ালে রয়েছে একটি আলমারি। আর একটি রয়েছে বহুকালের পুরোনো ঠাকুর্দা–মার্কা ইজিচেয়ার, সেটাকে ফেলে দিলেই ভালো হয়! রান্নাঘরে রয়েছে অতি প্রয়োজনীয় কয়েকটি জিনিসপত্র। একটি দেশলাই আর দুটো মোমবাতি। আর একটি মোমবাতি আধপোড়া ভুলাভাই ওরফে অরবিন্দ ফেলে গেছে। সেটি বোধহয় ফাউ।

    বন্দনাদি বলল, এখানকার নিয়মকানুন তুই তো কিছু কিছু জানিস। বাকিগুলোও আস্তে আস্তে জেনে যাবি। এমন কিছু কড়াকড়ির ব্যাপার নেই। তবে, প্রথম দিনের নিয়মটা শুধু বলে দিই। এখানে যারা আসে, তাদের সাত দিন একা থাকতে হয়। একা মানে, সে নেহাৎ দরকার না পড়লে অন্য কারুর বাড়িতে যাবে না, অন্য বাড়িতে কিছুতেই রাত কাটাবে না। তোর যদি ভূতের ভয় থাকে, তাহলে কিন্তু তোকে কেউ তার বাড়িতেও আশ্রয় দেবে না! তোর এখানে যে–কেউ দেখা করতে আসতে পারে, কিন্তু প্রথম সাত দিন রাত্তিরবেলা কেউ তোর সঙ্গে থাকবে না। কোনো মেয়ে তো নয়ই, কোনো পুরুষও না। অর্থাৎ আমরা সবাই একটু বাদে চলে যাব।

    মেজেতে বসে পড়ে বন্দনাদি বলল, ওঃ, আজ সারা দুপুর বড্ড খাটুনি গেছে! তবে আমার চেয়েও বেশি পরিশ্রম করেছে রোহিলা। এই মেয়েটা খাটতে পারে বটে!

    রোহিলা বলল, কেন বন্দনাদি, জয়দীপ? ও সাহায্য না করলে এত তাড়াতাড়ি কিছুই হতো না। শুধু এই বসন্ত রাও গায়ে ফুঁ দিয়ে বেড়িয়েছে।

    বসন্ত রাও দুষ্টু হেসে বলল, আমি যে শিল্পী! আমি বেশি কাজ করি না। বেশি কাজ করলে আমার আঙুল নষ্ট হয়ে যাবে!

    বন্দনাদি বলল, ফাঁকিবাজের কুযুক্তি! আর জয়দীপকে দেখো, আবার গোমড়ামুখো হয়ে আছে। গত এক ঘণ্টাতে ও একটাও শব্দ উচ্চারণ করেনি। ওর এই রোগটা কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। এই জয়দীপ, তুমি কি ভাবছ অত?

    জয়দীপ বন্দনাদির চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার কথাই ভাবছি, বন্দনা!

    —তাই নাকি? আমার কী সৌভাগ্য!

    –বন্দনা, আজ বুঝতে পারলুম, আমি তোমাকে কতটা ভালোবাসি! আজ সকালে নদীতে দাঁড়িয়ে টাক–মাথাওয়ালা লোকটা যখন তোমার প্রতি খারাপ সুরে কথা বলছিল, তখন হঠাৎ আমার রক্ত জ্বলে উঠেছিল, মনে হয়েছিল, লোকটাকে মারি। খুব জোরে আঘাত করি। অথচ, তুমি তো জানো বন্দনা, আমি সামান্য পোকামাকড়ও মারতে পারি না, কষ্ট হয়। কিন্তু তোমার জন্য, শুধু তোমার জন্য আজ একটা বে–আদপ মানুষকে মারতে ইচ্ছে হয়েছিল।

    বন্দনাদি আমাদের মুখের দিকে তাকিয়ে কৃত্রিম অনুযোগের সুরে বলল, দেখলে, দেখলে, তোমরা দেখলে! এরকম একটা কথা আমাকে আড়ালে নিয়ে গিয়ে মিষ্টি করে বলা উচিত ছিল না ওর? ভালোবাসার কথা কেউ এত লোকের সামনে কাঠখোট্টা সুরে বলে?

    জয়দীপ বিস্ময়ের সঙ্গে বলল, কেন, একথা আড়ালে বলতে হবে কেন?

    আমরা সবাই হো–হো করে হেসে উঠলুম। রোহিলা ছাড়া। সে অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছে।

    বন্দনাদি জয়দীপকে জিজ্ঞেস করলে, তুমি লোকটিকে টানতে টানতে নিয়ে গেলে, সত্যি ওকে মারোনি তো?

    জয়দীপ বলল, না, মারিনি। মারার ইচ্ছে হয়েছিল।

    বন্দনাদি বলল, ঐ লোকটি আমাকে কিছু অপমান করেনি, ও খারাপ ব্যবহার করেছে রোহিলার সঙ্গে। আমি লোকটির কথা অরবিন্দ আর ইসমাইল সাহেবকে বলেছি। ওরা খোঁজখবর নেবে! জয়দীপ, তুমি সত্যিই আজ আমাদের খুব সাহায্য করেছ।

    বসন্ত রাও বলল, বন্দনা, আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আজ জয়দীপ এক স্টেপ এগিয়ে গেল। মনে হচ্ছে ওর সঙ্গে আমি কম্‌পিটিশনে পারব না। তাহলে আমি এখন থেকে আমার ভালোবাসা রোহিলার ওপরেই ন্যস্ত করি।

    রোহিলার পিঠে হাত দিয়ে তাকে নিজের দিকে আকর্ষণ করে বসন্ত রাও বলল, কী রোহিলা, তুমি আমার ভালোবাসা নেবে? আমার ভালোবাসা কিন্তু অনেক ওজনদার, মাথা পেতে নিতে হবে!

    রোহিলার চোখ চিকচিক করছে। কোনো কারণে সে এখন দুর্বল। সে আহত ভাবে বলল, ভালোবাসা নিয়ে আমার সঙ্গে ঠাট্টা করো না, বসন্ত রাও! আমি কোনোদিন ভালোবাসা পাইনি। ভালোবাসা কাকে বলে আমি জানিই না। কিন্তু ভালোবাসা আমার খুব দরকার। যদি আমি যোগ্য না হই, আমাকে যোগ্য হয়ে ওঠার সময় দাও। তোমরা অনেক ভালোবেসেছ, তোমরা অনেক কিছু জানো।

    বসন্ত রাও বলল, আমি ঠাট্টা করছি না। তোমার যত ভালোবাসা চাই সব আমি দেব। আমার অফুরন্ত ভালোবাসা মজুত আছে। এই নীললোহিত একবার আমাকে বলেছিল, ভালোবাসা হচ্ছে বিদ্যা বা জ্ঞানের মতন, যতই করিবে দান, তত যাবে বেড়ে। ঠিক কি না?

    বন্দনাদি বলল, ওরে বাবারে, ভালোবাসা ভালোবাসা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। শোনো, তোমরা ভালোবাসা শব্দটা বেশি উচ্চারণ করে পুরোনো করে দিও না।

    রোহিলা বলল, তুমি ঠিক বলেছ, বন্দনাদি। ঐ শব্দটা শুনলেই বুক চমকে উঠবে, তবে না?

    বন্দনাদি বলল, শোনো, একটা কাজের কথা বলি। আমরা আজ সারা দুপুর– বিকেল নীলুর জন্য অনেক খাটাখাটনি করেছি। আজ আর বাড়ি ফিরে রান্না করার উৎসাহ নেই। আজ নীলুর আমাদের রেঁধে খাওয়ানো উচিত না? আমরাই আজ ওর বাড়িতে অতিথি!

    বসন্ত রাও বলল, হিয়ার! হিয়ার! অতি মহত্ত্বপূর্ণ প্রস্তাব! আই সেকেণ্ড ইট!

    বন্দনাদি বসন্ত রাও–কে বলল, ইস! এদিকে শিল্পী, ওদিকে খাওয়ার ব্যাপার শুনলেই উৎসাহে একেবারে ডগোমগো!

    বসন্ত রাও বলল, আরে, শিল্পীরাই তো খাওয়ার ব্যাপারটা ভালো বোঝে। বাকি লোকরা স্রিফ পেট ভরাবার জন্য খায়। কেমন কিনা! তাছাড়া এই নীলু বান্দরটা কয়েক দিনের মধ্যেই বুঝে যাবে যে শুধু নিজের জন্য রান্না করা, কী বিড়ম্বনা! দু’চার দিন বাদেই তোমার–আমার বাড়ি ঠিক খাওয়ার সময় গিয়ে ঘুরঘুর করবে। ঠিক কি না। সেইজন্যই তো বলছি, ঐ বেটা কয়েকদিন আমাদের রেঁধে খাওয়াক।

    আমি বললুম, ঠিক আছে। তোমাদের আজ আমি খাওয়াব!

    বন্দনাদি বলল, আমরা কিন্তু বেশির ভাগ দিনই সাহেবদের মতন সন্ধের সময়েই খেয়ে নিই। আজ তো এমনিতেই দেরি করা যাবে না, একটু রাত হলেই চলে যেতে হবে। নীলু, তুই ব্যবস্থা কর। আমরা ক’জন? রোহিলা, জয়দীপ, বসন্ত রাও, সূরয আর আমি। তোকে নিয়ে ছ’জন। চাল–ডাল যা পেয়েছিস কুলিয়ে যাবে। না হয় কাল আবার আমরা কিছু দিয়ে যাব।

    সূরয নামের নিঃশব্দ লোকটি দু’হাত নাড়তে লাগল। অর্থাৎ সে যেদিন কথা বলে না, সেদিন খায়ও না। কিন্তু আড্ডার মধ্যে থাকতে ভালোবাসে। জয়দীপের কথা শুনে আমাদের সঙ্গে সে–ও শব্দ করে হেসেছিল।

    বন্দনাদি বলল, সূরয, তুমি খাবে না? তা হলে তুমি বাড়ি যাও। একজন অভুক্ত লোকের সামনে আমাদের মোটেই খেতে ইচ্ছে করবে না!

    বন্দনাদির হুকুম শুনে হাফ–প্যান্ট পরা জোয়ান চেহারার সূর্যকান্ত বাধ্য ছেলের মতো সুড়সুড় করে বেরিয়ে গেল। কলকাতায় থাকলে বন্দনাদি এতটা রানীগিরি করতে পারত কি? কলকাতায় যে অনেক রানী!

    আমি রান্নার উদযোগ–আয়োজনের জন্য উঠে গেলুম। কিন্তু মেয়েরা সহজাত ভাবে সেবাপরায়ণ। আমার একার রান্না করার কথা, তবু বন্দনাদি এলো, আমার উনুন ধরিয়ে দিল, রোহিলা কুটতে বসল তরকারি। এমনকি জয়দীপও বয়ে এনে দিল এক বোঝা কাঠ।

    চাল ডাল মিশিয়ে আমি যখন খিচুড়ি চাপাতে যাচ্ছি, তখন বন্দনাদি বলল, আসল জিনিসটাই কেউ দিয়ে যায়নি। যার অভাবে কোনো কিছুই খাওয়া যাবে না। নীলু, তুই কী রকম রাঁধুনি রে? তোর তো প্রথমেই মনে পড়ার কথা ছিল।

    –কী? কী জিনিস?

    —নুন! তোর বাড়িতে নুন আছে?

    আমি জিভ কাটলুম। রোহিলা খিলখিল করে হেসে উঠল। বন্দনাদি বলল, অতি সামান্য জিনিস বলেই কেউ দেয়নি। আমার বাড়িতে অনেক আছে, কিন্তু আমিও আনতে ভুলে গেছি। এখন কে যাবে? আমার তো যেতে ইচ্ছে করছে না।

    জয়দীপ বলল, আমি নিয়ে আসছি।

    বন্দনাদি বলল, না, জয়দীপ। তুমি অনেক খেটেছ আজ। বসন্ত রাও তুমি যাও!

    বসন্ত রাও বলল, আমি অবশ্যই যেতে রাজি আছি। এ আর কী কথা। তবে মনোরম সন্ধে হয়ে আসছে, এসময় কি একলা হাঁটতে ভালো লাগে? রোহিলা যদি আমার সঙ্গে যায় তাহলে ভালো হয়!

    বন্দনাদি জিজ্ঞেস করল, তুমি যাবে, রোহিলা?

    রোহিলা বলল, সঙ্গে যেতে হবে? হাঁ, যেতে পারি।

    তরকারি কোটা ছেড়ে উঠে পড়ল রোহিলা। বসন্ত রাও–এর সঙ্গে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তটিতে আমি তাকাইনি রোহিলার দিকে।

    খিচুড়ি যখন ফুটে এসেছে, বসন্ত রাও আর রোহিলা তখনও ফেরেনি, এইরকম এক সময়ে দূরে কোথাও বেজে উঠল মাদল। দ্রিম দ্রিম গম্ভীর ধ্বনি, শুনলে বুক কাঁপে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }