Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    April 25, 2026

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার এক পাতা গল্প713 Mins Read0
    ⤶ ⤷

    ঠিকানায় ‘বুধবার’ – জগদীশ গুপ্ত

    তার নাম বুধবার।

    আর ছ-টা দিন যার যা যাদের, সকলেরই সে বুধবার। …সেই বাড়িটাতে যতগুলি ছোটো ছোটো কুতূহলী কৌতুকপ্রিয় চপলা আনন্দ-মঞ্জরী রূপের পসরা লইয়া বাস করে তারাও চোখ ঠারিয়া আঙুল তুলিয়া বলে—ওই বুধবার।…

    কেবল ভৃত্যটির মুখে শোনা যায় বুধবারের সঙ্গে বাবু বিশেষণটি।

    বাবু।…

    অত্যুক্ত শব্দের অযোগ্য ব্যবহার আর বেশি হইতে পারে না—যেমন হইয়াছে ওই বাবুর প্রয়োগে।

    যাহার সংশ্রব হেতু ওই নামটির উদ্ভব হইয়াছে তাহারও সে বুধবার।

    ওই একটি দিন…

    তার আর কোনো নাম সেখানকার কেউ জানে না। এই বাড়ির বাহিরে সে যে নামেই পরিচিত থাক, মঙ্গলের উষায় তার নিজের কাছটিতেও সে ওই পাওয়া নামটিতেই সত্য হইয়া উঠে।…

    ওই একটি দিনের সে আনন্দরাজ।—

    মঙ্গলের নিশীথে অনাগতার পদধবনি আকাশে আকাশে বেশি করিয়া বাজে, অভিসারিণীর অঞ্চলগন্ধ বাতাসে বাতাসে বেশি করিয়া নিবিড় হইয়া ওঠে……

    রাত্রি প্রভাতে স্বপ্ন ভাঙিয়াই তার সর্বান্তঃকরণ আচ্ছন্ন হইয়া মনে পড়ে, আজ যে বুধবার।—চন্দ্রোদয়ের মতো ধীরে ধীরে দিগন্ত রাঙাইয়া সে মনে পড়ার উদয় হয় না , বিদ্যুতের খরতীব্র আলোকের মতো সে-স্মৃতি ঝলকিয়া উঠে।—

    বুধবারটির সে একচ্ছত্র সম্রাট।—

    ওই দিনটির উপর আর কাহারো দাবি নাই, তাহার অধিকারের প্রতিপক্ষ নাই, আবার প্রভাত না আসা পর্যন্ত তাহার যৌবন ক্ষিপ্ত অশ্বের মতো ছুটিবে আর ছুটিবে।…

    আর ছ-টি দিন সে বন্দী—

    নিজেরই সৃষ্ট বন্ধন-পীড়া সহিয়া এক একবার ক্ষণেকের জন্য অসহ্য হইয়া বিদ্রোহী সে শৃঙ্খল ছিঁড়িতে যায়, পেশির বর্তুলগুলি কঠিন হইয়া ওঠে…

    কিন্তু তা হবার নয়।

    আর ছ-টা দিন কুম্ভকারের চক্রের মতো এক নিশ্বাসে চক্ষের নিমেষে ঘুরিয়া বুধের সন্ধ্যায় সে চক্র কেন বিশ্রাম লয় না!… দীর্ঘ, অফুরন্ত, নিশ্চল—একেবারে অবরুদ্ধ গতি চিরবিশ্রাম!—উদয়াচল উত্তীর্ণ হইয়া দিনকর অন্তসাগরের গর্ভে যদি চিরতরে নিশ্চিহ্ন হইয়া ডুবিয়া যায় তবেই তার বুধবার অক্ষয় হইয়া ওই একটি দিনের সিংহাসন তার চিরদিনের মতো আপনার হইতে পারে,—তবেই এই নিষ্ঠুর বাঁধন-শিকল জীবনের মতো খুলিয়া পড়ে।…

    বুধবারটিকে যদি বাঁধিতে পারা যায়!…

    বাঁধিবার কত কৌশলই না তার পাগলা খেয়ালে আসে , তার সবগুলিই যেমন অদ্ভুত তেমনি সতেজ।…

    ভাবিতে ভাবিতে মন নীল হইয়া ওঠে—

    বুক ফাটিতে চায়—

    রক্ত-মাংস-মেদ-মজ্জা একত্রে মথিত হইয়া যেন হলাহল উদগিরীত ফেনায়িত হইতে থাকে।…

    বুধবারের আগে তার পা বাড়াইবার জো নাই—এমনি কঠিন শাসন। …সাপ যেমন পাকে পাকে জড়াইয়া বাঁধন কসিয়া কসিয়া হৃদপিণ্ড চৌচির করিয়া রক্ত-বমি করাইয়া ছাড়ে, তেমনি আচরণ করে বুধবার ছাড়া বাকি ছ-টা দিন—

    তাদের কঠিন নিপীড়নে প্রাণ তার ঝলকে ঝলকে রক্ত-বমন করিতে থাকে।

    চুম্বকশলাকার মতো এক লক্ষ্যে শুধু দিনান্তের দিকে চাহিয়া সে শ্বাস টানে—

    আর কোনো অবলম্বন, নিজেকে ভুলাইবার ছল তার নাই—

    শুধু চাই তার সূর্যাস্ত।…

    আকাশে মেঘ করে।—

    অকাল অন্ধকারে ধরণী ডুবিয়া যায়—

    জল নামে , অন্তহীন তার ধারা , মৃদঙ্গের গভীর ধবনি বাজিয়া চলে—

    তালে তালে কাঁপে অন্তহীন নিরবচ্ছিন্ন জল-তরঙ্গের গান।… আকাশের বায়ু, পৃথিবীর মাটি শীতল হইয়া যায়—

    তার অন্তর-আকাশে দ্বাদশ সূর্য জ্বলিয়া ওঠে,—মনে হয়, প্রজ্বলিত অগ্নি আর উত্তপ্ত অঙ্গার ছাড়া ব্রহ্মাণ্ডে আর কিছু নাই—

    ধরিত্রী তৃষ্ণায় পুড়িয়া শুষ্ক-বুকে উপুড় হইয়া লুকাইয়া পড়িয়াছে , বুঝি তার সংজ্ঞা নাই।…

    মেঘ কাটিয়া যায়, জ্যোৎস্না ফোটে, ফুরফুরে হাওয়া ছাড়ে, পথিক বিরহের গান গাইয়া যায়, দিকে দিকে সুর-কুহরণ ভাসিতে থাকে—

    কিন্তু এ-সবে ফোঁটায় ফোঁটায় মধু ক্ষরিত হইয়া সরস হয় শুধু তাহারই বুক, অতৃপ্তির অগ্নিদাহে নিঃশেষে শুকাইয়া যাহার প্রাণ মরু হইয়া যায় নাই।…

    এ-দেহে কত রক্ত আছে তার হিসাব নাই—

    প্রত্যেক কণিকা তার রোমকূপ-পথে অসংখ্য লোলুপ জিহ্বা বাহির করিয়া অনুক্ষণ যাহার অঙ্গের স্পর্শ চাহিতেছে সে কাছে নাই।, ছ-টি দিনের মুহূর্ত গণিয়া দিন বড়ো কষ্টে কাটে…

    ছ-দিনের সেই দিনটির সবগুলি মুহূর্তে একটি ক্ষিপ্ত মুহূর্তের মতো না আসিতেই নিরুদ্দেশে বাহির হইয়া যায়। উত্তপ্ত নিশ্বাস ছাড়িয়া সে উত্তপ্ত শয্যার উপর উঠিয়া বসে।

    ওই জাগরণক্লান্ত সুষুপ্তা রমণীর সাতটি দিনের একটি দিন সে মূল্য দিয়া কিনিয়া লইয়াছে।… রমণী নিদ্রিতা—

    কিন্তু তার ওই অলস এলায়িত অসম্বৃত দেহ, ওই যৌবন, বক্ষ, ওই অধর, ওই চক্ষু, যেন দুনিয়ার পুরুষকে পিপাসিত-কণ্ঠে কেবলি ডাকিতেছে—এসো, এসো।—

    পৃথিবীর বুকের উপর দিয়া রমণীর সেই আকুল আহ্বান, নিজেরই দিকে অদৃশ্য সেই কুহক ইঙ্গিত, সুধার শীকরের মতো, অশ্রান্ত বহিয়া চলিয়াছে…

    সে-ডাক শুনিয়াছে কেবল সে।—

    শয্যাপ্রান্তে, দুয়ারে, সোপানে, রাজপথে,—আরো দূরে, আরো দূরে,—গৃহে , জাগরণে, স্বপ্নে, মৃত্তিকায়, শূন্যে, গ্রহলোকে—ওই একটি রমণীর আহ্বান নিরন্তর ধবনিত হইতেছে তাহারই চিরসঙ্গী হইয়া… ধনুকের জ্যা-র মতো সারা প্রাণ অসহ্য উল্লাসে অনুক্ষণ ঝম ঝম শব্দে টঙ্কার দেয় সেই ধবনিরই কম্পনে।…

    এ-যন্ত্রণা আর সহ্য হয় না।—এক নিমেষের মিলন, তারপর দীর্ঘবিরহ।…

    অন্তরের বহ্নি তার চক্ষুর দুয়ারে ধক ধক করে।—

    শনিবারের রাত্রে সে অসুখে পড়িল।

    রোগের যন্ত্রণা ছাপাইয়া এক দুশ্চিন্তাই প্রবল হইয়া উঠিল, সমুখের বুধবারটা বুঝি ফাঁকি দেবে।… রোগশয্যা কন্টকশয্যা হইয়া উঠিল। হৃদপিণ্ড অবিশ্রান্ত ধুক ধুক করিয়া জীবনপ্রবাহের মাত্রা মাপিতেছে , সে ফাঁকি দিয়া একেবারে থামিয়া যায় যাক—

    কিন্তু বুধবারের সন্ধ্যা যেন ফাঁকি না দেয়।

    লীলা, লীলা, লীলা।

    কণ্ঠ শুকাইয়া বারবার কাঠ হইয়া গিয়াছে জিব নাড়িয়া ওই নামটি জপ করিতে করিতে। …ব্যাধির দাহ জুড়াইয়া যাইবে যদি তুমি একবার কাছে আস।….. তোমার ললিত কুসুমিত তনুলতা, তোমার অতল তরল চক্ষু দুটি, তোমার মৃণাল-বাহু, তোমার চিবুক, তোমার ললাট, তোমার অধর, তোমার বক্ষ, তোমার যৌবন—

    একটিবার তাদের দিকে চোখ তুলিতেই আমি ব্যাধিমুক্ত হইব , এসো, একবার এসো, দেখা দিয়া যাও।…

    কিন্তু এ-অন্তরের ডাক সুদূরবর্তিনীর অন্তরে পৌঁছিল না।—

    রূপ দিয়া লীলা তাহাকে কিনিয়াছে, সে কিনিয়াছে অর্থ দিয়া তার বুধবারটিকে।…

    বুধবারের সন্ধ্যায় সে চোখ খুলিল।—

    আজ কী বার?

    বুধবার।

    এখন সকাল, দুপুর না সন্ধ্যা?

    সন্ধ্যা।

    সন্ধ্যা?

    চমকিয়া সে উঠিয়া বসিল।

    তার রক্তবর্ণ চক্ষুর ও-দিকে মাথার ভিতর মাথা ফাটাইয়া রক্তা ফুটিতেছিল।

    বুধবারের সন্ধ্যা!

    তার বিক্ষুব্ধ মস্তিষ্ক এক-মুহূর্তেই স্বচ্ছ শান্ত পরিষ্কার হইয়া গেল—যেমন ঝটিকার পর নদী হয়।…

    সে বাহিরে আসিল।—

    রাজপথ আলোকিত—সুমুখের দিকে চোখ তুলিয়া সে চলিতে শুরু করিল।…

    চলিতে চলিতে দেহের উত্তেজিত শিরাজাল ধীরে ধীরে শিথিল অবশ হইয়া আসিতে লাগিল , উত্তপ্ত বালুকার উপর বায়ু যেমন গতিশীল সর্পিল হইয়া কাঁপে, তার চোখের সম্মুখের সচল অচল বস্তুগুলি ঠিক তেমনি করিয়া কাঁপিতে লাগিল…

    পায়ে পায়ে জড়াইয়া আসে—

    মাথা বুকের উপর ঝুঁকিয়া নামে—

    সর্বশরীরের উপর দৌর্বল্যের সঙ্গে যুঝিতে যুঝিতে যখন সে লীলার বাহিরের দরজায় আসিল তখন তাহার চরম পিপাসায় ক্ষিপ্ত আত্মার জাগরণ-ক্লান্তি সহ্য-শক্তির শেষ সীমায় আসিয়া থর থর করিতেছে।…

    লীলা?

    প্রাণান্তকর প্রয়াসে আহ্বানটি কণ্ঠমূল পর্যন্ত ছুটিয়া আসিয়া নিজেরই দুর্বলতার ভারে নিশ্চল হইয়া রহিল।—

    উন্মুখ অনুচ্চারিত শব্দটি ছটফট করিতে করিতে বুকের ভিতর ঠেলিয়া যাইয়া সেইখানেই আবর্তিত হইয়া তাহার নিশ্বাস-বায়ু চাপিয়া ধরিল।…

    ভিতরে দেড়প্রহর রাত্রে তখন বিকৃত-কণ্ঠের হাসির শব্দে আকাশ ফাটিতেছিল।—

    অনেক রাত্রে বাহির হইতে আসিয়া যে-ব্যক্তি খবর দিল সে বুধবারকে চিনিত না। বলিল,—একটা লোক পড়ে আছে মুখ গুঁজে, লীলা, তোরই দরজায়।

    লীলার কী খেয়াল হল।

    চল দেখে আসি কে, একটা নতুন রকম হবে। বলিয়া সে পরনের কাপড় গুছাইয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল!—

    দরকার বোধ করিলে লোকটাকে সরাইয়া দিতে হবে।

    মিছিল বাঁধিয়া চারপাঁচজনে কলরব করিতে করিতে তামাসা দেখিতে চলিল—

    লীলা চঞ্চলচরণে সকলের আগে।

    লণ্ঠনের আলো মূর্ছিত লোকটার মুখের উপর ফেলিয়াই লীলা মুখ ফিরাইয়া উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল , বলিল,—’আমারই বুধবার! থাক পড়ে। চল।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রফেসর সোম – কৌশিক সামন্ত
    Next Article নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026
    Our Picks

    নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

    April 25, 2026

    মন্দ মেয়ের উপাখ্যান – সম্পাদনা : শৈলেন্দ্র হালদার

    April 25, 2026

    প্রফেসর সোম – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }