Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হযরত ওমর – আবদুল মওদুদ

    লেখক এক পাতা গল্প288 Mins Read0
    ⤶ ⤷

    সিরিয়া বিজয় (দ্বিতীয় পর্যায়)

    পূর্বেই উক্ত হয়েছে যে, আবুবকর যখন চারদিকে চারজন সেনানায়ক পাঠান সিরিয়া জয় করতে, তখন আমর বিন্-আস্ প্যালেস্টাইন প্রদেশ অধিকার করতে আদিষ্ট হন। আমর পথিমধ্যের দুর্গসমূহ অধিকার করতে করতে অগ্রসর হতে থাকেন এবং ওমরের সময়ে নাব্‌লাস্, লুদ, আমওয়াস্ ও বায়েত জারিন নামক প্রসিদ্ধ শহর তাঁর হস্তগত হয়। যখনই আবুওবায়দাহ্ কোনও বিরাট অভিযানের পরিকল্পনা করেছেন, কিংবা ভীষণ সঙ্কটের সম্মুখীন হয়েছেন, তখনই আমর দ্রুত তাঁর সাহায্য করেছেন, এবং প্রয়োজন শেষ হলে নিজের আরদ্ধ কাজ গ্রহণ করেছেন। এভাবে ক্রমে অগ্রসর হয়ে ষোল হিজরীতে (৬৩৭ খ্রি.) তিনি বয়তুল মুকাদ্দস্ বা জেরুজালেম অবরোধ করেন। খ্রিস্টানরা অকুতোভয়ে দুর্গমধ্যে আত্মরক্ষা করতে লাগলো, জেরুজালেমের পতন ঘটানো সহজ সাধ্য হলো না। ইতিমধ্যে আবুওবায়দাহ্ সিরিয়ার শেষ সীমান্তস্থিত কিনিসিরি অধিকারে করে এদিক থেকে নিশ্চিন্ত হয়ে জেরুজালেমে উপস্থিত হন। তাঁর উপস্থিতিতে জেরুজালেমবাসীদের মনোবল ভেঙ্গে যায়, এবং এ শর্তে আত্মসমর্পণের প্রস্তাব দেয় স্বয়ং খলিফা জেরুজালেম উপস্থিত হয়ে সন্ধিপত্রে স্বাক্ষর দিবেন। আবু ওবায়দাহ্ দূত পাঠিয়ে এ বিষয় ওমরের গোচরীভূত করেন।

    ওমর সাহাবাদের পরামর্শ চান, কী করা উচিত। ওসমান মত দেন, ওমরের যাওয়াই উচিত। কারণ খ্রিস্টানরা ইতিমধ্যে খুবই ভীত ও আশঙ্কিত হয়েছে, এবং খলিফা না গেলে আরও ক্ষুণ্ণ হয়ে পড়বে। আলী ভিন্নমত দিলেন। কিন্তু ওমর যাওয়াই স্থির করলেন, এবং আলীকে নিজের প্রতিনিধি হিসাবে মদীনায় রেখে ষোল হিজরীর রজব মাসে জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করেন। তাঁর যাত্রাপথে কোনও তোরণ সজ্জিত হয় নি, বাদ্য বাজে নি, তোপধ্বনি হয় নি। কোন দেহরক্ষী চাকর নফর নেই। একটিমাত্র উটে চড়ে সিরিয়া ইরাক বিজয়ী সমকালীন পৃথিবীর মহাশক্তিধর শাসক ওমর চলেছেন, একমাত্র চারবাসখানি সম্বল করে। অথচ ওমর চলেছেন বার্তা রটে গেল মদীনা থেকে সিরিয়া পর্যন্ত প্রতি ঘরে ঘরে, আর প্রত্যেকেই শঙ্কিত হয়ে দুরু দুরু বক্ষে তাঁর প্রতীক্ষা করতে লাগলো।

    ওমর পূর্বেই নির্দেশ দিয়েছিলেন, সিরিয়ায় অবস্থিত সকল সেনানায়ক যেন জাবিয়ায় তাঁর অপেক্ষা করেন। ইয়াজিদ বিন্ আবু সুফিয়ান, আবু ওবায়দাহ্, খালিদ ও অন্যান্য সৈন্যাধ্যক্ষ জাবিয়ায় তাঁকে অভ্যর্থনা জানান। বহুদিন সিরিয়া বাস করার ফলে তাঁদের বেশভুষায় আচার ব্যবহারে আরব-সরলতার অভাব ঘটেছিল। তাঁদের বহুমূল্য রেশমী বস্ত্রের চাকচিক্যময় পরিচ্ছদ ও শান-শওকতের আধিক্য দেখেই হঠাৎ ওমরের রক্ত গরম হয়ে ওঠে এবং অশ্বপৃষ্ঠ থেকে সহসা লাফ দিয়ে কয়েকটা পাথরকুচি কুড়িয়ে তাঁদের দিকে নিক্ষেপ করতে করতে বলেন: কি আশ্চর্য! এতো শীঘ্র তোমরা ভোল পালটিয়ে ফেলেছ? এই পোশাকে এসেছ আমায় অভ্যর্থনা করতে? দু’বছরেই তোমরা বদলে গেলে? খোদার কসম! দু’শো বছর তোমরা এভাবে চললে আল্লাহ্ তোমাদেরও বদলে আর কাউকে কর্তৃত্ব দান করবেন। সেনানায়করা অধোবদন হয়ে ধীরে ধীরে বললেন, তাঁদের রেশমী কাবার নিচে সৈনিকের বর্ম রয়েছে। ওমর কিছুটা শান্ত হয়ে বললেন, তবু ভাল। তার পর জাবিয়া শহরে প্রবেশ করে একটা টিলায় উঠে ওমর চারদিকে দৃষ্টিপাত করেন। খোতাহ উপত্যকার শস্যশ্যামল হরিৎ ক্ষেত্র, দূরে দামেশক শহরের উচ্চ অট্টালিকাসমূহ তাঁর নয়নপথে এক অপূর্ব দৃশ্যে প্রতিভাত হলো। ভাবে অভিভূত হয়ে তিনি গভীর কণ্ঠে কোরআনের এই বাণী ধীরে ধীরে উচ্চারণ করেন: তারা ফেলে গেছে বহু বাগিচা, ফোয়ারা, বিহারভূমি, কুঞ্জকানন ও ধনসম্পদ; এককালে তারা এসব উপভোগ করতো। এমনি করে আমরা পরবর্তী কওমকে সে-সবের উত্তরাধিকারী করি। তার পর তিনি কবি নাবিঘাহের কয়েকটি মর্মস্পর্শী বয়েতও উচ্চারণ করতে থাকেন।

    জাবিয়াহ্ প্রসিদ্ধ ইয়ারমুক যুদ্ধক্ষেত্রের উত্তরে অবস্থিত ছিল। তখন এটি ছিল মুসলিমদের একটি শক্তিশালী, সামরিক কেন্দ্রস্থল। আধুনিক কালেও দামেস্ক শহরের পশ্চিমদ্বারটি জাবিয়ার নাম বহন করছে। ওমরের উদ্দেশ্য ছিল এখানে বিজয়সমূহ সম্পর্কে সেনানায়কদের সঙ্গে আলোচনা করা, খালিদের পদচ্যুতির পর নয়ানিযুক্ত সিপাহসালার আবুওবায়দাহ্ সঙ্গে ভবিষ্যৎ অভিযান সম্পর্কে পরামর্শ করা, বিজিত জনগণের স্বত্বাধিকার নির্ধারণ করা এবং সদ্য অধিকৃত অঞ্চলসমূহের শাসনবিধি প্রণয়ন করা। একদিন ওমর কর্ম-ব্যস্ত ছিলেন, এমন সময় দেখা গেল, একদল অশ্বারোহী রণসাজে সজ্জিত হয়ে পূর্ণতেজে আসছে। উপস্থিত মুসলিম সেনানীবর্গ তখনই অস্ত্রের জন্য ব্যস্ত হয়ে উঠলেন। কিন্তু ওমর প্রথমেই বুঝতে পারেন, আগন্তুকরা জেরুজালেমের এবং তখনই মুসলিমদের আশ্বস্ত করেন এই বলে যে অশ্বারোহীরা সন্ধিশর্ত স্থির করতে আসছেন। যা হোক, সন্ধিপত্র স্বাক্ষরিত হলো, এবং ওমরের সঙ্গে বহু সাহাবাও স্বাক্ষর দিলেন।

    অতঃপর ওমর জেরুজালেমে প্রবেশ করেন। শহর প্রবেশকালে আবুওবায়দাহ্ ও অন্যান্য সমরনায়ক ওমরের জীর্ণ তালিযুক্ত জামাখানি দেখে একখানি সুন্দর জামা ও একটি মনোহর তুর্কী ঘোড়া আনয়ন করেন ও ওমরকে গ্রহণ করতে বলেন। কিন্তু ওমর বলেন, আল্লাহ্ তাঁকে ইসলামের আশ্রয় দিয়ে ধন্য করেছেন, এবং তাঁর মর্যাদার পক্ষে তাই যথেষ্ট। ওমর অতি সাধারণ বেশেই বিনা আড়ম্বরে জেরুজালেমে প্রবেশ করে প্রথমে মসজিদে আসায় গমন করেন ও সেখানে হতে মিরাব-ই-দাউদের নিকট যেয়ে কোরআন থেকে হযরত দাউদ সম্পর্কিত আয়াতসমূহ পাঠ করতে থাকেন। অতঃপর তিনি খ্রিস্টানদের প্রসিদ্ধ গির্জাটি ও অন্যান্য স্থান দর্শন করেন।

    ওমর জেরুজালেমে কয়েকদিন অবস্থান করেন। একদিন আঁ-হযরতের মুয়ান বিলাল অনুযোগ করেন, সামরিক কর্তাব্যক্তিরা মুরগীর গোস্ত ও সাদা রুটি খান, অথচ সাধারণ লোক সামান্য খাবারও পায় না। ওমর জিজ্ঞাসানেত্রে তাঁদের দিকে তাকালে তাঁরা একবাক্যে বলেন, হেজাযে যে দামে লালরুটি ও খেজুর মেলে, এখানে সে-দামেই মুরগী-ময়দা মেলে। ওমর কিছুক্ষণ নীরব থেকে বলেন, সৈনিকরা মাসোহারা ও মালে- গনিমাতের অংশ ছাড়াও বিনামূল্যে খাদ্য সরবরাহ পাবে।

    একদিন নামাযের সময় ওমর বিলালকে অনুরোধ করেন, আযান দিতে। বিলাল বলেন, রসূলে করীমের ওফাতের পর তিনি মনস্থির করেন, আর আযান দিবেন না। কিন্তু আমিরুল-মুমেনীনের অনুরোধ উপেক্ষা করা শক্ত, অতএব আর একবার মাত্র আযান দিবেন। তার পর যখন তিনি উদাত্তকণ্ঠে সুললিত স্বরে আযান ধরেন, তখন উপস্থিত সকলেই বিগত আঁ-হযরতের উপস্থিতি-ধন্য দিনের স্মৃতিতে অভিভূত হয়ে ক্রন্দন করতে থাকেন। ওমর তো শোকে বিহ্বল হয়ে মূর্ছিত হয়ে পড়েন

    মসজিদ্-উল-আক্সা পরিদর্শনকালে ওমর বিশপ কা’বকে জিজ্ঞাসা করেন, কোথায় নামায পড়া যায়। এখানে একটি প্রস্তরখণ্ড ছিল, সেটি পূর্বতন নবীগণের স্মারকচিহ্ন। তার নাম ছিল ‘সাখরাহ্’ এবং ইহুদীদের চক্ষে সেটি ছিল তেমনই শ্রদ্ধার্থ, যেমন মুসলিমরা হাজরে আসওয়াদকে শ্রদ্ধার চক্ষে দেখে থাকেন। ওমর কা’বকে জিজ্ঞাসা করেন, কোন্ দিকে মুখ ফিরিয়ে তাঁরা প্রার্থনা করেন, তখন কা’ব ‘সাখরাহ্’কেই কিলাহ্ হিসেবে চিহ্নিত করেন। ওমর বললেন, এখনও তাঁদের মন থেকে ইহুদী ধর্মবিশ্বাস নিশ্চিহ্ন হয় নি। কিন্তু ওমর নিজে সঙ্গে সঙ্গে পাদুকা খুলে ‘সাখরাহ্’ পাশে রাখেন। এর থেকেই পরিষ্কার, ওমর কী দৃষ্টিতে এ-সব প্রাচীন স্মৃতিচিহ্ন লক্ষ্য করতেন।

    সতের হিজরীতে (৬৩৮ খ্রি.) খ্রিস্টানরা এমেসা জয় করবার দ্বিতীয় ও শেষ চেষ্টা করে। তার দরুন জাজিরাহ্ ও আর্মেনিয়া মুসলিমদের হস্তগত করার সুযোগ হয়ে যায়।

    দিনে দিনে ইসলামের অপ্রতিরোধ্য বিস্তৃতি প্রতিবেশী রাজাদের আশঙ্কা বৃদ্ধি করতে থাকে। মুসলিম সৈন্যদের নিরঙ্কুশ অগ্রগতিতে এসব রাজ্যের শাসকরা চিন্তা করতে থাকেন, কবে কার ভাগ্যদোষে স্বাধীন সত্তার লোপ পেয়ে যায়, এবং আরবদের পদানত হতে হয়। এজন্যে জাজিরাহের বাশিন্দারা সীজার হিরাক্লিয়াসের নিকট দূত পাঠায়, আর একবার পূর্ণশক্তি প্রয়োগ করে আরবদের মোকাবিলা করতে, এবং তারাও তাঁর পশ্চাতে আছে। সীজার উত্তম সুযোগ বুঝে এমেসায় একদল সৈন্য প্রেরণ করেন, অন্যদিকে জাজিরাবাসীরা তিন লক্ষ সুশিক্ষিত সৈন্য নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হয়। আবুওবায়দাহ্ যথারীতি খ্রিস্টানদের প্রস্তুতির বিষয় অবগত ছিলেন। তিনি ওমরকে সংবাদ প্রেরণ করে সাহায্য প্রার্থনা করেন। ওমর দূরদৃষ্টিবলে আটটি বৃহৎ সেনানিবাস করেছিলেন আটটি শহরে এবং প্রত্যেক সেনানিবাসে চার হাজার সুশিক্ষিত অশ্বারোহী সৈন্য সর্বদাই মোতায়েন থাকতো। তার ফলে বিপদ সঙ্কেতেই চারদিক থেকে উপদ্রুত অঞ্চলে সৈন্য প্রেরিত হতো। আবুওবায়দা পত্র পেয়েই ওমর কুফায় কা’কা বিন্ – ওমরকে নির্দেশ দিলেন, চার হাজার অশ্বারোহী বাহিনী নিয়ে এমেসায় যাত্রা করতে; সুহায়েল বিন্-আদিকে নির্দেশ দিলেন, জাজিরাবাসীদের এমেসার গতিপথে বাধা দিতে; আবদুল্লাহ্ নিশিবায়েনে প্রেরিত হলেন, এবং ওলিদ্ বিন্ ওকবাহ্ আদিষ্ট হলেন জাজিরা উপস্থিত হয়ে জাজিরাবাসী আরব গোত্রসমূহকে শত্রুপক্ষের সঙ্গে যোগ দেওয়ায় নিবৃত্ত করতে। ওমর নিজে দামেশক উপস্থিত হলেন। জাজিরাবাসীরা স্বদেশ আক্রমিত দেখে শীঘ্র ফিরে গেল, এবং আরব গোত্রসমূহ গোপনে খালিদকে সংবাদ পাঠালো, তারা যুদ্ধমুহূর্তে খ্রিস্টানদল ত্যাগ করতে প্রস্তুত।

    আবুওবায়দাহ্ যুদ্ধের পূর্বে সেনাবাহিনীকে এক ওজস্বিনী বক্তৃতা দিয়ে তাদের বীরত্বপূর্ণ জাগিয়ে তোলেন, তার পর সিংহ বিক্রমে খ্রিস্টান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি স্বয়ং কেন্দ্রস্থলের, খালিদ ও আব্বাস দুই বাহুর সৈন্যদলের চালনার ভার নিলেন। কা’কা তাঁর অশ্বারোহীর দল নিয়ে সম্মুখভাগে অগ্রসর হন। মুসলিমরা যুদ্ধ আরম্ভ করার সঙ্গে সঙ্গে আরব গোত্রসমূহ দলত্যাগ করে ছত্রভঙ্গ হয়ে পড়ে। তার দরুন খ্রিস্টানরা দুর্বল হয়ে যায় এবং শীঘ্রই যুদ্ধত্যাগ করে পলায়ন করতে থাকে। এটাই ছিল খ্রিস্টানদের শেষ প্রচেষ্টা এবং তার পর তারা মুসলিমদের বিরুদ্ধে মাথা তুলতে সাহস করে নি।

    সিরিয়া বিজয়-প্রসঙ্গে খালিদের সিপাহসালার থেকে পদচ্যুতি একটি উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা। এ বিষয়ে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে বাদানুবাদের অন্ত নেই এবং তাদের বিবরণীতেও সামঞ্জস্য নেই। এ প্রসঙ্গে দুটি প্রশ্ন জাগে, যার সদুত্তর খুঁজে পাওয়া শক্ত।

    প্রথম প্রশ্ন : কোন্ সময়ে এ ঘটনা হয়? ইবনুল্ আসির প্রভৃতি ঐতিহাসিকগণ বলেন, ওমরের খেলাফতির আরম্ভ হয় খালিদের পদচ্যুতির ফরমান দিয়ে। কিন্তু তাঁরা খালিদের পদচ্যুতির কাহিনী প্রথমে উল্লেখ করেন তের হিজরীতে, আবার দ্বিতীয় উল্লেখ করেন সতেরো হিজরীতে। অথচ উভয়ক্ষেত্রে একই কারণ ও ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। কিন্তু বিশেষ বিবেচনা করলে লক্ষ্য করা যায়, খালিদ ইয়ারমুকের যুদ্ধকাল পর্যন্ত অন্য কারও অধীন সেনানায়ক ছিলেন না, আবুওবায়দাও না। আর একটি বিষয় লক্ষণীয়। ইয়ারমুকের যুদ্ধের পর এমেসায় দ্বিতীয়বার যুদ্ধকালে খালিদ আবুওবায়দা আনুগত্য করেছেন। তখন আরবগোত্রসমূহ অযথা বিলম্ব না করে খালিদকে যুদ্ধ আরম্ভ করতে অনুরোধ করলে তিনি বলেছিলেন, তাঁর দুঃখ এই যে, তিনি অন্য ব্যক্তির, অর্থাৎ আবুওবায়দার আজ্ঞাধীন, এবং আবুওবায়দাহ্ যুদ্ধারম্ভের অনুমতি দেন নি। এ-সব থেকে অন্তত এ-প্রশ্নের জওয়াবে নির্দ্বিধায় বলা যায়, খালিদের পদচ্যুতি ঘটে সতেরো হিজরীতে এবং ইয়ারমুকের যুদ্ধের পর।

    দ্বিতীয় প্রশ্ন : এ পদচ্যুতির কারণ কি? এ কারণ অনুসন্ধানে ঐতিহাসিকরা আঁ- হযরতের সময়ের একটি ঘটনা থেকে সতেরো হিজরী পর্যন্ত কয়েকটি ঘটনার উল্লেখ করেন। সংক্ষেপে কারণগুলি এই :

    ওহোদের যুদ্ধকালে কোরায়েশপক্ষীয় তখন অমুসলিম খালিদ আঁ-হযরতের উপর প্রচণ্ড আক্রমণ করে তাঁকে বিপদগ্রস্ত করেছিলেন। মক্কা বিজয় কালে আঁ-হযরত নিষেধ করা সত্ত্বেও খালিদ অত্যাচার করে বাড়াবাড়ি করেছিলেন। আবুবকরের সময় তার বিনানুমতিতে বনুতামিম গোত্রের উপর হামলা করে খালিদ মালিক বিন্-নাবিরাকে অন্যায়ভাবে হত্যা করেন, এবং তার বিধবা অনিন্দ্য সুন্দরী লায়লাকে সে-রাত্রেই বিবাহ করেন। এ কারণ সমূহকে উল্লেখ করে বলা হয়, ওমর প্রথম থেকেই মাতুর সম্পর্কীয় ভ্রাতা খালিদের উপর অসন্তুষ্ট ছিলেন এবং খালিদও তা জানতেন। এ জন্যে উভয়ের মধ্যে বরাবরই মন-কষাকষি ছিল, এবং ওমর সুযোগ পেলেই খালিদকে অপদস্থ ও হেয় করতে চেষ্টা করতেন। আবুবকর খলিফা হয়ে খালিদকে ইরাক থেকে অবিলম্বে সিরিয়া যাওয়ার নির্দেশ দিলে খালিদ আক্ষেপ করেছিলেন : এ সেই খানতামাহ্ (ওমরের মাতা) পুত্রের কাজ, সে চায় না যে, ইরাক বিজয় আমার হাতে সম্পূৰ্ণ হোক।

    বলিষ্ঠ কারণ হিসেবে দেখানো হয় খালিদের অমিতব্যয়িতা, যার জন্যে ওমর তাঁরা উপর খুবই অসন্তুষ্ট হন। খালিদ কখনও খরচের হিসাব দিতেন না, এ-জন্যে ওমর তাঁকে পুনঃ পুনঃ সাবধান করতেন। খালিদ উত্তরে জওয়াব দেন, আবুবকরের সময় থেকেই তিনি এ রকম করে আসছেন এবং হিসাব দাখিল করা তাঁর স্বভাব নয়। ওমর এ ঔদ্ধত্য বরদাশত করতে পারেন নি, সাধারণের অর্থ কেউ স্বেচ্ছাচারীভাবে অপব্যয় করবে, এ অন্যায়ও তাঁর সহ্যাতীত ছিল। এজন্যে ওমর কড়াভাবে খালিদকে হুকুম দেন, সিপাহসালার হিসেবে খালিদের, পদাবৃত থাকা নির্ভর করছে সামরিক ব্যয়ের যথাযথ হিসাব নিয়মিতভাবে দাখিল করা। খালিদ এ নির্দেশেও ভ্রূক্ষেপ করেন নি।

    আশু কারণ হিসেবে একটি ঘটনা উল্লেখিত হয়। সতেরো হিজরীর শেষ দিকে খালিদ জনৈক কবিকে তাঁর প্রশস্তি গাওয়ার জন্যে এককালীন দশ হাজার দিরহাম দান করেন। গুপ্তচর বিভাগের কর্মকর্তারা যথাসময়ে এ কথা ওমরের কর্ণগোচর করে। ওমর তখন আবুওবায়দাকে নির্দেশ দেন, খালিদ যদি নিজের তহবিল থেকে এ দান করে থাকেন, তা হলে তাঁর চরম অমিতব্যয়িতার প্রমাণ হয়। আর যদি সরকারী খাজাঞ্চিখানা থেকে এ-অর্থ ব্যয় করা হয়ে থাকে, তা হলে তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দোষে দোষী হন। অতএব প্রত্যেক ক্ষেত্রেই তিনি পদচ্যুত হওয়ার অপরাধ করেছেন।

    খালিদের পদচ্যুতিও হয় নাটকীয়ভাবে। পদচ্যুতির ফরমান নিয়ে যে দূত প্রেরিত হন, তিনি জুমা’বারের জনসমাবেশে প্রকাশ্যভাবে খালিদকে প্রশ্ন করেন, কোন্ তহবিল থেকে কবিকে দান করা হয়েছিল। দূতের উপর নির্দেশ ছিল, খালিদ অপরাধ স্বীকার করলে তাকে ক্ষমা করা হবে। কিন্তু আত্মগর্বী খালিদের পক্ষে আত্মদোষ স্খলনে স্বীকারোক্তি করা অসম্ভব। মজলিসে আবুওবায়দাহ্ মিম্বরে বসেছিলেন, আর বিলাল ও বহু প্রবীণ সাহাবা উপস্থিত ছিলেন। দূতবর দু’বার প্রশ্ন করেন, কিন্তু খালিদ নীরব। তখন বিলাল সহসা উঠে দাঁড়িয়ে খালিদের টুপি খুলে ফেললেন, এবং হাত দুখানি পিছনে টেনে আমমা দিয়ে বেঁধে দিলেন। খালিদের পদচ্যুতি হয়ে গেল চরম লাঞ্ছনার ভিতর দিয়ে।

    সারা মজলিস নিস্তব্ধ। ইসলাম জগতের অপ্রতিদ্বন্দ্বী বীর, ইরাক ও সিরিয়া বিজয়ী অপরাজেয় বীর খালিদ নীরবে নম্র হয়ে খলিফাতুল মুসলেমীনের কঠোর শাস্তি গ্রহণ করলেন একটিও প্রতিবাদবাক্য উচ্চারণ না করে।। সারা মজলিস নির্বাক বিস্ময়ে এ শাস্তিদানের সাক্ষী হয়ে রইলো, একটুও প্রতিবাদ গুঞ্জনধ্বনি না করে। আজ্ঞানুবর্ততা ও শৃঙ্খল রক্ষার মহিমোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নতশিরে শাস্তি গ্রহণ করে। আর অন্যদিকে প্রত্যক্ষ প্রমাণিত হলো, আমীরুল মুমেনীন ওমরের ব্যক্তিত্ব কতোখানি বিরাট ও শীর্ষবিন্দুতে প্রতিষ্ঠিত, তাঁর প্রতাপ ও প্রভাব কী পরিমাণ অপ্রতিহত ও অপ্রমেয়।

    ঐতিহাসিকরা বলেন, ইমেসায় প্রত্যাগমন করে খালিদ, তাঁর পদচ্যুতির বর্ণনা দান কালে আক্ষেপ করে বলেছিলেন, আমীরুল মুমেনীন তাঁকে সিরিয়ার সিপাহসালার নিযুক্ত করেছিলেন, কিন্তু সারা দেশটি জয় করার পর তাঁকে অপসারিত করলেন। তখনই একজন সৈনিক প্রতিবাদ তুলে বলে ওঠে, হে সালার! রসনা সংযত করুন। আপনার ভাষণে বিদ্রোহ সৃষ্টি হতে পারে। খালিদ তখনই সংযত হয়ে বলেছিলেন, ওমর বেঁচে থাকতে বিদ্রোহ জন্মাতেই পারে না।

    অনেকে বলেন, পরবর্তীকালে খালিদ মদীনায় উপস্থিত হয়ে ওমরের নিকট অনুযোগ করেছিলেন, তাঁর প্রতি অবিচার করা হয়েছে। কিন্তু খালিদের মদীনায় এসে ওমরের নিকট ব্যক্তিগতভাবে অনুযোগ তোলার কথায় অনেকে সন্দেহ প্রকাশ করেন। তবে এ বিষয়ে সকলে একমত যে, খালিদ লিখিত অনুযোগ জানিয়েছিলেন এবং অঙ্গীকারও করেছিলেন যে, তাঁর ব্যক্তিগত তহবিলে ষাট হাজার দিরহামের বেশি থাকা প্রমাণিত হলে তিনি অতিরিক্ত অর্থ সরকারী তহবিলে জমা দিবেন। তার পর খালিদের সম্পত্তির হিসেব ধরা হয়, এবং অতিরিক্ত হিসেবে বিশ হাজার দিরহাম সরকারী খাজাঞ্চিখানায় জমা দেওয়া হয়। অতঃপর ওমর খালিদকে জানান, আল্লাহ্র কসম! আমি আপনাকে ভালবাসি এবং সম্মান করি। তারপর খলিফা প্রাদেশিক শাসকদেরকে জানান যে, তিনি খালিদকে বিশ্বাসভঙ্গের দোষে বা অন্য কোনও অপরাধে পদচ্যুত করেন নি। তিনি লক্ষ্য করেছিলেন যে, জনসাধারণ খালিদের শক্তিমত্তার প্রতি একটু বেশি আকৃষ্ট হচ্ছে এ আস্থাবান হচ্ছে। এজন্যে তিনি খালিদকে পদচ্যুত করাই সমীচীন বিবেচনা করেন, যাতে খালিদ-ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারে যে, সবকিছুই আল্লাহ্র ইচ্ছার উপর নির্ভরশীল এবং কোনও মানুষই অত্যাজ্য বা অপরিহার্য নয়।

    এসব বিবরণী থেকে এ ধারণা করা অন্যায় হবে না যে, খালিদের পদচ্যুতিতে কোন ব্যক্তিগত রেষারেষি বা ভালো লাগা-না-লাগার প্রশ্ন ছিল না। ইসলামের শিক্ষার আদর্শিক দৃষ্টান্ত স্থাপন করাই ছিল মুখ্য উদ্দেশ্য।

    আঠারো হিজরী (৬৩৯ খ্রি.) ছিল ইসলামের দুঃসময়। শত্রুপক্ষের আক্রমণে কোন যুদ্ধক্ষেত্রে নয়, এক ভীষণ মহামারীর আক্রমণে আমওয়াসের সেনানিবাস প্রায় উজার হয়ে যায় এবং ইসলামের কয়েকটি বিরাট ব্যক্তিত্বেরও অবসান হয়। সিরিয়া, মিসর ও ইরাকের কয়েক স্থানে এই মহামারী আক্রমণ করে, কিন্তু সবচেয়ে তীব্র আক্রমণই ছিল আমওয়াসে। ওমর সংবাদ শ্রবণ করেই স্বয়ং উপদ্রুত অঞ্চলে যাত্রা করেন এবং মুহাজেরীন ও আনসারদের পরামর্শ গ্রহণ করেন, কী ভাবে এ মহামারী বন্ধ করা যায়। অনেকেই বিভিন্ন মতামত প্রকাশ করলো, কিন্তু সকলেই একবাক্যে উপদেশ দেয়, খলিফার সেখানে থাকা নিরাপদ নয়। ওমর এ-যুক্তির সারবত্ত উপলব্ধি করেন, এবং স্থির করেন পরদিনই স্থান ত্যাগ করবেন। আবুওবায়দাহ্ ছিলেন চরম অদৃষ্টবাদী তিনি ওমরকে তিরস্কার করে বললেন: আল্লাহর ইচ্ছা থেকে তুমি পালিয়ে যাচ্ছো? চরম প্রশান্তিতে ওমর এ তিরস্কার হজম করে শুধু বললেন: হাঁ আমি আল্লাহ্র ইচ্ছা থেকে পলায়ন করছি কিন্তু তাঁর ইচ্ছার দিকেই যাচ্ছি।

    মদীনায় ফিরে এসেই ওমর আবুওবায়দাকে পত্র দিলেন, অবিলম্বে মদীনায় এসে শাসন-সংক্রান্ত আলোচনা করতে। কিন্তু আবুওবায়দাহ্ বুঝলেন এ শুধু তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কৌশল মাত্র। তিনি প্রত্যুত্তরে জানালেন, যেখানে তাঁর সঙ্গীরা অহরহ মরছে, সে স্থান ত্যাগ করতে তিনি পারেন না। ওমর এ পত্র পেয়ে ক্রন্দন করেন ও পুনরায় আবুওবায়দাকে মিনতি জানান, অন্তত স্যাঁতসেঁতে নিচু স্থান ত্যাগ করে উঁচু স্বাস্থ্যকর স্থানে যাওয়া উচিত। আবুওবায়দাহ্ এ যুক্তি গ্রহণ করে জাবিয়ায় গমন করেন। কিন্তু মহামারী তাঁকে সেখানেও আক্রমণ করে। জীবন-প্রদীপ শেষ হয়ে আসছে বুঝে তিনি মুয়ায বিন্ জাবালকে নিজের স্থলাভিষিক্ত করেন। শীঘ্রই তাঁর জীবনে কুসুম ঝরে গেল। আমর-বিন-আস্ সকলকে উপদেশ দেন, এ ভীষণ মহামারীর আক্রমণ থেকে রক্ষা পেতে হলে সকলেরই স্থান ত্যাগ করা উচিত। মুয়ায এ-কথা শুনে মিম্বরে উঠে এক ওজস্বিনী বক্তৃতা দিয়ে বললেন, এ মহামারী আল্লাহ্র গযব নয়, রহমতস্বরূপ। জীবন যখন ঘনিয়ে আসে, তখন তিনি আসেন এমনই করুণাধারায়। বক্তৃতা শেষ করে নিজের তাঁবুতে ফিরে মুয়ায দেখেন একমাত্র পুত্র মহামারী কবলে। পুত্রকে আশ্বাস দিলেন, কোরআনে বর্ণিত হযরত ইব্রাহিমের এই বাণী দিয়ে: বৎস! এ আল্লাহর দান, তোমার বুকে যেন কোন শঙ্কা না জানে। পুত্রকে ইসমাইলের বাণী উচ্চারণ করলেন : যদি তাই আল্লাহ্র ইচ্ছা হয়, আপনি আমাকে সে ইচ্ছায় সমর্পিত দেখবেন। কিছুক্ষণ পরে পুত্র শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুয়ায পুত্রকে সমাহিত করে নিজে আক্রান্ত হন এবং আমরকে স্থলাভিষিক্ত করে হাসিমুখে মরণ বরণ করেন এ মহৎ ধারণা নিয়ে যে, এ জীবন শুধু আল্লাহ্ দিদার লাভের পথে একটা মিথ্যা যবনিকা মাত্ৰ।

    ধর্মের নামে কী অদ্ভূত, অপূর্ব উন্মাদনা হাজার হাজার মানুষ মহামারীতে আক্রান্ত হয়ে অসহায় প্রাণীর মতো মৃত্যুর হাতে কবলিত হচ্ছে, অথচ এ মড়ক নিবারণের কোনও স্বাস্থ্যকর পন্থা অবলম্বন না করে তাকে আল্লাহ্র রহমত হিসেবে বরণ করে নেওয়া হচ্ছে। আমর-বিন-আস্ ছিলেন যুক্তিবাদী মানুষ, তিনি মহামারীর আক্রমণ থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে পার্বত্য অঞ্চলের স্নিগ্ধ ও স্বাস্থ্যপ্রদ স্থানে যাওয়াই সমীচীন মনে করেন। তবুও তাঁকে ভীরু ও মিথ্যুক অপবাদ সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন নি। অবশ্য এ শুভ ব্যবস্থা গৃহীত হয় পঁচিশ হাজার মুসলিম সেনা অকালে মাটির নিচে আশ্রয় লাভ করলে পর। স্মরণীয় যে কাদিসিয়া বা ইয়ারমুকের যুদ্ধেও এতো অধিক সংখ্যক সৈন্য নিহত হয় নি এবং এই বলিষ্ঠ সেনাবাহিনীর বাহুবলে তৎকালীন জ্ঞাত পৃথিবীর অর্ধাংশ জয় করা সহজ কর্ম হতো।

    এই ভীষণ মড়কের আঘাতে মুসলিম বাহিনীর অগ্রগতি সাময়িকভাবে রুদ্ধ হয়ে যায়। হাজার হাজার বালক-বালিকা এতিম হয়ে পড়ে, শত শত রমণী বিধবা হয়ে যায়। তাদের সুব্যবস্থার জন্যে ওমর এল্লায় আগমন করেন আলীকে মদিনায় প্রতিনিধি নিযুক্ত করে। এ সময় তিনি গোলামের সঙ্গে নিজের বাহনটি পরিবর্তন করেন ও নিজে সাধারণ সেবকের বেশে এল্লায় উপস্থিত হন। এখানের পুরোহিতকে দিয়ে নিজের জীর্ণ জামাতে তালি বসিয়ে নেন এবং পুরোহিত কর্তৃক উপহার দেওয়া নতুন জামাটি নম্রভাবে প্রত্যাখ্যান করেন। এখান থেকে তিনি দামেশকে গমন করেন এবং সেখানে তিন চার দিন অবস্থানের পর সিরিয়ার আরও কয়েকটি শহর সফর করে কার্যাদির সুব্যবস্থা করেন।

    এই বছরেই সারা আরবব্যাপী দারুণ দুর্ভিক্ষ উপস্থিত হয়। কিন্তু ওমর রিলিফ বা সাহায্যদানের এমন সুষ্ঠু ব্যবস্থা করেন যে, হাজার হাজার লোক অনাহারে অকালমৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এই সময়েই তিনি আনসার ও মুহাজেরীন এবং কয়েকটি আরব গোত্রের জন্য নিয়মিত মাসোহারার ব্যবস্থা করেন।

    সিরিয়া বিজয়ের শেষ হয় সীজারিয়া বা কায়সরীয়ার পতনে। ভূমধ্যসাগরের উপকূলে উপস্থিত প্যালেস্টাইন প্রদেশের এটি একটি প্রাচীন ও উন্নত শহর ছিল। বালাজুরীর বর্ণনামতে সীজারিয়ার প্রায় তিনশত জনাকীর্ণ প্রশস্ত রাস্তা ছিল। আমর বিন্ আতের হিজরীতে শহরটি অবরোধ করেন। কিন্তু বহুদিন অবরুদ্ধ থেকেও তখন শহরটি আত্মসমর্পণ করে নি। আবুওবায়দার মৃত্যুর পর ওমর ইয়াজিদ্-বিন্- সুফিয়ানকে তাঁর স্থলাভিষিক্ত নিযুক্ত করেন ও সীজারিয়া অধিকার করতে নির্দেশ দেন। ইয়াজিদ সতেরো হাজার সৈন্য নিয়ে সীজারিয়া অবরোধ করেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তিনি ভ্রাতা আমীর মুআবিয়াকে কর্মাধ্যক্ষ নিযুক্ত করে দামে প্রত্যাগমন করেন ও মৃত্যু আলিঙ্গন করেন। মু’আবীয়া বারে বারে শহরটি আক্রমণ করেও অকৃতকার্য হন। শেষে ইউসুফ নামক একজন ইহুদী একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গপথ দেখিয়ে শহরে প্রবেশের সুবিধা করে দেয়। তখন সহজেই শহরের প্রধান দ্বারটি খুলে ফেলা হয় এবং মুসলিম সৈন্যরা অবাধে শহরে প্রবেশ করে, প্রায় আট হাজার খ্রিস্টান সৈন্য নিহত হওয়ার পর শহরটি সম্পূর্ণরূপে অধিকৃত হয়। অতঃপর সিরিয়া-দিগন্তের সব বিপক্ষশক্তি একেবারে বিধ্বস্ত হয়ে যায় এবং সিরিয়া পূর্ণভাবে আরব সাম্রাজ্যের এলাকাভুক্ত হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআইরিন – পিয়ের লেমেইত
    Next Article আমার বোকা শৈশব – আবদুল্লাহ আবু সায়ীদ

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }