Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হযরত ওমর – আবদুল মওদুদ

    লেখক এক পাতা গল্প288 Mins Read0
    ⤶ ⤷

    ইসলামের আলোকধারায়

    ওমরের জীবনের প্রায় সাতাশ-আটাশ বছর কেটে গেছে। মধ্যযৌবন-কাল।

    ঠিক এই সময়ে প্রায় ৬১০ খ্রিস্টাব্দে বিশ্বজগৎ এক নতুন জীবনের আস্বাদ লাভ করে। এক নয়া জ্যোতির বিকিরণ হয় আরবের হিরার গুহায়। কালক্রমে জগজ্জ্যোতিরূপে সে আলো ছড়িয়ে পড়ে সবখানে, সবদেশে। ইসলাম তার পরিচয় I

    কিন্তু এ আলোকশিখা, এ সিরাজুম্-মুনীরার বিকিরণ দাবানল গতিতে হয় নি। একটু একটু করে ধীর-মন্থর গতিতে তার দীপ্তি বিকশিত হয়েছিল।

    আর এই আলোকবর্তিকা নির্ভয়ে এবং নীরব হয়ে নম্র হয়ে প্রাণ পর্যন্ত পণ করে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন, সেই নরকুলধন্য কামেল মানুষটি। তাঁর পবিত্র দেহের উপর দিয়ে নির্বিচারে ও নির্মমভাবে স্রোত বয়ে গেছে নির্যাতনের, নিপীড়নের। তার আপন গোত্রীয় এমনকি নিকট-আত্মীয়দের নিকট থেকে এসেছে কতো ভ্রূকুটি প্রদর্শন, কতো শাসন-বচন, কতো শাস্তিবচন। কিন্তু নিজের মাঝেই শক্তি ধরে নিঃশঙ্কচিত্তে উদার কণ্ঠে তিনি বিলিয়ে চলেছেন শান্তির ললিত বাণী, ইসলামের বাণী। নিখিল মানবের অভয়দাতা, ত্রাণকর্তা হযরত মুহম্মদের কণ্ঠে বার বার ধ্বনিত হচ্ছে তওহীদ-মন্ত্র ‘লা- শরীক আল্লাহ্-’।

    একটির পর একটি প্রদীপ জ্বলতে থাকে এ বাণীর তড়িৎস্পর্শে। এক এক করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় খোঁজে।

    নবুয়ত-প্রাপ্তির পর প্রায় ছয় বছর কেটে যাচ্ছে। এ দীর্ঘকালে প্রায় পঁয়তাল্লিশ জন পুরুষ একুশ জন নারী ইসলাম কবুল করেছেন। কারও কারও মতে এ সংখ্যার সামান্য কম-বেশি হতে পারে।

    কিন্তু এই স্বল্পসংখ্যক ইসলাম কবুলকারীদের উপরেও বিপক্ষ দলের নির্যাতন নিপীড়নের অন্ত ছিল না। জুলুম ও অত্যাচারের ঝড় বয়ে গেছে তাদের উপর। তাদের কেউ কেউ আবিসিনিয়ায় (হাবশ) আশ্রয় খুঁজেছে প্রাণের দায়ে রসুলে আকরমের অনুমতি নিয়ে।

    ওমরের কানেও এসেছে এই তওহীদ-বাণী। কিন্তু গুমরাহীর অন্ধকারায় তাঁর সহৃদয় মন সঠিকভাবে আবদ্ধ। পাষাণে সারা জাগছে না। বারে বারে ধাক্কা দিয়ে প্রতিহত হচ্ছে। পাষাণ প্রাণকে আরও বিরুদ্ধমনা,. কুলিশ-কঠোর করে তুলছে।

    আপন ঘরে বাঁদী লবিনাহ মুসলিম হয়ে গেছে এ খবরে ওমর ক্ষিপ্তপ্রায় হয়ে গেছেন। বেদেরেগভাবে তাকে বেধড়ক প্রহার করে চলেছেন। শেষে নিজেই ক্লান্ত হয়ে শাসাচ্ছেন, ‘থাম্ থাম্! আমি একটু নিশ্বাস ফেলি তার পর আবার প্রহার শুরু করবো।’

    কিন্তু তবুও যে তওহীদ-মন্ত্রে দীক্ষিত একজনকেও ফিরানো যায় না। এ অগ্নিশিখায় সন্দীপিত একটি হৃদয়ও বশ মানে না। টলে না, দমে না। শুধু ঘরে-ঘরে জ্বলে উঠছে দ্বীন-ইসলাম লাল মশাল। এ কোন শরাব, কোন আবেহায়াত পান করাচ্ছেন আবদুল্লাহ-নন্দন?

    খাত্তাব-নন্দন শুধু ভাবেন, আর ভাবেন! কী উপায়ে এ বিপ্লব-তরঙ্গের গতিরোধ করা যায়।

    সহসা তাঁর মাথায় মতলব এলো, সব অনর্থের মূল ইসলাম-প্রবর্তককে নিঃশেষ করলেই এ বিপদ দূর হয়। অগ্নিশিখার উৎসমূল নির্বাপিত করলেই সব চিন্তাভাবনার অবসান হয়।

    যেই চিন্তা, সেই কাজ। ওমর খোলা তরবারি হাতে নিয়ে সোজা চললেন আঁ-হযরতের সন্ধানে।

    পথেই দেখা হলো নূয়াইম-ইবনে-আবদুল্লাহর সঙ্গে। নূয়াইম ওমরেরই বংশজ এবং গোপনে তিনি ইসলাম কবুল করেছিলেন। আরও করেছিলেন ওমরের চাচাতো ভাই সাইদ, যিনি খাত্তাবের এক কন্যাকে শাদী করেছিলেন এবং স্ত্রীকেও ইসলামের সহধর্মিণী করেছিলেন। ওমর অবশ্য এসব কিছুই জানতেন না।

    নুয়াইম ওমরের হাতে নাঙ্গা তলোয়ার, চোখে-মুখে তীব্র উত্তেজনা ও ঘন ঘন তপ্ত নিশ্বাস দেখে কিছুটা বিস্মিত হলেন। জিজ্ঞাসা করলেন, ‘কি ব্যাপার?’ ওমর সোজাসুজি বললেন, ‘মুহাম্মদকে খুন করতে চলেছি।’

    নুয়াইম বললেন, ‘বনি-হাশিম ও বনি আবদে-মুনাফদের ভয় কর না? তারা তোমায় জ্যান্ত রাখবে কি?

    ওমর ক্রোধে চিৎকার করে উঠলেন, ‘মুহাম্মদের উপর এতো দরদ কেন? বুঝি ইসলাম কবুল করেছ? তবে এসো, তোমাকে দিয়েই শুরু করা যাক।’ নুয়াইম শেষের হাসি হেসে বললেন, ‘নিজের ঘরের খবর রাখো কি? তোমার ও ভগিনীপতিটি যে আগেই ইসলাম কবুল করেছে।’

    একথা শুনে ওমর ক্রোধে দিশাহারা হয়ে ভগিনী ফাতেমার বাড়ীতে ছুটলেন। ফাতেমা ও সাঈদ তখন রুদ্ধদ্বার ঘরে খোবাবের নিকট কোরআনুল করিম তেলাওয়াত করছিলেন। ওমরের কর্কশ হাঁক শুনেই খোবাব লুকিয়ে গেলেন।

    ওমর তীক্ষ্ণকণ্ঠে জিজ্ঞাসা করলেন, ‘কী পড়া হচ্ছিল?’

    ফাতেমা বললেন, ‘ও কিছু না।’

    ওমর বললেন, ‘আমার নিকট কিছুই লুকাতে চেষ্টা করো না, আমি সব জেনে ফেলেছি। তোমরা দু’জনেই নাকি ধর্মত্যাগ করেছ?’ একথা বলার সঙ্গে সঙ্গেই তিনি সাঈদকে ধরে প্রহারের পর প্রহার করতে লাগলেন। স্বামীকে রক্ষা করতে ফাতেমা ছুটে এলেন, কিন্তু তিনি প্রহারে প্রহারে জর্জরিত হয়ে গেলেন। তাঁর কোমলাঙ্গ ফেটে রক্তধারা ছুটলো।

    কুপিতা সিংহিনীর মতো ফাতেমা তখন গর্জে উঠলেন, ‘ওমর, তোমার যা খুশী করতে পার। সত্যই আমরা ইসলাম কবুল করেছি এবং কিছুতেই আমরা আমাদের ‘দ্বীন’ ত্যাগ করতে পারবো না।’

    সেই মুহূর্তে ওমরের মনে জন্ম নিল বিচিত্র এক সমবেদনা। তা কেবল কোমলাঙ্গী নারীদেহে রক্তধারা দর্শনসঞ্জাত নয়, একই নাড়ীর টানেও আপ্লুত নয়; চিরায়ত মানবতার বেদনার্ত চিত্তের এ স্বাভাবিক উপলব্ধি। ওমর শান্ত স্তব্ধ হয়ে গেলেন।

    কিছুক্ষণ পর লজ্জাজড়িত কণ্ঠে ওমর ভগিনীকে অনুরোধ করলেন, আচ্ছা, শোনাও তো-কী পড়ছিলে তোমরা!

    ফাতেমা লুক্কায়িত কোরআনের আয়াতসমূহ ওমরের সামনে তুলে ধরলেন। ওমর পাঠ করলেন :

    আসমান ও জমিনে যা কিছু আছে, সমস্ত আল্লাহর মহিমা গান করে, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ।

    পাষাণ হিমগিরি গলে যাচ্ছে। ঘন তমসাবৃত অন্ধ হৃদয়ে আলোর খেলা শুরু হয়েছে। ওমর আবার পড়লেন, আল্লাহ ও তাঁর রসূলের উপর ঈমান আনো।

    বাণীর এ কী অনাস্বাদিত সুর-মূর্ছনা! এ যে কানের ভিতর দিয়ে সোজা কর্ণমূলে বেজে উঠে সারা প্রাণ আকুল করে তোলে। কান্না ও হর্ষের দোল-দোলায় মানুষ অভিভূত হয়ে উঠে। সংশয়-দ্বিধা-ভয় সব কেটে যাচ্ছে। ধ্রুব-জ্যোতিতে মনের সব অন্ধকার কেটে যেয়ে আলোয় আলোময় হচ্ছে। বিশ্বাসীর ঋজু ভঙ্গিতে অন্তর মন উজ্জীবিত হয়ে আসছে।

    বিচিত্র অনুভূতিতে আচ্ছন্ন ওমর হৃদয়-কন্দরে যেন চিরবাঞ্ছিতের ডাক শুনতে পেলেন। তিনি সহসা ঘোষণা করলেন : লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসূলুল্লাহ্। আমায় তাঁর নিকট নিয়ে চলো।

    তখন রসূলে-আকরম ছিলেন-সাহাবা আরকামের বাড়ীতে। সাফা পর্বতের সানুদেশে। ওমর নিজেই সেখানে উপস্থিত হলেন ও দরওয়াজায় সজোরে ধাক্কা দিলেন। তাঁর হাতে নাঙ্গা তলোয়ার দেখে সাহাবাদের অনেকের মুখে আতঙ্ক ফুটে উঠলো আমীর হামযা বললেন : আসতে দাও ওমরকে। যদি বন্ধুভাবে এসে থাকে, অতি উত্তম কথা। অন্য মতলব থাকে তো আমি নিজেই তার শির লুটিয়ে দেব।

    শান্ত সমাহিতচিত্ত ওমর ধীর পদক্ষেপে ভিতরে প্রবেশ করলে রসূলে-আকরম নিজেই তাঁর দিকে অগ্রসর হলেন। একটা মানুষকে বিশ্বাসে উজ্জীবিত করতে হলে যেমন বিশ্বাসীর ঋজুভঙ্গি আনতে হয় শরীরে, তাই এনে আঁ-হযরত ওমরের বস্ত্রাঞ্চলে ঝটকা মেরে বললেন : ওমর! কী ইচ্ছা নিয়ে এখানে এসেছো? এই দৃঢ়গম্ভীর বাণী শুনেই ওমরের চিত্ত কেঁপে উঠলো। তিনি নম্রসুরে ধীরে ধীরে বললেন, আমি ইসলাম কবুল করতে এসেছি। এ জওয়াব শুনেই আঁ-হযরতের কণ্ঠে উদাত্তসুরে ধ্বনিত হলো : আল্লাহু আকবর! সঙ্গে সঙ্গে সাহাবাদের কণ্ঠেও ধ্বনিত হলো: আল্লাহু আকবর! যে ভাব গম্ভীর ধ্বনি দূর-দিগন্তে মক্কার পর্বত-শ্রেণীতেও কেঁপে কেঁপে বয়ে গেল।

    ওমরের ইসলাম গ্রহণ সম্বন্ধে এটিই অতি প্রসিদ্ধ ও বিশ্বস্ত কাহিনীরূপে স্বীকৃত হয়। কিন্তু ওমরের নিজস্ব বয়ান মতে আর একটি কাহিনীও আছে। এখানে সেটিও উল্লেখযোগ্য।

    ওমর নিজেই বলেন : আমি ইসলাম থেকে বহু দূরে ছিলাম। জাহেলিয়াতের অন্ধকারায় এমনভাবে আবদ্ধ ছিলাম যে, আমি তখন শরাব পান করতাম এবং খুবই উল্লাসের সঙ্গে পান করতাম। আমার মহফিলে তখন কোরায়েশকুলের সব নওজওয়ানই ভীড় জমাতো। এক রাতে আমি নিজস্ব মহফিলে উপস্থিত হয়ে দেখলেম, অন্য কেউ তখন হয় নি। তখন চিন্তা করলেম, মক্কায় অমুক পানশালায় গেলে মদ মিলতে পারে। কিন্তু সেখানে যেয়েও বঞ্চিত হলেম। তখন চিন্তা করলেম, আচ্ছা! এ সময় কাবায় সাত কিংবা সত্তর বার প্রদক্ষিণ (তওয়াফ) করলে বেশ হয়। এ উদ্দেশ্যে আমি কাবায় উপস্থিত হয়ে দেখি, রসূলুল্লাহ্ তখন নামায পড়ছেন। লক্ষ্য তাঁর শাম অঞ্চলের দিকে এবং তাঁর ও শামের মধ্যস্থলে কাবা অবস্থিত। তাঁকে দেখেই চিন্তা করলেম, তাঁর বাণী শোনবার এটাই সবচেয়ে উত্তম সুযোগ। অতএব শোনাই যাক। কিন্তু এ আশঙ্কা হলো, খুব কাছাকাছি গেলে যদি তিনি ভয় পান। এরূপ ভেবে আমি ‘হজরে আসওয়াদের নিকট দিয়ে গিলাফে-কাবায় ঢুকে পড়লেম ও নিঃশব্দে তাঁর নিকটবর্তী হলেম। তিনি নামাযে কোরআন পাক তেলাওয়াত করছিলেন। আমিও চলতে চলতে একেবারে তাঁর সামনে পড়ে গেলাম। তখন তাঁর ও আমার মধ্যখানে গিলাফে-কাবা ব্যতীত আর কিছুই ছিল না। কোরআনের মধুর বাণী আমার মর্ম স্পর্শ করতে লাগলো, ইসলাম আমার হৃদয়-দুয়ার খুলে দিয়ে নিঃশব্দে নীরবে প্রবেশ করতে লাগলো। আমি শান্তভাবে দাঁড়িয়ে রইলেম। রসূলুল্লাহ্ নামায শেষ করে গৃহাভিমুখে চলতে লাগলেন। আমিও তাঁর পিছনে পিছনে চলতে লাগলেম। তিনি স্বগৃহের নিকটবর্তী হয়ে আমার পদশব্দে চকিত হয়ে আমার দিকে ফিরলেন ও আমায় চিনলেন। হয়তো তাঁর সন্দেহ হলো, আমি কোনও কুমতলবে তাঁর অনুসরণ করছি। তখন সাহস সঞ্চয় করে বেশ উচ্চস্বরেই তিনি বললেন, খাত্তাব-নন্দন এ সময় কেন তুমি এসেছো? আমি বিনীতভাবে বললেম, আল্লাহ্র রসূলে ও তাঁর ওহীর উপর ঈমান আনবার জন্য। তিনি আল্লাহ্র প্রশংসায় মুখর হয়ে আমায় বললেন : আল্লাহ তোমায় সত্যপথের অনুসারী করেছেন। একথা বলে তিনি আমার বুকে হাত রাখলেন এবং আমার মুক্তি ও সত্যপন্থী হওয়ার জন্যে প্রার্থনা জানালেন। এভাবে আমি তাঁর দ্বীনের ঐশ্বর্যের অধিকারী হয়ে গেলেম।

    কাহিনী দুটির সত্যাসত্য তর্কিত হলেও এ-বিষয় তর্কাতীতভাবে প্রমাণিত যে, ওমরের ইসলামে দীক্ষা ইতিহাসের এক ক্রান্তিকালীন ঘটনা। পূর্বে ইসলামের প্রচার হচ্ছিল ধীরমন্থর গতিতে। যাঁরা মুসলিম হয়েছেন, তাঁরা নিজেদের দীক্ষা রেখেছেন গোপন করে এবং গোপনে ইসলামের সেবা করেছেন। প্রকাশ্যে ইসলাম অনুষ্ঠান পালন সহজ ছিল না, দিবালোকে জনসমক্ষে কাবাগৃহে নামায আদায় করা ছিল অসম্ভব ব্যাপার। কিন্তু ওমরের দীক্ষার পর সব কিছুই পরিবর্তিত হয়ে গেল। তিনি প্রকাশ্যে সকলের মুখের উপর ইসলামের দীক্ষা গ্রহণ প্রচার করতেন এবং অকুতোভয়ে বিপক্ষদলের সব রকম বিরোধ ও হিংসামূলক কাজের প্রতিদ্বন্দ্বিতা অগ্রাহ্য করে প্রকাশ্য মুসলিমদেরকে নিয়ে বিপক্ষদলের তীব্র বিরোধিতা অগ্রাহ্য করে প্রকাশ্যে কাবাগৃহে নামায আদায় করেন। ইবনে হিশাম আবদুল্লাহ ইবনে-মাসুদের একটি উক্তির বরাত দিয়ে বলেছেন।

    ওমর ইসলাম গ্রহণ করার পর কোরায়েশদের সঙ্গে বহু সংঘাতের সম্মুখীন হন। কিন্তু শেষ পর্যন্ত তিনিই জয়ী হন এবং শেষ পর্যন্ত কাবায় প্রবেশ করে নামায আদায় করেন। আমরাও তাঁর শরীক হয়েছিলাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআইরিন – পিয়ের লেমেইত
    Next Article আমার বোকা শৈশব – আবদুল্লাহ আবু সায়ীদ

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }