Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হযরত ওমর – আবদুল মওদুদ

    লেখক এক পাতা গল্প288 Mins Read0
    ⤶ ⤷

    ইরাক-আযম বিজয় (প্রথম পর্যায়)

    মাদায়েনের পতনের পর পারসিক জাতি নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্যক অনুধাবনে তৎপর হয়। এতোদিন তারা আরব জাতিকে অসভ্য ভেবে অবজ্ঞার চোখে দেখতো। এখন বাস্তব অবস্থা তাদের মোহমুক্তি ঘটলো। এখন আরব নামেই তাদের অন্তরাত্মা কেপে ওঠে। প্রতিটি পারসিক শাসক নিজের নিরাপত্তা সম্বন্ধে সচেতন হয়ে ওঠেন এবং নিজ অনুচরদের একত্রিত করে নিজ নিজ অধিকার সংরক্ষণে প্রস্তুত হতে থাকেন। এভাবে পারস্যের প্রতি অংশে আরব অভিযানের বিরুদ্ধে সমর-ঘাঁটি গড়ে ওঠে এবং দুর্দম আরবশক্তি প্রতিহত করতে যত্নবান হয়।

    সর্ব প্রথমে জাজিরার শাসক আরবদের সঙ্গে শক্তি পরীক্ষায় অগ্রসর হন। জাজিরাহ ইরাক-আরবের সীমান্তেই অবস্থিত ছিল। সা’দ এসব সংকাদ ওমরের গোচরীভূত করলে আবদুল্লাহ বিন-আলুমুতামকে একটি বাহিনীসহ প্রেরণ করেন। ওমর অবস্থায় গুরুত্ব বিবেচনা করে সম্মুখরক্ষীদলের নায়ক রাবি বিন আল-আফকল, দক্ষিণ বাহুর নায়ক হারিস বিন হাসান, বাম বাহুর নায়ক ফারাতে বিন্-হাযান ও পঞ্চাতদলের নায়ক হানি বিন্-কয়েসকে নিয়োগ করেন। আবদুল্লাহ পাঁচ হাজার সৈন্য নিয়ে প্রথমে তারকিক দুর্গ অবরোধ করেন। প্রায় একমাস ধরে এ অবরোধ চলে এবং কুড়িবার চেষ্টা করা হয় সুরক্ষিত দুর্গটি বাহুবলে অধিকার করার। শেষে যেসব আরব-গোত্র পারসিকদের সহযোগী ছিল, তাদেরকে বশীভূত করে পারসিকদের বিরুদ্ধে উত্তেজিত করা হয়। তাদের সহযোগিতায় পারসিকদেরকে বিধ্বস্ত করা হয় ও দুর্গটি অধিকৃত হয়।

    সতেরো হিজরীতে (৬৩৮ খ্রি.) সা’দ পাঁচ হাজার সৈন্যসহ আয়ায বিন ঘানামকে পাঠান জাজিরাহ অধিকার করতে। আয়ায শীঘ্রই অভিযান শুরু করেন এবং রিহা নামক শৈলদুর্গে ছাউনি ফেলেন। এখানকার শাসক প্রথমে বাধা দান করেন। কিন্তু সহজেই পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করেন এবং জিয়া কর প্রদান করতে স্বীকৃত হন। অতঃপর সমগ্র জাজিরাহ আয়াযের হস্তগত হয়। আয়ায আরও কিছুদিন অভিযান চালিয়ে রিকাহ, হারান প্রভৃতি স্থানীয় অঞ্চল সম্পূর্ণরূপে অধিকার করেন।

    পনেরো হিজরীতে মুগিরাহ বিন-শুবাহ বসরার শাসনকর্তা নিযুক্ত হন। তিনি লক্ষ্য করলেন, বস্ত্রার অতি সন্নিকটে খুজিস্তান অবস্থিত। অতএব বস্ত্রার শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে এ পারসিক রাজ্যটি আশু অধিকার করা বাঞ্ছনীয়। সতেরো হিযরীতে তিনি হরমুষ শহর নামে প্রখ্যাত আওয়ায আক্রমণ করেন। তথাকার শাসক শালিয়ানা সামান্য পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতিতে শান্তি প্রার্থনা করেন। মুগিরাহ এ শর্তেই সন্তুষ্ট হন। পর বছরে মুগিরার স্থলে আবু মুসা আশারী শাসনকর্তা নিযুক্ত হন। শাসক পরিবর্তনের সুযোগে আওয়ায শাসক শালিয়ানা কেবল কর দেওয়া বন্ধ করেন নি, প্রকাশ্যে বিদ্রোহ করতেও প্রস্তুত হলেন। আবু মুসা ক্রুদ্ধ হয়ে আওয়ায অবরোধ করেন। পারসিকরা অসম সাহসে যুদ্ধ করে পরাজিত হয় এবং প্রায় দশ হাজার বন্দী হয়। ওমরের আদেশে পরে তাদের মুক্তি দেওয়া হয়। অতঃপর আবু মুসা মনাযির নামে বিখ্যাত সুরক্ষিত শহর অবরোধ করেন। কিন্তু শহরবাসীরা অতুল বিক্রমে প্রতিরোধ করে এবং মুহাজির বিন্-জিয়াদ নামক একজন মশহূর সেনানায়ককে বন্দী করে নির্মমভাবে হত্যা করে।

    আবু মুসা-মুহাজিরের ছোট ভাই রাবিকে মনাযির দখলের ভার দিয়ে শুস্ অঞ্চলের দিকে অগ্রসর হন। রাবি কয়েক দিনেই মনাযির ভূমিসাৎ করে ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নেন! আবু মুসা শুস্ অবরোধ করে বাইরের সব যোগাযোগ বন্ধ করেন। তখন স্থানীয় শাসক বাধ্য হয়ে সন্ধি করেন এই শর্তে যে, তার পরিবারের একশত মানুষকে মুক্তি দিতে হবে। শাসক নাম উচ্চারণ করতে করতে শতপূর্তি হয়ে গেল, তবু তার নাম উচ্চারিত শেষ হলো না। আবু মুসা শাসককে হত্যা করেন। অতঃপর রামহর্ষ অবরুদ্ধ হলে বার্ষিক আট লক্ষ দিরহাম কর দেওয়ার শর্তে নিষ্কৃতি পায়।

    এই সময় কিা ইয়েজ্দগির্দ কুম শহরে অবস্থান করছিলেন। বিখ্যাত পারসিক বীর হরমুযান কিার সমীপে উপস্থিত হয়ে প্রার্থনা করেন, আওয়ায ও ফারস্ প্রদেশের শাসনভার তাঁর হস্তে দেওয়া হোক। তিনি আরবদের অগ্রগতি রোধ করবেন। ইয়েজর্দি তাঁকে এই দুটি বিশাল প্রদেশের শাসক নিযুক্ত করেন এবং এক বিরাট বাহিনীও অর্পণ করেন। খুজিস্তানের রাজধানী শুস্তারে বহু শাহী বালাখানা ও সেনানিবাস ছিল। হরমুযান কিল্লাটির সংস্কার করে শক্তিশালী করেন এবং চারদিকে পরিখা নির্মাণ করেন। অতঃপর চারদিকে প্রচারকদল পাঠিয়ে তিনি বাসিন্দাদের ক্ষেপিয়ে তোলেন মুসলিমদের বিরুদ্ধে। যে জাতীয়তা জ্ঞান ও আরবদের প্রতি সাধারণ ঘৃণা পারসিকদের মজ্জাগত ছিল, পুনরায় তা সন্দীপিত হয় এবং দলে দলে সৈন্য সমবেত হয়। আবু মুসা খলিফার নিকট আশু সাহায্য প্রার্থনা করেন। প্রথমে কুফা থেকে নুমান বিন-মাকরান আসেন এক হাজার সৈন্য নিয়ে। কিন্তু শত্রুপক্ষের সুবিশাল বাহিনীর শাসক আমর উপস্থিত হন আরও ঊর্ধ্ব সংখ্যক সৈন্য নিয়ে। জুলুলা থেকে জরীর বেলী উপস্থিত হন একদল সৈন্য নিয়ে। এভাবে শক্তিবৃদ্ধি হওয়ায় আবু মুসা শুস্তারের শহরতলীতে উপস্থিত হয়ে শিবির স্থাপন করেন।

    হরমুযান বিশাল সংখ্যক বাহিনীর গর্বে প্রথমেই আক্রমণ করা স্থির করেন এবং অতর্কিতে মুসলিমদের আক্রমণ করেন। আবু মুসা অপূর্ব কৌশলে সৈন্য বিন্যাস করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। উভয়পক্ষ বীরবিক্রমে যুদ্ধ করতে থাকে, কিন্তু মীমাংসা হয় না। শেষে বারা বিন মালিক অসমসাহসে একদল সৈন্য নিয়ে দুর্গ প্রাকারের দ্বারদেশে ছুটে যান। এখানে হরমুযান অমিতবিক্রমে যুদ্ধরত ছিলেন। দুই বীরের মিলন হলো। বারু শহীদ হলেন। তখন মুজজাত বিন সাত্তার ঝাঁপ দিয়ে হরমুযানের উপর পড়েন ও এক মারাত্মক আঘাত হানেন। হরমুযান ও এ আঘাত ও প্রতিরোধ করেন এবং আততায়ীকে হত্যা করেন। শেষে মুসলিমদেরই জয় হয় এবং এক হাজার শত্রুসেনা নিহত ও ছয়শত বন্দী হয়। হরমুযান দুর্গমধ্যেই আশ্রয় নিয়ে যুদ্ধ চালাতে থাকে।

    যুদ্ধের আর শেষ হয় না। শেষে একজন শহরবাসী আবু মুসার নিকট প্রস্তাব করে, তাকে প্রাণভিক্ষা দিলে সে নগর-প্রবেশের গুপ্তপথ দেখিয়ে দিতে পারে। আবু মুসা এ প্রস্তাবে সহজেই স্বীকৃত হন। লোকটি তখন আশরাশ নামক এক আরবীকে ভৃত্যের ছদ্মবেশে নগর প্রদেশের ভূগর্ভস্থ গুপ্তপথ দেখায়। আরও দেখায় হরমুযানের শাহী বালাখানা এবং সমগ্র শহরের প্রধান প্রধান স্থান। হরমুযান সে রাত্রে নিশ্চিন্তে সভাসদদের নিয়ে পানাহারে মত্ত ছিলেন। সবকিছু অন্ধি-সন্ধি বিশেষভাবে জ্ঞাত হয়ে আশরাশ্ আবু মুসার নিকট ফিরে আসেন এবং দাবী জানান তাঁকে দুশো প্ৰকৃত সাহসী ও বিশ্বাসী সৈন্য দিলে তিনি শহর অধিকার করতে পারেন। তখনই দুশো নির্ভীক সাহসী সৈন্য প্রস্তুত হয়ে গেল আল্লাহ্র রাহে প্রাণ দিতে। আশরাশ্ তাদেরকে নিয়ে নিশ্ছিদ্র অন্ধকার রাত্রিতে পূর্বে দেখানো গুপ্তপথ দিয়ে দুর্গপ্রাকারের সদর দরওয়াজায় উপস্থিত হন এবং অতর্কিতে শাস্ত্রীদেরকে নিহত করে দুর্গদ্বার খুলে দেন। আবু মুসা বাহিনী নিয়ে বাহিরে সুযোগের অপেক্ষায় ছিলেন। দুর্গদ্বার খোলা পেয়ে মুসলিম বাহিনী পঙ্গপালের মতো শহরে ঢুকে পড়ে এবং হতভম্ব শহরবাসীদেরকে সহজেই দমন করে ফেলে।

    হরমুযান হতাশ হয়ে দুর্গশীর্ষে আশ্রয় গ্রহণ করেন। আক্রমক মুসলিমরা তাঁর নিকটবর্তী হতে চেষ্টা করলে তিনি হুমকি দিয়ে বলেন : আমার তৃণীরে এখনও একশোটি শর আছে এবং একশো জন ধরাশায়ী না হওয়া পর্যন্ত আমায় কেউ বন্দী করতে পারবে না। তবে আমি এ শর্তে আত্মসমর্পণ করতে রাযী আছি, আমায় অক্ষত দেহে মদিনায় পাঠিয়ে দিতে হবে এবং আমার ভাগ্য নির্ধারণ-তা সে যা-ই হোক- ওমরের হাতেই হবে। আবু মুসা এ প্রস্তাবে সম্মত হন এবং আনাস বিন্-মালেকের সঙ্গে হরমুযানকে মদিনায় প্রেরণ করেন। তাঁর সঙ্গে তাঁর পরিবারবর্গ ও অধীনস্থ কয়েকজন সরদারও যান। মদিনার নিকটবর্তী হয়ে তিনি শাহের মূল্যবান পরিচ্ছদ ধারণ করলেন, মাথায় দিলেন ‘আযিন’ নামধেয় মূল্যবান মণিমুক্তাখচিত তাজ এবং কটিতটে ঝুলতে লাগলো মহামূল্য প্রস্তরাদি খচিত তরবারির খাপ। এভাবে খুব জাঁকজমকের সঙ্গে সজ্জিত হয়ে হরমুযান মদিনায় প্রবেশ করেন ও জিজ্ঞাসা করেন, খলিফার বালাখানা কোথায়? তিনি ভেবেছিলেন, যাঁর সেনাবাহিনী কিসারার গর্ব ধূলিস্যাৎ করতে পারে এবং যাঁর নাম-যশ পৃথিবীময় কীর্তিত, তিনি নিশ্চয়ই বিশাল শাহী বালাখানায় বিশেষ সমারোহে বাস করেন। কিন্তু যখন তাঁকে মসজিদে চত্বরে ধূলিশয্যায় শায়িত ওমরকে দেখিয়ে দেওয়া হয়, তখন তাঁর বিস্ময়ের অবধি থাকে না।

    ওমর রাজসমারোহের মূর্ত প্রতীক হরমুযানকে দেখে শুধু বললেন, এসব মিথ্যাময়ী পৃথিবী মায়াময় ছলনা মাত্র। তারপর আলাপ শুরু হলো। হরমুযানের পরিচয় পেয়েই ওমর অন্তরে রোষে ফুলে উঠেছিলেন। কাদিসিয়ার যুদ্ধের পর এই লোকটি বারেবারে সা’দের সঙ্গে সন্ধির প্রতারণা করেছে। শুস্তারের যুদ্ধে এর হাতেই দু’জন মুসলিম বীর নিহত হয়েছেন। এসব চিন্তা করতে করতে ওমরের দু চোখে বহ্নিশিখা জ্বলে উঠেছিল। তিনি এমন ব্যক্তিকে প্রাণদণ্ডেরই আদেশ দিবেন, স্থিরসিদ্ধান্ত করছিলেন। কিন্তু আত্মসমর্পনের সুযোগ দিলে হরমুযান নিজের কার্যাবলীর কী সাফাই দেন, তাই তিনি নীরবে শ্রবণ করছিলেন। হরমুযান ওমরের চোখ-মুখের ভাব দেখে নিজের জীবন সম্বন্ধে সন্দিহান হয়ে বললেন : হে ওমর! যতদিন খোদা আমাদের সহায় ছিলেন, আপনারা আমাদের ক্রীতদাস ছিলেন, এখন আল্লাহ্ আপনাদের সহায় ছিলেন, তাই আমরা গোলাম হয়েছি। অতঃপর তিনি পানি চাইলেন। তাঁকে পানি দেওয়া হলো। কিন্তু পাত্রখানি হাতে নিয়ে আরয করলেন, যতক্ষণ না তাঁর পান শেষ হয়, ততক্ষণ যেন তাঁকে হত্যা করা না হয়। ওমর প্রার্থনা মঞ্জুর করেন।

    সহসা পানপাত্রটি নামিয়ে হরমুযান বললেন, আমি এ পানি পানই করবো না, এবং আপনি ওয়াদা মতো আমায় হত্যা করতে পারেন না। ওমর এ যুক্তির ফাঁকিতে আশ্চর্য হয়ে ভাবছেন, সহসা হরমুযান উচ্চকণ্ঠে কলেমা শাহাদত পাঠ করে ইসলামে তাঁর নিষ্ঠা প্রকাশ করে বললেন আমি পূর্বেই হৃদয় দিয়ে ইসলাম কবুল করেছি, কিন্তু প্রথমে তা প্রকাশ না করে এই ফন্দির আশ্রয় নিয়েছি, যাতে লোকে না ভাবে, হরমুযান তলোয়ারের ভয়ে ইসলাম কবুল করেছে। অতঃপর ওমরের সব রাগ পানি হয়ে গেল। তিনি হরমুযানকে ক্ষমা করলেন এবং মদিনায় বাস করার অনুমতি দিলেন। হরমুযানের বার্ষিক বৃত্তিও নির্দিষ্ট হলো দুই হাজার মোহর। অতঃপর হরমুযান ইসলামের হিতৈষী হয়ে ওঠেন। তিনি প্রায়ই ওমরের সাহচর্যে থাকতেন। ফারস্ ও পারস্য সাম্রাজ্যের অন্যান্য অঞ্চলে অভিযান চালাবার সময় ওমর বহুবার তাঁর পরামর্শ গ্রহণ করেছেন। পরে যখন ওমর শহীদ হন, তখন তাঁকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ ওঠে হরমুযানের বিরুদ্ধে। ওবায়দুল্লাহ্ বিনওমরের এ বিষয়ে কোনও সন্দেহ থাকে না এবং তিনি হরমুযানকে নিহত করেন।

    অতঃপর শুস্তারের অনতিদূরে অবস্থিত জন্দিসাবুর অবরোধ করা হয়। কয়েকদিন ধরে এ অবরোধ চলে, কিন্তু শহরটি শায়েস্তা হয় না। হঠাৎ একদিন দেখা গেল, শহরবাসীরা সদর দরওয়াজা খুলে রেখেছে এবং নিশ্চিন্তে আপন আপন কর্ম করে যাচ্ছে। এর কারণ অনুসন্ধানে জানা গেল, মুসলিমরা জিয়া কর গ্রহণ করার শর্তে তাদের নিরাপত্তা ও শান্তির প্রতিশ্রুতি দিয়েছে। আরও অনুসন্ধানে সঠিক জানা গেল, একজন মুসলিম গোলাম তাদের সঙ্গে এ সন্ধি করেছে। আবু মুসা এরূপ অবস্থার স্বীকৃতি দিতে রাযী না হয়ে বিষয়টি ওমরের গোচরে আনেন। ওমর নির্দেশ দেন, মুসলিমের গোলাম ও মুসলিম, অতএব তার সন্ধি করায় মুসলিমদেরই অঙ্গীকার করা হয়েছে এবং তা অবশ্য পালনীয়। জন্দিসাবুরের অধিকারে সমগ্র খুজিস্থান প্রদেশে ইসলাম বিস্তৃত হয়ে পড়ে।

    আমরা পূর্বেই লক্ষ্য করেছি, শাহানশাহ্ ইয়েজর্দি মাদায়েন থেকে ফেরার হয়ে হুলওয়ানে আত্মগোপন করেন। কিন্তু সেখানেও তাড়া খেয়ে রায় পলায়ন করেন। সেখানের শাসক আবাজাদুয়াহ্ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তিনি ইস্পাহান ও কিরমানের পথ ধরে খোরাসানে উপস্থিত হন এবং মার্ভ শহরে বাস করতে থাকেন। তাঁর সঙ্গে আছে পবিত্র ও অনির্বাণ পারসী অগ্নি, শাহী তাজ মহামূল্য হীরামণি-মাণিক্যাদি এবং আপন শাহী আত্মীয়স্বজন। এখানে তিনি পবিত্র অগ্নির জন্যে একটি মন্দির নির্মাণ করেন এবং আপাতত কোন দিক থেকে বিপদের আশঙ্কা নেই দেখে কতকটা নিশ্চিন্ত হয়ে পূর্বতন শানশওতসহ শাহী দরবার স্থাপন করেন। ইতিমধ্যে দুঃসংবাদ আসে যে, খুজিস্তান আরবদের অধিকারে চলে গেছে এবং সাম্রাজ্যের প্রধান স্তম্ভ হরমুযানও বন্দী হয়ে মদিনায় প্রেরিত হয়েছেন। এসব সংবাদে ইয়েজ্‌গিদ পিঞ্জরাবদ্ধ কেশরীর ন্যায় রাগে ফুলতে লাগলেন। সত্য বটে তিনি রাজধানী থেকে বিতাড়িত ও পূর্বেকার সুখস্বর্গ থেকে বিচ্যুত কিার সে ত্রাসসঞ্চারী শক্তিমত্তা ও মানমর্যাদা ধুল্যবলুণ্ঠিত; কিন্তু তবুও তিনি তিন হাজার বছরের ঐতিহ্যশালী শাহী বংশের উত্তরাধিকারী। এ সুনাম এতো সহজে মুছে যেতে পারে না। আর এতোদিন পারসিকদের ও প্রদেশসমূহের শাসককুলের ধারণা ছিল যে, আরব-অভিযান একটা সাময়িক ঘূর্ণিবায়ু মাত্র, যার আবর্তে পারস্য- সীমান্ত পর্যন্ত আবর্তিত হয়ে সব শান্ত হয়ে যাবে, অভ্যন্তরে তার স্পর্শ লাগবে না। কিন্তু খুজিস্তান পর্যন্ত আরব অধিকার বিস্তৃত হওয়ায় তাদের মোহমুক্তি হয়ে গেল। তারা সভয়ে দেখলো, মুসলিমরা তাদের গৃহে প্রবেশ করতে আরম্ভ করেছে, তাদেরকে আশ্রয়চ্যুত করে তাদের ঘরবাড়ী, ধনসম্পদ দখল করেছে। তখন শাসককুল পরস্পর যোগাযোগ করে এই বহিঃশত্রুকে আর অগ্রসর হতে না দেওয়ার উদ্দেশ্যে এক যোগে প্রতিরোধ করতে প্রস্তুত হতে লাগলেন। তাবারিস্তান, জুর্জান, দমাত্তন্দ, রায়, ইস্পাহান, হামদান এমনকি সুদূর খোরাসান ও সিন্ধুর সীমান্ত পর্যন্ত সমগ্র পারসিক সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশের শাসকরা একযোগে সমর-প্রস্তুতিতে সমগ্র জনগণকে মাতিয়ে তুললেন।

    সময় ও সুযোগ বুঝে ইয়েজর্দি এসব শাসকের নিকট বিশেষ দূত পাঠিয়ে নির্দেশ দিতে লাগলেন আর একবার সকলের শক্তির সমবায়ে সাধারণ শত্রুকে প্রতিরোধ করতে ও নিশ্চিহ্ন করতে হবে। এসব উদ্যম আয়োজনের ফলে দেড় লক্ষ সৈন্যের এক বিরাট বাহিনী সমবেত হলো কুম্ শহরের বিশাল প্রান্তরে। এখানে বিভিন্ন কারখানায় সমরাস্ত্র প্রস্তুত হতে লাগলো। হরমুযের পুত্র মরদান শাহকে ইয়েজর্দি এই বিশাল বাহিনীর সিপাহসালার নিযুক্ত করেন এবং নির্দেশ দেন, অবিলম্বে নিহাওন্দে যাত্রা করে আরবদের মুকাবিলা করতে। পুরাকালের মন্ত্রপূত ‘কাভাহ্’ ঝাণ্ডা উড়তে লাগলো মরদান শাহের মাঙ্গলিক ধ্বজা হয়ে।

    কুফার শাসনকর্তা আম্‌মার বিন-ইয়াসির পারসিক পক্ষের সব সমরায়োজনের বিস্তৃত বিবরণী পাঠালেন ওমরের নিকট। ওমর মসজিদে-নববীতে সমবেত জনগণের সম্মুখে সে বিবরণী পাঠ করে বললেন: হে আরবের জনগণ! এবার পারসিকরা একযোগে কোমর বেঁধে দাঁড়িয়েছে, দুনিয়া থেকে মুসলিমদের চিহ্ন মুছে দিতে। এখন কী করণীয় আমাদের? তালহা বিন্ ওবায়দুল্লাহ্ বললেন: হে আমিরুল মুমেনীন! দীর্ঘদিনের অভিজ্ঞতা তোমায় বিচক্ষণ করে তুলেছে। আর আমরা তোমার হুকুম তামিল করা বই কিছু জানি নে। ওসমান পরামর্শ দিলেন: আমার মতে এখনই সিরিয়া, ইয়ামেন ও বসরার শাসকদের নির্দেশ দেওয়া হোক, অবিলম্বে নিজ নিজ বাহিনীসহ ইরাক রওয়ানা হতে, আর আপনি স্বয়ং মদিনাবাসীদের নিয়ে রওয়ানা হোন। কুফার সমস্ত সৈন্য আপনার ঝাণ্ডার নিচে সমবত হোক, আর সেখান থেকে আমরা একত্রে নিহাওয়ন্দের দিকে রওয়ানা হবো। সকলেই সমন্বয়ে এ প্রস্তাব সমর্থন করলো, শুধু আলী প্রথম নীরব রইলেন। ওমর তাঁর দিকে দৃষ্টিপাত করলে তিনি পরামর্শ দিলেন: সিরিয়া ও বসরা থেকে সমস্ত সৈন্য চলে গেলে সীমান্তস্থিত শত্রুরা আমাদের অধিকৃত অঞ্চল দখল করে ফেলবে, আর আপনি মদিনা থেকে চলে গেলে সারা আরবে এমন সাংঘাতিক আন্দোলন উঠবে, যা দমন করা কঠিন হবে। অতএব, আমার মতে আপনি মদিনাতেই থাকুন, আর সিরিয়া, ইয়ামেন ও বসরা থেকে এক তৃতীয়াংশ করে সৈন্যসংখ্যা ইরাকে পাঠানোর নির্দেশ দেওয়া হোক। ওমর এ পরামর্শ সমীচীন মনে করেন। কিন্তু তবু প্রশ্ন থেকে যায়, কার হাতে এ অভিযানের ভার দেওয়া যায়?

    ওমরের একটি প্রকৃষ্ট গুণ এই ছিল যে, তিনি মানুষের গুণ ও সামর্থ্যের প্রকৃত সমঝদ্বার ছিলেন। সকলেই তাঁর এ চারিত্রিক বৈশিষ্ট্য জ্ঞাত ছিল। এ জন্যে সকলেই একবাক্যে জানালো, ওমরই সমর-নেতা নির্বাচন করুন। ওমর নুমান বিন্ মাকরানকে সিপাহসালার নিযুক্ত করেন। নুমান ত্রিশ হাজার সৈন্য নিয়ে নিহাওন্দের দিকে যাত্রা করেন। বহু প্রবীণ সাহাবা এ যুদ্ধে শরীক হন। চরমুখের সংবাদ অবলম্বন করে নুমান বিনা বাধায় নিহাওন্দ থেকে নয় মাইল দূরবর্তী স্থান ইস্পাহানে উপস্থিত হয়ে ছাউনি ফেলেন। ওমরের নির্দেশে ফাসে অবস্থিত মুসলিমরা সেদিকের পারসিকদের নিহাওন্দ যাত্রাপথে বাধাদান করে।

    উভয়পক্ষে প্রস্তুতি হতে লাগলো সম্মুখ যুদ্ধের। পারসিকরা প্রথমে সন্ধির প্রস্তাব দিয়ে দূত চেয়ে পাঠালো। এ কাজে পারদর্শী মুগিরাহ বিন-শুবাহুকে প্রেরণ করা হয়। তিনি পূর্বে ইয়েজগির্দের নিকট ও রুস্তমের নিকট দৌত্যগিরি করেছিলেন। মরদান শাহ্ শান-শওকতের সঙ্গে দরবার সাজিয়ে স্বর্ণসিংহাসনে বসলেন হীরা-মাণিক্য-খচিত মুকুট পরে। তাঁর দুপাশে বসলেন শাজাদারা ও সাম্রাজ্যের আমীররা স্বর্ণমুকুট মাথায় দিয়ে সোনার জরি-মিশ্রিত রেশমী পরিচ্ছদে এবং দুহাতে স্বর্ণ বলয়ে শোভিত হয়ে। পিছনের দুসারিতে খাড়া হলো উন্মুক্ত ও ঝলসিত তরবারি হস্তে রক্ষী সেনাদল। সন্ধি সম্বন্ধে আলোচনা শুরু হলে মরদান শাহ্ প্রভুত্বব্যঞ্জকস্বরে বললেন: হে আরববাসীরা! যদি কোনও জাতি ঘৃণ্য হিসেবে অন্য সব জাতিকে অতিক্রম করে থাকে, তা সে তোমরাই। আমার সিংহাসনের চতুর্দিকে দণ্ডায়মান তীরন্দাজরা এক নিমেষে তোমার ভাগ্য শেষ করে দিতে পারে। কিন্তু তোমাদের দূষিত রক্তে তাদের তীর কলঙ্কিত করতে চাই নে। তোমরা এখনই আমাদের রাজ্যসীমা ত্যাগ করলে তোমাদের ক্ষমা করে দেবো। মুগিরাহ্ শ্লেষমিশ্রিত কণ্ঠে জওয়াব দিলেন: আপনি সত্যই বলেছেন, আমরা ঘৃণ্য ও অস্পৃশ্য। কিন্তু এদেশের সম্পদরাশি আমাদের দেহ যতক্ষণ ভূমিসাৎ না হচ্ছে, ততক্ষণ আমরা এসব বিলাস ত্যাগ করে এক পাও নড়বো না। মুগিরাহ্ আর বাক্যব্যয় না করে স্থান ত্যাগ করলেন এবং সন্ধির সব আশা নির্মূল হয়ে গেল।

    অতঃপর উভয়পক্ষে সম্মুখ যুদ্ধের জন্য প্রস্তুত হলো। পারসিকরা নিজেদের সম্মুখে বিস্তীর্ণ স্থান জুড়ে গোখরু কাঁটা ছড়িয়ে দিল। তাঁর ফলে মুসলিমদের সম্মুখে অগ্রসর হওয়া কষ্টকর হয়ে পড়ে, কিন্তু পারসিকরা সুযোগ মতো আক্রমণ করতে থাকে। তখন তোলায়হার উপদেশ মতে মুসলিম বাহিনী ছয় সাত মাইল দূরে যুদ্ধার্থে প্রস্তুত হয়ে রইলো এবং কাকা’ একদল বাহিনী নিয়ে নগর আক্রমণ করতে অগ্রসর হলেন। পারসিকরা শহর ছেড়ে তাদের আক্রমণ করলে তারা পিছু হটতে লাগলো এবং এভাবে পারসিকরা গোখরু কাঁটার এলাকা ছাড়িয়ে মুসলিমদের ধাওয়া করলো। তাদের আক্রমণে মুসলিমরা হতাহত হতে লাগলো, তবুও নুমান প্রতি আক্রমণের নির্দেশ দেন না। মুগিরাহ ও অন্যান্য সেনানায়করা বারবার আক্রমণ করতে চাইলেন। কিন্তু নুমান আঁ-হযরতের নিয়মানুযায়ী দ্বিপ্রহর অতীতের অপেক্ষা করতে লাগলেন। সূর্য দ্বিপ্রহরের রেখা অতিক্রম করলেই মুসলিমরা বীরবিক্রমে যুদ্ধ আরম্ভ করে। হতাহতের সংখ্যায় যুদ্ধক্ষেত্রে পরিপূর্ণ হয়ে যায় এবং রক্তেরও স্রোত বইতে থাকে। সহসা নুমানের অশ্ব হোঁচট খেয়ে তাঁকে নিয়ে পড়ে যায় ও তিনি মারাত্মক আঘাত পান। সঙ্গে-সঙ্গে তাঁর কনিষ্ঠ ভ্রাতা নুয়ায়েম তাঁর টুপি মাথায় পড়ে ও ঝাণ্ডা হাতে করে তাঁর অশ্বে সওয়ার হয়ে যুদ্ধের নির্দেশ দিতে লাগলেন। সাধারণ সৈন্যরা নুমানের অবস্থা জানতে পারলো না। নুমান কড়া আদেশ দিলেন, তাঁর দিকে ভ্রুক্ষেপ না করে যুদ্ধ চালিয়ে যেতে। সন্ধ্যার পূর্বেই মুসলিম পক্ষের জয় সূচিত হলো এবং পারসিকরা বিধ্বস্ত হয়ে গেল।

    নুমান তখনও জীবিত ছিলেন। একজন সেনা তাঁকে বিজয়-সংবাদ দিলে তিনি আল্লাহ্ শুকরগুজারী করে নির্দেশ দেন, এখনই খলিফার নিকট সংবাদ পাঠাও। তারপর তিনি জান্নাতবাসী হন।

    অতঃপর হুদায়ফাহ্ বিন্-ইয়ামান মুসলিমদের সিপাহসালার নিযুক্ত হন। তিনি বিজয়-গৌরবে নিহাওন্দে প্রবেশ করেন। সেখানে একটি অতি প্রাচীন অগ্নি-মন্দির ছিল। মন্দিরের পুরোহিত তাঁর সম্মুখে কিরা পারভেজের সঞ্চিত এক পেটিকা বহুমূল্য মণি মুক্তা উপস্থিত করে। হুদয়াফাহ্ মালে-গনিমাত বিজয়ী সেনাদের মধ্যে বিভাগ করে দিয়ে তার এক পঞ্চমাংশ ও উক্ত পেটিকাটি মদিনায় প্রবেশ করেন। ওমর কয়েক সপ্তাহ যুদ্ধক্ষেত্রের সংবাদ না পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। এখন বিজয় বার্তা পেয়ে আনন্দে অধীর হলেন। কিন্তু নুমানের শাহাদতের সংবাদ শোনা মাত্র তিনি ক্রন্দন করতে লাগলেন। কাসেদ তাঁকে মৃতদের নাম বলতে থাকে। শেষে বলে, আরও যারা শহীদ হয়েছে তাদের নাম সে জানে না। ওমর কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ্ নিশ্চয়ই তাদের চিনে নেবেন। মণি-মুক্তার পেটিকা তাঁর সম্মুখে উপস্থিত করা হলে তিনি বললেন, এসব আমার সম্মুখ থেকে সরিয়ে নিয়ে যাও। হুদায়ফাকে বলো, এ সমস্ত বিক্রয় করে সংগৃহীত অর্থ সৈন্যদের মধ্যে বিলিয়ে দিতে। সেগুলি বিক্রয় করে পাঁচ কোটি দিরহাম পাওয়া যায়। মুসলিমরা যুদ্ধের পর পারসিকদের হামাদান পর্যন্ত তাড়া করে। প্রায় ত্রিশ হাজার পারসিক নিহাওন্দের যুদ্ধে নিহত হয়। মুসলিমরা এ যুদ্ধকে ‘বিজয়ের বিজয়’ নামে অভিহিত করেন।

    এখানে একটি কথা উল্লেখযোগ্য, এই যুদ্ধেই ফিরোয় নামে একজন পারসিক বন্দী হয়। এই ফিরোযই পরবর্তীকালে ওমরকে হত্যা করেছিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআইরিন – পিয়ের লেমেইত
    Next Article আমার বোকা শৈশব – আবদুল্লাহ আবু সায়ীদ

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }