Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    আখতারুজ্জামান ইলিয়াস এক পাতা গল্প286 Mins Read0
    ⤶ ⤷

    কৌতুকে ক্রোধের শক্তি

    একটি চিঠিকে ধরে ১৪টি শিরোনামে ১৫টি লেখা নিয়ে প্রকাশিত হয়েছে আসহাবউদ্দীন আহমদের দাম শাসন দেশ শাসন। মোট ৮০ পৃষ্ঠার বই, এর মধ্যে ঠাঁই করে নিয়েছে কত বিচিত্র ব্যাপার। অর্থনীতির সঙ্গে রাজনীতির অবিচ্ছিন্ন সম্পর্ক, রাষ্ট্রব্যবস্থায় ঘোরতর অসঙ্গতি, আমাদের দেশে শিক্ষিত পেটি বুর্জোয়া ও বুর্জোয়া সমাজে সামস্ত মনোভাবের দাপট, বিত্ত ও ভোগের ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণীর ভেতরকার মস্ত ফারাক, বিদ্যাচর্চায় অনুরাগের ক্রমবর্ধমান অভাব, সমাজতান্ত্রিক দেশে গণতন্ত্রের নামে সাম্রাজ্যবাদের ফাঁদে পা দেওয়া, পুলিশের হাতের ভেতর থেকে রাজনৈতিক কর্মীর পালিয়ে যাওয়া, বড় রাজনৈতিক নেতার ব্যক্তিত্ব ও জনপ্রিয়তার আঁচল ধরে পাতি নেতাদের সিংহাসনে আরোহণ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দাঙ্গা রোখার সংকল্প—সবই ধরে রাখার চেষ্টা করা হয়েছে রোগা বইটার দুই মলাটের মধ্যে। এত সব ব্যাপার, পড়তে কিন্তু, হাঁসফাঁস লাগে না, সদালাপী লেখক গল্প করতে করতে সবাইকে ধরে রাখেন। এই কাজটি তিনি এমনভাবে করেন যে, পাঠকের মনে হয় সে শুধু কথা শুনছে না, বরং সমান মর্যাদার সঙ্গে আলাপে যোগ দিচ্ছে।

    দ্রব্যমূল্য যতই মানুষের ক্রয়ক্ষমতার বাইরে যেতে থাকে, দেশের সরকারের ব্যর্থতা ততই প্রকট হতে থাকে। দামের বাড়াবাড়ি হলে সরকার মুখ থুবড়ে পড়েও যায়। ব্যাপারটা জানে না কে? এরকম ঘটনা আমরা চোখের সামনে ঘটতে দেখেছি। কিন্তু, বিষয়টি তাৎপর্য পায় যখন আসহাবউদ্দীন আহমদ একজন নিরক্ষর মুচির পর্যবেক্ষণকে তুলে ধরেন তাঁর নিজের ভাষায়। আসহাবউদ্দীন আহমদ বরাবরই শেকসপিয়রের ভক্ত, যে-কোনো প্রসঙ্গে শেকসপিয়রের যথাযথ ব্যবহারে তাঁর জুড়ি নেই। বইয়ের নাম-রচনাটিতে জুলিয়াস সিজারে মুচির সংলাপ এবং তাঁর নিজের পরিচিত বাঙালি মুচির প্যাঁচাল পাড়াকে একটি অভিন্ন মাত্রায় এনে তাঁর বক্তব্যকে এমন ভঙ্গিতে প্রকাশ করেন যে, পাঠক লেখকসুদ্ধ প্রত্যেকটি চরিত্রের সঙ্গে একাত্ম অনুভব করেন। নিরক্ষর নিম্নবিত্ত মানুষ নিজের অভিজ্ঞতা থেকে, বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম থেকে যে-উপলব্ধি অর্জন করেন তার অকপট ও সরল প্রকাশের ভেতর লেখক দার্শনিকের প্রজ্ঞা লক্ষ করেন। আসহাবউদ্দীন আহমদ একজন বিদ্বান লোক, দেশের বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি। কিন্তু বিদ্যা তাঁর রচনায় কাঁটার মতো বেঁধে না, পাণ্ডিত্য তাঁর কাণ্ডজ্ঞানকে এতটুকু পণ্ড করতে পারেনি। বই-পড়া-চোখ দিয়ে তিনি মানুষকে দেখেন না, বরং চোখের সামনে যা ঘটে বইয়ের সঙ্গে তা মিলিয়ে দেখে তবে ঐ পড়া বইয়ের যথার্থতা বিবেচনা করেন। ভাই, তত্ত্ব তাঁর লেখায় তাঁর ব্যক্তিত্বকে উপচে ওঠে না, বরং প্রতিদিনকার জীবনযাপনের ভেতর যা দেখেন তা-ই এমন শাদাসিধাভাবে বলেন যে, পাঠক টেরই পায় না যে, তত্ত্বটি কীভাবে তাঁর ভেতরে একেবারে গেঁথে গিয়েছে। যেমন ‘ফুটপাত ইজ নট হেডপাত’ লেখাটিতে রাষ্ট্রব্যবস্থার ঘোরতর অসঙ্গতি এমন ঘটনার ভেতর দিয়ে দেখেন যে সারপ্রাইজের গল্পের মতো পাঠক চমকে ওঠে না; কিন্তু লেখকের সঙ্গে একই ভাবে অনুভব করে যে, এটা কেমন দেশ যেখানে কাউকে তার ভিটেমাটিসুদ্ধ উচ্ছেদ করাটা কোনো অন্যায় কাজ নয়, আর পথচারীদের জন্য তৈরি ফুটপাথে মাথা পেতে শোয়াটা হল ঘোরতর বেআইনি কাজ?

    পুঁজিবাদের খোঁড়া বিকাশের সঙ্গে উদ্ভূত মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চমধ্যবিত্ত, কিংবা বুর্জোয়াশ্রেণীর শিক্ষিত মানুষের স্বভাবে সামস্ত মনোভাব কী রকম দাপটের সঙ্গে রাজত্ব করে আসহাবউদ্দীন আহমদ আমাদের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ঐ শ্রেণীর লোকদের সময়জ্ঞানশূন্যতা সম্বন্ধে কয়েকটি ঘটনার কথা বলে। লেখাটি পড়তে পড়তে এর শিরোনামে ‘হাতঘড়ি খুলে ফেলুন’ বলে যে ধমক দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত বলেই বিবেচিত হয়। এর পরের লেখাটি তওবা তওবা’। এখানে একজন পরহেজগার ও গোঁড়া বৃদ্ধ মুসলমানের কথা বলা হয়েছে যিনি অসুস্থ হয়ে শহরের একটি হাসপাতালে আসতে বাধ্য হয়েছেন। রক্ষণশীল ধর্মবিশ্বাস থেকে মহিলা-নার্সের সেবা তিনি ঘৃণায় প্রত্যাখ্যান করেন এবং এমনকী তাদের সঙ্গে —এইসব বেগানা আওরতের সঙ্গে একই ছাদের নিচে থাকাটাও গুনার কাজ বিবেচনা করে হাসপাতাল থেকে বেরিয়ে যান। লেখক এখানে সামস্ত মানসিকতার সঙ্গে পুঁজিবাদের সংঘাতের কথা সরাসরিভাবে ব্যক্ত করেছেন। এই লেখাটির একটি ছোটগল্প হয়ে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু ছোটগল্পের কাঠামোর ভেতর থাকা তাঁর স্বভাবে নেই। তিনি ভালোবাসেন গল্প করতে। গল্প করার এই ভঙ্গিটিকে ছোটগল্পে কীভাবে ব্যবহার করা যায় সেদিকে গল্পকাররা একটু মনোযোগ দিতে পারেন।

    এরকম আরেকটি লেখার নাম ‘জমিহীনের জমির ক্ষুধা’। এখানেও ছোটগল্পের ছায়া হঠাৎ ঠাহর করা যায়। নিজের জমি থেকে উচ্ছেদ হয়ে ভিখারি বনে যাওয়া একজন সর্বহারাকে কোনো প্রভাবশালী ব্যক্তি অনেক চেষ্টা তদবির করে হয়তো সরকারি ব্যবস্থায় খানিকটা চিকিৎসার সুযোগ করে দিলেও দিতে পারেন। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থায় জমিহীনকে খাস জমি বরাদ্দ করা? কক্ষনো নয়। সেটা কিছুতেই সম্ভব নয়। এমনকী, প্রাদেশিক পরিষদের মাননীয় সদস্য মনেপ্রাণে চাইলেও তা হওয়ার জো নেই। আসহাবউদ্দীন আহমদ স্পষ্ট কথায় জানিয়ে দেন, চলতি সমাজব্যবস্থায় সূর্য পূর্বদিকে না-উঠে পশ্চিম দিকে উঠতে পারে, শিলা জলে ভাসতে পারে, মাদার গাছে কাঁঠাল ধরতে পারে, কিন্তু ভূমিহীন কোনোদিন জমি পেতে পারে না। এর জন্য দরকার বিপ্লবী নেতৃত্ব। এই নেতৃত্ব বুর্জোয়াশ্রেণীর পার্টি থেকে আসবে না। আসবে শোষিত শ্রেণীর পার্টি থেকে। এই শেষ কয়েকটি বাক্য পাঠক না-পড়লেও লেখকের গল্প করার ভঙ্গিতেই কিন্তু তাঁর ক্ষোভ ও সংকল্প গভীরভাবে অনুভব করতে পারেন।

    সমাজতন্ত্রের সাম্প্রতিক আপাত-বিপর্যয় সাম্রাজ্যবাদী চক্রান্তের ফল—এই সত্যটিকে যথাযথ অনুভব করে আসহাবউদ্দীন আহমদ চীনের বর্তমান নেতাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাদের গণতন্ত্রের নামে তথাকথিত জানালা খোলার নীতির ফল শুভ হতে পারে না। এই জানালা দিয়ে মুক্ত বাতাস আসবে না, যা আসবে তা হল পুঁজিবাদের ক্ষয়িষ্ণু সমাজের দূষিত নিশ্বাস। মৌলবাদের বিশ্বব্যাপী অভ্যুত্থান যে কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং সমাজতন্ত্রবিরোধী এই চক্রান্তেরই একটি অংশ এই বিষয়েও তাঁর সন্দেহ নেই তা জানিয়ে দিয়েছেন একটি চিঠিতে। সাম্প্রদায়িকতাকে তিনি ধিক্কার জানান ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’ নামে লেখাটিতে। প্রতিক্রিয়াশীল শাসকগোষ্ঠী নিজেদের আসন ঠিক রাখার জন্য কীভাবে সাম্প্রদায়িকতার শরণাপন্ন হয় তার একটি সংক্ষিপ্ত ও তথ্যপূর্ণ বিশ্লেষণ এখানে পাওয়া যায়। কিন্তু শিরোনামটি বিভ্রান্তিকর। এই ‘অধম তুমি’টা কে? তাদের সঙ্গে তিনি উত্তম হবেন কেন? ধর্মের উন্মাদনায় যারা নরবলিযজ্ঞে মত্ত হয়, বানোয়াট দেবতার বানোয়াটতর জন্মস্থান আবিষ্কার করে যারা মধ্যযুগীয় বর্বরতায় উন্মাদ করতে চায় কোটি কোটি মানুষকে তাদের সঙ্গে সহমর্মিতা বোধ করে এদেশের কোন অপশক্তি। এতে কোনো সন্দেহ নেই যে, ঐসব তৎপরতায় এখানে উৎসাহিত হয় তারাই যারা ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর নরহত্যাযজ্ঞের সহায়ক চাকরবাকর, নারীধর্ষণে পাকিস্তানি সেনাবাহিনীর পিম্প এবং লক্ষ লক্ষ গৃহে অগ্নিসংযোগের মচ্ছবে ঐ সেনাবাহিনীর আগুনবরদার। ভারতীয় মৌলবাদী ও বর্ণবাদী চক্রান্ত এবং বাঙালি মৌলবাদী ও ধর্মাঙ্ক চক্রান্ত হল সাম্রাজ্যবাদের দুই জারজ সন্তান। ইতর এই জানোয়ারদের কারও সঙ্গেই উত্তম ব্যবহার করার কোনো কারণ নেই। নিজ নিজ দেশে এরা কেবল বিশেষ সম্প্রদায়ের বিপক্ষ শক্তি নয়, এরা গোটা দেশবাসীর এক নম্বর শত্রু। এদের যে-কাউকে ক্ষমা করা মানে সাম্রাজ্যবাদের হাতকে শক্ত করা। আসহাবউদ্দীন আহমদের আলোচ্য লেখায় দুই দেশের মৌলবাদী ধর্মান্ধ ইভরগোষ্ঠী সম্বন্ধে ব্যাখ্যা না-থাকার জন্যই বিষয়টি শেষ পর্যন্ত অস্পষ্ট রয়ে যায়।

    বইটিতে সমাজব্যবস্থার অসঙ্গতি খুব প্রকটভাবে উন্মোচিত হয়েছে ‘এঁটো” নামে লেখাটিতে। সমাজচেতনার সঙ্গে শিল্পক্ষমতার সামঞ্জস্য ঘটায় এখানে লেখকের অসাধারণ সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। “নিয়ম হল মানুষ খাবে গোশত। কুকুর খাবে হাড্ডি। প্রকৃতি কুকুরের দাঁতগুলোকে সেভাবে তৈরি করেছে। কিন্তু অবস্থা এমন হয়েছে যে, মানুষেরই একটি অংশ ‘ভোজ উৎসবে নিমন্ত্রিত অতিথিদের ফেলে দেয়া হাড় চিবিয়ে খাচ্ছে’। এই কুৎসিত দৃশ্য দেখে লেখকের বমি-বমি ভাব হয়। গড়ে প্রবল বিবমিষা হয় পাঠকেরও। যে-শক্তি কাউকে কাউকে গোশত খাওয়ার সুযোগ করে দেয় এবং অনেককে সেই গোশতের এঁটোহাড্ডি চিবুতে বাধ্য করে সেই সমাজব্যবস্থাকে সজোরে উগরে দেওয়ার বিবমিষায় পাঠক দারুণ অস্বস্তি বোধ করে। ঠাট্টা ও বিদ্রূপের ভঙ্গিতে আসহাবউদ্দীন আহমদ একটু নিচু স্বরেই যে-ক্রোধ প্রকাশ করেছেন তার ধাক্কা কিন্তু প্রবল। বেশ শক্ত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্বর্ণমুকুট – গোপেন্দ্র বসু
    Next Article বৃশ্চিক – পিয়া সরকার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026
    Our Picks

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }