Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    আখতারুজ্জামান ইলিয়াস এক পাতা গল্প286 Mins Read0
    ⤶

    চাকমা উপন্যাস চাই

    চাকমা ভাষায় সাহিত্যের সঙ্গে আমার যোগাযোগ মোটে এক বছরের, তাও বাংলা অনুবাদের হাত ধরে। ভাসাভাসা ধারণা নিয়ে এ নিয়ে একটি প্রবন্ধ ফেঁদে বসা বেয়াদবির শামিল, এ-ধরনের কম ঘটান মত্ত মত্ত পণ্ডিত-সমালোচকরা, তাঁদের কাছে বিদ্যাচর্চা মানে ছুরিকাঁচি নিয়ে শিল্পীদের ময়নাতদন্তে নামা। কিন্তু আমি আমার মাতৃভাষায় তোতলাতে তোতলাতে গল্প-উপন্যাস লেখার চেষ্টা করি; কানা হোক, খোঁড়া হোক, সেগুলো আমার অনেক কষ্ট, অনেক সুখ, অনেক পুলক ও অনেক উত্তেজনার প্রকাশ; তাই ঐসব অজর, অক্ষর ও চোখে পিচুটি জমা মহাপণ্ডিতদের অত কঠিন কঠিন দায়িত্ব নেওয়া কি আমার পোষায়।

    তবে আমি কোন সাহসে চাকমা সাহিত্য নিয়ে লিখি আমার সাহস হল চাকমা বন্ধুদের সঙ্গে দিনের পর দিন চিঠি লেখা আর চিঠি পাওয়া: বাংলায় তাদের কবিতা, গল্প, রূপকথা পড়া এবং চাকমা ভাষায় সেগুলো শোনা; তাদের সঙ্গে গল্প করা, ঝগড়া করা এবং আবার ভাব করার অভিজ্ঞতা। আরও আছে। কী? —সবচেয়ে বেশি সাহস পেয়েছি তাদের সঙ্গে পাহাড়ে, জনপদে, নদীতে, পাঠশালায়, বিহারে, গানের জলসায় এবং কবিতার আসরে খুব কাছ থেকে তাদের দেখে। কয়েক মাস থেকে আমার কেবলই মনে হচ্ছে চাকমাদের উপন্যাস চাই। চাকমা শিল্পীর লেখা চাকমা ভাষার উপন্যাস চাই; সেই উপন্যাসের বেশির ভাগ লোক চাকমা, তাদের বাড়ি রাঙামাটি কী খাগড়াছড়ি কী সুন্দরবনের কোনো পাহাড়ি জনপদে, তাদের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে তাদের বঞ্চনা, অপমান ও প্রতিরোধ এমন মিলেমিশে থাকবে যে একটি থেকে আরেকটি আলাদা করা যাবে না।

    চাকমাদের পুরনো কাব্য উপাখ্যান ‘রামাধন ধনপুদি’র বাংলা অনুবাদ হয়েছে কিনা জানি না, আমি এক তরুণ চাকমা বন্ধুকে দিয়ে এর ছিটেফোঁটা সামান্য অংশ অনুবাদ করিয়ে নিয়ে পড়েছি, আর গল্পটা শুনেছি অনেকের মুখে। গেংগুলি বা কথকরা পুরুষানুক্রমে চাকমা জনপদে জনপদে এই উপাখ্যান সুরে আবৃত্তি করে বেড়ান। এটি ছাড়াও সমিল ছন্দে রচিত আরও অনেক কাহিনী গেংগুলিরা এখন আবৃত্তি করে বেড়ান। অনুমান করতে পারি যে, তাঁদের সৃজনশীল আবৃত্তির সঙ্গে সঙ্গে চাকমা গাথার নতুন নতুন প্রসঙ্গ যুক্ত হয়, পুরনো কিছু-কিছু অংশ হয়তো ঝরেও পড়ে। তবে বড় ধরনের যোগ-বিয়োগ বোধহয় ঘটে না, কারণ পুরনো চাকমা গাথা তাদের গভীর ভালোবাসা ও ভক্তির সম্পদ, এর গায়ে বড় ধরনের চিড় ধরানো চাকমা গেংগুলির পক্ষে সম্ভব নয়। সুতরাং যতই জনপ্রিয় হোক, আধুনিক চাকমা কি এই উপাখ্যানগুলোতে সম্পূর্ণ সাড়া দিতে পারেন?

    বাংলায় চাকমা কবিতা পড়েছি অনেক, বাংলা অনুবাদ পড়ে ও মূল চাকমায় শুনে এটুকু বুঝি যে চাকমা কবিরা আজ ক্ষুব্ধ। পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার দুর্যোগ ও নিজ দেশে পরবাসী হওয়ার অপমান তাঁদের কবিতাকে দিনদিন উত্তেজিত করে তুলছে।

    আগে চাকমারা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গেছে জীবিকার তাগিদে; সেটা গৃহচ্যুতি তো নয়ই, এমনকী গৃহত্যাগও তাকে বলা যাবে না। পার্বত্য চট্টগ্রামের, আরও আগে সমগ্র চট্টগ্রামের, সমস্ত পাহাড় জুড়েই ছিল তাদের বাড়ি, চাকমারা ছিল মস্ত বড়, বিশাল বাড়ির বাসিন্দা। সব পাহাড়ই তাদের কোল দেওয়ার জন্য উনুখ; নিজেদের শরীর তারা উর্বর করে রাখত, একেকটি পাহাড় নিজের সমস্ত রস উজাড় করে দিয়ে এইসব শান্ত ছেলেমেয়েদের মুখে অন্ন তুলে দিত। পাহাড়ি ছেলেমেয়েরা পাহাড়ের স্নেহ নিংড়ে নিয়ে ফের পাড়ি জমাত অন্য পাহাড়ের দিকে। আবার এই ‘অন্য’ পাহাড়টিও তার দুগ্ধভারাক্রান্ত স্তন নিয়ে নীরবে তাকিয়েই থাকত, ছেলেমেয়েরা পা বাড়ায় সামনের দিকে আর সুখী পাহাড় একটুখানি ঘুমিয়ে নিয়ে ফের নিজেকে উর্বর করে সাজাতে তৈরি হয়। পাহাড় এই ছেলেমেয়েদের কী না-দিয়েছে? জুম চাষ করে তারা পাহাড়ের বুক থেকে তুলে এনেছে ধান, যব, নানা সবজি : পাহাড়ের বন থেকে পেয়েছে পশু, পাখি, আর কত রকমের ফল। আবার, ছেলেমেয়েদের পরনের কাপড়ের সংস্থানও হয়েছে পাহাড় থেকেই, পাহাড়ের কার্পাসে তাদের কাপড় তো হয়েছেই, এই তুলা দিয়ে রাজার খাজনাও মেটানো গেছে।

    তাই এক পাহাড় থেকে আর-এক পাহাড়ে যাওয়া পাহাড়িদের গৃহত্যাগ নয়, বরং মায়ের এক স্তন থেকে আরেক স্তনে মুখ গুঁজে মাকে নিবিড় করে অনুভব করা। এই মায়ের বুক থেকে শিশুর মুখ উপড়ে ফেলার চক্রান্ত কিন্তু আজকের নয়। দুশো বছর আগে গোটা উপমহাদেশকে উপনিবেশে পরিণত করার দক্ষযজ্ঞের শিকার হয়েছে এই পাহাড়ি জাতিরাও। অষ্টাদশ শতাব্দীর শেষে উপনিবেশদাবীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে নিয়োজিত হয়েছিল চাকমারা। ঐ সময়টি তো পূর্ব ভারতের সবটা জুড়েই বিস্ফোরণ : সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ওয়াহাবি, ফরায়েজি। একই সময়ে কার্পাস মহলের জুমিয়ারা যে অন্যায় খাজনা দিতে অস্বীকার করে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করে, তার মহিমা ঘোষণা করতে আমাদের এত দ্বিধা কেন? দেশের ইতিহাসে তারা ঠাঁই পায় না কেন? দেশের এক কোণে থাকার কারণে তারা ইতিহাসেরও আড়ালে পড়ে যাবে? নাকি তাদের আড়াল করে রাখার চক্রান্তের অংশ হল অন্য জাতের কাছে তাদের ইতিহাস গোপন করা আর তাদের নিজেদের ইতিহাস চাকমাদের ভুলিয়ে দেওয়া? ফরাসি বিপ্লবের পর বলা হয়েছে, বিপ্লব তার নেতাদের খেয়ে ফেলে। এখানে দেখি, বিপ্লবের নেতাদের বংশধররা লুকিয়ে রাখেন পূর্বপুরুষের শৌর্যের কাহিনী। সাম্রাজ্যবাদের তোষণে নিয়োজিত হয়ে জাতির ইতিহাস মুছে ফেলতে তাঁরা তৎপর হয়ে ওঠেন।

    এতে ইতিহাসের ঘটনা হয়তো চাপা পড়ে, নায়কদের নাম ভুলে যায় মানুষ, ফন্দিবাজ পেশিশক্তির কাছে মাথা না-নুইয়ে নিজেদের তুলার স্তূপে আগুন জ্বালাবার কথাও কেউ মনে রাখে না। কিন্তু সেই আগুন নেভে না। ধিকিধিকি করে তা জ্বলতে থাকে চাকমা রক্তের ভেতরে। তাদের ওপর একেকটি বা এলে তাই লাফিয়ে ওঠে দীপ্ত শিখায়।

    উপমহাদেশের রাজনীতি থেকে পাহাড়িদের আড়ালে রাখার যত চেষ্টাই করা হোক, এর ফল থেকে তারা রেহাই পাবে কেন? দেশ ভাগ হয়, দফায় দফায় দেশ স্বাধীন হয় আর চাকমাদের ঘরে লাগে নতুন নতুন ধাক্কা। গোটা দেশে আলো জ্বালাবার জন্য তাদের বাড়িঘর ডুবিয়ে দেওয়া হয়েছে অন্ধকার পানির নিচে। বাঁচার জন্য তারা চলে যায় আরও ভেতরে আরও আড়ালে। বাঁচার লড়াই করতে করতে কষ্টে, দুর্যোগে ও অপমানে নিজেদের পরিচয় নিজেদের কাছে স্পষ্ট হয়। তারা উদ্যোগ নেয় সেই পরিচয় প্রতিষ্ঠা করার আয়োজনে। তাদের আত্মপ্রতিষ্ঠার স্বপ্ন রাষ্ট্রের কাছে গণ্য হয় স্পর্ধা বলে। এই স্বপ্ন মুছে ফেলার আদেশ তারা প্রত্যাখ্যান করলে পেশিশক্তি ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। আবার নতুন করে গৃহচ্যুত হওয়ার পালা। তাদের রক্তে পাহাড়ের রঙ পালটায়, পেশিশক্তির কাছে তাদের মেয়েরা ভোগ্যবস্তুর বেশি মর্যাদা পায় না। আবার তাদের পালাবার পালা। তবে এবার শুধু পালানো নয়। আত্মপরিচয় প্রতিষ্ঠার স্বপ্ন এবার তারা ফুটিয়ে তোলে স্পৃহায়, সেই স্পৃহা বিস্ফোরিত হয় সংকল্পে। চাকমারা, পাহাড়িরা রুখে দাঁড়ায়।

    চাকমা কবিতা আজ এই স্বপ্নপ্রতিষ্ঠার সংকল্পে উত্তেজিত। নরনারীর প্রেম সেখানে গৌণ। প্রকৃতি, কেবল প্রকৃতি বলে, কবিতায় ঠাঁই পায় না, প্রকৃতির হৃতসর্বস্ব চেহারা তাদের ক্রোধের কারণ। তাদের প্রকৃতি অন্য পেশিসর্বস্ব শক্তির দ্বারা লুণ্ঠিত ও বিধ্বস্ত। পাহাড়ি ছেলেমেয়েদের জন্য সঞ্চিত পাহাড়ের বুকের অন্ন চলে যায় আজ অন্যের গ্রাসে, গাছপালা চেঁছে পাহাড়ের আব্রুহরণ চলছে অহরহ। পাহাড়ে চিবিদ গাছের জায়গায় আজ জলপাই রঙের ছাউনি। গোলাবারুদের গন্ধে পালিয়ে গেছে রংরাং পাখি। চাকমা কবিতা আজ গৃহচ্যুত, মৃত্যু ও হত্যায় নীল এবং একই সঙ্গে প্রতিরোধের সংকল্পে রক্তাক্ত।

    কবিতা হল মানুষের অনুভূতির সারাৎসার। চাকমা কবিতা থেকে তাদের বেদনা ও ক্রোধ বেশ আঁচ করা যায়। কিন্তু তাদের সামগ্রিক চেহারা দেখব কী করে? চাকমা সমাজে আধুনিক ব্যক্তির উত্থান ঘটেছে বলেই তো জাতিগত অপমান তাদের পায়ে এভাবে লাগে, প্রত্যেককে স্পর্শ করে ব্যক্তিগতভাবে। তো এই আধুনিক ব্যক্তিকে সমাজের ভাঙাগড়ার ভেতর দিয়ে এবং প্রতিবাদ, অসন্তোষ ও প্রতিরোধের ভেতর জানতে হলে উপন্যাস ছাড়া আর কোনো উপযুক্ত মাধ্যম আছে কি?

    আধুনিক ব্যক্তির অনুভূতিতে প্রকাশের প্রধান মাধ্যম উপন্যাস। শুধু একক অনুভূতি নয়, কোনো একক মহাপুরুষের আধ্যাত্মিক উপলব্ধি নয়, রাজনৈতিক আন্দোলনের কালপঞ্জি নয় কিংবা কেবল আত্মপ্রতিষ্ঠার সংকল্প ঘোষণাও নয়, বরং জীবনযাপনের মধ্যে মানুষের গোটা সত্তাটিকে বেদনায়, উদ্বেগে ও আকাঙ্ক্ষায় প্রকাশের দায়িত্ব নেয় উপন্যাস। এভাবে ব্যক্তিতে ব্যক্তিতে যোগাযোগ ঘটে এবং ব্যক্তি তাগিদ পায় মানুষ হওয়ার জন্য। মানুষের সমগ্র সত্তাটির প্রতি এরকম মনোযোগ দেওয়া এখন আর কোনো মাধ্যম কী শাস্ত্রের পক্ষে সম্ভব নয়। দর্শনের আবেদন মানুষের বুদ্ধিবৃত্তির কাছে, কবিতা স্পর্শ করে আবেগকে। বিজ্ঞানের প্রধান বিবেচনাও মানুষ এবং মানুষই। সৃষ্টি, মহাশূন্য ও বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচনে আজ বিজ্ঞান যেভাবে নিয়োজিত তারও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ। কিন্তু মানুষের কল্যাণসাধন যখন মানুষের দৈনন্দিন জীবনযাপন, তার বেদনা ও কষ্টের দিকে মনোযোগ না-দিয়ে মানুষকেই ছাড়িয়ে যায় তখন তার সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ আর থাকে না। আধুনিক ব্যক্তি নিঃসন্দেহে বিজ্ঞানেরই তৈরি। কিন্তু এই ব্যক্তির খোঁজখবর নেওয়া ও তার স্বপ্নকে লালন করার দায়িত্ব বিজ্ঞান নেয় না। ব্যক্তির নিঃসঙ্গতাকে শনাক্ত করে মানুষের সঙ্গে মিলিত হওয়ার স্পৃহাকে জাগিয়ে তোলার কাজটি নিয়েছে উপন্যাস। আজ থেকে প্রায় চারশো বছর আগে স্পেনের সারভান্তেস একটি রুপূর্ণ ঘোড়ায় চড়িয়ে দিয়েছিলেন দন কিহোতোকে। কিহোতোর মৃত্যু তো তার যাত্রা রোধ করতে পারেনি; যেখানেই ব্যক্তির বিকাশ ঘটেছে উপন্যাস সেখানেই হাজির হয়েছে তার আয়না হয়ে। ব্যক্তির স্বপ্ন ও সংকটকে কেবল সামাজিক পরিপ্রেক্ষিতে প্রতিফলিত করেই উপন্যাস কিন্তু ফুরিয়ে যায় না। তার ব্যক্তিগত সংকটকে শনাক্ত করে সামাজিক সমস্যা বলে এবং এইভাবে শিক্ষিত সম্প্রদায়কে সংগঠিত করতে সাহায্য করে। সংগঠিত শিক্ষিত সম্প্রদায় সচেতন হয় গোটা সমাজের প্রতি তাদের দায়িত্ব সম্বন্ধে

    চাকমা ব্যক্তির উদ্বোধন টের পাই তার তীব্র অপমানবোধের ভেতর, তার স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্যের অনুসন্ধানে এবং তার পরিচয় প্রতিষ্ঠার সংকল্পে। এই অপমানবোধ ও প্রতিরোধের স্পৃহা গৌরবান্বিত হয় চাকমা কবিতায়। কিন্তু কেবল অনুভূতি ও প্রতিক্রিয়া আর সংকল্প দিয়ে চিহ্নিত হবে না, এর সবই আসবে জিজ্ঞাসা আর বিশ্লেষণের ভেতর দিয়ে। কেবল তখনই চাকমা আধুনিক ব্যক্তি তার জীবনযাপনে চাকমা ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্যকে নতুনভাবে সন্ধান করার উদ্যোগ নেবে।

    চাকমাদের সমৃদ্ধ কাব্য উপাখ্যান, অপূর্ব রূপকথা, লোকগীতি সবই নতুন মাত্রায় উদ্ভাসিত হবে চাকমা উপন্যাসে। লোকসাহিত্য শুধু মিউজিয়ামে রাখার বস্তু নয়। চাকমা শিল্পীর কণ্ঠে চাকমা লোকগীতির সুরের আধুনিক প্রয়োগ শুনে মুগ্ধ হয়েছি। আধুনিক সংকটে তার প্রয়োগ না করতে পারলে তার আবেদন তীব্র হবে কেন? গেংগুলিরা তাদের পূর্বপুরুষের গানের প্রতি ভক্তিতে গদগদ। তাঁদের গান যেমন চলছে, তেমনি চলবে। কিন্তু ঐ ভক্তির প্রতি সশ্রদ্ধ হয়েও বলি যে, ভক্তি ঐতিহ্যকে আটকে রাখে একটি সীমাবদ্ধ, ক্ষেত্রে—ঐতিহ্যের গতিতে তা বরং বিঘ্নের সৃষ্টি করে। ভক্তির জায়গায় জিজ্ঞাসা ও বিশ্লেষণ না-এলে আধুনিক চাকমাকে তা কতদিন আর উদ্বুদ্ধ করতে পারবে? গেংগুলিদের ঐতিহ্যকে জিজ্ঞাসা ও বিশ্লেষণের সাহায্যেই ব্যক্তির সঙ্গে ব্যক্তিকে মেলাতে পারেন চাকমা ঔপন্যাসিক। আবার বলি, শিক্ষিত মধ্যবিত্ত এই জিজ্ঞাসা ও বিশ্লেষণের মধ্যেই সংগঠিত করতে পারে গোটা সমাজকে। স্বপ্নের বিশ্লেষণ ছাড়া স্বপ্ন বাস্তবায়ন করার আয়োজন নেওয়া যায় না, জিজ্ঞাসাবঞ্চিত স্বপ্ন একধরনের ইচ্ছাপূরণ মাত্র। উপন্যাসই সাধারণ মানুষের জীবনযাপনেও স্বপ্নকে শনাক্ত করে এবং তার বিশ্লেষণ করে তাকে সংকল্পে এবং সামাজিক সংকল্পে রূপান্তরিত করার আয়োজন ঘটায়।

    উপন্যাস কোনো সমস্যার সমাধান দেয় না, কিন্তু মানুষের অন্তহীন সম্ভাবনার দিকে ইঙ্গিত দেখায়। বঞ্চিত, অপমানিত ও নিগৃহীত চাকমার সংকটে ও সংগ্রামে উপন্যাস তাকে প্রতিফলন করার সঙ্গে সঙ্গে তার জীবনবোধকে পরোক্ষভাবে হলেও সংগঠিত করতে সাহায্য করবে বলে বিশ্বাস করি।

    চাকমা সমাজে ব্যক্তি-উদ্বোধনের এই ক্রান্তিলগ্নে চাকমা ভাষা ও চাকমা জাতি আজ উপন্যাসের প্রতীক্ষা করছে। অনুপ্রাণিত ও দায়িত্বশীল চাকমা শিল্পী কি মাতৃভাষা ও মাতৃভূমির এই তৃষ্ণা মেটাবার উদ্যোগ নেবেন না?

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্বর্ণমুকুট – গোপেন্দ্র বসু
    Next Article বৃশ্চিক – পিয়া সরকার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026
    Our Picks

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }