Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026

    পঁচিশটি গল্প – শ্যামল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026

    সেরা ৪৫ – সায়ক আমান

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সেরা ৪৫ – সায়ক আমান

    সায়ক আমান এক পাতা গল্প1001 Mins Read0
    ⤶ ⤷

    সে

    আমি হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়তেই একটা শিসের মতো শব্দ করে ট্রেনটা গতি নিল৷ যেন আমার উঠবার জন্যই অপেক্ষা করছিল৷ আমি বড়ো করে একটা নিশ্বাস নিলাম, একটু আগেই গোটা হাওড়া স্টেশন জুড়ে যেরকম ইঁদুর দৌড় দৌড়ালাম তাতে আর একটু হলে প্রাণপাখি খাঁচাছাড়া হয়ে যাচ্ছিল আর কী৷ হৃৎপিণ্ডটা এখনও গরম হয়ে আছে৷ দরজার মুখটা ছেড়ে আমি ট্রেনের ভিতরের দিকে চলে এলাম৷ কামরাটা মোটামুটি ফাঁকা৷ এসময় আপের ট্রেন সাধারণত ফাঁকাই থাকে৷ আমার বাঁদিকে জানলার ধারে বছর পঞ্চাশেকের এক বাঙালি ভদ্রলোক বসে আছেন, চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরে তাকিয়ে কী যেন দেখছেন৷ তাঁর উলটোদিকের জানলার ধারটা ফাঁকা৷ ডানদিকে কতগুলো অল্পবয়সী ছেলেমেয়ে পা ছড়িয়ে বসে কী যেন আলোচনা করছে, তাদের সবার গায়ে ইউনিফর্ম৷ আমি সেদিকে আর না তাকিয়ে বাঁ দিকে জানলার ধারে এসে বসলাম৷

    বাঙালি ভদ্রলোক একবার আমার দিকে তাকিয়েই আবার মুখ ফিরিয়ে নিলেন, চা-টা এমনভাবে বাগিয়ে ধরলেন যে মনে হল তাঁর হাত থেকে সেটা ছিনিয়ে নেবার মতলবেই আমি এখানে এসে বসেছি৷ লোকটা এত মন দিয়ে বাইরে তাকিয়ে কী যে দেখছে কে জানে, ট্রেনটা এখনও গতি নেয়নি, শিস দিতে দিতে চাকায় খরাং খরাং আওয়াজ করতে করতে গড়াচ্ছে৷ ভাব দেখলে মনে হয় যেন সদ্য ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছে৷ দৌড়ানোর ইচ্ছা মোটেও নেই, বরঞ্চ আজ খালি হুইসেল দিয়েই দিন কাটাতে চায় সে৷ পিঠের ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খেলাম৷ সঙ্গে একটা গল্পের বইও এনেছি৷ গল্পে উপন্যাসে পড়েছি দূরপাল্লার ট্রেনে উঠলে নাকি গোটা রাস্তাটা খোশগল্প করে কাটানোর মতো সহযাত্রী জুটে যায়৷ আমার তো কই একবারও তেমন হয়নি৷ সামনে যদি নিত্যযাত্রী বসে তাহলে চশমার উপর দিয়ে এমন শ্যেনদৃষ্টিতে তাকায় যে মনে হয় এই বুঝি টিকিট দেখতে চাইবে৷ আর অনিয়মিত যাত্রী বসলে সারাক্ষণ এই টেনশনেই কাটিয়ে দেয় যে এই বুঝি তার স্টেশন এসে চলে গেল৷ আজও সামনে তাকিয়ে খোশগল্পের কোনও আশা দেখলাম না৷ ব্যাগ থেকে বইটা বের করতে যাচ্ছি, এমন সময় সামনে থেকে একটা ভারী গলা ভেসে এল, ‘আপনি কদ্দুর?’ আমি ব্যাগের মুখ অবধি তুলে আনা বইটা আবার ভিতরে চালান করে সামনে তাকিয়ে জবাব দিলাম, ‘শিমুলপাহাড়৷’

    ‘ওই কাছেপিঠেই৷’

    আড় চোখে দেখে নিলাম লোকটার চা শেষ হয়ছে, কী আশ্চর্য৷ সেটার জন্যই এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি? আমাকে চুপ করে থাকতে দেখে লোকটা নিজে থেকেই আবার প্রশ্ন করল, ‘এ লাইনে বড়ো একটা যাওয়া আসা হয় না তাইতো?’

    আমি মাথা দোলালাম, ‘বছরে একবার৷’

    ‘হু, ওই জন্যই চেনা মুখ নয়, আরও দু-একজন হলে তাসটা বের করা যেত৷ এখন এতটা রাস্তা, কী করি বলুন তো৷’

    আমি চারপাশে তাকালাম, কলেজপড়ুয়া ছেলেমেয়েগুলো এখন আর গল্প করছে না৷ যে যার নিজের মতো লম্বা খাতা খুলে কোলের উপর রেখে নোট মুখস্থ করছে৷ আমি হাসলাম, ওই বয়সটা পেরিয়ে এসেছি তাই জানি, একটা সময় খাতাগুলো মূল্যহীন হয়ে থেকে যাবে, চারপাশের তাস খেলার বন্ধুরাই মিলিয়ে আসবে৷

    ‘শিমুলপাহাড় তো গ্রাম মশাই৷ কোনও আত্মীয়ের বাড়ি নাকি?’

    লোকটা যে লাইনে প্রশ্ন করছে তাতে একটু পরেই আমাকে একটা গল্প বলতে হবে৷ অবশ্য সেটা যে আমার খারাপ লাগে তাও নয়৷ বললাম, ‘নাহ, একজনের সঙ্গে দেখা করতে৷’

    ‘প্রতি বছরই যান?’

    ‘হুম, প্রতিবছর৷ এই আজকের দিনেই৷’

    বুঝলাম লোকটার চোখ ছানাবড়া হতে আর বেশি দেরি নেই৷ মোক্ষম প্রশ্নটা শেষ পর্যন্ত করে ফেলবেন কি না ভাবছি, সঙ্গে সঙ্গেই প্রশ্নটা গুলির মতো ছুটে এল৷

    ‘কে আছে বলুন তো ওখানে৷ বছরে মাত্র একদিন দেখা করেন৷’

    ‘আমার এক পরিচিতা৷ আজ থেকে পাঁচ বছর আগে সে মারা গেছে৷’ আমার উত্তরের প্রায় সঙ্গে সঙ্গেই এতক্ষণ দুলকি চালে চলতে থাকা ট্রেনটা গতি নিল আর আমার সামনে বসে থাকা লোকটার চোখও ছানাবড়া হয়ে গেল৷ শীতকাল, তাই দুপুরের রোদ গায়ে এসে পড়লেও একটুও বিরক্তি লাগছে না৷ রেল লাইনের দু-পাশের কয়েকটা সাহসী গাছের ডাল মাঝে মাঝে জানলার ভিতরে ছোবল মেরে যাচ্ছে৷ আমার সহযাত্রী থেকে থেকে আমার দিকে আড় চোখে তাকাচ্ছেন৷ আমি যে তার সঙ্গে মজা করিনি সেটা এতক্ষণে বুঝতে পেরেছেন বোধহয়৷ কৌতূহল হচ্ছে কিন্তু ব্যক্তিগত ব্যাপার বলে জিজ্ঞেস করা উচিত হবে কি না ভেবেই ইতস্তত করছেন, শেষে থাকতে না পেরে বললেন, ‘আপনি কি তান্ত্রিক নাকি মশাই?’

    প্রশ্নটা শুনেই আমি হো হো করে হেসে উঠলাম, বললাম, ‘বলেন কী! একেবারে তান্ত্রিক ভেবে বসলেন৷ আমি একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার ডেভালাপারের কাজ করি, যন্ত্রপাতি নিয়েই কাজ, তন্ত্র-ফন্ত্রের ধার কাছ দিয়েও যাই না৷’

    ‘তবে যে বললেন মরা মানুষের সঙ্গে দেখা করেন৷’ ভদ্রলোক এবার বোধহয় আমাকে কাপালিক ছেড়ে পাগল ভাবছেন৷

    ‘দেখা করি তো বলিনি, বলেছি দেখা করতে যাচ্ছি৷’ আমি হাসি থামানোর চেষ্টা করলাম৷

    ‘কেন?’

    ভদ্রলোকের কৌতূহল এবার বোধহয় আলটাগরা ছেড়ে মাথায় উঠেছে, ব্যক্তিগত প্রসঙ্গের ধারই ধারছেন না৷

    ‘তাহলে আপনাকে একটা গল্প বলতে হয়৷’

    ‘ভূতের গল্প?’

    এবার আমার ঠোঁটের কোনায় একটা আলগা হাসি ফুটে উঠল, ‘একবারেই না৷ প্রেমের৷’

    সহযাত্রী একটু হতাশ হলেন৷ পানসে মুখে বললেন, ‘বেশ, তাই বলুন৷’ ভাবখানা এমন যেন তাঁকে গল্প শুনিয়ে মনোরঞ্জন করার জন্যই রেল দপ্তর আমাকে পাঠিয়েছে৷ যাই হোক, আমার চোখের সামনে থেকে তখন ট্রেনের জানলার দ্রুতগামী দৃশ্য মুছে গিয়ে ফুটে উঠছে একটা শান্ত দুপুর৷ আমাদের নতুন কেনা বাড়ির দোতলায় মা ঘুমাচ্ছেন৷ বাইরে কী একটা অচেনা পাখি চকরচকর করে ডেকে চলেছে, আমার সামনে খোলা ভূগোল বইটা৷ এ দুপুরটা আমি কোনওদিন ভুলব না৷ আমি ভুলতে পারব না৷ আমি ভুলতে চাই না৷

    বইটার দিকে যতবার মন দিতে যাচ্ছি ততই মনটা কেমন যেন অস্থির হয়ে উঠছে৷ কাল সকালেই হিমন স্যার একটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেবে, আর আমি ভূগোল কিছুই জানি না৷ বইয়ের পাতাগুলো জন্মদিনে পাওয়া গিফটের মতোই রহস্যময়৷ কী যে লেখা আছে কিছুই জানি না৷ শুধু এটুকু জানি সেটা আমাকেই খুলতে হবে, ওফ৷ কেউ কি আমার হয়ে একটু পড়ে দিতে পারে না? মাথা কাজ না করলেই এইসব অবান্তর চিন্তা মাথায় আসে৷ পাশেই স্কুলের ব্যাগটা পড়ে ছিল৷ সেটা টেনে নিয়ে তার ভিতরে হাত চালালাম, কিছু একটা অনুভব করার চেষ্টা করলাম, অনুভব করলাম৷ তারপর সেটা বের করে নিয়ে বেড়ালের মতো চুপিসারে ঘর থেকে বেরিয়ে একবার মায়ের ঘরে উঁকি দিলাম৷ নাহ৷ এখনও ঘুমাচ্ছেন৷ বুকের উপর কথামৃতটা উপুড় হয়ে পড়ে আছে৷ সিঁড়ি দিয়ে দৌড়ে আমি ছাদে চলে এলাম৷ আমাদের ছাদটা খুব একটা বড়োসড়ো নয়৷ ন্যাড়া ছাদ, একধারে ঠিক লাগোয়া পাশের বাড়ির ছাদ, সেটারও এখনও পাঁচিল তোলা হয়নি, দুপুরের শান্ত পাড়া যেন ঝিমিয়ে আছে, আমি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলাম, সঙ্গে দেশলাইটাও৷ যদিও দোতলায় কেউ নেই, তবুও নীচে সিগারেট খেতে ভয় লাগে আমার৷ গন্ধে মা ঠিক বুঝে ফেলবে, একবার চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই৷ ছাদের দরজাটা আর একবার তদন্ত করে নিয়ে সিগারেটটা ঠোঁটের কোণে ধরে সবে দেশলাইটা জ্বালাতে যাচ্ছি, এমন সময় কোত্থেকে একটা মিহি অথচ ভারীক্কি গলা শুনে থমকে গেলাম, ‘এই এই, কী হচ্ছে ওটা?’

    সামনে তাকিয়ে দেখি পাশের বাড়ির ন্যাড়া ছাদে একটা বছর পনেরোর মেয়ে কোমরে হাত রেখে ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে৷ দেখেই আমার গাটা রি-রি করে জ্বলে উঠল, নেহাত পাশের বাড়ির ছাদে ছিল নাহলে ঠাস করে চড়িয়ে দিতাম৷ গলা উঁচিয়ে বললাম, ‘কীসের কী হচ্ছে?’

    ‘তুই বিড়ি ফুঁকছিলি?’ সে ছাদের ধারের দিকে আরও খানিকটা এগিয়ে এল৷

    ‘বেশ করছিলাম, তোর কী তাতে?’ কেন জানি না সিগারেট-সহ হাতটা কোমরের পিছনে লুকিয়ে পড়ল, নিজে থেকেই৷

    ‘ঈহহ, লুকিয়ে লুকিয়ে বিড়ি ফুঁকে আবার রোয়াব নেওয়া হচ্ছে৷ দেব কাকিমাকে বলে৷’

    এইটারই ভয় পাচ্ছিলাম, মেয়েটার হাবভাব দেখে মনে হচ্ছে বলে দেওয়াটা তার পক্ষে মোটেই অস্বাভাবিক কিছু না৷ কিন্তু নিজের দুর্বল জায়গাটা কোনওমতেই শত্রুপক্ষকে দেখানো উচিত না৷ বিশেষ করে এরকম হিংসুটে মেয়েদেরকে৷

    ‘বিড়ি কোথায়? সিগারেট খাচ্ছিলাম, আর লুকিয়ে খাচ্ছিলাম তোকে কে বলেছে?’

    ‘তো আমাকে দেখেই ওটা লুকিয়ে ফেললি কেন?’

    আমি হাতের কাছেই একটা মোক্ষম উত্তর খুঁজে পেলাম, ‘বাচ্চাদের সামনে সিগারেট খাওয়া ঠিক না৷’

    আমার উত্তরটা শুনে মেয়েটার লালচে মুখ আরও লাল হয়ে উঠল, গলাটাকে ভীষণ রকম উপরে তুলে এমনভাবে ‘দাঁড়া’ বলল যে মনে হল বাংলা বর্ণমালায় ডয় শূন্য রয়ের থেকে আরও শক্তিশালী র থাকলে ভালো হত৷

    ‘দাঁড়া, হচ্ছে তোর৷ আজি কাকিমাকে…’

    কথাটা কিন্তু পুরোটা শেষ করল না সে৷ আমার শরীরের পাশ দিয়ে কীসের উপর যেন দৃষ্টি গিয়ে পড়েছে তার, সেটা অনুসরণ করে পিছনে তাকাতেই আমি কারণটা বুঝতে পারলাম৷ আজ সকালেই ছাদে শতরঞ্চি পেতে কাসুন্দি শুকাতে দিয়েছে মা, বয়ামটার দিকে তাকিয়েই থেমে গেছে মেয়েটা৷ তার মুখ দেখে বুঝলাম মনে মনে কিছু একটা ফন্দি আঁটছে৷ এবার আমার ভুরু কোঁচকানোর পালা৷ ‘কী দেখছিস ওদিকে? অ্যাঁ?’

    ‘ওটা কি কাসুন্দি?’

    ‘কোনটা বলত?’ আমি সদ্য ডিম ফুটে বেরনো কাকের ছানার মতো এদিক ওদিক তাকালাম, ‘ও হ্যাঁ, ওটা তো কাসুন্দিই৷’ একপাশে সরে গিয়ে দাঁড়ালাম৷ কোমরের পিছন থেকে সিগারেট-সহ হাতটা বেরিয়ে এল, নিজে থেকেই৷ জীবন বিজ্ঞান বইতে কী যেন একটা লেখা ছিল, আমি মনে করার চেষ্টা করলাম৷

    ‘যা তোকে মাফ করে দিলাম৷’ মেয়েটা আমার উপর দয়া দেখাল৷ আমি মনে মনে জীবন বিজ্ঞান বইয়ের ব্যাপারটা ভাবার চেষ্টা করলাম৷ কী যেন একটা নাম, মটর গাছে না কী যেন…

    ‘এখনও শুকোয়নি?’ মেয়েটা জিজ্ঞেস করল৷

    ‘কী জানি, চেখে দেখতে হবে৷’ মটর না, সিম নিয়ে কিছু লেখা ছিল মনে হচ্ছে৷ সিম, পেটে আসছে মুখে আসছে না৷

    ‘ওখান থেকে সরে যা, আমি ঝাঁপাব৷’ কথাটা শুনেই আমার এতক্ষণের ভাবনা-চিন্তা গুলিয়ে গেল৷ মেয়েটা বলে কী! দুটো ছাদের মধ্যে অন্তত মিটার দুয়েকের ফাঁক আছে, লাফিয়ে সেটা পেরনো অসম্ভব নয় বটে, কিন্তু মেয়েটার বয়স অল্প, একবার পা পিছলালে দোতলা ছাদের উপর থেকে নীচে৷ কংক্রিটের মেঝের উপর গিয়ে পড়লে আর রক্ষে থাকবে না৷ আমি হাঁ হাঁ করে উঠলাম৷ ‘তুই কি পাগল? নীচে পড়ে মরার শখ হয়েছে?’

    সে আমার কথা কানেই নিল না, দু-হাতে জামার নীচের দিকটা তুলে হাঁটুর উপরে বেঁধে নিল৷ আমার দিকে হাত নাড়িয়ে এমনভাবে ‘সর, সর’ বলল যেন কাক তাড়াচ্ছে৷ আমার বুকের ভিতর তখন গরম তেলের ফোঁটা পড়ছে, এর থেকে মাকে বলে দিলেই ভালো হত৷ নিশ্বাস বন্ধই ছিল, মেয়েটা ঝাঁপ দেবার ঠিক আগের মুহূর্তে চোখটাও বন্ধ করে নিয়েছিলাম৷ খুলতে দেখলাম সে সামনে নেই, পিছন থেকে চাকুম চুকুম আওয়াজ শুনে বুঝলাম আমাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়েই কাসুন্দি শুকিয়েছে কি না তদন্ত করছে সে৷ তার দিকে তাকাতেই আমার একটু আগের শব্দটা মনে পড়ে গেল৷ সিম্বায়টিক, Symbiotic. কিন্তু সে শব্দটা এই মুহূর্তেই কেন মনে পড়ল জানি না৷ লাইফ সায়েন্স বইতে পড়েছি বটে কিন্তু মানেটা আর মনে নেই৷ আমি শতরঞ্চিতে তার পাশে গিয়ে বসলাম৷ মেয়েটার মুখ রোদের তাপে লাল হয়ে আছে৷ চুলগুলো মুখের সামনে দুলছে, খেতে এতটাই মগ্ন যে সেগুলো সরানোরও সময় পাচ্ছে না৷ আমি তাকে আশ্বস্ত করলাম, ‘মা এখন আসবে না৷ শান্তিতে খা৷’

    সে আমার দিকে তাকিয়ে অল্প হাসল৷ তারপর পা ছড়িয়ে বসে বয়ামটা কোলের উপর তুলে নিল৷ সেই প্রথম ভালো করে দেখেছিলাম তাকে৷ খুব যে সুন্দরী তা নয়৷ ফর্সা গায়ের রং, নাকটা বোঁচাই বলা যায়৷ কপালের একপ্রান্তে চুল শুরু হবার ঠিক আগে একটা সাদা দাগ আছে৷ তার কোনোও দিকে না তাকিয়ে একমনে চাকুম চুকুম চেবানোটা দেখতে ভারী মজা লাগছিল৷ শরীরটা পিছনে হেলিয়ে দুটো হাতে ভর দিয়ে বসে সেটাই দেখছিলাম আমি, জিজ্ঞেস করলাম, ‘এতটা লাফালি, ভয় করল না?’

    সে আমার দিকে তাকিয়ে কৌতুকের গলায় বলল, ‘ধুর, আমি তোর মতো ভীতু নাকি?’

    আমার আর তার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছা করছিল না৷ হয়তো হার মেনে নেবার একটা দীর্ঘমেয়াদি চুক্তি তখনই হয়ে গেছিল৷ খেয়ে দেয়ে সে শতরঞ্চির উপরেই শুয়ে পড়ল৷ হাত পা ছড়িয়ে৷ নীল ভরাট আকাশের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, ‘মাঝে মাঝে জানতে ইচ্ছা করে আকাশটা শেষ কোথায়?’

    ‘আধ বয়াম কাসুন্দি সাবড়ে দিলে ওরকম অনেক চিন্তা মাথায় আসে৷’ আমি সিগারেটে একটা লম্বা টান দিলাম৷

    সে মুখটা আর একদিকে ফিরিয়ে নিল৷ একটু থেমে বলল, ‘কাল আমার বিড়ালটা মরে গেছে৷’

    ‘কোনটা? ওই খয়েরি মোটা হুলোটা?’

    ‘হুঁ৷’

    আমি আর কিছু বললাম না, সে একটানা আকাশের এদিক ওদিক চাইতে লাগল৷ বোধহয় তার হুলোটাকেই খোঁজার চেষ্টা করছিল৷ প্রায় মিনিট পাঁচেক এভাবে কাটল৷ ঠিক তার পরেই এমন আশ্চর্য একটা ব্যাপার ঘটল যে আমার বুকটা ধড়াস করে উঠল৷ ছাদের ঠিক বাইরের কার্নিস থেকে মোটা গলায় ডেকে উঠল একটা বেড়াল৷ মেয়েটা প্রায় তড়াক করে লাফিয়ে উঠে পড়ল শতরঞ্চি থেকে৷ অন্য সময় হলে ব্যাপারটা খেয়ালই করতাম না, কিন্তু ডাকটা এমন আচমকা শোনা গেছে যে আমার মনে হল এটা সেই মরা বেড়ালটাই তার মালকিনকে ডাকছে৷ ছাদ থেকে কার্নিসটা দেখা যায় না৷ অবশ্য একটু চেষ্টা করলে লাফিয়ে তার উপর নামা যায়৷ মেয়েটা ছাদের ধারটা ধরে তড়তড় করে নীচে নেমে গেল৷ আমি জানতাম বাধা দেওয়ার চেষ্টা করেও লাভ নেই৷ চারপাশে তাকালাম, পাশের বাড়িগুলোর জানলা বন্ধ৷ রাস্তাঘাটও ফাঁকা৷ হঠাৎ নীচে থেকে একটা হাত উঠে এল, ‘উঠতে পারছি না, ধর আমার হাতটা৷’ আমি একটা হাত ধরে টান দিতে আর একটা পা ছাদের উপর দিয়ে উপরে উঠে এল মেয়েটা৷ উপরে আসতে দেখলাম তার জামার নীচের দিকে কিছু একটা বাঁধা আছে৷ জামার ধুলো ঝেড়ে নিয়ে আস্তে আস্তে সেটা বার করল সে, একটা সদ্যোজাত বেড়ালের বাচ্ছা৷ আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, ‘মা-টা ডাকছিল৷ দেখ, এখনও চোখ ফোটেনি৷’

    মেয়েটার হাতের ভিতর শুয়ে খুব মিহি স্বরে মিউ মিউ করে ডাকছে ছানাটা৷ সেটাকে মুখের কাছে এনে তার কানে কানে কী যেন বলল মেয়েটা৷ আমি ডান হাতের তর্জনীটা বিড়ালছানার মুখের কাছে ধরতেই তার দাঁতটা আমার আঙুলে লেগে গেল৷ আমি হাত সরিয়ে নিলাম৷ মেয়েটা খিলখিল করে হেসে উঠল, ‘বলেছিলাম তুই ভীতু৷’ তারপর আমার হাতটা টেনে নিয়ে সযত্নে সেটা রাখল বিড়ালের গায়ে, ছোটোছোটো লোমগুলো আমার আঙুলের ডগায় স্পর্শ করতে কেমন যেন সুড়সুড়ি লাগল৷

    ‘কী সুন্দর না?’

    ‘হ্যাঁ৷’

    আমার উত্তরটা হয়তো সেদিন সে বোঝেনি৷ আমার শরীরটা শিরশির করছিল, তবে সেটা বেড়ালের লোমে নয়৷ বাচ্চা মেয়েটার কাসুন্দিমাখা তুলতুলে হাতটা তখনও ধরেছিল আমার কবজির কাছটা৷ শক্ত করে৷

    ট্রেনটার আজ কী মতলব কে জানে, আমি কথা শেষ করার প্রায় সঙ্গে সঙ্গেই এত জোরে একটা ঝাঁকুনি দিল যে আমার সামনে বসে থাকা ভদ্রলোক প্রায় ছিটকে আমার গায়ে এসে পড়ল৷ আমার কনুইটা ঠুকে গেল পিছনের দেওয়ালে৷ কোনওরকমে সামলে নিয়ে কনুইটা ঘষতে ঘষতে বাইরে তাকিয়ে দেখলাম হুগলি স্টেশন এসেছে৷ প্ল্যাটফর্মে অল্প কিছু ফেরিওয়ালা ইতস্তত ঘোরাফেরা করছে৷ এই ভরদুপুরে স্টেশনগুলো সাধারণত ফাঁকাই থাকে, তাই চা, কমলালেবু আর ম্যাগাজিনওয়ালাদের মধ্যেও বেশ গল্প করার মেজাজ৷ খানিকটা দূরে একটা জুতোপালিশ মুখ চুন করে একা বসে আছে, সম্ভবত সে হিন্দুস্থানি৷ তাই বাঙালিদের আড্ডায় ঠেক পায়নি৷ আমার এতক্ষণের শ্রোতার সঙ্গে তার মুখের বেশ মিল পেলাম, ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন৷ আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ‘কী হল মশাই, বোর হয়ে গেলেন নাকি?’

    ‘না, তা নয়৷ তবে ভাবছিলাম আমার জীবনটা পানসে হয়েই কেটে গেল৷’ আর একটা দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক মাথাটা পিছনে হেলিয়ে দিলেন৷ আমি বাইরে তাকিয়ে বললাম, ‘আমারটাও তাই৷ একটু আগে ডোবার উপর একটা লাল রঙের ভাঙা ব্রিজ পড়ল, দেখেছেন? অর্ধেকটা এসে আর নেই৷ ঠিক ওরকমই, একটা সময়ের পর থেকে আর মনে করার মতো কিছু নেই৷’

    ‘হুমম… আচ্ছা আপনি তারপর বলুন৷’

    আমি মুখ খোলার সঙ্গে সঙ্গে ট্রেনটা আবার গতি নিল, কনুইয়ের ব্যথাটা কাল সকালে ভোগাবে৷

    ছাদটা ছিল আমাদের কথা বলার জায়গা৷ দুপুরে মা ঘুমিয়ে পড়লেই আমি উপরে চলে আসতাম, কোনওদিন সে আগে আসত৷ কোনওদিন আমি৷ জানি না কেন আমার সিগারেট খেতে আর ইচ্ছা করত না, ওরও কাসু!rদতে অরুচি ধরে গেছিল৷ মাঝেমাঝে মা ঘুম থেকে উঠে পড়লে আমাকে ডাকত৷ কথাবার্তা সেদিনকার মতো সেখানেই ইতি৷ সেবছর বর্ষাটা জাঁকিয়ে এল, মাঝে মাঝে ছাদে গিয়ে দাঁড়ালেই টিপটিপ করে বৃষ্টির ছাঁট লাগে গায়ে, সঙ্গে সঙ্গে নীচ থেকে চিৎকার ভেসে আসে, ‘বাবু বৃষ্টি পড়ছে, জামাকাপড়গুলো তুলে নিয়ে নীচে আয়’ আমি ভিজব বলে বায়না করলে মা বলত, ‘এইরকম ঝিরঝিরে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে৷ সামনে পরীক্ষা’, আমি মুষলধারা বৃষ্টির আশায় চাতকের মতো চেয়ে থাকতাম আকাশের দিকে, সেটা কোনওদিন নামেনি৷ বর্ষা পেরিয়ে শরতের একটা ভোর, সকাল থেকে ড্যাং ড্যাং করে ঢাক বাজছে৷ আমাদের বাড়ির পিছনেই ছোটো একটা ডোবা মতো ছিল, সেটার উপর এত কাশফুল ফুটেছিল যে মনে হত শহরের সমস্ত বালিশ তোষক কেউ ফর্দাফাই করে সেখানে জড়ো করেছে৷ শুধু তাদের জেগে থাকা মাথাগুলো হাওয়ায় দুলে ওই ঢাকের তালের ড্যাম কুরা কুর নাচত৷ জানলায় দাঁড়িয়ে সেই নাচ দেখছিলাম, এমন সময় দেখি কে একজন সেদিক দিয়ে হেঁটে গেল৷ এপাশটায় সাধারণত কেউ আসা-যাওয়া করে না৷ তাই প্রথমে খানিকটা চমকে গেলেও পরে বুঝলাম এটা অন্য কেউ নয়৷ কিন্তু জলা ডোবাটার কাছে করছেটা কী? আমি যে জানলায় দাঁড়িয়ে আছি সেটা কীভাবে জানি বুঝে গেল সে, আমার দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকল৷ হাবভাব দেখে মনে হচ্ছে গোপন কিছু করতে চলেছে৷ যা-ই হোক আমি নীচে নেমে এলাম৷ এতক্ষণে সে কিন্তু আমার জন্য দাঁড়িয়ে নেই, বরঞ্চ বেশ খানিকটা এগিয়ে গেছে৷ আমি দৌড়ে তার পাশে চলে এলাম৷

    ‘করছিস কী এখানে? জঙ্গল তো চারদিকে…’

    আমি বিরক্তি প্রকাশ করলাম৷ ‘এখানে একটা ডাইনি থাকে৷’ সে ফিসফিস করে বলল৷

    আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম সে ভুরু কুঁচকে তাকাতে থেমে গেলাম৷ এইসময় ছেলেমানুষি আদিখ্যেতা আমার একদম পছন্দ নয়৷ বয়স অনুযায়ী মানুষের বড়ো হওয়া উচিত, চিন্তাভাবনায় গাম্ভীর্য আশা দরকার৷ বিকেলের সঙ্গে সঙ্গে আলোটাও কমে আসছে৷ জলার উপরে বেশ খানিকটা অন্ধকার জমা হয়ছে৷ আসার সময় ঘরের জানলাটা বন্ধ করে এসেছি, নাহলে এইসময় আমাকে এখানে ঘুরতে দেখলে বাড়ি ফিরে পিঠের হাড়গুলো নিজেই খুঁজে পাব না৷ জলার উপরে খসখস শব্দ হতেই সে দাঁড়িয়ে গেল৷ আগের মতোই ফিসফিসে গলায় বলল, ‘এবার বিশ্বাস হল তো?’

    ‘এর মধ্যে বিশ্বাসের কী আছে, আওয়াজ কি হতে পারে না?’

    আমার কথাটার বিশেষ গুরুত্ব দিল না সে৷

    কাশবনের ধারে খানিকটা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল৷

    ‘ডাইনি দেখছি বজ্রাসন ছাড়া পূজা নেন না,’ আমি হাসলাম৷

    ‘আপনি কি এসেছেন?’ ভাগ্যিস মেয়েটা সংস্কৃত বলতে পারে না, নাহলে ওই ভাষায় বললে আমি বুঝতে পারতাম না, ডাইনি কিন্তু মূক, খালি কাশের বন থেকে একটা শনশন হাওয়ার স্রোত ভেসে এসে তার কপালের উপর থেকে চুল সরিয়ে দিল৷

    ‘মিনু এখন কোথায় আছে?’ ওহো, এখানে বলে রাখি মিনু হল সেই মরা হুলোটা৷ বেচারি এখনও তার শোক ভুলতে পারেনি৷

    ‘যে মারা যায় সে আর ফেরে না, এটা জানার মতো বয়স হয়েছে তোর৷’ আমি তার পাশে এগিয়ে গেলাম৷ লক্ষ করলাম তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে৷ মুখের কোণে যেন হালকা হাসির ছোঁয়া৷ চোখের জলটা তো বুঝলাম, কিন্তু হাসিটার মানে কী৷ আমি একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকলাম৷ চোখে পড়ল একটু দূরেই কাশের উপর একটা পুরোনো ছেঁড়া কাপড় পড়ে আছে, নরম কাশে মাখামাখি হয়ে অনেকটা মানুষের মতোই দেখাচ্ছে৷ বুঝলাম ডাইনির এখানে বাসা বাঁধার কারণ৷ হঠাৎ আমি চমকে উঠলাম, কাপড়টা নড়ে উঠল না? আমিও ভুল দেখছি নাকি? আমি তার কাঁধ ধরে ঠেলা দিলাম৷ ‘সন্ধে হচ্ছে, উঠে আয়৷ মা বকবে এবার৷’

    ‘তোর ভয় লাগলে তুই যা, ভীতু একটা৷’

    আমি কী করব বুঝতে পারলাম না৷ একটু পরেই এখানে মশার ঝাঁক এসে হানা দেবে, সেই অচেনা হাওয়ার স্রোতটাও শক্তিশালী হচ্ছে, আমাদেরকে ঘিরে যেন পাক খাচ্ছে সেটা৷ এই আদাড়ের ঝোপে এত হাওয়া দেয়? আমি তার কাছে আরও খানিকটা সরে এলাম৷

    ‘মিনুকে আবার কী করে দেখব?’ এবার তার গলাটা আকুতির মতো শোনাচ্ছে৷ হাওয়ার তেজ ক্রমশ বেড়ে চলেছে, আমার মাথা ঘুরতে লাগল, বসে পড়লাম৷ তার প্রশ্নের ঠিক সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল, হাওয়ার টানে কাশের বন থেকে সেই ছেড়া কাপড়টা উড়ে এসে পড়ল তার কোলের উপরে, তারপর হঠাৎ যেন কোথা থেকে প্রাণ পেল সেটা, তার গোটা শরীরের উপর খেলা করতে লাগল, যেন কানে কানে কিছু বলতে চায়৷ ভয়ে আমার হাত-পা কাঁপছিল৷ দু-হাতে চোখ ঢেকে ফেললাম, ভাবলাম দৌড়ে পালাই, হঠাৎ মনে হল সে খিলখিল করে হাসছে, কী ব্যাপার আমি কি ভুল দেখছি? ভুল শুনছি? স্বপ্ন দেখছি নাকি? হাওয়ার স্রোত এসে আমাকে আছড়ে ফেলতে চাইল, কিন্তু পারল না, হঠাৎ খেয়াল হল তার ডান হাতটা সজোরে চেপে ধরেছে আমার বাঁ হাতের কব্জিটা, অর্থাৎ আমার পালানোর উপায় নেই৷ আমার অসহায় লাগল৷ একটু পরে হাওয়ার তেজ নিজে থেকেই কমে এল, তার গা থেকে খসে পড়ল কাপড়টা৷ সে উঠে দাঁড়াল, তারপর আবার আগের মতো নিরুত্তাপ মুখ করে বলল, ‘চ ভীতু, মশা কামড়াবে এইবার৷’

    আমি কোনওরকমে মুখে কথা এনে বললাম, ‘কী হল এতক্ষণ?’

    ‘দেখতেই তো পেলি৷ ডাইনির সঙ্গে কথা বললাম৷’

    সমস্তটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না, তাও জিগ্যেস করলাম, ‘কী বলল ডাইনি তোকে?’

    এবার সে আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, ‘ভীতুদের বলতে বারণ আছে৷’

    ‘কে বলেছে আমি ভীতু?’

    ‘তুই ভীতু৷’

    ‘ধুর, বল না৷’

    ‘বলল মিনুকে আমি আবার দেখতে পাব৷’

    ‘কী করে?’

    তার চোখমুখ থমকে গেল, সে দাঁড়িয়ে গিয়ে ভয়ার্ত মুখে বলল, ‘তোর পিছনে একবার তাকা৷’

    ‘কেন?’ আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম৷

    ‘কেউ এসে দাঁড়িয়েছে৷’

    নিঃশ্বাস বন্ধ করে পিছনে তাকালাম আমি, কেউ নেই, ফাঁকা, সঙ্গে সঙ্গে পাশে ফিরে তাকাতেই দেখলাম সে নেই৷ কাশবনের রাস্তা ছেড়ে একটু দূরে মিলিয়ে যাচ্ছে নূপুরের শব্দ৷ তার কাছেই আমি শিখেছিলাম যে আমাদের জানাশোনা গাণিতিক সূত্রে বাঁধা জগতের বাইরে আরও কিছু আছে, অবশ্য তার চাবিকাঠিটা আমাকে সে দিয়েছিল অনেক পরে৷ হয়তো আমি যোগ্য ছিলাম না৷ তাও…

    তো তারপর পুরোদমে স্কুল শুরু হয়ে গেল, আর দেখা হত না৷ গোটা দুপুর স্কুলেই কাটত৷ স্কুল থেকেই টিউশন৷ কখনও তাকে দেখতে না পেলেও তার ছায়াটা দেখতাম৷ যখনকার কথা বলছি তখনও এত ইনভারটারের ছড়াছড়ি হয়নি৷ সন্ধ্যাবেলা লোডশেডিং হলে আমরা গোটা পাড়ার লোক যে যার ছাদে হাওয়া খেতে চলে আসতাম৷ বাবা মা আমি মেজকাকা সবাই মিলে ছাদে বসে গল্প করতাম৷ পাড়ার বুড়ো দারোয়ানটা বেসুরো গলায় ভজন গাইত, ‘হরি দিন তো গেল, সন্ধ্যা হল পার কর আমায়৷’ আমার মন কিন্তু সেদিকে থাকত না, পাশের বাড়ির ছাদেও তখন অনেকের গলা পেতাম৷ আমি ঠিক তার মাঝে ঠিক খুঁজে নিতাম তার গলাটা৷ নিজেরটা শোনানোর জন্য ইচ্ছা করে প্রায় চিৎকার করে কথা বলতাম৷ কথা বলতে বলতে সে উঠে এসে দাঁড়াত ছাদের কিনারায়, চাঁদের অল্প আলোয় দেখতে পেতাম তার ছায়ামূর্তি৷ আমিও উঠে দাঁড়াতাম৷ দুটো অন্ধকার ছায়া একে অপরের অন্ধকারের দিকে ঠায় তাকিয়ে থাকত কিছুক্ষণ৷ যাই হোক, এরকমই একটা লোডশেডিংয়ের রাত৷ আমরাও যথারীতি গল্প করছি ছাদে, পাশের বাড়ির ছাদ থেকে কিন্তু কোনও আওয়াজ আসছে না৷ আমার কেমন যেন একটা আশঙ্কা হল৷ ওরা কি কেউ বাড়ি নেই? কিন্তু তাই বা কী করে হয়৷ আজ বিকেলেই দোতলার ঘরে আলো জ্বলতে দেখেছি৷ ব্যাপারটা অবশ্য তেমন বড়ো কিছু নয়, তাও আমার মনের মধ্যে কেমন যেন অস্থিরতা শুরু হল৷ মাকে বলে নীচে নেমে এলাম৷ বাড়ির বাইরে এসে রাস্তায় পা রাখলাম, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার ঠিক হাত দুয়েকের মধ্যেই দাঁড়িয়ে আছে সে৷ মাথাটা সামনে ঝুঁকিয়ে কী যেন ভাবছে৷

    ‘আজ উপরে এলি না কেন?’ আমি জিজ্ঞেস করলাম৷

    সে বোধহয় ভাবেনি আমি নীচে নেমে আসব৷ প্রথমে খানিকটা হকচকিয়ে গেছিল, একটু চুপ করে থেকে কী যেন বলতে গিয়েও বলল না, তার বদলে আমার দিকে খানিকটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, ‘এত বড়ো ছেলে এখনও বাবার সঙ্গে স্কুল থেকে ফিরিস?’

    আমি প্রতিবাদ জানালাম, ‘আমি কী করব? বাবা ছাড়তে চায় না৷’

    ‘কাল থেকে একা ফিরবি৷’

    ‘একা ফিরব?’ আমার গলায় কৌতুক স্পষ্ট৷ সেটা আমি গোপন করতে চাইনি৷

    ‘তবে নয়তো কী?’

    ‘আচ্ছা, দেখা যাক৷’

    আবার কয়েক মিনিটের নীরবতা, মনে মনে ভয় করতে লাগল হঠাৎ যদি কারেন্ট চলে আসে তাহলে এক্ষুনি উপরে চলে যেতে হবে৷ ঠিক এইসময় হাতে যেন কীসের স্পর্শ অনুভব করলাম, না নরম হাতের নয়, নখের৷ দু-হাতে আমার হাতটাকে খামচে ধরেছে সে৷ খুব নীচু গলায় আমাকে কিছু যেন বলতে চায়, আমি তার চোখের দিকে তাকালাম, একফালি তরল জ্যোৎস্না তার মুখটা ভিজিয়ে দিয়েছে৷ তাতে বেশ দেখতে গাচ্ছি তার চোখের দুইকোণে কাজল মেশানো জল টলটল করছে৷ ও কি কাঁদছিল৷

    ‘কী হয়েছে তোর?’ আমি প্রশ্ন করলাম৷ কীসের আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল৷

    সে আমার প্রশ্নটার জবাব দিল না৷ যেটা বলল সেটাকে উত্তর নয়, অনুরোধ বলা যায়৷

    ‘আমার সঙ্গে একটু দৌড়োবি?’

    প্রশ্নটা ভালো করে বুঝে উঠতে আমার পাঁচ সেকেন্ড সময় লাগল৷ নিজেকে একটু শান্ত করে বললাম, ‘তোর পাগলামি ছাড়, আমাকে উপরে যেতে হবে৷’ সে আমার হাতে হালকা চাপ দিল, ‘না, আয় আমার সঙ্গে৷ দরকার আছে৷’ জানি না সেদিন কেন না বলতে পারিনি, আমার মতামতের কোনও ধারই ধারেনি সে৷ কোন দিন না৷ যেদিন আসবার এসেছে, নাহলে আসেনি৷

    ‘কতদুর দৌড়াতে হবে?’

    ‘এই মাঠটা পর্যন্ত৷’

    আমি হিসেব করে দেখলাম মিনিট দশেকের বেশি সময় লাগবে না৷ অগত্যা রাজি হলাম, কাঁচা রাস্তার উপর দিয়ে দু-জনে দৌড়াতে লাগলাম৷ সমস্ত রাস্তাটা আমার অস্বস্তি হচ্ছিল৷ ওর নিশ্বাসের শব্দটার মধ্যে কেমন যেন একটা যন্ত্রণা লুকিয়ে আছে, যেন এই দৌড়টার শেষেই খারাপ কিছু ঘটবে, থেমে গেলেই যেন একরাশ অন্ধকার ঝাপিয়ে পড়ে আত্মসাৎ করবে আমাদের৷

    মাঠে পৌঁছে আমরা দু-জনেই হাঁপাতে লাগলাম, মাঠের একপাশে আধশোয়া হয়ে বসে পড়ল সে৷ আমি অতটা হাঁপাইনি, জিজ্ঞেস করলাম, ‘এসবের মানে কী?’

    ‘বোস৷ বলছি৷’

    আমি তার পাশে বসে পড়লাম৷ সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল৷ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ‘আমার দৌড়ানো বারণ৷’

    ‘কেন?’ আমার অস্থিরতা বাড়ছে৷

    ‘জানি না, কিছু একটা হয়েছে৷’

    আমার মনে অনেক প্রশ্ন ভিড় করে আসছিল, কিন্তু সেগুলো একটাও তাকে জিজ্ঞেস করতে মন চাইল না, আজকে তার জ্যোৎস্না-মাখা মুখ আর রাতের হাওয়ায় উড়ন্ত চুলগুলোর দিকে তাকিয়ে আমার বহুদিনের চেনা সেই পাগলাটে, সেই পেটুক মেয়েটার একটুও মিল পাচ্ছিলাম না৷ মেয়েরা এত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় সেটা সেদিনও জানতাম না৷

    ‘যেটা করতে বারণ করেছে সেটাই করিস৷ তুই এরকম কেন?’

    একটু আগেই এই মাঠ থেকে আমি খেলে গেছি, ধুলোগুলো এখনও মাঠের বুকে থিতিয়ে যায়নি৷ দূরে আকাশটাকে একটা বিশাল তিরপলের মতো দেখাচ্ছে, যেন মাঠের একপ্রান্তেই শেষ হয়ে গেছে আকাশটা৷ মনে হচ্ছে এই মস্ত পৃথিবীটা একটা ছোট্ট শামিয়ানা বানিয়ে দিয়েছে আমাদের জন্য৷ একটা আকাশ, আমাদের, একান্ত আমাদের৷

    ‘কাল থেকে একা ফিরিস৷ এই মাঠেই দাঁড়াস৷’

    ‘তারপর?’

    ‘আমি দৌড়াব, তুই টাইম দেখবি৷’

    আমি তাকে বহুবার বারণ করেছিলাম জানেন, বহুবার, কিন্তু সে শোনেনি৷ বললাম না, তার কাছে হেরেছিলাম আমি বহু আগে, বাকি দিনগুলো সেই হারেরই মহড়া দিয়ে গেছি৷ আমি রোজ স্কুল ছুটির পর এসে দাঁড়াতাম মাঠের একপাশে, গোটা মাঠ জুড়ে তখন অল্পবয়সী ছেলেমেয়েদের ভিড়৷ আমার কাছে ব্যাগ রেখে সে মাঠের একধার দিয়ে গোল করে দৌড়াত৷ ঘড়িতে সময় দেখতাম আমি৷ দৌড়াতে দৌড়াতে দম ফুরিয়ে গেলে সে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে জিজ্ঞেস করত সময় কত হল৷ আমি মাঝে মাঝে বাড়িয়ে বলতাম৷ সে খুশি হয়ে আমাকে দোকান থেকে এক্লেয়ারস কিনে দিত৷ আমি মনে মনে জানতাম সময় আস্তে আস্তে কমছে তার৷ কোনওদিন পাঁচ সেকেন্ড কোনওদিন তিন সেকেন্ড৷ এক্লেয়ারসগুলো আমি খাইনি কোনওদিন, ওগুলোর দিকে তাকালে খুব শান্তি পেতাম৷ জানি মিথ্যে৷ তবু…

    পুরোনো কথাগুলো বলতে বলতে খেয়ালই ছিল না৷ আমার ডানপাশের কলেজযাত্রীরা কখন নেমে গেছে৷ কামরায় এখন আমরা দু-জন একা৷ লোকটা আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, জিজ্ঞেস করলাম, ‘আপনি ঠিক কোথায় নামবেন বলুন তো?’

    ‘আগের স্টেশনে, এই মাত্র চলে গেল৷’

    ‘সে কি৷ নামলেন না কেন?’ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম৷

    ‘আপনি বলুন না, নেমে আবার ডাউনের ট্রেন ধরলেই হবে৷’

    আমি বাইরেটা একবার ভালো করে দেখে নিলাম, তারপর বললাম, ‘আমার গল্পটা অবশ্য বেশি বাকি নেই, জীবনটা উপন্যাসের মতো হয় না কেন কে জানে৷ তাকে আমার অনেক কথা বলার ছিল৷ যে কথাগুলো কোনওদিন বলতে পারিনি৷ শেষ কয়েকটা মাস বিছানা থেকে উঠতে পারেনি, শেষ কয়েকটা দিন ভালো জ্ঞান ছিল না৷ নিঃশব্দে কখন হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেছে কেউ বুঝতেই পারেনি৷ আমি খবর পেয়েছিলাম সেদিনই রাতে৷ আমি একটুও কাঁদিনি জানেন? খালি একটা দিনের কথা মনে পড়ছিল৷’

    ‘সেটাই বলুন৷’

    সেদিন আমরা দু-জনে স্কুল থেকে ফিরছিলাম, কয়েকদিন হল আর দৌড়াত না ও৷ হয়তো আর পারত না৷ চুপচাপ দু-জনে হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম, বিশেষ কথা বলতাম না৷ হয়তো কী কথা বলব সেটা ভাবতে ভাবতেই সময়টা কেটে যেত৷

    সেদিন মাঠের উপর দিয়ে হাঁটছিলাম৷ বেশ বুঝতে পারছি দৌড়ানো তো দূরের কথা, এতটা রাস্তা হাঁটতেই হাপরের মতো নিশ্বাস পড়ছে তার৷ ডান হাতে আমার কনুইটা খামচে ধরে কোনওরকমে এগিয়ে নিয়ে চলেছে শরীরটা৷ হঠাৎ একটু থেমে আমার দিকে ফিরে জোরে জোরে কয়েকটা নিশ্বাস নিয়ে অস্পষ্ট স্বরে কিছু যেন বলল, শীতের বিকেল বলে মাঠটা ফাঁকা ছিল, পুরোটা শুনতে পাইনি, কিন্তু বুঝতে পারলাম সে কী বলতে চাইছে, ‘মানুষ মরে গেলে কোথায় যায় জানিস?’

    আমি মাথা দোলালাম৷ সে মুখ নামিয়ে নিল৷ মনে মনে কিছু যেন হিসেব করে আরও খানিকটা সরে এল আমার দিকে, এখন তার দীর্ঘ যন্ত্রণাময় নিশ্বাস পড়ছে আমার বুকে৷ আমি তার মাথায় একটা হাত রাখলাম, সে যতটা পারে একসঙ্গে বলার চেষ্টা করল কথাগুলো, ‘আমাকে একটা কথা দিবি?’ আমি চুপ৷ ‘দেব’ বলতে পারিনি, বিশ্বাস করুন৷

    ‘আমার যদি কিছু হয়, মানে যদি আমি না থাকি, তোকে তো কিছু বলতে পারব না, প্রতিবছর আমার জন্মদিনের দিন আমার কবরের কাছে আসবি? যদি কোনওভাবে পারি তোর কাছে আসব আমি৷ কথা বলব তোর সঙ্গে৷’

    ‘সেদিন কাশের বনে সেই উড়ন্ত কাপড়টা তোকে এটাই বলেছিল না?’

    ‘হ্যাঁ৷’ সে মাথা নাড়ল৷

    ‘দেখতে পেয়েছিলি আর মিনুকে?’

    সে আর কোনও উত্তর দিল না৷ আমার গলা ধীরে ধীরে বুজে আসছিল৷ চোখ থেকে একফোঁটা জল গড়িয়ে পড়ল তার নামে, সে আমার মুখের দিকে তাকিয়ে যতটা সম্ভব হাসার চেষ্টা করল৷ ‘বাচ্চাদের সামনে কি চোখের জলও লুকাতে হয়?’

    আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরেছে তার মাথার চুলগুলো৷ সে ডানহাত দিয়ে আমার চোখের জলটা মুছতে মুছতে বলল, ‘দেখিস বাবা, তুই আবার যা ভীতু, ভূত দেখে পালিয়ে যাস না৷’

    ট্রেনটা যখন শিমুলপাহাড় পৌঁছল তখন কামরাটা পুরো ফাঁকা৷ আমার সহযাত্রী ভদ্রলোক একটু আগেই নেমে গেছেন৷ যাবার সময় কেন জানি না আমার মোবাইল নম্বরটা নিয়ে গেলেন৷ কী যে করবেন কে জানে৷

    আমি স্টেশনে পা রাখলাম৷ এখান থেকে একটু হাঁটলেই পড়বে কবরস্থানটা৷ ওভারব্রিজ দিয়ে নীচে নেমে এলাম৷ প্রতিবছর এখানে রিক্সা দাঁড়িয়ে থাকে৷ আজ কিন্তু দেখতে পেলাম না৷ অগত্যা হাঁটা দিলাম৷ রাস্তাটা কাঁচা মাটির৷ দু-পাশে ঝাউবন পাতলা হয়ে এসেছে, এদিকটায় ঘরবাড়ি প্রায় নেই বললেই চলে৷ পায়ের তলায় ঝাউ-এর পাতা পড়ে যেন তুলোর চাদর বিছিয়ে দিয়েছে৷ ধীরে সুস্থে মিনিট পনেরো হাঁটার পর কবরস্থানটা চোখে পড়ল৷ আগের মতোই আছে৷ আগের বছর ঠিক এইসময়ে এখানে কীসের যেন একটা মেলা চলছিল৷ এখন চারিদিক শান্ত, অবশ্য সেটাই ভালো৷ আমি দরজার ফাঁক গলে ভিতরে ঢুকে এলাম৷ কোথাও কোনও মানুষজন চোখে পড়ছে না৷ চারিদিকটা বুনো গাছের ডালপালায় ঢেকে আছে, তার মধ্যে মাঝে মাঝে দু-একটা পাথরের বেদি চোখে পড়ছে৷ একটা বুড়ো অশ্বথ গাছের নীচে আছে তার কবরটা৷ সে ঘুমিয়ে আছে, আজ পাঁচ বছর হতে চলল৷ সাদা পাথরের উপর তার নাম খোদাই করা আছে৷ সেটার উপর একবার হাত বোলালাম আমি৷ দু-হাতে এগিয়ে আসা ডালপালা সরিয়ে দিলাম৷ শ্বেতপাথরের উপর ধুলো জমেছে, কবরটার ঠিক পাশে বেশ কিছুক্ষণ বসে থাকলাম, এখন আমি কিছু বললে সে কি শুনতে পাবে? যদি সত্যি শুনতে পেত তাহলে এতদিনে একবারও আসত না আমার কাছে? নাহ, এবারও সে আসবে না৷ হয়তো কোনওদিন আসবে না৷ হয়তো মৃত্যুর পরে আর কিছু নেই৷ তবু আমি আসব প্রতিবছর, সেভাবেই বেঁচে থাকব আমি৷ একফোঁটা জল আমার চোখ থেকে গড়িয়ে মাটিতে পড়ল৷ আরও বেশ কিছুক্ষণ সেখানে বসে আমি উঠে পড়লাম৷ দিগন্তের একপাশে সূর্যটা তখন ঢলে পড়ছে৷ সন্ধের ট্রেন ধরেই বাড়ি ফিরতে হবে, কবরস্থানের প্রায় গেটের কাছে চলে এসেছিলাম, ঠিক তখনই পিছন থেকে একটা মিহি গলার ধমক শুনতে পেলাম, ‘এই এই, কী হচ্ছে ওটা?’

    আমি পিছন ফিরলাম না৷ চোখ বন্ধ করে নিলাম৷ পিছনে ডালপালার উপর পায়ের শব্দ হল৷ তারপরেই একটা নরম হাত এসে স্পর্শ করল আমার পিঠ, ‘কত বড়ো হয়ে গেছিস৷’

    আমার একটাই কথা বলার ছিল, এতদিন শুধু ভেবে এসেছি তার সঙ্গে দেখা হলে অনেক কথা বলব তাকে৷ আজ কিন্তু মনে হল মাত্র একটাই কথা বলার আছে, আমি এখনও তাকাইনি তার দিকে, আমার চোখ বন্ধ৷ বললাম, ‘শোন, আমি আর কোথাও যেতে দেব না তোকে৷’

    বুঝতে পারলাম সে আমার সামনে এসে দাঁড়িয়েছে৷ তাও আমি চোখ খুললাম না৷ সে অস্ফুটে একটা শব্দ উচ্চারণ করল, ‘আমিও৷’

    আমি হাত দিয়ে স্পর্শ করলাম তার মুখ৷ সে আমার দিকে আরও খানিকটা সরে এল৷

    আমার কানের কাছে মুখ এনে বলল, ‘আমি কিন্তু ভূত৷ ভয় লাগছে না তো?’

    ‘না৷ আমি আর ভীতু নই৷’

    ‘তাই তো দেখছি, তাহলে চোখ খোল৷’

    আমি চোখ খুললাম৷

    ****

    —আজ সন্ধের পাওয়া খবরে জানা যাচ্ছে হাওড়া থেকে শিমুলপাহাড়গামী ট্রেনের একটি বগি হুগলি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়৷ ঘটনাস্থলেই ওই বগির সমস্ত যাত্রীর মৃত্যু হয়৷ এধরনের দুর্ঘটনা কেন ঘটল তা নিয়ে এখনই বিষদে কিছু জানা যাচ্ছে না, ঘটনাস্থলে আছে আমাদের প্রতিনিধি…

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত
    Next Article পঁচিশটি গল্প – শ্যামল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সায়ক আমান

    মৃত পেঁচাদের গান – সায়ক আমান

    May 15, 2026
    সায়ক আমান

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Our Picks

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026

    পঁচিশটি গল্প – শ্যামল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026

    সেরা ৪৫ – সায়ক আমান

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }