Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    প্রসন্ন পাষাণ – ১৪

    চৌদ্দ

    সেদিন ছোট চাচার ঘরে কামিলকে আসতে দেখে আশ্চর্য হলাম। আমাদের এই সংসারেই কামিলের বাস, তবু তাকে সংসারের একজন বলে মনে হয় না। সে আজকাল থাকে একা একা, বাইরে গেলেও একাই যায়। তার ভ্রমণ তার আগমন তার আহার তার শয়ন তার আমোদ তার বিষাদ সে সম্পূর্ণ আর একান্তরূপেই নিজের এখতিয়ারের মধ্যে রাখে। এমনকি আলীমের সঙ্গে তার যে বন্ধুত্ব মুকুলিত হয়ে উঠছিল তাও মনে হয় ফুটবার আগেই ঝরে পড়ল। এমনকি সে যেন আজকাল তার নিজের মাকেও এড়িয়ে চলতে শুরু করেছে। বাড়িতে ছোট চাচা ফুপুজান আমি এই তিনটি প্রাণী বাস করি এ চেতনা পর্যন্ত তার ছিল বলে মনে হতো না। বিশেষ করে ইদানীং। তাই সেদিন সকালে ছোট চাচার কক্ষে কামিলের পদার্পণ আমার বক্ষেও একটা আন্দোলন উপস্থিত করল। তার আগমন অপ্রত্যাশিত কিন্তু আকাঙ্ক্ষিতও— তাই এই আন্দোলন।

    আজ কামিলকে দেখে মনে হলো কতদিন যেন তাকে দেখি নি। তার চোখমুখের চঞ্চল রেখাগুলো স্থির হয়ে এসেছে; দৃষ্টিতে এক অনির্বচনীয় বিষ্ণণ্ণতা; চিবুকে এক প্রকার দৃঢ়তা। তার গায়ের রঙ আগের তুলনায় ফর্সা মনে হয়; আগের তুলনায় একটু মোটাও হয়েছে। সবকিছু মিলে বেশ একটা ব্যক্তিত্বসম্পন্ন অভিব্যক্তি যা পূর্বে অনুপস্থিত ছিল।

    ছোট চাচা একটা টেবিলের কাছে চেয়ার টেনে নিয়ে চিঠি লিখছিলেন; সামনের জানালা খোলা। সকালবেলার হাওয়া তখন কামরার ভিতর কানাকানি শুরু করে দিয়েছে; টেবিলের উপরকার সাদা কাগজগুলো যদি কিছুতেই স্থির থাকে। ছোট চাচার পাশে দাঁড়িয়ে বাতাসের উপদ্রব বাঁচিয়ে আমি পাতাগুলোকে যথাসম্ভব সংযত রাখতে চেষ্টা করছিলাম। টেবিলের এক পাশে এক পেয়ালা গরম চা রাখা ছিল, এখন অবশ্য আর গরম বলা চলে না। চা খেতে হবে ছোট চাচার এ হুঁশ পর্যন্ত ছিল না। অবশ্য আমি বরাবর দেখেছি, ছোট চাচা যখনই বরাদ্দের অতিরিক্ত চায়ের ফরমায়েশ করতেন, তার একটু পরই ফরমায়েশ ভুলে যেতেন তা না হলে চায়ের কথাই ভুলে যেতেন।

    কামিলকে দেখে ছোট চাচাও অবাক হলেন। ঘাড়টা কামিলের দিকে কাত করে জিজ্ঞাসু নয়নে তাকিয়ে থাকলেন। সামনের চেয়ারটি দেখিয়ে কামিলকে বসতেও ইশারা করলেন।

    —একটা নতুন খবরের কাগজ বের হচ্ছে; চেষ্টা করলে সাব-এডিটরের কাজ পেতে পারি। -চেষ্টা করছ না কি?

    —আপনার অনুমতি পেলেই করি।

    আমারই অনুমতির যদি অপেক্ষা তাহলে অনুমতি নেই; কিন্তু তোমার মা কি বলেন?

    —মা কারো ইচ্ছায় বাধা দেন না।

    —এমনকি তোমার ইচ্ছাতেও নয়? এমন বেয়াড়া ইচ্ছা তোমার হলো কেন?

    —যা হোক একটা কিছু করতে তো হবে!

    —যা হোক একটা কিছু করলেই কি হবে?

    —সাংবাদিকতা এমন আর মন্দ কি!

    —সাংবাদিকতা মন্দ আমি বলি নে। তুমি যদি মনে কর সাংবাদিকতার দিকেই তোমার সহজ প্রতিভা তাহলে আমি উৎসাহই দেব। কিন্তু সবকিছুরই একটা সময় আছে। আগে লেখাপড়া শেষ করে।

    —সাংবাদিকতাই যদি করি, ডিগ্রি নিয়ে কি হবে!

    ছোট চাচা অনেকক্ষণ কোনো জবাব দিলেন না। একটু পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন।

    —তোমার বয়স হলো কতো?

    —বিশ হয়ে গেছে।

    —এখনো তো বললে না হঠাৎ রোজগার করবার প্রয়োজনটা কবে থেকে বোধ করছ।

    —নিজের পায়ে দাঁড়াতে তো হবে!

    —তা হবে। কিন্তু এভাবে যদি নিজের পায়ে দাঁড়াতে চাও, তোমার পা জোড়াই কমজোর হবে, তা দিয়ে দাঁড়াবার কাজ ভালো চলবে না। যদি শক্ত হয়ে দাঁড়াতে চাও লেখাপড়াটা শেষ কর। আর যে ডিগ্রি তোমার না হলেও চলে বলছ সেই অনাবশ্যক বাহুল্যটুকুর জন্যই এখন ভালো করে মন দাও। লেখাপড়া শেষ না করেই যদি এখন সংবাদপত্রের অফিসে প্রবেশ কর তাহলে বেরিয়ে আসবার আর পথ পাবে না। এটুকু সেরে নিলে তোমার সাংবাদিক অভিজ্ঞতা অরুচিকর ঠেকলে অন্য পথ খোলা পাবে। তাছাড়া সাংবাদিকতা করলে ডিগ্রি লাগবে না কেন তাওতো বুঝি না। আর হ্যাঁ তুমি বাড়ির ছেলে, আমি চাই বাড়ির ছেলের মতোই নিজের অধিকারটুকু প্রতিষ্ঠিত করে নেবে।

    আমি বাস্তবিকই হতবুদ্ধি হয়ে গেলাম। এক সঙ্গে এত কথা কামিলের মুখে আমি কোনোদিনই শুনি নি। সে যে হঠাৎ উপার্জনের ফিকিরে ঘুরতে শুরু করেছে এ খবরটা বিস্ময়কর হলেও ছোট চাচার সঙ্গে বিতর্ক করতে পারার মতো অতটা বিস্ময়কর মনে করি নি। এ সেই কামিল যাকে আমি এতটাকাল আলীম গ্রহের উপগ্রহ বলেই মনে করে এসেছি। সেও যে ছোট চাচার কাছে দাঁড়িয়ে অল্প কথায় বেশ দৃঢ়তার সঙ্গেই নিজের মতামত ব্যক্ত করতে পারে তা আমি ভাবি নি। আমার মনে হয় ছোট চাচাও অবাক কম হন নি।

    কামিল আর কোনো কথা না বলে চলে যাচ্ছিল।

    ছোট চাচা বললেন : দাঁড়াও একটু।

    এবার ছোট চাচা কামিলের কাছে চেয়ার টেনে এনে কামিলের ওপর দৃষ্টি স্থির রেখে প্রশ্ন করলেন : এখানে কি তোমাদের কোনো কষ্ট হচ্ছে?

    ছোট চাচার কণ্ঠ ভারাক্রান্ত; হঠাৎ তাঁর দৃষ্টিও যেন এক অজ্ঞাত অপরাধের লাঞ্ছনায় সঙ্কুচিত হয়ে এলো। এও আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা। ছোট চাচাকে বচনে বা আচরণে আবেগ প্রকাশ করতে কেউ বড় একটা দেখে নি।

    কামিল একটু যেন ইতস্তত করল। তারপর বললো : কষ্ট? একেবারেই না! এইখানে কামিলের গলাও একটু কেঁপে উঠল। তারপর সে যোগ করল : কিন্তু মায়ের প্রতি আমার একটা কর্তব্য আছে তো।

    নিশ্চয়ই আছে। কিন্তু আপাতত তোমাদের উভয়ের প্রতি আমাদের একটা কর্তব্য আছে। সেখানেই কোনো ত্রুটি হচ্ছে কিনা জানতে চেয়েছিলাম।

    কামিল বুঝল এখানেই এ প্রসঙ্গ শেষ। এবার সে চলে গেল।

    ছোট চাচা চিঠি শেষ না করেই উঠে পড়লেন। রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলেন। কপালের ওপর চিন্তার রেখা। দৃষ্টিতে এক প্রশ্ন যার উত্তর মিলছে না মনে হয়।

    অনেকক্ষণ পর তিনি আমাকে জিগ্যেস করলেন : কামিল কোন ক্লাসে পড়ে রে? —এবার আই.এ দেবে।

    —পড়াশোনায় কেমন?

    —আছে একরকম।

    —হঠাৎ রোজগার করবার কথা ভাবছে কেন বলতে পারিস?

    —না।

    ছোট চাচা এবার চুপ করলেন। আয়নার কাছে দাঁড়িয়ে মাথায় দ্রুত চিরুনি বুলিয়ে নিলেন, তারপর আলনা থেকে পাঞ্জাবিটাও নিলেন টেনে।

    চাচা বেরুচ্ছ না কি?

    হ্যাঁ একটু ঘুরে আসি।

    বলেই তিনি গমনোদ্যত হলেন; কিন্তু পরক্ষণেই দাঁড়িয়ে পড়ে আমাকে উদ্দেশ করে বললেন : একটু চোখ রাখিস রে। এ বাড়িতে কেউ যেন কষ্ট না পায়।

    ফুপুজান সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলেন। ছোট চাচাকে তাঁর কি যেন বলবার ছিল। কিন্তু ছোট চাচা সেদিকে একটিবার মাত্র দৃকপাত করেই একটু অকারণ দ্রুততার সঙ্গেই বেরিয়ে চলে গেলেন। একটুও অপেক্ষা করলেন না।

    সন্ধ্যাবেলা ঠিক কোন সময়টিতে হঠাৎ অন্ধকার নেবে আসে, সকালবেলা অন্ধকারের যবনিকা সরে গিয়ে ঠিক কোন সময়টিতে পূর্ব দিগন্ত ফর্সা হয় তা যেমন শত চেষ্টা করেও বুঝতে পারা যায় না, তেমনি কামিল যে কবে তার কৈশোরের খোলস ছেড়ে এমন একটা সহজ আত্মপ্রত্যয়ে স্থির ব্যক্তিত্ব লাভ করল, সেই বিশেষ লগ্নটিও আমার চোখে পড়ে নি। সে যে এইভাবে পরিণত হয়ে উঠবে সেটাই স্বভাবের নিয়ম; কিন্তু তার এই বেড়ে ওঠাটা চক্ষুর অন্তরালেই ঘটেছে বলে আজ তার পরিণত রূপটি দেখে চমকই লাগল। জানি না কেন আমার মনটাও খুশিতে নেচে উঠল। আমিও যেন এই দিনটির অপেক্ষা করছিলাম। কিন্তু সে যে এভাবে স্বাবলম্বী হয়ে উঠবার অঙ্গীকার করে বসবে তেমন সম্ভাবনার কথা কোনোদিনই আমার মনে হয় নি। তাই তার পরিবর্তনের এই দিকটায় মনে একটা খটকাও লাগল।

    সকাল গড়িয়ে দুপুর এলো প্রায়। কনিজ এইমাত্র ধোপার কাছ থেকে কাপড় বুঝে নিয়ে উঠে এলো। খবরের কাগজঅলা অসময়ে কিছু আগামের জন্য দরখাস্ত পেশ করে দরজার কাছে অপেক্ষা করছে তার সাইকেলের টায়ার কিনতে হবে। ফুপুজান সে কথায় কর্ণপাতই করছেন না। ছোট ফুপু একরাশ তরিতরকারি মাছ-আঁশের মাঝখানে বসে বঁটি দিয়ে গোল করে কালো বেগুন কাটছেন। পাশের বাড়ির ছেলেরা ক্যারাম খেলছে, তারই অবিরাম খটাখট শব্দ কান ঝালাপালা করে দিতে চায়। সম্মুখের বাড়ির নতুন মাটির কোলে তার দু’মাসের শিশুটি শুধু কাঁদছে শুধু কাঁদছে; বেচারি মায়ের প্রাণপণ ঘুমপাড়ানি গান কোনো কাজেই আসছে না। রাস্তায় দেখি ফেরিঅলা একটা ঠেলায় পিরিচ পেয়ালায় দোকান সাজিয়ে ঝুনঝুনি বাজিয়ে চলেছে। ছেলেরা ভিড় করে আসে কিন্তু সওদা বিক্রি তেমন হয় না। কলাগাছের তলায় এই অবেলায় মোরগ ডাকছে।

    আমি দোতলার সিঁড়ির কাছে রেলিংয়ে ভর দিয়ে সংসারযাত্রা দেখতে থাকি। এর মধ্যে আমার স্থান কোথায়? তরকারি কোটা কাপড় কাচা আর সময় হলে বাচ্চাকে দুধ খাওয়ানো, তারপর পাঁচজনকে পাঁচদিনের জন্য হাসিয়ে আর কাঁদিয়ে রঙ্গমঞ্চ থেকে বিদায়। এই তো জীবন। এ-ভাবে বেঁচে থেকেই-বা লাভ কি, মরে গেলেই-বা ক্ষতি কি। এই যে ফুপুজান খবরের কাগজঅলার আর্জিতে কান দিচ্ছেন না- কেন দিচ্ছেন না? ঐ যে দেখছি চৌবাচ্চার কাছে দাঁড়িয়ে জাফর কনিজের গায়ে মুঠি মুঠি পানি ছড়িয়ে দিচ্ছে, আর কনিজ কপট কোপে সাপের মতো ফোঁস করে উঠছেন এইবা কেন? এক অন্ধ ভিখিরিকে এক মাঝবয়সী ভদ্রলোক হাত ধরে রাস্তা পার করে দিলেন এটারই-বা কি দরকার ছিল। আমি কোনটা চাই? কাগজঅলাকে ফিরিয়ে দিতে? পানি ছুঁড়ে খেলা করতে? অন্ধকে পথ দেখাতে?

    একদিন আমি থাকব না কিন্তু এসবই থাকবে। তবু সম্মুখে এক নিঃসীম শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পাই না। আমার জ্ঞান আমার বুদ্ধি আমার পরিবেশ সবকিছুরই সীমাবদ্ধতা আমার গলা টিপে ধরতে চায়। এটা ভালো সেটা খারাপ ওটা কাম্য এই রকম কতগুলো কথার শিকল দিয়ে আমাদের হাত পা মন সবকিছুই বাঁধা।

    কখনো ছোট ফুপুর সঙ্গে বসে গল্প করতে, কখনো কামিলকে এক পলক দেখে নিলে ভালো লাগে। কিন্তু অল্পক্ষণেই এই ভালো লাগাটুকু ফুরিয়ে যায়। হয়তো নিমেষের আয়ু বলেই ভালো লাগে; মেয়াদ বেশি হলে হয়তো ক্লান্তির ঢেউ এসে মনের ওপর ঝাঁপিয়ে পড়ত।

    পড়াশোনা ভালোই লাগে। কিন্তু বইয়ের জগৎ থেকে বেরিয়ে এলেই আবার হাঁফ ধরে যায়। কেতাব ছাড়াও এখন একটা অবলম্বন আবশ্যক হয়ে পড়েছে, যা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকব। আমি ভালোবাসতে চাই; ভক্তি-শ্রদ্ধা করতে চাই; জীবনের প্রতিটি মুহূর্তকে আশ্চর্য মূল্যজ্ঞানে অপার করুণায় অসীম প্রেমে অফুরন্ত বিস্ময়ে উন্মীলিত দেখতে চাই। কে বলে দেবে আমি কি খুঁজে বেড়াই। কবে আমার দিনরাত্তির অর্থময় দৃষ্টি মেলে তাকাবে।

    আব্বা সরকারি কাজে এলেন কলকাতায়। এমন মাঝে মাঝে আসেন। দিন তিনেক থেকে আবার ফিরে যান। একটি একটি করে দিনও গড়িয়ে যেতে থাকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলাঞ্চ বক্স – রশীদ করীম
    Next Article উত্তম পুরুষ – রশীদ করীম

    Related Articles

    রশীদ করীম

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Our Picks

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }