Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    প্রসন্ন পাষাণ – ২৮

    ২৮

    ট্রাম চলেছে ধর্মতলা দিয়ে। আমি বসে বসে চন্দ্রিমার কথাই ভাবছিলাম। সে যেন একটা সুরের তরঙ্গের মতো এসে হারিয়ে গেল। মেয়েটির মধ্যে কোথাও অস্পষ্টতা নেই; সে যা তাই। অন্য কোনোরকমভাবে নিজের পরিচয় দিতে কোনোদিনই চেষ্টা করে নি। যখন অন্যায় করেছে, ন্যায়ের যুক্তি দিয়ে তা সমর্থন করে নি। এই তার স্বভাব। সে একবার বলেছিল : আমি ভাই সবসময় হিসাব মিলিয়ে চলতে পারি নি। আমি আমিই—টেক ইট অর লিভ ইট।

    —পাশে একটুখানি বসতে পারি!

    —আরে, আলীম যে। বোসো বোসো। এতদিন ছিলে কোথায়?

    আলীম এতটা সাদর অভ্যর্থনা আশা করে নি। তাই সে একটু আশ্চর্য হয়ে গেল। অবাক আমিও কিছু কম হই নি। আলীমের জন্য এই সহৃদয় অভ্যর্থনা যে আমার মধ্যে লুকিয়ে থাকতে পারে—বা ছিল—সে কি আর জানতাম।

    আলীমকে বহুদিন দেখি নি। কবে সে আমার পথ থেকে নিঃশব্দে সরে দাঁড়িয়েছে বুঝতেও পারি নি। কিছুদিন থেকে প্রায়ই তার কথা মনে পড়ছিল। সে ভালোই হোক আর মন্দই হোক, আমার ছেলেবেলার সাথি। তার বহু স্মৃতিই আমার জীবনের নানান অভিজ্ঞতার সঙ্গে জড়িত। আমার জীবনে কোথায় তার একটা স্থান আছে, যেখানে অন্য কারো আসন থাকতে পারে না।

    তাছাড়া আরো একটা কারণ ছিল। সেদিন তার প্রতি যে অবিচার করেছি তার কোনো ক্ষমা নেই। জানালার ফুটোয় দুটি চোখ দেখেই সর্বপ্রথম তারই নাম মনে এলো, অথচ দেখা গেল সে ত্রিসীমানায় নেই, আমার এই অন্ধ অবিশ্বাস সেদিন থেকেই আমাকে নিরন্তর বিদ্ধ করছিল।

    –তোমাকে যে আর চেনা যায় না ভাই। কত মোটাসোটা ভারিক্কি হয়ে গেছ। দিব্যি একটা জেন্টলম্যান।

    —কাস্টমসে একটা চাকরি জুটে গেছে। এখন দশটা-পাঁচটার বন্দিশালায় আটক পড়েছি।

    —তোমার বন্দিদশা যাবজ্জীবন হোক; কিন্তু এত বড় খবরটা তুমি একেবারে চেপেই গিয়েছিলে!

    —তোমার কাছেও যে এটা একটা খবর তা ভাববার দুঃসাহস হয় নি।

    তারপর কিছুক্ষণ কেউ কোনো কথাই বলতে পারলাম না।

    এক সময় আলীমই বললো : তুমিও তো বদলেছ কম না।

    —কে আমি?

    এই বলে আমি নিজেকে একবার আপাদমস্তক দেখে নেবার ভান করলাম। তারপর কি জানি কেন? হঠাৎ ভারি লজ্জা পেলাম।

    এই লজ্জাটুকু ঢাকবার জন্যই বললাম : আলীম, তুমি চাকরি পেলে। খাওয়াবে না?

    —যখন বল!

    —এক্ষুণি নয় কেন?

    —তথাস্তু!

    ট্রাম থেকে নেবে পড়লাম। আলীম হাতের ইশারায় একটা ট্যাক্সি দাঁড় করালো।

    ট্যাক্সিতে পাশাপাশি বসে আছি। একটু অস্বস্তি বোধ করতে লাগলাম। অমন হুট করে খাওয়ানোর প্রস্তাবটা না করলেই পারতাম; কিন্তু এখন টু লেট। কি হবে ওকথা ভেবে। অস্বস্তিকর নীরবতাকে দু’হাত দিয়ে সরিয়ে দেবার জন্য প্রশ্ন করলাম : তুমি কামিলের উপন্যাস পড়েছ?

    আলীম সঙ্গে সঙ্গে জবাব দিল না। একটু ইতস্তত করল। তারপর বললো : হ্যাঁ পড়েছি।

    —কেমন লাগল?

    এমন সময় একটা ল্যাম্পপোস্টের আলো আলীমের মুখের ওপর এসে পড়ল। আলীম বললো : ভালোই।

    আমি হেসে ফেললাম।

    —হাসলে যে!

    —নাঃ আলীম, তুমি সত্যিই বদলে গেছ।

    —কি রকম?

    —সব কথা শুনতে হয় না। এবার ড্রাইভারকে বল কোথায় যেতে হবে।

    —তুমি বল।

    —আমজাদিয়া। কিন্তু আমি কি ভাবছিলাম জানো? আজ চলো একটা ছবি দেখে আসি। মেট্রোতে গ্যারি কুপারের একটি ছবি চলছে।

    —চলো। আমার আপত্তি নেই।

    আলীম টিকিট কাটবার পর বললো : তুমি লাউঞ্জে একটু অপেক্ষা কর। আমি তোমাদের বাড়িতে একটা টেলিফোন করে আসি। তাঁরা চিন্তা করবেন।

    আমি হেসে জবাব দিলাম : কেবল জেন্টলম্যান নয়, রীতিমতো একটা রেস্পন্সিবিলম্যান হয়ে উঠেছ।

    আলীম একটু হেসে টেলিফোন করতে চলে গেল।

    আমরা যখন হলে এসে বসলাম তখন ইন্টারভ্যাল হয়ে গেছে। চারদিকে কেবল কাঁধ থেকে মাথার সারি দেখা যায়। স্বামী-স্ত্রী, প্রণয়ী-প্রণয়িনী, বালক-বালিকা, বৃদ্ধ-বৃদ্ধা কেউ বাদ নেই। মৃদু আলোর স্বপ্নাবেশে অস্পষ্ট গুঞ্জন শোনা যায় মাত্ৰ।

    ট্রে-তে করে বেয়ারা পটেটো চিপস আর চকলেট নিয়ে এলো।

    আলীম দুটি নেসেলস-চকোলেটের স্ল্যাব কিনে একটি আমার দিকে এগিয়ে দিল। আমি হাত বাড়িয়ে দিলাম; হাতটি একবার কেঁপে উঠল। সেই লাল মোড়কের চকোলেট!

    হঠাৎ লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। নাকের ওপর রুমালটি তুলে নিলাম।

    বাতিগুলো একে একে নিভে গেল। এখুনি ছবি শুরু হবে।

    এক সময় আস্তে বললাম : একটা কথা জিগ্যেস করব, আলীম, কিছু মনে করবে না তো? —মনে করব! কি যে বল।

    প্রায় কানের কাছে মুখ এনেই কথা বলতে হচ্ছিল। তা না হলে দর্শকদের প্রতিবাদ শুনতে হবে।

    —তোমার মুখ থেকে একটা গন্ধ বের হচ্ছে। সেটা কি মদের নয়?

    —এ বয়সে তোমাকে মিথ্যা বলব না। তোমার অনুমানই ঠিক।

    —কবে ধরলে?

    —কাস্টমসে ঢুকবার পর থেকেই এক মাড়োয়ারি মাসে মাসে হুইস্কি দিয়ে যায়।

    –কি ঘুষ?

    আলীম হেসে ফেলল।

    —ছিঃ, ও নামে ডাকতে নেই। ভালোবাসার উপহার বলতে পার।

    —অভ্যাসটা ছেড়ে দেওয়া কি খুব কঠিন?

    —তুমি বললে কঠিন নয়।

    —আচ্ছা আমি বলছি।

    —তথাস্তু!

    —তথাস্তু বলবার মুদ্রাদোষ তোমার এখনো যায় নি?

    আলীম আবার হেসে ফেলল।

    অনেকক্ষণ পর আবার আলীমের গলা শোনা গেল। তার আওয়াজ আশ্চর্য গম্ভীর আর্দ্র।

    —তিশনা, এই যে তুমি মানা করলে—এত বড় সম্মান জীবনে আর কোনোদিন পাই নি। কেউ কোনোদিন আমাকে ভালো হতে বলে নি। জীবনে ভালো হবার কোনো তাগিদও তাই কখনো বোধ করি নি। তাই নিষেধ করে তুমি যে উপহার দিলে তা আমার মনে থাকবে। আশ্চর্য লাগে ভাবতে যে আজ আমার জন্মদিন।

    —তাই না কি। তাহলে তো তোমাকেই আমার খাওয়ানো উচিত। তাছাড়া নিষেধের কথা বলছ? আমরা ছেলেবেলা থেকে এক সঙ্গে বড় হলাম। অথচ তোমার ভালো-মন্দ সম্পর্কে উদাসীন থাকব, আমাকে এতই হৃদয়হীন মনে কর?

    ছবি শেষ হলে আলীমকে কিছুতেই ছেড়ে দিলাম না। আসন ছেড়ে উঠছি, আলীম বললো : ভ্যনিটি ব্যাগটা যে ফেলেই চললে?

    ব্যাগটা তুলে নিলাম।

    —আরো কিছু ফেলে যাচ্ছি না কি?

    আলীম জবাব দিল : আর যা ফেলে যাচ্ছি তা চোখে দেখা যায় না।

    আমি মুখটা ফিরিয়ে নিলাম। আলাপটা কেমন করে যেন এক বিপজ্জনক এলাকায় ঘোরাফেরা করতে শুরু করে দিল। সেটা আমার অভিপ্রায় ছিল না।

    রাস্তায় এসে আমি বললাম : চলো দেখি, তোমার জন্য একটা উপহার কেনা যায় কিনা।

    —দোহাই তোমার। আর কোনো উপহার দিতে চেও না।

    —তাহলে বাড়ি চলো। দেখা যাক তোমার পট-লাক কেমন।

    —না গেলেই নয়?

    —না গেলেই নয় হবে কেন; কিন্তু এলেই-বা ক্ষতি কি।

    আলীম আর কিছু বললো না।

    বাড়িতে পৌঁছেই দেখি কামিল তার মা-র ঘর থেকে বেরিয়ে আসছে। আমাদের দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু পরমুহূর্তেই আমাদের সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে চলে গেল।

    আমিও দৃঢ়পদে উপরে উঠে এলাম।

    —আলীম এসো। আমরা বহুদিন এক সঙ্গে বসে খাই নি।

    বেশ রাত হয়ে গেছে। ছোট চাচা এখনো বাড়ি ফেরেন নি। কনিজকে বলেছিলাম, আমারই ঘরে দস্তরখান বিছিয়ে খাবার দিতে। কি রান্না হয়েছে কিছুই জানি না। বস্তুত কোনোদিনই রান্নাঘরের খবর রাখতাম না। যখন যা জুটত বিনা প্রতিবাদে খেয়ে উঠে পড়তাম। আহারে অবশ্য আমার অরুচি নেই, তবে তার জন্য কাঠখড় পোড়াতে রাজি ছিলাম না। কনিজের হেফাজতে দক্ষিণ হাতের কাজটি মোটের ওপর ভালোই চলত।

    আজকের আয়োজন অন্যদিনের তুলনায় আরো ভালো। সব কটি পদ দস্তরখানে সাজিয়ে দেবার পর কনিজ পাশে দাঁড়িয়ে থাকল। এক গাল হেসে বললো : তোমাকে তো বাবু আজকাল দেখতেই পাই না। আস না কেন?

    আলীম অল্প একটু হাসল, কোনো জবাব দিল না।

    —বাবু, শুনলাম চাকরি হয়েছে। তা তনখা কত? আচ্ছা আচ্ছা নাই শুনলাম। আল্লাহ্ তোমাদের আরো বড় করুক। ছেলেবেলা থেকে দেখছি; কিন্তু আমরাও তো কতদিনের পুরানো লোক। একটু বকশিশও দেবে না।

    আলীম আবার হেসে ফেলল। পকেট থেকে পাঁচটা টাকা বের করে কনিজের প্রসারিত হাতে গুঁজে দিল।

    —আর বাবু, জাফরের জন্যও একটা চাকরি দেখ। তার কাছেই তো শুনলাম তোমার বড় চাকরি হয়েছে।

    —আচ্ছা সে দেখা যাবে।

    এবার কনিজ বেরিয়ে গেল।

    আমি বললাম : কার মুখ দেখে আজ সকালে উঠেছিলে? সন্ধ্যা থেকে কেবল লোকসানের পাল্লায় পড়েছ।

    আলীম কিন্তু কোনো জবাবই দিল না। একবার চোখ পর্যন্ত তুলল না। জানি না কেন সে আমার মুখের দিকে তাকাতে পারছিল না। এইভাবেই নীরবে আমাদের আহার চলল।

    অনেকক্ষণ পর আলীম বললো : আজ সকালে বায়রনের বায়োগ্রাফি পড়ছিলাম। ভালো কথা, বায়রনের কবিতা তুমি পছন্দ কর?

    —বায়রনের একটি মাত্র জিনিস আমি পছন্দ করি আর সেটা হচ্ছে লেমনেড।

    আলীম হেসে ফেলল।

    আমি আবার বললাম : কিন্তু তাই বলে তার বায়োগ্রাফি সম্পর্কে আমার কৌতূহল নেই তা মনে কর না। বললে না, পড়ছিলে সকালে?

    —এমন কিছু নয়।

    —তবু শুনিই না।

    —বায়রন তাঁর এক জন্মদিনে একটা ছোট্ট কবিতা লিখেছিলেন। সেটা ভালো লাগল।

    —আমরাও একটু শুনি।

    আলীম আবৃত্তি করে গেল :

    Through life’s road so dim and dirty,
    I have dragged to three and thirty.
    What have these years left to me? Nothing except thirty three.
    আমি স্থির চোখে আলীমের দিকে তাকিয়েছিলাম। এমন সময় কনিজ এসে খোঁজ করল : আর কিছু লাগবে না কি? আমি কনিজকে এক জগ পানি এনে দিতে বললাম।

    আর আলীমকে বললাম : তুমি তো এখনো three and thirty-তে পৌঁছাও নি।

    —তা অবশ্য পৌঁছাই নি।

    —তাহলে এখুনি দুশ্চিন্তা কেন? তোমার আঁধার গলিতে লণ্ঠন হাতে কেউ তো এগিয়ে আসতেও পারে।

    —পারে। কিন্তু তাতে কি যথেষ্ট আলো থাকবে!

    আমি উঠে পড়লাম। খাওয়া হয়ে গিয়েছিল।

    গোসলখানায় এসে বেসিনে হাত ধুতে ধুতে সেখান থেকেই বললাম : আমি উঠে পড়লাম।

    কিছু মনে করো না। তোমার সঙ্গে তো আর ভদ্রতার সম্পর্ক নয়। বরং চিরটাকাল অভদ্রতাই করে এসেছি।

    আলীমও ততক্ষণে উঠে এসেছে। বললো : আর যাই হোক। পট-লাক আমার ভালোই।

    আলীম চলে গেছে। একটু পরই কামিল আমার ঘরে উপস্থিত হলো। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি।

    —বেশি সময় নেব না তোমার। আলীম যে কবিতাটি তোমাকে শুনিয়ে গেল—তার অনুবাদ করেছি। শুনবে?

    আমার অনুমতির অপেক্ষা না করেই কামিল পড়ে গেল :

    পেরিয়ে মলিন জীবনের গলি
    পৌঁছে গেলাম তিন ও তিরিশে।
    কি দিল আমায় এতগুলো দিন?
    কিছু নয়। শুধু তিরিশ ও তিন।

    কবিতাটি শুনিয়েই কামিল আবার সিঁড়ির আঁধারে মিলিয়ে গেল।

    আমি অনেকক্ষণ হতবুদ্ধি হয়ে বসে থাকলাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলাঞ্চ বক্স – রশীদ করীম
    Next Article উত্তম পুরুষ – রশীদ করীম

    Related Articles

    রশীদ করীম

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Our Picks

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }