Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    প্রসন্ন পাষাণ – ৩

    তিন

    কলকাতা শহরেই আমার জন্ম। এই শহরের বাইরে বাংলাদেশের যে ভূখণ্ডটি পড়ে থাকত তা বিশ্ববিধাতার সৃষ্টিক্ষমতার এক বিপুল অপচয়, অন্যান্য বহু নাগরিকের মতোই আমারও এই অহমিকা ছিল। পল্লী অঞ্চল সম্পর্কে আমার জ্ঞান প্রবেশিকা পরীক্ষার প্রবন্ধ সঙ্কলন থেকেই আহরিত। ‘ম্যালেরিয়া’ শীর্ষক প্রবন্ধে পল্লীর যে ছবি আঁকা হয়েছে তাকে রোমাঞ্চকরই বলতে হবে—এবং যদিচ ‘ছায়া সুনিবিড় শান্তির নীড়’ যে ফ্রেমে আঁটা দৃশ্য চোখের সামনে ঝুলিয়ে দেয় তার সঙ্গে প্রথমোক্তর কোনোই সদ্ভাব নেই, তথাপি পল্লী বলতেই আমি বুঝতাম এমন এক অঞ্চল যেখানে পদে পদে খানা-ডোবা, মশা মাছি, সাপ খোপ, সন্ধ্যা হলেই অন্ধকার আর ঝিল্লীরব, গৃহে গৃহে প্লীহা আর ম্যালেরিয়া এবং মাঠে আবর্জনা। নিকোন উঠোনে হারিকেন লণ্ঠন এবং বর্ষার দিনে বড় বড় চাকার দাগ কেটে ছাউনি দেওয়া গরুর গাড়ির মন্থর অধিগমন কেবল এই দুটি দৃশ্যই ব্যতিক্রমের মতো আমার চিত্তকে বড়ই টানত।

    গোলমালটাও বাধল সেই কারণেই।

    শিরগ্রাম থেকে আমার বিধবা ফুপু—দূর সম্পর্কের—তাঁর একমাত্র সন্তান কামিলকে নিয়ে কলকাতায় আমাদের আশ্রয়ে এসে উঠলেন। তাঁদের বেশবাস চালচলন দেখে আমিও বাড়ির আর দশজনের মতো তাঁদেরকে অনুকম্পার চোখে দেখতে শুরু করলাম। তাঁরা আমাদের মুখাপেক্ষী এইটিই অনুকম্পার কারণ নয়। আমাদের সংসারযাত্রায় সুনির্দিষ্ট সুউচ্চ পথে চলতে গিয়ে যখন পদে পদে তাঁদের পদস্খলন হতে লাগল তখন বাড়ির দাস-দাসীসহ আমিও হাস্য গোপনের কপট চেষ্টায় বরং হাসিটিকে আরো নির্ভুল করে তুলতাম। এই ভাগ্য বিড়ম্বিতা শহুরে সভ্যতার নবারুণ সইতে না পেরে আড়ালে-অন্ধকারে আত্মগোপন করেই আত্মরক্ষার চেষ্টা করলেন। নিঃসঙ্গ একাকীত্বের প্রাচীর চারদিকে তুলে দিয়েই কি তিনি পরিত্রাণ পেয়েছিলেন? আঘাত করবার জন্যই যে উদ্যত প্রতিপক্ষকে পশ্চাদপসরণ করতে দেখলে বরং তার বিক্রম বেড়েই যায়। তাই ছোট ফুপু যতই পিছপা হলেন আমাদের খড়গহস্তও ততই অগ্রসর হলো। আমি ছিলাম এই স্নায়ুযুদ্ধের প্রবল পক্ষের একেবারে শেষ সারিতে, কারণ আত্মগোপন করেও সেখান থেকে তর্জন-গর্জন করা যায়। এমন নয় যে নির্মম এর প্রতিই আমার সমর্থন ছিল; বরং নিগৃহীতের প্রতিই আমার সত্যিকার টান ছিল। এক নিরপরাধ আশ্রয় প্রার্থীকে এভাবে নির্যাতিত করা যে গৌরবের নয় আমি জানতাম—এবং এই নিষ্ঠুর খেলায় আমার অন্তরের সায় ছিল না। তবু আমি ছিলাম শহরের প্রতিনিধি এবং ছোট ফুপু গ্রামের এবং লড়াইটি গ্রাম বনাম শহরের মধ্যে। সুতরাং যতই অন্যায় হোক বিপক্ষের দলে ভিড়ে বিশ্বাসঘাতকতা তো আর করতে পারি না। তাই ধরেই নিয়েছিলাম, বাড়ির দাস-দাসীসহ ফুপুজানের পক্ষে এবং ছোট ফুপুর বিপক্ষে দাঁড়ানোই আমার কর্তব্য। আরো একটি কারণ ছিল।

    ছোট ফুপু আর কামিলকে সংস্কার করাই বাড়িসুদ্ধ সকলের যুদ্ধাভিযানের বিঘোষিত উদ্দেশ্য। সমস্ত বাড়ির রোষই এই মাতা-পুত্রের ওপর। সুতরাং গোটা বাড়ির প্রতিকূলতা করে এই মাতা-পুত্রের পক্ষে দাঁড়ালে তারা আমার পিছনেও সংহার মূর্তি নিয়ে ছুটে আসবে কেন বাবা আমি সে হাঙ্গামা পোহাই, কি দরকার আমার। বেশ তো আছি।

    কিন্তু এই স্ববিরোধিতার ফলে আমার হৃদয়ের প্রতিটি তার যেভাবে বেদনায় মোচড় দিয়ে উঠত তা থেকে জীবনে এই একটি শিক্ষা লাভ করেছি। অন্তরের তাগিদ আমাদেরকে যে পথে চালিত করে বাহির যখন তারই বিরোধিতা করে তখন বাহিরের বিরোধিতা যতই কঠিন হতে থাকে অন্তরের টানও ততই নিবিড় হয়। ছোট ফুপুর আর কামিলের প্রতি বাড়ির দশজনের আচরণ যদি স্বাভাবিক হতো, তা হলে আমিও তাঁদের বাড়ির আর দশজনের মতো অবিশেষ ব্যক্তি মনে করতে পারতাম। কিন্তু সকলের বিরোধিতার ফলে তাঁরা আমার কাছে সবিশেষ হয়ে উঠলেন। এই রকমটি না ঘটল আমার জীবনের পরিণতিটাও হয়তো অন্যরকম হতো।

    আমাদের বাড়ির একতলায় যেখানে ঝি-চাকরেরা চৌবাচ্চাটিকে কেন্দ্র করে আসর জমায়, তারই পাশে একটি আলোকবঞ্চিত কক্ষে পুঞ্জীভূত অন্ধকারের সঙ্গে আমাদের বংশ পরম্পরায় বর্জিত বাক্স-প্যাটরাও সঞ্চিত হয়ে উঠছিল। ছোট ফুপুরা আসবার পর সেই কামরা থেকে ভাঙা আসবাব বাইরে এলো—এবং ছোট ফুপুরা ভিতরে গেলেন। কিন্তু সেই প্রায় নিরন্ধ্র কক্ষটির অন্ধকারের শান্তি কেউ বিচলিত করতে পারল না। ছোট ফুপুদের থাকবার জন্য ফুপুজান যখন এই কামরাটিই নির্দিষ্ট করে দিলেন তখন বাড়ির সকলেই বুঝে নিল, আমাদের সংসারের ‘অর্ডার অফ প্রিসিডেন্সে’ ছোট ফুপুরা কোনো তৃণ অবলম্বন করে ভাসছেন। তার আগে পর্যন্ত বর্ণাশ্রমের কোন মার্গে তাঁদের স্থান সে সম্পর্কে কিছুটা সন্দেহ ছিল।

    কিন্তু সম্পূর্ণ দোষ ফুপুজানের নয়। বলতে গেলে ছোট ফুপু নিজেই এই কামরাটি বেছে নিয়েছিলেন। তাঁর দগ্ধ হৃদয়টিকে এই কামরার নিভৃতে নিয়ে গিয়ে তিনি শান্তি পেতে চেয়েছিলেন।

    সত্য কথা বলতে কি ছোট ফুপুকে যেদিন প্রথম দেখি সেদিনই তিনি আমার মন কেড়ে নিয়েছিলেন। মানুষটি ছোটখাটো, গোলগাল, আঁটসাঁট গড়ন, ফর্সা রঙ, ঠোঁট দুটি পানের রসে টসটস। তাঁর আঁচলে ঝুলত চাবির গুচ্ছ। তিনি যখন চলতেন মৃদুভাবে তার ঝনাৎ শব্দ শোনা যেত। কিছুতেই তিনি পায়ে কিছু রাখতে পারতেন না। তাঁর নগ্ন পা দুটিও ছিল আশ্চর্য। আমার সেই কচি বয়স—চোখের দৃষ্টিও ছিল রঙিন। আমার চোখে মনে হতো, ছোট ফুপুর প্রতিটি পদক্ষেপে যেন পদ্মফুল ফুটছে। তাঁর চরণে চরণে এক মিষ্টি ছন্দ বাজত।

    কামিল, বয়স তার ষোলো, সে এই ছোট ফুপুরই ছেলে, একথা সহজে বিশ্বাস হতে চায় না। কামিল তার মা-র রূপ পায় নি। তার গড়ন লম্বা, এবং পেশিগুলো দড়। তার নাকের অগ্রভাগ অনেকটা বিলম্বিত এবং চোখের দৃষ্টি শাণিত, যা একবার কাছে টানত একবার দূরে সরিয়ে দিত। চোখ-মুখের নকশা তীক্ষ্ণ; চুলগুলো ঠিক ততটাই কোঁকড়া যার বেশি হলে অশোভন হতো। তার গায়ের রঙের কথা একেবারে শেষে বলছি, কারণ সেটি কালো।

    যাই হোক কোণের ঘরটিতে এইভাবে আশ্রয়লাভ করে ছোট ফুপু সকলের চোখে যাবজ্জীবন অসম্মানের দণ্ড ভোগ করলেন।

    ছোট ফুপুর সঙ্গে আমার প্রথম দেখার বিস্ময় আজও ভুলতে পারি নি। আমাকে দেখে তাঁর দুটি চোখে আনন্দ নেচে উঠল; তাঁকে দেখে আমার মুগ্ধ দৃষ্টি বোবা হয়ে গেল। এইভাবেই আমাদের শুভদৃষ্টি হলো। আমাদের বাড়ির রেওয়াজ ছিল মুরুব্বিদের পা ধরে সালাম করা। এই প্রথার বিরুদ্ধে আমার মনটি অবাধ্য ঘোড়ার ঘাড়ের মতো বাঁকা হয়ে থাকত; কিন্তু ছোট ফুপুকে কদমবুসি করবার জন্য যখন আনত হলাম তখন সেই দুটি পায়ের শ্রী দেখে চোখ জুড়িয়ে গেল। আমার মনের সর্বপ্রকার বিরুদ্ধতা সেই চরণ প্রান্তেই প্রণত হয়ে পড়ল। তাঁর পা যখন স্পর্শ করলাম মনে হলো দিঘির ঠাণ্ডা পানি দিয়ে কে আমার সর্বশরীর জুড়িয়ে দিল, এমনই আশ্চর্য সে স্পর্শ।

    আশ্চর্য, ছোট ফুপুও একটুখানি মিষ্টি হাসি হেসে আমাকে কোলে তুলে নিলেন। অতটুকুন মানুষ তিনি, কিন্তু কি অনায়াসেই তিনি আমাকে কোলে বসালেন। আমিও এতটা সহজেই কোলেই স্থান করে নিলাম যেন এত স্বাভাবিক আর কিছুই নয়। ছোট ফুপু আমাকে নিবিড়ভাবে বেষ্টন করে আমার মাথায় হাতে পিঠে চিবুকে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমিও লোভীর মতো বসে বসে এই স্পর্শটুকু উপভোগ করতে লাগলাম, যেন এই স্পর্শটুকুর জন্যই আজীবন আমার চিত্ত পিপাসিত ছিল। আমি যেন একটি খেলনা, ছোট ফুপু আমাকে নিয়ে এতই বিভোর হয়ে পড়লেন। আমার কপালে তিনি যখন ছোট্ট একটি চুমু এঁকে দিলেন তখন আমার মনে হলো, মাতা চাঁদ মামাকে তাঁর শিশুর কপালে এই টিপই দিয়ে যেতে বলেন।

    একটা বিস্কুটের জং-ধরা টিন থেকে তিনি নাড়ু, মণ্ডা এই রকম কত কি বের করে আমার মুখে একটির পর একটি পুরে দিতে লাগলেন। আমিও এমনই অসঙ্কোচে তাই গিলতে লাগলাম যেন ছোট ফুপুর দুটি হাত এবং তাঁর তৈরি খাবারের ওপর আমার নিরঙ্কুশ অধিকার।

    ফুপুজান ছিলেন কাছেই। তিনি চুপ করে কিছুকাল এই দৃশ্যটির তাৎপর্য গ্রহণের চেষ্টা করলেন। কিন্তু আর পারলেন না, এইবার বলে উঠলেন : থাক ময়না থাক! অমন ঘটা করে আর আদর দেখাতে হবে না। সবই বুঝি।

    তখনো আমি ছোট ফুপুর কোলে বসা ছিলাম। ফুপুজানের কথা শুনে ছোট ফুপুর কোল তরঙ্গাহত নৌকার মতো নড়ে উঠল, তারই সাথে আমিও। ছোট ফুপু কিন্তু কিছু বললেন না। আমাকে কোল থেকে নাবিয়ে একদিকে উঠে চলে গেলেন।

    কনিজও দরজার পাশে দাঁড়িয়ে দর্শকের মতো রঙ্গমঞ্চের নাটক দেখছিল; কিন্তু তাকেও যে একটি ভূমিকা নিতে হবে সে জানত না।

    ফুপুজান চেঁচিয়ে উঠলেন : যা নিয়ে যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি। মোয়া-নাড়ু তোরা ভাগ করে খেয়ে নে। যত সব।

    আমিও বুঝলাম, ছোট ফুপুর সঙ্গে আমার অন্তরঙ্গতাও চলবে না। ছোট ফুপুর স্নেহস্পর্শ আমার হৃদয়ে ভালোবাসার যে শিখাটি জ্বলে উঠেছিল, এক ফুৎকারেই তা নির্বাপিত হলো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলাঞ্চ বক্স – রশীদ করীম
    Next Article উত্তম পুরুষ – রশীদ করীম

    Related Articles

    রশীদ করীম

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Our Picks

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }