Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    প্রসন্ন পাষাণ – ৩২

    ৩২

    তারপর অবশ্য আর ঘুমুবার প্রশ্ন ওঠে না। কিন্তু ভালো করে সূর্য না ওঠা পর্যন্ত বিছানায় পড়েই থাকতে হলো। আঁধার কেটে যেতেই আমিও পথে বেরিয়ে পড়লাম।

    আমি যখন বেরিয়েছি তখনো পথে ভালো করে লোক চলাচল শুরু হয় নি। সকালবেলাকার ঠাণ্ডা হাওয়ার স্পর্শ মাতৃস্নেহের মতো চোখমুখ ভরে গ্রহণ করলাম। এইটের বড় বেশি প্রয়োজন ছিল।

    আলীমদের বাড়ির সদর দরজা খোলা; দেখলাম, চৌকাঠের ওপর সেদিনের খবরের কাগজ পড়ে আছে। সেটি হাতে তুলে নিয়ে ভিতরে চলে এলাম। ফুপু নামাজে বসেছেন। ঘরদোর বেশ পরিচ্ছন্ন। কিছু কিছু নতুন আসবাবও এসেছে। সব মিলে একটা শ্রী খুলেছে।

    আলীম খাটের ওপর শুয়ে শুয়েই বেশ কৌশলের সঙ্গে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিল।

    আমাকে দেখেই সে লাফিয়ে উঠে বসল। বিছানার ওপর খানিকটা চা-ও উছলে পড়ল।

    —তুমি? এত সকালে? খবর সব ভালো তো?

    —না। কাল তুমি এলে না?

    গায়ে একটা পাঞ্জাবি চড়াতে চড়াতে আলীম বললো : না। কৈ আর যেত পারলাম। তুমি আসতে বলেছিলে বিকেলে। আমি বাড়িই ফিরলাম রাত এগারোটায়। কিন্তু কথা পরে হবে। আগে এক পেয়ালা চা খাও।

    এই বলে আলীম বেরিয়ে গেল। দু’মিনিট পরই নিজের হাতে করে এক পেয়ালা গরম চা নিয়ে এলো।

    —তারপর খবর কি বল?

    এই বলে আলীম আমার পাশেই বসে পড়ল।

    চায়ের পেয়ালা ঠোঁটের কাছে তুলে নিয়ে আমি বললাম : কি করে আর কোথা থেকে যে শুরু করব, তাই ভাবছি।

    —ব্যাপারখানা কি?

    এক এক করে কাল রাত্রের ঘটনা যা দেখেছি আর যা শুনেছি সব বললাম। কিছুই গোপন করলাম না।

    আলীমের মুখে একটি কথাও নেই; স্থির হয়ে সে সমস্ত শুনল। তার মুখ দেখে বুঝবার উপায় নেই তার মন কি বলছে।

    আমার কথা শেষ হলে সে আবার উঠে পড়ল।

    —আগে আর এক পেয়ালা চা খাও।

    বস্তুত আলীমও মনে মনে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিল। তাই আরো এক পেয়ালা চায়ের প্রস্তাব। চা নিয়ে অল্পক্ষণ পরই সে আবার ফিরে এলো।

    —আজ আর আমি আপিস যাব না।

    এই বলে পিছনে দুটি হাত রেখে সে পায়চারি শুরু করে দিল।

    আমি বললাম : তোমার নতুন চাকরি। কামাই করা কি ভালো হবে?

    —খুব নতুন নয়। কিন্তু আপিস গিয়ে কাজে ভুল করাও ঠিক হবে না। সে যা হোক হবে। কিন্তু তুমি কি ঠিক করলে বল?

    —আমি কি ঠিক করতে পারি? একা মেয়েমানুষ!

    –শেষ পর্যন্ত ছোট ফুপু…

    –শেষ পর্যন্ত ছোট চাচা…

    —আমার কি মনে হয় জানো? কোথায় যেন একটা ভুল হচ্ছে!

    —ভুল তো হচ্ছেই।

    —সে কথা নয়। ছোট ফুপু রাত্রিবেলা ছোট চাচার কামরা থেকে একা বেরিয়ে আসছেন, এমন কথা বিশ্বাস করতে হলে, তিশনা, তোমাকেই কি আর—

    —বিশ্বাস করতে পারবে? কিন্তু আমি নিজে বিশ্বাসভাজন হবার জন্য আসি নি। তবে আমি নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। তাছাড়া সকালবেলা মূর্ছিত ছোট চাচাকে ধরাধরি করে শোবার ঘরে নিয়ে আসা—এসবও কি ভুল?

    —ছিঃ তিশনা!

    —আমি ছোট ফুপুকে ধিক্কার দেবার জন্য কথাগুলো বলি নি। নীতি-কথার ঝাঁপি খুলে বসাও আপাতত আমার উদ্দেশ্য নয়। শুধু একটা সঙ্কটের কথা বলছিলাম।

    —আমাকে ভুল বুঝ না। সব তালগোল পাকিয়ে যাচ্ছে, হিসেব মিলছে না। কি জানো, ছোট ফুপুকে যতবার দেখেছি, শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেছে। তাই আমার এত খটকা লাগছে। তোমার কথা আমি অবিশ্বাস করছি না। এখন থেকে অবিশ্বাস করতে হবে গোটা মানব সম্প্রদায়কেই।

    —তাও ভালো যে কেবল মানবী সম্প্রদায়কে নয়। ‘হ্যামলেটের’ যে মৌসুম শুরু হয়ে গেছে, তুমিও যে হাত-পা ছুঁড়ে বললে না Frailty! thy name is woman তাতেই আমি অবাক হচ্ছি।

    আলীম চুপ করে বসে থাকল। আলীমের আম্মা আমাকে এত সকালে এখানে দেখে যে পরিমাণ বিস্মিত ততোধিক পুলকিত হয়ে উঠলেন। সালাম ও কুশলাদি বিনিময়ের পর তিনি আমাকে নাশতা করে যেতে বললেন।

    —দুটো গরম দালপুরি ভেজে দি। তুইতো মা খুব ভালোবাসিস।

    আমি আর আপত্তি করলাম না।

    আলীম তখনো চিন্তার মধ্যে ডুবে ছিল।

    এবার বললো : কামিলের ওপর রাগ করো না। তার মনের অবস্থা আমাদের পক্ষে কল্পনা করাও অসম্ভব। তার জন্যই আমার চিন্তা সবচাইতে বেশি। খোদা জানেন, কার কপালে কি আছে।

    —আলীম, লঘুভাবে কথা বললাম বলেই মনে করো না, কোনোরকম গুরুতর চিন্তা আমার মনের মধ্যে নেই। না থাকলে তোমার কাছে এভাবে ছুটে আসতাম না। জানি, তোমার করবার কিছুই নেই। তবু অন্তত একজনকে সব কথা বলতে না পারলে আমিও পাগল হয়ে যাব। তোমার কাছে একটা অনুরোধ। আপিস থেকে ফিরেই তুমি রোজ আমাদের এখানে চলে এসো। অন্তত কিছুদিন এসো। তা না হলে, সত্যি আমি পাগল হয়ে যাব। আসবে তো?

    বাড়ি ফিরে এসেই আমি গোসল করে নিলাম। তারপর দরজা-জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। এবং তৎক্ষণাৎ ঘুম।

    কতক্ষণ শুয়েছি জানি না। যখন উঠলাম তখন দুপুর গড়িয়ে গেছে মনে হলো। জানালাটা খুলে দিতেই মুঠি মুঠি রোদ চারদিকে ছড়িয়ে পড়ল। আকাশ একেবারে পরিষ্কার; রৌদ্র আদিগন্ত তার সোনালি আঁচল বিছিয়ে দিয়েছে। দূরের মাঠটিতে দু’একটি গরু চরে বেড়াচ্ছে। একটা বটগাছের তলায় একটি মহিষ বসে আছে। তার দুটি শিং-এ দুটি কাক নিরুপদ্রব শান্তিতে বসে বিশ্রাম করছে। আরো দূরে ধোপা একটা পুকুরের ধারে দড়িতে ধোয়া কাপড়ের সারি নেড়ে দিয়েছে। সেই দূর থেকেই পাথরের ওপর ধোপার কাপড় আছাড় দেবার শব্দ ভেসে আসে। কাপড় আছাড় দেবার একটানা শব্দের সুর কেটে যায় ক্বচিৎ একটি মোটরের হর্নের শব্দে। দু’তিনজন ছোট ছোট ছেলে মাঠের ওপর ছুটোছুটি করে খেলা করে। তাদের কোমরে একটি করে নেংটি ছাড়া গায়ে আর কিছুই নেই। ঐটি ধোপাদেরই বস্তি। পাশেই একটি মরা কুকুর পড়ে আছে। আর তার ওপর ঝাঁপিয়ে পড়ছে ডজন খানেক শকুন। শকুনের দল ছেলেদের খেলায় উৎপাত করে না। ছেলেরাও শকুনদের কাজে কোনো উপদ্রব সৃষ্টি করে না।

    সামনের বাড়িতে বিকেলের ছায়া দোতলার জানালা পর্যন্ত উঠে এসেছে। বেলা যে পড়ে এলো বেশ বুঝতে পারছিলাম। কিন্তু জানালার কাছ থেকে সরতে একটুও মন চাইছিল না। দূরের দৃশ্য কেবল বসে বসে দেখতে ইচ্ছে করে। এত ভালো লাগে যে বলতে পারি না। ধোপার হাতের কাপড় একবার শূন্যে উঠছে, আবার সবেগে পাথরের ওপর আছড়ে পড়ছে। অনেকক্ষণ ঘুমিয়েছি, আর অচৈতন্যের মতো ঘুমিয়েছি। এখন শরীর মন হালকা ঠেকছে, আর মনে হচ্ছে, আত্মীয় বিয়োগের পর অনেকক্ষণ কেঁদে আমি যেন ক্লান্ত আর নিঃস্ব হয়ে গেছি। তবু যে শূন্য মনে এইভাবে বসে থাকতে কেন যে এত ভালো লাগছে তা কে জানে। ছায়া যে কখন আরো উপরে উঠে এলো, কখন যে গোটা বাড়িটাকেই মুড়ে দিল জানতেও পারি নি। পথেঘাটে লোক চলাচল আবার শুরু হয়েছে, কয়েক ঘণ্টা বিরামের পর যান চলাচলের মুখরতাও পথঘাট সচকিত করে তুলছে। কিন্তু আমাদের বাড়িটা তখনো মূর্ছিতের মতো নির্জীব হয়ে পড়ে আছে।

    উঠে গিয়ে আলোটা জ্বেলে দেব, সে কথা পর্যন্ত একবার মনে হয় নি।

    আমার ঘরটি সায়ংকালের খোপের মধ্যে অদৃশ্য প্রায়। হঠাৎ ঘাড়ের ওপর ঠাণ্ডা শ্বাসের স্পর্শ লাভ করে চমকে উঠলাম

    আমি জানালার তাকে বসে আছি। কামিল তার দু’হাত দিয়ে সেই জানালারই দুই শিক ধরে দাঁড়িয়ে আছে। তার মুখটি একেবারে আমার ঘাড়ের কাছে শেষ রাত্রের চাঁদের মতো হেলে পড়েছে। চাঁদের মতোই সে মুখ স্থির অচঞ্চল। চোখ দুটিতে অতল সমুদ্রের শান্তি। চোখে একটি পলক নেই। তার সেই দুটি চোখের দৃষ্টিতে যে কি আশ্চর্য মমতা, স্নেহ আর ভালোবাসা মুদ্রিত হয়েছিল কিছুতেই তা বোঝাতে পারব না।

    সে যে কখন এসে দাঁড়িয়েছে, কেনই-বা এসেছে, কিছুই জানি না। দু’হাত দিয়ে এভাবে আমার পথ রোধ করে আছে, আমার ভয় পাবার কথা। ত্রিসীমানায় কেউ আছে বলেও মনে হয় না। কিন্তু বিস্ময়ের কি শেষ আছে—আমি এতটুকুও ভয় পাই নি। আমাকে নড়তে দেখে কামিলের ওষ্ঠও সামান্য নড়ে উঠল। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললো : তিশনা, তোমার ঐ আলীমটা এসেছিল। আমি তাকে দরজা থেকেই বিদায় করে দিয়েছি। বলেছি, তুমি তাকে চলে যেতে বলেছ। বেশ করেছি—তাই না?

    এইবার কামিল সেইভাবে আবার হাহ হাহ হাহ করে হেসে উঠল

    —ঠিক করেছি—তাই না?

    আবার সেই বীভৎস অট্টহাসি।

    আশেপাশে কেউ নেই। আমি একেবারে একা। এবং এতক্ষণ যা চোখে পড়ে নি, এইবার তাই চোখে পড়ল। কামিল ভিতর থেকে দরজার খিল বন্ধ করে দিয়েছে। আমার রক্ত এবার হিম হয়ে গেল।

    কামিল জানালার কাছ থেকে সরে এসেছিল। আমি সাবধানে একটু একটু করে দরজা দিকে অগ্রসর হতে লাগলাম।

    কামিল খপ করে আমার হাত ধরে ফেলল।

    —যাচ্ছ কোথায়? দাঁড়াও। আমি তোমাকে যেতে দেব না। ওকি, তোমার চোখ দুটি ওভাবে ঠিকরে পড়ছে কেন? আমি কি এতই ভয়ানক যে Make thy two eyes, like stars, start from their spheres? আবার চললে কোথায়? বলছি দাঁড়াও!

    এই বলে কামিল আবার স্থির হয়ে গেল। তার চোখে আবার চন্দ্রকিরণের মতো সেই কোমল দৃষ্টি ফিরে এলো। পরম স্নেহে সে আমার চিবুক স্পর্শ করে বললো : তিশনা, ভয় পেও না, লক্ষ্মীটি। আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি? তুমি শুধু আমাকে দেখে ভয় পেও না, চলে যেও না!

    কিন্তু আবার সেই উদ্ভ্রান্তের মতো দৃষ্টি ফিরে আসতেও দেরি হলো না।

    কামিল বললো : তোমার কাছে কেন এসেছিলাম জানো? একটি কবিতা লিখেছি। তোমাকে শোনাবো।

    তারপর পকেট থেকে একটি কাগজ বের করে সে পড়তে শুরু করল :

    আমার জীবন যেন ধোঁয়ায় প্যাচানো কানাগলি,
    যেখানে দেয় না উঁকি সূর্য, যেখানে স্বপ্নের কলি
    কখনো মেলে না চোখ ভয়ে। ভাবি তুমি সূর্যোদয়
    সহজেই পারো হতে দ্বিধাহীন সেখানে বোধ হয়।
    অথচ তোমার আলো অন্য কোন মুখে দেয় তাপ,
    রঙের উল্লাস আনে, আমি শুনি আত্মার বিলাপ।
    সব কিছু মুছে গেলে তবু কলকাতার কলরবে—
    ক’দিনের কিছু শান্ত বেলা চিরদিন মনে রবে।।

    তাইতো আমি ওপরে উঠে এলাম। বাইরে চাকরদের ঘরে মেঝের ওপর লুটোচ্ছিলাম। কত যে কেঁদেছি। কিন্তু আর তো কাঁদব না।

    এই বলে কামিল দু’হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। সেই বন্ধনে আর কিছুই ছিল না, ছিল শুধু অসহায় বালকের আত্মসমর্পণ।

    তারপর ডুকরে কেঁদে উঠল কামিল।

    —জানো নিশনা, তোমার ছোট চাচা এইভাবে ওঃ ওঃ ওঃ ওঃ।

    আমি দু’হাত দিয়ে তার মুখ চেপে ধরলাম।

    ঠিক তক্ষুণি দরজার ওপর বারবার ধাক্কা পড়তে লাগল। আমি বাতি জ্বালিয়ে দিলাম। উঠে গিয়ে খিল খুলে দরজা বাইরের দিকে ঠেলে দিলাম।

    ছোট চাচা দরজার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর চোখে শঙ্কিত দৃষ্টি।

    বললেন : খিল বন্ধ করল কে?

    জবাব দিলাম : আমি।

    এবং আর একটি কথাও না বলে সেখান থেকে চলে গেলাম।

    ছোট চাচা কোনোদিনই বোধ করি এত বিস্মিত হন নি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলাঞ্চ বক্স – রশীদ করীম
    Next Article উত্তম পুরুষ – রশীদ করীম

    Related Articles

    রশীদ করীম

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Our Picks

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }