Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    প্রসন্ন পাষাণ – ৭

    সাত

    এর পরদিন দু’ই গত হয়েছে। সেদিন সন্ধ্যাবেলা আমি আমার কামরার সামনের বারান্দায় চুপটি করে দাঁড়িয়েছিলাম। এইখানটায় আমাকে দেখতে পাওয়া সহজ ছিল না।

    টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, যদিও সময়টা ঠিক বর্ষাকাল নয়। শরীরে বাদলা হাওয়ার স্পর্শ লাগছিল বেশ। সারাটা দিন অস্বাভাবিক গরম গেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির পর মাটি থেকে তপ্ত বাষ্প আর এক আশ্চর্য গন্ধ উঠে আসছিল। কোনো ফুলের গন্ধও বুঝি এত মিষ্টি। একেই কি বলে ভিজে মাটির গন্ধ?

    বাতাসে মাথার চুল কোনো শাসন মানছিল না। আঁচলও অবাধ্য। মনটাও ছিল খারাপ। সবকিছুই মনে হচ্ছিল সৃষ্টিছাড়া। কিছুতেই যেন কিছু এসে যায় না। কিছুই চাইবার নেই। এমন কিছুই নেই যা না পেলে কোনো ক্ষতিবৃদ্ধি আছে। আমাদের সংসারে বৃহৎ কোনো ঘটনাও বিরল, তাই আন্দোলিত হবো বা কোনো কাজে নিয়োজিত থাকব তার সুযোগ ছিল কম। তাই আমি আমার কল্পলোকে এক নিজস্ব জগৎ সৃষ্টি করে নিয়েছিলাম। এখানে অনেক কিছুই ঘটত, যা চমকপ্রদ কিন্তু সংবাদপত্রের পৃষ্ঠায় তার বিবরণ থাকবার কথা নয়। মানসিক পরিণতির জন্য এইসব কল্পিত ঘটনাবলির প্রভাব কিছু কম নয়—বরং কিছু বেশি।

    এখানে একটি কথা স্বীকার করব—এবং আশা করি আমার সততাকে তোমরাও উদারতা দিয়েই পুরস্কৃত করবে। বয়স অল্প হলেও, বরং বয়স অল্প বলেই আমি যে কেন এবং কোন রহস্যময় কারণে নিজেকে কোনো একটি বাংলা উপন্যাসের নায়িকার সগোত্র ও সতীর্থ কল্পনা করে এসেছি সে এক রহস্য। সে নায়িকার নাম বলব না। বলা বাহুল্য, সেই নায়িকার সঙ্গে কোনোপ্রকার অবয়বিক সদৃশতা এই দুর্বিনীত বিশ্বাসের হেতু নয়। বোধ করি বাল্যকাল থেকেই আমরা কোনো না কোনো জ্ঞাত-অজ্ঞাত, বাস্তব-অবাস্তব চরিত্রের বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবান্বিত হতে থাকি; বিশেষ করে যে ব্যক্তিটির গলার আওয়াজ, চলার ভঙ্গি, চোখমুখের নকশা বাল্যকালে আমাদের ভালো লাগে তাঁরই ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো আমরা অনুকরণ ও অনুশীলন করতে থাকি। আমাদের প্রত্যেকের রক্ত-মাংসের এই আমির মধ্যে আর একটি আমি লুকিয়ে থাকে; আমার এই দ্বিতীয় অন্তরতম আমিটি আমার পাঁচ ফিট তিন ইঞ্চির এই শরীরটার ভিতর থেকে বেরিয়ে এসে এক স্বতন্ত্র ও স্বাধীন সত্তারূপে ঘুরে বেড়ায়। সে আমার শারীরিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবান্বিত নয়, সে আমার শারীরিক পরিধির মধ্যে সীমাবদ্ধ নয়। আমার এই রক্ত-মাংসের আমিটি এক কোণে স্থির হয়ে বসে থাকে, এবং অপর আমিটি স্বাধীনভাবে যথেচ্ছা ঘুরে বেড়ায়, এবং যেমন খুশি বৈশিষ্ট্য সে নিজের ওপর আরোপ করে এবং যখন যেখান থেকে পারে যত খুশি ঐশ্বর্য সে দু’হাত দিয়ে আহরণ করে আনে। নিজের আত্ম থেকে নিজের পরমাত্মকে বিচ্ছিন্ন করা সম্ভব বলেই আমিও নায়িকা হতে পারি এবং বহু ললনাই ছলনাময়ী হতে পারেন।

    শরীরে বেশ বড় বড় কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল। আমি সরে এলাম। হঠাৎ চোখে পড়ল কামিল দ্রুত পায়ে আমার ঘর থেকে বেরিয়ে আসছে। কামিল, আমার কামরায়? তাও এই অবেলার অন্ধকারে। এমন দ্রুত পলায়নই-বা কেন? পলায়ন নয়তো কি!

    একবার দেখতে হয় ব্যাপারখানা কি! দ্রুত ঘরে এসে আমি সুইচ টিপে দিলাম।

    দেখলাম আমার টেবিলের ওপর লাল গোলাপ ফুল, একটি নীল খাম, এবং নীল খামের ওপর পেপার-ওয়েটের মতো এক বাক্স চকোলেট।

    লাল গোলাপ! নীল খাম! এরপর কোন তরুণীর হৃদয়ে সপ্তবর্ণের ঘোর না লাগবে!

    ফুল? এখন থাক! চকোলেট? তাও পরে দেখা যাবে। কিন্তু নীল খামটিকে দুটি হাত দিয়ে আঁকড়ে ধরলাম। কম্পিত হস্তে খামটি কোনোমতে খুলে ফেললাম; চিঠিটির একটি কোণ ছিঁড়ে গেল। হ্যাঁ। চিঠিই!

    আমার জীবনের প্রথম প্রেমপত্র। কোনো সম্বোধন নেই এবং প্রেরকের নামও নেই। আছে শুধু লেখা এই ক’টি লাইন :

    “হিন্দুদের ধর্মকাহিনীতে পড়েছি দেবী সরস্বতীর আবির্ভাবে চতুর্দিকে জ্যোতিতে উদ্ভাসিত হয়; এবং লক্ষ্মীর আবির্ভাবে শ্রীমণ্ডিত। তোমার আবির্ভাবে পরিবেশ যুগপৎ জ্যোতির্ময় এবং হিরন্ময় হয়।”

    এক নম্বর তরুণীর কাছে লক্ষ্মী-সরস্বতীর সম্মিলিত পরাভবে নিষ্ঠাবান হিন্দুর মনের অবস্থা কি হবে জানি না—আমার কিন্তু ভালো গেলেছিল।

    কি এক একটা কথা। বুকের রক্ত ঠাণ্ডা হয়ে যায়।

    জ্যোতির্ময়তার গুণটি স্বভাবতই সরস্বতীর কাছ থেকে ঠিকরে আসছে; এবং লক্ষ্মী যে স্বর্ণ নিয়ে আসবেন তাও জানা কথা। কিন্তু আজ তবু আমার সন্দেহ হয় জ্যোতির্ময়তার সঙ্গে হিরণ্ময়তার আবির্ভাব নিতান্তই মিলের জন্য।

    তাছাড়া প্রেমপত্রে হিন্দু দেবদেবীর এহেন আবির্ভাবের আরো একটি কারণ ছিল। হিন্দুরা প্রেমপত্র রচনায় সূক্ষ্মশিল্পে একেবারে সিদ্ধহস্ত; আমাদের সমাজের যুবকেরা তখনো শিক্ষানবিশ। তাই অনুমান করি, আমার পত্র লেখকের ‘মাস্টারপিসটি’ অন্য কোনো রচনার প্রভাব বর্জিত নয়। আমাদের ছেলেরা তখনো প্রেমপত্র প্রেরণের দুঃসাহস খুব একটা চট করে দেখাতে পারত না। কখনো চটুল কখনো গভীর এবং কখনো-বা উদাসীন দৃষ্টির ভীরু আবেদন দিয়েই তাদের হৃদয়ের ভাব নিবেদন করত।

    যাই হোক, তোমরা নিশ্চয়ই জানতে চাইবে, চিঠি পেয়ে আমার লেগেছিল কেমন।

    এক কথায় এ প্রশ্নের জবাব হয় না।

    হাত-পা কাঁপতে থাকা, হঠাৎ বুকের ভিতর সমুদ্রের কল্লোল শুনতে পাওয়া, চকিতে চারদিক তাকিয়ে বেড়ানো, যেন কি একটা চুরি করেছি—এরই নাম যদি ভালো লাগা হয়, তাহলে আমার ভালোই লেগেছিল!

    কিন্তু হাত-পা যে বাঁশপাতার মতো কাঁপছিল সে কি অসহ্য পুলকে? না গো না। এক অজ্ঞাত ভীতির রোমাঞ্চে! তার মধ্যে যে সুখের ভেজাল একেবারেই ছিল না তা আমি বলব না। কিন্তু ভয়ের আকারটাই ছিল প্রবল।

    কার যেন পায়ের শব্দ শুনতে পেলাম। চিঠিটাকে তাড়াতাড়ি ব্লাউজের মধ্যে দিলাম গুঁজে। দ্রুত নিশ্বাস পড়তে লাগল। চিঠিটি নদীর ঢেউয়ে মোচার খোলের মতো আমার বুকের ওপর আছাড় খেতে লাগল।

    —তোর চোখমুখ অমন পাংশু কেন? অসুখ-বিসুখ করে নি তো!

    ছোট চাচা ব্যস্ত ছিলেন। আমাকে একবার উৎকণ্ঠিত দৃষ্টিতে দেখে তাঁর প্রশ্নটির উত্তরের জন্য অপেক্ষাও করলেন না, নিচে চলে গেলেন।

    ঘরের দরজা দিলাম বন্ধ করে, আলো দিলাম নিভিয়ে। তারপর বিছানায় এসে আশ্রয় নিলাম। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, আকাশে একটি দুটি তারা দেখা যাচ্ছে। আমার এই নির্জন ঘরে খাটের ওপর একা শুয়ে আমি কতদিন সন্ধ্যাকাশের তারা দেখে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিয়েছি।

    আজ দু’চোখের কুল ছাপিয়ে অশ্রু এলো নেবে।

    কে জানে কেন।

    .

    এত সহজেই তরুণী হৃদয়ের পতন সচরাচর গল্প-উপন্যাসে ঘটে না। কিন্তু আমার তখন যে বয়স সেই বয়সে মেয়েরা ঠিক কোনো পাত্রের সঙ্গে প্রেমে পড়ে না; প্রেমের সঙ্গেই প্রেমে পড়ে। পাত্র মোটের ওপর একটা হলেই হলো। তাছাড়া প্রেমে পড়েছি বা প্রেম করছি এমন কোনো চেতনাই আমার ছিল না। একেবারে অল্প বয়সে পড়ার চাইতে যেমন পড়া-পড়া খেলা করেছি বেশি, তখন তেমনি প্রেম-প্রেম খেলারই বয়স। অন্তত আমি ময়দানে নাবলাম এই রকমেরই একটা মনোভাব নিয়ে।

    তোমরা বলবে, পাত্র একটা হলেই হলো, আমার অবস্থাটা এতই যদি সঙিন হয়ে পড়েছিল, তাহলে আলীম তো আগে থেকেই হাতের কাছে ছিল। সে দোষ করল কি। আকাশে কামিল দেখা দেবে তবে আমি প্রেমের অরুণ কিরণ ছড়াব—এটার প্রয়োজন ছিল কি?

    ছিল প্রয়োজন। আমার মন বলত, কামিলের কাছে আমি নিরাপদ। প্রেম স্বীকার করে নিয়েও নিজেকে ধরা না দেবার একটা কৌশল সব মেয়ের জানা আছে। ভালোবাসি, হৃদয়ের এই আবেগটির অর্থ দু’জনে কথা বলব, রোদে পিঠ রেখে কুল খাব, লাইব্রেরি থেকে তাকে দিয়ে বই আনিয়ে নেব, বড় জোর সূচি দিয়ে রুমালে নামের আদ্যাক্ষর লিখে দেব; বাস্—–এর বেশি নয়। আমি জানতাম কামিল তাতেই থাকবে খুশি কিংবা হয়তো অতটাও চাইবে না। তার বেশি সে বোঝেও না। কিন্তু আলীমের কথা আলাদা। সে হ্যাঁ বোঝে সে নাও বোঝে; কিন্তু মাঝামাঝি কোনো অবস্থা বুঝতে চাইবে না। তাকে ভালোবাসি কথাটির মানে দেহপ্রাণে ভালোবাসি; সে বয়সে আমার পক্ষে প্রাণ দেওয়া সহজ ছিল—কিন্তু অন্যটা? একেবারেই নয়। ভাবলেও আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠত; পুলকে নয়, ভয়ে।

    তাছাড়া সত্যি সত্যি একটি গোটা পুরুষ মানুষের সঙ্গে প্রেম করছি মন এ কথাটি জানতে পারলে এর মধ্যে যে নির্দোষ ক্রীড়াটুকু ছিল তা আর নির্দোষ থাকত না।

    সুতরাং কামিল—আলীম নয়।

    সেই কারণেই কামিলের চিঠি আমি খুলে পড়েছিলাম; আলীমের হলে পড়তাম না।

    অতগুলো চকোলেট একা বসে বসে খাব, এটা কেমন হয়; তাই একটা রুমালে কিছু চকোলেট বেঁধে নিয়ে নিচে এলাম। ছোট ফুপুর ঘরে কেউ ছিল না। সাবধানে চারদিক দেখে নিয়ে সকলের অগোচরে সেই ঘরে প্রবেশ করলাম। বস্তুত এই প্রথম আমি কামিলদের কামরায় এলাম। কামিলের পড়বার টেবিলটি কোথায় আমি বারান্দা থেকে দেখে রেখেছিলাম। কতগুলো বইয়ের আড়ালে রুমালসুদ্ধ চকোলেট রেখে দিয়ে আমি আবার সন্তর্পণে বেরিয়ে এলাম।

    পরদিন বিকেলবেলা ছাতের ওপর মাদুর বিছিয়ে একা বসে আছি। একটু আগেই গা ধুয়েছি। গায়ে বাসন্তী রঙের শাড়ি; খোঁপায় বেলফুল। বিকেলের হাওয়া চোখেমুখে হাত বুলিয়ে দিচ্ছিল। সোনা মাখা রোদ মিষ্টিমিষ্টি হাসছিল। আকাশের গায়ে অনেকগুলো ঘুড়ি উড়ছে; বসে বসে তাই দেখতে থাকি।

    এমন সময় কামিলও এলো ছাতে। সত্য বলতে কি আমি যেন এইটেই আশা করছিলাম, এরই অপেক্ষায় বসেছিলাম। তবু ত্রস্ত হয়ে পড়লাম।

    কামিল সোজা আমার কাছে এগিয়ে এসে বললো : তোমার মন বড় ভুলো।

    এতক্ষণ কামিল সম্পর্কে যা বলেছি তা শুনে তাকে তোমাদের নির্বোধ মনে হয়েছে কিনা জানি না। নির্বোধ সে ছিল না। তার মধ্যে এমন একটা সারল্য ছিল যে তারই আড়ালে তার বুদ্ধিমত্তা গোপন থাকত।

    —তোমার বড় ভুলো মন। আমার টেবিলে রুমাল আর চকোলেট ফেলে এসেছ!

    আকাশে একটি ঘুড়ি কেটে গেল। পাক খেতে খেতে ঘুড়িটি যে কোথায় ভেসে যাচ্ছে কে জানে। সেদিকে চোখ রেখে বললাম : ভুলো মন নয়। ফেলেও আসি নি কিছু।

    —চিঠি, পেয়েছ?

    জবাব দিলাম না।

    —পড়েছ?

    এবারও নিরুত্তর।

    —তা এ সম্পর্কে তোমার মনোভাব কি?

    এবার জবাব দিলাম : মনোভাব তো মনোভাবই। তা জানতে চাও কেন?

    —আমি তো চাইনে।

    আমার দৃষ্টিতে বিস্ময় দেখে কামিল আবার বললো : আমি তো চাইনে। জানতে চায় আলীম ভাই।

    —চিঠি কার?

    —চিঠি, চকোলেট সবই আলীম ভাইয়ের। আমাকে তোমার পড়বার টেবিলে রেখে আসতে বলেছে।

    সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেল। আগেই বোঝা উচিত ছিল। লাল গোলাপ। চকোলেট। নিজেকে শতভাবে ধিক্কার দিতে লাগলাম। এত বড় ভুল কি করে করলাম।

    আর বসে থাকতে পারলাম না। উঠে পড়লাম।

    —তোমার রুমাল যে পড়ে থাকল!

    রুমালটি তুলে নিলাম; চকোলেটগুলো ফেললাম ছুঁড়ে। কামিল হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল। আমি আর বিলম্ব না করে নিজের ঘরে ফিরে এলাম।

    চুপ করে বসে থাকি জানালার ধারে। এখন বেশ জোরে হাওয়া দিচ্ছে। হু-হু শব্দে জানালার পর্দা নড়ছে। গাছের পাতায় আর বাড়ির দেয়ালে হাহাহা করে আছড়ে খাচ্ছে বাতাস।

    আমার কানে তা আলীমের সেই হাহ হাহ হাসির মতোই বীভৎস হয়ে বাজতে থাকল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলাঞ্চ বক্স – রশীদ করীম
    Next Article উত্তম পুরুষ – রশীদ করীম

    Related Articles

    রশীদ করীম

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Our Picks

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }