Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    প্রসন্ন পাষাণ – ১৮

    ১৮

    পরদিন সকালে সূর্য উঠল নীল আকাশে। বাতাস বেশ ঠাণ্ডা; একটু শীত শীত করছিল। আজ প্রভাতের স্মিত হাসিটুকু দেখে বিশ্বাসই হতে চায় না রাত্রে প্রকৃতির কি দুৰ্যোগটাই-না গেছে।

    ছোট চাচা তাঁর খাটে শুয়েছিলেন। সামনের জানালাটি খোলা; তারই ভিতর দিয়ে তাঁর দুটি চোখের দৃষ্টি পাখির মতো নীল আকাশের গায়ে ঘুরে বেড়াচ্ছে। তিনিও আজ বড় শান্ত অথবা শ্রান্ত। তাঁর স্থির শরীর আর পাণ্ডুর মুখ দেখে মনে হয় এক রুগ্ণ রোগশয্যায় পড়ে আছেন, হয়তো আরোগ্য লাভই করছেন।

    গরম দুধের পেয়ালায় ফুঁ দিতে দিতে আমি তাঁর ঘরে প্রবেশ করলাম। পেয়ালাটা পাশের টি-পয়ের ওপর রেখে আমি খাটে তাঁর পায়ের কাছে বসে পড়লাম। ছোট চাচা তেমনি পড়ে থাকলেন। আমিও কোনো কথা না বলে তাঁর পায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলাম। এক সময় চুরি করে আমার চোখ গিয়ে পড়ল সেই তাকটার ওপর। আজ সেখানে বোতল, গেলাস, পানি কিছুই নেই।

    —ভাবছি তোকে ভাইজানের কাছে রেখে আসব। তোর দেখাশোনা করতে পারি কৈ! আমি এবারো চুপ থাকলাম। তেমনি নীরবে তাঁর পায়ের ওপর হাত বুলিয়ে দিতে লাগলাম।

    আবার ছোট চাচাই কথা বললেন।

    —ময়না কি করছে রে!

    বলেই তিনি পাশ ফিরলেন, বোধ করি আমার দৃষ্টি এড়াবার জন্য।

    —ঠিক জানি না। সকাল থেকে তাঁকে দেখি নি।

    —বাড়ি নেই না কি?

    —আছেন। কিন্তু তাঁর ঘরের দরজা বন্ধ।

    আবার বহুক্ষণ কেউ কোনো কথা বলি না। এবং আবার ছোট চাচাই প্রথমে কথা পাড়লেন।

    —ময়নাকে তুই খুব ভালোবাসিস। তাই না!

    —তিনি এমন মানুষ। ভালো না বেসে উপায় আছে।

    ছোট চাচার পা দুটি সামান্য নড়ছিল। এবার স্থির হয়ে গেল।

    —তিশনা, আমি ভাবছি মাস ছয়েকের জন্য বাইরে যাব।

    —যাও।

    —পারবি তুই একা থাকতে?

    —তুমিও থাকবে না, ছোট ফুপুও থাকবে না। আমি একা কার সঙ্গে থাকব!

    তোর ছোট ফুপু থাকবে না কেন?

    ছোট চাচা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের প্রতিটি রেখা পড়বার চেষ্টা করতে লাগলেন। আমি চোখ নাবিয়ে নিলাম।

    আবার সেই প্রশ্ন।

    —তোর ছোট ফুপু থাকবে না এ কথা তোর মনে হলো কেন?

    আমি জবাব দেব কি, ফস করে মুখ দিয়ে যে কথাটি বেরিয়ে গেল, ছোট চাচার কাছে কাল রাত্রের ঘটনার পর তার অর্থ কি হতে পারে তা কি আর আমি বুঝি না। আমি তাই কোনো জবাবই দিতে পারলাম না। মাথা নিচু করে তেমনি তাঁর পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম; কিন্তু আমার আঙুলে আর যেন জোর নেই।

    ছোট চাচাও আর প্রশ্ন করলেন না। চোখ দুটি মুদে পড়ে থাকলেন। এক সময় ছোট চাচার শরীর কাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের মনেই তিনি আউড়ে গেলেন : O God! that men should put an enemy in their mouths to steal away their brains…

    আমি কাছেই বসে আছি সে হুঁশটুকু পর্যন্ত তাঁর যেন নেই। আমি আর বসে থাকতে পারছিলাম না। ছোট চাচার এখন একা থাকা দরকার উঠে পড়লাম।

    —আর শোন! থিয়েটার করতে চাইলে তুই করতে পারিস। আমি আ-র আপত্তি করব না। সেই দিনেরই আরো কয়েকটি বিক্ষিপ্ত পরস্পর সম্পর্কহীন ঘটনা মনে পড়ে।

    আমার মনটা ছিল অশান্ত। সেদিন সকালবেলাই কামিল সিরাজগঞ্জ থেকে ফিরেছে। আবার সকালবেলাই কোথায় বেরিয়ে গিয়েছিল। এইমাত্র ফিরল। দুপুর গড়িয়ে গেছে। দিনটা ছিল রবিবার মনে আছে। ধোপা বসে আছে। অসময়ে এসেছে বলে প্রথমে রাগ করলাম। কিন্তু সেও কিছুতেই শুনবে না, ময়লা কাপড়ের জোগান নিয়ে তবে যাবে। আমি একরাশ ময়লা কাপড়ের মাঝখানে বসে আছি। এমন সময় ঘরে ঢুকল কামিল। আমাকে ব্যস্ত দেখে আমার খাটের একপাশে চুপ করে বসে পড়ল।

    হাতের কাজ শেষ হলে আমি তার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম।

    —জানো তিশনা, আমার একটা উপন্যাস বের হচ্ছে।

    —সর্বনাশ! তোমার ঝুলিতে আস্ত একখানা উপন্যাস লুকিয়ে ছিল কোনোদিন ভাবতেও পারি নি। কোনোদিন শুনব, তুমি গোপনে বারুদের কারখানা চালাচ্ছে।

    —ঠাট্টা! যেদিন ছাপার অক্ষরে দেখবে সেদিন তো আর অবিশ্বাস করতে পারবে না।

    অবাক হবারই কথা! এর মধ্যে কামিল আস্ত একটা উপন্যাস লিখে ফেলল কখন!

    —তিশনা, ভেবেছিলাম তুমি কত খুশি হবে।

    —খুব হয়েছি। তা তোমার উপন্যাসের বিষয়বস্তুটা কি?

    এইবার কামিল যেন একটু বিব্রত হয়ে পড়ল।

    —সত্যি কথা বলতে কি, বিষয়বস্তু গোড়ার দিকে একরকম ছিল। কিন্তু পাবলিশার বললো, কাটতি হবে না। সে কিছু অদলবদলের পরামর্শ দিল। আমারও প্রথম উপন্যাস কি না, একটু-আধটু কমপ্রোমাইজ করতেই হয়।

    —তাহলে বলতে পার, উপন্যাসটা আধা তোমার আধা পাবলিশারের লেখা!

    –লেখা সমস্তটাই আমার। তবে পাবলিশারের আইডিয়া কিছু কিছু আছে বটে।

    —অমন বই নাইবা লিখলে!

    —তুমি বল কি। জানো, বাইশশ’ কপি বই ছাপা হবে। পাবলিশার বলে এই এক এক কপি বই গড়ে পাঁচজন পড়ে। কত বড় একটা সাকসেস ভেবে দেখেছ!

    —একটা বই পাঁচজন পড়ে। আবার পাঁচজন মিলেও একটা বই পুরা পড়তে পারে না। এমন বইও তো আছে।

    —বললে তুমি এমন কথা।

    —একটু ঠাট্টাও করতে পারব না!

    আমি অসন্তুষ্টই হয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে চলে এলাম। কামিলকে বলে এলাম। ময়লা কাপড় ঘেঁটেছি। হাত দুটি ধুতে হবে।

    সেইদিন সন্ধ্যার কথা। আমি ছোট ফুপুর ঘরে নেবে এলাম। বিকেলবেলা কিছুই করবার ছিল না। অনেকক্ষণ ধরে যত্ন করে প্রসাধন করলাম। চুলে তেল মেখে দু’দিক দিয়ে বেণি ঝুলিয়ে দিলাম। সাধারণত আমি খোঁপা বাঁধি—কাঁধের দু’দিক দিয়ে বেণি নাবিয়ে দিলে কেমন যেন অস্বস্তি বোধ হয়। কিন্তু সেদিন কি মনে হলো, টেনে চুল বেঁধে বেণি ঝুলিয়ে দিলাম। এ কথাটি হয়তো না বললেও চলত। কিন্তু মানুষের জীবনে এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা জমতে থাকে, মনের কোনো এক সূক্ষ্ম অপরিস্ফুট জটিল গ্রন্থির সঙ্গে যার একটা অদৃশ্য অথচ নিগূঢ় যোগ থাকে। এই বেণি করার মধ্যে সেদিনকার মনের অবস্থার হয়তো কোনো ব্যাখ্যা ছিল। ব্যাখ্যাটা যে কি সে কি আমিই জানি।

    যাই হোক, আমি যখন নিচে নেবে এলাম তখন অন্ধকার হয়ে গেছে। ছোট ফুপু রান্না করবার জন্য ঘেরা অপরিসর জায়গাটিতে অন্ধকারে চুপ করে বসে আছেন। সামনে চুলোর ওপর একটি ছোট হাঁড়িতে ভাতের চাল চড়ানো হয়েছে। পানি টগবগ করে ফুটছে। হাঁড়ির ঢাকনি উষ্ণ বাষ্পে একবার উঠছে একবার পড়ছে। সেদ্ধ চালের গন্ধ নাকে ভেসে আসে। এই পরিবেশটুকুতে এমন এক অন্তরঙ্গতা ছিল যা বারবার মনটিকে ছুঁতে থাকে।

    ছোট ফুপুর পাশের পিঁড়িতে আমি বসে পড়লাম। ছোট ফুপুর মুখে তবু কথা নেই। আমার মুখ দিয়েও কথা সরতে চায় না। মুখরতা এই পরিবেশের অন্তরঙ্গতাটুকুকে বুঝি পণ্ড করে দেবে। ডেকচি আর ঢাকনির ফাঁক দিয়ে গরম তাপ বেরিয়ে আসছে—বাষ্পধূম্রের সেই রেখাগুলোর ওপর আমাদের দু’জনের চোখ। টগবগ করে ভাত ফুটছে। কানে কেবল তারই শব্দ।

    আমি অকারণেই একটা কাঠি দিয়ে কয়লার আগুন উস্কে দিলাম। হাতের চুড়ি একটুখানি শব্দ হলো।

    শুধু তখনি যেন কথা বলার পরিবেশটা তৈরি হলো।

    —তোমার শরীর কি ভালো নেই, ছোট ফুপু?

    —না মা।

    —কি হয়েছে বলবে না?

    —এমন কিছু না। এমনি বিশেষ ভালো নেই।

    —একটা সত্যি কথা বলবে?

    ছোট ফুপু সন্ত্ৰস্ত চোখ দুটির ক্লান্ত দৃষ্টি আমার ওপর মেলে দিলেন।

    আমি প্রসঙ্গ বদলে ফেললাম।

    বললাম : না বলছিলাম কি, রোজ এই রান্নাবান্না করতে নিশ্চয়ই তোমার কষ্ট হয়?

    ছোট ফুপু স্বস্তির নিশ্বাস ফেললেন।

    —কষ্ট? না কষ্ট কিসের।

    আমি আবার কাঠি দিয়ে আগুন উস্কে দিলাম। কয়লাগুলো আগুনের ছোট ছোট পিণ্ডের মতো রক্ত চোখে তাকিয়ে আছে আমাদের দু’জনের দিকে। খাঁচায় পোরা বাঘের চোখের মতো। পারলে এখুনি ছিঁড়ে খাবে। হাঁটুর ওপর চিবুক রেখে ছোট ফুপু বসে আছেন। হাতের একটি আঙুল দিয়ে ছাইয়ের ওপর হিজিবিজি কি সব আঁকছেন। আগুনের দগদগে আভা তাঁর চোখে-মুখে সূর্যাস্তের বর্ণ লেপে দিচ্ছিল। মানুষ এত সুন্দরও হতে পারে!

    আমি অন্যমনস্কভাবে প্রশ্ন করলাম : ছোট চাচা মদ ধরেছেন। কেন বলতে পার?

    তারপর মিনিটখানেক নীরবতা। কিন্তু যুগ-যুগান্তর বুঝি এর চাইতে দ্রুত কাটে। পায়ের কাছে ছড়িয়ে থাকা ছাইয়ের ওপর ছোট ফুপুর আঙুল নড়ছিল। হঠাৎ স্থির হয়ে গেল।

    ছোট ফুপুর মাথা হাঁটু দুটির মাঝখানে আরো নিচে নেবে এলো। তাঁর স্থির আঙুলটি ছাইয়ের ওপর পড়ে আছে একটা মরা গিরগিটির মতো। কিন্তু সূর্যাস্তের আভা তখনো তাঁর চোখে-মুখে রঙ বুলিয়ে দিতে লাগল।

    আমি উপরে উঠে আসব, দেখি সিঁড়ির কোণে কে যেন ছায়ার মতো দাঁড়িয়ে আছে। আমি এক পাশে সরে এলাম।

    —কে?

    —আমি আলীম।

    —আলীম! এখানে চুপ করে দাঁড়িয়ে!

    —তোমাকে একটা কথা বলতে চাই।

    —ঘরে গিয়ে বসলেই তো পারতে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছ?

    আলীম সে প্রশ্নের কোনো জবাব দিল না। উপরেও উঠে এলো না। সেই অন্ধকার কোণে তেমনি দাঁড়িয়ে থেকে বললো : সেদিন রাতে তোমার নাটক করা নিয়ে আমার কটুকথা তুমি শুনেছ। আজ একটা কথা বলে যাই। মনের জ্বালায় আমি যাই বলি না কেন, তুমি কোনো অন্যায় করতে পার না আমি জানি।

    এই কথা কটি বলে আলীম এক মুহূর্তে চুপ করল।

    আমি অন্ধকারে তেমনি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আলীমও স্থির হয়ে দাঁড়িয়ে কিছু চিন্তা করছিল।

    কিন্তু আর একটি কথাও না বলে সে হঠাৎ চলে গেল।

    সিঁড়ির এক কোণে আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম।

    —আঁধারে দাঁড়িয়ে করছিস কি! উপরে আয়।

    ছোট চাচা আমার হাত ধরে উপরে নিয়ে এলেন। তাঁর মুখ ভয়ানক গম্ভীর।

    —তিশনা, আমার সুটকেসটা প্যাক করে দেতো।

    –সে কি! তুমি সত্যিই চললে না কি?

    ছোট চাচা পালংয়ের ওপর পা ঝুলিয়ে বসলেন। অনেকক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন।

    —একটা খারাপ খবর আছে মা। তোর ফুপুজান পাবনায় হার্ট ফেল করে মারা গেছেন। টেলিগ্রাম এসেছে। আমাকে এক্ষুণি নর্থ বেঙ্গল একপ্রেসে রওয়ানা হতে হবে।

    আমি একটি কথাও বলতে পারি না। জাফর সাইকেলে পাম্প দিচ্ছিল। তারই হুশ হুশ হুশ শব্দ আসতে লাগল কানে।

    এবং এইখানেই আমার দুই অঙ্কের এই জীবননাট্যের প্রথম অঙ্কের ওপর যবনিকা নেবে এলো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলাঞ্চ বক্স – রশীদ করীম
    Next Article উত্তম পুরুষ – রশীদ করীম

    Related Articles

    রশীদ করীম

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Our Picks

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }