Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প258 Mins Read0
    ⤶ ⤷

    প্রসন্ন পাষাণ – ২৪

    ২৪

    আমি জানি বড় বেশি কথা বলেছি, গল্প বলেছি কম। এবার ধীরে ধীরে নকশি কাঁথাটি গুটিয়ে নেবার সময় হয়েছে। বিভিন্ন ঘটনার মধ্যে গল্পের যে ভগ্নাংশগুলো ছড়িয়ে আছে, এইবার কেবল সেইটুকুই ছেঁকে তুলবার চেষ্টা করব। বাকিটা দিয়ে তোমাদের আর অযথা হাঁফ ধরিয়ে দেব না।

    দু’দিন খুব বৃষ্টি গেছে। নিচে রান্নাঘরের পাশ দিয়ে যে নালাটি পথের নর্দমায় গিয়ে পড়েছে, আজ দেখি সেটি কানায় কানায় ভরা। বাড়ির পোষা পাতিহাঁস দুটি ডানা গুটিয়ে তারই ওপর সাঁতার কাটছে। ক’দিন হলো একটি গরু কেনা হয়েছে। গরুটি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কেবল তার মাথার ওপর তেঁতুল গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরে পড়ছে। আকাশে এখনো ছেঁড়া ছেঁড়া মেঘ দেখা যায়—সূর্যকে এখন ঢেকে দেয় তো এখন তার পথ ছেড়ে দেয়। কৃষ্ণচূড়ার গাছটি ফুলের একটি বৃহৎ তোড়ার মতো পথের এ পাশে দাঁড়িয়ে আছে।

    বেলা অনেক হয়েছে। যে যার আপিস কাছারি স্কুল কলেজ বহুক্ষণ হলো চলে গেছে। বাড়ির মেয়েরা ইলিশ মাছ, শাক, কুমড়ো আর বঁটি নিয়ে ব্যস্ত। রান্নাঘরে কনিজ বুঝি এই মাত্র কড়াইয়ে মাছ ছাড়ল, তারই ছাঁত-করে-ওঠা দোতলায় আমার কান পর্যন্ত পৌঁছে যায়। কনিজের পাশে জাফর বসে আছে নিশ্চয়ই। তাদের অলস মৃদু মন্থর ছেঁড়া ছেঁড়া অন্তরঙ্গ আলাপ বর্ষণ-শেষে গাছের পাতা থেকে বালতিতে ঝরে পড়া বৃষ্টির ফোঁটার মতো বাজতে থাকে।

    জানালার কাছে বসে আমার মনে হলো এই সংসারে কি আমিই কেবল একা? কিন্তু এই সময়ই একা থাকতে আর ভালো লাগল না।

    এলাম নেবে একতলায়।

    ছোট ফুপুকে যেন কতদিন দেখি নি। আসা-যাওয়ার পথে চোখে পড়েছেন তিনি—কিন্তু পাশে বসে সুখ-দুঃখের আলাপ বহুদিন হয় নি। আরো একটি কারণে ছোট ফুপুর সঙ্গে দেখা হওয়া খুব দরকার। মনে যা এলো কামিলকে তো তাই শুনিয়ে দিলাম; কিন্তু সেই কথাই কোথায় কতটা দাগ কেটেছে একবার জানা দরকার।

    ছোট ফুপুর ঘরের দরজা বন্ধ ছিল। হয়তো তিনি বিশ্রাম করছেন। একবার ভাবলাম ফিরে যাই; কিন্তু শেষ পর্যন্ত দরজার ওপর টোকা দিলাম।

    —কে?

    —আমি তিশনা!

    একটু পরই দরজাটা অল্প খুলে গেল।

    —আয়! দরজাটা আবার বন্ধ করে দে।

    ছোট ফুপু এইমাত্র গা ধুয়ে এসেছেন। রাশি রাশি খোলা চুল ঝরনাধারার মতো লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তাঁর কোমরের ওপর লুটিয়ে পড়ছে। এইমাত্র কাপড় ছেড়েছেন, ধোয়া শাড়ি এখনো গায়ে ওঠে নি। গায়ে পেটিকোট আর ব্লাউজ।

    এক ধরনের সৌন্দর্য আছে যা চোখে জ্বালা ধরিয়ে দেয় না। পূর্ণিমার আলোর মতো, মিঠে সুরের মতো মনটিকে নিবিষ্ট করে দেয়। ছোট ফুপুর রূপও তাই। এমন অপরূপ শরীর, আমার মেয়েমানুষের চোখকেও মুগ্ধ করে দিল।

    —ছোট ফুপু, তোমাকে দেখেই কবি লিখেছিলেন, নয়ন না তিরপিত ভেল! বড় হিংসে হয়।

    পোড়া কপাল। আমাকে হিংসে হয়!

    ছোট ফুপু একটা দীর্ঘশ্বাস ফেললেন। খাটের ওপর শুয়ে পড়ে বললেন : বড্ড গরম পড়েছে রে। আমি এইভাবেই শুলাম একটু। কিছু মনে করিস না।

    —কিন্তু তুমি ওটা পড়ছিলে কি?

    —চোখের বালি।

    আমি আর কিছু বললাম না।

    ছোট ফুপুর ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলাম। কপাটে খিল দেওয়া। সব দিকের সব কটি জানালাই বন্ধ। কেবল দক্ষিণ দিকে—যেদিকে ছোট ফুপু মাথা দিয়ে শুয়ে আছেন—সেইদিকের ওপরের জানালার দুটি পাটই খোলা। অবশ্য সেখান থেকে আকাশ আর সূর্য আর পাখি ছাড়া অন্য কারো দৃষ্টি এখানে পৌঁছবে না।

    পূর্ব দিকের জানালাটি কেবল যে বন্ধ তাই নয়, জানালাটি এক পাশে ভেঙে গেছে, সেইখানটা খবরের কাগজ আঠা দিয়ে লাগানো। সেইখানেই একটা আলনাও দাঁড়িয়ে আছে, কয়েকটি শাড়ি-ব্লাউজ ঝুলছে। টিনের বাক্সটি যথাস্থানেই আছে। মাথার কাছে একটা ফ্রেমে বাঁধানো দুলদুলের রঙিন ছবি।

    —ছোট ফুপু ঐ ছবিটি কার?

    –তোর ছোট ফুপা দিয়েছিলেন।

    —তাঁরই স্মৃতি?

    —হ্যাঁ।

    —আগে তো কখনো দেয়ালে দেখি নি!

    —বাক্সে তোলা ছিল, ক’দিন হলো কামিল দেয়ালে ঝুলিয়ে দিয়েছে।

    –কামিল?

    — হ্যাঁ।

    তারপর অনেকক্ষণ কোনো কথা হয় না। ছোট ফুপুর চোখ দুটি বইয়ের পাতায়। আমার মনের মধ্যে হাজার রকমের চিন্তা খেলা করতে থাকল।

    —ছোট ফুপু, ফুপার কথা কি কামিলের মনে আছে?

    —মনে থাকবে কি করে বল্। ওর বাপ যখন মারা যায় কামিল তো তখন কোলের বাচ্চা।

    —তাহলে?

    —তাহলে কি?

    বলেই ছোট ফুপু দৃষ্টি ফিরিয়ে নিলেন।

    কিন্তু আমি অত সহজে থামলাম না।

    —কামিল কি আগে কখনো বাপের কথা জিগ্যেস করত?

    —না।

    —তাহলে?

    ছোট ফুপু এক পলক আমার দিকে চাইলেন: পরমুহূর্তেই বইটিকে চোখের আরো কাছে টেনে আনলেন; কিন্তু আমার প্রশ্নের কোনো জবাব দিলেন না।

    আমিও ছোট ফুপুর পাশে গিয়ে শুয়ে পড়লাম।

    —সত্যি ছোট ফুপু। আমারও ভারি ইচ্ছে করে ছোট ফুপা সম্পর্কে জানতে।

    ছোট ফুপু বইটি বুকের ওপর নাবিয়ে আনলেন। আড়ভাবে আমার দিকে আর একবার তাকিয়ে বললেন : তুই আমার কথা বুঝবি না। যেদিন বুঝতে শিখবি সেদিন আর কাউকে কিছু জিগ্যেস করতে হবে না। আজ এ প্রসঙ্গ থাক।

    আমাদের খাটের নিচে একটি ইঁদুর অনেকক্ষণ থেকে কাগজ ছিঁড়বার চেষ্টায় খসখস আওয়াজ করছিল। সেই শব্দই আবার আমাকে অন্যমনস্ক করে দিল। খাটের নিচেই ছোট ফুপু মাটির হাঁড়িতে চাল-ডাল রেখেছেন। চাল-ডালের একটা মিশ্র গন্ধও নাকে আসছিল। আরো এক স্বল্প পরিচিত গন্ধ। চালের মধ্যে পাকবার জন্য কলা রেখে দিলে যে গন্ধটুকু পাওয়া যায়। ছোট ফুপু মাথায় দিয়েছেন তিলের তেল। তাঁর বালিশেও তেলের কালো দাগ।

    হঠাৎ অবাক হয়ে আবিষ্কার করি, ছোট ফুপুর পাশে যে এইভাবে শুয়ে আছি, সে আমার বড় ভালো লাগছে। ইঁদুরের ঐ শব্দ, চাল-ডাল আর আধপাকা কলার সেই গন্ধ, তিলের তেলের সুবাস—এবং এমনকি, ছোট ফুপুর তেল চিটচিটে বালিশটা পর্যন্ত আমার ভালো লাগছে। ভালো লাগছে পাশে শুয়ে থাকা ছোট ফুপুকে, ভালো লাগছে তাঁর অর্ধ অবগুণ্ঠিত রূপ, ভালো লাগছে তাঁর সান্নিধ্য।

    মনে হতে লাগল, এইসব ছোটখাট শব্দ আর দৃশ্য এত অন্তরঙ্গ যে সত্যকার জীবনের স্পর্শ দিয়ে যায়, যা আমার ওপরের ঘরের আসবাবে, বিলাসে, আর পরিচ্ছন্নতায় নেই।

    আমি এবার পাশ ফিরলাম। দেখি তখনো বইয়ের ওপর ছোট ফুপুর চোখ। কি খেয়াল হলো, দুটি হাত দিয়ে তাঁর গলা জড়িয়ে ধরলাম।

    ছোট ফুপু অল্প একটু হাসলেন। বইটা পাশে রেখে দিয়ে আমাকে বুকে চেপে ধরলেন। আমি সেইভাবে পাশে পড়ে থাকলাম।

    —ছোট ফুপু, তোমার গায়ের গন্ধ ভারি মিষ্টি।

    —দূর পাগলা মেয়ে।

    এই বলে আমার মুখটি কাছে টেনে এনে আমার দুটি ওষ্ঠের ওপর তাঁর ঠোঁট দুটি নাবিয়ে দিলেন। বললেন : মা আমার!

    আমিও তাঁকে শক্ত করে জড়িয়ে ধরলাম।

    তারপর এক সময় আমি সরে এলাম। ছোট ফুপু আবার তাঁর বইয়ে মন দিলেন।

    পাশে চুপ করে পড়ে আছি। ছোট ফুপু পড়ছেন বই। হঠাৎ একটি চিন্তা আবার মনের মধ্যে কাঁটার মতো বিঁধতে লাগল।

    এত বই থাকতে ছোট ফুপু চোখের বালি পড়ছেন কেন? অবশ্য চোখের বালিও পড়বার মতো বই। কিন্তু ছোট ফুপুকে এতদিন ধরে দেখবার পর তাঁর ব্যক্তিত্বের সঙ্গে চোখের বালির সাযুজ্য ঘটাতে পারছি না। বালিশের ওপর দিয়ে গড়িয়ে তাঁর মাথার চুল খাটের নিচে মেঝের ওপর লুটিয়ে পড়ছে; বইটি বুকের ওপর রেখে ছোট ফুপু পড়ছেন।

    হঠাৎ এই রকমের আর একটি পরিচিত দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। সেই দৃশ্যটিও ঐ চোখের বালির পটেই আঁকা দেখেছি। সেও অমনি করে খোলা চুল এলিয়ে দিয়ে বই পড়ছিল—অমনিই আর একটি বই।

    মানুষের মনে কত রকম খেয়ালই না আসে। এও কি সম্ভব যে ছোট ফুপু সজ্ঞানে একটি বিখ্যাত উপন্যাসের দৃশ্য তাঁর খাটের ওপর মঞ্চস্থ করছেন? কিন্তু সজ্ঞানই করছেন কে বলছে- বা করছেনই এ কথাই-বা কে বলছে। বলছি শুধু একটা সম্ভাবনার কথা। মানুষের অবচেতন মন মানুষকে দিয়ে যে কত কি করিয়ে নেয় সেই রহস্যটি জানতে পারলে আমাদের লজ্জা ঢাকবার কি আর ঠাঁই থাকবে! একই মানুষের মনের মধ্যে কত রকম পরস্পরবিরোধী প্রবৃত্তি যে বাসা বেঁধে থাকে তার হিসাব কেই-বা রাখে। আমরা সকলে একেবারে ওপরের স্ফটিকটুকুই দেখতে পাই—একেবারে তলাকার ঘোলা পানিতে চোখ পড়ে না—তাই বেশ সুখেই থাকি। আমিই কি আমার মনের সব খবর রাখি?

    কিন্তু ছিঃ। এ আমি কি করছি। ছোট ফুপুর ওপর এত বড় অবিচার করবার কোনো অধিকারই আমার নেই।

    ছোট ফুপু বইটা মুড়ে এক পাশে রেখে দিলেন। ঘাসে তাঁর গলা তাঁর ব্লাউজ, তাঁর পেটিকোট, কপাল, হাত, সবকিছুই একেবারে ভিজে গেছে।

    —নাঃ আর পারি না বাবা। এত চর্বিও মানুষের হয়!

    এই বলে ছোট ফুপু উঠে পড়লেন।

    আলনার কাছে গিয়ে ব্লাউজ নাবিয়ে গায়ে একটা শাড়ি চড়াতে যাবেন—হঠাৎ তাঁর মুখের রেখা, চোখের দৃষ্টি এবং দুটি হাত একেবারে স্থির হয়ে গেল।

    আশ্চর্য লাগে ভাবতে, একটি শোনা ঘটনা বা গল্প মানুষের জীবনে কিভাবে অনেক সময় আবর্তিত হতে থাকে।

    ছোট ফুপুর দৃষ্টি অনুসরণ করে আমিও খাট থেকে উঠে পড়লাম। ছোট ফুপু ঝট করে জানালার পাশ থেকে সরে গেলেন। ভাঙা জানালাটি যেখানে খবরের কাগজ দিয়ে ঢাকা, সেখানেই কাগজটা একটু ছিঁড়ে গেছে। সেই ফাঁকটুকুতে দুটি চোখ।

    ছোট ফুপু থরথর করে কাঁপছিলেন। তাঁর বিবর্ণ দৃষ্টি একটি অসহায় প্রশ্নের মতো আমার মুখের ওপর এসে পড়ল।

    একটি নাম বিদ্যুতের মতো আমার মগজে ঠিকরে গেল। পরমুহূর্তে তার চাইতেও এক অসহ চিন্তা আমারও সারা শরীরটিকে অবশ করে দিল। খোদা মুখ রেখ, মনে মনে এই মোনাজাত করে, আমি ছুটে বেরিয়ে এলাম।

    জানালার বাইরে ঠিক সেই জায়গাটিতেই এসে দাঁড়ালাম। কাছেই চৌবাচ্চা।

    সেখানে এসে দেখি কেউ নেই। গরুটিকে ঘাস খেতে দেওয়া হয়েছে। সে তার কালো জিব দিয়ে অনেকটা লালা ঝরিয়ে পরম শান্তিতে ঘাসে কামড় দিচ্ছে। জানালার সেই ফুটোর ওপর তারই দুটি চোখ।

    আমি এবার ওপরে উঠে এলাম। মনে মনে যে দুটি ব্যক্তির কাছে এক অমার্জনীয় অপরাধ করেছি, তারই অনুপাতে মনটা ভার হয়ে থাকল। ছোট ফুপু সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলেন। তাঁকে সেখানে দেখে সবকিছু সত্ত্বেও আমি হঠাৎ হেসে ফেললাম।

    ছোট ফুপু কিন্তু সে হাসিতে যোগ দিলেন না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলাঞ্চ বক্স – রশীদ করীম
    Next Article উত্তম পুরুষ – রশীদ করীম

    Related Articles

    রশীদ করীম

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Our Picks

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026

    উত্তম পুরুষ – রশীদ করীম

    August 5, 2026

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }