Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রিয় পঁচিশ – অর্পিতা সরকার

    অর্পিতা সরকার এক পাতা গল্প407 Mins Read0
    ⤶ ⤷

    হঠাৎ বৃষ্টি – অর্পিতা সরকার

    হঠাৎ বৃষ্টি

    কি গো বউমা কোনো ব্যবস্থা করতে পারলে?

    নন্দিনী কান থেকে ফোন নামিয়ে বলল, এখনও পারিনি মা। ওর ফোনটা তো আমার কাছেই আছে, ভাবছি ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দেব। যতই হোক ও একজন নামী কবি। ভক্তের সংখ্যা তো নেহাত কম নেই। তারা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। আমিও আমার কলিগদের বলছি। অক্সিজেন লেভেলটা যে কখন এমন নেমে গেলো বুঝতে পারলাম না। গতকালও ৯৫ ছিল।

    নন্দিনী পায়চারি করছে।

    দীপালি ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, টেমপারেচার কিন্তু তেমন নেই বউমা।

    নন্দিনী সতর্কভাবে বলল, মা প্লিজ আপনি ডিস্ট্যান্স মেইনটেইন করুন। সম্ভবত অব্যয়ের এখন কোভিড পজেটিভ। আমি অক্সিজেনের ব্যবস্থা করি আগে। যদি নার্সিং হোমেতে একটা বেড ব্যবস্থা করা সম্ভব হয় তো….

    অব্যয় রায়চৌধুরী। বয়স পঁয়ত্রিশ। পেশায় ইঞ্জিনিয়ার হলেও এত কম বয়সেই সে নিজের একটা অন্য পরিচয় তৈরি করে নিয়েছে।

    অব্যয় রায়চৌধুরী নামটা এই মুহূর্তে বেশ পরিচিত ও বহুউচ্চারিত নাম। নামী-দামী পত্রিকা থেকে সোশ্যাল মিডিয়ায় অব্যয়ের কবিতা পড়েনি এমন মানুষ কমই আছে। বিশেষ করে কলেজস্টুডেন্টরা তো পাগল অব্যয়ের কবিতার জন্য। ওর কবিতার লাইন অনেকেরই হোয়াটসআপের স্ট্যাটাস রূপে ব্যবহৃত হয়। সুপুরুষ অব্যয় এই গ্ল্যামারটাকে তারিয়ে তারিয়ে উপভোগ করে।

    বউমা, বৃষ্টিটা জোরে নামল তো! এখন কী হবে? এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পাওয়াও তো মুস্কিলের।

    নন্দিনী বিরক্ত হয়ে বলল, মা প্লিজ প্যানিক করবেন না। আমি তো ট্রাই করছি।

    নন্দিনী একটার পর একটা ফোন করে যাচ্ছিল পরিচিতদের। সকলের একই কথা, এই মুহূর্তে বেড পাওয়া প্রায় অসম্ভব।

    বাধ্য হয়ে অব্যয়ের অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে দিল নন্দিনী।

    কবি অব্যয় রায়চৌধুরী হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। অক্সিজেন ও বেডের বিশেষ প্রয়োজন।

    লক্ষাধিক মানুষ লিখতে শুরু করল, গেট অয়েল সুন স্যার।

    অনেকেই স্বেচ্ছাসেবী সংস্থার ফোন নম্বর দিল। সব জায়গায় ফোন করে ক্লান্ত হয়ে গেল নন্দিনী একই কথা শুনতে শুনতে….বেড নেই।

    অব্যয়ের শ্বাসকষ্ট হচ্ছে। নন্দিনীর পাগল পাগল লাগছিল।

    একটার পর একটা ফোন আসছে…কোনটাতেই সুবিধে হচ্ছে না।

    বেলটা বাজছে দেখে ছুটে গিয়ে দরজা খুলল নন্দিনী।

    পিপিই পরে দাঁড়িয়ে আছে একটা বেঁটে মতো লোক।

    উত্তেজিত গলায় বলল, নবু কোথায়? ওকে এখুনি নিয়ে যেতে হবে নন্দিনী।

    নন্দিনীর সমস্ত মানসিক শক্তি তখন তলানিতে ঠেকেছে। প্রনিং করিয়ে অব্যয়ের শ্বাসকষ্টটা একটু কমেছে মনে হচ্ছে। কিন্তু সেটা আর কতক্ষণের জন্যই!

    লোকটি তৎপর হয়ে বলল, দাঁড়িয়ে থেকো না। তাড়াতাড়ি চলো। বাইরে অ্যাম্বুলেন্স আছে।

    অব্যয়কে নিয়ে গিয়ে তোলা হল অ্যাম্বুলেন্সে।

    অক্সিজেন স্টার্ট করা হতেই একটু যেন রিলিফ পেল অব্যয়। নন্দিনী ঘামছিল। চিন্তায়-ভাবনায় দিশেহারা ও। বাইরে বৃষ্টি পড়ছে অঝোরে।

    অব্যয়কে ”আপনজন” নামের একটি নার্সিং হোমে এডমিট করা হল। অ্যাম্বুলেন্স ড্রাইভারই সব ব্যবস্থা করে দিল। নন্দিনী শুধু যন্ত্রচালিতের মতো পেমেন্ট করছিল বিভিন্ন জায়গায়।

    নন্দিনী মানুষটিকে জিজ্ঞেস করল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না? আপনি যেভাবে আমাদের উপকার করলেন..

    ভদ্রলোক বললেন, আমি নবুর ছোটবেলার বন্ধু। ফেসবুকে ওকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। ও অ্যাকসেপ্ট করেনি। আমি ওর ফলোয়ার হয়েই রয়ে গেছি। পোস্টটা দেখেই ছুটেছি। এই নার্সিংহোমের অ্যাম্বুলেন্স চালাই। তাই বলে কয়ে একটা ব্যবস্থা করতে পেরেছি।

    নন্দিনী হাত জোর করে নমস্কারের ভঙ্গিমা করতেই নিজের চোখের সামনে ভেসে উঠল একটা অস্পষ্ট মুখ।

    বছরদুয়েক আগের কথা। একটা রবিবারে বাড়িতে সাহিত্য আসর বসার কথা ছিল। অব্যয়ের লেখা একটা কবিতা পাঠ করবে নন্দিনী এমনই ঠিক ছিল। নন্দিনীর খোঁপায় সেদিন ছিল একগুচ্ছ জুঁইয়ের মালা। অব্যয়ের কবিতার বই ”ডাকটিকিট” পুরস্কার পাওয়ার পরই বেশ কিছু কবি ও লেখক বন্ধুর আবদারে সেদিনের সাহিত্যবাসর।

    নন্দিনী নিজেও স্কুল টিচার। বাড়িতে এই একটা দিনই থাকার সুযোগ পায়। তাই ভোর থেকেই গোছগাছ শুরু করেছিল ও। ড্রয়িংরুমেই সকলের বসার আয়োজন করেছিল। ফুলদানিতে টাটকা রজনীগন্ধা। কাচের পাত্রে জলের মধ্যে ছড়িয়ে দিয়েছিল গোলাপের পাপড়ি।

    বাঙালির আইকন রবি ঠাকুরের ছবিতে উঠেছিল একটা মোটা মালা। সামনের ধূপদানিতে দুটো ধূপ।

    অব্যয় হাঁকডাক শুরু করেছিল, কোন পাঞ্জাবিটা পরবে খুঁজে পাচ্ছিল না বলেই ডেকে চলেছে নন্দিনীকে।

    নন্দিনী তখন নামী রেস্তোরাঁয় দামি খাবার অর্ডার করতে ব্যস্ত অতিথিদের জন্য।

    ঠিক তখনই বেলটা বেজে উঠেছিল। চমকে উঠেছিল নন্দিনী! সাহিত্যসভা শুরু হবার কথা ছিল সন্ধে ছটায়। এখন মাত্র পাঁচটা পনেরো বাজে। কবি-সাহিত্যিকরা একটু দেরি করেই আসেন বলে শুনেছে নন্দিনী। তাহলে এখন আবার কে এল?

    নিজের শাড়িটা গুছিয়ে নিয়ে দরজা খুলতেই একটা অপরিচিত লোক একমুখ হেসে বলল, নবু আছে?

    নবু অব্যয়ের ডাক নাম।

    লোকটি যে সাহিত্য জগতের কেউ নয় সেটা ওর পোশাক-আশাক দেখেই বোঝা যাচ্ছে। লোকটির ঠোঁটে লেগে থাকা হাসিটা বড্ড বোকা বোকা।

    নন্দিনী ভিতরে বসার আহ্বান না করেই বলল, দাঁড়ান আমি ডেকে দিচ্ছি অব্যয়কে।

    অব্যয়কে ডাকতে হল না। পিছন ফিরতেই নন্দিনী দেখল অব্যয় বিরক্তমুখে দাঁড়িয়ে আছে। ভ্রুর মাঝে বিরক্তি আর অবজ্ঞার মেলবন্ধন।

    নন্দিনী ইশারায় জিজ্ঞেস করল, কে?

    নন্দিনীকে কোনো উত্তর না দিয়েই অব্যয় বলল, তুই এখানে? বাড়ি চিনলি কী করে?

    লোকটি বিগলিত গলায় বলল, আরে আমাদের রমেশ বলল, তুই এ পাড়ায় বাড়ি কিনেছিস। বলল, কবি অব্যয় রায়চৌধুরীর বাড়ি বললেই দেখিয়ে দেবে।

    এদিক দিয়েই যাচ্ছিলাম একটা কাজে। ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। আমাদের সেই নবু এখন নাকি বড় কবি। তোর মনে আছে নবু আমরা বৃষ্টির দিনে কাদা মেখে ফুটবল খেলতাম। হঠাৎ বৃষ্টি নামলে তাই আমাদের ভারী মজা হত।

    অব্যয়ের গলায় স্পষ্ট অস্বস্তি। ফোন করতে পারতিস তন্ময়, একেবারে না জানিয়ে বাড়িতে চলে এলি?

    তন্ময় আড়চোখে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, তোর বউ? আর কাকিমা কোথায় রে?

    অব্যয় বলল, হ্যাঁ নন্দিনী। আমার স্ত্রী। ও স্কুল শিক্ষিকা। আর মা এখন বোনের বাড়িতে গেছে।

    তন্ময় বলল, চল বসে একটু গল্প করি, কতযুগ পরে তোকে দেখলাম।

    ফুড ডেলিভারি এল সেই সময়ে। নন্দিনী ব্যস্ত হয়ে পড়ল সব রান্নাঘরে রাখতে।

    অব্যয় বলল, আজ হবে না রে। আজ আমার কিছু কবি, সাহিত্যিক বন্ধু আসবে। এখুনি হয়তো এসে পড়বে। পরে বরং একদিন…

    তন্ময় ঘাড় নেড়ে বলল, ওহ অসময়ে এসে পড়েছি। আমিও তো তোর বন্ধু, ফ্রেন্ড রিকুয়েস্টটা নিবি না আমার?

    নন্দিনী ডাকল, অব্যয় প্লিজ হেল্প মি।

    অব্যয় বলল, হ্যাঁ নেব।

    তন্ময়ের মুখের সামনেই দরজাটা বন্ধ করে দিয়েছিল অব্যয়।

    নন্দিনী সেদিন বলেছিল, ভাগ্যিস একটু আগে এসেছিল। গেস্টরা এসে গেলে তাদের সামনে অপ্রস্তুত হতে হত। অব্যয় এরা তোমার বন্ধু?

    প্লিজ নিজের স্ট্যান্ডার্ডটা একটু মেইনটেইন করো। এখন আর তুমি আর পাঁচজনের মতো সাধারণ নও বুঝলে!

    সেদিন সাহিত্যবাসরে নন্দিনী অব্যয়ের লেখা একটা কবিতা বলে সকলের কাছে প্রশংসা কুড়িয়েছিল….

    ‘তুই আমার দুঃখের সঙ্গী হবি…

    নিশীথ রাতের কান্নার নোনতা জল হবি?

    তুই আমার ছোটবেলার ঝালমুড়ির ভাগিদার হবি?

    তুই আমার ব্যর্থতার নীলচে কষ্ট হবি?

    তুই আমার হেরে যাওয়ার সঙ্গী হবি?

    তুই আমার স্কুল পালানো বন্ধু হবি?’

    অব্যয় সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। নন্দিনী ওকে বলেনি তন্ময়ের কথা। তন্ময়ের ওইদিন ঈশ্বরের মতো এগিয়ে আসার কথা ইচ্ছে করেই বলেনি। এই সময় ডিপ্রেশন হওয়া স্বাভাবিক। হয়তো পুরোনো ব্যবহার মনে করে খারাপ লাগা তৈরি হবে অব্যয়ের, তাই…

    অব্যয়ের সাহিত্য মহলের সকলেই ওর তাড়াতাড়ি সুস্থতা কামনা করেছেন। অনেকেই অব্যয়ের কবিতার লাইন আর ওর ছবি দিয়ে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। অব্যয়ের কলিগরা ফোনে খোঁজ নিয়েছে প্রত্যেকে। অব্যয় এখন অনেকটাই সুস্থ।

    দুপুরে একটু তন্দ্রা মতো এসেছিল নন্দিনীর।

    ড্রয়িংরুমে জোরে জোরে হাসির আওয়াজ পেয়ে চমকে উঠে পড়ল।

    হাউসকোটটা গায়ে গলিয়ে পায়ে পায়ে বেরিয়ে গিয়ে দেখল, অব্যয় হাসছে। হো হো করে হাসছে। এমন হাসতে নন্দিনী তো কোনোদিন দেখেনি অব্যয়কে। বরাবরই বড্ড মার্জিত কথা, আর সংক্ষেপে হাসতেই দেখেছে ওকে।

    হাসতে হাসতেই বলল, আর আমাদের সেই প্রাইমারি স্কুলের ছোট গেটটার ধারে যে আমগাছটা ছিল ওটার আম বোধহয় কোনোদিন বাড়ির মালিক খেতে পারেনি আমাদের অত্যাচারে।

    তন্ময় বলল, আমরা তো কুশি থেকে শুরু করতাম, পাকার সুযোগ পেতো কোথায় রে?

    নন্দিনী ট্রে করে চা আর স্ন্যাকস টেবিলে নামিয়ে দিয়ে বলল, আপনার বন্ধু যে এত হাসতে পারে জানতাম না তো?

    অব্যয় হেসে বলল, সেদিন অসুস্থ অবস্থায় তন্ময়ের ওই চিন্তাকাতর গলাটা চিনতে আমার ভুল হয়নি নন্দিনী। তাই ভাবলাম, এখন তো সুস্থ আছি… ওকে ডেকে একটু আড্ডা দেওয়া যাক।

    তন্ময় একটা প্যাকেট নন্দিনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এতে ওর পছন্দের ফল আছে, ওকে দিও।

    নন্দিনী দেখল, জামরুল উঁকি দিচ্ছে ভিতর থেকে। পাঁচ বছর সংসার করেও নন্দিনীর জানা হয়নি অব্যয়ের প্রিয় ফল কি!

    সব সময় ভালো কোয়ালিটির ফলই কিনে এনেছে নন্দিনী, কিন্তু জানা হয়নি অব্যয় ঠিক কোনটা খেতে ভালোবাসে।

    তন্ময় চায়ে চুমুক দিয়ে বলল, সে তুই এখন বড় কবি হয়েছিস…বড় চাকরি করিস…কিন্তু বাতাবী লেবু আর জামরুল তোর অপছন্দের হয়ে গেছে এটা আমি মানব না। কম চুরি করে খেয়েছি খোকন কাকার বাগান থেকে?

    অব্যয় বলল, তুই আমার স্কুল পালানোর সঙ্গী হবি?

    তুই আমার বাতাবি ফুলের গন্ধ হবি?

    মুখোশবিহীন একলা দুপুরের একাকীত্বের ভাগ নিবি?

    তন্ময় একটু বোকা বোকা হাসল। ওর হাসিতে যেন বাউল গানের সরল সুর। অব্যয়ের মনটা নিমেষে ছুটে গেল সেই স্কুলবেলাতে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার
    Next Article মন আয়নায় মেঘ – অর্পিতা সরকার

    Related Articles

    অর্পিতা সরকার

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    অর্পিতা সরকার

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    অর্পিতা সরকার

    মন আয়নায় মেঘ – অর্পিতা সরকার

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }