Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রিয় পঁচিশ – অর্পিতা সরকার

    অর্পিতা সরকার এক পাতা গল্প407 Mins Read0
    ⤶ ⤷

    আট নম্বর রুম – অর্পিতা সরকার

    আট নম্বর রুম

    রুমেলার সব ভালো লাগে নীলিমার শুধু ওই লুকোচাপা স্বভাবটা ছাড়া। নীলিমা তো টিপিক্যাল দজ্জাল শাশুড়ি নয় যে ছেলে-বউমার প্রেমের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে! তাছাড়া অ্যারেঞ্জড ম্যারেজও নয় ওদের। রীতিমত বছর পাঁচেক প্রেমের পরে বিয়ে। বিয়েও তো হয়ে গেল প্রায় বছর চারেক। এখনও রুমেলা আর অনির্বাণ কেন যে ওর কাছ থেকে লুকিয়ে রাখতে চায় কিছু সেটা ও বোঝে না।

    দুজনেই একই অফিসে চাকরি করে। এক সঙ্গেই বেরোয় অফিস। তখনও তো নীলিমা নিজে দাঁড়িয়ে থেকে দুজনকে জোর করে খাইয়ে পাঠায়। রুমেলা কোনোদিন মুখ ফুটে নিন্দে করতে পারবে না যে নীলিমা ছেলেকে বড় মাছের পিস দিয়ে বউমার পাতে ছোট দিয়েছে। অবশ্য রুমেলা সর্বদা নীলিমার প্রশংসাই করে। ওদের সম্পর্কটা শাশুড়ি বউয়ের মতো নয়। বরং অসমবয়েসি বন্ধুর মতো। তারপরেও ওদের এই শনিবার সন্ধে হলেই অফিস থেকে ফিরে কেন যে সেজেগুজে বেরোতে হয় জানে না নীলিমা।

    ইদানীং রুমেলার এই লুকিয়ে রাখার স্বভাবটা বড্ড কষ্ট দিচ্ছে নীলিমাদেবীকে।

    কিন্তু এখন আবার এক নতুন কথার আমদানি হয়েছে সংসারে ”প্রাইভেসি”। তাই আগ বাড়িয়ে ছেলে বা বউমাকে জিজ্ঞেসও করা যায় না, যে তোমরা গত এক বছর ধরে নিয়ম করে শনিবার সন্ধেতে কোথায় যাও?

    তবুও জানার চেষ্টা করেছে নীলিমা। ছেলেকে জিজ্ঞেস করেছিল, ছেলে হাসির ছলে বলেছিল নিজেদেরও তো কিছু ব্যক্তিগত বিষয় থাকে মা। সবকিছু জিজ্ঞেস করো না। থমকে গিয়েছিল, নিজের সন্তানের ব্যক্তিগত বিষয়ের মধ্যে যে তার ঢোকা নিষেধ এটা জানা ছিল না। আরেকটা জিনিস লক্ষ করেছে নীলিমা, শনিবার বেরোনোর সময় রুমেলা ওকে প্রণাম করে বলে, আসছি মা। অন্য দিন অফিস বেরোনোর সময় এমনিই আসছি বলে বেরিয়ে যায়। একমাত্র শনিবার সন্ধেতে প্রণাম করে বেরোয়। দিনদিন কৌতূহল বেড়ে যাচ্ছে নীলিমার। নিজের বাতের ব্যথার সঙ্গে এটাও একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কী লুকিয়ে রেখেছে তার ছেলে আর ছেলের বউ তার কাছ থেকে!

    শনিবার সন্ধেতে নীলিমা আঁচ করছিল ওরা অফিস থেকে ফিরেই চা খেয়ে ফ্রেস হতে শুরু করল। নীলিমা একবার উঁকি দিয়ে দেখেছে। রুমেলার পরনে জিন্স আর টি শার্ট। অফিসে চুড়িদার বা কুর্তি পরে রুমি। একমাত্র শনিবারে বেরোনোর সময়েই একটু বেশি কমবয়সিদের মতো সাজে। অদ্ভুত লাগে নীলিমার। অনির্বাণও কমবয়সিদের মতো ডিপ কালারের টিশার্ট পরে রেডি।

    আরেকটা জিনিস খেয়াল করল নীলিমা, অন্যদিন রুমেলার সিঁথিতে হালকা সিঁদুরের রেখা থাকলেও আজ চুল দিয়ে ঢাকা সিঁথির বিশেষ অংশটা। মোট মিলিয়ে ঠিক যেন অবিবাহিত কাপল।

    নীলিমাও কাপড় পরছে দেখে রুমেলা একটু চমকে উঠেই বলল, তুমি কোথাও যাবে নাকি মা? আমরা তো বেরোচ্ছি। তাহলে কি চাবিটা নিয়ে যাব?

    নীলিমাদেবী স্বাভাবিক গলায় বললেন, ওই সবিতাদের গীতা পাঠের আসরে যেতে বলেছিল তাই ভাবলাম একবার ঘুরে আসি।

    রুমেলা প্রণাম করতে করতেই বলল, হ্যাঁ যাও না ঘুরে এস। সবিতা আন্টির বাড়ি তুমি অনেকদিন যাওনি তো। একটা ট্যাক্সি ডেকে নিও।

    রুমেলারা আজকে গাড়ি নিল না। অনির্বাণ বাইক স্টার্ট করল।

    ওরা বেরোতেই একমুহূর্ত দেরি না করে নীলিমা বেরিয়ে এল। ট্যাক্সিতে চেপে প্রথমে ওদের দেখতে পেল না। একটু গিয়ে ফার্স্ট সিগন্যালে দেখল অনির বাইক দাঁড়িয়ে রয়েছে। নীলিমাদেবী সাবধানে বললেন, ওই বাইকটাকে ফলো করুন তো। চ্যাংড়া ড্রাইভার বলল, কোনো লাফরা কেস নেই তো?

    নীলিমা সামলে নিয়ে স্বাভাবিক গলায় বললেন, আরে ওরা আমার ছেলে আর ছেলের বউমা।

    বাপের বাড়ি যাবার নাম করে সিনেমা যাচ্ছে কিনা সেটাই দেখব।

    ছেলেটা ফ্যাক করে হেসে বলল, জেঠিমার কি গোয়েন্দা গিন্নি বেশি দেখা হয়! এসব হচ্ছে ঘর ঘর কি কাহানি। আমার বউকেও আমার মা দু-চোখে দেখতে পারে না।

    নীলিমার মনে হচ্ছিল ফিরে যেতে। ড্রাইভারের ভাষায় ও সেই টিপিক্যাল শাশুড়ি হয়ে গেলো যে কিনা ছেলে-বউয়ের ভালো সম্পর্ক সহ্য করতে পারে না। কেমন যেন লজ্জা করে উঠল ওর। ইস একটা অপরিচিত ছেলে কী ভাবল ওর সম্পর্কে!

    সিগন্যাল গ্রিন হতেই অনির বাইক ফলো করতে শুরু করল নীলিমার ট্যাক্সি। নীলিমা ঘামছে। বিজবিজে অস্বস্তিই ঘামের জন্ম দিচ্ছে। ওদের গোপন বিষয়টা জানতে আসা উচিত হয়নি ওর। কেন যে এমন ভীমরতি ধরল কে জানে! যদি রুমেলা বা অনি দেখে ফেলে তাহলে আর কোনোদিন ওকে সম্মান করতে পারবে ওরা! ছি ছি একি ভুল করল নীলিমা!

    ড্রাইভার ব্রেক কষে দাঁড়িয়ে বলল, আরে জেঠিমা আপনার ছেলে আর ছেলের বউ তো হোটেলে ঢুকছে। বিশ্রীভাবে হেসে ছোকরা বলল, জেঠিমা কি এক ঘরে ছেলে-বউকে শুতে অবধি দেন না নাকি? বেচারারা পালিয়ে ভিকট্রি হোটেলে আসছে।

    নীলিমা একটু অবাক হয়েই বললেন, সে ওরা প্রায়ই হোটেলে খেতে আসে। আমার জন্য ভেজ খাবার প্যাক করেও নিয়ে যায়।

    ড্রাইভার খ্যাকখ্যাক করে হেসে বলল, এ হোটেল খাবার জন্য বিখ্যাত নয় জেঠিমা। এ হল সস্তায় পুষ্টিকর হোটেল। পার ঘণ্টা পাঁচশো টাকার হোটেল। সব প্রেমিক-প্রেমিকারা আসে। দু-ঘণ্টা জাপটাজাপটি করে বাড়ি পালায়। বিবাহিতরা কেউই আসে না এখানে।

    মাঝে মাঝেই পুলিশ রেড অবধি করে।

    নীলিমাদেবীর কান লাল হয়ে গেল। শেষপর্যন্ত অনি আর রুমি এভাবে মানসম্মান বিসর্জন দিয়ে এমন একটা জায়গায় আসে! এ যে ভাবনার অতীত ছিল।

    ড্রাইভার আরও কীসব বলতে শুরু করেছিল…আসলে পার্কে তো আর সব হয় না।

    নীলিমা কোনো মতে টাকা মিটিয়ে ট্যাক্সি ছেড়ে দিল।

    প্রতিবার নিজের হাতে রুমির জন্মদিনে পায়েস রান্না করে নীলিমা, কেক বানায়। কোনোদিন ওকে বউমা ভাবেনি। এমনকি অনিকেও বলে, রুমিকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসবি। রাতে অতক্ষণ সময় ল্যাপটপে কাটাবি না। দুজনে গল্প করবি। তারপরে এই দিন দেখতে হল ওকে! অসার শরীর আর ক্লান্ত মন নিয়ে হোটেলের রিসেপশনে পা দিলেন নীলিমাদেবী। এখনও ড্রাইভারের বলা ব্যঙ্গাত্মক কথাগুলোর অনুরণন চলছে কানের মধ্যে।

    ও এত খারাপ মা, যে রুমি আর অনিকে এইসব সস্তার হোটেলে এসে ঘর ভাড়া করতে হচ্ছে!

    রিসেপশনের মেয়েটা ওর দিকে তাকিয়ে বলল, আন্টি এটা শুধু কাপেল হোটেল। কাউকে খুঁজছেন? কিছু বলবেন? নীলিমা এদিক ওদিক তাকিয়ে রুমেলা বা অনির্বাণকে দেখতে পেল না।

    নীলিমার কথা শেষ হবার আগেই একটা অল্পবয়সী ছেলে এসে বলল, ম্যাডাম পুলিশ ভ্যান এসেছে। রেড করবে নাকি?

    নীলিমা দেখল, একটা অদ্ভুত চঞ্চলতা সকলের মধ্যে। দুজন ছেলে দুরদুর করে উঠে গেল দোতলায়।

    বেশ কিছু ছেলেমেয়ে অবিন্যস্ত ভাবেই নেমে এলো সিঁড়ি দিয়ে। পিছনের দরজাটা খোলা… ওদিকেই যেতে ইঙ্গিত দেখাচ্ছে হোটেলের স্টাফরা। ছেলেমেয়েগুলো সেদিকেই ছুটছে। নীলিমাদেবী এমন পরিবেশে এর আগে কখনও আসেননি। কেমন একটা ভয় ভয় করছে। প্রায় গোটা পাঁচেক পুলিশ ঢুকলো হোটেলের রিসেপশনে।

    নীলিমার চোখ পড়ল সিঁড়িতে। রুমেলা আর অনি উদ্ভ্রান্তের মতো নামছে। সামনে পুলিশ দেখে থমকে দাঁড়িয়েছে। একজন পুলিশ রিসেপশনের মেয়েটিকে বলল, তোরা যে বলেছিলি ধান্দা তুলে দিয়েছিস, তাহলে এরা কারা?

    কেউ কিছু বলার আগেই নীলিমাদেবী বললেন, ওরা আমার ছেলে-ছেলের বউ। আমরা গ্রাম থেকে এসেছি। আমার চিকিৎসার জন্য এখানেই উঠেছি।

    নীলিমাদেবীর দিকে তাকিয়ে একজন পুলিশ বলল, আর জায়গা পেলেন না মাসিমা। আসলে আপনারা গ্রামের লোক বলেই হয়তো জানেন না, এই হোটেলটি ফ্যামিলি নিয়ে থাকার ভদ্র হোটেল নয়।

    হোটেল থেকে বাইরে বেরিয়ে গিয়ে অনিকে সজোরে একটা থাপ্পড় মারলেন নীলিমাদেবী। বেশ জোরে বললেন, ছি এই তোদের রুচি?

    রুমেলা অঝোরে কেঁদে বলল, কিন্তু মা ও যে আর আসতে চাইছে না আমাদের কাছে। এই হোটেলেই ও এসেছিল। আমরা ওকে নষ্ট করে দিয়েছি বললেই ও অভিমান করে আর আসতে চাইছে না আমাদের কাছে।

    নীলিমাদেবী কিছুই না বুঝে বললেন, কে? কার কথা বলছিস তোরা? অনির বাবা মারা গেছেন তখন অনি কলেজে পড়ে। তখন থেকে পেনশনের টাকায় সব কিছু ম্যানেজ করে অনিকে বড় করেছি। একতলা বাড়িটাকে দোতলা করেছি। বাড়িতে অতগুলো ঘর থাকতে….কখনও তো তোদের কোনো ইচ্ছেতে আমি বাধা দিইনি। তাহলে তোরা এখানে কেন আসিস?

    অনির্বাণ মাথা নীচু করে বলল, মা আমরা একটা ভুল করেছিলাম বিয়ের আগেই।

    বিয়ে ঠিক হবার পরে একদিন এই হোটেলে এসেছিলাম। তারপর রুমি প্রেগন্যান্ট হয়ে যায়।

    রুমেলা বলল, মা আমরা বাচ্চাটাকে পৃথিবীতে আনিনি জানো তো। অ্যাবরশন করিয়ে নিয়েছিলাম।

    বছর দুয়েক আগে থেকে তুমি প্রায় বলছ, এবারে একটা নাতি-নাতনি চাই। তখন আমরা ট্রাই করি। কিন্তু রুমি মা হতে পারছিল না। ডক্টর দেখলাম। ডক্টর বললেন, ওই অ্যাবরশনের সময়েই রুমির জরায়ু ক্ষতিগ্রস্ত হয়েছিল।

    রুমি তারপর রোজ রাতে কাঁদে আর বলে, যে আসতে চেয়েছিল পৃথিবীতে তাকে হত্যা করেছি বলেই নাকি এমন শাস্তি দিচ্ছে ভগবান। কে জানে কেন ওর ধারণা হয়েছে এই হোটেলের আট নম্বর রুমে সেই ভ্রূণ এখনও গুমরে কাঁদে। আমাদের ভালোবাসার সন্তানকে আমরা হত্যা করেছিলাম মা। সেটাও একটা শনিবার ছিল। তাই রুমির অবদারেই প্রতি শনিবার এই হোটেলের আট নম্বর ঘরটা বুক করি আমি।

    রুমি কেঁদেই চলেছে। আর আসব না মা। সে অভিমান করে চলে গেছে আমার কাছ থেকে, আমায় আর মা ডাক শুনতে দেবে না কিছুতেই।

    নীলিমাদেবী রুমির মাথায় হাত বুলিয়ে বললেন, পাগলি মেয়ে। তোরা না এখনকার ছেলে-মেয়ে? তোরা এসব কুসংস্কারে বিশ্বাসী হলি কবে থেকে!

    অনি আমরা কালকেই মাদার টেরেজার হোমে অ্যাপ্লাই করে দেব। মোটকথা আমার নাতি-নাতনি চাই।

    রুমি বলল, অ্যাডাপ্ট করলে তোমার সমস্যা হবে না মা?

    নীলিমাদেবী বললেন, তুমি কি আমার গর্ভে জন্মেছো নাকি? তাহলে আমি তোমার মা হলাম কী করে?

    মা হবার জন্য একটা মন দরকার ব্যস।

    রুমেলা চোখের জলটা মুছে বলল, আমাদের ক্ষমা করো মা। আমরা যেটা করেছিলাম ভুল করেছিলাম। নীলিমাদেবী বললেন, চলো বাড়ি চলো। মনে মনে বললেন, কিছু আবেগকে সময়ে সামলাতে হয়। নাহলে এভাবে ভুল হয়ে যায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার
    Next Article মন আয়নায় মেঘ – অর্পিতা সরকার

    Related Articles

    অর্পিতা সরকার

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    অর্পিতা সরকার

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    অর্পিতা সরকার

    মন আয়নায় মেঘ – অর্পিতা সরকার

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }