Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তালাশ – শাহীন আখতার

    শাহীন আখতার এক পাতা গল্প418 Mins Read0
    ⤶ ⤷

    ১১. ভবিষ্যতের জল্পনা-কল্পনা

    ভবিষ্যতের জল্পনা-কল্পনা

    শ্যামলীর মুক্ত হওয়ার দিন অনুরাধা সারা রাত ঘুমাতে পারে না। মরিয়ম স্বপ্নের ভেতর অচেনা এক শহরের রাস্তা দিয়ে নগ্ন দেহে হেঁটে যায়। শোভা রানী দেখে, সে বিমল দাসের সঙ্গে গাড়িতে ঘুরছে। তাদের নিজস্ব গাড়ি–সাদা রঙের। বর্ণনাটা শোনার পর মরিয়ম বলে, শোভা রানীর স্বপ্নের গাড়িটার নাম ফক্সওয়াগন।

    সেদিন ছিল ২৫ অক্টোবর ১৯৭১, সোমবার, টাইম ম্যাগাজিনের চাঞ্চল্যকর খবর-ঢাকা ক্যান্টনমেন্টে ৫৬৩ জন মেয়ের প্রত্যেকেই গর্ভবতী। তাদের গর্ভপাতের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। খবরটা বড় শ্যালক গোলাম মোস্তফার মুখে শোনার পর কফিলউদ্দিন আহমেদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি মগবাজারের বাসার ড্রয়িংরুমের সোফা ছেড়ে কপালে হাত দিয়ে মাটিতে বসে পড়েন। সেখান থেকে গোলাম মোস্তফার পা দুটির দূরত্ব মাত্র এক হাত। ফুলতলি থেকে এক দিনের পথ পাঁচ দিনে পাড়ি দিয়ে কফিলউদ্দিন আহমেদ গতকাল ঢাকা পৌঁছেছেন। উদ্দেশ্য, বয়সে আর সম্পর্কে ছোট হলেও শ্যালকের হাতে-পায়ে ধরে যদি মেয়েটাকে মুক্ত করা যায়। কিন্তু গোলাম মোস্তফা যত বার না-না করে মাথা নাড়েন, ততবার তার পদযুগল দোল খায় ডানে-বাঁয়ে। মুখে কিছু বলেন না। ফুলতলি, বল্লবপুর, নবীনগর, কোমলকান্দিসহ আশপাশের আট-দশ মৌজায় যার এত দাপট, ঢাকায় সে মশা মাছিরও অধম, এ কি বিশ্বাস করার মতো, না এ বিশ্বাস করা যায়? এমন কথায় গোলাম মোস্তফার মুখে হাসি ফোটে, দুলাভাই যে আমারে কী ভাবেন, তা কেবল আপনের খোদায় জানে।’ তবে শ্যালক-দুলাভাই দুজনেরই ধারণা, যে মেয়ে ঢাকা থেকে নিখোঁজ, সে যদি মরে গিয়ে না থাকে তো ওই সেনানিবাসেই আছে। সেখানে থাকার অর্থ তাদের অবিবাহিত মেয়েটা এখন গর্ভবতী এবং তার গর্ভপাতের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।

    ঢাকার সেনানিবাসে না থাকলেও মরিয়ম, অনুরাধা, শোভা রানী–এক কম্বলের নিচে এখন এই যে তিনজন, তিনজনই গর্ভবতী। এর মধ্যে গর্ভপাতের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে শোভা রানীর। তবে কফিলউদ্দিন আহমেদ বা গোলাম মোস্তফার মতো সে এ নিয়ে মোটেও ভাবিত নয়। সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গর্ভের সন্তানের নড়াচড়া তারিয়ে তারিয়ে উপভোগ করছে। ‘মেরি দিদি, অনুরাধা দিদি তোমাগের হাত দুটি ইখানে থোও। বাচ্চাডা যে কি লাখোন লাথোয়, ভাষায় বুঝাতে পারি না। আমার স্বামীও খুব রাগী ছেল।’

    শোভা রানীর আধো আধো আদুরে কথা অনুরাধার কানে ঢোকে না। সে আজ অন্যমনস্ক। কোথাও একটা গোলমাল হয়ে গেছে। কত মেয়ে রোগে-শোকে অত্যাচারে-গুলিতে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে! অমরত্বের চেয়ে বেঁচে থাকাটা অনুরাধার হঠাৎ দামি মনে হয়। আনা ফ্রাংকের ডায়েরি এত দিন যার প্রেরণা ছিল, সে চোখের সামনে দেখতে পাচ্ছে অন্য দৃষ্টান্ত। শ্যামলীর বাঁচার উপায়টা শর্টকাট-হাতেনাতে ফল পাওয়া যায়। এমন সুযোগ কি তাদের জীবনে আসবে? সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। গোলাগুলির আওয়াজ শুনে বোঝা যায়, যুদ্ধটা এখন আর একতরফা হচ্ছে না। অচিরেই দেশ স্বাধীন হবে। শোভা রানীর পেটের ওপর অনুরাধার নিরাসক্ত হাত। উত্তেজিত হয়ে সে বলে, ‘খুব শিগগির বড় একটা যুদ্ধ হবে। ভারত আগায় আসতেছে।’

    বিছানায় নড়ে ওঠে শোভা রানীর শরীরটা। মরিয়ম শিশুর মতো প্রশ্ন করে, ‘অনুরাধা, কী করে তুমি বুঝলে?’

    ‘বুঝলাম? কারণ পানি শুকায়ে পথঘাট এখন ভেসে উঠছে। ভারতের প্রস্তুতিও প্রায় শেষ। ট্যাংক আর ভারী অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করতে ভারতীয় সৈন্যদের কোনো অসুবিধাই হবে না। জনগণও সর্বাত্মক সহযোগিতা করবে।’

    অনুরাধার কথা শুনতে শুনতে মরিয়মের বুকের রক্ত হিম হয়ে যায়। ‘স্বাধীনতাটা যে আকাশ থেকে পড়বে না, তার জন্য ট্যাংক-কামান-বিমান নিয়ে তুমুল একটা যুদ্ধ হবে,’ মুক্তিকে সে উত্তেজিত হয়ে বলে, ‘আমাদের মাথায় এই চিন্তাটা আসেনি। আমরা মিলিটারির অত্যাচার-অবিচার সামলাতেই তখন ব্যস্ত। তুমি ভাবো একবার তোমার মাথার ওপর যুদ্ধবিমান মৌমাছির মতো গুনগুন করে উড়ছে আর তুমি আটকা পড়ে রইছো একটা তালাবন্ধ ঘরে!’

    দৃশ্যটা সত্যি ইঁদুরের গর্তে পড়ে মরার মতো করুণ। ‘কিন্তু এত মেয়ে চোখের সামনে মারা যাচ্ছে, ভাবেন নাই যে, আপনিও মারা যেতে পারেন?’ মুক্তির প্রশ্নের জবাবে মরিয়ম বলে, ‘ভেবেছি, তবে আর যা-ই হোক এইভাবে না। আটকাবস্থায় অসহায়ের মতো না। তা ছাড়া নিজের পক্ষের বোমার আঘাতে আমরা কেউ তখন মরতে চাইনি।’

    পক্ষ-বিপক্ষ তখনো একটা বড় ব্যাপার-যুদ্ধবন্দি মেয়েদের কাছে। স্বাধীনতার পর বিভাজনরেখাটা মুছে গিয়ে সবাই বিপক্ষে চলে যায়। অনুরাধার এ ভবিষ্যদ্বাণীটা আনুষ্ঠানিকভাবে ভারত-পাকিস্তান যুদ্ধের মাসাধিককাল আগের কথা। আসল যুদ্ধটা যে পাকিস্তানের সঙ্গে ভারত করবে, মুক্তিযোদ্ধারা পাশে থেকে সহযোগিতা দেবে, তখনই মরিয়ম জানতে পারে। কারণ পাঁচ মাস হতে চলেছে সে বন্দি। তখন যে শ্রীমতী ইন্দিরা গান্ধী ব্রাসেলস থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পথে, তা তার জানার কথা নয়। তিনি এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাচ্ছেন আর দরবার করছেন। বক্তব্য এবার পরিষ্কার। ব্রাসেলসের সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব পাকিস্তান প্রশ্নে ভারত। আর পাকিস্তানের মধ্যে সমঝোতার কোনো ভিত্তি নেই। অর্থাৎ-পাক-ভারত যুদ্ধ আসন্ন। দেশ স্বাধীন হতে চলেছে।

    মরিয়ম আগাম বোমাতঙ্কে দিশাহারা। অনুরাধা বিরক্ত হয়ে বলে, ‘ধরো, বোমার আঘাতে তুমি মরলা না, বেঁচে থাকলা, দেশ স্বাধীন হইল। তখন কী করবা তুমি? কই যাইবা?’

    ‘আমি যামু শ্বশুরের ভিটায়।’ কথার মাঝখানে শোভা রানী ঢুকে পড়ে। ঘৃণা অত্যাচার-অনাহার সত্ত্বেও তার গর্ভের সন্তান মাচাংয়ের কুমড়োর মতো বাড়ছে। পাকিস্তানিদের হিন্দু নিশ্চিহ্নকরণ অভিযানের এ এক ব্যর্থতার দিক। সৈন্যরা স্বামীকে হত্যা করে স্ত্রীর পেটে সন্তান দিয়েছে। স্বাধীন দেশে শোভা রানী পুত্রসন্তানের জননী হবে। পোড়া ভিটায় আবার ঘর উঠবে, শঙ্খ বাজবে, ধূপ-ধুনো জ্বালিয়ে, ফুল-পাতা সাজিয়ে দেব-দেবীর অর্চনা হবে। গোবর লেপা আঙিনায় হামাগুড়ি দেবে হিন্দুর ভবিষ্যৎ বংশধর। তাদের নির্বংশ করার যে প্রক্রিয়া অপারেশন সার্চলাইটের রাত থেকেই পাকিস্তানিরা জারি রেখেছিল, পুরো নয় মাস লুঙ্গি তুলে খতনাহীন পুরুষাঙ্গের লোকগুলোকে আলাদা লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে মেরেছে, সেই রক্তবীজ থেকে জন্ম নেবে শোভা রানীর গর্ভজাত সন্তান। পিতা ছাড়া, তবে পরিচয়হীন নয়।

    শোভা রানী যখন ভবিষ্যৎ ভাবনায় বুঁদ হয়ে আছে, মরিয়ম তখন ফুলতলি গাঁয়ে ঢুকে এসএম হলের শিরীষ অরণ্যের তল দিয়ে মাথা নিচু করে বেরিয়ে আসে। সব কটা আশ্রয়ই সে যুদ্ধের আগে হারিয়েছে। তারপর ২৭ মার্চ থেকে তার যে উদ্বাস্তুর আর বন্দির জীবন, এর ভাগীদার দেশের লাখ লাখ মানুষ। নিজের পুরোনো সমস্যাগুলো সেই ডামাডোলে হারিয়ে যায়। কিন্তু তখনকার মতো এখনো সে অন্তঃসত্ত্বা। এ অবস্থায় যদি দেশ স্বাধীন হয়, কোথায় ফিরবে? কার কাছে? অনুরাধার কথা তখনো শেষ হয় নাই। সে বলে, ‘তুমি ভাবছো স্বাধীন দেশের মানুষ মালা দিয়া আমাদের বরণ করবে? না মেরি, পৃথিবীর ইতিহাসে এমনটা কখনো ঘটে নাই। যুদ্ধ শেষে পুরুষেরা হয় বীর, মেয়েরা হয় কলঙ্কিনী।’

    কী অলুক্ষুনে কথা! শাস্ত্রে যা বলা নেই মেয়েটা দেখি তা-ই বলছে! শোভা রানী বিরক্ত হয়। ভগবানের অশেষ কৃপায় তার পেটে সন্তান এসেছে। শত্রুর মুখে ছাই দিয়ে সেই সন্তান এখন লকলকিয়ে বাড়ছে। তা না হলে বাজা-বিধবার দুর্নাম নিয়ে বাকি জীবনটা কাটাতে হতো। শ্বশুরের ভিটেয় বাতি জ্বালানোরও কেউ থাকত না। পুত্র-সন্তানের জন্য কত দুঃখী নারীর দেবতার শরণাপন্ন হওয়ার কথা শাস্ত্রে বলা আছে! যে নিয়মে সত্যবতী, কুন্তী সতী, শোভা রানীও সেই নিয়মে সতী। অনুরাধার হাতটা পেটের ওপর থেকে আলগোছে সরিয়ে দেয় সে।

    কিন্তু অনুরাধার কথায় মরিয়মের ভয় বাড়ে। বহু বছর আগে জসিমুল হক শুধু তার হাত ধরেছিল। তাতেই যদি অপরাধ হয়, এখন তবে কী? দিনের পর দিন তাকে যারা ধর্ষণ করছে, তাদের নাম কী, বাড়ি কোথায়, বংশ কেমন, লেখাপড়া কর, বিবাহিত না অবিবাহিত কিছুই তো সে জানে না। মুখগুলোও প্রত্যেকের একই রকম, আচার-ব্যবহারেও কোনো ফারাক নেই। তাই তারা একশ’, পঞ্চাশ, বিশ–কতগুলো। সংখ্যা। এর মধ্যে কেবল লাল সোফায় বসা সেই আর্মি অফিসারের চেহারা তার মনে আছে, যার নাম ইশতিয়াক। লোকটি নিজের দুর্ভাগ্যের কথা তাকে বলতে চেয়েছিল, যদিও মাতাল অবস্থায়।

    ‘মাতাল তো খালি মদ খেয়ে হয় না,’ অনুরাধা বলে, ‘যুদ্ধটাই পুরুষের সবচেয়ে বড় মাতলামি।’

    ‘তা হতে পারে।’

    ‘তাইলে ভয় পাইছিলা ক্যান সেইদিন? লোকটার কথা মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল তোমার। দেখতে–কী বলে?’

    ‘ওর কথা শুনে আমার লাভ?’

    ‘তোমার লাভ মানে? লোকটার দুর্বলতার সুযোগ নিয়ে নিজের আখের গোছাতে!’

    ‘তা কি বাস্তবিকই সম্ভব যুদ্ধের দিনে? যে আবার তোমার শত্রু?’

    ‘শ্যামলীকে তোমার কী মনে হয়?’

    ‘আমার মনে হয় বিশ্বাসঘাতক।’

    ‘বিশ্বাসঘাতকতা কার প্রতি?’

    ‘নিজের দেশের প্রতি।’

    ‘কোন দেশ? যে দেশ তোমার ওপর শত্রুর নির্যাতনকে নির্যাতন বলে দেখবে না, দেখবে নিজের বেইজ্জতি হিসেবে, তারপর হয় আমাদের লুকিয়ে ফেলবে, না-হয় বেশ্যালয়ের দিকে ঠেলে দেবে–সেই দেশের প্রতি?’

    অনুরাধার কথাগুলো মরিয়মের হৃৎপিণ্ডে বঁড়শির মতো গেঁথে যায়। যন্ত্রণায় ছটফট করে সে। জীবন যদি এমন হয়, এর শেষ কোথায়? অনুরাধা তখনো আপন মনে কথা ভাজছে। তারপর বলে, ‘মেরি, তুমি যদি মেজর ইশতিয়াকের সঙ্গে পাকিস্তান যাও, তা বিশ্বাসঘাতকতা হবে না।’

    ‘কী হবে?’

    অনুরাধার জবাব, ‘তা হবে প্রতিশোধ।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Next Article স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Our Picks

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }