Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তালাশ – শাহীন আখতার

    শাহীন আখতার এক পাতা গল্প418 Mins Read0
    ⤶ ⤷

    ০২. মরিয়ম ওরফে মেরি

    মরিয়ম ওরফে মেরি

    দেব দেব দেব দেব/ রক্ত রক্ত রক্ত দেব।
    বীর বাঙালি অস্ত্র ধরো/ বাংলাদেশ স্বাধীন করো।

    মরিয়মদের বাসার সামনের চিপা গলিতে ঝড়ের বেগে ঢোকে সর্পাকৃতির একটি মিছিল। লোকগুলোর হাতে লোহার রড, বাঁশের লাঠি, নৌকার বৈঠা, খাটের স্ট্যান্ড। হঠাৎ মিছিলের পেট চিরে হাঁপাতে হাঁপাতে দুটি ছেলে গেটের ভেতর ঢুকে পড়ে। ‘মন্টু বাড়ি চলে গেছে,’ মরিয়ম তা বলামাত্র তারা আরেক দৌড়ে ফিরে গিয়ে মিছিলের লেজটাকে ধরে। এ সময় মিছিলের অগ্রভাগে চোঙায় ঝংকার ওঠে, ‘তোমার আমার ঠিকানা,’ সঙ্গে সঙ্গে লেজে আছড়ে পড়ে ‘পদ্মা মেঘনা যমুনা’র কুলভাঙা ঐকতান। মরিয়ম যেন নদীতীরের নিঃসঙ্গ গাছ, মাটি ভাঙনের আবেগে থরথরিয়ে কাঁপছে। যে সংগ্রাম আর সবার স্বাধীনতার, তার জন্য বন্দিত্বের। সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অফিস-আদালত হয় কি হয় না। সে নিজে বিএ পাস দিয়ে ঘরে বসে আছে। দেশের এ পরিস্থিতিতে চাকরির খোঁজে বেরোলে লোকে পাগল ভাববে। অবশ্য চাকরিবাকরি তার বর্তমান সমস্যার সমাধানও নয়।

    মরিয়মের ইচ্ছে হয়, মিছিলের ছেলে দুটিকে ডেকে কিছুটা সময়ের জন্য ঘরে বসায়। প্রেসিডেন্ট ভবনের আলোচনা কতদূর, আমরা কি জাতীয় পরিষদের অধিবেশনে বসতে পারব, না যার যা আছে তা-ই দিয়ে যুদ্ধ করে নিজেদের ন্যায্য পাওনা আদায় করতে হবে–এসব জানার জন্য নয়। সে আসলে তাদের কাছে। আবেদের খবর জানতে চায়। লোকটা কি আজ আসবে না? মরিয়মের যে তার সঙ্গে জরুরি কথা ছিল। সেসব জানানোর জন্য মানুষ তো মানুষ, পাখিদেরও এখন তার পক্ষে দূত ভাবা সম্ভব। কারণ মেরি ওরফে মরিয়মের ২৫ মার্চের আগ পর্যন্ত চাওয়া ছিল–আর দশটা মেয়ের মতো নানান বাধাবিপত্তি সত্ত্বেও তার যেন একটা নিজস্ব জীবন হয়, যাতে সময়মতো মা হয়ে স্বামীর সংসার করার নিশ্চয়তা থাকে। এদিকে সর্পাকৃতির মিছিলটা তখন গলি কাঁপিয়ে বেরিয়ে গেছে। মরিয়ম জানে, নদী-শাখানদী সব মিলে যেমন সাগরে পতিত হয়, এটিও তেমনি আর সব মিছিলের সঙ্গে পল্টন ময়দানে গিয়ে পড়বে। যদিও শুরু থেকে শেষতক কোনো মিছিলে সে কখনো ছিল না।

    উনসত্তর সালে মরিয়মদের বকশীবাজার কলেজ থেকে রোজ একটা করে মিছিল বেরোত। বিক্ষুব্ধ ছাত্রীদের স্রোতের তোড়ে সেও দু-তিনবার খড়কুটোর মতো ক্লাসরুম, কলেজের মাঠ থেকে ভেসে গেছে। একবার তাদের মিছিলটা বুয়েটের সামনের রাস্তায় পৌঁছানোর পর মরিয়মের পায়ের একপাটি স্যান্ডেল ছিঁড়ে যায়। মিছিলটা যাবে ইডেন কলেজে। সে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কিছুদূর। তারপর পলাশীর কাছাকাছি। আসতে সুযোগ বুঝে সটকে পড়ে। সেখানে এক মুচির কাছে স্যান্ডেল সারানোর সময়। মরিয়মের প্রথম পরিচয় এসএম হলের আবসিক ছাত্র আবেদ জাহাঙ্গীরের সঙ্গে। সেদিন মেরি মিছিল থেকে সটকে না পড়লে, আবেদ প্রায়ই বলত, তাদের হয়তো দেখাই হতো না, তারা যে যার জায়গায় থেকে যেত। উনসত্তর থেকে একাত্তর। এখন আবেদ বলে, ‘তোমার মতো মেয়েরা যখন ডামি রাইফেল দিয়ে ট্রেনিং নিচ্ছে, রোদে দাঁড়িয়ে লেফট-রাইট করছে, গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে, তোমার মুখে খালি বিয়ে বিয়ে–জপ-তপ।’

    কেন মরিয়ম বিয়ের কথা বলে–এখন তা বলতে গেলেও শুনতে চায় না আবেদ। মেয়েটিকে আবর্জনার মতো এড়িয়ে চলে সে।

    সর্পিল মিছিলটা বড় রাস্তায় উঠে গেলে, মরিয়ম টিউবওয়েলের নর্দমার জলকাদা ডিঙিয়ে গলির মুখে এসে দাঁড়ায়। এখন তার ঘরে ফেরা উচিত, না আবেদের খোঁজে বেরোবে সে–তা বুঝতে না পেরে গলির মুখেই ঠায় দাঁড়িয়ে থাকে। যত দূর স্মরণ হয়, মরিয়ম সেদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানেই ছিল, যতক্ষণ না সামনের দোতলা বাড়ির জানালা খুলে দুটি জ্বলজ্বলে চোখ অন্ধকারে জ্বলে ওঠে। তার পরও খানিকটা সময় সে অসাড়, যেন এক জোড়া চোখ নয়, সে আটকে গেছে বন্দুকের গোলাকার রেঞ্জে। নড়ামাত্র গুলি। মরিয়ম লোকটাকে কখনো দেখেনি, তার ওই চোখ জোড়া ছাড়া। সে যে মেয়ে নয়–তা তার আন্দাজই কেবল। কারণ মন্টুর অনুপস্থিতিতেই লোকটা তাদের বাসার দিকের জানালা খুলে ওই বন্দুক চোখে মরিয়মের দিকে তাকিয়ে থাকে। তখন গলিতে একটা মিছিল ঢুকল তো শাট শাট কপাট বন্ধের আওয়াজ। মন্টু বলে, লোকটা খুনের আসামি, না হয় চোর। কদিন আগে ঢাকা সেন্ট্রাল জেলের তালা ভেঙে ৩২৫ জন কয়েদি যে পালিয়েছে, সে হয়তো তাদেরই একজন। তবে লোকটা দালালও হতে পারে। বাড়ির মালিক হাজি সাহেব ব্রিটিশ আমলের মুসলিম লীগার। নির্বাচনের সময় আওয়ামীপন্থি ছেলেকে সপরিবারে তাড়িয়ে দেওয়ার পর মাঝখানে কয়েক মাস দোতলাটা খালি পড়ে ছিল। এখন তো দেশের নিরানব্বই শতাংশেরও বেশি মানুষ আওয়ামী লীগ করে। তাই দোতলাটা ভাড়া দিয়ে বাড়িতে শত্রু তোলেননি তিনি। মরিয়ম ভাবে, হাজি সাহেবকে একদিন বললে হয়–তার নতুন ভাড়াটে মেয়েলোকের দিকে তাকিয়ে থাকে কেন! সে লোকটার বেলাল্লাপনার শাস্তি দাবি করবে। কিন্তু হাজির বাড়ির মহিলারা তো পর্দানশিন, যদি উল্টো নসিহত শুনে তাকে বেরিয়ে আসতে হয়! এমনিতেই হাজি সাহেব মন্টুর ওপর মহা খাপ্পা। নির্বাচনের সময় সে হাজির বাড়ির চুনকামহীন খড়খড়ে দেয়ালে নৌকার চিকা মেরেছে। কিন্তু মন্টু চিকা মারুক, মেরি তো মারেনি। সে কখনো রিকশার চাকার হাওয়া ছাড়েনি, বাসে আগুন ধরায়নি, পুলিশের গায়ে ঢিল ছোড়েনি। তখন যদি হাজি বলেন, ‘তা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো একজন কলেজছাত্রী, শিক্ষিত, সচেতন নাগরিক। আমারে ভেঙে কও দেখি, তুমি পাকিস্তানের অখণ্ডতা চাও, না ভারতের দালালি করে দেশটা ভাগ হোক–হেইডা চাও?’

    এখন তো দাঁড়িপাল্লার দুদিকে নব্বই ডিগ্রি কোনাকুনি এই দুই পক্ষের অবস্থান। হাজি সাহেবদের পাল্লায় মণ মণ ওজনের বাটখারা চাপালেও মন্টুদের পাল্লার সমান। হবে না। তাই তিনি একরকম ঘরবন্দি থেকে দল ভারী করার জন্য একটা প্যাচা ধরে দোতলায় রেখে দিয়েছেন। কিন্তু এসবের মধ্যে মরিয়ম কোথায়? আজ মন্টু চলে যাওয়াতে সে পক্ষ-নিরপেক্ষও হয়ে পড়েছে। এই ভাবনাটা তাকে বিচলিত করে। বুকে কাঁপন ধরায়। এখন যে যেখানেই থাকুক, যার যা আছে, তাই নিয়েই সশস্ত্র। মরিয়ম সশস্ত্র হওয়ার জন্য গেটের পাশের বেড়ার খুঁটি ধরে টানাটানি জুড়ে দেয়। কাজটা যত সহজ ভেবেছিল, ততটা নয়। ঘুণে ধরা বাঁশ যেন মাটিতে শিকড় গেড়েছে। ভাঙবে তবু উঠে আসবে না। সে খুঁটি ওপড়ানো ছেড়ে বাড়ির ভেতর চলে যাওয়ার কথা ভাবে একবার। পরক্ষণেই অনুভব করে পিঠের ওপর বন্দুকের সেই গোলাকার চাকতি। গায়ের সমস্ত শক্তি জড়ো করে টান দিতেই যখন বাঁশটা মাঝখানে ভেঙে হাতে চলে আসে আর মাটিতে পড়তে পড়তে সে টাল সামলে উঠে দাঁড়ায়, তখন দোতলার জানালার জমাট অন্ধকার হাসির তাণ্ডবে খান খান হয়ে যায়। হাসির শব্দে বোঝা যায়, কে হাসে। হায়েনাও তো মানুষের মতো হাসে। কিংবা মানুষ হায়েনার মতো। মরিয়ম এইটুকু ভাঙা-বাঁশ দিয়ে কী করবে? দোতলার জানালা ছুঁতে গেলেও তো আস্ত একটা বাঁশ দরকার। তা বলে বাঁশের টুকরাটা ফেলে দিলে হাত একদম খালি। মরিয়মের ভয় হয়, তারপর সে শুধু নয়, তাদের এই ছোট্ট বাড়িটাও ওই জানালার দখলে চলে যাবে।

    ভয়টা মরিয়মের রক্তেই ছিল।

    ’৬৪ সালের হিন্দু-মুসলমান দাঙ্গা এবং ’৬৫-এর ভারত-পাকিস্তান যুদ্ধের পর হিন্দুরা যখন ঝাঁক বেঁধে ভারতে চলে যাচ্ছিল, তখন মেরি-মন্টুর আব্বা পানির দরে রায়ের বাজারের এই জায়গাটা কেনেন। শহরের জমি-জিরাতের ওপর কোনোকালেই তার তেমন লোভ ছিল না। বড় শ্যালক গোলাম মোস্তফা দেশভাগের পর থেকে হিন্দুদের জমিজমা বেচা-কিনি করে তত দিনে লাখপতি। তিনি জোতদার ভগ্নীপতিকে উপদেশ দেন–এক বছরের পাট বেচার টাকা দিয়ে শহরে যেহেতু জমি পাওয়া যায়, ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করে তার তা করা উচিত। তা ছাড়া একমাত্র ছেলে লেখাপড়া শিখে তো হাল-বাওয়ার জন্য গায়ে পড়ে থাকবে না! তাদের আব্বা কৃষক মানুষ। মাটির সঙ্গে তার নাড়ি-বাঁধা সম্পর্ক। সেই মাটি ফলনশীল, উর্বর। শুরুতে তাই দোনামনা করছিলেন। কিন্তু কেনার পর, চারদিক থেকে দালানকোঠায় টুটি চেপে ধরা জমিটার ওপর তার মায়া পড়ে গেল। জমির প্রাক্তন মালিক ভারতে চলে গেছে। তার পরিত্যক্ত ভঁই এখন শত্ৰু-সম্পত্তি। কোর্ট-কাছারির সিংহভাগ মামলা তখন এসব জমিজমাসংক্রান্ত। বড় শ্যালকের শহুরে জারিজুরির ওপর কোনোকালেই তার তেমন আস্থা ছিল না। তাই অপরিচিত, অনুর্বর, নিষ্ফলা জমি দখলে আনার জন্য নিজ গ্রাম ফুলতলি থেকে দুজন কামলা এনে টিনের চালের দুই কামরার একটি ঘর তড়িঘড়ি বানিয়ে ফেলেন। দেয়াল ইটের গাঁথুনির, চুনকামহীন। ঘরের সামনে গাঁও-গেরামের ধাঁচে ভোলা আঙিনা, পাশে রান্নাঘর, পেছনে বাঁশঝাড়। বাকি দুই ভিটেই খালি, যেখানটায় ফুলতলি গাঁয়ে হলে গোয়ালঘর ও বৈঠকখানা উঠত। উঠানের মধ্যিখানে টিউবওয়েল, তার পাশে টিনের বেড়ার গোসলখানা। সেখানে নদীর ঘাটের অনুরূপ একটা ভারী তক্তা ফেলা হয়েছে বসে বসে গায়ে জল ঢালার, কাপড় কাঁচার জন্য। বাঁশের পাটাতনের ল্যাট্রিনটা বসেছে বাঁশঝাড়ের পাশে। এর তিন দিক চাটাই ঘিরে প্রবেশপথে চটের পর্দা টাঙানো হয়েছে। সবশেষে পুরো চার কাঠা জমি ঘিরে ফেলা হয়েছে মুলিবাঁশের বেড়া দিয়ে। রাস্তার দিকে মুখ করা কালো লোহার গেট। তার ওপর সাদা রং দিয়ে বড় বড় অক্ষরে লেখা–এই জমির মালিক কফিলউদ্দিন আহমেদ, সাং ফুলতলি, ডাকঘর সাহারপাড়। বহুদিন নেমপ্লেটে বাড়ির নম্বর ছিল না। বোতলপড়ার মাধ্যমে বাড়িবন্ধ করতে গাঁয়ের এক মৌলবিকে রাহা খরচ দিয়ে শহরে আনা হয়েছিল। সে বাড়ির চার কোনায় চারটি বোতল পুঁতে যায়। এভাবে ফুলতলি গাঁয়ের কফিলউদ্দিন আহমেদ জিন-ইনসানের নজর আটকিয়ে দু’কামরার আধা-শহুরে বাড়ির নিরঙ্কুশ মালিক হন। তারপর বছর খানেক বাড়িটা যে খালি পড়ে ছিল, ভাড়া দেওয়া হয়নি, তা এই কারণে যে, অপরিচিত-অনাত্মীয় লোকজন কটা টাকার বিনিময়ে প্রকারান্তরে বাড়ির মালিক হয়ে বসুক, তিনি সেটি চাননি। বাড়িটা হয়তো খালিই পড়ে থাকত, যদি-না মরিয়ম এমন একটা কাজ করে বসত, যা পরে বড় আর ভয়ংকর হবে, তা না ভেবেই।

    মরিয়ম তখন খুব ছোটও নয়, বড়ও নয়, ক্লাস টেনের ছাত্রী। প্রতিবছর একদল ছাত্র দূরদূরান্ত থেকে তাদের বাড়িতে থেকে ম্যাট্রিক পরীক্ষা দিতে আসত। এক মাইলের ভেতর থানা শহর। সেখানকার হাইস্কুলের দোতলা দালানঘরে আর প্রাইমারির টিনের ছাপরায় পরীক্ষার সেন্টার পড়ে। সেবারও তারা আসে। পরীক্ষার বিরতিতে লুঙ্গি মালকোচা দিয়ে পুকুরের মাছ ধরে আর দিনান্তে হাটে যায়। সিজনের প্রথম আম, ছোট ছোট কোয়ার কাঁঠাল, বিস্কুট, মিষ্টি নিয়ে ফেরে। খাওয়া-থাকা বাবদ গৃহকর্তাকে টাকা দেওয়ার রেওয়াজ ছিল না। তাই সবাই মিলে পুকুরের মাছ ঘরে তুলে, বাজারের টুকিটাকি জিনিস কিনে এনে খানিকটা পুষিয়ে দিতে চাইত। পরীক্ষার্থী একজনের প্রথম দিন থেকেই মরিয়মের পড়াশোনার দিকে নজর খুব। দু’বেলা খাওয়ার সময় ভেতর-বাড়িতে আসা-যাওয়ার পথে মরিয়মকে বলত, অঙ্কে লেটার মার্ক তুলতে হলে পাটিগণিত, জ্যামিতিতে ভালো হলে চলে না, বীজগণিতই আসল। ছেলেটা আবার তাদের দূর সম্পর্কের আত্মীয়। নাম জসিম। জসিমুল হক। পরীক্ষার শেষ দিন জসিমুল হক মরিয়মকে সিনেমা দেখার প্রস্তাব দেয়। আব্বা বাড়ি নেই। ঢাকায় বাড়ি বানানো নিয়ে ব্যস্ত আছেন। মাকে না বলেই মরিয়ম জসিমের সঙ্গে সিনেমা দেখতে কাছের জেলাশহরে যায়। বাড়ি ফেরে তিন দিন পর। ছেলেটি ভয়ে পথ থেকেই লাপাত্তা। তারপর প্রথম প্রথম বাড়ির লোকজন মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। গ্রামদেশে কলঙ্ক শিমুল তুলোর মতো বাতাসে ছড়ায়। যখন বাবা-মা বুঝলেন যে, দেদার খরচা করলেও মেয়ের এখন বিয়ে হবে না, তখন শহরের বাড়িটার কথা তাদের মনে পড়ে। মরিয়ম শহরে চলে যাক, লেখাপড়া করুক, গ্রামের লোকেরা বেশিদিন কোনো কিছু মনে রাখতে পারে না। ক’বছর বাদে তারা এসবও ভুলে যাবে, তখন মেয়ের বিয়ে দিতে কোনো সমস্যাই হবে না। বুদ্ধিটা আসলে কফিলউদ্দিন আহমেদের বড় শ্যালক গোলাম মোস্তফার। জমির দালালি করে করে মানুষের মনের অন্ধিসন্ধি তার জানা হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, তার আত্মবিশ্বাস ছিল প্রবল। মরিয়ম তত দিনে ম্যাট্রিক পাস করেছে ফার্স্ট ডিভিশনে, বীজগণিতের সূত্র মুখস্থ করে অঙ্কে সে লেটার মার্কও পায়। যে বাড়ি একমাত্র ছেলের ভবিষ্যৎ চিন্তা করে বানানো হয়েছিল, তার উদ্বোধনটা হয় মেয়েকে দিয়ে। মন্টু ফাউ–বড় বোনকে পাহারা দিতেই। তার ঢাকা শহরে আসা।

    শহর আক্রান্ত হওয়ার আগমুহূর্তে পাখিরাও যখন নীড় ভেঙে পালাচ্ছে, সে সময় পাহারাদার মন্টুকে বাড়ি পাঠিয়ে, ঘুণে-ধরা ভাঙা বাঁশ হাতে ঘরে ঢোকে মেরি। তাদের বাড়িটা গাঁয়ের নাম-ঠিকানা আর শহরের বাড়ির আধাআধি চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলতলি গাঁয়ের কলঙ্ক রটানোয় ওস্তাদ লোকগুলোর চোখে ধুলা দেওয়ার জন্য গত পাঁচ বছর তাকে এখানে রাখা হয়েছে। তারপর তাদের ভুলো-মনের সুযোগ নিয়ে তার বিয়ের আয়োজন করা হবে। মরিয়ম তা জানে। যে-কেউ চৌকাঠে দাঁড়ালে তা আন্দাজ করতে পারে। বাড়িটা যেন পান্থনিবাস। এর দু’কামরায় আসবাব বলতে দুটি খাট, একখানা আলনা, পড়ার টেবিলের দু’পাশে দুটি হাতলবিহীন সস্তা কাঠের চেয়ার। আবেদ এলে চেয়ারে না-বসে সরাসরি বিছানায় উঠে যেত। মন্টুও তাতে আপত্তি করত না। প্রথম দিন থেকেই সে তার রাজনীতির চ্যালা বনে গিয়েছিল। আবেদ ভাই, আগরতলায় কি সত্যই একটা ষড়যন্ত্র হইছিল? মোনেম খান নাকি আইয়ুব খানের ভাতিজা? মন্টুর এমন সব বোকা বোকা প্রশ্নে ছাত্রনেতা আবেদ কখনো ধৈর্যচ্যুত হয়নি। বরং সে উত্তেজিত, উদ্দীপ্ত, যেন তার সামনে পল্টন ময়দানের হাজার হাজার শ্রোতা, গলাটা একলাফে আকাশে চড়ে যেত। মরিয়ম তখন ঘর-বাহির করেছে। সে শঙ্কিত একদিকে মন্টুকে নিয়ে, রাজনীতি মাথায় ঢুকে পড়াশোনা যার লাটে ওঠার জোগাড়; অন্যদিকে তার চোখ দুটি চরকির মতো ঘুরত চারপাশের বাড়ির জানালা অলিন্দে। এ বাসায় তৃতীয় ব্যক্তির আনাগোনায় লোকজনের চোখ টাটায়, কানগুলো যেন সারি সারি বন্দুকের নল, এদিকে তাক করা থাকে। তখন আবেদের সময়-অসময় আসা-যাওয়া মরিয়ম ঠেকাতে পারেনি। যদি সে হাতছাড়া হয়ে যায়! তার কাছে বন্ধক দিয়ে ফেলেছে তো নিজেকে! ফেরার পথ নেই। কতবার ফেরা যায়?

    জসিমুল হক মহুয়া সিনেমা হলে ইংরেজি মুভি দেখতে দেখতে আবেগে তার হাত চেপে ধরেছিল। ওরা যে রিয়ালে, খেয়াল ছিল না। পাশের সিট থেকে গাঁয়ের একজন সিটি বাজালে তাদের আর বাড়ি ফেরার সাহস হয় না। তিন দিন পথে পথে ফেরা। জসিমের চাকরি থাকলে হাত ধরার খেসারত হিসেবে তারা কোর্টম্যারেজ করত, মেরিকে একা গায়ে ফিরতে হতো না–এই কথা জসিম ইংরেজিতে বলেছিল। তার পাণ্ডিত্যে মরিয়ম তখন মুগ্ধ। এমন গুণী ছেলে তার পনেরো-ষোলো বছরের জীবনে দ্বিতীয় আরেকটিও দেখেনি। মরিয়ম জসিমুল হকের কথা বিশ্বাস করেছিল।

    বাড়ি ফেরা ছিল এই কিশোরীর স্বর্গ থেকে পতন। সেই এক বছরেই সে বড় আর বয়স্ক হয়ে ওঠে। পুরুষের প্রতি ভালোবাসা বুঝতে-না-বুঝতেই অকালে ঝরে যায়। সাধারণ বিষয়েও মনে সংশয় জাগে। শুধু বোঝে যে, বিয়ে হলো নারীজীবনের একমাত্র সফল পরিণতি, বাকি সব মিথ্যা। বিদ্বান প্রেমিক সুন্দর সুন্দর কথা বললেই কী, বিয়ে করার তো মুরদ ছিল না। এর ফলে জসিমুল হক লজ্জা-ঘেন্নার কাঁথা-প্যাঁচানো রক্তাক্ত জ্বণের পিণ্ড যেন, অচিরেই তার হৃদয় থেকে আবর্জনায় নির্বাসিত হয়। মরিয়ম ঢাকা আসে পঙ্কে সাঁতার কাটার পর পালক-ঝাড়া শুভ্র হংসিনীর মতো। উপমাটা আবেদের। কলেজ ড্রেসে মরিয়মকে প্রথম দিন দেখে তার নাকি সেরকমই মনে হয়েছিল। পরে সব শোনার পর বলেছে সে। কিন্তু মরিয়মের মনে তখন অন্য ভাবনা। জসিম ছিল সম্ভাবনাময় চারা গাছ, আর সে মনে করে আবেদ হচ্ছে আগামী সিজনে ফল দেবে, এমন এক পরিণত বৃক্ষ। সুযোগ পেলে তাতে চড়ে বসা যায়। তারপর আবেদ ফল যা ফলাবে, সব মরিয়মের। সেইমতো ‘৬৯-৭০, এই দুই বছর আবেদ স্বপ্ন দেখায়, মরিয়ম দেখে.. ’৬

    তখন মিছিল-মিটিংয়েও বড় বড় প্রতিশ্রুতি। সেসব এক জায়গায় জড়ো করলে ডজন ডজন উঁচু পাহাড় হয়। পাহাড়গুলো সব বঞ্চিত মানুষের স্বপ্নের। এ দেশের মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি হরেক কিসিমের লাঞ্ছনার-বঞ্চনার শিকার হয়। এর কারণ যে অবাঙালি শাসকগোষ্ঠী, দেশভাগের পর থেকে তারা তা একটু একটু করে শুনে আসছিল। এবার হাতে-কলমে বোঝাপড়া। পশ্চিম পাকিস্তানের মানচিত্র থেকে উত্থিত অজগর ভারতের বিশাল ভূখণ্ড ডিঙিয়ে এখানে যে ছোবল মারছে, সচিত্র পোস্টার দেখে তারা এর বিষযন্ত্রণা অনুভব করে। বক্তৃতাগুলো রূপকথার মতো আকর্ষণীয়। সোনার বাংলা লুণ্ঠন করে কীভাবে পশ্চিম পাকিস্তানের রাস্তাঘাট সোনার পাতে মোড়া হচ্ছে, সে দৃশ্য শ্রোতাদের চোখের সামনে ভেসে ওঠে। পাকিস্তানটা যেন দেশ নয়, গাভি একটা। তার সামনের দুই পা পূর্বে, পেছনের দুই পা পশ্চিমে। বাঙালিরা রোজ একে ঘাস খাওয়ায়, আর দুধ দুইয়ে নেয় পশ্চিম পাকিস্তানিরা। শতকরা ৬০ ভাগ রাজস্ব আয় করে পূর্ব পাকিস্তান, খরচ করতে পারে মাত্র ২৫ ভাগ। বাকিটা যায় পশ্চিম পাকিস্তানের উদরে। সেখানে মাথাপিছু আয় বেশি, জিনিসপত্রের দাম কম। ‘৭০-এর নির্বাচনী পোস্টারে বৈষম্য আর শোষণের পাই-পাই হিসাব সংখ্যাচিত্রের আকারে ছাপা হয়। মরিয়ম নিজে যেন বঞ্চিত দেশমাতৃকা আর আবেদ হচ্ছে প্রতিশ্রুতিশীল নেতা। সে মেয়েটির উদ্ধারের স্বপ্লবীজ ফুলার রোড থেকে শহিদমিনার, কার্জন হল, রমনাগ্রিনের লেকের গায়ের ঝুলন্ত রেস্টুরেন্ট পর্যন্ত পাশাপাশি হাঁটতে হাঁটতে ছড়াতে ছড়াতে যায়। আবেদের সমাজবিজ্ঞানে এমএ দেওয়া হয়ে গেছে, এখন চাকরি পেলেই বীজ থেকে গাছ হবে। ‘৭১ সালটা বারুদের গন্ধ নিয়ে আসে। মরিয়মের স্বপ্নগুলো পাখি হয়ে উড়ে যায়। এখন ডামি রাইফেল হাতে ট্রেনিং নেওয়া ছাড়া আবেদকে আর কিছু বলতে শোনা যায় না।

    ‘৬৬ থেকে ‘৭১-এই পাঁচ বছরে জল ঘোলা হয়েছে বিস্তর। ঘোলাজলের পাঁকে পাঁকে জটিল আবর্তও সৃষ্টি হয়েছে। মরিয়ম তখন ছিল কিশোরী। জসিমুল হক শুধু তার হাত ধরেছিল। তার জন্য গ্রাম থেকে তাকে শহরে চলে আসতে হয়। এখন আবেদ আর মরিয়মের সম্পর্ক গড়িয়েছে বিছানা পর্যন্ত। প্রথম প্রথম এসএম হল আর বুয়েটের মাঝখানের দু’সারি বড় বড় মেঘশিরীষের কারুকাজময় ছায়াতলে তারা শান্তই ছিল। পরস্পরের অংশীদারত্ব বলতে বুঝত একটা বাদাম ভেঙে একজন আরেকজনকে দিয়ে খাওয়া। ঢাকা ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। আবেদের পড়াশোনা শেষ। চাকরির ইন্টারভিউ দিতে গেলে বড় সাহেবরা ভাবেন, তারা প্রভু, যে চাকরি চাইতে এসেছে সে তাদের দাস। তখন পাকিস্তানি সামরিক জান্তার থাবার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবিক এক স্বাধীন দ্বীপ। সেখানে সামরিক কি বেসামরিক কোনো আইনই কার্যকর ছিল না। এমন এক ভূখণ্ডের অর্ধযুগের স্বাধীন সার্বভৌম বাসিন্দা আবেদ। ইন্টারভিউ টেবিলে বড় সাহেবের প্রতিটি প্রশ্নের জবাবে তার একটা করে ঘুষি মারতে ইচ্ছে করে। তা নিবৃত্ত করতে গিয়ে সে আরো খেপে ওঠে। তারপর সিদ্ধান্ত নেয়, আর নয়। মোটা হাবড়াদের সালাম ঠুকে, নতজানু হওয়া আর পোষায় না। সে লাইব্রেরি সায়েন্সে ভর্তি হয়ে স্বাধীন দ্বীপে বসবাসের মেয়াদ বর্ধিত করে। এর আগে কখনো-সখনো মিছিলে শ্লোগান দেওয়া কিংবা আইয়ুব খানের কুশপুত্তলিকা পোড়ানোর সময় পেছন থেকে তালি বাজানোর মধ্যে তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল। এই পর্বে মিছিলের অগ্রভাগে সে চলে আসে। আগুনও ধরায় স্বহস্তে। বিশ্ববিদ্যালয়ের এই স্বাধীন বাসিন্দা তার ক্ষুদ্র দ্বীপটিকে নিয়ে আর সন্তুষ্ট নয়। বড় সাহেবদের যারা আবার অধিকাংশই অবাঙালি, তাদের উচ্ছেদ করে, এর সম্প্রসারণের প্রয়োজন অনুভব করে। ব্যস্ত হয়ে পড়ে আবেদ। শিরীষের ছায়ায় হেঁটে হেঁটে বাদাম খাওয়ার দিন ফুরিয়েছে। কিন্তু মরিয়মকে দরকার অন্য কারণে। বীরত্বের পাশাপাশি নারী-শরীরের দখল কায়েমও তার কাছে জরুরি হয়ে পড়ে। তখন হুডতোলা রিকশায় কালো পেড়ে সাদা শাড়ির বেড়া ভেঙে ব্লাউজের তলায় আঙুল চালিয়ে বীরের উত্তেজনা প্রশমিত হচ্ছিল না। এ যেন জ্বলন্ত মশাল হাতে কোথাও আগুন না জ্বালিয়ে সারা শহর ঘুরে বেড়ানো। সঙ্গে আগুন আছে ঠিকই কিন্তু তা জ্বালানো যাচ্ছে না। তার জন্য, সম্পূর্ণভাবে মেয়েটিকে পাওয়ার জন্য বিছানা চাই। সবকিছু এত দ্রুত ঘটতে থাকে যে, মরিয়ম বেদিশা হয়ে পড়ে। সে নিজেও কদিন ধরে হুডতোলা রিকশায় সিক্ত হচ্ছিল। তার ভয় ছিল, প্রতিরোধ ছিল না। একদিন মন্টুর অনুপস্থিতির সুযোগে আবেদ ভরদুপুরে মরিয়মকে বিছানায় নেয়। যেখানে পা ভাঁজ করে বসে বছরাধিক সময় সে মন্টুকে রাজনীতির পাঠ দিয়েছে, মুহূর্তেই তা পাল্টে যায়। এলোপাতাড়ি ঝড়ের ভেতর মরিয়ম ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল। বুঝতে পারছিল না, বিয়ের আগে এসব করা ঠিক হচ্ছে কি না। তা ছাড়া মন্টু যে-কোনো সময় চলে আসতে পারে। এবার মরিয়মের ভয়, প্রতিরোধ দুটোই ছিল। প্রতিরোধের ফলেই হয়তো পুরো ব্যাপারটা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। বিছানা রক্তে ভাসিয়ে আবেদ যেন তক্তপোশ থেকে নয়, মঞ্চ থেকে মেঝেতে পদার্পণ করে।

    রক্ত ঝরার ভেতর দিয়ে আত্মসমর্পণের নতুন অধ্যায় সূচিত হয়। মরিয়ম অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ অবস্থায় আবেদকে শুধু প্রেমিক ভাবা তার পক্ষে সম্ভব হচ্ছে না। স্বামীই ভাবতে হচ্ছে। যদিও নিজের জন্য একটা চাকরি, বাসা, বউ, বাচ্চা–এসবের মধ্যে আবেদ আর নেই। ক্ষমতা, রাষ্ট্র, আন্দোলন নিয়ে এখন তার কারবার। কথাও বলে শুধু এসব বিষয়ে। এমনকি তাদের সংক্ষিপ্ত শয্যায় মরিয়ম যখন জোঁকের মতো তাকে আঁকড়ে ধরে, যা বাহ্যত গভীর আলিঙ্গন, তখনো।

    মরিয়ম-আবেদের শরীরী সম্পর্কের তিন মাস অতিক্রান্ত হয়েছে। প্রথম কটি সপ্তাহ আবেদ ছিল দিশাহারা। মরিয়মের কাছে এলে মন পড়ে থাকত বাইরে, আর বাইরে থাকার সময় মনটা থাকত মরিয়মের কাছে। একদিকে দেশ, আরেক দিকে নারী। দুজনেরই গা থেকে তত দিনে পোশাক সরে গেছে। কামজ্বরে ফুটছে তার সামনে দুটি নগ্ন শরীর। কোথাও যেন স্বস্তি নেই। মনহীন শরীরটাই তখন তার রাতদিনের সঙ্গী। তাই শরীরের উপস্থিতি শুধু প্রকট হয়ে ওঠে বিছানায়, রাজপথে সর্বত্র। ক্রমে মরিয়মের কাছ থেকে শরীরটা তুলে নিয়ে, মনের সঙ্গে শরীরের সমন্বয় সে ঘটায় বাইরে। যার বিস্তার ৫৬ হাজার বর্গমাইল, সম্ভাবনাও প্রচুর। সেখানে কয়েকটা শব্দের বা সংকেতের যেমন, গাঢ় সবুজের বুকে লাল টুকটুকে সূর্য, সূর্যের মাঝখানে সোনালি মানচিত্র আঁকা পতাকার, জাতীয় সংগীতের আর স্বাধীনতার কী দুর্মর আকর্ষণ! ভাগ্যের অজুহাতে নিজেদের দুর্দশাকে আর মেনে নেওয়া যায় না। অতীত ভোজবাজির মতো ধুলায় মিলিয়ে যাবে, তারপর যা হবে, সব ভবিষ্যতের জঠরে। এর মাঝখানে আছে লড়াই। এক অসম যুদ্ধ-ক্ষমতাসীনের বিরুদ্ধে ক্ষমতাহীনের; ট্যাংক, কামান, রকেট, বিমান আর মেশিনগানের বিপরীতে বোমা, পটকা, লোহার রড, মলোটভ ককটেল, টু-টু বোর রাইফেল, টেটা, বল্লম আর লাঠি। ঘরোয়া হাতিয়ারগুলো বিদ্রোহীর করতলের উত্তাপে ঝলকায়। কে কাকে সামনে টানে, উত্তেজনা জোগায়–বিদ্রোহী, না তাদের হাতের অস্ত্র-অস্ত্রধারীও জানে না। উভয়ে এতটাই বেপরোয়া।

    আবেদকে আর চেনা যায় না। কখনো-সখনো তার সঙ্গে মরিয়মের এখন দেখা হয়। বাকি সময় মেয়েটার কাটে এক অদ্ভুত ঘোরে। থেকে থেকে চমকে ওঠে সে। ফুলতলি গায়ে বাবা-মার কাছে ফেরার পথ নেই। তার সামনে রয়েছে বাঁচা-মরার সমতুল্য এক অগ্নিপরীক্ষা।

    তখন দেশের সামনেও কঠিন পরীক্ষা। মন্টু চলে যাওয়ার সময় বলেছিল, ‘মেরিবু ঠিক আছে আমি যামু তুইও চল, সামনে যুদ্ধ।

    ‘যুদ্ধ তো কী? করবে তো আবেদরা।’ সেদিন মরিয়মের কথার পিঠে মন্টু আর কথা বলেনি। বোন আর দু-চারটা দিন ঢাকায় থাকতে চাচ্ছে–থাকুক। কফিলউদ্দিন। আহমেদ যখন নিতে আসবেন, তখন বাপ বাপ করে ঠিকই যাবে। তারপর বাড়ি যাওয়ার অন্যতম শর্ত হিসেবে রেডিওটা সঙ্গে নিয়ে যায় মন্টু।

    আজকে ঘরে রেডিও নেই, মন্টুও নেই। অন্যদিন ঘরে-বাইরে পাল্লা দিয়ে শোরগোল চলত। এমনকি কারফিউর সময়ও সারা রাত তাদের গলির তস্যগলিতে

    মিছিল। গুলি হচ্ছে জেনে, মানুষগুলো যেন আরো বেশি করে কারফিউ ভেঙে মিছিল করে গুলি খায়। এক কারফিউর রাতে ঝড়ে ঝাঁপটা খাওয়া কাকের মতো আবেদ উপস্থিত। মন্টু তো অবাক। ‘আরে আবেদ ভাই, এত রাইতে? বাইরে না কারফিউ, আসলেন ক্যামনে?’ আবেদ আর ঘরে ঢোকেনি। ‘তোমরা কেমন আছো দেখতে আসলাম।’ বলে মরিয়মের সঙ্গে দেখা না করেই বাইরে থেকে চলে যায়। আজ তো কারফিউ নেই, মন্টুও নেই। আবেদ কি আসতে পারে না? একবার এসে পড়লে আজ আর বাইরে থেকে চলে যেতে হতো না।

    গেট নাড়ার শব্দ শুনে মরিয়ম বেরিয়ে আসে। বাতাসই হয়তো অথবা কানের ভুল। তার যত দূর চোখ যায়, একটা কুকুর ছাড়া, গলিটা একদম সুনসান। কুকুরটাকে হাজি সাহেবের বাসার সামনের লাইটপোস্টে বেঁধে রাখা হয়েছে পাহারা দেওয়ার জন্য। মরিয়ম ঠিক করে, বাইরে দাঁড়িয়ে আবেদের জন্য অপেক্ষা করবে। যদি সে আসে! যদি সে গেটে তালা দেখে ফিরে যায়। বাড়ির ভেতর তো মানুষ কি রেডিওরও সাড়াশব্দ নেই। মরিয়ম গেটের মুখটায় এসে দাঁড়ায়। ঠিক তখন হাজির বাড়ির দোতলার জানালাটি ফের মটমট করে খুলে যায়। এই মাঝরাত্তিরে! লোকটার সাহস দেখি বহুৎ বেড়ে গেছে। আবার গলা খাকারিও দিচ্ছে নিজের অস্তিত্ব জানান দিতে। সে তাড়াতাড়ি ঘরে ফিরে সশব্দে দরজা বন্ধ করে দেয়।

    সেই রাত্রিরে মরিয়ম বিছানায় একবার শোয় একবার উঠে বসে। অস্বস্তিতে মশারির দড়ি খুলে দেয়। পায়ের পাতায় বাতাসের সুড়সুড়ি। পর্দাটা উড়ে উড়ে জানালায় বাড়ি খাচ্ছে। লাইটপোস্টে বাঁধা কুকুরটা থেকে থেকে কেঁদে ওঠে। দু-চার বাড়ি পর আরো একটা কাঁদে। হাজির বাড়ির সামনের দড়ি-বাঁধা কুকুর যেন নেতৃত্ব দিচ্ছে। দূরের আরো দূরের শত শত কুকুরের করুণ কান্না রাতের বাতাস কাঁপায়, আতঙ্ক ছড়ায়। ফুলতলি গ্রামে মহামারির বছর কুকুর কাঁদত। মরিয়ম শুনেছে–মানুষের শোকে নাকি কুকুর কাঁদে। এই মাসে শতাধিক মানুষ গুলি খেয়ে মারা গেছে। আরো মরবে যদি যুদ্ধ হয়। কুকুরগুলো কি মৃতদের জন্য কাঁদছে, নাকি সংকেত দিচ্ছে–যুদ্ধ বাধার পর আরো মানুষ মারা যাবে! শহরের নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেট খুলে যুদ্ধ এসে মরিয়মদের বাড়ির চৌকাঠে বসে। একটুখানি জিরোয়। তারপর হামা দিয়ে ঘরে ঢোকে। যুদ্ধ মরিয়মের বিছানার চারপাশে নৃত্য করে। আগামী যুদ্ধে সে কি মারা যাবে, যুদ্ধ না করেও? আবেদ মরবে, না বাঁচবে? মন্টু গ্রামে চলে গেছে। একটা যুদ্ধাতঙ্কের রাত মরিয়মকে পাথর চাপা দিয়ে চলে যায়।

    পরদিন শহরে জয় বাংলা পতাকার সাজ। রাস্তার দু’পাশের বাড়িগুলোর মাথায় নতুন দেশের মানচিত্র আঁকা লাল-সবুজ পতাকা পতপত করে উড়ছে। মরিয়মের রিকশার ঘণ্টিতে একটা ছয় ইঞ্চি পতাকা সুতো দিয়ে পাটখড়ির দণ্ডে বাঁধা। টুংটাং আওয়াজের ছন্দে হেলেদুলে নাচছে। স্বায়ত্তশাসন বা স্বাধীনতা যদিও মরিয়মের সংকটের দাওয়াই নয়, তবুও মনে তার অশেষ আনন্দ। সে এসএম হলের গেটে নেমে ফেরিঅলার কাছ থেকে কিনে নেয় এক টাকায় দুটি পতাকা। এই তো টাকায় কেনা পতাকা–স্বাধীনতা, রক্তপাত ছাড়াই তার হাতে চলে এসেছে! সে স্বাধীনতার ঝান্ডা উড়িয়ে আবেদের কক্ষে প্রবেশ করে।

    মরিয়ম চূড়ান্ত বোঝাপড়া করতে এসএম হলে এসেছে। কিন্তু আবেদের ক্ষুব্ধ চেহারা দেখামাত্র স্বাধীন বাংলার পতাকা দুটি তার হাতের মুঠোয় ভাঁজ হতে থাকে। পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায়। সে তালগোল পাকিয়ে খাটের কোনায় পা ঝুলিয়ে বসে। পড়ে। আবেদ সুস্থির হয়ে তাকালেই দেখতে পেত–রাত-জাগা মেয়েটি ভীষণ অবসন্ন, ভয়ে দিশাহারা, একটুখানি আশ্রয়ের জন্য তার কাছে ছুটে এসেছে। সেদিকে তার চোখ নেই। আজ ২৩ মার্চ। পাকিস্তান প্রজাতন্ত্র দিবস রূপান্তরিত হয়েছে বাঙালির প্রতিরোধ দিবসে। সকালবেলা অনেকগুলো দূতাবাসসহ হোটেল ইন্টারকন্টিনেন্টালে জয় বাংলার পতাকা উড়িয়ে এলেও আবেদের মনের ওপর আশঙ্কার পাহাড়। পতাকা তো একখণ্ড কাপড়, ত্যানা। ওড়ানো-নামানো দুমিনিটের ব্যাপার। এদিকে ইয়াহিয়া-ভুট্টোর সঙ্গে অসংখ্য সেনা-সামন্ত এখন ঢাকায়। জলপথে ভারী অস্ত্রশস্ত্র পশ্চিম পাকিস্তান থেকে আসছে। এসবের ভেতর শুধু শুধু কতগুলো দিন আলোচনার নামে সাবাড় হচ্ছে। মূল্যবান একেকটা দিন। এর দাম কে দেবে? রুমের মধ্যিখানের স্তূপ করা মশারির স্ট্যান্ড, লাঠি, রড, সুরকি, হাতবোমা বানানোর মশলার প্যাকেট–সব ধরে ধরে তার ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে। এ দিয়ে হবে যুদ্ধ! ৩২ নম্বরে গিয়ে শেখকে সরাসরি জিগ্যেস করা দরকার, তিনি এভাবে অসহযোগ আন্দোলন চালিয়ে কত দিনে দেশটা স্বাধীন করবেন। নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব ত্যাগ করতে পারছেন না, এত কিছুর পরও। তিনি জনগণকে বলছেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আন্দোলন অব্যাহত রাখে। আর নিজে প্রেসিডেন্ট ভবনে বসে ইয়াহিয়া-ভুট্টোর সঙ্গে মাছ কেনার মতো দর-কষাকষি চালিয়ে যাচ্ছেন।

    আবেদ আর মরিয়মের মাঝখানে বসে পা দোলাতে দোলাতে রুমমেট সুমন নাটকীয়ভাবে বলে, ‘আবেদ ভাই, নেতারা যা-ই করুক, আমাদের কিন্তু পেছন হটার উপায় নেই।’

    মরিয়ম ঘরে ঢোকার আগে কোনো কথার সূত্রেই হয়তো কথাটা বলেছে সুমন। যদিও পরিস্থিতি ততক্ষণে পাল্টে গেছে। ঘরে যে তৃতীয় ব্যক্তি উপস্থিত আরেকটি ঘোরতর সমস্যা নিয়ে, দু’রুমমেট তা গ্রাহ্যই করে না এবং করবে বলেও মনে হয় না। মরিয়ম তাই সুমনের কথার পিঠে তাড়াতাড়ি বলে, ‘আমারও পেছন হটার উপায় নেই।’

    কথাটার অর্থ বোঝে একা আবেদ। তীক্ষ্ণ চোখে ঝট করে সে মরিয়মের দিকে তাকায়। সুমন ভেবেছিল, হেঁয়ালিই হচ্ছে, এ ছাড়া মেয়েটার কথার এমন কী অর্থ আছে যে, নেতার রেগে যেতে হবে? কিন্তু আবেদের জ্বলন্ত দৃষ্টি তাকেও বিদ্ধ করে। সে মানে মানে ঘর ছেড়ে বারান্দায় চলে যায়।

    আবেদ তখন চেঁচিয়ে ওঠে, ‘তোমার পেছন হটার উপায় নেই, কথাটার মানে কী?’

    তার স্বরে চ্যালেঞ্জ ছিল, দ্বন্দ্বযুদ্ধের আহ্বান ছিল। মরিয়মের গলা যেন একখণ্ড ভেজা কাঠ। বাষ্পরুদ্ধ কণ্ঠে সে বলে, ‘আবেদ, তুমি ভালো করে জানো, আমি কী বলতে চাই।’

    ‘না, আমি জানি না, কিছু জানতে চাই না।’ সে বসা থেকে চিৎকার করতে করতে উঠে দাঁড়ায়। ‘যা বলার খোলাখুলি বলো। এসপার-ওসপার হয়ে যাক।’

    মরিয়মের ভয় লাগে। তবু মনে মনে হিসাব করে বলে, ‘এসপার-ওসপার আবার কী। যা হওয়ার তা তো হয়েই গেছে। তার জন্য আমি তোমাকে দায়ী করছি না।’

    ‘দায়ী! কীসের জন্য দায়ী হব আমি? একহাতে তালি বাজে?’

    আজকে আবেদের সঙ্গে কথা বলার জো নেই। সবকিছুর শেষ দেখতে চায় ও-মরিয়মের সঙ্গের সম্পর্কের, স্বাধীনতার জন্য আন্দোলনের। সে আজ মারমুখী, যুদ্ধংদেহী।

    মরিয়ম ভেতরে ভেতরে রিক্ত হতে থাকে। এখান থেকে বেরিয়ে কী করবে সে। কোথায় যাবে। আবেদের সঙ্গে লতার মতো জড়িয়ে থাকার শেষ চেষ্টাস্বরূপ সে অন্তঃসত্ত্বা অবস্থায় কাঠের রাইফেল দিয়ে ট্রেনিং নেওয়ারও প্রস্তাব দেয়। তাতে আগুনে যেন তেল পড়ে। তেলে-বেগুনে জ্বলে ওঠে আবেদ। ‘যুদ্ধ! যুদ্ধ করবে তুমি? যুদ্ধ কোনো ছেলেখেলা নয়। হাসপাতালে না গিয়ে এখানে আসছ কেন?’

    ‘হাসপাতালে যাব না তো বলেছিই!’ মরিয়ম ডাইনির মতো গোঁ ধরে। আবেদ তাকে বাসায় যেতে বললে, ও বলে, বাসায়ও যাবে না। ওখানে একা থাকতে তার ভয় লাগে। জানালা দিয়ে লোকটা এখন খালি তাকায় না, কী যেন ইঙ্গিত করে। দোতলার লোকটার দুঃসাহস নিয়ে মরিয়ম আরো কীসব বানিয়ে বানিয়ে বলতে যাচ্ছিল, আবেদ মাঝখানে চেঁচিয়ে ওঠে, মন্টু কোথায়? ওর মাথায় বাড়ি মারতেছে না ক্যান?

    ‘মন্টু বাড়ি চলে গেছে। আমিই বলে-কয়ে ওরে পাঠাই দিছি। তুমি তো আজকাল মন্টুর সামনে অস্বস্তি বোধ করো!’

    মরিয়মের ইঙ্গিতময় কথায় আবেদের কী যেন মনে পড়ে। সংগ্রাম-আন্দোলনের বাইরের তুচ্ছ কিছু। একেবারে বাতিল করার মতোও নয় আবার। শরীর থাকলে এর খাঁই থাকবেই। হতাশার সমুদুরে ডুবে থাকা কামনা ফের ধীরে ধীরে মাথা তোলে। সে খোলা দরজা দিয়ে বারান্দায় তাকায়। সুমন ওখানে নেই। আবেদ এগিয়ে এসে। মরিয়মের বাহু ধরে কাছে টানে। মেয়েটি অসাড়। আবেদ বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলে, ‘শহরের অবস্থা ভালো নয়, মেরি। তুমি দেশের বাড়ি চলে যাও।’

    এ অবস্থায় দেশের বাড়ি যাবে মেরি! আবেদের কি মাথা খারাপ হয়েছে? মরিয়ম রাগ করার বদলে ছেলেটির কাছে একটুখানি দয়া ভিক্ষা চায়, ‘আবেদ, বাচ্চার কী হবে?’

    আবেদ ঘরের এদিক-ওদিক দিয়াশলাই খোঁজে। কোথায় রেখেছে মনে করতে পারে না। ইন্টারভিউ দিয়ে তার একটা চাকরি পাওয়ার কথা ছিল। সেই যোগ্যতা দলে-মুছে গেছে বুটের তলায়। তাকে জুতার তলার দুর্গন্ধ শুঁকতে বলছে নাকি মেয়েটা! সে তো এখন অন্য মানুষ। সামনে নতুন দিন। দিয়াশলাই ঠুকে ঠুকে আবেদ সিগারেট ধরায়। তাতে টান দিতে দিতে মরিয়মকে জোর করে কাছে টানে।

    মরিয়মের কিছুই আর বলা হলো না। একটা প্রলয়ংকরী মিছিলের ঘায়ে দুজন বিভক্ত হয়ে গেল। আবেদের হুঁশ ফিরেছে-সে তো পদানত এখনো। শত্ৰু এগিয়ে আসছে। সামনে যুদ্ধ। মারতে হবে, না-হয় মরতে হবে। মেরিটা একটা জোক। এখনো তার গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে। যতই যন্ত্রণা হোক, রক্ত ঝরুক, জেঁকটাকে গা থেকে ঝেড়ে ফেলতে হবে।

    সে সময় এসএম হলের সামনের রাস্তা দিয়ে একটা মিছিল যাচ্ছিল–যার গতি ঝোড়ো হওয়ার বেগের। শ্লোগানে ছিল ধারালো শিলাবৃষ্টির তীব্রতা। শিরীষ অরণ্যের পাখিগুলো নীড় ছেড়ে উড়তে শুরু করে। আবেদ শাড়িটা গুছিয়ে পরারও সময় দেয় না। মরিয়মকে। ডানা ধরে বারান্দায় নিয়ে আসে। তার হাতে লোহার রড। সুমন দৌড়ে এসে একগাদা লাঠি পাঁজাকোলে তুলে নেয়। গুজব রটেছে মুজিব-ইয়াহিয়া-ভুট্টোর আলোচনা ভেঙে গেছে। ২৫ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন পুনরায় স্থগিত । আবেদের রুমের স্তূপীকৃত হাতিয়ার মুহূর্তেই লোপাট হয়ে যায়। ছাত্ররা হল থেকে দৌড়ে যাচ্ছে রাস্তার দিকে। মরিয়ম পদপিষ্ট হওয়ার ভয়ে অন্ধের মতো যা আঁকড়ে ধরে, তা একটা ঠান্ডা, সর্পাকৃতির লোহার রড। আবেদ কয়েক পা দৌড়ে হাত খালি দেখে পিছিয়ে আসে। মরিয়মের হাত থেকে রডটি ছিনিয়ে নিতে তার বল প্রয়োগের দরকার হয় না। তবু পেছন ফেরাটা যেন তার রাগের কারণ হয়ে দাঁড়ায় এবং মরিয়মকে যে সে আর চায় না, কয়েক মুহূর্ত আগের সিদ্ধান্তটা, লোহার রড দু’হাতে চেপে ধরে ডামাডোলের ভেতর জানিয়ে দেয়। তারপর অস্ত্রটি যেন তার বাহুল্য লাগে, বা অপ্রয়োজনীয় মনে হয়, সে ফেলে দেয় হাত থেকে। মিছিলেও যায় না। মরিয়মকে নিয়ে জনশূন্য হোস্টেল ছেড়ে রাস্তায় আসে। মেঘশিরীষের কারুকাজময় ছায়ার নিচে রিকশার জন্য দাঁড়ায়। মিছিলটা একবুক তরঙ্গ নিয়ে সরে গেছে। এর অস্পষ্ট কলধ্বনি ভেসে আসে যেন গহিন সাগরের মাঝখান থেকে। এর পরও শিরীষগাছের পাখিরা ভয়ে নীড়ে ফেরে না। চারদিক শূন্য। কোনো পথচারী কি যানবাহনও নেই। আবেদ আর মরিয়মের পায়ে পায়ে রাস্তাটা গিয়ে পলাশীতে পড়ে। সেখানকার ফুটপাতে প্রথম দিনের সেই মুচি জুতো সেলাইয়ের সরঞ্জাম নিয়ে আজও বসে আছে। তার পাশেই একটা খালি রিকশা। মরিয়ম উনসত্তর থেকে একাত্তর, একটা আনন্দ আর বেদনাময় অধ্যায় সমাপ্ত করে রিকশায় উঠে বসে।

    ঘরে ফিরে মরিয়মের কান্না কেঁদে কেঁদে বুক হালকা করার জন্য নয়। বুক পাখির পালকের মতো হালকা হলে তারপর কী? তারপরই তো যুদ্ধ। যুদ্ধ মানেই অনিশ্চয়তা। কে বাঁচে, কে মরে–ঠিক নেই। বিবদমান দু’পক্ষের আবেদ এক পক্ষ। যুদ্ধের সনাতন নিয়মানুসারে তার মারার এবং মারা যাওয়ার সম্ভাবনা আধাআধি। ধরা যাক সে বাঁচল, মরল না। একটা জীবন-মরণ সংঘর্ষ বাধার আগেই তো তাদের সম্পর্ক চুকেবুকে গেছে। মেরি পিতাহীন সন্তানের জননী হবে। যুদ্ধ না হলেও এই তার নিয়তি। সে ঘুমের বড়ির পাতাটা এক বসায় শেষ করে দেয়। ফলত বুধ-বৃহস্পতি দু’দিন, যুদ্ধ যে পায়ে পায়ে এগিয়ে আসছে দোরগোড়ায়, সেটি তার দেখা হয় না। সেই সময়টায় নতুন করে জন্ম নেওয়ার জন্য মেরি ওরফে মরিয়ম যেন পুনরায় জ্বণাকৃতিতে ফিরে গিয়েছিল।

    .

    মেরি-মন্টুর খোঁজে পরপর দু’দিন দুজন লোক পাঠিয়েছিলেন গোলাম মোস্তফা। ভাগনে-ভাগনির তথ্য-তালাশ করতে মোস্তফার না আসার কারণ নিজের কাছা সামলাতেই তিনি তখন ব্যস্ত। বিচ্ছিন্নতাবাদীদের ডান্ডা মেরে ঠান্ডা করা অথবা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর–দুটোর সম্ভাবনাই তখন আধাআধি। বাঙালিরা ক্ষমতাসীন হলে হিন্দুদের ভারত থেকে এসে জমিজমা, দালানকোঠা, ভিটেবাড়ি ফেরত চাওয়াটা অসম্ভব কিছু নয়। তা তারা চাইতেই পারে। যদিও তাদের পরিত্যক্ত ডোবাখন্দে এখন বড় বড় ইমারত, কলকারখানা, কারো-বা বাসাবাড়ি। শখের বাগানবাড়িতে মক্তব বসেছে। দাঁতব্য চিকিৎসালয়ের সাইনবোর্ড ঝুলছে নাটমন্দিরের নোনাধরা দেয়ালগাত্রে। পুকুর, বসতবাড়ি, পূজামণ্ডপ সমান করে ধানপাটের চাষ হচ্ছে। গোলাম মোস্তফার হাত দিয়ে এই চব্বিশ বছরে দেশভাগের নেতাদের স্বপ্নমাফিক হিন্দুস্থান বাস্তবিকই পাকিস্তান হয়েছে। স্বপ্নদ্রষ্টারা তো স্বপ্ন দেখেই খালাস, কবরে নিদ্রা যাচ্ছেন। এখন হিসাবের পালা এসেছে যখন, কৈফিয়ত দিতে হবে এমন একজনকে, যে আদতে এ বিষয়ে কোনো স্বপ্নই দেখেনি। গোলাম মোস্তফা ‘৭০-এর নির্বাচনের সময় গা-বাঁচাতে আওয়ামী লীগে ভিড়ে যান। চড়ে বসেন নৌকায়। মনটা পড়ে থাকে তীরে, নিজের হাতে গড়া পাকিস্তানে। তিনি যার স্বপ্নদ্রষ্টা নন, একজন সাচ্চা কারিগর। তার পরও জানুয়ারি-ফেব্রুয়ারি দুটি মাস তাকে নৌকাতেই থাকতে হয়। কারণ জাতীয় পরিষদের ৩১৩টি আসনের ১৬৭টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ। সরকার গঠনের এখতিয়ার এখন তাদেরই। ফেব্রুয়ারি পর্যন্ত বাহ্যত তা ঠিক ছিল। মার্চের পয়লা তারিখ দুপুর একটায় ইয়াহিয়া খান রেডিওতে ঘোষণা দিয়ে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন, যা ৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইয়াহিয়ার ঘোষণা শুনে ক্রিকেট ম্যাচের দর্শকরা যখন গ্যালারি ছেড়ে মাঠে নেমে পড়ে, গোলাম মোস্তফা নৌকা থেকে লাফিয়ে পড়েন পানিতে। তারপর আন্দোলন বিক্ষোভের চোটে তিনি আর তীরে উঠতে পারেননি। এ অবস্থায় বুধবার দিন ভাগনে ভাগনির কথা হঠাৎ তার মনে পড়ে। তিনি তিন ছেলেকে ডেকে তাদের খোঁজ নিতে বলেন। মেজো ছেলে হাবা সাজু, যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মরিয়মকে ছাড়া জীবনে কাউকে শাদি করবে না, সে-ই শুধু পিতৃআজ্ঞা পালনে রাজি হয়। সাজু হাজি সাহেবের বাসা পর্যন্ত ঠিক ঠিক আসে। তারপর কুকুর দেখে পড়িমরি পালায়। মেরি-মন্টুদের বাড়ির পঞ্চাশ গজের ভেতর উল্টে পড়ে থাকা এক পাটি স্যান্ডেল এর সাক্ষী। যদিও কিল-চড় দেওয়ার সময় গোলাম মোস্তফা কথাটা গ্রাহ্যই করেননি। সাজুর দোষ এইটুকুই যে, কুকুরটা যে লাইটপোস্টের সঙ্গে এক হাত দড়িতে বাধা, বেচারা ভয়ের চোটে দিনদুপুরেও তা দেখতে পায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় মামা তার সহকারীকে পাঠান। রাস্তায় আসতে আসতে লোকটা শহরে আর্মি নামানোর নানা প্রকার গুজব শোনে। সৈন্যদের নেতৃত্ব দিচ্ছে ‘বেলুচিস্তানের কসাই’ জেনারেল টিক্কা। সে গুলি ছুঁড়ে গাছের পাতাও রাখবে না। শহরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এর মধ্যে শোনা গেল, গেরুয়া পোশাকের সেনারা টহল দিতে রাস্তায় নেমে পড়েছে। গোলাম মোস্তফার সহকারী ডানে-বাঁয়ে তাকায়, আগু-পিছু করে, তারপর খানিকটা এগোয়। এই করে করে পিলখানা পর্যন্ত সে আসে। তারপর ইপিআর ক্যাম্পের গেটে বালুর বস্তার গানপোস্ট দেখামাত্র সাহেবের ভাগনে-ভাগনির নাম ভুলে যায়। তখন তার জানের মায়ার সঙ্গে যুক্ত হয় চাকরি হারানোর আতঙ্ক। তবে জানে বাঁচলে মানুষের যে চাকরির অভাব হয় না, এই বিশ্বাস তাকে নির্ভয়ে গোলাম মোস্তফার সামনে নিয়ে দাঁড় করায়। আর তোতলাতে তোতলাতে বলে যে, খোকা-খুকু দু’জন অদ্য বৃহস্পতিবার বাদ জোহর দেশের বাড়ি চলে গেছে। কিন্তু কার কাছ থেকে সংবাদদাতা এ তথ্য পেল? এ প্রশ্নের জবাব দিতে সহকারী অপারগ। মামার ধমক খেয়ে লোকটা রাস্তায় যা যা গুজব শুনেছে, সেসব সবিস্তারে বয়ান করে। গোলাম মোস্তফার বিক্ষুব্ধ মনটা তখন আশকারা পাওয়া, নৌকা মার্কায় ভোট দেওয়া, শেষ পর্যন্ত তাকে না-বলে বাড়ি চলে যাওয়া ভাগনে-ভাগনির ওপর থেকে সরে গুজবের সোপান বেয়ে উঠতে চায় তীরে–চব্বিশ বছরের পুরোনো পাকিস্তানে। কিন্তু সেই পথে তখনো বাধা বিস্তর। ছাত্র-জনতা তখন। বড় বড় গাছ কেটে শুমার করছিল। তা দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। পথে-ঘাটে জলের ট্যাংক, সুয়ারেজ পাইপ টেনে এনে ফাঁকা জায়গাগুলো বুজিয়ে দেয় ইট দিয়ে। এসব জঞ্জাল সাফ করে সৈন্যদের শহরে ঢুকতে হবে।

    গোলাম মোস্তফা অস্থির বোধ করছিলেন।

    সে সময় স্বপ্নের ভেতর মরিয়মের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়। তা ধাপে ধাপে। দুধদাঁত তোলা দিয়ে যার শুরু। থুতুর সঙ্গে জিবের নোনা স্বাদ জড়িয়ে থকথকে রক্তের দলা বাইরে আসে। সে মন্টুকে অঞ্জলি মেলে দেখায়। মন্টু নিঃশব্দে অশ্রুপাত করে। তারপর দাঁতটা ফেলার জন্য ভাইবোন হন্যে হয়ে একটা ইঁদুরের গর্ত খোঁজে। ইন্দুর ইন্দুর, আমার বোনের বিশ্রী দাঁতটা নিয়া তোমার সুন্দর দাঁতটা দেও। ইন্দুর ইন্দুর–মায়ের চোখে বিস্ময়। মেয়েটার এত তাড়াতাড়ি মাসিক হলো! পেসাবের রাস্ত য় রক্ত! শরীর থেকে ফোঁটায় ফোঁটায় উষ্ণতা ঝরছে। কালো, খয়েরি, গোলাপি থোক থোক রং জমাট বাঁধে পায়জামায়। এটা কী অসুখ, মা? পায়ের কাছে শীত যে কুকুরের মতো কুণ্ডলী পাকাতে শুরু করেছে! এ সময় কাপড় ভাঁজ করে তলপেটে গরম সেঁক দিতে হয়। তাতে যন্ত্রণা কমে। হারিকেনের সলতে উসকে দিতে কাঁচের চিমনির ভেতর লম্বা জিহ্বা মেলে আগুন। গনগনে উত্তাপে এক টুকরো কাপড় মায়ের হাতে নিঃশব্দে পোড়ে। রক্তের স্রোত নালা উপচে গেট পেরিয়ে রাস্তা ভাসিয়ে পল্টন ময়দানে। জমা হয়। ওখানে বিশাল জনসভা। আবেদ মঞ্চে ওঠে। শ্রোতারা করতালি দেয়। মেরি বাচ্চা প্রসব করে। অবয়বহীন, রক্তপিণ্ড, বাবাছাড়া।

    তখন যে বাস্তবতা, তা যুদ্ধের। প্রচণ্ড জোরে অদূরে একটা গোলা ফাটে। জানালার শার্সি ভাঙার ঝনঝন আর্তনাদে মরিয়ম ছিটকে পড়ে মেঝেতে। তখনো সে চলাচলের শক্তিরহিত, চেতনাহীন। খাটের তলার জমাট অন্ধকার যেন কোল পেতে বসে রয়েছে। আরেকটা বোমা ফাটার সঙ্গে সঙ্গে অবয়বহীন রক্তপিণ্ড পেছনে ফেলে মরিয়ম অন্ধকারের কোলে ঝাঁপিয়ে পড়ে।

    ঢাকা তখন জ্বলছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Next Article স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Our Picks

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }