Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026

    পঁচিশটি গল্প – শ্যামল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026

    সেরা ৪৫ – সায়ক আমান

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পঁচিশটি গল্প – শ্যামল গঙ্গোপাধ্যায়

    শ্যামল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প379 Mins Read0
    ⤶ ⤷

    বে-আব্রু

    আজকাল আর দেখা যায় না—তিরিশ বছর আগেও গােলােকধাম নামে একটা খেলা ছিল। কালীঘাট, শােভাবাজার কিংবা হাতিবাগানের মতাে পুরােনাে বনেদি বাজারের দশকর্মা ভাণ্ডারে চার ছ-আনায় এ-খেলার কোট পাওয়া যেত। সাধারণ একখানা কাগজে সাপ-লুডাের মতাে অনেক ঘর। শৌণ্ডিকালয়, অমৃতলােক, রসাতল—আরও কীসব ঘর ছিল। কড়ি দিয়ে খেলতে হত। উপুড়-চিতে ভাগ্য ঠিক হয়ে যেত। শেষ ঘর ছিল স্বর্গ। তার খানিক আগেই রসাতল।

    তিরিশ বছর আগে কাটা পােনা এক সের পাওয়া যেত দু-টাকায়। ট্রামে উঠলে বসা যেত। সিনেমার টিকিট অমিয়কে ব্ল্যাকে কিনতে হয়নি। মাসমাইনে আড়াইশাে টাকায় সে বউ নিয়ে বাসা ভাড়া করেছে। অফিসে টিফিন সেরেছে দু-আনায়। তারপর মানুষ চাঁদে গেল। টেস্ট টিউবে মানুষের ভ্রণ জিইয়ে রেখে অজন্মা মাকে পােয়াতি করা হল। পি. ডবলু. ডি-র ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর অমিয় ঘােষাল হাতঘড়িতে দেখল, সাড়ে চারটে বাজে। জানুয়ারির কুয়াশা কাটিয়ে সূর্য উঠতে এখনাে দু-ঘণ্টা। রােদ উঠলেই তাে সরকারি ভাবে ভাের হয়ে।

    সে তার মর্নিং ওয়াকের পােশাক পরে পাশের ঘরে উঁকি দিল। অণিমা অঘােরে ঘুমােচ্ছে। উঠবে সেই আটটায়। অণিমার বিশ্রাম দরকার। এক্সরে বলে, পেছন দিকটায় মেরুদণ্ডের নীচে একখানা হাড়ে ঘুণ ধরে হাড়খানা একটু বেঁকে ছােটো হয়ে যাচ্ছে। দিদিমা হবার পর অণিমা আর অপারেশনে রাজি হয়নি। পরিষ্কার বলেছে, এখন আর অপারেশন করে কী হবে? কদ্দিনই বা আছি! তার ভেতর আর কাটাকাটি করে গণ্ডগােল পাকিয়ে লাভ নেই। বাকি জীবনটা সাবধানে কাটালেই চলবে।

    অণিমার মাটিতে বসা বারণ। তাহলে দুই হাড়ে ঠোকাঠুকি হয়ে বিষম যন্ত্রণা। একবার হয়েছিল। তাই অমিয় ঘােষাল তার বিবাহিত বউয়ের জন্য লাগােয়া বাথরুমে ওয়াটার হিটার বসিয়েছে। বসিয়েছে আরও অনেক কিছু। যাতে ব্যথা যেন আর না বাড়ে।

    রবারের জুতাে পায়ে নীচে একতলায় নেমে যাবার আগে অণিমার ঘরখানিকে সে মনে মনে নাম দিল, রােগশােক। কলকাতার শেষ রাতের রাস্তায় মাংকি ক্যাপ মাথায় একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর যতটা তাড়াতাড়ি হাঁটতে পারে, অমিয় সেইভাবেই হাঁটছিল। কেননা, তাকে দিনের বেলায় যেসব অঙ্ক কষতে হয়—তার অনেকগুলােই কোটি টাকার ওপর। সেইসব অঙ্কের ভেতর টন টন সিমেন্ট, লােহা, মজুরি স্বচ্ছন্দে সাঁতার দিতে পারে।

    তার হাঁটার রাস্তাটা কারখানা পাড়ার ভেতর দিয়ে গঙ্গায় পড়েছে। সেখানে ভােররাতেই কঁাচা কয়লার উনুনগুলাে ধরে উঠেছে। সরু ড্রেনে ময়লা থিকথিকে জল। কারখানার লােকজনের কোয়ার্টার। অমিয় ঘােষাল জায়গাটার নাম দিল—ঘাের সংসার।

    পথে আরেকটা দোকান পড়ল। বাইরে থেকে তালা বন্ধ। ক-দিন আগে এই দোকানেই শেষ রাতে ডাকাতি হয়। অমিয়র মাথায় ঘরখানার নাম—তস্করী।

    এইভাবে হাঁটতে হাঁটতে গঙ্গার তীরে এসে দেখল, কুয়াশায় গঙ্গা দেখা যাচ্ছে না। জলে নেমে যাওয়া সিঁড়িগুলাে আবছা। তাতে আবছা মানুষজন। স্নানে নামছে। কেউ-বা নেমে গিয়ে কোমরজলে মন্ত্র আওড়াচ্ছে। পাশেই সর্বমঙ্গলা মন্দিরে ঘণ্টাধ্বনি। সেখানে মেয়েদের আলাদা ঘাটের নাম—সর্বমঙ্গলা ঘাট। হঠাৎ তার নজরে পড়ল, পুরুষদের ঘাটের সিড়ি দিয়ে ঘাগু জ্ঞানার্থীর মতােই খাটালের চারটে মােষ ধাপে ধাপে পা দিয়ে নেমে গেল। পাশাপাশি মানুষজনও একই সিঁড়ি দিয়ে নীচে নেমে গিয়ে স্নান করছে। জায়গাটার নাম ঠিক করে ফেলল অমিয় ঘােষাল—মুক্তি।

    এইভাবেই একদিন ঠিকেদারির পেমেন্ট আটকে গেলে সে-অফিসের নাম অমিয় দিয়ে ফেলল—রসাতল। শীতের মুখে মুখে একটা রাস্তা তৈরির কাজ

    রে রাস্তাটা অমিয় মিলিটারির হাতে সময় হওয়ার আগেই তুলে দিতে পেরে খুশিতে রাস্তাটার নাম রাখল-নন্দনকানন! এইভাবেই একদিন নিজের বাবাকে ডিলিরিয়ামে ভুল বকতে দেখে অমিয় ঘােষালের মুখ দিয়ে একটা কথা বেরিয়ে এল-রঙ্গালয়। বাকি ছিল শৌণ্ডিকালয়। তাও বাইরের মূর্তির জায়গা থেকে বাড়িতে তুলে নিয়ে এল অমিয়। নিজেই ঢালে। নিজেই খায়। বয়সের বাড়তি মেদে বিকেলের ছায়া পড়লে মুখ-চোখ বিষাদে থমথম করে। মনে হয়—এ সংসারে কী করলাম? খেলা ঘুটি ছাড়া কিছু নয়। উপুড়-চিত হয়ে রােগশােক, ঘাের সংসার, তস্করী, মুক্তি, রসাতল, নন্দনকানন, রঙ্গালয় আর শৌণ্ডিকালয় ঘুরে ঘুরেই জীবন কাটিয়ে দিলাম। আমি তাে এ জীবনের পারানির কড়ি বই কিছু নই।

    কলকাতা থেমে ছিল না। তার ভেতরই নিজের বৈঠকখানায় একা বসে অমিয় ঘােষাল এইসব ভেবে দেখছিল। বিষয় অনুযায়ী মনে মনে ওজন করে দেখছিল। শৈশবে কত জিনিসে লােভ ছিল। যৌবনে সে-সব সুযােগ এলেও তুচ্ছ করে ছুঁয়েও দেখেনি অমিয়। তার সবই স্বােপার্জিত। তাই সে অ-ঋণী লােক। অ-ঋণী লােকের কোনাে বন্ধু হয় না। কেননা সে তাে কারাের কাছে দায়বদ্ধ নয়। বরং অমিয় এক বাক্স ভালােবাসা নিয়ে বসে থাকলেও তাকেই সবাই ভুল বােঝে আগে।

    পি. ডবলু. ডি রােড়সের এক ইঞ্জিনিয়ারকে সে বােঝাতে গিয়েছিল, দেখুন আমায় ভুল বুঝবেন না।

    সেই ইঞ্জিনিয়ার বুঝতে চাইল না। সে আশা করেছিল, ঘুষ দেবার সময় অমিয় ঘােষাল খানিকটা অবনত হবে।

    কিন্তু অমিয় অবনত হয় কী করে? সে তাে গােলােকধাম কোটের অমােঘ। ঘরগুলােতে মনে মনে ঘােরে। তার এইসব ঘােরাফেরা একদম অবধারিত। টেন্ডার জমা দেবে। জমা দেবে গ্যারান্টি মানি। সময়মতাে কাজ তুলে দিয়ে বিল সেকশন ঘুষে ভাসিয়ে দেবে। পেমেন্ট অবধারিত। না হলে সে জায়গাটা

    অমিয় ঘােষালের কাছে—রসাতল। তবে সে রসাতলে পড়ে কদাচ। তার তৈরি ব্রিজ কখনাে ধসে পড়েনি। তার বানানাে রাস্তা কখনাে বসে যায়নি।

    এইবার আশা করা যায় গল্পটা বললে কারাের বুঝতে অসুবিধা হবে না। চুয়ান্ন বছর বয়সে একটা বড়াে পেমেন্ট পাবার পর অমিয় ঘােষাল তার বউ অণিমা ঘােষালকে নিয়ে একা বেড়াতে বেরােল। বেশিদূর সে যায় না। অযােধ্যা পাহাড়ে নিজের একটা সুন্দর বাড়ি বানানাে আছে। কম্পাউন্ডের ভেতর ভালাে ভালাে ফলের গাছ। পাশেই দুধেল গাইয়ের বাথান। নিজস্ব জেনারেটর। বাবুর্চি। নিজস্ব পাহারাদার বাহিনী।

    এর আগে সে আর অণিমা নাতি-নাতনি, বউমা-মেয়ে নিয়ে বেরিয়ে দেখেছে। তখন নিজের বউয়ের সঙ্গে একটা কথা বলা হয় না।

    এবার হানিমুনে আসার মতাে এসেছে দুজনে। তার বিয়ের প্রায় তিরিশ-চল্লিশ বছর পরে। অণিমারই এখন সাতচল্লিশ। এক জায়গায় খানিকক্ষণ বসে থাকলে ঘুমিয়ে পড়ে। বাড়ি, ঘরদোর, গাছপালা, গাড়ি, জামাকাপড়, খাবার-দাবার কোনােটাতেই অণিমার কোনাে আকর্ষণ নেই। বড়াে একটা ঘরে ঢুকলে সে আগে দেখে নেয়—কোথায় বসে খানিকক্ষণ চুলে নেওয়া যায়। অমিয় জিজ্ঞাসা করলে বলে, তুমিই তাে কথা বলে নিচ্ছিলে। তাই আমি চোখ বুজে এনার্জি স্টোর করছিলাম।

    অ্যাতাে এনার্জি দিয়ে কী করবে?

    যদি পরে কম পড়ে।

    পরে আর সময়টা কোথায় অণু ?

    কেন? কত সময় পড়ে থাকবে জানাে?

    এইসব কথায় না গিয়ে অমিয় সিধে বাই-রােডে অণিমাকে নিয়ে অযােধ্যা পাহাড়ের বাড়িতে এসে উঠল। বেলা চারটে। বাড়িটায় শহরের সব ব্যবস্থার সঙ্গে গাঁয়ের সব সুবিধা মেলানাে। গান থেকে খবর শােনা—শুয়ে শুয়ে বই পড়ার স্টাডি, ছােটো মােয়ার চালাতে চালাতে লনের ঘাস কাটা আর ব্যায়াম একই সঙ্গে উপভােগের ব্যবস্থা—কী নেই অমিয় ঘােষালের ওখানে!

    সুগন্ধী চা। বসার ঘরে রঙ মিলিয়ে ভাসে টাটকা ফুল। চা খেয়ে অণিমা একজন সম্পন্ন ঘরনির মতােই সােফায় গা এলিয়ে দিল। একটা পান খেলে ভালাে হত। মুখটা কেমন লাগছে—

    পান এসে গেল! সুন্দর শাড়ির ওপর সুন্দর কাজ করা কাশ্মীরী পশমিনা। গােরুগুলাে সুন্দর ডাক তুলে দোহালদের ডাকছে। কেননা, দুধে বাঁট ভারি হয়ে আঁটো হয়ে ওঠার জোগাড়। সবই দেখতে পাচ্ছিল অণিমা। গােরু এবং স্বামী-দুই তরফই স্বাস্থ্যে ফেটে পড়ছে।

    বাবুর্চি জানতে চাইল কী রান্না হবে।

    দরকারি কথাগুলাে অণিমাই বলে দিল। স্বামী-স্ত্রী অনেকদিন পরে এ বাড়ির বারান্দায় বসে চাঁদ উঠতে দেখল। টিনের ম্যাংগাে পাল্প ফ্রিজের বরফ টুকরাে মিশিয়ে দুজনেই একটু একটু করে খেল। ওয়ালনাট কাঠের একটা ছােটো তেপায়ায় পা তুলে দিয়ে বিরাট গদির ভেতর অণিমা ঢুলতে লাগল এক সময়।

    একটু হাঁটবে দুজনে? হাঁটার হয় তুমি হেঁটে এসাে। আমি উঠচি নে— একটা গান করাে অণু।

    এই হেঁড়ে গলায় এখন গান করা যায় না। ক্যাসেট রয়েছে—যা ইচ্ছে হয় শােন।

    তােমার গান অনেক দিন শুনিনি। আরেকদিন শােনাব। তাহলে হেঁটে আসি চল। খিদে হবে।

    আমি খিদে চাই না। কী চাও তুমি? ছেলেমেয়েদের আনলে ভালাে লাগত তােমার?

    ওরা তাে এখন নিজেদের নিয়ে ব্যস্ত। আর অনেকবার তাে এসেছে একসঙ্গে। ওদের মতাে করে ওদের সংসার করতে দাও।

    আমি তাে নাক গলাই না অণু। আমি এতদিন শুধু কাজ করেছি। এখন আমি আমার জীবনটা যাপন করতে চাই।

    সেটা কীরকম? দ্যাখাে—মা-বাবা নেই যে তাদের কাছে গিয়ে শৈশবের স্বাদ পাব।

    এই বয়সে শৈশব? হাসালে তুমি। কোন মা এমন ধেড়ে ছেলে নিয়ে ফিরে শৈশবের হাট বসাবে!

    ফিরে বসানাের কথা নয় অণু। মায়ের কাছে বসে সে-সব কথা মনে পড়াই তাে অনেকটা। ভাইবােনেরা যে-যার মতাে ব্যস্ত। তারাও অ্যাতােদিনে আমার মতােই ডালে পালায় ছড়ানাে এক একটি ইনস্টিটিউশন। তাই স্বামী-স্ত্রী হিসেবে তাে আমরা আবার আমাদের একটু একটু করে বুঝতে পারব অণু।।

    এই তিরিশ বছরেও বুঝতে পারােনি? ঘটনাগুলাে ঘটেছে। কিন্তু বােঝার আগেই তাে অ্যাকশনে নেমে পড়েছি। সে টেন্ডার পাওয়াই বল—আর ছেলে হওয়াই বল।

    অ—বলে চুপ করে গেল অণিমা ঘােষাল। কচি মুর্গির স্টু, পেঁপের সুস্বাদু রান্না আর খানিকটা আপেল জুস খেয়ে অণিমা উঠে দাঁড়াল। অমিয়র জন্যে ভাজা মুর্গি, বড়াে রুইয়ের গাদা দিয়ে ঝােল, সরু চালের ভাত চাপাটির সঙ্গে। অণিমা মুখ ধুয়ে টেবিলে এসে বসল। অমিয়র তখনাে শেষ হয়নি। সে বলল, ভাবছি তুমি আর আমি এখানেই থেকে যাব।

    তিন চার দিনের বেশি এখানে আমি থাকতে পারব না। এখানেই আমরা থাকব। শুধু তুমি আর আমি।

    তুমি থাক—আমি পারব না। কলকাতার বাতাসের গন্ধ না শুকলে আমার বুক শুকিয়ে যায়।

    ধরাে অযােধ্যা পাহাড়ই যদি আমাদের বাড়ি হত—তাহলে? তাহলে তােমার সঙ্গে আমার বিয়ে বাবা দিতেনই না—

    এ-কথা শুনে অমিয় চুপ করে গেল। নিজের বাড়িতেও অণিমার এই আলগা আলগা ভাব তার একদম ভালাে লাগল না।

    জায়গাটা নির্জন। দুরে কারা জঙ্গল পােড়াচ্ছে। তার ধ্যাবড়া ধ্যাবড়া আলাে। হাতের ম্যাগাজিনটা মেঝের কার্পেটে পড়ে যেতেই অণিমা উঠে দাঁড়াল। নাঃ! যাই—ঘুমিয়ে পড়ি—

    মাস্টার বেডরুমে বিরাট ডবল বেডের কাছাকাছি পুরু গদির সােফায় দুজনে বসে হালকা ম্যাগাজিনের পাতা ওলটাচ্ছিল। এর ভেতরে উঠে দাঁড়িয়ে অণিমার ওই কথা। তারপরই অণিমা বড়াে পালঙ্কের একটা মাথার বালিশ তুলে নিয়ে ঘরের এক কোণে সিঙ্গল বেডের দিকে হাঁটতে লাগল।

    শােনাে।।

    অণিমা ঘরের মাঝখানটায় ঘুরে দাঁড়াল।। আমরা কিন্তু অনেকদিন একসঙ্গে শুই না অণু— আর কোনােদিন আমরা একসঙ্গে শােব না। কারণ? আমার তাে খুব ইচ্ছা রয়েছে এখনাে। পুরুষদের থাকে। আমার নেই– তােমার বয়েসেই আমেরিকার মেয়েরা একদম খেপে ওঠে।

    আমার বয়সে কেউ মেয়ে থাকে নাকি! তােমার যা ইচ্ছে হয় করতে পার। যেখানে ইচ্ছে হয় যাও না—

    কী বলছ অণু। এই বয়সে আমি অন্য জায়গায় যাব? পুরুষরা সব পারে।

    অমিয় ঘােষাল আর কিছু বলল না। নিজের বউকে সিঙ্গল বেড়ে গিয়ে শুয়ে পড়তে দেখল। বড়াে আলাে নিভিয়ে দিয়ে সে রিডিং ল্যাম্প জ্বেলে নিল। ফলে ছােটো আলােয় তার নিজের এলাকাও ছােটো হয়ে গেল। হাতের ম্যাগাজিন মেঝেতে পড়ে যেতে দিয়ে সে মনে করার চেষ্টা করল—সেই চার-ছ-আনার গােলকধাম কোটে আরও কী একটা ঘর ছিল যেন—

    কুপল্লী ? না না। তা কী করে হয়! কিংবা কীসের আলয় যেন? | একটু একটু করে নির্জনে অমিয় ঘােষালের মনে পড়তে লাগল। একটা ঘরের নাম ছিল—শিবালয়। সেখান থেকে দানের ভুলে গােলকধাম খেলার ভাষায় বিরাট এক পতন ঘটত—সিধে বেশ্যালয়। আবার সেখান থেকেই উত্থান হত আরেক ঘরে—অমৃতালয়।

    সবই ঘরের খেলা! রােগশােক, ঘাের সংসার, তস্করী, মুক্তি—কত কী? অমিয় ঘােষাল বুঝতে পারল, পতনের ঘর এমন পষ্টাপষ্টি থাকার দরুনই গেরস্ত বাঙালিরা অমন পপুলার খেলাটা বাতিল করে দিয়েছে।

    আসলে কোনাে আড়াল ছিল না। ছিল না কোনাে আব্রু।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসেরা ৪৫ – সায়ক আমান
    Next Article সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Our Picks

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026

    পঁচিশটি গল্প – শ্যামল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026

    সেরা ৪৫ – সায়ক আমান

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }