Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভূতগুলো সব ভয় দেখায় – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প976 Mins Read0
    ⤶ ⤷

    বাচ্চা ভূতের খপ্পরে – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    গল্পটা শুনেছিলুম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগদানন্দ বাজপেয়ী। তবে পদবি থেকে যা মনে হয়, তা নন। কয়েক পুরুষ ধরেই এঁরা একেবারে আদ্যন্ত বাঙালি মধ্যবিত্ত মানুষ। বাজপেয়ীদা নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেন, পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান, সেই সময়ে ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও কম ভোগ করেননি। তবে আমার সঙ্গে তাঁর সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার পরে। তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লেখেন, আর আমি একজন উঠতি সাংবাদিক, ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসরীয় বিভাগে তখন খুব আড্ডা জমত। বাজপেয়ীদাও সেই আড্ডায় এসে যোগ দিতেন। মুড়ি, তেলেভাজা আর চায়ের সঙ্গে চলত নানারকমের গল্পগুজব। বাজপেয়ীদাকে সেই আসরেই আমি প্রথম দেখি। মুর্শিদাবাদের মানুষ, যেমন টকটকে গায়ের রং, তেমন ছ—ফুট লম্বা চেহারা, বয়েস হয়েছে, কিন্তু পেটানো স্বাস্থ্য, শরীর এতটুকু টসকায়নি, তার উপরে আবার মুখে সবসময় এমন নির্মল একটুকরো হাসি খেলে বেড়াত যে, বয়সের ভার যেন তাঁকে ছুঁতেই পারত না।

    মজলিশি মানুষ ছিলেন, আর গল্প বলতেন চমৎকার। বেশিরভাগই ভূতের গল্প। এমন সব ভূতের গল্প, যা শুনলে গায়ে কাঁটা দেয়। আমি তো ভূত বিশ্বাস করি না, কিন্তু বাজপেয়ীদা এমনভাবে গল্পগুলো বলতেন যে, শুনে মনে হত, কী জানি বাবা, হবেও বা! তা এখানে যে গল্পটা তোমাদের শোনাব, সেটা তাঁরই কাছে শুনেছিলুম, তাই তাঁরই জবানিতে সেটা বলা যাক।

    চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে, পেয়ালাটা টেবিলের উপরে নামিয়ে রেখে, একটুক্ষণ চুপ করে থেকে বাজপেয়ীদা বললেন:

    ‘আপনারা যে ভূতপ্রেত মানেন না, সে আমি খুব ভালোই জানি। কিন্তু মুশকিল কী হয়েছে জানেন, আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে, যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল, সেই সময়ে হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায়। আমার খুব চেনা লোক, মুরশিদাবাদের মানুষ, একসময়ে আমাদের দলের হয়ে কাজকর্মও নেহাত কম করেনি। আমার দিকে তাকিয়ে একটু হেসে সে বলে, ‘তোর তো ছাড়া পাবার সময় হয়ে এল।’ বলে সে আর দাঁড়ায় না, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। খানিক বাদে তাকে আর দেখতে পাইনি।

    ”সত্যি বলি, লোকটিকে দেখে আমার মুখে কোনো কথাই সরছিল না। আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলুম। সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েনি। তাহলে এই সন্ধ্যারাতে সে এখানে এল কী করে? এখন তো ভিজিটার আসার সময় নয়, জেল—ফাটক তো বন্ধ হয়ে গেছে। তা হলে? কিন্তু আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। পরদিনই জানতে পারি যে, আমার রিলিজ—অর্ডার এসে গেছে। অর্থাৎ লোকটি আমাকে মিথ্যে কথা বলেনি।

    ‘তবে কিনা আসল ধাক্কাটা খাই দেশের বাড়িতে ফিরে। জেল থেকে ছাড়া পেয়েই দেশের বাড়িয়ে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি, মাত্র দু—দিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি, শুধু দেখেছি নয়, আমাকে বারান্দা থেকেই জানিয়েছিল যে, আমার ছাড়া পাবার সময় হয়ে এল, সে নাকি হপ্তাখানেক আগে মারা গেছে।

    ‘এখন বলুন, এর কী ব্যাখ্যা দেবেন আপনারা। আরে মশাই, এর কি কোনো ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয় না। আসল কথা আত্মা আছে। তেমন ভূতও আছে। জেলখানায় যাকে দেখেছিলুম, সে কি রক্তমাংসের মানুষ? মোটেই না। সে হল আত্মা। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মা আছে, তেমন মন্দ আত্মাও আছে বইকী। আমি যার দেখা পেয়েছিলুম সে হল ভালো লোকের ভালো আত্মা। তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা ভালো খবর দিয়ে গেল। কী, আপনাদের বিশ্বাস হচ্ছে না?’

    বাজপেয়ীদার কথা শুনে বুঝলুম যে, আমরা যদি বলি, না, বিশ্বাস হচ্ছে না, তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তাঁর গল্প। তাই হামলে পড়ে বললুম, ‘খুব বিশ্বাস হচ্ছে, খুব বিশ্বাস হচ্ছে। তবে কিনা ভালো আত্মার কথা তো শুনলুম, এবারে একটা খারাপ আত্মার গল্প শুনব। নাকি কখনো কোনো খারাপ আত্মার খপ্পরে আপনি পড়েননি?’

    ‘তাও পড়েছি বই কী,’ বাজপেয়ীদা বললেন, ‘অনেকবার পড়েছি। একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারেই অতি বিচ্ছিরি এক আত্মার পাল্লায় পড়ে গিয়েছিলুম। সেবারে যে কী ফ্যাসাদে পড়ে গিয়েছিলুম, সে আর কহতব্য নয়। নেহাত ভাগ্যের জোর, তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরতে পারি।’

    ‘কী হয়েছিল?’

    আর এক প্রস্থ চা এসে গিয়েছিল ইতিমধ্যে। বাজপেয়ীদা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, ‘বলছি।’

    গল্পটা এবারেও তাঁরই জবানিতে শোনা যাক। চা শেষ করে, রুমালে মুখ মুছে, বাজপেয়ীদা বললেন:

    ‘আমাদের দেশের বাড়ি থেকে মাইল তিন—চারেক দূরে একটা হাট বসে। মস্ত হাট, নানা রকমের বিস্তর জিনিস আসে সেখানে। আনাজপত্র, মাছ ইত্যাদি তো আসেই, শৌখিন মনোহারী জিনিসও নেহাত কম আসে না। তা ছাড়া আসে দা, কুড়ুুল, খন্তা, কোদাল, মায় লাঙল পর্যন্ত। অর্থাৎ গ্রামের মানুষের প্রয়োজনীয় সবকিছুই সেখানে মেলে। আমার অবশ্য এতসব জিনিসের দরকার নেই, স্রেফ হপ্তাখানেক চলতে পারে এইরকম আনাজপাতি কিনব। আর হ্যাঁ, হাট যেখানে বসে, তার আধমাইলটাকের মধ্যেই আমার এক বন্ধুর বাড়ি, তার সঙ্গে এই ফাঁকে একবার দেখাও করব, তারপর সন্ধে লাগার আগেই রওনা হব বাড়ির দিকে। অন্ধকারে ভয় নেই, শুক্লপক্ষের নবমী, আকাশে জ্যোৎস্না আলো থাকবে, গ্রামের রাস্তা হলেও খানাখন্দে ভরা নয়, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না।’

    একটুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ীদা। তারপর বললেন, ‘রওনা হয়েছিলুম চারটে নাগাদ, স’পাঁচটার মধ্যে হাটে পৌঁছে যাই। পশ্চিমা যে ভৃত্যটি সঙ্গে ছিল, আনাজপাতি কিনে তার মাথার ধামায় তুলে দিলুম। সে বলল, যা দিয়ে সে বাগানের মাটি কোপায়, সেই কোদালের লোহার ফলায় মরচে ধরে গেছে, নতুন একটা ফলা কেনা দরকার। বন্ধুটির সঙ্গে দেখাও করে এলুম তার বাড়িতে গিয়ে। তার কাছে শ—তিনেক টাকা পাওনা ছিল, তাও মিটিয়ে দিল সে। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিল। তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না, পথে নেমে দেখি, সন্ধে পেরিয়ে গেছে। ভাবলুম, তা হোক, আকাশে দিব্যি চাঁদ উঠেছে, তখন আর ভাবনা কীসের। সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে, কিন্তু পথে তো আর চোর—ডাকাতের ভয় নেই, আর থাকলেই বা কী, আমি তো আর স্রেফ আমাদের ভৃত্যটিকে নিয়ে পথটা পাড়ি দেব না, হাট—ফেরতা আরও বিস্তর লোকজনকে নিশ্চয় সঙ্গে পেয়ে যাব। গ্রীষ্মকাল, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে, হাটুরে লোকজনদের সঙ্গে গল্পগুজব করতে করতে নিশ্চিন্তে এই তিন—চার মাইল পথ চলে যাওয়া যাবে।

    ‘কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়েই ঠাহর হল যে, পথ একেবারে নির্জন, আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল, কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে। নেহাতই দু—চারজন লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছি থাকে, খানিকটা গিয়েই তারা ডাইনে—বাঁয়ে মাঠের মধ্যে নেমে যে যার গ্রামের পথ ধরল। ব্যস, আমরা একদম একা। সামনে আর পিছনে একটাও লোক নেই। সঙ্গী বলতে স্রেফ পশ্চিমা ভৃত্যটি, ওকে নিয়েই এখন বাদবাকি পথ আমাকে পাড়ি দিতে হবে।’

    বাজপেয়ীদা আবার একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ‘সত্যি কথাই বলি, এতক্ষণ যে ভয়টাকে একদম আমল দিইনি, এইবারে সেটা হঠাৎ ফিরে এল। আর কিছু না, ডাকাতের ভয়। সঙ্গে তিনশো টাকা রয়েছে, এ যখনকার কথা বলছি, তিনশো টাকার দাম তো তখন নেহাত কম ছিল না। হঠাৎ যদি এই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রে—রে করে সামনে এসে দাঁড়ায় তো কী করব। শুনেছি এদিকে ডাকাতি বড়ো একটা হয় না, কিন্তু হতে কতক্ষণ! হাতে একটা লাঠিও তো নেই। আশেপাশে নেহাতই কিছু কাঁটাঝোপ আর বাবলা গাছ ছাড়া বড়ো রকমের কোনো গাছ পর্যন্ত নেই যে, তার ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজ চালানো যাবে। তা হলে?

    ‘এইসব ভাবছি, এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলার একটা কান্নার শব্দ কানে এল। একবার মনে হল, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যায়, তখন অমন একটা শব্দ হয় বটে। কিন্তু পরক্ষণেই বুঝলুম যে, না, এটা বাতাসের শব্দ নয়। ভৃত্যটিকে বললুম, ‘শুনছিস?’ দাঁড়িয়ে গিয়ে, শব্দটা ভালো করে শুনে নিয়ে সে বলল, ‘কোই বাচ্চা রোতা হ্যায়।’ অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। বাঁকটা ঘুরে আর একটু এগিয়ে গিয়ে দেখলুম, ঠিক তা—ই। রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা তিন—চার বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে ইজের নেই, একেবারে উদোম বাচ্চা, শুধু গলায় একটা ধুকধুকি।

    ‘এদিকে, মানে মুরশিদাবাদ জেলার এই এলাকায়, বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি—মজুর, কুলি—কামিন কিছু কম থাকেন না, বাচ্চাটার গলায় ধুকধুকি দেখে মনে হল, তাদেরই কারও ছেলে হবে, কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায়? এ তো বড়ো বেখেয়ালি বাপ—মা, সম্ভবত হাটে এসেছিল, তারপর সওদাপত্র করে সামনে এগিয়ে গেছে, এগিকে বাচ্চা ছেলেটা যে পিছনে পড়ে রইল, সেই খেয়ালই নেই! গলা উঁচিয়ে দু—চারবার হাঁক ছাড়লুম, কিন্তু সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরি কী করে? ফেলে রেখে গেলে তো মাঝরাত্তিরে শেয়াল কিংবা হেড়োলই একে টুকরো—টুকরো করে ছিঁড়ে খাবে। শেষ পর্যন্ত ঠিক করলুম যে, সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব, রাত্তিরটা সেখানে থাকুক, তারপর কাল সকালবেলায় এর বাপ—মায়ের খোঁজে বেরোনো যাবে।

    ‘কিন্তু এই বাচ্চা ছেলেকে এতটা পথ হাঁটিয়েই বা নিয়ে যাই কী করে? পশ্চিমা ভৃত্যটিকে বললুম, ”এই, তুই তোর ধামাটা আমায় দে, তারপর এই বাচ্চাটাকে তোর কাঁধে তোল।” ‘

    ‘তো তাই হল। ধামাটা আমি আমার মাথায় তুলে নিলুম, আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে ভৃত্যটি আমার পিছনে পিছনে আসতে লাগল। হাঁটতে হাঁটতে একবার পিছনে ফিরে তাকিয়েছিলুম। দেখলুম, ভৃত্যের ঘাড় থেকে তার গলার দু—দিকে পা ঝুলিয়ে বাচ্চাটা বেশ জুত করে বসেছে। এখন আর কাঁদছে না। মুখে যে হাসি ফুটেছে, চাঁদের আলোয় তাও চোখে পড়ল।

    ‘কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগল একটা। ভৃত্যটি বারবার পিছিয়ে পড়ছে কেন? ওর তো ঠিক আমার পিছন পিছনই আসার কথা। তা হলে? একবার জিজ্ঞেসও করলুম, হ্যাঁরে ব্যাপার কী? যেভাবে হাঁটছিস, তাতে তো বাড়ি পৌঁছতে রাত কাবার হয়ে যাবে। তাতে সে বলল, বাচ্চাটা নাকি দারুণ ভারী। শুনে হেসে বললুম, ‘আমার ধামার মধ্যে পাঁচ সের আলু, দশ সেরি একটা কাঁঠাল, সের কয়েক বেগুন আর মস্ত একটা কুমড়ো রয়েছে। বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে?’

    ‘এরপরে আর খানিকক্ষণ কোনো কথা হল না। কিন্তু তার পরে যা হল, সে এক তাজ্জব ব্যাপার। পিছন থেকে কাঁপা—কাঁপা গলায় ডাক শুনলুম, ‘বাবু!’ ভৃত্যটির গলা, মনে হল সে খুব ভয় পেয়েছে। পিছন না ফিরেই বললুম, ‘কেন রে, আবার কী হল?’

    ‘তাতে ওই কাঁপা—কাঁপা গলাতেই সে বলল, ‘বাবু, ইসকা টেংরি তো বাড়হত চলি!’

    ‘অর্থাৎ, এর পা ক্রমেই বেড়ে চলেছে!

    ‘এরপরে আর পিছন না ফিরে উপায় কী! কিন্তু পিছন ফিরে যা দেখলুম, তাতে আর আমার বাকস্ফূর্তি হল না, একেবারে ভিরমি খাওয়ার জোগাড়।’

    বাজপেয়ীদা আবার খানিকক্ষণ চুপ করে রইলেন। আমরা এদিকে অস্থির হয়ে উঠেছি। বললুম, ‘কী হল বাজপেয়ীদা, চুপ করে গেলেন কেন, পিছন ফিরে কী দেখলেন?’

    ‘যা দেখলুম, তা আপনারা বিশ্বাস করবেন না ভাই।’

    ‘বিশ্বাস করি বা না—করি, সে আমরা বুঝব। আপনি কী দেখলেন, সেইটে বলুন দেখি।’

    ‘দেখলুম,’ বাজপেয়ীদা বললেন, ‘উঃ, সে কথা ভাবলে এখনও আমার গায়ে কাঁটা দেয়!’

    ‘যাচ্চলে, কী দেখলেন, সেইটে বলুন না।’

    ‘দেখলুম যে, ছেলেটা তো আমাদের বাড়ির চাকরের গলার দু—পাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল, সেই ঠ্যাং দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে।’

    ‘তারপর?’

    ‘তারপরই চাকরের ঘাড় থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে পাশের মাঠের ভিতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে সে মিলিয়ে গেল, কিচ্ছু বুঝলুম না।’

    ‘আর আপনারা?’

    ‘সঙ্গে সঙ্গে মাথার ধামা মাটিতে নামিয়ে আমিও ছুট লাগালুম। চাকরটিও দৌড় লাগাল আমার পিছনে পিছনে। দৌড়তে দৌড়তে একবারও আর পিছন ফিরে তাকাইনি। একেবারে বাড়িতে পৌঁছে তবে থামি।’

    গল্প শেষ করে বাজপেয়ীদা বললেন, ‘আছে রে ভাই, ভালো—মন্দ সব রকমের আত্মাই আছে, তা আপনারা বিশ্বাস করুন আর না—ই করুন।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিয়ের রাত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article ২৫টি শ্রেষ্ঠ কিশোর গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }