Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভূতগুলো সব ভয় দেখায় – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প976 Mins Read0
    ⤶ ⤷

    জোছনার আড়ালে – অমিতকুমার বিশ্বাস

    কিডা? কিডা ওইহানে?

    না—তো, কেউ নেই!

    মনের ভুল? হতেই পারে। এরকম তো আকছারই হয়। এই গদ্যগ্রামের সুবিশাল বাঁশবনে এমন তো মনে হওয়া স্বাভাবিক, বিশেষ করে সন্ধের পর—পর।

    ঝিঁঝির তীব্র থেকে তীব্রতর ক্রন্দনে ফালাফাল হতে থাকে বাঁশবনে চুঁইয়ে পড়া জোছনার নীল শরীর। আলো—আঁধারির ছায়াছবি নির্জন বনপ্রান্তরে। হাতে টর্চও নেই আজ, থাকলে প্রশ্নের উত্তর ঠিক পেয়ে যেত মাধো।

    মাধো, এ—পাড়াগাঁয়েরই ছেলে। রূপমতীর ওপর বাঁশের সাঁকো পার হলেই এই বিস্তীর্ণ বাঁশবন, ওপাশে ওঁদের বাড়ি।

    গাঁয়ের নাম মালিপোতা। সেই সকালবেলা কাজে বেরোয় আর ফেরে সন্ধে পার হলে। দু—একদিন বেশ রাতও হয়। বাবা—মা মাঝে মাঝেই বকাবকি করেন, এট্টু আগে ফিরতি পারিস নে?

    মাধো রাজমিস্ত্রির জোগাড়ে। মালিপোতা থেকে মতীগড়ে যায় সাইকেল চেপে, পাঁচ—ছ মাইল ঠেঙিয়ে। পান্তা খেয়ে শান্ত হয়ে গাঁয়ের সুবোধ ছেলে ছোটে, রোজ।

    বয়স এই আঠারো কিংবা উনিশ। এই বাঁশেদের ঘন রাজত্ব তাঁকে পার হতেই হয়। দিনের বেলাতেই কেমন গা ছমছম করে, আর রাতের বেলা তো কোনো কথাই নেই। বিশেষ করে জোছনা রাতে এই ছমছম ভাবটা ক্রমশ বেড়ে যায় যেন।

    বাবার কথায় সে কেবল হাসে। বিরক্ত হন তাঁরা, রেগেও যান হয়তো।

    দুই

    তিলির মাঠে অলিম্পিক সার্কাসের তাঁবু পড়েছে। হেমন্তের শুরুতে বাঘ, সিংহ, হাতি, ভালুক, জলহস্তী ইত্যাদি আরও নানান ধরনের পশুপাখি নিয়ে ঝোলাগুড় আর পিঠেপায়েসের মতো বেশ জমে উঠেছে জায়গাটা। কচিকাঁচাদের ভিড় খুব, কৌতূহলও। ভিড় কম নেই বড়োদেরও। রীতিমতো উৎসব পড়ে গেছে। তাঁবুর বাইরে সে এক বিশাল মেলা যেন। জেনারেটার চালিয়ে আলোয় আলোয় শরতের প্রতিমার মতো ঝলমল করছে বিদ্যুৎহীন জনপদ। সারাবছর রোদ—ঝড়—বৃষ্টি—ধুলোয় মলিন গ্রামের বধূটি আজ হঠাৎ—ই যেন রূপসী হয়ে উঠেছে।

    সার্কাস এখানে এই প্রথম। মতীগড়ে প্রতি বছর না হলেও, মাঝে মাঝেই আসে। এ—মাসটা পুরো কাটিয়ে দলটি ফিরে যাবে কলকাতা।

    তিলির মাঠ মাত্র তেরো মিনিটের সাইকেল—পথ পালিপোতা থেকে, সেখানেই সার্কাস। মাধোর খুব ইচ্ছে সেখানে যাবে, সঙ্গে লতিফও। ওঁরা কখনো বাঘ কিংবা সিংহ দেখেনি নিজের চোখে। এবারে সে সুযোগ এল তবে অবশেষে। কথা হল আগামী মঙ্গলবার দু—জনে কাজ থেকে ফিরে এসে সরাসরি মাঠে চলে যাবে নাইট শো—তে।

    লতিফ তাঁর সঙ্গেই কাজ করত। মাঝে মাঝেই একটা কথা লতিফ বলত, যা মাধোর কাছে কিছুটা হলেও রহস্যময় ঠেকেছিল,

    —হুনকাবড়া, হুনকাবড়া!

    লতিফ নাকি বাঁশবনে হুনকাবড়া—কে দেখেছে!

    —হেইডা কী?

    —জিন!

    —জিন?

    —হ!

    তিন

    বোলিদাপুকুর থেকে ভোরে খবর আসে মাধোর ছোটদাদু খুব অসুস্থ। জায়গাটা তো এখান থেকে চোদ্দো—পনেরো মাইল তো হবেই। এখন বাস পাওয়া যাবে না, তাই সাইকেল নিয়েই হন্তদন্ত হয়ে মাধো ছোটে সেখানে। বাবা—মা বেলা হলে বাসে রওনা দেবেন।

    মাধোর কাছে ছোটদাদু মানেই এক রোমাঞ্চকর শৈশব। মামাবাড়িতে সে সবথেকে আদর পেয়ে এসেছে এই মানুষটির কাছ থেকেই। মাটির ঘরে থাকা নিঃসন্তান এই মাটির মানুষটি মাধো ও তাঁর মামাতো ভাই পুটলু—কে গোরুর গাড়িতে চড়িয়ে নিয়ে গেছেন চুন্নিখালের বিলে। বিলের এক পাশ দিয়ে বয়ে গেছে চুন্নিখাল। খালটি কিছু দূর গিয়ে মিশেছে রূপমতীর সঙ্গে।

    ছোটদাদুর কথায় তাঁদের শৈশবে নাকি চুন্নিখালে খুব শাঁকচুন্নির উৎপাত ছিল। সন্ধ্যার পর খাল থেকে শাঁকচুন্নি উঠে এসে উঁচু কোনো গাছে উঠে উঁকি দিত গৃহস্থের বাড়ি। আর কোনো নববধূকে খোলা চুলে দেখলেই চুল বেয়ে প্রায়ই উঠে আসত বধূটির ঘরে। কিছুদিন সংসারে থাকার পর নানাভাবে ক্ষতি করত সেই পরিবারকে। শেষে শাঁকচুন্নির উৎপাতে বিরক্ত হয়ে পাঁচগাঁয়ের ওঝারা মিলে তাকে গ্রাম থেকে দূরে খালের পাশের শতাব্দী প্রাচীন বটগাছের সঙ্গে মন্ত্রবলে বেঁধে রাখে। সেই থেকে খালের নাম চুন্নিখাল।

    বটগাছটা এখনও আছে, দাদুর জমির পাশেই। আকাশের শাখাপ্রশাখা থেকে খসে পড়া অজস্র জারুল ফুলের নীচে দাঁড়িয়ে, শুকিয়ে আসা চুন্নিখালের পাশে দাঁড়িয়ে, বিপুল বিল আর ধানখেতের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রকাণ্ড অপদেবতার মতো বিকেলের সকল রোদ্দুর শুষে নিচ্ছে যেন প্রাচীন বৃক্ষরাজ। তার ঝুলন্ত শেকড়েই হয়তো সেইসব ওঝাদের মন্ত্র লেগে আছে আজও। আজও হয়তো শাঁকচুন্নির হাত—পা সমস্ত শরীর বাঁধা ওই মন্ত্রেই। শিশু মাধো দূরে দাঁড়িয়ে ভাবে আর চোখ বড়ো বড়ো করে হাত নেড়ে তাঁর থেকে কিছু ছোটো পুটলু—কে সাবধান করত, যেন আর কয় পা ওদিকে রাখলেই শাঁখচুন্নির বিষনজরে পড়তে হবে।

    সদ্য জমিতে কেটে রাখা পাকা ধান গোরুগাড়িতে বোঝাই করে তার উপর দু—জনকে চড়িয়ে দিয়েছেন ছোটদাদু, আর নিজে গাড়োয়ানের জায়গায় বসে পাঁচন হাতে সারাটা আঁকাবাঁকা পথ চলতে চলতে শুনিয়েছেন এই খালবিলের কত কত আজবসা কিস্যা। দাদুর ছোটোবেলার গল্প। জিন—পরি—ভূতপেতনির গল্প। জলজঙ্গলে ঘেরা এই বিল যেন একসময় ছিল এইসব অশরীরীদের সাম্রাজ্য। ধানের বিশাল গোছার ওপর চড়ে খরখরে শুকনো জমির ওপর গোরুর গাড়ির চাকায় তৈরি হওয়া স্বল্প জীবনের মতো অল্প দিনের রেখাপথ দিয়ে আসবার সময় গাড়িটির তালে তালে তাঁরাও দুলত বেশ, মাঝে মাঝে ভয়ও পেত, এই বুঝি বটগাছ থেকে ছাড়া পেয়ে শাঁকচুন্নি তাঁদের ঘাড়ে চেপে বসে! ভয়ে একজন আর—একজনের হাত চেপে ধরত অজান্তে, তবু গল্পের প্রতি তাঁদের কৌতূহল একটুও কমত তা না যেন। ছোটদাদু বলেই চলতেন, মাঠের মধ্যে গোরুগাড়ির চাকার মতো আঁকাবাঁকা সুরে, রহস্য করে, তোদের ভয় নাই ভাই, শাঁকচুন্নি কহনও পুলাপানরে ধরে নাই।

    দাদু দু—একদিনের মধ্যে সুস্থ হতেই ঘরে ফেরে মাধো।

    চার

    লতিফ সেদিন একাই কাজে যায়। ফেরে বেশ রাতে। ছাদ—ঢালাই ছিল। ঢালাইয়ের পর খুব খাওয়াল বাড়িওয়ালা। ছাদ দিলে গৃহস্থেরা এমন খাওয়ায় এ—দেশে। তাই রাত।

    ফেরার সময় নাকি রূপমতীর দিকে কাউকে হেঁটে আসতে দেখেছে লতিফ। হাঁটতে হাঁটতে লোকটা নেমে গেল বুক জলে!

    —মাছ চোর?

    —আরে না। আমি চিনিনি বুঝি! ওডা ছিল হুনকাবড়া। আব্বার মুখি শুনিচি। চান্দের আলোয় পষ্ট দ্যাকলাম বুক জলে নেমি গেলো!

    —ধুত্তোর! গাঞ্জা খাইচিলিস?

    —আরে না! আল্লাহ কসম।

    এর ক—দিন পর লতিফের ধুম জ্বর। ভয়ে? হতেই পারে।

    জ্বর একটু কমলেই সে আবার ছুটল কাজে। মাধোও গেল। আর চলার পথে তাঁর কথার বিষয় একটাই, হুনকাবড়া। এই অবস্থায় কাজে যেতে বারণ করল মাধো, কিন্তু বসে থাকলে অভাব যে বাঘের ভয়ে জিরাফ—মায়ের মতো সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের পেছনে লাথি মারে কষে!

    অসুস্থ বলেই লতিফকে সেদিন নীচের কাজ দেওয়া হয়েছিল। নীচের কাজটা ছিল একটু কম খাটুনির। কিন্তু দুপুরের টিফিন সারার পর হঠাৎ লতিফকে আর খুঁজে পাওয়া গেল না দেখে সব্বাই এদিক—ওদিক খুঁজতে লাগল। কেউ একজন বলল, তাঁকে রাস্তার পাশে শিরীষ গাছটার নীচে বসে একা—একা হাসতে দেখেছে। তারপর হাউহাউ করে কেঁদে ওঠে সে। তাঁকে কিছু একটা জিজ্ঞাসা করতেই দৌড়ে পালিয়ে যায়!

    কিন্তু কোথায়?

    ঠিক সেই মুহূর্তে নতুন ছাদ থেকে দুম করে নীচে কিছু একটা পড়ার শব্দ!

    সবাই সেদিকে ছোটে।

    লতিফ!

    রক্তাক্ত!

    মিস্ত্রিদের রিকশাভ্যানে হাসপাতালে নিয়ে যেতে—না—যেতেই প্রশ্বাস থেমে গেল চিরতরে। দুপ করে মাটির প্রদীপ নিভে গেল মৃদু হাওয়ায়। নিভে যাওয়া প্রদীপের রক্তলেপা মাথাটা মাধোর কোলে। মুখে শেষবারের মতো একটাই অস্পষ্ট আওয়াজ, হুং—ক্যা—ব…!

    কেউ না বুঝলেও মাধো বুঝেছিল লতিফের অসমাপ্ত কথাটা!

    কথাটা আজও মাধোর কানে বেজে চলেছে। সেদিন রাতেই দুই বন্ধুর সার্কাসে যাবার কথা ছিল। জীবন—মরণের ট্রাপিজ ছেড়ে প্রিয়জনেদের দেশ ছেড়ে সে এখন অনন্ত মৃত্যুর দেশে মৃতদের সঙ্গে অন্য ট্রাপিজে মেতে উঠেছে হয়তো! এক বৈশাখী দমকা হাওয়ায় সুবিশাল আমগাছটা ফুলো আমসহ ভেঙে পড়ে অনিশ্চিত জীবনের উঠোনে! খই ভাজার ঝাঁঝরি থেকে বাইরে লাফিয়ে পড়া খইয়ের মতো অলক্ষ্যে হারিয়ে যায় লতিফের জীবনপাখি।

    ঘটনা বা দুর্ঘটনাটিকে অনেকেই আত্মহত্যা বলে মেনে নিয়েছে। কিন্তু একমাত্র মাধো জানে এ নিছক আত্মহত্যা নয়।

    লতিফ চলে যাবার পর মাধোর ভিতরে কিছু পরিবর্তন এসেছে। সে আর আগের মতো রাত করে ফেরে না। সন্ধের আগেই যে করেই হোক ঢুকে যায় ঘরে।

    কিন্তু আজ সেতুর মুখে অবনিমাস্টারের সঙ্গে কথা বলতে গিয়েই চারিদিক কেমন ঘোর হয়ে আসে। আর ফেরার সময় বাঁশবনের আলো—আঁধারির মধ্যে কাকে যেন নদীর দিকে হাঁটতে দেখে মাধোর বুকটা ধড়াস করে ওঠে!

    তবে কি…

    পাঁচ

    পরদিন খুব সকালে উঠেছিল মাধো। কাজে বের হবার আগে সে মালোপাড়ায় এক চক্কর দিয়ে আসে। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় দিনুর। দিনু তাঁর পুরোনো বন্ধু। দিনুর বাবা এক সময়ের বড়ো শিকারি। কথায়—কথায় লতিফের প্রসঙ্গ ওঠে। ওঠে হুনকাবড়ার প্রসঙ্গটাও। হুনকাবড়ার কথাটা শুনতেই চমকে ওঠে দিনু, কারণ সে হুনকাবড়ার কথা শুনেছে তাঁর দাদুদের মুখে। দাদুদের সময়ের কেউ কেউ নাকি দেখেছিল। তবে দাদুরা কিংবা তাঁর বাবা, এমনকী সে নিজে কখনো দেখেনি। এখানেই নাকি ঘুরে বেড়ায় এই প্রেতাত্মা। একবার কাউকে দেখা দিলেই ভবলীলা ঘনিয়ে আসে তারা! এমনই তো কথা প্রচলিত এখানে।

    দিনুর কথাটা শুনে আঁতকে উঠল মাধো। সে তাহলে কাল রাতে কাকে দেখল? লতিফও কি সেদিন রাতে কিছু দেখেছিল…? তবে কি তাঁরও ভবলীলা ঘনিয়ে এল? বুকের মধ্যে প্রচণ্ড জোরে কী এক ভীষণ বিস্ফোরণ হয়। কীসের…? আর দাঁড়ায় না সেখানে। সোজা বাড়ি ফিরে কাজে ছোটে। সারাটা পথ দুশ্চিন্তার শেকড়বাকড় তাঁকে চেপে ধরে চুন্নিখালের প্রাচীন বটের মতো। ক্ষুধার্ত তৃষ্ণার্ত শাঁকচুন্নি ছাড়া পেয়ে তাঁকে যেন মাকড়সার মতো জালে বেঁধে খিলখিল করে হাসছে অবিরাম! শুধু সান্ত্বনার মতো ছোটদাদুর কথাটা কানে বাজে, তোদের ভয় নাই ভাই, শাঁকচুন্নি কহনও পুলাপানরে ধরে নাই।

    কিন্তু এ তো শাঁকচুন্নি নয়, হুনকাবড়া!

    কাজ থেকে বিকেলেই ফেরে সেদিন। বিকেলের রুগণ রোদ্দুরের নীচে বাঁশপাতা—অন্ধকারে দুটো পলাতক শেয়াল ছাড়া তেমন কিছু পড়ে না তাঁর চোখে। ঝিঁঝি ও শেয়াল ডাকে, কাছে—দূরে, আতঙ্কের আবহ ছড়িয়ে। আর আছে রূপমতীর অসংখ্য ব্যাঙেদের ডাক। রোদ্দুরের তেজ কমে এলেই তারা আসর বসায় সারাটা বছর।

    এভাবে কয়েকটা দিন কেটে যায়। জীবনের ইরেজার মুছে দেয় মৃতদের! লতিফও মুছে যেতে থাকে ধীরে ধীরে। এখন তাই মাঝে—মাঝে রাতেও ফেরে মাধো।

    ছয়

    হঠাৎ খবর রটে যায় মালিপোতায় বাঘ ঢুকেছে। এমনিতে হুনকাবড়ার ভয়ে লোকজনের গা হিম করা অবস্থা। তাঁরা কেউ রাতে নাম নিতে চায় না। নাম নিলেই নাকি সে পিছু ধায়। শেষমেষ পরিণতি ভয়াবহ!

    বাঘের খবরে রাতের ঘুম যেটুকু অবশিষ্ট ছিল তাও ছুটে পালিয়ে গেল গাঁয়ের লোকজনের। রশিদ আলি, ডালু মণ্ডলের মতো দু—একজন দূর থেকে বাঘটিকে নীলকুঠির দিকে হেঁটে যেতে দেখেছে দুপুরের দিকে। গর্জনও শুনেছে কেউ কেউ। গ্রামের দু—একটি ছাগল নিয়ে গেছে বলেও মোড়লের কাছে অভিযোগ করেছে ইদ্রিশ মণ্ডল। বাঘের পায়ের ছাপও দেখা গেছে রূপমতীর তীরে।

    গ্রামে একটা থমথমে পরিবেশ। বাঘের খোঁজ চলল। গ্রামের লোকজন দা—কাঁচি—শাবল—বল্লম—মশাল—লাঠিসোঁটা নিয়ে দলবেঁধে চিরুনি—তল্লাশি চালিয়েও বাঘের টিকি খুঁজে পেল না।

    সবাই যে—যার কাজে গেল। কিন্তু রয়ে গেল আতঙ্ক। একদিকে হুনকাবড়া আর অন্যদিকে বাঘ। তাই মাধো—কে এখন সকাল—সকাল খুব সাবধানে ফিরতে হয়। পারলে সঙ্গী নিয়ে। সেতুর মুখে অপেক্ষা করতে হয় কেউ ওইপথে যাবে কিনা।

    সেদিন আবার রাত হল মাধোর। অনেকক্ষণ অপেক্ষা করে কাউকে না—পেয়ে রাম নাম করতে করতে ফিরছে সে। হঠাৎ বাঁশবনে জোছনার আড়ালে কাউকে দেখতে পেল সে।

    …কিডা? কিডা ওইহানে?

    লোকটা পালাচ্ছে। মাধো পিছু নিল। চোর না—তো? লোকটা নীলকুঠির কাছে এসেই হারিয়ে গেল। মাধো নীলকুঠির সামনে এসে একা দাঁড়িয়ে। হঠাৎ একটা বাঘের গর্জন। সম্বিৎ ফিরল তাঁর।

    গর্জনটা নীলকুঠি থেকে?

    না তাঁর মনেই বেজে উঠল?

    কিছুই বুঝে উঠতে পারছে না সে। মনে হল পেছনের ঝোপ থেকে আসছে। মাধো দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে ঢুকল নীলকুঠিতে। ফাঁকা ঘর। ভাঙা ছাদ থেকে চাঁদের আলো চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। একটা বিশালাকার সাপ হেঁটে যাচ্ছে মেঝে বরাবর। সেদিকে নজর যেতেই কেঁপে উঠল মাধো। না না, সাপ না, দড়ি, মোটা দড়ি পড়ে আছে বোধহয়, নইলে তাঁকে গিলে খেত নির্ঘাত!

    হঠাৎ দুটো আগুন—চোখ মাধোর সামনে, ক্রমশ এগিয়ে আসছে…

    পা—দুটো বরফের মতো শীতল আর নিশ্চল যেন, কোনো সাড় নেই! খুব চিৎকার করতে ইচ্ছে করছে, কান্না করতেও, মৃত্যুর মুখ দেখে যেমনটা মানুষ শেষবার কেঁদে ওঠে অসহায় শিশুর মতো! কিন্তু চিৎকার বা কান্না সব যেন থমকে আছে কণ্ঠে।

    হঠাৎ—ই যেন পায়ে রক্তস্রোত অনুভব করে মাধো। আর এখানে একমুহূর্ত নয়। পিছন দিকে ছোটে। আমবন, বাঁশবন পার হয়ে ছুটছে সে পাগলের মতো। জীবন ছুটছে হাতে মাটির প্রদীপ নিয়ে! পালা পালা মাধো…! পিছু নিয়েছে মৃত্যুদানব, এক্ষুনি ফুঁ দিয়ে নিভিয়ে দেবে আলো।

    সামনে চেনা কাউকে দেখতে পেয়ে ধড়ে প্রাণ আসে মাধোর। ডাকে। কিন্তু কে সে? দিনু? রশিদ? না লতিফ?

    লতিফ? লতিফ কেন?

    লোকটা উত্তর না দিয়ে ইছামতীর দিকে এগোতে থাকে ক্রমশ। সেও পেছন পেছন ছোটে, নিজের অজান্তেই। নদীর জলে নেমে যায় লোকটা, মাধোও, এক ঘন ঘোরের মধ্যে!

    লোকটা বুক জলে। মাধোও হাঁটুজল ছাড়িয়েছে। লোকটা আস্তে আস্তে ডুবে গেল রূপমতীর জলে। আর মাধো…

    পেছন থেকে আচমকা কেউ একজন হ্যাঁচকা টান দেয়, আর অমনি মুখ থুবড়ে পাড়ের কাদায় এসে পড়ে মাধো। মাটিতে মুখ গুঁজে গোঙাতে থাকে, অ অ অ অ অ ও ও ও ও…। লালা পড়ে গাল বেয়ে।

    সাত

    সকালে পুলিশ আর বনদপ্তরের লোকজন ঘোরাফেরা করছে বাঁশবনে। চারিদিকে খোঁজ খোঁজ।

    মাধোর জ্ঞান ফেরে। দিনু বন্দুক হাতে পাশে বসে। বাঘের তল্লাশি চলছে। বাবার বন্দুক হাতে নিয়ে দিনু রাতে বেরিয়েছিল, তাই রক্ষে। রক্ষে বাঘের মুখ থেকেও।

    নীলকুঠি ঘিরে ফেলা হয়েছে। কিন্তু কোথায় বাঘ?

    কোথাও নেই।

    নেই নেই নেই!

    আছে কেবল একরাশ আতঙ্ক, হুনকাবড়া আর বাঘের ভ্যাবসা গন্ধ!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিয়ের রাত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article ২৫টি শ্রেষ্ঠ কিশোর গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }