Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভূতগুলো সব ভয় দেখায় – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প976 Mins Read0
    ⤶ ⤷

    নিশীথ দাসের ভেলকি – বাণীব্রত চক্রবর্তী

    রজনীবাবুর কাছে কেউ দেখা করতে এলে সকালের দিকে আসেন। এমনকী কিংকরবাবুও। হয়তো দু—একবার তিনি বিকালের দিকে এসেছেন। কিন্তু রাত এগারোটার সময় কে এল!

    হরি গেটে তালা দিয়ে এসেছে। এখন খেতে বসবে। রজনীবাবুর খাওয়া হয়ে গেছে। নিজের ঘরের জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট টানছেন। হঠাৎ ডোরবেল বেজে উঠল। রজনীবাবু অবাক। এমন অসময়ে আবার কে এল!

    সিগারেট শেষ করে লেখার টেবিলের সামনে চেয়ার টেনে বসতে হবে। কিংকর বর্মন একদিন দু—দিন অন্তর ফোন করেন। রজনীবাবুর খোঁজখবর নেন। দু—হপ্তা আগে এক রবিবারের সকালে এসেও ছিলেন। আসল ব্যাপার হল আর পাঁচ মাস বাদে পুজো। পুজোয় অমানিশা পত্রিকায় রজনীবাবুর গল্প চাই।

    কোনো অলৌকিক অভিজ্ঞতা না হলে রজনীবাবু গল্প লিখতে পারেন না। তিনি ভূতের গল্প ছাড়া অন্য কোনো গল্প লেখেন না। ‘অমানিশা’য় কেবল ভূতের গল্প ছাপা হয়। সম্পাদক কিংকরবাবু আভাসে—ইঙ্গিতে জানার চেষ্টা করছেন রজনীবাবুর এর মধ্যে তেমন কোনো অভিজ্ঞতা হল কি না। বিগত দু—দিন কিংকরবাবু ফোন করেননি।

    আবার ডোরবেল বেজে উঠল। হরি আজকাল কানে কম শোনে। হয়তো এখন খেতে বসেছে। রজনীবাবু নিজেই চললেন সদর দরজা খুলতে।

    রান্নাঘরের সামনে বসে হরি খাচ্ছে। পেছন ফিরে বসেছে বলে রজনীবাবুকে দেখতে পেল না। গোরুর নাকের মতো রবারের চটি রজনীবাবুর পায়ে। চলাফেরার সময় মৃদু ফটফট শব্দ হয়। সে—শব্দ হরির কানে গেল না।

    রজনীবাবু সিঁড়ির আলো জ্বাললেন। সিঁড়ি দিয়ে নেমে সদর দরজা। দরজায় খিল লাগানো। তারপর কোলাপসিবল গেট। গেটে তালা লাগানো।

    সিঁড়ির শেষ ধাপে এসে মনে পড়ল গেটের তালার চাবিটা আনতে ভুলে গেছেন। এখান থেকে হাঁক পেড়ে হরিকে ডাকলে সে শুনতে পাবে না।

    চাবি থাক। আগে দরজা খুলে দেখা যাক আগন্তুকটি কে! সদর দরজার খিল খুলে চমকে উঠলেন, ‘একী! কিংকরবাবু আপনি! এত রাতে!’ কিংকরবাবু রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, ‘তালাটা খুলুন। আপনার সঙ্গে বিশেষ কথা আছে।’

    রজনীবাবুর মাথাটা হঠাৎ গরম হয়ে উঠল, ‘না, না। এখন কোনো কথাটথা হবে না। আপনি বরং কাল সকালের দিকে আসবেন।

    সদর দরজায় খিল দিয়ে রজনীবাবু ভাবলেন কাজটা তিনি ঠিক করেননি। পঞ্চাশ বছরের পুরোনো বন্ধুর মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলেন। অথচ দরজাটা খোলার ইচ্ছেও নেই। রজনীবাবু হঠাৎ এইরকম রেগে যান। তার ওপর তিনি অত্যন্ত জেদি।

    সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনলেন ল্যান্ড ফোনটা বাজছে। বার দুই বাজার পর হরির গলা শুনতে পেলেন। সে হ্যালো হ্যালো করছে।

    হরির হাতে ফোনের রিসিভার। রজনীবাবুকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে সে অবাক হয়েছে।

    রজনীবাবু জিজ্ঞেস করলেন, ‘কে ফোন করছে।’ হরি বলল, ‘আজ্ঞে কিংকরবাবু।’ রজনীবাবুর মোবাইল ফোন বন্ধ আছে। তার মানে কিংকরবাবু এখনও চলে যাননি। রাস্তায় দাঁড়িয়ে তাঁর মোবাইল থেকে ফোন করছেন। মাথাটা আবার গরম হয়ে উঠছে। রিসিভারটা নিয়ে বললেন, ‘এখনও আপনি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন!’ ওদিকে কিংকরবাবু যেন আকাশ থেকে পড়লেন, ‘আমি কেন এত রাতে আপনার বাড়ির সামনে যাব। বরং এত রাতে আপনিই তো আমার বাড়িতে এসে ডোরবেল পুশ করেছিলেন।’ হাতে ফোনের রিসিভার ধরিয়ে হরি চলে গেছে। রজনীবাবু অবাক। অদ্ভুত গোলমেলে ব্যাপার তো।

    রজনীবাবু বললেন, ‘আমি যে স্পষ্ট আপনাকে দেখলাম। ডোরবেল শুনে নীচে নেমে গিয়েছিলাম। সদর দরজা খুলে দেখি আপনি। বললেন, কোলাপসিবল গেটের তালাটা খুলুন। আপনার সঙ্গে বিশেষ কথা আছে। কিন্তু গেট খুলিনি। কাল সকালে আপনাকে আসতে বলে ওপরে উঠে আপনার ফোন রিসিভ করছি।’ সঙ্গে সঙ্গে কিংকরবাবু বললেন, ‘আমিও যে আপনাকে স্পষ্ট দেখেছি। দরজা খুলে দেখলাম, আপনি দাঁড়িয়ে আছেন। আপনারে ঠোঁটে মুচকি হাসি। বললাম, ভিতরে আসুন। কোনো উত্তর দিলেন না। অদূরে একটা ফাঁকা ট্যাক্সি দাঁড়িয়েছিল। আপনি সেই ট্যাক্সিটার দিকে এগিয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কী! আপনি চলে যাচ্ছেন কেন! উত্তর দিলেন না। ওই ট্যাক্সিটায় উঠে হু…স করে চলে গেলেন। তারপর আধঘণ্টা অপেক্ষা করে আপনাকে ফোন করছি।’

    দুই

    মাথার চুলগুলি যেন পুড়ে ঝলসে গেছে। মুখে বসন্তের দাগ। গায়ে শতচ্ছিন্ন কালো কোট। এখন শীতকাল নয়। তবুও। পরনে ময়লা পাজামা। বয়স বোঝা মুশকিল। ষাট হতে পারে আবার সত্তরও হতে পারে। সদর দরজা খোলা পেয়ে লোকটা রজনীবাবুর ঘরের ভেতর ঢুকে পড়েছে। তিনি লোকটাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ঘরে ঢুকেই লোকটা এমন একটা ভেলকি দেখিয়ে দিল যাতে রজনীবাবু অবাক হয়ে গেলেন। হরি নেই। সদর খোলা রেখে বাজারে গেছে।

    লোকটা কোটের পকেট থেকে একজোড়া সাদা ইঁদুর মেঝেতে ছেড়ে দিয়ে হাতে তালি দিল। কোথায় ইঁদুর! এ তো দেখা যাচ্ছে একজোড়া সাদা পায়রা। পায়রা দুটো ডানা ঝটপট করে জানলা দিয়ে বাইরে আকাশের দিকে উড়ে গেল। লোকটা হা হা করে হাসতে লাগল। লোকটার তিনটে দাঁত কুচকুচে কালো। পায়ে কোনো জুতো নেই। রজনীবাবু চেয়ারে বসে চা খাচ্ছিলেন। টেবিলের ওপর সিগারেটের প্যাকেট। দেশলাই। চায়ের কাপ নামিয়ে রাখলেন। স্তম্ভিত অবস্থায় জিজ্ঞেস করলেন, ‘কে আপনি!’ লোকটা হাসতে হাসতে বলল, ‘ধরে নিন মানে! আপনার আর কোনো নাম আছে নাকি!’ লোকটা বলল, ‘আমার নাম নিশীথ দাস। দক্ষিণ চব্বিশ পরগনায় অমাগ্রামে থাকি। ভেলকিবাজি দেখাই।’ ডানা ঝটপট করতে করতে পায়রা দুটো আবার ফিরে এল। এখনও বিকেলের আলো আছে। তবে খুব ফিকে। পায়রা দুটো একজোড়া সাদা ইঁদুর হয়ে গেল। নিশীথ দাস ইঁদুর দুটোকে কোটের পকেটে পুরল।

    রজনীবাবু জিজ্ঞেস করলেন, ‘এখানে কীজন্যে এসেছেন!’

    নিশীথ দাস বলল, ‘আপনাকে আমার ভেলকি দেখাতে।’ রজনীবাবু বললেন, ‘ভালো ভেলকি জানেন দেখছি। একশো টাকা দিচ্ছি।’ নিশীথ দাস খি খি করে হাসল, ‘দুশো দিন। অনেক দূর থেকে আসছি। বড়ো গরিব আমি। সংসারও বড়ো।’

    রজনীবাবু চেয়ার থেকে উঠে ওঘরে টাকা আনতে গেলেন। এসে দেখেন লোকটা নেই। তাঁর চেয়ারে কিংকরবাবু বসে আছেন।

    রজনীবাবু চেয়েছিলেন আজ সকালেই যেন কিংকরবাবু তাঁর সঙ্গে দেখা করেন। কাল রাতে যা ঘটে গেল তা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। কিংকরবাবু বলেছিলেন, ‘সকালে হবে না। আমার ভায়রাভাই মুরারিমোহনের একটা অপারেশন আছে। সন্ধেবেলায় আসব।’

    রজনীবাবু জিজ্ঞেস করলেন, ‘সরাসরি নার্সিং হোম থেকে আসছেন বুঝি।’ কিংকরবাবু বললেন, ‘গিন্নিকে বাড়িতে পৌঁছে দিয়ে এক কাপ চা খেয়ে আসছি। দাঁড়ান, একবার বাথরুম থেকে ঘুরে আসছি।’ কিংকরবাবু বাথরুমে গেলেন।

    চেয়ার দুটো। একটাতে রজনীবাবু বসলেন। নিশীথ দাস হঠাৎ চলে গেল কেন! হরি এখনও ফেরেনি। সময়মতো কিংকরবাবু ঠিক এসেছেন। রজনীবাবু একটা সিগারেট ধরালেন। সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। এতক্ষণে হরি ফিরল।

    হরি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ‘পরোটা খাবেন তো!’ রজনীবাবু বললেন, ‘হ্যাঁ। আগে দু—কাপ চা কর।’ হরি অবাক, ‘দু—কাপ কেন!’ রজনীবাবু বললেন, ‘কিংকরবাবু এসেছেন। উনি বাথরুমে গেছেন।’ হরি বাজারের থলি নিয়ে রান্নাঘরের দিকে গেল। লোকটা এইরকমভাবে কেন বলল, ধরে নিন আমার নাম নিশীথ দাস। অদ্ভুত লোক। ভেলকি দেখাল। অথচ টাকা না নিয়ে চলে গেল।

    হরি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বলল, ‘কোথায় কিংকরবাবু। কলঘরে তো কেউ নেই। দরজা হাট করে খোলা।’ রজনীবাবু চমকে উঠলেন, ‘সে কী!’

    সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। পরিচিত পায়ের শব্দ। কখন কিংকরবাবু বাথরুম থেকে বেরিয়ে একবারে রাস্তায় চলে গিয়েছিলেন! রজনীবাবু খেয়াল করেননি। কিংকরবাবুর তো উচিত ছিল তাঁকে একবার বলে যাওয়া। কিংকরবাবুর পায়ের শব্দ শুনে হরি চা করতে গেছে।

    কিংকরবাবুকে রজনীবাবু ধমক দিয়ে বলতে চাইলেন, ‘আপনি কীরকম লোক মশাই।’ বলতে পারলেন না। কেননা কিংকরবাবুই ধমক দিয়ে তাঁকে বলছেন, ‘আপনি কীরকম লোক মশাই!’

    রজনীবাবু হাঁ করে কিংকরবাবুর দিকে তাকিয়ে আছেন। কিংকরবাবু বললেন, ‘আপনাকে কতবার ডাকলাম। আপনি যেন শুনতেই পেলেন না। আশপাশের লোকেরা আমাকে নির্ঘাত পাগল ভাবল। কেননা আপনাকে ডাকতে ডাকতে এই বুড়ো বয়সে আপনার পেছনে খানিকটা ছুটতেও হয়েছিল।’

    রজনীবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘আমাকে! কোথায়! কখন!’ কিংকরবাবু চেয়ারে বসলেন, ‘হ্যাঁ, আপনাকে। রাসবিহারীর মোড়ে। মিনিট কুড়ি আগে।’ রজনীবাবু বুঝলেন গোলমেলে ব্যাপারটা আবার শুরু হয়েছে।

    হরি চা এনে টেবিলে রাখতে রাখতে কিংকরবাবুকে জিজ্ঞেস করল, ‘একটু আগে আপনি বাবুর কাছে এসেছিলেন। তারপর কলঘরে যাচ্ছি বলে কোথায় চলে গিয়েছিলেন!’ কিংকরবাবু অবাক হয়ে বললেন, ‘আমি এসেছিলাম! আমি তো এই এলাম।’ হরি বলল, ‘আপনারা চা খান। পরোটা ভেজে আনছি। আলুর দমও।’

    কিংকরবাবু রজনীবাবুর দিকে তাকালেন, ‘হরি এসব কী বলছে।’ রজনীবাবু সিগারেট ধরালেন। দুজনে চায়ে চুকুম দিলেন। রজনীবাবু বললেন, ‘বড়ো গোলমেলে ব্যাপার। কিছুক্ষণ আগে সত্যিই আপনি এসেছিলেন। বললেন, নার্সিং হোম থেকে গিন্নিকে বাড়িতে পৌঁছে দিয়ে এককাপ চা খেয়ে আসছেন।’ কিংকরবাবু বললেন, ‘আশ্চর্য! একথা অক্ষরে অক্ষরে সত্যি। তারপর!’ রজনীবাবু বললেন, ‘তারপর বাথরুম গেলেন। তারপর আর কিছু নেই। সবটাই ভেলকি। আজ বুঝি গাড়ি নিয়ে আসেননি!’ কিংকরবাবু বললেন, ‘না। হীরালালের ক—দিন খুব ধকল চলছে। গিন্নিকে বাড়িতে পৌঁছে দিয়ে ওকে ছুটি দিলাম। কিংকরবাবুর ড্রাইভারের নাম হীরালাল।

    রজনীবাবু বললেন, ‘এবার বলুন। আপনি কী দেখলেন।’

    কিংকরবাবু বললেন, ‘বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। রাসবিহারীর মোড়ে সিগন্যালে আটকে পড়লাম। হঠাৎ আপনাকে দেখতে পেলাম। তক্ষুনি ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নেমে পড়লাম। আপনি বেশ কয়েক হাত দূরে। খুব তাড়াতাড়ি হাঁটছিলেন। এই বয়সে আপনি এত তাড়াতাড়ি কীভাবে হাঁটছিলেন জানি না। আপনাকে ডাকছিলাম। আপনি শুনতেই পেলেন না। তারপর ছুটতে ছুটতে ডাকলাম। এই বয়সে কীভাবে ছুটলাম তাও জানি না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল। রাস্তার লোকেরা অবাক হয়ে আমাকে দেখছিল। হঠাৎ আপনি ম্যাজিকের মতো ভ্যানিস হয়ে গেলেন।’

    রজনীবাবু বললেন, ‘হ্যাঁ। ঠিক নিশীথ দাসের মতো।’ কিংকরবাবু অবাক, ‘তার মানে!’ রজনীবাবু বললেন, ‘তার মানে জানি না। আপনি যখন আমাকে অনুসরণ করছিলেন তখন আমি বাড়িতে। আজ সারাদিন বাড়িতে। একপা—ও বাড়ি থেকে বেরোইনি।’ হরি পরোটা আর আলুর দম নিয়ে এল।

    খেতে খেতে কিংকর বর্মন জিজ্ঞেস করলেন, ‘নিশীথ দাসটি কে!’ রজনীবাবু বললেন, ‘ভেলকি, বড় গোলমেলে ব্যাপার’। আর কিছু বললেন না। কিংকর বর্মন খানিকক্ষণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। যখন বুঝলেন এ ব্যাপার রজনীবাবু আর একটিও কথা বলবেন না তখন আবার পরোটা আলুরদম খেতে লাগলেন।

    তিন

    ইসমাইলের কথা মনে পড়ল। ইসমাইল রজনীবাবুর গল্পের অন্ধভক্ত। বয়স তিপান্ন। পরিভ্রমণ মানে একটা ভ্রমণ—বিষয়ক পত্রিকা বার করে। অচেনা—অজানা জায়গার হদিশ সে দিতে পারে। দরকার অদরকারে তিনি ইসমাইলকে ফোন করেছেন। আগে মাঝে মাঝে সে রজনীবাবুর বাড়িতে আসত। ইদানীং খুব ব্যস্ত হয়ে পড়েছে।

    ফোনে রজনীবাবু জিজ্ঞেস করলেন, ‘অমাগ্রাম বলে কোনো গ্রাম আছে নাকি!’ ইসমাইল তো রজনীবাবুর ফোন পেয়ে অভিভূত। বলল, ‘হ্যাঁ আছে। দক্ষিণ চব্বিশ পরগনায়। খুব অবহেলিত গ্রাম। কেন বলুন তো!’ রজনীবাবু বললেন, ‘কীভাবে কোন ট্রেনে ওখানে যেতে হয় আমাকে বলবে। ওখানে রাত কাটানোর কোনো ব্যবস্থা আছে!’ ইসমাইল বলল, ‘দশ মিনিট সময় দিন। সব বলছি।’

    মিনিট দশেক বাদে ইসমাইলের ফোন এল, ‘শেয়ালদা থেকে দুপুর দুটোয় লালপুকুর যাওয়ার একটা ট্রেন আছে। ওই ট্রেনে যেতে হবে। ঘণ্টা দেড়েকের জার্নি। লালপুকুরে নেমে গোরুর গাড়িতে চেপে আরও একঘণ্টা। অমাগ্রামে রাত কাটাবার মতো কোনো হোটেল বা ধর্মশালা নেই। একটা শিবমন্দির আছে। সেখানে থাকার ব্যবস্থা করে দিতে পারি। কবে যাবেন বলুন?’ রজনীবাবু বললেন, ‘কাল তোমাকে জানাব।’

    পরের দিন সকালে রজনীবাবু কিংকর বর্মনকে ফোন করলেন, ‘কাল বেলা বারোটায় আমার বাড়িতে আসবেন। এখানে খাওয়াদাওয়া করবেন। তারপর আমরা দুপুর দুটোয় শেয়ালদা থেকে লালপুকুরের ট্রেন ধরব।’ কিংকরবাবু বললেন, ‘কাল আমার ছাপাখানা খোলা। কী করে লালপুকুর যাব! আর লালপুকুর হঠাৎ কেন যাব!’

    রজনীবাবু বললেন, ‘তেমন অসুবিধে থাকলে আসবেন না। কাল এলে হয়তো ‘অমানিশা’র পুজো সংখ্যার গল্পটা এই হপ্তার মধ্যে পেয়ে যেতেন। তাহলে থাক। এ বছর আমার গল্প ছাড়া পত্রিকা বেরোক।’ কথা শেষ করে রজনীবাবু ফোন রেখে দিলেন।

    সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোনটা আবার বেজে উঠল। রজনীবাবু ফোন ধরলেন। কিংকরবাবু বললেন, ‘কাল আমি আপনার বাড়িতে আসছি।’ রজনীবাবু বললেন, ‘বেশ। বেলা বারোটার মধ্যে চলে আসছেন।’ তারপর রিসিভার নামিয়ে রাখলেন।

    এবার ইসমাইলকে ফোন করলেন। ইসমাইল ফোন ধরল, ‘বলুন রজনীবাবু।’ রজনীবাবু বললেন, ‘কাল আমরা অমাগ্রামে যাব। তুমি শিবমন্দিরে দু—জনের মতো থাকার বন্দোবস্ত কোরো।’ ইসমাইল বলল, ‘এক্ষুনি মাধব ভট্টাচার্যকে বলে দিচ্ছি, অমাগ্রামের শিবমন্দিরে এসে আপনি মাধববাবুর সঙ্গে দেখা করবেন।’

    বেলা সাড়ে এগারোটার সময় হন্তদন্ত হয়ে কিংকর বর্মন এলেন। রজনীবাবু সবে চায়ের কাপে একটা চুকুম দিয়েছেন। ধপ করে তাঁর সামনের চেয়ারে বসে বললেন, ‘হরি আমাকে এককাপ চা দাও।’ রজনীবাবু মুচকি মুচকি হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, ‘আপনি আসল কিংকর বর্মন তো!’ কিংকরবাবুর ঠোঁটে মুচকি হাসি, ‘আমি তো আসল, আপনি!’ এবার রজনীবাবু হো হো করে হেসে উঠলেন, ‘তা বটে। যেসব গোলমেলে ব্যাপার চলছে। লালপুকুরে তো কাল যাব। আজও কি ছাপাখানা না গিয়ে এখানে আড্ডা দেবেন!’ হরি চা দিয়ে গেল। কিংকর বর্মন বললেন, ‘না। আজ ছাপাখানায় যেতে হবে। লালপুকুর নিয়ে খুব কৌতূহল হচ্ছে। তাই জানতে এলাম।’

    রজনীবাবু বললেন, ‘সব ভেলকি। নিশীথ দাসের মতো।’ একটু থেমে বললেন, ‘নিশীথ দাস নামটা নিয়ে সারাদিন ভাবুন। ভেবে কূল না পেলে সাত্যকি দত্তের সাহায্য নিন। কাল এখানে এসে বলবেন ওই নাম ও পদবি থেকে কী পাচ্ছেন।’

    চা খেয়ে কিংকর বর্মন চিন্তিত মুখে বিদায় নিলেন।

    চার

    বেলা সাড়ে এগারোটায় কিংকরবাবু এলেন। চিন্তামগ্ন মুখ। রজনীবাবু বললেন, ‘একঘণ্টা পরে ভাত খাব। এখন চা খাওয়া যেতে পারে। শেয়ালদা থেকে দুটোয় লালপুকুর লোকাল ছাড়বে। ইসমাইলকে মনে আছে!’ কিংকরবাবু বললেন, ‘মনে থাকবে না কেন। কতবার এই বাড়িতে এসেছে। আপনার লেখার ভক্ত।’ হরি চা দিয়ে গেল।

    রজনীবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, ‘অমাগ্রামের হদিশ তো ইসমাইল আমাকে দিল। ‘পরিভ্রমণ’ কাগজের সম্পাদক। তাই ওকে সব জায়গার খুঁটিনাটি খোঁজখবর রাখতে হয়। ইসমাইম শুধু খোঁজ দিয়ে ক্ষান্ত নয়। গাড়ি নিয়ে আসবে। আমাদের স্টেশনে পৌঁছে দেবে। বুঝলেন!’

    চায়ে চুমুক দিয়ে চিন্তাক্লিষ্ট মুখে কিংকর বর্মন বললেন, ‘আপনি কী বলতে চাইছেন আমি একটুও বুঝতে পারছি না।’ রজনীবাবু বললেন, ‘আস্তে আস্তে আপনাকে বুঝিয়ে দেব। তা ওই নিশীথ দাসের মর্মোদ্ধার করতে পারলেন!’ কিংকরবাবু বললেন, ‘না।’ রজনীবাবু বললেন, ‘বলেছিলাম তো দরকার হলে গোয়েন্দা সাত্যকি দত্তের সাহায্য নিতে পারেন। নেননি।’ গম্ভীর মুখে কিংকর বর্মন বললেন, ‘তিনিও হেঁয়ালি করে উত্তর দিলেন। বললেন, দুই বন্ধু।’

    রজনীবাবু হো হো করে হেসে উঠলেন, ‘সাত্যকি দত্তের তো প্রখর বুদ্ধি। একবার শুনেই ধরে ফেলেছেন তো!’ কিংকরবাবু ফ্যাল ফ্যাল করে রজনীবাবুর দিকে তাকিয়ে রইলেন।

    গোরুর গাড়ি যখন শিবমন্দিরের সামনে পৌঁছল তখন ঘড়িতে বিকাল পৌনে পাঁচটা। ইসমাইলের হিসাবে আরও পনেরো মিনিট আগে পৌঁছনো যেত।

    গাড়ি থেকে দুজনে নামলেন। কিংকরবাবু ভাড়া মিটিয়ে দিলেন। গোরুর গাড়িটা চলে গেল। গাড়ির শব্দ পেয়ে মন্দির থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে নমস্কার করে বললেন, ‘আমার নাম মাধব ভট্টাচার্য।’ রজনীবাবু নিজেদের পরিচয় দিলেন।

    মাধববাবু ওঁদের নিয়ে মন্দিরের ভেতরে ঢুকলেন। খুব প্রাচীন মন্দির। কিংকরবাবুর ভক্তি খুব। দু—মিনিট ধরে প্রণাম করলেন। রজনীবাবু মন্দিরটা কত প্রাচীন এই নিয়ে মাধব ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করছিলেন। উনি বললেন, ‘কত প্রাচীন জানি না। কলকাতার মল্লিকদের প্রতিষ্ঠিত এই মন্দির। তাঁরাই আমাকে এখানে পাঠিয়েছেন। বছর পাঁচেক হল এখানে আছি। অকৃতদার মানুষ। তাই কোনো পিছুটান নেই।’

    মন্দিরের উঠোনের ওপাশে চারটে ঘর। তার মধ্যে একটা ঘরে রজনীবাবুদের থাকার ব্যবস্থা হয়েছে।

    সেই ঘরে বসে চা খেতে খেতে রজনীবাবু বললেন, ‘কাল ভোর ছ—টা কুড়ির ট্রেনে আমরা কলকাতায় ফিরে যাব।’ মাধববাবু বললেন, ‘গাড়ির ব্যবস্থা করে রেখেছি। রঘু আপনাদের স্টেশনে পৌঁছে দেবে।’

    রজনীবাবু বললেন, ‘এখনও দিনের আলো আছে। আমরা বরং গ্রামটা একটু ঘুরে দেখে আসি।’ মাধববাবু বললেন, ‘এখানে দেখার কিছুই নেই। বড়ো গরিব এখানকার মানুষ।’ রজনীবাবু বললেন, ‘এই গ্রামে নিশীথ দাস বলে কেউ থাকেন! ম্যাজিক দেখান!’ মাধববাবু মাথা নাড়লেন, ‘না তো! তবে ব্রহ্মতোষ ঠাকুরকে জিজ্ঞেস করতে পারেন। এই মন্দিরের প্রাচীন পূজারি। তাঁর বয়স একশো এক। দক্ষিণের ঘরটিতে থাকেন। এখনও প্রখর স্মরণশক্তি। চলুন তাঁর কাছে আপনাদের নিয়ে যাই।’

    নিশীথ দাসের নাম শুনে ব্রহ্মতোষ বললেন, ‘না। ওই নামে কোনো জাদুকরকে চিনি না। নামটা নিশি দাঁ নয় তো। তাঁর আবার তিনটে কালো দাঁত ছিল। ভোজবাজির খেলা দেখাতেন।’ রজনীবাবু বললেন, ‘আপনি ঠিক বলেছেন। হয়তো আমিই নামটা ভুল বলছি। কীরকম খেলা দেখান!’ ব্রহ্মতোষ বিরক্ত হলেন, ‘বললাম তো খেলা দেখাতেন। কুড়ি বছর বয়সে এই মন্দিরে পুরোহিত হয়ে আসি। তখন অমাগ্রামে নিশি দাঁকে সবাই ভক্তিশ্রদ্ধা করত। জাদুকরের চেয়ে তাঁর একটা আরও বড়ো পরিচয় ছিল। তিনি ছিলেন পরোপকারী। তিনি মারা গেছেন সত্তর—পঁচাত্তর বছর আগে।’ রজনীবাবু জিজ্ঞেস করলেন, ‘এই গ্রামে তাঁর বংশধররা কেউ নেই?’ উনি মাথা নাড়লেন, ‘না, কেউ নেই।’

    রাত্তিরে মন্দিরের ভোগ খেয়ে রজনীবাবু ও কিংকরবাবু নির্দিষ্ট ঘরে বিছানায় পাশাপাশি শুয়েছেন। মাধববাবু বলেছেন ভোরে ডেকে দেবেন।

    লালপুকুরে আসার সময় নিশীথ দাসের ভেলকির ব্যাপারটা রজনীবাবু কিংকরবাবুকে বলেছিলেন। সেই সাদা ইঁদুর ও সাদা পায়রার গল্প।

    রজনীবাবু বিছানা থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে বললেন, ‘ঘুম আসছে না।’ কিংকরবাবুও উঠলেন, ‘আমারও একই অবস্থা। দিন, আজ একটা সিগারেট খাই।’ কিংকরবাবু বহুকাল আগে চেনস্মোকার ছিলেন। ইদানীং শখ হলে ন—মাসে ছ—মাসে একটা দুটো খান।

    সিগারেটে টান দিয়ে কিংকরবাবু বললেন, ‘এই নিয়ে কী গল্প লিখবেন! নিশীথ দাস আপনাকে ভেলকি দেখিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। অমাগ্রামে এসে শুনলাম তাঁর নাম নিশি দাঁ। সত্তর—পঁচাত্তর বছর আগে উনি মারা গিয়েছেন।’ রজনীবাবু বললেন, ‘মানুষটি সত্যি ভারি পরোপকারী ছিলেন। নিশীথ দাস একবার আপনার চেহারা নিয়েছেন আর একবার আমার। আমার গল্পহীন কলমে উনি এনে দিয়েছেন গল্প।’

    কিংকরবাবু অবাক, ‘নিশি দাঁ কেন নিশীত দাস হলেন!’ রজনীবাবু মুচকি মুচকি হাসছেন। ‘এখনও বুঝতে পারেননি। সাত্যকি দত্ত কিন্তু ঠিক ধরে ফেলেছেন। নিশীথ মানে রজনী আর দাসের অর্থ কিংকর। আমরা দুই বন্ধু।’

    কিংকর বর্মনের হাতে সিগারেট পুড়ছে। উনি হাঁ করে রজনীবাবুর দিকে তাকিয়ে আছেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিয়ের রাত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article ২৫টি শ্রেষ্ঠ কিশোর গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }