Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভূতগুলো সব ভয় দেখায় – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প976 Mins Read0
    ⤶ ⤷

    বিদিশার প্রেমিক – সুস্মেলী দত্ত

    এক—আধটা সরলরেখায় বুটি বুটি বিন্দু… ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর তারপর আরও ক্ষুদ্র… এর ভেতরে ছোট্ট একটা গহ্বর, তার ভেতরে আর একটা… আর একটা… বিদিশা এখানেই যেন তলিয়ে যেতে থাকে… তলিয়ে যায়… তলিয়ে যায় ক্রমশ… তারপর ছোট্ট পরমাণু কণার মতো ওর দ্রবীভূত এই শরীরটা আছাড়িপিছাড়ি করতে করতে কখন যে শান্ত স্থির, নিস্পন্দ— আধবোজা চোখ দুটো ঘুমে জড়িয়ে আসে ওর।

    আচ্ছা, মরণঘুম নয় কেন? ও নিজে নয় যেন, ওর ভেতর থেকে আর একটা বিদিশা নামের প্রচ্ছায়া ক্রমাগত এই প্রশ্নই তুলে জ্বালাতন করে যাচ্ছে দিনরাত্তির…

    দু—চার সপ্তাহ হল বিদিশার এই চরম অস্থিরতা, ছটফটানি লক্ষণীয়। ফ্যামিলি ফিজিশিয়ান ডা. নন্দী দিন দুয়েক আগেই ওই ব্যাপারে বারবার সাবধান করেছিলেন বিদিশার স্বামী সৌগতকে। ঘুমের ভান করে বিদিশা শুয়েছিল ওর বেডরুমে আর ভালোমানুষের মতো সব শুনছিল… স—ব। ডাক্তার নন্দীর সঙ্গে সৌগতর কথোপকথনের ইতিবৃত্ত তো সেদিন রেকর্ড হয়ে গেছে ওর মস্তিষ্কের কোষে কোষে।

    হিস্টিরিয়া নামক একটা মানসিক অসুস্থতা ছিল বিদিশার মায়ের, ওর দিদিমারও নাকি… এই হিসেবে রোগটা ওর জন্মগত। ইদানীং আবার সিজোফ্রেনিয়ারও কীসব ভয়ানক লক্ষণ ওর মধ্যে ফুটে উঠতে দেখা যাচ্ছে। যেমন ইতিমধ্যেই বিদিশার কথামতো, ও নাকি ওর মৃত বাবা—মাকে স্বচক্ষে দেখতে পাচ্ছে প্রায়শই, এমনকী সময়ও কাটাচ্ছে, কথাবার্তাও বলছে বিস্তর। ডাক্তারি ভাষায় যাকে বলে হ্যালুসিনেশন।

    সৌগত তো এসব শুনে ভীষণ রকম টেনসড… কিন্তু বিদিশা মনে মনে হেসেছে আর বলেছে, হুঁ হুঁ বাবা, তোমরা আমাকে যতই পাগল বলো আর যাই বলো, আমি কিন্তু যা,তাই থাকব সারা জীবন! হতে পারি আমি অন্যদের থেকে সামান্য আলাদা… কিন্তু সকলকেই যে পৃথিবীতে একরকম হতে হবে, কে এমন মাথার দিব্যি দিয়েছে? এই তো সেদিন ‘তিনি’ মানে বিদিশার নতুন প্রেমিকটির সঙ্গে এসব নিয়েই আলোচনা চলছিল।

    খুব বেশিদিনের আলাপ নয়, তাই বিদিশা এখনও ‘আপনি থেকে তুমি’—তে নামতে পারেনি। চিলেকোঠার ওই ঘরটার মধ্যে বেশ অনেকটা সময় কীভাবে যেন কেটে যায় ওদের… গল্পসল্প, আলাপ—আলোচনা, আড্ডা, আদর আহ্লাদ সব কিছুই, তবুও যেন সম্পর্কটা এখনও অবধি ‘আপনি’—তেই আটকে আছে। মনে মনে আজকাল একটা গর্বও অনুভব করে বিদিশা। সাধারণ মানুষের সঙ্গে নয়, ওর প্রেম রীতিমতো মানুষের ঊর্ধ্বে ওঠা প্রেতাত্মার সঙ্গে… এটাই বা কম কথা কী।

    বিদিশার মনে পড়ে, ও যখন বেশ ছোট্টটি, বোধহয় বছর সাতেক কী আটেকের, সে সময়ই হঠাৎ ওর মা—কে নাকি ব্রহ্মদত্যি ধরল। এর আগে দু—তিনবার ব্রহ্মদত্যি নামক বস্তুটার কথা ভূতের গল্পের বইয়ে পড়েছে বটে কিন্তু লোকটা যে আসলে কে, তা জানতে পারল মা—কে ভূতে ধরার পরেই। রাঙা পিসির মুখে শুনেছে, যেসব ব্রাহ্মণ পইতে হবার পর অকালে মারা যায়, তারা নাকি ব্রহ্মদত্যি হয়ে যায়। যেহেতু এদের জাগতিক আশা—আকাঙ্ক্ষা পূরণ হয় না, এরা নাকি তক্কে তক্কে থাকে কোনো সুন্দরী বিবাহিতা নারীর সঙ্গে সহবাস করার সুযোগের অপেক্ষায়। স্বামী—স্ত্রীর মতো বেশ কিছুদিন সহবাস করতে পারলেই নাকি কেল্লা ফতে। ওদের আত্মার চির মুক্তিলাভ ঘটবে। তবে ‘কয়েক দিন’—টা কয়েক বছরও হতে পারে, আবার কয়েক যুগ হলেও আশ্চর্য হবার কিছু নেই। বিদিশার মা নাকি ব্রাহ্মণ ভূতের কবলে ছিল প্রায় চোদ্দো বছর। এই চোদ্দো বছর বিদিশা মায়ের কাছে ঘেঁষতে পর্যন্ত পারেনি। প্রথম প্রথম ভীষণ অভিমান হত মায়ের ওপর কিন্তু তারপর সবই গা—সওয়া হয়ে গেছে। বোধহয় যৌথ পরিবারে ঠাকুরমা, পিসি, কাকি, ফুলজেঠি…এরকম অনেকের সঙ্গে ওকে মায়ের অভাব বুঝতে দেয়নি। এইভাবে আট বছরের সেই ছোট্ট খুকিটি যে কখন বাইশ বছরের যুবতীতে পরিণত হল, তা কেউ—ই জানে না। এমনকী বিদিশা নিজেও এখনও ভেবে উঠতে পারে না ওর শৈশব, কৈশোর আর ভরা যৌবনের সন্ধিক্ষণটা কীভাবে কেটেছিল। তারপর হঠাৎ মায়ের আত্মহত্যা, বাবার অ্যাকসিডেন্ট… এরকম ঘটনাই পরপর ঘটেছে ওর জীবনে।

    সবে তখন ও পাস গ্র্যাজুয়েশনের গন্ডি পার হয়েছে, সামনে অনার্স—এর প্রস্তুতি। পরপর দুটো ঘটনায় পড়াশোনা দূরে থাক, মন রীতিমতো বিধ্বস্ত। সেই সময়ই বাড়ির শুভানুধ্যায়ীদের অস্বাভাবিক তৎপরতায় বিনা নোটিসে মাত্র দিন দশেকের কথায় ওকে গছিয়ে দেওয়া হল সৌগত নামক এক সহজ সরল সাধারণ ছেলের কাস্টডিতে। ছেলে শান্ত স্বভাবের, ব্যাঙ্কে ভালো চাকরি করে এইমাত্র। এর বেশি বিদিশা বিশেষ কিছু ওর সম্বন্ধে জানতে পারেনি। এমনকী ছবি ছাড়া চোখের দেখারও অনুমতি মেলেনি ঠাকুরমার আদেশে। বিদিশা তখন অসহায়, অনাথ। বাড়ির লোকের পছন্দের হাড়িকাঠে মাথা গলিয়ে মেনে নিতে বাধ্য হয়েছিল ওদের দাম্পত্যকে। সৌগত মানুষটা খারাপ নয়, কিন্তু বিদিশার বিশেষ অপছন্দের জায়গা ছিল ওদের বাড়ির পরিবেশ। আধা মফস্সলি এলাকায় দোকানপাট থেকে রাস্তাঘাট সব কিছুই অনুন্নত। এমনকী বাড়ির আশেপাশের লোকজনেরাও যেন কীরকম গ্রাম্য স্বভাবের। সৌগতর বাবা নেই, অনেকদিন আগেই গত হয়েছেন। মা আর ছেলের ছোট্ট সংসার। তবে বাড়িতে এসি নেই, রেফ্রিজারেটর নেই, হোম থিয়েটার নেই… এরকম অনেক অভাব। ওদের বাড়ির সদস্যেরা ভেবেছিলেন যে এমন বাপ—মায়ের মেয়ে যতই ডানাকাটা সুন্দরী হোক না কেন, বিয়ে দেবার পরে দায়মুক্ত হতেই ওরা বিদিশাকে ঠেলে দেয় এই অতল গহ্বরে। এই অতল গহ্বরের স্বপ্ন ও বিয়ের পর থেকে প্রায়শই দেখত। প্রথম প্রথম স্বামীর সঙ্গে ওর অনুভূতিগুলো ও শেয়ার করতে চাইত কিন্তু সারাদিন খাটুনির পর ট্রেন জার্নি করে বাড়ি এসে সৌগত—র এসব ভালো লাগত না শুনতে। ওর প্রধান আকর্ষণ ছিল বিদিশার শরীর, সেটাই নাড়াচাড়া করতে করতে তলিয়ে যেত ঘুমের অতলে। আর বিদিশা জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে কত রাত যে কাটাত অনিদ্রায়, তার হিসেবনিকেশ নেই। সকাল হতে—না—হতেই যত রাগ পড়ত ওই বুড়ি শাশুড়ির ওপর। মনে হত, ওই মানুষটাই বুঝি বিদিশার জন্মশত্রু… বুড়িটা মারা যাবার আগের দিন পর্যন্ত ওঁকে কী মুখই না করেছে বিদিশা। অথচ শান্তশিষ্ট মানুষটি সেদিন পর্যন্ত টুঁ শব্দটি করেনি, চুপচাপ সয়ে গেছেন দেমাকী বড়োলোক বউমার অত্যাচার। পাখি আর সোমের নয়নের মণি ছিলেন উনি। দুই নাতি—নাতনিকে যে কীভাবে আগলে রেখেছিলেন এতদিন! ওরাও তো ঠাকুমা আর বাবা বলতে অজ্ঞান। মা তো ছোটোবেলা থেকেই দূরের মানুষ। এটাও বিদিশার রাগের কারণ। ওর মনে হয়, এসবই যেন বিরাট এক ষড়যন্ত্র। একটা চক্রের মধ্যে ঢুকে পড়েছে ও, যার থেকে বেরোবার উপায় নেই।

    সত্যিই বিদিশার মধ্যে এতটাই খামতি? মা হিসেবে, স্ত্রী হিসেবে, বউমা হিসেবে ও কি অসফল? একেক সময় একলা থাকলেই এসব ভাবনাগুলো ভিড় করে আসে মনের মধ্যে কিন্তু পরক্ষণেই নিজের মন থেকে এসব ঝেড়ে ফেলে নতুন চিন্তা, নতুন ভাবনা তাকে নিয়ে। হোক না পরকীয়া, এ তো বিদিশার এখন বেঁচে থাকার একমাত্র রসদ বটে। ছেলেমেয়েদের ঠাকুমা মারা যাবার পর একরকম জোর করেই সৌগত কলকাতা থেকে ও অনেক দূরে কোথাও একটা বোর্ডিং—এ পড়াশুনোর জন্য পাঠিয়ে দিয়েছে ছেলেমেয়েকে আর নিজেও তো আদ্দেকদিন বাড়ি ফেরে না রাতে। কিন্তু বিদিশা কী নিয়ে থাকবে সারাদিন? সৌগতকে প্রশ্ন করলে বলে, আজ এই আছে, কাল ওই আছে। বাইশ বছরের পুরনো বউকে কতবার মিথ্যে অজুহাত দিয়ে কোথায় কোথায় যেন ঘুরতে চলে যায়। আর বিদিশা? সেই বিয়ের পরদিন থেকেই রাতে জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ দেখার প্রবণতা তার আজও তো তেমনি আছে, কিছুই বদলায়নি। না, না, ভুল ভাবছে সে। একটু—আধটু অদলবদল হয়েছে বই কী, যেমন সন্ধে ছ—টা বাজলেই ওর চিলেকোঠার ওই ছোট্ট ঘরটায় চলে যাওয়া। তারপর সারারাত সেখানে কাটিয়ে সকালবেলা নীচে আসা… সাতটা নাগাদ।

    বিয়ের পর থেকেই। এই চিলেকোঠার ছোট্ট ঘরটি বিদিশাকে বড়ো টানত। কারণে অকারণে ওখানে বসে থাকত প্রায়শই। ঘরে না আছে পাখা না আছে আলো… রাতের বেলায় তো ঘুটঘুট্টি অন্ধকার। একটা মাত্র চৌকি তাইতে একটা আধময়লা চাদর, আর পাখির ছেলেবেলার ছোট্ট তুলোর বালিশ। বিদিশা নিজে হাতেই এখন রোজ ঘরটা পরিষ্কার করে আর ‘উনি’ আসার আগে টানটান করে পেতে দেয় ফুলকাটা চাদর। একপাশে মেঝেতে রাখা শাশুড়ির বিয়েতে পাওয়া পুরনো টিনের ট্রাঙ্কটার ওপরে বিদিশার নতুন সংসারের টুকিটাকি। যেমন, পাউডার, চিরুনি, হাত আয়না, কসমেটিক, তোয়ালে আর নিত্যব্যবহার্য সামগ্রী। বিদিশার উনি নাকি ভীষণ সাজগোজ করা পছন্দ করেন, তাই বিদিশা সব সময়েই আজকাল সেজেগুজে থাকে। সৌগত তো প্রায়দিনই বাড়ির বাইরে থাকে, ঠিক কাজের লোক সকালে কাজ করে যাবার পর দুপুর থেকে রাত্তির অবধি বিদিশার নিশ্ছিদ্র অবসর।

    আজ নাকি ওঁর ইচ্ছে, ওদের ফুলশয্যা হবে। ওঁর কথামতো বিদিশাও সেজেছে কনে বউ—এর মতো। আজ থেকে বাইশ বছর আগে সৌগত—র সঙ্গে ওর দাম্পত্যের শুরুটা কীভাবে হয়েছিল? ভাবতে চেষ্টা করে বিদিশা। না, অনেক করেও মনে করতে পারল না। আর সত্যি বলতে কী, ও আর কিছুই আজ মনে করতে রাজি নয়। ও শুধু আজ নিজেদের কথা ভাবতে চায়… নিজেদের ভবিষ্যতের কথা, ভালোবাসার কথা।

    ঢং ঢং করে ঘড়িতে ছ—টা বাজল। যথারীতি সৌগত ওষুধটা খাওয়ার কথা ফোন করে মনে করিয়ে দিয়েছে। খুব কেয়ারিং বটে… মনে মনে হাসল বিদিশা। ‘উনি’ বলেছেন ওষুধ একদম না খেতে … বিদিশা আজ একটা নয়, পুরো শিশিটাই জানলা দিয়ে ছুড়ে ফেলে দিল আবর্জনায়। মনে মনে আজ বেশ গর্ব অনুভব করছে বিদিশা। হ্যাঁ আজই তো সে শরীর মন সবটুকু সমর্পণ করবে ‘তাঁর’ কাছে। ব্রহ্মদত্যি বলে কথা, সাধারণ মানুষের সঙ্গে সহবাস তো কোন ছার। বিদিশার বাবা মা—ও কাল রাতে ওদের এই ভাবনার স্বীকৃতি দিয়েছে। মুহূর্তে বিদিশার বুকের ভিতরটা যেন কীরকম গুড়গুড় করে উঠল। কিন্তু ওর বাবা—মা বা প্রেমিক সকলেই তো ক্ষণিকের অতিথি। ভোরের আলো ফুটতে—না—ফুটতেই তো যে যার মতো। এই ফুলশয্যার পরিণামই বা কী? কেই—ই বা হিড়হিড় করে টানতে টানতে ওকে সর্বসমক্ষে সমাজের সামনে নিয়ে যাবে আর চেঁচিয়ে বলবে যে, আমি বিদিশাকে ভালোবাসি, ওর সঙ্গে আমার ফুলশয্যা হয়েছে?

    রাগে সর্বাঙ্গ জ্বলে ওঠে ওর। বাস্তবে যদি এটাই সম্ভব হত, তাই—ই হত। ওই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, যারা সৌগত—র স্ত্রী—ভাগ্য নিয়ে হা—হুতাশ করে আর মিথ্যে সমবেদনা দেখায়, আড়ালে বিদিশাকে ছুঁতে পাওয়া নিয়ে হাসাহাসি করে বা কটূক্তি করে, তাদের উপযুক্ত জবাব দিতে পারত ও।

    এসব নিয়েই আজ কথা বলতে হবে ‘ওঁর’ সঙ্গে। চিলেকোঠায় টিনের ট্রাঙ্কের ওপর রাখা হাত—আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করছিল বিদিশা। কে বলবে, সে এখন চল্লিশোর্ধ্ব দিব্যি সুন্দরী… শুধু উলটোপালটা কিছু ওষুধ খাবার জন্য চোখটা গর্তে ঢুকে গেছে। আর তার চারপাশ ঘিরে কালো ছায়া। চেহারাটাও বেশ জম্পেশ তবে পেটটা যেন অস্বাভাবিক বড়ো হয়ে গেছে।

    এইমাত্র ‘উনি’ আসবেন, ভাবতে ভাবতে চোখদুটো ভিজে উঠল, জিভটা শুকিয়ে এল… এ সবই তো সহবাসের পূর্বলক্ষণ। তবে কি আজই? …

    আকাশ চিরে বিদ্যুৎ চমকাল, সঙ্গে বাজের শব্দ… থতমত কনে বউ—এর হাত থেকে আয়নাটা মাটিতে পড়ে চুরমার। দমকা হাওয়ায় এক অদ্ভুত শিহরন। কী যেন একটা অদ্ভুত অনুভূতি বিদিশাকে ঘরে টিকতে দিল না, ও বেরিয়ে এল চিলেকোঠার ঘর থেকে ছাদে… ওপরে আকাশ থেকে বৃষ্টি নেমে যেন নববধূকে আশীর্বাদ করতে লাগল।

    কোথায় আপনি? কোথায় তুমি? এসো … আমাকে গ্রহণ করো…। তুমুল বর্ষণে সেই ডাক প্রতিধ্বনিত হল আকাশে বাতাসে… বহুদূর.. দূরান্ত পর্যন্ত।

    মহাকালের অমোঘ নিয়মে, সেই মেয়েরাই ভিজতে পারে যারা সম্পূর্ণ হয়, যারা সম্পূর্ণ হতে চলেছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিয়ের রাত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article ২৫টি শ্রেষ্ঠ কিশোর গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }