Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভূতগুলো সব ভয় দেখায় – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প976 Mins Read0
    ⤶ ⤷

    কার্তিক-পুজোর ভূত – হেমেন্দ্র কুমার রায়

    নতুন মেস-বাড়ি। খাওয়া-দাওয়ার ব্যাপারে এখনও ব্যবসাদারির গন্ধ বিকটভাবে প্রকট হয়ে ওঠেনি। এখনও মাছের ঝোলে কেবল আঁশ বা কাঁটার বদলে সত্যিকার মৎস্য পাওয়া যায়, এখনও ডাল বলতে বোঝায় না কেবল ঘোলাটে জল এবং এখনও আলুর দম বা কালিয়ায় তৈলের ব্যবস্থা হয়নি ঘৃতাভাবে।

    তেতলায় পাশাপাশি তিনখানা ঘর ভাড়া নিয়ে তিন বন্ধুতে দিব্য আরামে হাত-পা ছড়িয়ে বাস করছিল। তিন বন্ধু—অর্থাৎ অটল, পটল ও নকুলের কথা বলছি। কিন্তু একটু গোলমাল বাধল। চাঁদের আলো এবং ফুলের গন্ধের মতন মানুষের সুখ—শান্তিও বেশিক্ষণ স্থায়ী হয় না। ভগবানের সৃষ্টির এই সব অসংগতি ও অপূর্ণতা নিয়ে অটল, পটল ও নকুল একসঙ্গে বিলক্ষণ মাথা ঘামিয়েছে, কিন্তু সংগত কারণ খুঁজে পায়নি।—ব্যাপারটা এই।

    সেদিন সকালবেলায় মেসের কর্তার ঘরে বসে অটল, পটল ও নকুল চা—পান ও হালুয়া ভক্ষণ করছে, এমন সময় একটি নতুন লোকের আবির্ভাব।

    লোকটির মাথায় বাবরি—কাটা চকচকে চুল, গোঁফটির দুই প্রান্ত সুচারুরূপে পাকানো, গায়ের পালতা ফিনফিনে পাঞ্জাবির তলা থেকে রাঙা গেঞ্জির রং ফুটে বেরুচ্ছে, পায়েও রঙিন মোজা ও বাহারি জুতো। কিন্তু বেচারার শৌখিনতা প্রকাশের এত চেষ্টা ব্যর্থ হয়েছে একটিমাত্র কারণে। তার ডান চোখটি কাণা!

    কিন্তু তার সেই একটিমাত্র চক্ষু যেমন তীক্ষ্ন, তেমনি চটুল ও চটপটে। ঘরে ঢুকেই বোধ হয় আধ—সেকেন্ডের মধ্যেই সেখানে বিরাজমান চার মূর্তির আপাদমস্তক সে ভালো করে দেখে নিলে।

    মেসের কর্তা শুধোলেন, ‘মশাই কি চান?’

    —’আমার নাম ননীনাথ নাগ। এই মেসে বাসা বাঁধতে চাই। এখানে আগেও একবার বাসা বেঁধেছিলুম।’

    —’তা কী করে হবে? আমার এ—মেসের জন্ম হয়েছে মোটে একমাস।’

    —’তা হতে পারে। কিন্তু এখানে আগেও একটি মেস ছিল, তার মৃত্যু হয়েছে তিন বৎসর।’

    —’ও, বটে বটে? এ—খবরটা আমি জানতুম না।’

    —’মশাই তাহলে নতুন মালিক? বেশ, বেশ! বলি, এখানে একখানা ঘর—টর খালি পাওয়া যাবে?’

    —’দোতলার সব ঘর ভরতি। তেতলার একখানা ঘর খালি আছে—’

    ননী একেবারে আঁতকে উঠে একটিমাত্র চক্ষুকে দুইগুণ বাড়িয়ে তুলে বললে, ‘ওরে বাপরে, তেতলায়? অসম্ভব!’

    —’অসম্ভব? কি অসম্ভব?’

    —’তেতলায় থাকা।’

    —’কেন?’

    —’আগে এখানকার তেতলায় কেউ থাকত না। অর্থাৎ থাকতে চাইত না।’

    —’কেন?’

    —’আগে তেতলায় ওঠবার সিঁড়ির দরজায় লাগানো থাকত তালা—চাবি।’

    —’কেন মশাই, কেন?’

    —’আগে সন্ধের পর কেউ এখানে তেতলার নাম পর্যন্ত মুখে আনত না।’

    —’আরে মশাই,—কেন, কেন কেন? নিজের মনে খালি বকবকই করে যাচ্ছেন, আসল কথা বলবার নাম নেই!’

    ননী মালিকের মুখের খুব কাছে মুখ নিয়ে এসে একটিমাত্র চক্ষু মুদে বললে, ‘নিতান্তই শুনবেন তাহলে?’

    —’নিশ্চয় শুনব। আলবত শুনব! না শুনে আপনাকে ছাড়ব না। এমন খাসা তেতলার চারিদিক—খোলা ঘর, কেন এখানে কেউ থাকত না?’

    ননী কণ্ঠস্বর নামিয়ে, অদ্বিতীয় চক্ষুটিকে প্রাণপণে বিস্ফারিত করে বললে, ‘আজ্ঞে, তেতলায় যে একজন আছেন!’

    অটল চায়ের পেয়ালা নামিয়ে এতক্ষণ পর বললে, ‘একজন আছেন মানে?’

    পটল বললে, ‘কে বলে একজন? আমরা হচ্ছি তিনজন।’

    ননী হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বললে, ‘ভালো কাজ করেননি।’

    মালিক খাপ্পা হয়ে বললেন, ‘এসব কথার মানে? আপনি কি আমার মেসের লোক ভাঙাতে এসেছেন?’

    —’তাতে আমার লাভ?’

    —’তবে এত বাজে বকছেন কেন?’

    —’বেশ মশাই, আমি আর কিছু বলতে চাই না। একতলার কোনো ঘর যদি খালি থাকে তো বলুন। না থাকে, পোঁটলা—পুঁটলি নিয়ে ধুলো—পায়েই প্রস্থান করব।’

    —’একতলার তিনখানা ঘর খালি আছে, আপনি যেখানা খুশি নিতে পারেন।’

    অটল বললে, ‘কিন্তু মহাশয়, আপনি আমাদের কৌতূহল জাগ্রত করেছেন। আমাদের কৌতূহল আবার যতক্ষণ না নিদ্রিত হয়, ততক্ষণ আপনাকে এইখানেই বন্দি হয়ে থাকতে হবে।’

    পটল বললে, ‘তেতলা আপাতত আমাদের অধিকারে। সুতরাং আসল কথা জানবার অধিকার আমাদের আছে।’

    নকুল মাথা নাড়তে নাড়তে বললে, ‘তেতলায় একজন আছেন মানে কী?’

    ননী একখানা ‘মোড়া’ টেনে নিয়ে বসে পড়ে নাচার ভাবে বললে, ‘তবে সব কথাই শুনুন মশাই। এর মেস—বাড়ির তেতলায় বাস করেন গদাধর গাঙ্গুলী।’

    মালিক বিস্মিত কণ্ঠে বললেন, ‘আপনি কি পাগল?’

    অটলও বিস্মিত কণ্ঠে বললে, ‘গদাধর গাঙ্গুলী! তিনি থাকেন তেতলায়, অথচ আমরা কেউ জানি না। আমাদের তিন—জোড়া চোখ কি অন্ধ?’

    ননী বললে, ‘লক্ষজোড়া চর্মচক্ষু থাকলেও গদাধর গাঙ্গুলীকে দেখা যায় না। তিনি অশরীরী।’

    পটল ও নকুল চমকে উঠে বললে, ‘কী বললেন?’

    —’তিনি অশরীরী। আহা, একদা তিনিও শরীরী ছিলেন। তিন বছর আগে আমি যখন এই মেসে ছিলুম, তার কিছু আগেই তিনি শরীর ত্যাগ করেছেন।’

    অটল, পটল ও নকুলের দেহ রীতিমতো রোমাঞ্চিত হয়ে উঠল।

    মালিক হতভম্বের মতো কেবল বললেন, ‘মানে?’

    ননী বললে, ‘মানে হচ্ছে এই। আমি এই মেসে আসবার কিছুকাল আগে তেতলার একটি ঘরে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে গদাধর গাঙ্গুলী নামে একটি ভদ্রলোক আফিম খেয়ে দেহত্যাগ করেছিলেন।’

    মালিক বললেন, ‘এতক্ষণ পরে তবু কিছু হদিস পাওয়া গেল। তারপর?’

    —’তারপর কিন্তু দেহত্যাগ করেও গদাধরবাবু এই মেসের তেতলার ঘরের মায়া ত্যাগ করতে পারেননি। অনেকেই তাঁকে তেতলার ছাদে বেড়িয়ে বেড়াতে দেখেছে—এমনকী তাঁর শখের গান গাইতেও শুনেছে।’

    —’শখের গান?’

    —’আজ্ঞে হ্যাঁ। বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমিও দোতলা থেকে তাঁর শখের গানটি শুনেছি।’

    —’সেই শখের গানটি কী?’

    ননী সুরে বললে—

    ‘বাজে তালি, বাজে ধামা।

    ওরে যদু! আরে মধু!

    শোন গাই সা—রে—গা—মা!

    ধেড়ে—কেটে, তেড়ে—কেটে—লেগে যায় তাক!

    মোর গীতে ভেঙে যায় দুনিয়ার জাঁক!

    দীপকের তা—না—না—না,

    শুনে যাও মামী—মামা!

    গিটকিরি শুনে ডেকে ওড়ে কাক—চিল,

    উৎসাহে নিধু মারে যাকে—তাকে কিল!

    ছোটে গাধা, ছোটে ধোপা,

    ছোটে খোকা দিয়ে হামা।’

    মালিক অভিভূতের মতন বললেন, ‘আহা, কী গান! শুনলে অশ্রুবর্ষণ করা অনিবার্য।’

    অটল করুণভাবে বললে, ‘নিশ্চয়। আমারও পাষণ্ড চক্ষু সজল হবার চেষ্টা করছে। কারণ আমি ওই তেতলাতেই থাকি।’

    পটল সায় দিয়ে বললে, ‘আমারও ওই অবস্থা—যদিও এখনও গদাধরবাবুর নিজের মুখের গান শোনবার সৌভাগ্য হয়নি।’

    নকুল ম্রিয়মাণ ভাবে বললে, ‘বোধ হয় তার একমাত্র কারণ হচ্ছে, আমরা রাত দশটা বাজবার আগেই ঘুমিয়ে পড়ি।’

    ননী বললে, ‘ঠিক আন্দাজ করেছেন! যাঁরা পৃথিবীর দেহত্যাগ করেও পৃথিবীতে বাস করেন, রাত বারোটা বাজবার আগে তাঁদের দেখা পাওয়া অসম্ভব।’

    অটল বললে, ‘তাঁদের সঙ্গে দেখা করবার জন্যে আমি কিছুমাত্র ব্যাকুল নই।’

    ননী বললে, ‘ব্যাকুল না হতে পারেন, কিন্তু আমি শুনেছি গদাধরবাবু প্রতি বৎসরে একদিন পৃথিবীর মানুষের সঙ্গে জোর করে আলাপ করবার চেষ্টা করেন। সেদিন নাকি ইচ্ছা করলেই সবাই তাঁকে দেখতে পায়।’

    মালিক বললেন, ‘মানে?’

    —’গঙ্গাধরবাবু প্রতি বৎসরে একরাত্রে তাঁর বাৎসরিক কর্তব্যপালন করতে আসেন।’

    —’মানে?’

    —’যে তারিখে তিনি দেহত্যাগ করেছিলেন, প্রতি বৎসরে ঠিক সেই তারিখেই গদাধরবাবু আবার চর্মচক্ষুগোচর দেহ ধারণ করেন। আবার আফিম খান। আবার আর্তনাদ করেন এবং তারপর আবার মরেও মারা পড়েন।’

    মালিক বললেন, ‘রাত বারোটার পরে?’

    —’আজ্ঞে হ্যাঁ।’

    —’রাত বারোটার পরে কলকাতার কোনো আফিমের দোকান খোলা থাকে না।’

    —’মশাই, এসব হচ্ছে পরলোকের কথা। পরলোকে কোন দোকান কখন বন্ধ হয়, আমি তা কেমন করে বলব? ইহলোকের সমস্ত নখদর্পণে—কোন পাড়ায় ক—টা গাঁজা—আফিমের দোকান আছে তাও বলে দিতে পারি, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরলোক সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাই নেই।’

    মালিক ক্রুদ্ধ কণ্ঠে বললে, ‘এইসব গাঁজাখুরি গল্প বলে আপনি কি আমার মেসবাড়ির দরজা বন্ধ করতে এসেছেন?’

    ননীও ক্রুদ্ধ কণ্ঠে বললে, ‘গাঁজা? আমি ভদ্রলোক। গাঁজার দোকানের ঠিকানা জানি বটে, কিন্তু গাঁজা কাকে বলে জানি না। আমি এসেছি মেসের একখানি ঘর নিতে। একতলায় একখানি ঘর পেলেই আমি খুশি হব।’

    মালিক উঠে দাঁড়িয়ে বললেন, ‘চলুন। কিন্তু আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। আমি আগাম টাকা চাই।’

    ননী বললে, ‘তাই নিন না। এ—বাড়ির তেতলার ঘর ছাড়া আর সব ঘরেই যেতে আমি প্রস্তুত। বিশেষ আজকের রাত্রে।’

    মালিক বললেন, ‘আজকের রাত্রে? মানে?’

    ননী বললে, ‘গদাধরবাবু মরদেহ ত্যাগ করে নাকি কার্তিক পুজোর রাত্রে। তিনি বাৎসরিক ব্রত পালন—অর্থাৎ আবার আফিম খেয়ে দেহত্যাগ করতে আসেন, ঠিক সেই রাত্রেই। এটা তাঁর কি খেয়াল জানি না, কিন্তু শুনেছি, কার্তিক—পুজোর রাত্রে তিনি আবার একবার দেহত্যাগ করবার অভিনয় না করে থাকতে পারেন না। অনেকটা সাপের খোলস ত্যাগের মতনই আর কি। চলুন মশাই, এসব বাজে কথা থাক। একতলায় আমাকে একখানা ঘর দেখিয়ে দিয়ে আসবেন চলুন।’

    ননীকে নিয়ে মালিক প্রস্থান করলেন।

    অটল কড়িকাঠের দিকে তাকিয়ে শিস দিতে দিতে হঠাৎ থেমে বললে, ‘আজই কার্তিক—পুজো।’

    পটল দুঃস্বপ্নাভিভূতের মতন বললে, ‘কিন্তু গদাধরবাবু যে কোন ঘরে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে আফিম খেয়ে তাঁর বাৎসরিক ব্রত পালন করেন, সে কথা তো জিজ্ঞাসা করা হল না।’

    অশ্রুভারাক্রান্ত কণ্ঠে নকুল বললে, ‘জিজ্ঞাসা করবার দরকার নেই। যতটুকু শুনেছি, তাই—ই যথেষ্ট। আজ যদি সৌভাগ্যক্রমে গদাধরবাবুর সঙ্গে দেখা না হয়, তাহলে কালকেই এ বাসাকে নমস্কার করে সরে পড়ব।’

    অটল ও পটল একসঙ্গে দৃঢ়প্রতিজ্ঞের মতন বললে, ‘হ্যাঁ।’

    সে—রাত্রে অটল, পটল ও নকুল এক—একখানা ঘরে একলা থাকা যুক্তিসংগত বা নিরাপদ বলে মনে করল না। পটল ও নকুল আপন আপন ঘর ত্যাগ করে অটলের বিছানায় ডান ও বাম পাশে নিজেদের বিছানা পেতে নিলে।

    গদাধরবাবুকে বাধা দেবার জন্যে অটল ঘরের সমস্ত দরজা—জানালা ভালো করে বন্ধ করে দিতে লাগল।

    পটল বললে, ‘অটল, ননীর কাহিনি বিশ্বাস করলে বলতে হয়, গদাধরবাবু হচ্ছেন সূক্ষ্মদেহধারী। সূক্ষ্মদেহের একটা মস্ত সুবিধা এই যে, ইট—কাঠ—পাথরও ভেদ করে আনাগোনা করা যায়।’

    নকুল বললে, ‘পটল, স্তব্ধ হও। সাবধানের মার নেই।’

    নিজের বিছানার উপর এসে বসে অটল বললে, ‘ঘড়িতে দেখছি রাত দশটা বাজে। ঘুমোবার সময় হল। কিন্তু আজ আমরা কি করব? ঘুমবো? না গদাধরের আগমন—প্রতীক্ষা করব?’

    নকুল হাই তুলে বললে, ‘রাত বারোটা পর্যন্ত জেগে থাকা আমার পক্ষে অসম্ভব। মারাত্মক বললেও চলে।’

    পটল লেপের ভিতর ঢুকতে—ঢুকতে বললে, ‘আমারও ওই মত। গদাধরবাবুর বাৎসরিক অভিনয় দেখবার ইচ্ছা আমার নেই। আমি ঘুমিয়ে তাঁকে ফাঁকি দিতে চাই।’

    অটল বললে, ‘আমার বিশ্বাস, গদাধরবাবুর কথা হচ্ছে রীতিমতো উপকথা। উপদেবতার কথা মাত্রই উপকথা। সুতরাং অকারণে জেগে থেকে আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই। আলো নেবাও—ঘুমিয়ে পড়।’

    মিনিট—পাঁচেক পরেই তিনটে তন্দ্রা—পুলকিত নাসা—যন্ত্রের প্রচণ্ড ঘড়র—ঘড়র—মন্ত্রে একান্ত সন্ত্রস্ত হয়ে দেওয়ালবাসী টিকটিকিরা পর্যন্ত ভেন্টিলেটারের ভিতর দিয়ে বাইরে পলায়ন করে হাঁপ ছেড়ে বাঁচল। তারা এতদিন একা অটলের নাসিকা—ধ্বনিকে কোনোক্রমে সহ্য করে ছিল। কিন্তু একসঙ্গে অটল—পটল—নকুলের তর্জনগর্জনময় নাসা—ভাসা! এ হচ্ছে দস্তুরমতো মেছোহাটার কোলাহল! যেকোনো জীবের পক্ষেই সহ্য করা অসম্ভব।

    কার্তিক মাসের শেষ—তারিখের ভিজে হিমেল—হাওয়া। কনকন কনকন। পটলের ঘুম গেল ছুটে। ধড়মড় করে উঠে বসে সে বলে উঠল, ‘ওরে বাপ রে বাপ! কী ঠান্ডা!’

    সবচেয়ে বেশি শীত—কাতুরে নকুল এর আগেই জেগে উঠেছিল। সে লেপের মাঝখানে ঢুকে গিয়ে ঘুম—জড়ানো স্বরে বললে, ‘আমার মনে হচ্ছে, আমি এভারেস্টের সর্বোচ্চ শিখরের উপরে আরোহণ করে আছাড় খেয়েছি।’

    পটল বাক্যব্যয় করলে না। এপাশ থেকে ওপাশে ফিরে শুলো।

    অটল বললে, ‘বিস্মিত, হতভম্ব স্বরেই বললে, ‘কিন্তু হাওয়া আসে কোত্থেকে? আমি নিজের হাতেই সব জানালা বন্ধ করে দিয়েছি!’

    নকুল একটিমাত্র চক্ষু উন্মোচন করে বললে, ‘সার্সিহীন পুরোনো জানলা, আলগা ছিটকিনি—হয়তো জোর—হাওয়া লাগলেই খুলে যায়।’

    —’হতে পারে। কিন্তু এর আগে ওই উত্তুরে জানলাটা এমন অসময়ে আর কখনো খুলে যায়নি’—এমনি গজ গজ করতে করতে উঠে দাঁড়িয়ে অটল সশব্দে আবার জানলাটা বন্ধ করে দিলে।

    তারপর পুনর্বার ত্রিনাসিকা মুখর হয়ে উঠল—এবং খানিক পরে আবার ভালো করে ঘুমোতে না ঘুমোতেই ভেঙে গেল তাদের ঘুম। সেই ঠান্ডা হাড়—কাঁপানো বাতাস! উত্তরের জানলাটা আবার খুলে গিয়েছে।

    অটল চিন্তিত ভাবে বললে, ‘ব্যাপারটা ভালো বলে বোধ হচ্ছে না।’

    পটল বললে, ‘রীতিমত সন্দেহজনক! জানলার এমন ব্যবহারের কল্পনা করা যায় না।—নকুল, উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে এসো তো?’

    নকুল দৃঢ় কণ্ঠে বললে, ‘লেপের বাইরে যাবার ইচ্ছে আমার নেই।’

    অটল বললে, ‘নকুল, তুমি দেখছি মহা কাপুরুষ! একটা জানলা বন্ধ করবার সাহসও তোমার নেই? রাবিস!’ সে শয্যাত্যাগ করবার উপক্রম করছে, এমন সময়ে গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত বারোটা বাজল।

    নকুল শীতার্ত কণ্ঠে বললে, ‘বারোটা!’

    পটল ম্রিয়মাণ স্বরে বললে, ‘প্রেত—নগরের সিংহদ্বার এইবারে খুলে গেল।’

    অটল জানলা বন্ধ করবার জন্যে আর শয্যাত্যাগ করবার চেষ্টা করলে না। ঝাঁ—ঝাঁ রাতে ডাকছে খালি ঝিঁঝিঁ পোকারা। শহরের আর সব শব্দই যেন ভয়ে চুপ মেরে গিয়েছে। কিন্তু নীরবতার বক্ষ ভেদ করে একটা সুর শোনা যাচ্ছে না?

    সুরটা আরও একটু স্পষ্ট হয়ে উঠল। কে যেন বাইরে ছাদের কোণ থেকে গুন—গুন করে গাইছে—

    ‘বাজে তালি, বাজে ধামা!

    ওরে যদু! আরে মধু!

    শোন গাই সা—রে—গা—মা।’

    অটল আড়ষ্টভাবে বললে, ‘ইস, এ যে গদাধরবাবুর গান!’

    পটল বললে, ‘নকুল, ভাই আমার! চটপট জানলাটা বন্ধ করে দিয়ে এসো তো।’

    নকুল বললে, ‘পাগল! গদাধরবাবু এসে আমাকে টানাটানি করলেও আমি আর লেপের ভেতর থেকে বেরুব না।’

    গান থামল। ছাদের উপরে শোনা গেল কার পায়ের শব্দ।

    অটল ক্ষীণ স্বরে বললে, ‘আমার মনে হচ্ছে, গদাধরবাবু এই ঘরে এসেই আফিম খেতে চান।’

    পটল আর নকুল একেবারে বোবা হয়ে গেল,—বোধ হয় তারা ভাবলে, বোবার শত্রু নেই।

    পায়ের শব্দ থেমে গেল। খানিকক্ষণ সব নিঃসাড়। তারপরই একটা নতুনরকম ভয়াবহ শব্দ—ঠক, ঠক, ঠক! শব্দ হচ্ছে ঘরের ভিতরেই—পূর্বদিকে! এ যেন মাংসহীন অস্থিসার পায়ের শব্দ!

    অটলের মাথার চুলগুলো তখন খাড়া হয়ে উঠেছে এবং দেহ হয়েছে অসম্ভব রকম রোমাঞ্চিত। তবু সে বালিশের তলা থেকে দেশলাই বার করে ফস করে একটা কাঠি না জ্বেলে থাকতে পারলে না।

    ঘরের কোথাও কেউ নেই। পটল আর নকুল দুজনেই লেপের তলায় অদৃশ্য।

    দেশলাইয়ের কাঠি নিবে গেল। তারপর আবার ঘরের ভিতরে শব্দ হল ঠক, ঠক, ঠক! ঠক ঠকাঠক, ঠকাঠক, ঠকাঠক!

    শীতেও ঘর্মাক্ত কলেবর হয়ে অটল ভাবতে লাগল, অতঃপর কি করা উচিত?—হঠাৎ তার মনে পড়ল প্রেততত্ত্ববিদদের কথা। প্রেতেরা নাকি প্রায়ই শব্দের সাহায্যে মনের ভাব ব্যক্ত করে। গদাধরবাবুও কি শব্দ করে কোন কথা বলতে চাইছেন?

    অত্যন্ত কষ্টে সাহস সঞ্চয় করে অটল বললে, ‘এ—ঘরে যদি কেউ এসে থাকেন, তাহলে দয়া করে শুনুন। আমি প্রশ্ন করি, আপনি উত্তর দিন। আমার প্রশ্নের উত্তরে একবার শব্দ হলে বুঝব—’হ্যাঁ, আর দুবার শব্দ হলে বুঝব—’না’!

    ঠক, ঠক, ঠক, ঠক, ঠক, ঠক!

    —’মশাই’, অত—বেশি শব্দ করে ভয় দেখালে মারা পড়ব। শুনুন। আপনি কি গদাধরবাবু?’

    একবার শব্দ হল—ঠক! অর্থাৎ—’হ্যাঁ’।

    —’আপনি কি বেঁচে আছেন?’

    দুবার শব্দ হলে—ঠক, ঠক! অর্থাৎ—’না’।

    দুই হাতে চেপে নিজের হৃদকম্প থামাবার চেষ্টা করে অটল বললে, আপনি কি এখানে আফিম খেতে এসেছেন?’

    —ঠক। ‘হ্যাঁ’।

    —’আপনি কি আজ আফিম না খেয়ে থাকতে পারবেন না?’

    —ঠক, ঠক। ‘না’।

    —’আমরা এখানে থাকলে আপনি কি রাগ করবেন?’

    —ঠক। ‘হ্যাঁ’।

    —’আপনি নিশ্চয় আমাদের আক্রমণ করতে চান না?’

    —ঠক। ‘হ্যাঁ’।

    পরমুহূর্তেই অটলের উপরে ঝাঁপিয়ে পড়ল হাত—পা—ওয়ালা মস্ত একটা দেহ। অটল বিছানা থেকে ছিটকে মেঝেয় গিয়ে পড়ে হাঁউ—মাউ করে চেঁচিয়ে উঠল! এবং তার পরমুহূর্তেই পটল বিকট স্বরে চেঁচিয়ে উঠল, ‘ওরে বাপরে, গদাধর আমার ঘাড়ে চেপেছে রে!’

    তারপরেই দড়াম করে খুলে গেল ঘরের দরজা এবং সেই অবস্থাতেই অটল বেশ বুঝতে পারলে যে, পটল ও নকুল চ্যাঁচাতে—চ্যাঁচাতে দুমদাম শব্দে ছাদের উপর দিয়ে পালিয়ে যাচ্ছে। বলাবাহুল্য, সেও তৎক্ষণাৎ গদাধরবাবুকে ফাঁকি দিয়ে শুয়ে শুয়েই সরীসৃপের মতন সড়াৎ করে দরজার কাছে সরে গেল, তারপর উঠেই বাইরের ছাদের দিকে মারলে এক লম্বা লাফ।

    অটল, পটল আর নকুল হুড়মুড় করে সিঁড়ি ভেঙে দোতলার বারান্দার উপর নেমে দেখলে, এত রাতে সাত—পাড়া কাঁপানো গোলমাল শুনে মেসের সমস্ত লোক এসে জড়ো হয়েছে। সকলেই ব্যস্ত কণ্ঠে একই জিজ্ঞাসা—ব্যাপার কী, ব্যাপার কী?’

    বারান্দার উপরে তিনজোড়া পা ছড়িয়ে বসে পড়ে তিন—মূর্তি হাঁপাতে লাগল তিনটে হাপরের মতো। মেসের মালিক শুধোলেন, ‘ও অটলবাবু, কী হয়েছে বলুন না!’

    অটল বাধো—বাধো গলায় বললে, ‘গদাধরবাবু আমার ওপরে লাফিয়ে পড়েছিলেন।’

    পটল বললে, ‘না অটল। ভয়ের চোটে তোমার ওপরে ঝাঁপ খেয়েছিলুম আমিই। আর গদাধরবাবু লাফ মেরেছিলেন আমার পিঠের ওপরেই। আমার প্রতি তাঁর এই অন্যায় পক্ষপাতিতার মানে হয় না।’

    নকুল বললে, ‘না পটল। পালাতে গিয়ে তোমার ওপরে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলুম আমিই। অন্ধকারে তুমি বুঝতে পারোনি।’

    মালিক অস্বস্তির নিশ্বাস ফেলে হা—হা করে হেসে বললেন, ‘এরই নাম রজ্জুতে সর্পভ্রম! গদাধরবাবু হচ্ছেন গাঁজাখুরি গল্পের নায়ক। যান মশাই, যে—যার ঘরে যান। মিথ্যেই আমাদের ঘুম ভাঙালেন।’

    অটল প্রবল বেগে মাথা নেড়ে বললে, ‘মাপ করতে হল মশাই! কে ঘরে যাবে? সেখানে গদাধরবাবু এতক্ষণে হয়তো আফিম গুলতে শুরু করেছেন।’

    মালিক বিপুল বিস্ময়ে বললেন, ‘মানে?’

    অটল বললে, ‘হতে পারে দুরাত্মা পটল নির্বোদের মতন আমার ওপরে ঝাঁপ খেয়েছিল, কিন্তু—’

    পটল বললে, ‘হতে পারে কাপুরুষ নকুল ভয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে আমার ওপরে হোঁচট খেয়েছিল, কিন্তু—’

    নকুল বললে, ‘কিন্তু আমাদের এই ভ্রমের দ্বারা প্রমাণিত হয় না যে, তেতলায় গদাধরবাবু নেই। কারণ আমরা সবাই স্বকর্ণে তাঁর মার্কা—মারা গান, তাঁর পায়ের শব্দ আর ঠক ঠক ভাষায় তাঁর কথা শুনেছি।’

    মালিক মাথা চুলকোতে চুলকোতে বললেন, ‘তাই তো, শুনেছেন নাকি?’

    অটল বললে, ‘নিশ্চয়! শুনেছি বলেই তো ভয় পেয়েছি।’

    মেসের আর কেউ ননীর গল্প শোনেনি। সকলের কণ্ঠে একই প্রশ্ন জাগল—গদাধরবাবু কে?

    মালিকের ইচ্ছা নয় যে, গদাধরবাবুর কাহিনি আর কারোর কর্ণগোচর হয়। সে তাড়াতাড়ি বলে উঠল, ‘গদাধরবাবু হচ্ছেন আমার পিসেমশাই, তাঁকে নিয়ে আপনাকের কারোর মাথা ঘামাবার দরকার নেই। অটলবাবু, পটলবাবু, নকুলবাবু আপনারা আমার ঘরেই আসুন। পিসেমশাই এত রাত্রে আপনাদের ঘরে অনধিকার প্রবেশ করেছিলেন বলে আমি অত্যন্ত দুঃখিত। আফিমের মৌতাত মাথায় চড়লে পিসেমশাইয়ের আর কোনো জ্ঞান থাকে না,—আরে ছোঃ!’

    সকালের আলো দেখে তাদের পলাতক সাহস আবার প্রত্যাগমন করলে। মেসের মালিককে নিয়ে অটল নিজের ঘরে এসে ঢুকল, পটল এবং নকুলও গেল নিজের ঘরে! বলাবাহুল্য, বাৎসরিক ব্রত পালন করে গদাধরও তখন অদৃশ্য হয়েছেন।

    অটল কৌতূহলী ভাবে ঘরের এদিকে ওদিকে দৃষ্টিনিক্ষেপ করছে, এমন সময় পটল ঝড়ের মতন ছুটে এসে বললে, ‘সর্বনাশ হয়েছে! আমার দরজার তালা ভাঙা! ট্রাঙ্কের তালা ভাঙা! আমার দশখানা দশ টাকার নোট চুরি গিয়েছে।’

    তারপরে—প্রায় তার পিছনে—পিছনেই ছুটে এসে নকুলও সমাচার দিলে, তার বাক্সের ভিতর থেকে উধাও হয়েছে একশো পনেরো টাকা আট আনা।

    অটল চমকে উঠে তাড়াতাড়ি বিছানার উপরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চাবির তোড়া থাকত মাথার বালিশের নীচে। বালিশ তুলে দেখা গেল, চাবি নেই—কিন্তু একখানা চিঠি আছে।

    চিঠিখানা এই :

    অটল—পটল—নকুলবাবু—

    কাল সকালে গদাধর—কাহিনি বলে আমি বেশ একটি ভৌতিক আবহ সৃষ্টি করেছিলুম—নয়? তারপর সেই আবহ রাত্রে ঘনীভূত হয়ে উঠেছিল দুই—দুইবার খোলা জানালা দেখে,—কি বলেন?

    কিন্তু একটু কম—ভীতু হলে আপনারা অনায়াসেই অনুমান করতে পারতেন যে, বাহির থেকে অনায়াসেই খড়খড়ির পাখি তুলে হাত দিয়ে ছিটকিনি সরিয়ে জানালা খোলা যায়।

    এ—ঘরের ‘ভেন্টিলেটারে’র ছ্যাঁদা বড়ো হওয়াতে আমার ভারি সুবিধা হয়েছে।ওই পূর্বদিকের মাঝের জানালার উপরকার ‘ভেন্টিলেটারে’র ফাঁক দিয়ে ‘টোন’—সুতোর ডগায় একখণ্ড নুড়ি বেঁধে বাহির থেকে আমি ঘরের ভিতরে ঝুলিয়ে দিয়েছিলুম, আর সুতোর অন্য প্রান্ত ছিল আমার হাতে। এই হচ্ছে ঠকঠক আওয়াজের গুপ্ত কারণ! বাহির থেকে কান পেতে আমিই সুতোয় টান মেরে অটলবাবুর প্রশ্নের উত্তর দিয়েছি।

    গদাধরবাবুর গানটি এই অধীনেরই রচনা। ওটি কোনো মাসিকপত্রে ছাপিয়ে দিতে পারবেন?

    আমার একমাত্র উদ্দেশ্য ছিল আপনাদের তেতলা থেকে তাড়ানো। কেন, তা বলা বাহুল্য।

    আর বোধ হয় মহাশয়দের সঙ্গে সাক্ষাৎ হবে না—বিদায়।

    ইতি—

    আপনাদের শ্রীননী

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিয়ের রাত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article ২৫টি শ্রেষ্ঠ কিশোর গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }