Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026

    যমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    August 3, 2026

    কিতাগড় – শ্রীপারাবত

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প262 Mins Read0
    ⤶ ⤷

    উদাসী রাজকুমার – ২.৪

    ৪

    রাজকুমার দৃঢ়র পলায়নের খবর ছম্ভী পেয়ে গেলেন সেই রাতেই।

    প্রথমেই তিনি বেশি উত্তেজিত হলেন না। শুভ আর নিশুম্ভকে ডেকে পাঠালেন রাজপ্রাসাদে।

    অমন দুই জোয়ান সৈন্য শুম্ভ আর নিশুম্ভ, তারাও ছম্ভীর সামনে এসে ভয়ে কাঁপে। কাঁপতে-কাঁপতে তারা ছম্ভীর পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম জানাল।

    ছম্ভী গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, “তোমরা আমার দু’জন অতি বিশ্বাসী প্রহরী। প্রতি রাতে কালাঘর বন্দীশালা পাহারা দেওয়ার ভার তোমাদের ওপর দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। তবু একজন বন্দী পালাল কী করে?”

    শুম্ভ বলল, “প্রভু, আমরা তো বন্দীদের পালাতে দিইনি। আমাদের চোখ এড়িয়ে একটি মাছিও কালাঘর থেকে প্রাণ নিয়ে বেরোতে পারে না।”

    নিশুম্ভ বলল, “আমরা ঠিক সময়েই এক বিশ্বাসঘাতক রক্ষী ও এক বন্দীর ষড়যন্ত্র ধরে ফেলেছি, তাদের প্রতিরোধ করেছি!”

    ছম্ভী বললেন, “তবু তারা পালিয়েছে, এ-কথাও ঠিক!”

    শুম্ভ বলল, “না, প্রভু, তারা পালাতে পারেনি। তারা আত্মহত্যা করেছে। দুর্গ-প্রাকারে যেখানে ওদের ঠেলে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে ওদের ধরা না দিয়ে উপায় ছিল না। তারপর ওরা নদীতে লাফিয়ে পড়ল। ওখান থেকে লাফালে ওদের মৃত্যু নিশ্চিত।”

    ছম্ভী বললেন, “মৃত্যু নিশ্চিত? তবে তাদের মৃতদেহ গেল কোথায়? আমি সেই পলাতকদের মৃত মুখ দেখতে চাই!”

    নিশুম্ভ বলল, “ওরা লাফাবার পরই আমরা ছুটে নীচে গিয়ে দুর্গের বাইরে, নদীর ধারে খোঁজ করেছি, কিছু দেখতে পাইনি। তবে নদীতে খুব স্রোত ছিল। ওদের মৃতদেহ স্রোতে ভেসে গেছে।

    ছম্ভী বললেন, “কত দূর ভেসে যাবে? মৃতদেহ প্রথমেই ভেসে ওঠে না, কোনও পাথরে লেগে জলের মধ্যে ডুবে থাকতেও পারে। তোমরা ধীবরদের ডেকে জাল ফেলে দেখেছ?”

    শুম্ভ আর নিশুম্ভ নীরব রইল।

    ছম্ভী বললেন, “এক্ষুনি গিয়ে অন্তত দশজন ধীবরকে সংগ্রহ করো। নদীতে জাল ফ্যালো। যে-কোনও উপায়ে মৃতদেহ দুটি এনে আমাকে দেখাবে। আমি তোমাদের এখনও কোনও দোষ ধরছি না। কিন্তু ওই দুই পলাতকের মৃতদেহ যদি আমাকে দেখাতে না পারো, তা হলে তোমাদের কঠিন শাস্তি দেব! এ দেশে তোমাদের স্থান হবে না, মনে রেখো!”

    শুম্ভ-নিশুম্ভ বিদায় নেওয়ার পর ছম্ভী কালাঘরের অধ্যক্ষ মল্লপালকে ডেকে বললেন, “তোমার কারাগার থেকে একজন রক্ষী আর এক বন্দী পালিয়েছে, এ দায়িত্ব কার? তোমার নিশ্চয়ই। তোমাকে কী শাস্তি দেব?”

    মল্লপাল মাথা নিচু করে বলল, “প্রভু, দায়িত্ব অবশ্যই আমার। আপনি আমাকে যে শাস্তিই দেবেন, তা মাথা পেতে নেব।”

    ছম্ভী বললেন, “মৃত্যুদণ্ডই তোমার প্রাপ্য। কাল সকালে তোমাকে শূলে দেওয়া উচিত, তাই না? সে বিষয়ে পরে বিবেচনা করছি। তার আগে বলো, এই বন্দীর পলায়নের সংবাদ কি তলতাদেবী পেয়েছেন?”

    মল্লপাল বলল, “না প্রভু! সে বিষয়ে আপনাকে আমি নিশ্চিত প্রতিশ্রুতি দিতে পারি। আমার কারাগারে সবচেয়ে মূল্যবান বন্দী ওই দু’জন। এর মধ্যে একজনের পলায়নের সংবাদ শোনার সঙ্গে-সঙ্গেই আমি প্রাক্তন রানির কক্ষের দিকে ছুটে যাই। তিনি তখন ঘুমন্ত ছিলেন। আমি নিজে সেখানে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম।”

    ছম্ভী ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, “এখন তুমি এখানে এসেছ, এখন সেখানে কে রয়েছে?”

    মল্লপাল বলল, “আমার জ্যেষ্ঠপুত্রকে সেখানে বসিয়ে রেখে এসেছি, প্ৰভু। তাকে কঠোর নির্দেশ দিয়ে এসেছি, বোবা-কালা প্রহরী ছাড়া আর কেউ যেন কিছুতেই না ঢুকতে পারে।”

    ছম্ভী দু’বার মাথা নেড়ে একটুক্ষণ চুপ করে রইলেন।

    তারপর বললেন, “হ্যাঁ, এই কাজটার জন্য তোমার অপরাধ কিছুটা কমে গেছে বটে। মল্লপাল, তোমার মতন বিশ্বস্ত কর্মচারীকে মৃত্যুদণ্ড দিতে আমার মন চায় না। তোমাকে আমি অন্য কাজের ভার দেব। তুমি এই প্রাসাদেই নীচে অপেক্ষা করো। সকাল হলে তোমাকে দেশান্তরে যেতে হবে!”

    সারা রাত ছম্ভী ঘুমোতে পারলেন না।

    পায়চারি করতে-করতে ছম্ভী বহু কথা চিন্তা করতে লাগলেন। এক-একবার তিনি ঘুমন্ত রাজকুমার তীক্ষ্ণর শিয়রের কাছে গিয়ে দাঁড়ান। তীক্ষ্ণ এখন সদ্য কৈশোর ছাড়িয়েছে, তার মুখমণ্ডলে ফুটে উঠেছে বুদ্ধির দীপ্তি। এই বয়েসেই সে তলোয়ার খেলায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে প্রায়।

    অন্যান্য দিনের মতনই তীক্ষ্ণ ঘুম থেকে ওঠার পর এক বৃদ্ধ পণ্ডিতের কাছে শাস্ত্র-পাঠ নিল। তারপর সে উদ্যানে গেল অন্য এক শিক্ষকের কাছে অস্ত্রচালনার শিক্ষা নিতে।

    সেই সময় ছম্ভী এসে দাঁড়ালেন তার পাশে।

    স্নেহ-কোমল স্বরে বললেন, “কুমার তীক্ষ্ণ, তোমার হস্ত-ক্ষিপ্রতা ও অস্ত্র-দক্ষতা দেখে আমি খুবই প্রীত হয়েছি। তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা হওয়ার পুরোপুরি যোগ্য। কিন্তু সিংহাসনে বসবার আগে আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই।”

    কুমার তীক্ষ্ণ বিনীতভাবে বলল, “আদেশ করুন, প্রভু!”

    ছম্ভী বললেন, “আমাদের পাশের রাজ্যে জয়রাম নামে এক ব্যক্তির খুব নাম শোনা যাচ্ছে। জয়রাম ওই রাজ্যের রাজার শ্যালক। সে সবাইকে গর্ব করে বলে বেড়াচ্ছে যে, তলোয়ার চালনায় তার তুল্য বীর আর ভূ-ভারতে কেউ নেই। বেশ কিছু যোদ্ধাকে সে পরাজিতও করেছে। তার এই অহঙ্কার আমার সহ্য হচ্ছে না। তোমার মতন একজন বীর থাকতে এমন কথা সে বলে কী করে? তাই আমি তোমাকে ছত্রপুরে পাঠাতে চাই। তুমি জয়রামকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে পরাজিত করবে, তার অহঙ্কার চূর্ণ করবে! তুমি এই প্রস্তাবে রাজি?”

    কুমার তীক্ষ্ণ বলল, “আপনি আদেশ করলে অবশ্যই রাজি আছি!” ছম্ভী বললেন, “এটা আমার আদেশ নয়। আমার অভিপ্রায়। তুমি ভেবে দেখো।”

    কুমার তীক্ষ্ণ বলল, “ভেবে দেখার কিছু নেই। আমাকে কবে যেতে হবে বলুন?”

    ছম্ভী বললেন, “শুভস্য শীঘ্রম। আজই যাত্রা করো তা হলে!”

    রাজপ্রাসাদে ফিরে এসে ছম্ভী কারারক্ষী মল্লপাল আর সেনাপতি বলভদ্রকে একসঙ্গে ডেকে পাঠালেন। দু’জনকে সামনে বসিয়ে তিনি বললেন, “আগেকার দিনের রাজারা যেমন দিগ্বিজয়ের জন্য রাজকুমারদের পাঠাতেন, আমিও সেইরকম কুমার তীক্ষ্ণকে দেশে-দেশে পাঠাতে চাই। রাজ্য জয় করার বদলে সে উত্তর ভারতের রাজ্যগুলি ঘুরে-ঘুরে খ্যাতনামা বীরদের সঙ্গে অস্ত্র যুদ্ধে নামবে। আমার নিশ্চিত ধারণা, সে সর্বত্র জয়ী হবে। সকলকে পরাজিত করার পর সে দিগ্বিজয়ীর বেশে এই দেশে ফিরবে। তখন তাকে আমি সিংহাসনে বসাব। আজই সে যাবে ছত্রপুরে জয়রামের সঙ্গে লড়াই করতে!”

    সব শুনে বলভদ্র বলল, “প্রভু, আপনার প্রস্তাব অতি উত্তম। কিন্তু আর কয়েকটি বছর অপেক্ষা করলে হয় না? কুমার তীক্ষ্ণ এখনও বালক মাত্ৰ!”

    ছম্ভী বললেন, “কুমারের ষোলো বছর বয়স হয়েছে। ষোলো বছরের যুবকদের বাবা-মায়েরা বালক মনে করে বলেই তো অধিকাংশ যুবক নিজের পায়ে দাঁড়াতে পারে না। ষোলো বছরের যুবকরা কী না পারে! ইচ্ছে করলে তারা বিশ্বজয় করতে পারে!”

    বলভদ্র বললেন, “প্রভু, আপনি ছত্রপুরের জয়রামকে দেখেছেন? তার দৈত্যের মতন চেহারা। সেই তুলনায় কুমার তীক্ষ্ণর ছোটখাটো শরীর। এ দু’জনের দ্বন্দ্ব-যুদ্ধ হবে কী করে? এ যেন সিংহের সঙ্গে খরগোশের লড়াই!”

    ছম্ভী বললেন, “বিরাট চেহারা হলেই বড় বীর হয় না। সমস্ত যুদ্ধই হয় বুদ্ধি দিয়ে। কুমার তীক্ষ্ণ অসম্ভব বুদ্ধিমান। সে জয়ী হবেই। বলভদ্র, তুমি সব ব্যবস্থা করে দাও! শিবির নিয়ে লোকজন যাবে কুমারের সঙ্গে। আর মল্লপালও থাকবে কুমারের পাশে পাশে। জয়রামকে পরাজিত করার পর তাকে নিয়ে যাবে মল্লারপুরে। সব ক’টি রাজ্যের বীরদের ধরাশায়ী করতে কুমারের যদি চার-পাঁচ বছর লেগে যায় তো লাগুক!”

    বলভদ্রের তবু বিস্ময় কাটল না। সকলেই জানে, ছম্ভী কুমার তীক্ষ্ণকে নিজের পুত্রের মতন ভালবাসেন। সব সময় তাকে চোখে-চোখে রাখেন। সেই ছম্ভী এতদিনের জন্য তীক্ষ্ণকে চোখের আড়ালে পাঠাচ্ছেন কেন, তাও বিপদের মধ্যে?

    বলভদ্র জিজ্ঞেস করল, “প্রভু, কুমার যদি বাইরের কোনও যোদ্ধার কাছে পরাজিত হয়, তা হলে কী হবে? তখন তার জীবন সংশয় হতে পারে!”

    ছম্ভী গম্ভীর ভাবে বললেন, “যদি কুমার তীক্ষ্ণ কারও কাছে পরাজিত হয়, তা হলে বুঝতে হবে, সে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার উপযুক্ত নয়। এ-রাজ্যের প্রজারা কোনও দুর্বল রাজা চায় না। কুমার আমার নয়নের মণি, তবু আমি তাকে বাইরে পাঠাচ্ছি উপযুক্ত হয়ে ওঠার জন্য!”

    রাজকুমার তীক্ষ্ণর যাত্রার ব্যবস্থা করে দিয়ে ছম্ভী বললেন, “কালকের দুই পলাতকের মৃতদেহ পাওয়া গেল? আমি নিজের চোখে দেখতে চাই।”

    কিন্তু জয়পাল ও রাজকুমার দৃঢ়র মৃতদেহ পাওয়া গেল না শেষ পর্যন্ত।

    নিশ্চিত মৃত্যুর কথা ভেবেই দু’জনে দুর্গ-প্রাকার থেকে লাফ দিয়েছিল। জলে পড়ার পর দু’জনে বিচ্ছিন্ন হয়ে যায়। কুমার দৃঢ় প্রবল স্রোতের টানে ভাসতে ভাসতে চলে যায় অনেক দূর। সেই স্রোতস্বিনী নদী দুটি রাজ্য পেরিয়ে লিচ্ছবি দেশে আসবার পর, কুমারের দেহ আটকে গেল একটা দ্বীপে।

    সেখানকার নদীর ঘাটে কয়েকজন স্ত্রীলোক কাপড় কাচছিল। প্রথমে একটা মৃতদেহ দেখে তারা ভয় পেয়ে গেল। একটু দূরে পালিয়ে যাওয়ার পরে তাদের একজন বলল, “আহা, কী ফুটফুটে, সুন্দর মানুষটি। সত্যিই মরে গেছে কি না দ্যাখ তো!”

    তারা আবার ফিরে এসে দেহটি টেনে তুলল ঘাটে। কুমারের শরীরে আঘাতের চিহ্ন নেই। একটু-একটু যেন উত্তাপ আছে। যেন বেঁচে আছে মনে হয়।

    তখন তারা ডেকে আনল গ্রামের মোড়লকে।

    কুমারের শরীর ধুয়ে-মুছে, গরম জলের খানিকটা সেঁক দেওয়ার পর এক সময় সে চোখ মেলল।

    গ্রামের মোড়ল বলল, “চেহারা দেখে মনে হয় কোনও বড় ঘরের সন্তান। ঠিক যেন রাজপুত্তুর। হে বিদেশী, আপনি কে?”

    রাজকুমার দৃঢ় ঘোলাটে চোখ মেলে তাকিয়ে রইল। দিনের আলোয় তার চোখে যন্ত্রণা বোধ হচ্ছে, তবু সে চোখ ঢাকল না। হাত তোলার মতন সামর্থ্যও তার নেই।

    মোড়ল বারবার ‘আপনি কে? আপনি কে?’ জিজ্ঞেস করলেও কুমার কোনও উত্তর দিতে পারল না। তার কিছুই মনে পড়ছে না।

    অত উঁচু থেকে নদীর জলে পড়ার ফলে কুমারের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তার স্মৃতিভ্রংশ হয়ে গেছে। নিজের নামটাও তার মনে নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুখ অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 31, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    নিঃসঙ্গ-সম্রাট – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 27, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026
    Our Picks

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026

    যমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    August 3, 2026

    কিতাগড় – শ্রীপারাবত

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }