Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026

    যমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    August 3, 2026

    কিতাগড় – শ্রীপারাবত

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প262 Mins Read0
    ⤶ ⤷

    উদাসী রাজকুমার – ১.৯

    ৯

    নিস্তব্ধ রাত। যজ্ঞশালায় কেউ নেই, শুধু মহারাজ মহাচূড়ামণি আর রাজপুরোহিত ছম্ভী বসে আছেন মুখোমুখি।

    মহারাজ এক-একবার ক্রোধে হুঙ্কার দিয়ে উঠছেন, কেঁপে উঠছে তাঁর সর্বাঙ্গ। আবার তিনি দু’ হাতে মুখ চাপা দিয়ে কাঁদছেন হুহু করে। এমন গভীর সংকটে তিনি জীবনে পড়েননি!

    চম্পক বিদ্রোহ করেছে। মহাচূড়ামণি এক ফুৎকারে সেই বিদ্রোহ দমন করে দিতে পারেন। কিন্তু চম্পককে মারতে গেলে মহারানি তলতাদেবীকে বাঁচানো যাবে না। সেই পাষণ্ডটা দূর থেকে মহারাজের সৈন্যবাহিনী দেখতে পেলেই তলতাদেবীকে হত্যা করবে বলেছে। মহারানিকে হারালে এ-রাজ্য ফিরে পেয়েও লাভ কী?

    রাজাদের অনেক রানিও থাকে। এক রানি গেলে তার বদলে অন্য রানি পাওয়া যায়। কিন্তু রাজ্য চলে গেলে আর কিছুই থাকে না। কিন্তু তলতাদেবীর সঙ্গে অন্য কোনও রানিরই তুলনা চলে না। তাঁর বুদ্ধিতেই এতদিন এই রাজ্য চলেছে। মহারানিকে হারিয়ে মহারাজ আর কিছুই পেতে চান না।

    একসময় চোখের জল মুছে রাজপুরোহিতকে মহারাজ জিজ্ঞেস করলেন, “তা হলে এখন কী উপায়?”

    ছম্ভীও একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “মহারাজ, আমি তো কোনও উপায় দেখতে পাচ্ছি না!”

    মহাচূড়ামণি বললেন, “তবে কি এই রাজ্য, আমার এই প্রিয় রাজ্য আমি ওই উল্লুকটার হাতে তুলে দেব? যে সিংহাসনে আমার ঠাকুদা বসেছেন, আমার বাবা বসেছেন, আমি বসেছি, সেখানে এসে বসবে ওই নরকের কীট?”

    ছম্ভী আঁতকে উঠে বললেন, “চম্পক এসে বসবে এই সিংহাসনে! তার আগে আমি এই রাজ্য ছেড়ে বিবাগী হয়ে চলে যাব।”

    মহাচূড়ামণি বললেন, “তবে কি আপনি বলতে চান, মহারানির জীবনের বিনিময়ে আমি বিদ্রোহ দমন করব?”

    ছম্ভী এবারও একইরকম ভাবে বললেন, “না, না, মহারাজ, তিনি এই রাজ্যের সৌভাগ্যলক্ষ্মী। যেদিন থেকে তিনি এই রাজ্যের রানি হয়ে এসেছেন, সেইদিন থেকেই এখানকার কত উন্নতি হয়েছে। এই তো সেদিন তাঁর বুদ্ধিতেই দাবানল থেকে রক্ষা পেল রাজধানী। মহারানিকে বিসর্জন দিলে এই রাজ্যের সাঙ্ঘাতিক অকল্যাণ হবে।”

    “তা হলে আমি এখন কী করব, বলে দিন!”

    “অপেক্ষা করা ছাড়া তো আর কোনও উপায় দেখছি না, মহারাজ!”

    “অপেক্ষা করব? কতদিন অপেক্ষা করব? আমার মহারানি ওই মর্কট চম্পকের হাতে বন্দিনী, এটা আমি এক মুহূর্তও সহ্য করতে পারছি না! মহারানিকে মুক্ত করতে না পারলে আমার আর ঘুম হবে না! ওঃ, ওঃ, আমার আর ঘুম হবে না! আমি এখন কী করব?”

    “মহারাজ, শান্ত হোন! শান্ত হোন!”

    “কী করে শান্ত হব, গুরুদেব? আমার সর্বাঙ্গে আগুন জ্বলছে। আমার মাথা ঘুরছে।”

    রাজপুরোহিত ছম্ভী চক্ষু বুজে একটুক্ষণ চিন্তা করে বললেন, “একটাই মাত্র উপায় আছে!”

    মহাচূড়ামণি লাফিয়ে উঠে চিৎকার করে বললেন, “আছে? আছে? উপায় আছে? কী করতে হবে, এক্ষুনি বলুন!”

    ছম্ভী বললেন, “ভাল করে শুনুন, মহারাজ। চম্পক জানিয়েছে যে, আপনি সৈন্যবাহিনী নিয়ে তাকে আক্রমণ করতে গেলেই সে আগে মহারানি তলতাদেবীকে হত্যা করবে। তার এ-কথা মিথ্যে হবে না। মহারানির মৃত্যুর ঝুঁকি আমরা নিতে পারি না!”

    মহাচূড়ামণি বললেন, “তা তো কিছুতেই নিতে পারি না।”

    ছম্ভী বললেন, “মহারানির বিনিময়ে চম্পক আপনাকে বিনা যুদ্ধে সিংহাসন ছেড়ে দিতে বলেছে। সেটাও সম্ভব নয়।”

    মহাচূড়ামণি হুঙ্কার দিয়ে বললেন, “বিনা যুদ্ধে ওকে আমি সিংহাসন ছেড়ে দেব? মামার বাড়ির আবদার? তার আগে, আমি এই সিংহাসন ভেঙে টুকরো টুকরো করব, সারা রাজ্যে আগুন জ্বালিয়ে সবকিছু ধ্বংস করে দেব! ওই শকুনির ডিম চম্পকটা কিছু পাবে না!”

    ছম্ভী বললেন, “এত প্রজাসমেত গোটা রাজ্যটা ধ্বংস করাও তো কাজের কথা নয়! আমি অন্য একটা উপায় চিন্তা করেছি। চম্পকের চিঠির কথা আমরা কাউকে জানাব না। সেনাবাহিনীকে আমরা যুদ্ধের সাজে সাজাব না। এই রাত্রে সবাই যেমন ঘুমিয়ে আছে, তেমন থাক। চম্পকের চর আছে নিশ্চয়। সে জানবে, তাকে আমরা আক্রমণ করতে যাচ্ছি না।”

    মহাচূড়ামণি অস্থিরভাবে বললেন, “তাতে কী লাভ হল? তাতে তো আর মহারানি উদ্ধার পাচ্ছেন না!”

    ছম্ভী বললেন, “আমার পরিকল্পনা পুরোটা শুনুন, মহারাজ। আমরা সৈন্য সাজিয়ে আক্রমণ করতে যাচ্ছি না জেনে চম্পক নিশ্চিন্ত মনে ঘুমোবে। সেই সুযোগে আমরা যাব।”

    মহাচূড়ামণি বুঝতে না পেরে বললেন, “আমরা যাব মানে? আমরা কোথায় যাব?”

    “চম্পকের শিবিরে।”

    “চম্পকের শিবিরে! আপনি কী বলছেন, গুরুদেব? চম্পকটা একটা উল্লুক হতে পারে, কিন্তু সে কি এতই গর্দভ যে, শিবিরের সামনে পাহারা রাখবে না? সেখানে নিশ্চয় অষ্টপ্রহর প্রহরীরা থাকবে। আমরা যত গোপনেই যাবার চেষ্টা করি, সেই প্রহরীরা আমাদের দেখেই শিঙা বাজিয়ে দেবে। সবাই জেগে উঠবে। আর তক্ষুনি যদি চম্পক হত্যা করে মহারানিকে?”

    “আমাদের কেউ দেখতে পাবে না। চম্পক কোথায় শিবির খাটিয়েছে জানেন? রাজ্যের উত্তর প্রান্তের জঙ্গলে। এই জঙ্গলটা কোথায় আপনার মনে আছে? জঙ্গলের পেছনেই একেবারে খাড়া পাহাড়। মহারানির সঙ্গে যে গুপ্তচরটি গিয়েছিল, সে পালিয়ে এসেছে কোনওক্রমে। তার কাছে আমি শুনেছি, চম্পকের নিজের শিবির একেবারে জঙ্গলের শেষ প্রান্তে, পাহাড়ের গায়ে। যাতে পেছন থেকে কোনও শত্রু তাকে আক্রমণ করতে না পারে। কিন্তু মহারাজ, এই পাহাড়ের একটা সুড়ঙ্গপথের কথা আমি জানি। সেই সুড়ঙ্গপথে গিয়ে আমরা চম্পককে অতর্কিতে আক্রমণ করতে পারি।”

    মহাচূড়ামণি কয়েক পলক ছম্ভীর দিকে তাকিয়ে কথাটা ঠিক মতন বুঝে নিলেন। তারপর উল্লাসের সঙ্গে বলে উঠলেন, “পাহাড়ে সুড়ঙ্গপথ আছে? এ-কথা এতক্ষণ বলেননি কেন? চলুন, চলুন, আর দেরি নয়।”

    ছম্ভী তবু চিন্তিতভাবে বললেন, “মহারাজ, যেতে হবে খুব সঙ্গোপনে। কাক-পক্ষীটিও যেন টের না পায়। কোথায় কোন্ বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, তার ঠিক কী?”

    মহাচূড়ামণি বললেন, “শুধু আপনি আর আমি যাব। কেউ টের পাবে না।”

    ছম্ভী বললেন, “আরও একটা কথা আছে। সুড়ঙ্গপথ ধরে নেমে গিয়ে প্রথমেই চম্পককে হত্যা করতে হবে, তার সৈন্যরা কেউ কিছু বুঝবার আগেই। না হলে কিন্তু আমাদের কার্যসিদ্ধি হবে না।”

    মহাচূড়ামণি বললেন, “সে ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। চম্পককে দেখামাত্রই আমি তার ধড় থেকে মুণ্ডটা নামিয়ে দেব। মৃত্যুর সময় সে যদি বিকট চিৎকার করে, তাতেও কিছু আসে যায় না। তার পঞ্চাশ-একশোজন সৈন্য তা শুনে ছুটে এলেও আমি একাই কচু-কাটা করব তাদের।

    ছম্ভী বললেন, “তার আর প্রয়োজন হবে না। চম্পক নিহত হলেই অন্য সৈন্যরা আপনাকে দেখে ভয় পাবে। চম্পক ছাড়া মহারানির শরীরে হাত ছোঁওয়াবার সাধ্যও হবে না অন্য কারও। চম্পককে শেষ করতে পারলেই বিদ্রোহ শেষ হয়ে যাবে।”

    মহাচূড়ামণি বললেন, “এই শাখামৃগটাকে শেষ করার জন্য আমার হাত নিশপিশ করছে। আপনি আমাকে গোপন সুড়ঙ্গপথটা দেখিয়ে দিন শুধু। আমি আর দেরি করতে পারছি না।”

    ছম্ভী এবার উঠে দাঁড়িয়ে বললেন, “আমাদের দু’জনকেই শুধু যেতে হবে। অন্য লোক নেওয়া যাবে না। অনেকটা দূরের পথ। দুটো ঘোড়া লাগবে। মহারাজ, আপনি নিজে অশ্বশালায় গেলে সব প্রহরী কৌতূহলী হবে। এত রাত্রে ঘোড়া সাজাতে বললে কেউ-না-কেউ সন্দেহ করবেই। আমি অন্য জায়গা থেকে দুটি ঘোড়া নিয়ে আসছি। আপনি নিজস্ব ঘোড়া ছাড়া অন্য ঘোড়ায় যেতে পারবেন তো?”

    মহারাজ বললেন, “অবশ্যই পারব। এখন কি আর বাছাবাছির সময় আছে?”

    ছম্ভী বললেন, “তা হলে আমি দুটি ঘোড়া নিয়ে আসছি। একটু সময় লাগবে। মহারাজ, আপনি যদি পোশাক পরিবর্তন করে নিতে চান তাও করে নিন। তবে আপনার রাজমুকুটখানি অবশ্যই সঙ্গে নেবেন। আপনি এ-দেশের রাজা, সব সময় রাজবেশই আপনাকে মানায়। চম্পককে শেষ করার পর তার সৈন্যরা যাতে আপনাকে চিনতে পারে, সেজন্যও মুকুট থাকা দরকার। ওইসব পাহাড়ি সৈন্য অনেকেই আপনাকে পূর্বে দ্যাখেনি, কিন্তু আপনার মুকুট দেখে চিনতে পারবে।”

    মহারাজ বললেন, “মুকুট আমার মাথায় থাকবে। আপনি ঘোড়া আনুন, আমি চুপিচুপি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সামনের পথে অপেক্ষা করব!” ছম্ভী চলে গেলেন ঘোড়া আনতে, মহাচূড়ামণি ফিরে এলেন প্রাসাদে।

    মুকুটটা নেবার পর হঠাৎ তাঁর ইচ্ছে হল রাজকুমার দু’জনকে একবার দেখে যেতে। মহারানির কথা মনে পড়তেই তাঁর বুকখানা হুহু করে উঠল। রাজকুমার দু’জন এখনও বেশ ছোট, তাদের মাকে চম্পক হত্যা করতে চায়। ওঃ, লোকটা এত পাষণ্ড! অথচ, মহারানি চম্পককে বিশেষ স্নেহ করতেন। মহারানির অনুরোধে চম্পককে আগে বেশ কয়েকবার ক্ষমা করেছেন মহারাজ।

    মহারানি তলতাদেবীর শয্যাটা খালি। আর-একটি সোনার পালঙ্কে দুই রাজকুমার শুয়ে আছে পাশাপাশি। দু’জনেই গভীর ঘুমে মগ্ন।

    মহাচূড়ামণি সেই পালঙ্কের পাশে এসে একটুক্ষণ সস্নেহে তাকিয়ে রইলেন দুই পুত্রের দিকে।

    তারপর নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে প্রথমে বড়কুমার দৃঢ়র কপালে একটি চুম্বন দিলেন। দৃঢ়র ঘুম ভাঙল না, সে পাশ ফিরে শুল।

    মহাচূড়ামণি একটু সরে এসে চুম্বন করলেন ছোটকুমার তীক্ষ্ণর কপালে। তীক্ষ্ণ সঙ্গে-সঙ্গে চোখ মেলে তাকাল।

    এত রাত্রে পিতাকে সে কোনওদিন দ্যাখেনি। সে অবাক হয়ে তাকিয়ে রইল।

    মহাচূড়ামণি তার দিকে চেয়ে হাসলেন। তার গালে হাত বুলিয়ে দিলেন।

    তীক্ষ্ণ এবার বললে, “কী হয়েছে, বাবা, কী হয়েছে?”

    মহাচূড়ামণি দু’ দিকে মাথা নেড়ে বললেন, “কিছু হয়নি। এমনি তোদের দু’জনকে একবার দেখতে এলাম।”

    তীক্ষ্ণ উঠে বসে বলল, “মা কোথায়? মা কোথায়?”

    মহাচূড়ামণি সে প্রশ্নের তক্ষুনি উত্তর দিতে পারলেন না। তাঁর মুখের হাসি মিলিয়ে গেল। তিনি তীক্ষ্ণকে কোলে নিয়ে সারা ঘর ঘুরতে লাগলেন।

    তারপর তাঁর মনে পড়ল, দেরি হয়ে যাচ্ছে। তিনি তীক্ষ্ণকে আবার পালঙ্কের ওপর নামিয়ে দিয়ে বললেন, “ঘুমোও কুমার। মা আসবেন, সকালেই ফিরে আসবেন।”

    দু’জন প্রহরীকে ডেকে সেই কক্ষের সামনে সর্বক্ষণ পাহারা দিতে বললেন তিনি। তারপর মাথায় মুকুট পরে, কোমরে হিরণ্যক তলোয়ার ঝুলিয়ে তিনি বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুখ অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 31, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    নিঃসঙ্গ-সম্রাট – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 27, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026
    Our Picks

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026

    যমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    August 3, 2026

    কিতাগড় – শ্রীপারাবত

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }